রবিবার বিকাল ০৩টায় ঐতিহাসিক ৭ই মার্চ এবং বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে রুপান্তর উপলক্ষে কেএমপি’র ০৮ থানায় একযোগে আনন্দ অনুষ্ঠান উদযাপিত হ্য়।
কেএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় ঐতিহাসিক ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিকামী জনগোষ্ঠীর উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ এবং বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে রুপান্তর উপলক্ষে সোনাডাঙ্গা থানা কর্তৃক আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
উক্ত আনন্দ উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক-এর কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এ-সময় উক্ত আনন্দ উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও), ডাঃ আব্দুল আহাদ, অধ্যক্ষ, খুমেক, মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ), ডঃ শাহ্ আলম, রেজিস্ট্রার, নর্দান বিশ্ববিদ্যালয়, সোনালী সেন, এডিসি (দক্ষিণ), এমডি বাবুল রানা, সাধারণ সম্পাদক, খুলনা মহানগর আওয়ামীলীগ, এস.এম জাহিদ হোসেন, সভাপতি, খুলনা প্রেস ক্লাব. সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সভাপতি, কমিউনিটি পুলিশিং ফোরাম; আলী আকবর টিপু, প্যানেল মেয়র-২ ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর, প্রফেসর মোঃ আলমগীর কবির, কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ, মাহমুদা খানম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর-৭, সহ সমাজের বিভিন্ন স্তরের জনগন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃ্ন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ঐতিহাসিক ৭ই মার্চ এবং বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে রুপান্তর উপলক্ষে কেএমপি’র সকল থানায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে উদযাপিত হয়।
–খবর বিজ্ঞপ্তি











































