Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

22

সাংবাদিকদের সাথে প্রাণিসম্পদ মন্ত্রীর মতবিনিময় আজ

তথ্য বিবরণী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তিন দিনের সফরে খুলনায়। সফরসূচি অনুযায়ী মন্ত্রী আজ ১১ মার্চ সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। তিনি ১২ মার্চ বিকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর সফরসূচি

তথ্য বিবরণী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পাঁচ দিনের সফরে খুলনায়। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ১১ থেকে ১৩ মার্চ নিজ নির্বাচনি এলাকার চলমান বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। ১৪ মার্চ সকালে উপমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

সনাতন ধর্মাবলম্বীদের শিবপূজা আজ

খবর বিজ্ঞপ্তি

সনাতন ধর্মাবলম্বীদের শিবপূজা আজ বৃহস্পতিবার। ফালগুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিই শিবপুরান মতে মহাশিব রাত্রি। প্রতি বছরের ন্যায় এ বছরও বাজার কালিবাড়ি মন্দির, জোড়া শিব মন্দিও, আর্য্য ধর্মসভা কালি মন্দির, রূপসা মহাশ্মশান, শীতলাবাড়ি মন্দিও, উমানন্দ শিবমন্দিও, কয়লাঘাট মন্দির ও শিববাড়ি মন্দিরসহ বিভিন্ন মন্দিরে এই পূজা পালিত হবে। 

এ পূজা পালন উপলক্ষে বুধবার সকাল ১০টায় বাজার কালিবাড়ি মন্দিরে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী। এ সময় কালিবাড়ি মন্দিরের পুরোহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, ভোলানাথ ভট্টচার্য, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুন্ডু, সুব্রত হালদার তপা, তোতন হালদার, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, তপন সাহা, সবুজ ভট্টচার্য, মনি সাহনী, শংকর ঘোষ, স্বপন সরকার, দিলীপ সাহা, শরৎ মুন্ধাড়া, চিত্ত রঞ্জন দাস, তরুন রায় শিবু, ভবেশ সাহা, রুপন দে, বাবলু বিশ^াস, মনোজ রায়, বিশ^রুপ সরকার, বিধান রায়, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল ও অনিক ব্যানার্জী উপস্থিত ছিলেন।

কলারোয়ায় প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষিকাকে শ্লীলতাহানীর অভিযোগে মামলার তদন্ত শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া জিকেএমকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শরীর চর্চা বিষয়ক শিক্ষিকা মাহফুজা খাতুন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক শ্লীলতাহানী, মারপিট ও নির্যাতনের শিকার হন। এরই প্রেক্ষিতে তিনি সাতক্ষীরা বিজ্ঞ ৪ নং আমলী কলারোয়া  আদালতে প্রধান শিক্ষক আব্দুর রবের বিরুদ্ধে ২৪/০২/২০২১ ইং তারিখে আদালতে মামলা দায়ের করেন। মামলা নং- সিআর ৫৯/২১।

১০/০৩/২০২১ এই মামলার তদন্ত শুরু হয়। এতে সাক্ষী গনের উপস্থিতিতে তদন্ত করেন কলারোয়ার সহকারী ভূমি কর্মকর্তা আক্তার হোসেন। তার কাছে তদন্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি মামলার তদন্ত শুরু করেছি। এটা আদালতে প্রেরণ করব।

এ বিষয়ে মামলার বাদিনী মাহফুজা খাতুন এ প্রতিবেদককে জানান, সঠিক তদন্তপূর্বক ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।

দু’দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪১ জন কাউন্সিলর প্রার্থি: মেয়রে শূন্য

সৈয়দ রিপন,অভয়নগর

আগামী ১১ এপ্রিল রোববার যশোরের অভয়নগর নওয়াপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।এ নির্বাচনকে সামনে রেখে গতকাল বুধবার দ্বিতীয় দিনে অভয়নগর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন কাউন্সিলর প্রার্থি। এর আগে প্রথম দিনে (মঙ্গলবার) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০ জন। এ নিয়ে গত দুই দিনে মোট ৪১ জন কাউন্সিলর প্রার্থি মনোনয়ন সংগ্রহ করেন।তবে মেয়র পদে এখনও কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান জানান, গত দুই দিনে নওয়াপাড়া পৌরসভার ১-২-৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থি হিসেবে রোকেয়া বেগম । ৪-৫-৬ নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মোছাঃ শিরিনা বেগম, সুলতানা আরেফা মিতা, মোছাঃ তাহমিনা বেগম, মোছাঃ রুকসি বেগ ৭-৮-৯ নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোছাঃ রাশেদা বেগম লিপি,লাবনি আক্তার ।

সাধারণ আসনের কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. নূর ইসলাম, এস এম আমিনুর রহমান, ২নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে শেখ ওয়াদুদ, মো. নাসির উদ্দিন মোল্যা, মো. সিরাজুল ইসলাম ৩নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মো. আব্দুর রউফ মোল্যা ,মো. তালিম হোসেন, মো. রফিকুল ইসলাম মজুমদার, ৪নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মো. আব্দুস সালাম, মো. আব্দুল মালেক হাওলাদার, মো. মেহেদী হাসান, মো. জিয়াউদ্দিন, মেহেদী হাসান সুজন, ৫নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মো. আমির হোসেন, মো. মিজানুর রহমান মোল্যা, মো. মারুফুজ্জামান, ৬নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মো. লুৎফর রহমান বিশ্বাস, এম ছামাদ খান, মো. জাহাঙ্গীর হোসেন, ৭নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে সরদার মশিয়ার রহমান, মো. রেজাউল ইসলাম, মো. মুন্সী আব্দুল মাজেদ, মো. বুলবুল আহমেদ হান্নান,মো. জোবায়ের বিশ্বাস, মো. মামুন ফারাজী, মো. মোজাফ্ফার হোসেন, মো. ফিরোজ খান, ৮নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মো. আসাদ বিশ্বাস, মো. মুজিবর রহমান ,মো. বিপুল শেখ এবং ৯নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. মিজানুর রহমান ,মো. আব্দুল গফ্ফার তরফদার, মো. খায়রুল সরদার ও এনামুল হক।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মার্চ শুক্রবার। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ২৪ মার্চ বুধবার এবং ভোট গ্রহণ ১১ এপ্রিল রোববার। এবারে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে নির্বাচন অফিস সৃত্রে জানাগেছে।

মোড়েলগঞ্জে মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জের ২নং পঞ্চকরণ ইউনিয়নের নিবাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোশারেফ হোসেন হাওলাদার (৭৫) মঙ্গলবার রাত্র ৯টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি……রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে আত্মীয় স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা ১১.৩০ মি: পাশর্^বর্তী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জানাজা পূর্বে তাকে গার্ড অব প্রদান করা হয়। মোড়েলগঞ্জ থানা ও বাগেরহাট জেলা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।  পরে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। এদিকে বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পঞ্চকরণ ইউনয়নের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদারসহ স্থানীয় দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

বাগেরহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের প্রতিবাদে আইডিইবি’র মানববন্ধন

