যশোরে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
যশোর অফিস
যশোর সদরের লেবুতলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসের আহত যাত্রীদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২ মার্চ) সকালে যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা তেঁতুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ট্রাকের চালক সদর উপজেলার তেজরোল গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে আসলাম হোসেন (২৮), হেলপার একই উপজেলার খাজুরা গ্রামের পলাশ, যাত্রীবাহী বাসের চালক মাগুরার শালিখা উপজেলা শতখালী গ্রামের শহিদুল ইসলাম (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে নয়টার দিকে মাগুরামুখী যাত্রীবাহী লোকাস বাস (ঢাকা মেট্রো-চ-৯৬২১) তেঁতুলতলা বাজার অতিক্রম করছিলো। এ সময় বিপরীতমুখী একটি ট্রাকের (যশোর-ট-১১-০৬২৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় বাস ও ট্রাকের চালক, হেলপারসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সদরের ফুঁলবাড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক কানুচন্দ্র বিশ্বাস জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে যশোর-মাগুরা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট লাগে। যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মহাসড়ক থেকে বাস ও ট্রাক সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
চৌগাছায় ধর্ষণ মামলার আসামির আত্মহত্যা!
যশোর অফিস
চৌগাছায় টাকা ধার দেবার নাম করে নিজবাড়িতে ডেকে এনে এক গৃহবধূ (২৫) ধর্ষণ মামলার আসামি মিজানুর রহমান (৫৫) বিষপানে আত্মহত্যা করেছেন।
তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন ও ইউসুফ আলী আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশের মাঠে কীটনাশক পান করেন মিজানুর। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে ওয়াশ করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেয়ার পথে বেলা বারটার দিকে ঝিনাইদহে তার মৃত্যু হয়। তবে ধর্ষণ মামলাটির তদন্ত কর্মকর্তা চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বিষয়টি এখনো অফিসিয়ালি আমাদের জানানো হয়নি। তবে, শুনেছি তাকে কোটচাঁদপুর হাসপাতাল থেকে ঝিনাইদহ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে এবং লাশ মর্গে রয়েছে।
তিনি বলেন, লাশের ময়নাতদন্ত ঝিনাইদহে হবে এবং আমাদের অফিসিয়ালি জানানোর কথা। বিকেল ৫টা ৩৮ মিনিটে স্থানীয় ইউপি সদস্য ইউসূফ আলী জানান, ঝিনাইদহ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে দাফন করা হবে।
গত ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে গ্রামের এক সন্তানের জননী গৃহবধূকে (২৫) টাকা ধার দেয়ার নামে বাড়িতে ডেকে তাকে ধর্ষণ করেন মিজানুর। পরে স্থানীয় এক চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে মীমাংসার নামে বিচারে ওই নারীকে মারপিট করে পাঁচ হাজার টাকা হাতে দিয়ে তাড়িয়ে দেয়া হয়। পরে ওই নারী তার মায়ের সহায়তায় ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মামলা করেন।
যশোরে টলি গাড়ী চুরি চার চোর গ্রেফতার
যশোর অফিস
দিন দুপুরে সংঘবদ্ধ চোরেরা শহরের রেল বাজারস্থ এলাকা থেকে একটি সবজি বহনের কাজে ব্যবহৃত ৬০ হাজার টাকা মূল্যের টলি গাড়ী চুরি নিয়ে যাওয়ার সময় জনগনের সহায়তায় চোর চক্রের চার সদস্যকে আটক করেছে। এ সময় জন গনের সাথে ধস্তাধস্তির এক পর্যায় দুই চোর জখম হয়েছে। আটককৃত চোরেরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার অন্তর্গত বৃত্তিআঁচড়া গ্রামের আইজুদ্দিনের ছেলে মাসুদ রানা, বৃত্তিআঁচড়া স্কুলের দক্ষিণ পাশের্^ মৃত লুৎফর রহমানের ছেলে আব্দুল্লাহ,একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মমিনুর রহমান ও যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকার আলমগীরের ছেলে হিরা। