গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে । এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১১৫৯ জন, যা গত দুই মাসের মধ্যে সর্বাধিক শনাক্তের রেকর্ড।
রোববার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ১৮ মৃত্যু নিয়ে এ পর্যন্ত দেশে মহামারিতে ৮৫৪৫ জনের মৃত্যু হলো।
অন্যদিকে, আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জনে।
-ঢাকা অফিস











