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (এিনবিসি)-২০২০ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের প্রতিবাদে ও অসামঞ্জস্যতা সংশোধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) বাগেরহাট জেলা শাখার আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। আইডিইবি বাগেরহাট জেলা শাখার সভাপতি খন্দকার আঃ ছালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইডিইবি এর সাধারন সম্পাদক মোঃ আঃ রহমান,জনস্বাস্থোর নির্বাহী প্রকৌশলী মোঃ ইসমাঈল হোসেন, বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ,সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সনৎ কুমার সাহা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ রোকনুজ্জামান, প্রকৌশলী মোঃ আতাউর রহমান,মোঃ রিপন মিঞা ,আশীষ সাহা, বাইজিত হোসেনসহ জেলার বিভিন্ন বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্সে অধ্যায়নরত ছাত্র ও শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা,ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঠিক মূল্যায়ন,অসামঞ্জস্যতা সংশোধনসহ ৩ দফা বাস্তবায়নের দাবী জানানো হয়।

কলেজ শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, যুবক গ্রেফতার

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় একজন কলেজ শিক্ষিকাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় তন্ময় সমাদ্দার (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মোল্লাহাট থানায় একটি মামলা হয়েছে।

মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বুধবার দুপুরে জানান, মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কমলা রানী রায়কে জড়িয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস লিখে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে ওই শিক্ষিকা আইনের প্রতিকার চায় এবং সোমবার রাতে মোল্লাহাট থানায় ডিজিটার নিরাপত্তা আইনে মামলা করেন। ওই রাতে অভিযান চালিয়ে ফেসবুকে পোষ্টদাতা উপজেলার ঘোড়াদাইড় গ্রামের তন্ময় সমাদ্দারকে গ্রেফতার করা হয়।

মামলাটির তদন্ত কর্মকর্তা থানার এসআই আবু হাসান আসামি তন্ময় সমাদ্দারকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। বর্তমানে তন্ময় বাগেরহাট জেলা কারাগারে আছে।

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোটার,বাগেরহাট

খুলনা র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল বাগেরহাটের সুগন্ধি গ্রামে অভিযান চালিয়ে ৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক বিক্রেতাকে আটক করেছে। বুধবার সকালে বাগেরহাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলো, বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের বায়েজিদ হাসান (২৩) ও পার-কুরশাইল গ্রামের জিন্নাত আলী শেখ (৬৩)। খুলনা র‌্যাব-৬ এর সহকারি পরিচালক(মিডিয়া) এএসপি মাহবুব আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি মাদ্রাসার মাদ্রাসার পাশ থেকে এ দুজনকে আটক করা হয়। তাদের নিকট থেকে ৩৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে জেলার মোড়েলগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৫৫ পিচ ইয়াবা ও গাজাসহ দুইজন খুচরা মাদক বিক্রেতাকে আটক করেছে। থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে এ দুইজনকে মাদকসহ আটক করা হয়। এ ছাড়াও এ অভিযানে আরো দুজন ওয়ারেন্টেড আসামিকে গ্রেফতার করা হয়েছে।

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা ও ১৫ হাজার টাকা সহ মাদক সম্রাজ্ঞী আটক

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ও ১৫ হাজার টাকা সহ মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ মার্চ) সকাল ৬ টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানাধীন পোড়াদহ ইউনিয়ন পরিষদের কাছ থেকে মাদক সম্রাজ্ঞী মোছাঃ মিনি আয়শা খাতুনকে(৪৫) আটক করা হয়। কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মিরপুর থানাধীন পোড়াদহ ইউনিয়ন পরিষদের পূর্ব পার্শ্বে মাদকের একটি বড় চালান নিয়া মাদক বিক্রয়ের উদ্দেশ্যে একজন মাদক সম্রাজ্ঞি অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে মিরপুর থানার একটি চৌকস অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ইউনিয়ন পরিষদের পূর্ব পাশ থেকে মোছাঃ মিনি আয়েশা খাতুনকে(৪৫) আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদক সম্রাজ্ঞি মোছাঃ মিনি আয়েশা খাতুন তার নিকট ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে এবং তার কোমরে গোঁজা ০৩ টি নীল রংয়ের জিপারযুক্ত প্যাকেটে থাকা সর্বমোট ৬০০পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের ১৫ হাজার টাকা নিজ হাতে বের করে দেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে মাদক সম্রাজী মোছাঃ আয়শা বেগম জানায় সে দীর্ঘদিন যাবৎ সান্তাহার এলাকা হতে ট্রেন পথে মাদকদ্রব্য (ইয়াবা) এনে কুষ্টিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করত।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম বলেন আটক মাদক সম্রাজ্ঞীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও মাদক নির্মুলে পুলিশের এ অভিযান চলমান থাকবে।

জেলা লিগ্যাল এইড কমিটির সংবেদনশীলতা সভা

খবর বিজ্ঞপ্তি

বুধবার খুলনা জেলা জজ আদালতের সভাকক্ষে জেলা পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে মানব পাচার, জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং উগ্র সহিংসতার শিকার ব্যক্তির আইনগত অধিকার বিষয়ক ইস্যু নিয়ে সংবেদনশীলতা অধিবেশন  অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলার জেলা ও দায়রা জজ জনাব মশিউর রহমান চৌধুরী। বিষয় ভিত্তিক আলোচনা করেন মোঃ শহীদুল ইসলাম, মহানগর দায়রা জজ, খুলনা, জনাব মোঃ সাইফুজ্জামান হিরো, বিচারক(জেলা জজ), জন নিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইবুন্যাল, খুলনা, এম এ আউয়াল, বিচারক(জেলা জজ) মানব পাচার অপরাধ দমন, ট্রাইবুন্যাল, খুলনা, মাহমুদা খাতুন বিজ্ঞ বিচারক(জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৩ খুলনা, জনাব রোজিনা আক্তার, বিচারক(জেলা জজ), সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুন্যাল, খুলনা, কনিকা বিশ^াস, বিজ্ঞ চীফ মেট্্েরাপলিটন ম্যাজিস্ট্রেট, খুলনা, নয়ন বড়াল, সিনিয়র সহকারী জজ, খুলনা। ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি ও রূপান্তর পরিচালিত পিপিজে প্রকল্পের আওতায় যৌথভাবে এই সভাটির আয়োজন করা হয়।সভাটি পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার জনাব প্রবীর কুমার দাস (সিনিয়র সহকারী জজ)।সভায় উপস্থিত বিজ্ঞ বিচারকমন্ডলীসহ অনান্য সদস্যবৃন্দ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বলেন উপরোক্ত বিষয়ের শিকার ব্যক্তিগন অবশ্যই সঠিক বিচার পাবেন। সভায় রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অসীম আনন্দ দাস, কর্মসূচী সমন্বয়কারী এছাড়া আরও উপস্থিত ছিলেন পিপিজে-খুলনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অনুপ রায়।

আওয়ামীলীগ নেতা জাকির হোসেনের সুস্থতা কামনায়

খবর বিজ্ঞপ্তি

১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন অসুস্থ হয়ে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।তার সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, খাজা মঈনুদ্দিন,শাহাদাৎ হোসেন,আইয়ুব আলী, তৌহিদুর রহমান দিপু, শিপন চৌধুরী, মেহেজাবিন খান, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, তোতা মিয়াঁ ব্যাপারী, সেলিম খান মঈন,খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, আরজুল ইসলাম আরজু, মোঃ রাজ্জাক হোসেন, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।

