Home জাতীয় বছরের প্রথম কালবৈশাখী ঢাকাসহ ৬ জেলায়

বছরের প্রথম কালবৈশাখী ঢাকাসহ ৬ জেলায়

8

শুধুমাত্র বৃষ্টিই নয় বছরের প্রথম কালবৈশাখীও আঘাত হেনেছে রাজধানীসহ দেশের ৬ জেলায়। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় হয়ে গেছে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বরাবরই ফাল্গুনের শেষে বেশ বৃষ্টি হয়। শনিবারের (১৩ মার্চ) দুপুরের শেষ থেকেই রাজধানীর আকাশে মেঘ দেখা যাচ্ছিল। থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টিও শুরু হয়। বিকেল সাড়ে চারটার পর থেকে থেকে আকাশ কালো করে প্রবলবেগে বাতাস বইতে থাকে। এ সময় ধুলার চাদরে ঢেকে যায় চারদিক।

কিছু সময়ের জন্য বিপাকে পড়েন পথ চলতি রাজধানীর মানুষজন। ফুটপাতের দোকানীরা মালাসামান সামলাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন। কোনো কোনো জায়গায় এতো অন্ধকার হয়ে আসে যে, গাড়ির হেডলাইটও জ্বালাতে হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, কালবৈশাখী ঝড় প্রথমে সাভারে আঘাত হানে। এরপর সেটি ঢাকার দিকে আসতে থাকে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালেও কালবৈশাখী ঝড় বয়ে যায়।

-ঢাকা অফিস