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোরে শার্শা উপজেলার মহিষাকুড়া মৃত কুরবান আলীর ছেলে আলী হোসেন জানান, সে একজন টলি গাড়ী চালক। তার পুরাতন ৬০ হাজার টাকা মূল্যের একটি টলি গাড়ী আছে। যাতে তিনি সবজি বহনকাজে ব্যবহার করে। যশোরে শার্শা হতে টলি গাড়ীতে সবজি বহন করে কোতয়ালি মডেল থানার রেলষ্টেশন বাজারে এনে জীবিকা নির্বাহ করেন। সোমবার ১ মার্চ শার্শা থেকে সবজি নিয়ে যশোর রেলষ্টেশন বাজারে বেলা সাড়ে ১১ টায় রওয়ানা করে। পরে বিকেল সোয়া ৫ টার পর সবজি আনলোড করে টলি গাড়ী কাঁচা বাজারের পাশে রাস্তার উপর রেখে পাশের হোটেলে নাস্তা করতে যায়। ৩০ মিনিট পর নাস্তা শেষে দেখেন উক্ত স্থানে রাখা টলি নেই। থানায় সংবাদ দিয়ে পুলিশ তৎক্ষনিক ঘটনাস্থলে এসে আলী হোসেনকে নিয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায় উল্লেখিত আসামীদের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়স্থ এলাকায় টলি গাড়ীসহ আসামীদেরকে পুলিশ জনগনের সহায়তায় আটক করে। আটক করার সময় আব্দুল্লাহ ও মমিনুর রহমান স্থানীয় জনগনের সহিত ধস্তাধস্তিতে সামান্য জখম হয়। আসামীদের দখল হতে টলি গাড়ী উদ্ধার করে। পরে আসামীদের কোতয়ালি মডেল থানার হাজতে রেখে মামলা করেন। মঙ্গলবার আসামীদের আদালতে সোপর্দ করা হয়।
যশোরে হামলা শ্লীতাহানীসহ ভাংচুর স্বর্ণালংকর লুটপাটের অভিযোগে মামলা
যশোর অফিস
পূর্ব শত্রুতার কারনে প্রতিবেশী সন্ত্রাসীরা গতিরোধ করে মারপিটসহ শ্লীলতাহানী ঘটিয়ে দ্বিতীয়দফা হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর স্বর্ণালংকর লুটপাটসহ মারপিটের অভিযোগে আদালতের নির্দেশে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার রহেলাপুর গ্রামে। আসামীরা হচ্ছে, মৃত মকছেদ খন্দকারের ছেলে মশিয়ার রহমান, মৃত হাশেম খন্দকারের ছেলে বজলুর রহমান ও ফজলুর রহমান, মৃত মুনছো খন্দকারের ছেলে গোলাম সরোয়ার খোকন, শাহীন খন্দকারের ছেলে তুষার, শামীম খন্দকারের ছেলে সিয়াম, গোলাম সরোয়ার খোকনের ছেলে সাগর,জনি, মৃত হাশেম খন্দকারের ছেলে আয়নাল, আমির আলীর ছেলে রায়হান,আয়নাল খন্দকারের ছেলে আব্দুল্লাহ ও মৃত মাসুদের ছেলে মাহফুজ।
ওই গ্রামের আজিজুর খন্দকারের স্ত্রী হামিদা খাতুন বাদি হয়ে মামলায় বলেন, গত ২০ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় বাদি তার নাতনী রজনী খাতুনকে নিয়ে বাড়ির পাশে মুদী মাল কেনার জন্য যাওয়ার এক পর্যায় গ্রামের বাঁশ ঝাড়ের নিকট পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মশিয়ার,তুষার সিয়াম বাদি ও তার নাতনী রজনীর গতিরোধ করে। মশিয়ার রহমান রজনীর বুকে,পেটসহ শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জামা কাপড় টেনে ছিড়ে ফেলে। এসময় উক্ত আসামীরা তার শরীরের এলোপাতাড়ী মারপিট শুরু করে। হামিদা খাতুন তার নাতনীকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে মশিয়ার রহমান বাম কানে সজোরে থাবা ও পেটে লাথি মারলে হামিদা খাতুন পুকুরের মধ্যে পড়ে যায়। হামিদা ও রজনীর ডাক চিৎকারে হামিদার স্বামী আজিজুর খন্দকারসহ অন্যান্যরা এগিয়ে আসলে মশিয়ার রহমান আজিজুর খন্দকারকে মারপিট করে। আসামীরা বাড়িতে চলে গেলে বাদী ও তার স্বামী বাড়িতে চলে আসে। কিছু সময় পর রাত ৮ টায় সকল আসামীরা হামিদা খাতুনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে ১লাখ টাকা ক্ষতি সাধন নারীদের গলায় থাকা স্বর্ণালংকরসহ ৭লাখ ২০ হাজার নিয়ে চলে যায়। হামলায় আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদন করে। পরে থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা গ্রহনে অনীহা প্রকাশ করলে আদালতের স্মরনাপন্ন হয়। পরে আদালতের নির্দেশে সোমবার ১ মার্চ থানা কর্তা মামলা হিসেবে নথিভূক্ত করে।
যশোরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা
যশোর অফিস
চকলেট ও বিস্কুট দেওয়ার কথা বলে সোমবার ১ মার্চ সকালে ডেকে ঘরের মধ্যে নিয়ে তৃতীয় শ্রেনীতে (১০) অধ্যায়নরত এক শিশু বালিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে, যশোরের মণিরামপুর উপজেলার সুন্দলপুর পেয়ারাতলা বর্তমানে যশোর সদর উপজেলার রামনগর পুকুরকুল লিপি এর বাড়ির ভাড়াটিয়া মৃত আনছার আলীর ছেলে নূর ইসলাম।