খুলনায় করোনা ভ্যাকসিন নিয়েছেন আরও চার হাজার ২০ জন

তথ্য বিবরণী

খুলনায় বুধবার মোট চার হাজার ২০ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় আটশত ৪৭ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার একশত ৭৩ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ আটশত ৩৯ জন, বটিয়াঘাটায় তিনশত ৭০ জন, দিঘলিয়া একশত ৪৭ জন, ডুমুরিয়া আটশত ৩০ জন, ফুলতলা একশত ২০ জন, কয়রা তিনশত ৮২ জন, পাইকগাছা দুইশত ৪০ জন, রূপসা একশত ৩০ জন এবং তেরখাদায় একশত ১৫ জন টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার দুইশত ৬৪ এবং মহিলা এক হাজার সাতশত ৫৬ জন। এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৩৫ হাজার সাতশত ১৩ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৮২ হাজার একশত ৮৪ এবং মহিলা ৫৩ হাজার পাঁচশত ২৯ জন।

নারী নেতৃত্ব বিকাশের মাধ্যমেই সমতার বিশ্বের পথে এগিয়ে যেতে পারবো

খবর বিজ্ঞপ্তি

নারী নেতৃত্ব অত্যন্ত প্রয়োজনীয়। নারী নেতৃত্ব পরিবারে ও সমাজে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে পারে যা সকলকে উপকৃত করবে। সম্পদ ব্যবস্থাপনায় ও নারীর নেতৃত্ব পারিবারিক সঞ্চয়কে উৎসাহিত করে যা আমাদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলাকে সহজ করবে। গৃহস্থলী কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিকল্পনাতেও নারী নেতৃত্ব জরুরী। একইভাবে আমাদের সন্তান পালন ও বয়োজ্যেষ্ঠদের সেবা প্রদানের ক্ষেত্রেও নারীর নেতৃত্বের পাশাপাশি পুরুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ঘরে বাহিরে সকল ক্ষেত্রে নারীর নেতৃত্ব বিকশিত হওয়ার জন্য প্রয়োজন সহায়ক পরিবেশ। নারী নেতৃত্ব বিকাশের উপযোগী পরিবেশ তৈরি করার মাধ্যমেই আমরা সমতার বিশ্বের পথে এগিয়ে যেতে পারবো। এসব কথা বললেন মিলন মেলা উদ্বোধনকালে বক্তারা।

বুধবার সকাল ১০টায় সিটি ল কলেজ প্রাঙ্গণে ব্রাক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ওয়ার্ল্ড ভিষণ, মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা, কে এম এস এস, শিশু সুরক্ষা জোট, লেখিকা সংঘ,খুলনা, খুলনা মহিলা সমিতি , আমরাই পারি জোট, উইমন ইন্টারপ্রানার্স সোসাইটি খুলনা, দৌলতুন্নেছা কিন্ডার গার্টেন ও জনউদ্যোগ নারী সেল খুলনার উদ্যোগে এবার নারী দিবসের প্রতিপাদ্য- ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। সভা পরিচালনা করেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাডঃ মোমিনুল ইসলাম।  মিলন মেলা উদ্বোধন করেন বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর জাফর ইমাম। অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সেিবক সভাপতি এ্যাডঃ আব্দুল্লাহ হোসেন বাচ্চু। ক্যানভাসে নারীর সাফল্য তুলে ধরে নারীরা ছবি আঁকেন । এ সময় সভা পরিচালনা করেন ব্রাকের সিনিয়র জেলা ম্যানেজার নয়ন কুমার ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এস এ রাকীব, সাবরিনা বিনতে রুপন্তী, আফরোজা জেসমিন বীথি, উম্মুর রেদা, চিশতী মুস্তারী বানু, চিশতী মুজতাবী রিমা, সয়াবুর রহমান, দিলারা নাসরিন প্রমুখ।বক্তারা বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

মিলন মেলায় সুবিধা বঞ্চিত পরিবারের শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, নারীর জীবনের সফলতা তুলে ধরে আলোচনা সভা, পুরুষ ও নারীদের ক্রীড়া প্রতিযোগিতা। এছাড়া মিলন প্রাঙ্গণ জুরে ছিল নানা প্রকারে স্টল। বক্তারা বলেন, নারী দিবস হচ্ছে- জাতিগত, গোষ্ঠীগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেয়ার দিন। এদিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্বরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও গৌরবময় হয়ে ওঠে।

সাতক্ষীরায় ইউপি নির্বাচনে জাপা নেতার মনোনয়ন সংগ্রহ, সুষ্ঠ নির্বাচনের দাবি

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় জাকজমকপূর্ণ পরিবেশে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় নেতাকর্মী নিয়ে তালা উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট থেকে মনোনয়ন সংগ্রহ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রথম ধাপের আগামী ১১ এপ্রিল নির্বাচনে তালা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তালা সদর, খলিলনগর ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

তালা সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির সভাপতি এস.এম নজরুল ইসলাম বলেন, তালা সদর ইউনিয়নের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ভোটের মত প্রকাশের মাধ্যমে আগামী ১১ এপ্রিল নির্বাচনে তার জবাব দিবে। কোন দুষ্কৃতিকারী সন্ত্রাসী বাহিনী তালা ইউনিয়নে তান্ডব চালানোর চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। আমরা চাই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। ভোটাররা তার ইচ্ছামত পছন্দের প্রার্থীকে ভোট দিবে। সেই পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় বলেন, “ইভিএম মেশিনে ভোট হবে একটি ভোট চুরি করার সুযোগ নেই। নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ। প্রত্যেক ভোটার স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাবে। জনগণের মত প্রতিফলিত হয় সেই লক্ষ্যে কাজ করা হবে।”

বাংলাদেশ মহিলা পরিষদ খুলনার উদ্েযগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

খবর বিজ্ঞপ্তি

বুধবার বিকাল ৪ টায় আন্তজার্তিক নারী দিবস ২০২১ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ খুলনার পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস এর আলোচনা সভা গল্লামারী খ্রিষ্টান কলোনিতে অনুষ্ঠিত হয়।”নারী নেতৃত্বের বিকাশ ও সমতাপূর্ণ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার”এই শ্লোগানের আলোকে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের আহবায়ক অধ্যক্ষ দেলওয়ারা বেগম ও যুগ্ম আহবায়ক অজন্তা দাসের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র জনাব আলী আকবর টিপু।আরো উপস্হিত ছিলেন মহিলা পরিষদের সদস্য আলমাস আরা অর্থ সম্পাদক  ইসরাত আরা হীরা,সাজেদা ইসলাম,শেখ হেদায়েত হোসেন,মোহম্মদ আব্দুর রাজ্জাক,মোহম্মদ নাজমুল হোসাইন,রফিকুল ইসলাম,গীতা দাস এবং গল্লামারী খ্রিষ্টান কলোনী শাখার মায়া বড়াল,বেবি সাহা,বনিতা ব্যারেল প্রমূখ।

খালিশপুর থানা আওয়ামী লীগ নেতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

খালিশপুর থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোল্লা আসাদুজ্জামান (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর বৈকালী জানাজা চত্তরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন, ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে খালিশপুর থানা আওয়ামী লীগ নেতা মোল্লা আসাদুজ্জামান’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।

