প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব বীর মুক্তিযোদ্ধা হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম) আর নেই। বুধবার রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)। জন্মস্থান সিরাজগঞ্জ ও ঢাকার গুলশানে দুই দফা জানাজা শেষে বনানী কবরস্থানে এইচ টি ইমামের দাফন সম্পন্ন হয়। বৃহস্পতিবার বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে এইচ টি ইমামের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাকে অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রæয়ারি রাজধানীর সিএমএইচে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের মন্ত্রীবর্গ ও বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।
শহীদ মিনারে শেষ শ্রদ্ধা : এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও
সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এইচ টি ইমামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় বেলা সাড়ে ৩টা পর্যন্ত সর্বস্তরের মানুষ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করে।
প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী কফিনে ফুল দেন।
এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস কমোডর এমএম নাঈম রহমান শ্রদ্ধা নিবেদন করেন। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, সভাপতিমÐলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপদফতর সম্পাদক সায়েম খান ফুল দিয়ে দলের উপদেষ্টা পরিষদের এই সদস্যকে শেষ বিদায় জানান।
শ্রদ্ধা জানাতে এসেছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠন দুটির নেতাকর্মীরাও এইচ টি ইমামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারাও শ্রদ্ধা জানান।
ওবায়দুল কাদের বলেন, এইচ টি ইমাম মেধা ও শ্রম দিয়ে সরকারকে যেমন সমর্থন করেছেন, তেমনি করে তিনি দেশের অনেক কাজ করেছেন। আওয়ামী লীগের প্রচার সেলের দায়িত্ব পালন করেছেন। তিনি হাসপাতালে যাওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত সক্রিয় ছিলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এইচটি ইমাম ছিলেন একজন অত্যন্ত দক্ষ, কর্মঠ, প্রাণবন্ত মানুষ। আমরা কখনও ভাবিনি তিনি হঠাৎ করে চলে যাবেন। তার মতো বুদ্ধিদীপ্ত মানুষ খুব কমই আছে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আমিন মোহাম্মদ গ্রæপ পরিবার। গ্রæপের পক্ষ থেকে এক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, জাসদ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, জাতীয় কবিতা পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ গণসঙ্গীত পরিষদসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই প্রয়াত সদস্যের প্রতি।
এ ছাড়া এইচ টি ইমামের মৃত্যুতে শোক জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উল্লাপাড়ার সোনতলা উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারযোগে তার মরদেহ নেওয়া হয়। দুপুর ১২টায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে গার্ড অব অনার প্রদান করা হয় এ বীর মুক্তিযোদ্ধাকে। এ সময় স্থানীয় সংসদ সদস্য, উল্লাপাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সর্বস্তরের জনগণ তাকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের ছেলে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মÐল, সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ^াস, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, হাজী ইসহাক আলী, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা যুবলীগের আহŸায়ক আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। উল্লাপাড়ায় জানাজা শেষে হেলিকপ্টারে লাশ ঢাকার নিয়ে আসা হয়।
হোসেন তৌফিক ইমামের জন্ম ১৯৩৯ সালে, পরে তিনি এইচ টি ইমাম নামেই পরিচিত হয়ে ওঠেন। বাবার চাকরি সূত্রে তার শৈশব-কৈশোর কেটেছে বিভিন্ন জেলায়। ম্যাট্রিক পাস করেন ঢাকা কলেজিয়েট স্কুল থেকে। পাবনা এডওয়ার্ড কলেজ থেকে পাস করেন ইন্টারমিডিয়েট।
রাজশাহী কলেজ থেকে বিএ ডিগ্রি নিয়ে তিনি ভর্তি হন ঢাকা বিশ^বিদ্যালয়ে, অর্থনীতিতে এমএ ডিগ্রি নেন। তখন তিনি বাম ছাত্র সংগঠনে যুক্ত ছিলেন।
পড়াশোনা শেষে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন এইচ টি ইমাম রাজশাহী সরকারি কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে। এরপর পাকিস্তানে সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়ে সরকারি চাকরিতে। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন লন্ডনের স্কুল অব ইকোনমিকস থেকে।
স্বাধীনতার পর ১৯৭৫ সালের ২৬ আগস্ট পর্যন্ত তিনি মন্ত্রিপরিষদের সচিবের দায়িত্বে ছিলেন। এরপর ১৯৭৮ থেকে ১৯৮৪ পর্যন্ত সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। পরে তিনি যোগাযোগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবও হন।
অবসর নেওয়ার পর আওয়ামী লীগে সক্রিয় হন এইচ টি ইমাম। দলের নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ছিলেন, যে কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা।
২০০৯ সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে উপদেষ্টার দায়িত্ব দেন। প্রথমে তিনি জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ছিলেন। ২০১৪ সালে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়। মুক্তিযোদ্ধা পরিচালনা বিষয়ে এইচ টি ইমামের রচিত কয়েকটি গ্রন্থকে বেশ গুরুত্ব দেন গ্রন্থ সমালোচকরা।











































