Home আঞ্চলিক বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা: খুলনা সদর থানা বিএনপির নিন্দা

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা: খুলনা সদর থানা বিএনপির নিন্দা

7

খুলনা মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ব্যানার ফেস্টুন, দোকানপাট ভাঙচুরের ঘটনায় বিষ্ময় ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা সদর থানা বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ মার্চ) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেই বিএনপির একজন নেতার দেয়া বক্তব্য হজম করতে পারছেন না।

দলটি রাজনৈতিক দ্বৈনতায় ভুগছে বলে ঠুনকো বিষয় নিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, প্যানা ফেস্টুন ও ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটতরাজ করেছে। দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা ও দুর্নীতি, লুটপাট, দুঃশাসন আড়াল করতে আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একই সাথে দলটির আজ্ঞাবহ পুলিশ প্রশাসন বিএনপির নেতাকর্মীদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদসহ দোষিদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, নাজির উদ্দিন নান্নু, শমসের আলী মিন্টু, হাসান মেহেদী রিজভী, তরিকুল্লাহ খান, বদরুল আনাম খান, আফসার মাষ্টার, ইশহাক তালুকদার, ওয়াহেদুর রহমান দিপু, মেজবাহ উদ্দিন মিজু, নাসির খান, জাহিদ কামাল টিটো, এইচ এম আসলাম, আব্দুল জব্বার, মোল্যা ফরিদ আহমেদ, তৌহিদুল ইসলাম খোকন, জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।

-খবর বিজ্ঞপ্তি