কমরেড এড. ফিরোজ আহমেদ সাম্যবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণে সারাটা জীবন ব্যয় করেছেন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক কেন্দ্রীয় সদস্য ও নগর সভাপতি গণমানুষের নেতা কমরেড এড. ফিরোজ আহমেদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের খুলনা মহানগর কমিটির উদ্যোগে এক স্মরণসভা মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদতের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, মিজানুর রহমান বাবু, কিংশুক রায়, জাহানার আক্তারী, রঙ্গলাল মৃধা, অধ্যাপক সঞ্জয় সাহা, সাইদুর রহমান বাবু, এস এম বাবর আলী, সরকার ভূষণ চন্দ্র তরুণ, এড. সুব্রত কু-ু, মহেন্দ্র নাথ সেন, এড. প্রীতিষ ম-ল, রিয়াজুর রহমান, কামরুল ইসলাম খোকন, অশোক বিশ্বাস, সুজিত সাহা, যুব ইউনিয়ন নেতা সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, শাহ্ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, প্লাবন পাল বাধন, রামপ্রসাদ সরকার, ছাত্র ইউনিয়ন নেতা সৌমিত্র সৌরভ, নাহিদ হাসান প্রমুখ। স্মরণসভার শুরুতে কমরেড এড. ফিরোজ আহমেদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ সময়ে দলের মহানগরীর বিভিন্ন থানা কমিটি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, টিইউসি-সহ বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করা হয়। স্মরণসভায় বক্তারা বলেন, কমরেড এড. ফিরোজ আহমেদ ছাত্র জীবন থেকেই সাম্যবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে কমিউনিস্ট পার্টির পতাকা তলে আমৃত্যু মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন, সারাটা জীবন ব্যয় করেছেন। একদিকে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন আন্দোলন, এ অঞ্চলের সমস্যা-সংকট সমাধানে লড়াই-সংগ্রাম, চলমান ধারার শ্রমিক আন্দোলন, বিভিন্ন শ্রেণির অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যদিকে মানবমুক্তির মহান আদর্শ সমাজতন্ত্র-সাম্যবাদের আদর্শ বুকে ধারণ করে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে কাজ করেছেন। বক্তারা বর্তমান প্রজন্মের বিপ্লবীদের তাঁর গণমুখী ধ্যান-ধারণাকে ধারণ করে গণমানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত রাখার এবং আপামর জনসাধারণকে একটি বিপ্লবী ধারার রাজনৈতিক বলয় গড়ে তোলার সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান।

ইসলামী যুব আন্দোলন সোনাডাঙ্গা থানার সম্মেলন

খবর বিজ্ঞপ্তি

বুধবার ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর এর আওতাধীন সোনাডাঙ্গা থানার সম্মেলন থানা সভাপতি মোহাম্মদ আবদুর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম এর পরিচালনায় থানা কার্যালয় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার  সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুশার, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা ইকবাল মাহমুদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথি তার বক্তব্য শেষে ২০১৯-২০২০ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিকুর রহমান নাম ঘোষণা করে ২০২১-২০২২ সেশনের কমিটি ঘোষণা করেন।

রেলরোড থেকে অস্ত্রগুলি ও ইয়াবা উদ্ধারের ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে তিনটি মামলা

যশোর অফিস

শহরের রেলরোড ফুড গোডাউনের পাশে মুদী দোকান্দার এরশাদ আলীর কাছে চিহ্নিত সন্ত্রাসীরা ৫লাখ টাকা চাঁদাদাবি করে ২লাখ টাকার চেক নেয়। বাকী টাকার জন্য মঙ্গলবার ৯ মার্চ সন্ধ্যারাতে জোর পূর্বক  তুলে নিয়ে ফুড গোডাউনের দক্ষিণ পার্শে^ নির্বাচন অফিসের রুমে আটকে রেখে মাথায় পিস্তল ঠেকিয়ে বাকী ৩লাখ টাকা চাঁদার দাবিতে মারপিটের এক পর্যায় প্রিয়া নামে এক মেয়েকে এরশাদ আলীকে উলঙ্গ করে বুকের উপর শুয়ে মোবাইলে ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকী দিলে হঠাৎ পুলিশ অভিযান চালিয়ে মুদী দোকান্দারকে উদ্ধার করে। এসময় সেখানে থাকা ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক একটি বিদেশী পিস্তল,২ রাউন্ড গুলি ১৪ পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশের অভিযানের পরপর বিল্লাল হোসেন নামে এক সন্ত্রাসী পালিয়ে যায়। সে শহরের খালধার রোডের বাসিন্দা। গ্রেফতারকৃতরা হচ্ছে,শহরের রেলরোড ফুড গোডাউনের দক্ষিণ পাশের্^ রবিউল ইসলাম ওরফে রবির ছেলে মোঃ রাব্বি ইসলাম শুভ ওরফে খুড়া শুভ, একই এলাকার ইমান আলীর ছেলে সবুজ হোসেন, রামনগর রাজার হাট মোড়ের রহিম ড্রাইভারের ছেলে হিমেল হোসেন, রেলরোড ফুড গোডাউনের দক্ষিণ পাশের্^ ফরিদ হোসেনের ছেলে রায়হান ও সদর উপজেলার ফরিদপুর পুরাতন বাজার এলাকার আব্দুস সালামের মেয়ে প্রিয়া। আসামীদের দখল হতে অস্ত্র গুলি ও ইয়াবা উদ্ধার এবং চাঁদাদাবির অভিযোগে আলাদা তিনটি মামলা হয়েছে। বুধবার গ্রেফতারকৃতদের তিনটি মামলায় আদালতে সোপর্দ করেছে। আসামীদের দখল হতে অস্ত্র গুলি ও ইয়াবা উদ্ধারের ঘটনায় চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রোকিবুজ্জামান বাদি হয়ে মামলা করেন।

অর্থ আত্মসাতের অভিযোগে আর্স বাংলাদেশের কর্মকর্তা ও জামিনদারের বিরুদ্ধে মামলা যশোরে

যশোর অফিস

আর্স বাংলাদেশ এর কর্মসূচী সংগঠক মফিজুর রহমান মাঠ পর্যায় কর্মরত থাকা অবস্থায় ক্ষমতা অপব্যবহার ও জালিয়াতি করে বিভিন্ন সদস্যদের কাছ থেকে আদায়কৃত ৭ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে দু’জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মঙ্গলবার মামলা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে, যশোরের মণিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মফিজুর রহমান ও একই উপজেলার কাশিপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী তহমিনা সিরাজ।

আর্স বাংলাদেশ, প্রধান কার্যালয় বাড়ি নং ২৩০ ,কিসমত নওয়াপাড়া উপশহর এর প্রশাসনিক কর্মকর্তা মাহফুজুল হক বাদি হয়ে মামলাটি করেন। মামলায় তিনি উল্লেখ করেন, উক্ত আসামী মফিজুর রহমান প্রতারণার মাধ্যমে এমএফআই/ এনজিও প্রতিষ্ঠান আর্স বাংলাদেশ এর টাকা নিয়ে পলায়নকারী ও প্রাণ নাশের হুমকীদাতা এবং তার জামিনদার তহমিনা সিরাজ জড়িত। মামলায় বলেন, মফিজুর রহমান বিগত ১/৯/১৫ইং আর্স বাংলাদেশ এ কর্মসূচী সংগঠক হিসেবে যোগদান করে সর্বশেষ সংস্থার কমপ্লেক্স শাখা,জগহাটি যশোর সদর এ গত ৩/৯/১৬ ইং তারিখে যোগদা করে ১৪/১০/২০ ইং তারিখ পর্যন্ত সিনিয়র কর্মসূচী সংগঠক পদে কর্মরত ছিল। কর্মরত থাকা অবস্থায় মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে সে বিভিন্ন সদস্যদের কাছ থেকে ৭লাখ ২৩ হাজার ৪শ’ ১ টাকা আত্মসাত করে এবং কৌশলে সদস্যের নিকট থেকে অধিকাংশ পাশবই নিয়ে যায়। অডিট মনিটরিংকালে অর্থ আত্মসাতের প্রমানাদি উদঘাটিত হলে তাকে  সংস্থা অন্যত্র বদলী  করে। বদলী হওয়ার পর সে বদলীকৃত শাখায় যেতে অস্বীকৃতি জানিয়ে গত ৭/৯/২০ ইং তারিখ সংস্থা থেকে পদত্যাগ করে। সংস্থা মফিজুর রহমানের সাথে বিষয়টি মিমাংসার জন্য তাগিত দিয়ে আসছিল। তবে সে আত্মসাতকৃত টাকা ফেরত দিবে না বলে গত ৪/২/২১ তারিখে প্রধান কার্যালয়ে এসে জানায় এবং অফিসে কর্মরত কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহার করে ও বিভিন্ন হুমকী দেয়। সংস্থার নির্বাহী পরিচালকের মোবাইল নাম্বারে ফোন করে প্রাণ নাশের হুমকী পর্যন্ত দিচ্ছে। মফিজুর রহমানের চাকুরী পূর্বে জামিনদার হিসেবে তহমিনা সিরাজ  মফিজুর রহমানের কর্মকান্ডের সকল দায়-দায়িত্ব গ্রহন করায় তাকে এই মামলায় আসামী করা হয় বলে মাহফুজুল হক জানান।

