Home আঞ্চলিক পাইকগাছা থানায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

পাইকগাছা থানায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

9

পাইকগাছা থানা পুলিশ আয়োজিত ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেককেটে আনন্দ উদযাপনে অনুষ্ঠান। ওসি এজাজ শফীর সভাপতিত্বে বঙ্গবন্ধু চত্তরে বিকাল ৩ টায় অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন পাইকগাছা-কয়রা সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দীকি, পাইকগাছা কয়রা ডি সার্কেল মোঃ হুমায়ন কবির, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফ, শেখ আনিছুর রহমান মুক্ত, বক্তব্য রাখেন এ্যাড, শেখ আবুল কালাম আজাদ, অব্দুস ছালাম করু, স্নেহেন্দু বিকাশ, সহ আরো অনেকে।

পাইকগাছায় পুলিশের অভিযানে একাধিক মামলার আসামী হালিম শিকারী আটক

পাইকগাছা থানা পুলিশ অভিযা চালিয়ে গড়ইখালীর সন্ত্রাসী হালিম শিকারিকে আটক করা হয়েছে। রবিবার সকালে উপজেলার শান্তা বাজার থেকে তাকে আটক করা হয়েছে। সে হোগলার চক গ্রামের আকবর শিকারীর ছেলে। এলাকা বাসি জানিয়েছে সে দীর্ঘদিন ধরে কোষ্টগার্ডের সোর্স পরিচয় দিয়ে এলাকার মানুষের কাছে টাকা দাবী করে আসছিলো। এ নিয়ে শত শত এলাকা বাসি গন সাক্ষরিত একটি অভিযোগ ওসি নিকট দেয়। ওসি এজাজ শফী তদন্ত করে সত্যতা মেলায় তাকে শান্তা বাজার থেক তাকে আটক করে।

উল্লেখ্য, রবিবার সকালে এসআই অভিজিত বিশ্বাস শান্তা বাজার থেকে হালিমকে আটক করেন। গত কয়েকদিন পুর্বে গড়ইখালী এলাকার বিক্ষুব্দ এলাকাবাসী হালিম শিকারীর অত্যাচার সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে থানায় গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ করে। এ সময় এলাকাবাসী থানায় সমবেত হন। ওই সময় ওসি এজাজ শফি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী বলেন, আটক হালিম শিকারীকে আদালতে প্রেরন করা হয়েছে এবং, তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি মামলা সহ একাধিক মামলা রয়েছে।

–পাইকগাছা প্রতিনিধি