যশোরে ফেনসিডিল ইয়াবা গাঁজাসহ গ্রেফতার -৭

যশোর অফিস

মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফেনসিডিল,ইয়াবা ও গাঁজাসহ দুই নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে ডিবি,থানা,পুলিশ ফাঁড়ি ও মাদকদ্রব্য বিভাগের কর্মকর্তা ও সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা দক্ষিণ পাড়ার আব্দুর রহিমের ছেলে মামুন হোসেন,শহরের শংকরপুর গোলপাতা মসজিদ  আব্দুল গফফার এর বাড়ির ভাড়াটিয়া মৃত সাদেকের মেয়ে মোছাঃ ইয়াছমিন আকতার,শহরের পুলিশ লাইন টালী খোলার আতিয়ার রহমানের ছেলে আশিক,উপশহর ই ব্লক বাসা নং ২১৬ এর মৃত আলতাফ হোসেনের ছেলে রুমান হোসেন,পালবাড়ী ঢাকা রোড বাশতলা স’ মিলের সামনে রবিউল ইসলাম বাবুর ছেলে ইকরাম মন্ডল,পালবাড়ি নতুন খয়েরতলা গাজীরঘাট রোড সমীরের বাড়ির ভাড়াটিয়া হাসান মোল্যার স্ত্রী ফাতেমা বেগম ও সদর উপজেলার সিরাজ সিংগা মোড়ল পাড়ার ছামসুদ্দিন মোড়লের ছেলে সাকিবুল হাসান হারুন।

চাঁচড়া ফাঁড়ি পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৯ টার পর সাকিবুল হাসান হারুনকে ৫০ বোতল ফেনসিডিলসহ,পুরাতন কসবা পুরিশ ফাঁড়ি একই রাত ১০ টার পর ফাতেমা বেগমকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এসময় তার সহযোগী হাসান মোল্যা পালিয়ে যায়।পুরাতন কসবা পুরিশ ফাঁড়ির সদস্যরা মঙ্গলবার রাত ৯ টার পর ইকরাম মন্ডলকে ১০পিস ইয়াবাসহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় যাশার পন্যাগারের পরিদর্শক বিশ^াস মফিজুল ইসলাম মঙ্গলবার বিকেল ৫ টার পর রুমান হোসেনকে দেড়শ’ পিস ইয়াবাসহ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম মঙ্গলবার সন্ধ্যায় আশিককে ১শ’ পিস ইয়াবা, চাঁচড়া ফাঁড়ি পুলিশ মঙ্গলবার রাত ১০ টার পর মোছাঃ ইয়াছমিন আকতারকে ৫শ’ গ্রাম  গাঁজা ও  জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মঙ্গলবার রাত ১০ টার পর মামুন হোসেনকে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বুধবার ১০ মার্চ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভয়নগরে ইউপি সদস্য খুনের ঘটনায় যুবক আটক

যশোর অফিস

যশোরের অভয়নগর উপজেলা শুভরাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নূর আলী হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে নান্নু মল্লিক (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক নান্নু মল্লিক উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের মৃত সোবহান মল্লিকের ছেলে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ইউপি সদস্য নূর আলী হত্যার ঘটনায় তার স্ত্রী তহমিনা খাতুন বাদী হয়ে মঙ্গলবার (৯ মার্চ) রাতে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনের নামসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি দেখানো হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮ টার সময় শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের বাবুরহাট নামকস্থানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইউপি সদস্য নূর আলী। এ সময় তার বড় ছেলে ইব্রাহিম (১৬) গুলিবিদ্ধ হয়ে আহত হয়। নূর আলী ও তার বড় ছেলে অভয়নগর থানা পুলিশ কর্তৃক ৭ই মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। আহত ইব্রাহিম খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

যশোর পৌরসভায় নির্বাচন ৩১ মার্চ

যশোর অফিস

যশোর সদর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ মার্চ বুধবার। এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ মার্চ সোমবার। এ পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং সাধারন আসনের কাউন্সিলর পদে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে। ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ।

বুধবার (১০ মার্চ) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।

যশোর সদর পৌরসভায় পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করা হয়েছিল। কিন্তু ৯ ফেব্রুয়ারি এ নির্বাচন স্থগিতের নির্দেশ দেন উচ্চ আদালত।

সীমানা সংক্রান্ত জটিলতা এবং ভোটার তালিকা হালনাগাদ না করায় যশোর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে রিট করায় নির্বাচন স্থগিত করা হয়েছিল।

যশোরে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর অফিস

যশোরের বেনাপোলে ট্রলিচাপায় নজরুল ইসলাম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নজরুল ইসলাম বেনাপোল পোর্ট থানার ৪ নম্বর ঘিবা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী নজরুল বেনাপোল বাজারের বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে রাস্তা অতিক্রম করছিলেন। সে সময় ইটবোঝাই একটি ট্রলি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গেলে টলিটি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘাতক টলিটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে মাদক মামলায় আব্বাছ উদ্দীন (২৬) নামে এক কারবারিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। বুধবার (১০ মার্চ) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম আব্দুস সালাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এসময় তাকে পাঁচ হাজার টাকা অনাদায়ে আরও এক মাসের কারাদ-াদেশ দিয়েছেন আদালত। দ-িত আব্বাছ উদ্দীন গাংনী উপজেলার গরীবপুর গ্রামের নুরুল হকের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পল্লব ভট্টাচার্য মামলার বরাত দিয়ে বলেন, ২০১৮ সালের ২২ অক্টোবর পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ আব্বাছ উদ্দীনকে গ্রেফতার করে। পরে গাংনী থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আব্বাছ উদ্দীনকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন।

ফকিরহাটের ফলতিতা মৎস্য বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তের নিশি মৎস্য আড়তে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিশেষ এক অভিযানে ওজন ও পরিমাপ যন্ত্রের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় অর্থাৎ রিনু না করায় উক্ত মৎস্য আড়তের পরিচালক সৈয়দ তৌহিদুর রহমান পাপলুকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী ওজন ও পরিমাপ যন্ত্র মান দন্ড আইন-২০১৮ এর ২৮ধারায় তাকে এই জরিমানা করেন।

ফকিরহাটে সুনাম কমিটির জেলার প্রীতি সম্মিলনী

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে সুনাম এর বাগেরহাট সদর, চিতলমারী, কচুয়া ও ফকিরহাট উপজেলা কমিটির প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৯মার্চ দিনব্যাপী আট্টাকায় অনুষ্ঠিত প্রীতি সম্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। বাগেরহাট জেলা সুনাম কমিটির সভাপতি মুখার্জি রবীন্দ্রনাথ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, বাগেরহাট জেলা সুনাম কমিটি। সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ দেবনাথ, আট্টকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম ও সারি এর অ্যডভোকেসি অফিসার শিবানী গাইন। বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া এদিন বিকাল ৪টায় সৈয়দ অনুজকে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ কর্মী হিসাবে সম্মানিত করা হয়। এছাড়াও ৪ জনকে উপজেলা পর্যায়ে সেরা কর্মী হিসাবে সম্মানিত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ফকিরহাট উপজেলা সুনাম কমিটির সদস্য সুমাইরা আফরোজ সুচনা।

ফুলতলার জামিরায় ইউপি সদস্যের পিতার ইন্তেকাল

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার জামিরা ইউপি সদস্য শেখ আঃ কুদ্দুস এর পিতা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ ইউনুচ আলী (৮০) মঙ্গলবার দিবাগত রাতে জামিরাস্থ নিজ বাড়ীতে  ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র, ২কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনরগ্রাহী রেখে যান। বেলা ১১টায় জামিরা কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বরে নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খানের ইমামতিতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, মাওঃ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান সরদার, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শেখ নজরুল ইসলাম, শেখ লুৎফর রহমান, মনিরুল ইসলাম সরদার, আলাউদ্দিন সরদার, দলিল উদ্দিন মোল্যা, গাজী ফজলুল হক, শিক্ষক জুলফিকার আলী বিশ্বাস, মুরাদ হোসেন, আতাউর রহমান, আল মামুন বিশ্বাস, এস এম শফিউল আলম, শিক্ষক নেতা আঃ গফফ্ফার, সানোয়ার হোসেন মোড়ল, নুরুল হক মোল্যা, ইউপি সদস্য ওলিয়ার বিশ্বাস, আতিয়ার রহমান, শেখ আঃ হালিম, শফিকুল ইসলাম বিশ্বাস, শেখ বাবলুর রহমান, হালিম সরদার প্রমুখ। 

ফুলতলার বেজেরডাঙ্গা খানকা শরীফের শনি ও রবিবার ইসালে ছওয়াব

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার বেজেরডাঙ্গা পীর সাহেব হুজুরের খানকা শরীফে আগামী ১৩ ও ১৪মার্চ ২দিন ব্যাপী বার্ষিক ইসালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে অংশ গ্রহণ করার জন্য গদিনশীন পীর মাওঃ মুহাম্মদ নাজমুস সাকিব সিদ্দিকী সকল ধর্মপ্রাণ মুসলমানদের অনুরোধ জানিয়েছেন।

ডুমুরিয়া সদর ওয়ার্ড বিএনপির সম্পাদকের পদত্যাগ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান সরদার পদত্যাগ করেছেন। গতকাল বুধবার ওয়ার্ড বিএনপি বরাবর তার দেওয়া লিখিত পদত্যাগ পত্র সুত্রে জানা গেছে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। তিনি তার সদস্যপদ থেকেও পদত্যাগ চেয়েছেন। ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফ খান পদত্যাগ পত্র পেয়েছেন বলে দাবি করলেও উর্দ্ধতন নেতৃবৃন্দ এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন বলে জানান।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল বুধবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। খলশী গ্রামের আতাউর রহমান দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। গতকাল সকাল ১০ টায় তার বাড়িতে যেয়ে চিকিৎসার খোজঁ খবর নেন সাংবাদিক জাহাঙ্গীর। পরে খুলনা টুটপাড়াস্থ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিন ডুমুরিয়া গ্রামের হত দরিদ্র রিজাউল ঢালীর শয্যা পাশে যান। বেলা সাড়ে ১২ টায় নগরীর শেখ আবু নাসের হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বাধঁন মন্ডলের নানি অনিতা মন্ডলের চিকিৎসার খোজঁ কবর নেন। এছাড়া সকালে খাজুরা খানপাড়া, খলশী শেখপাড়া, মাদ্রাসা মোড়সহ বিভিন্ন পাড়ায় সকল শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যায় ডুমুরিয়া মহিলা কলেজ সংলগ্ন ওয়াপদায় বসবাসরত ছিন্নমুল মানুষদের সাথে মতবিনময় করেন। রাতে মির্জাপুর নামযজ্ঞের অধিবাস অনুষ্ঠানে অংশ নেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ রিজাউল ইসলাম, শ্যামপদ মন্ডল, শওকত ঢালী, আব্দুর রহিম, শাহাজান শেখ, জলিল মোড়ল, মোজাম্মেল হক মোহন, জাহাঙ্গীর মোড়ল, হারুনুর রশীদ বাবু, আব্দুল্লাহ মোড়ল, শেখ রিজাউল ইসলাম, নওশের সরদার, বাধঁন মন্ডল,সুমন শেখ, পলাশ রায় প্রমুখ, ।

যোগীপোল ইউপি চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী’র পক্ষে মতবিনিমিয় ও গণসংযোগ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী’র পক্ষে গণসংযোগ ও মতবিনিময় যোগীপোল ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড এলাকার যোগীপোল কবরখানা, ভাঙ্গা মসজিদের মোড়, ফকিরপাড়া ঘুরে যোগীপোল রেলগেট হয়ে মোড়লপাড়ায় এসে শেষ হয়। ১০ মার্চ বুধবার বিকাল ৩ টায় ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির এর নেতৃত্বে চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলীর পক্ষে বলেন, যোগীপোল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন রুপে গড়ে তুলতে  প্রবীন রাজনিতিবিদ বেগ লিয়াকত আলীর বিকল্প নাই। এ লক্ষে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। এসময় তার সাথে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সুরুজ জামান হানিফ  কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মোঃ রাজিব, রাকিব, ছাত্রলীগ নেতা মিতুল মোল্যা, রবিউল, শেখ জাকির হোসেন, বেগ রাশেদুজ্জামান, ওমর আলী, মোঃ রিমন, মোঃ রানা, জাকির হোসেন, বেগ রাসেল, নূর ইসলাম, মিয়া খালিদ হোসেন যুবলীগ নেতা শাহরিয়ার খান, সিবলী, নূর আলম, আব্দুর রহমান, মোঃ বাবু সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গণসংযোগ ও মতবিনিময়কালে এলাকাবাসী তাঁর পক্ষে বলেন, ২০২১ এর নির্বাচনে যোগীপোল ইউনিয়নে একজন ব্যতিক্রমধর্মী ব্যক্তিত্বকে আমরা নৌকার মাঝি হিসেবে বেগ লিয়াকত আলীকে দেখতে চাই এবং এব্যাপারে কেন্দ্রীয়ভাবে তাঁকে মনোনয়ন দেয়ার জোর দাবী জানান।

ফুলতলায় সেতু বাংলাদেশ’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনার ফুলতলায় আশ্রয় ফাউন্ডেশন এবং সেতু বাংলাদেশ আয়োজিত উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহযোগিতায় “আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন” প্রকল্প অবহিতকরণ এক সভা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফুলতলা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। প্যানেল চেয়ারম্যান মোল্যা মাহমুদুর রহমান চয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম। স্বাগত বক্তৃতা করেন কর্মসূচির উপজেলা প্রোগ্রাম ম্যানেজার অমিত ঘোষ। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ইউপি সচীব তানভীন আক্তার ডলি । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফেরদৌস মোল্যা, শেখ খলিলুর রহমান, হালিমা বেগম হাসি, মোছাঃ সোনালী বেগম, মোঃ মহিউদ্দিন, প্রধান শিক্ষক আয়েশা খাতুন, আ ঃরব সরদার, আইনুর হোসেন, তহমিনা খাতুন, নুশরাত জাহান, কাজী আল ইমরান, শেখ ইকবাল হোসেন, সংস্থার প্রোগ্রাম সুপার ভাইজার মফিজুল ইসলাম, এম এম শাহজালাল, আবু জাফর, নজরুল ইসলাম, সাথী রানী কুন্ডুসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।  

ডুমুরিয়ায় নারী নেত্রীদের সাথে অপরাজিতার মতবিনিময়

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় রাজনৈতিক দলের নারী নেত্রীদের সাথে অপরাজিতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার সকালে উপজেলার বিআরডিবি মিলনায়তনে অপরাজিতা প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি কবিতা রানী বিশ্বাস।সংস্থার উপজেলা সমন্বয়কারী দিপঙ্কর মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন প্রকল্প সমন্বয়কারী সুবোল ঘোষ।বক্তব্যদেন উপজেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি তাহমিনা বেগম,সাধারন সম্পাদক হাসনা হেনা,বিএনপি উপজেলা মহিলা দলের আহবায়ক আবেদা বেগম,যুগ্ম-আহবায়ক আরজিনা বেগম,যুবমহিলা লীগের সভাপতি শিমু আকতার,পার্বতী ফৌজদার,অনুপমা সরকার,শিখা বসাক,শাহানুর বেগম,ললিতা সরদার,প্রমিলা সরকার,শ্রাবন্তী মন্ডল,জাহানারা বেগম প্রমূখ।সভা পরিদর্শণ করেন এমএন্ডই সমন্বয়কারী ইফাতআরা ও সৈয়দা শবনম সুবহা।

ডুমুরিয়ায় নারী নির্যাতন প্রতিরোধ প্লাটফর্মের শেয়ারিং সভা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ প্লাটফর্ম সদস্যদের এক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্লাটপর্মের সভাপতি অধ্যাক্ষ রঞ্জন কুমার তরফদার।সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস।জেলা সমন্বয়কারী আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্যদেন অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,প্রধান শিক্ষক আইউব হোসাইন,সাংবাদিক মাহুবুবুর রহমান,তহমিনা বেগম,জাহানারা বেগম,লাভলী রায় প্রমুখ।

ফুলতলায় সেতু বাংলাদেশ’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনার ফুলতলায় আশ্রয় ফাউন্ডেশন এবং সেতু বাংলাদেশ আয়োজিত উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহযোগিতায় “আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন” প্রকল্প অবহিতকরণ এক সভা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফুলতলা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। প্যানেল চেয়ারম্যান মোল্যা মাহমুদুর রহমান চয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম। স্বাগত বক্তৃতা করেন কর্মসূচির উপজেলা প্রোগ্রাম ম্যানেজার অমিত ঘোষ। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ইউপি সচীব তানভীন আক্তার ডলি । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফেরদৌস মোল্যা, শেখ খলিলুর রহমান, হালিমা বেগম হাসি, মোছাঃ সোনালী বেগম, মোঃ মহিউদ্দিন, প্রধান শিক্ষক আয়েশা খাতুন, আ ঃরব সরদার, আইনুর হোসেন, তহমিনা খাতুন, নুশরাত জাহান, কাজী আল ইমরান, শেখ ইকবাল হোসেন, সংস্থার প্রোগ্রাম সুপার ভাইজার মফিজুল ইসলাম, এম এম শাহজালাল, আবু জাফর, নজরুল ইসলাম, সাথী রানী কুন্ডুসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

কয়রায় জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শক সভা

কয়রা প্রতিনিধি

কয়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স জলবায়ু পরিবর্তনের ঝুকিপূর্ণ জনগনের জীবন জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমের উদ্যোগে অধিপরামর্শক ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে উক্ত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ত্রৈমাসিক স¤œ¦য় সভায় জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা এবং পরবর্তী তিন মাসে করনীয় বিসয় পরিকল্পনা করা হয়। এসময় বক্তব্য রাখেন, ফোরামের সাধারণ সম্পাদক সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম খায়রুল আলম, যুগ্ম সম্পাদক ও কয়রা প্রেস ক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, সরেজমিন গবেষনা বিভাগ এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, লিডার্সের এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মহিলা ইউপি সদস্য নিলিমা চক্রবর্তী সহ ফোরামের সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে দক্ষিণ পশ্চিম উপকূলের মানুষ মানুষ মানবেতর জীবন যাপন করছে। এই অবস্থা চলতে থাকলে আমাদেরকে বসত ভিটা চেড়ে অন্যত্রে চলে যেতে হবে। মানুষ হিসেবে আমাদেরকে মানুষের পাশে দাড়াতে হবে।

দাকোপে ঐতিহ্যবাহী মহাশ্মশান কালি পূজা

দাকোপ (খলনা) প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে দাকোপে ২২৭তম ঐতিহ্যবাহী বার্ষিক মহাশ্মশান কালি মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১০টায় উপজেলার  তিলডাঙ্গা সার্বজনীন শ্মশান কালি মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়। এসময়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, থানা অফিসার ইনচার্জ সেকেন্দার আলীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। 

পূজা উদ্যাপন কমিটির সভাপতি মনিশংকর রায় ও সাধারণ সম্পাদক শিক্ষক গৌতম রায় জানান কালি পূজা উপলক্ষে ১দিনের এ মেলা দুই একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পর্ণ হয়েছে। মেলায় কবিগান পরবেশন করেন সঞ্জয় সরকার ও রবিন সরকার এবং তদের সঙ্গীরা। এবারের এ মেলায় প্রায় লক্ষধিকের বেশি লোকের সমাগম হয়েছে। এছাড়া এবারের পূজায় ৩২৬টি পাঠা ছাগল বলিদান করা হয়েছে।

আশাশুনিতে ট্রলারডুবির ২১ দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়ায় ক্ষতিগ্রস্থ বেড়ী বাঁধ সংস্কার কাজ করতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ ৩য় শ্রমিকের মরদেহ ২১ দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) রাত ১০ টার দিকে কপোতাক্ষ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শ্রমিক আব্দুল আজিজ মোড়ল (৬৩) উপজেলার শ্রীউলা ইউনিয়নের পুঁইজালা গ্রামের মুন্সি মানিক মোড়লের পুত্র।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, কুড়িকাউনিয়া ভাঙ্গন পয়েন্টে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে রাতেই এলাকাবাসীর সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ট্রলারডুবিতে নিখোঁজ আব্দুল আজিজ মোড়লের বলে শনাক্ত করা হয়। শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, আম্ফানে ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কার করতে গিয়ে গত ১৬ ফেব্রুয়ারি ট্রলারডুবিতে নিখোঁজ হন তিন শ্রমিক। এর মধ্যে বাবর আলী সরদার (৪৫) ও শফিকুল ইসলাম সানার (৪৮) মরদেহ উদ্ধার হলেও আজিজ মোড়ল নিখোঁজ ছিল। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির বলেন, গত ১৬ ফেব্রুয়ারি ট্রলারডুবিতে নিখোঁজ হওয়া ২জন শ্রমিকের মরদেহ যেখান থেকে উদ্ধার করা হয়েছিল, এই মরদেহটিও একই স্থানে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয় মরদেহটি ট্রলারডুবিতে নিখোঁজ হওয়া আজিজ মোড়লে। এছাড়া নিহতের ছেলে বাবার পোশাক দেখে তার বাবার মরদেহ শনাক্ত করেন। আশপাশের থানা থেকে কোন মেসেজ না পাওয়ায় সুরতহাল শেষে লাশটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে ট্রলারে করে ১২ জন শ্রমিক বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় নদীর ¯্রােতে ও ঘোলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১২ শ্রমিকের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ হয়। নিখোঁজ তিনজনের মধ্যে ১৮ ফেব্রুয়ারি বাবর আলী সরদার (৪৫) ও ১৯ ফেব্রুয়ারি শফিকুল সানার (৪৮) মরদেহ উদ্ধার করা হয়।

আশাশুনিতে ৬০ বছরের ভোগদখলীয় জমি ঘর দোকান থেকে উচ্ছেদের ষড়যন্ত্র

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি সদর ইউনিয়নে ৬০ বছরের ভোগদখলীয় জমি, বসতবাড়ি ও দোকানপাট থেকে উচ্ছেদ করতে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। নিরিহ ব্যবসায়ী ও জমির মালিকরা প্রতিপক্ষের ষড়যন্ত্রে নিতান্ত হতবাক হয়ে পড়েছে।

আশাশুনি সদর ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের আতিয়ার রহমান দিং জানান, হাড়িভাঙ্গা মৌজায় ০৭ নং খতিয়ানে ১০.০৬ একর জমি ১৯৬১-৬২ সালে ৫০০৭ নং সেল সার্টিফিকেটের মাধ্যমে স্বত্ববান হন ছাবেরা খাতুন, শরিয়ত উল্লাহ, জালাল উদ্দিন ও নাছের গাজী। পরবর্তীতে তার মধ্যে ১.৭০ একর জমি তাদের নামে রেকর্ড হয় এবং বাকী জমি খাস খতিয়ানভুক্ত হয়। উক্ত ১.৭০ একর জমি তাদের নামে মিউটিশান, প্রিন্ট পর্চা, চেক দাখিলা হয়েছে। তারা ১৯৬২ সাল থেকে অদ্যাবদি জমিতে ফসল চাষ, ঘরবাড়ি রেধে বসবাস ও দোকান ঘর করে ভোগজাত করে আসছেন। প্রতিপক্ষ নজরুল ইসলাম টুকু, লাচ্চু, আবুল কাশেম উক্ত জমি থেকে তাদেরকে উচ্ছেদ করতে নানা ষড়যন্ত্র শুরু করেন। এনিয়ে বিভিন্ন আদালতে মামলা হয়। সবশেষ মহামান্য সুপ্রিম কোর্টে ৪২০৮/১৭ মামলা করা হলে তাদের পক্ষে (প্রতিপক্ষ) রায় হয়। রায়ের বিরুদ্ধে তারা ২৮/২/২১ তাং সিভিল রিভিশন পিটিশন নং ৯০/২০২১ রুজু করেন। মামলাটি বিচারাধীন/শুনানীর অপেক্ষায় আছে। কিন্তু প্রতিপক্ষ আদালতের উপর আস্থা হারিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জবর দখলের দাবী করে সংবাদ সম্মেলন করেছে। তারা ৬০ বছর জমিতে ঘর বেধে বসবাস, দোকান ঘর করে ব্যবসা এবং চাষাবাদ করে শান্তিপূর্ণ ভাবে দখলিকার থাকা স্বত্তেও মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ করেছে। মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আতিয়ার রহমান দিং ও এলাকার সর্বস্তরের মানুষ প্রতিপক্ষের কর্মকান্ডে হতবাক হয়ে পড়েছেন। তারা প্রশাসন, আইন আদালতসহ সকল মহলের কাছে প্রকৃত অবস্থা সম্পর্কে তদন্ত পূর্বক তাদের শান্তিপূর্ণ ভোগদখলে সহযোগিতার দানের অনুরোধ জ্ঞাপন করেছেন।

শ্রীউলায় ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টার উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়ে ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় মহিষকুড় হাজী মার্কেটে এ সেন্টারের উদ্বোধন করা হয়।

গ্রাম ডাক্তার ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আকছেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ডাঃ আফরোজা খাতুন (এমবিবিএস আল্ট্রাঃ)। গ্রাম ডাক্তার আঃ মজিদের পরিচালনায় অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের সহ-সভাপতি আঃ আলিম, আবুল কাশেম মোল্যা, আলহাজ্ব শফিউদ্দিন, গ্রাম ডাক্তার যথাক্রমে ভক্তিভুষণ গাইন, আবুল কালাম, কামরুল ইসলাম, আবু সাইদ, আনারুল ইসলাম, বিধান চন্দ্র বাইন প্রমুখ। অনুষ্ঠানে ৬২ জন গ্রাম ডাক্তার উপস্থিত ছিলেন।

যশোর ঝিকরগাছায় বৃদ্ধার জমি জোর করে লিখে নেওযার অভিযোগ

যশোর অফিস

যশোরের ঝিকরগাছার শংঙ্করপুর ইউনিয়নের বাকুড়া গ্রামের সাইফুল ইসলামেরর বিরুদ্ধে বৃদ্ধা দাদির জমি জোর করে লিখে নেয়ার অভিযোগ উঠেছে। বাকুড়া পাকা রাস্তার সাথে থাকা ২৭ শতাংশ বসতভিটা লেখে নেওয়ার অভিযোগ করেছে বৃদ্ধা রাশিদা।

রাশিদা বেগম দ অভিযোগ করে বলেন, শংঙ্কপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ১৫১ মৌজার ৭৪৫ নং খতিয়ান দাগে ২৭ শতক জমি ২০২০ সালে প্রতারনা করে লিখে নেয়। সাইফুল ইসলামের, মা মারা যাওয়ার পর থেকে দাদি তাকে লালনপালন করে বড় করে। তার সরলতার সুযোগ নিয়ে কৌশলে ধুরন্ধর সাইফুল জমি লিখে নেয় । তার বাবা জামাত আলী বলেন, আমার ভাই এরা সবাই বাড়িতে না থাকায় আমার বোন মৃত্যু বরণ করলে মা পাগলের মতো আচরণ করতো আমার ছেলে সাইফুল সেই সুযোগে জমি ভিটা বাড়ির জমি গোপনে লিখে নিয়েছে। জমি দেখতে ক্রেতা আসলে বিষয়টি সম্পর্কে জানতে পারি।

এ ঘটনায় রাশিদা বেগম (৬৫) জানান, আমার স্বামী নুর আলী সর্দার অন্ধ হওয়াতে ও ছেলের বাড়িতে না থাকায় যশোরে ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে প্রথমে ৮ শতাংশ কয়েক দিন পর ফেরত দেবে বলে লিখে নেয়। পরে আবার ১৯ শতাংশ জমি লিখে নেই। বৃদ্ধা রাশিদা প্রতারক সাইফুলের কাছ থেকে তার জমি ফেরত পেতে এলাকাবাসিসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।