শিশুটিরর বাবা সোমবার ১মার্চ কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় তিনি বলেন, তার শিশু মেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে লেখাপড়া করে। গত ১ মার্চ শিশু বালিকা অন্যান্য শিশুদের সাথে রামনগর পুকুরকুলস্থ ফাঁকা মাঠে খেলা করার সময় বেলা ১১ টায় উক্ত লম্পট নূর ইসলাম শিশু বালিকাকে চকলেট ও বিস্কুট দেওয়ার প্রলোভন দিয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। শিশুটিকে ঘরের খাটের উপর বসায়। পরে শিশুটি শরীরের স্পর্শ স্থানে হাত দিয়ে ঘষাঘষি করতে থাকে। শিশুটি ডাক চিৎকার দিলে নূর ইসলাম শিশুটিকে ফেলে দ্রুত ছেড়ে দেয়। শিশুটি কান্না করতে করতে বাড়িতে এসে তার মাকে জানায়। স্থানীয় লোকজন জানার পর কোতয়ালি মডেল থানায় মামলা করেন। শিশুটির ২২ ধারার জবানবন্দি মঙ্গলবার দুপুরে আদালতে সম্পন্ন হয়েছে।
যশোরে চাঁদাবাজ ও মাদকসহ কারবারি আটক
যশোর অফিস
যশোরে চাঁদা আদায় কালে টাকাসহ দুই চাঁদাবাজ ও মাদক সহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকসদল। ২ মার্চ মঙ্গলবার সকালে ইজিবাইক চালকদের নিকট থেকে চাঁদা আদায় কালে দুই চাঁদাবাজকে আটক ও ১মার্চ সোমবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন এলাকা থেকে ১শ’ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।আটকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের নিজাম উদ্দিন মোল্যার ছেলে সোলায়মান বাদশা(৩২) ও একই উপজেলার কায়েত খালি গ্রামের মৃৃৃৃত হাবিবুর রহমানের ছেলে মারুফ হোসেন (৩৫) এবং শার্শা উপজেলার যাদবপুর মোড় দক্ষিন বুরুজ বাগান খালেক ডাক্তারের বাড়ীর ভাড়াটিয়া মৃত মুনসুর আলী ও মৃত রহিমা আক্তারের ছেলে রুহুল কুদ্দুস মিন্টু (৫১) ।
ডিবি’র অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, সোমবার ১ মার্চ আলাদা অভিযান পরিচালনা করে সদর উপজেলার জগমোহনপুর জগী পাড়ার মোড়ে সিদ্দিক ফিলিং ষ্টেশনের সামনে হইতে চাঁদা আদায় কালে দুই চাঁদা বাজকে আটক করা হয় । অপর দিকে,ঝিকরগাছা উপজেলার নাভারন গ্রাম থেকে ১শ পিচ ইয়াবা সহ আটক করা অপর একজনকে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আলাদা তিনটি মামলা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিরোমনি আওয়ামী কার্যালয় চত্বরে ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বিএনপি’র দুদুকে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার নিঃশর্ত ক্ষমা চাওয়া না পর্যন্ত তাকে খুলনায় নিষিদ্ধ ঘোষণা করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন। সমাবেশ পরিচালনা করেন ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ. ম. লিয়াকত আলী। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সহ-সভাপতি মোড়ল আনিসুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ জাহাঙ্গীর হোসেন, সরদার আব্দুল হালিম, খান হাফিজুর রহমান, শেখ কিসমত আলী, দুলাল চন্দ্র, ফারহানা অভি, কাজী জাকারিয়া রিপন, শেখ শামীম, শেখ জাকির হোসেন, মীর সিরাজুল ইসলাম, শেখ আব্দুর রহমান, ফারহান হাবিব, মোল্লা বনি সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
কেইউজে’র স্মরণসভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সাবেক সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার শহীদ সাংবাদিক হারুনুর রশিদের ১৯তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাব চত্বরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতে সাংবাদিক হারুন-অর-রশীদ খোকনসহ নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ইউনিয়নের ও যুগ্ম-সম্পাদক নেয়ামুল হোসেন কচি ও প্রচার সম্পাদক এস এম নূর হাসান জনি।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভায় বক্তব্য রাখেন, ইউনিয়নের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল সিংহ রায়,মোজাম্মেল হক হাওলাদার, আহমেদ আলী খান, হুমায়ূন কবীর।
উপস্থিত ছিলেন শেখ আবু হাসান শাহ আলম,মল্লিক সুধাংশু,আনোয়ারুল ইসলাম কাজল,মো. আসাদুজ্জামান রিয়াজ, এস এম ফরিদ রানা, সুনীল দাস, দেবব্রত রায়, রাশিদুল আহসান বাবলু, দেবনাথ রনজিত রনো, তিতাস চক্রবর্তী, ওয়াহিদুজ্জামান বুলু,বাবুল আকতার, শেখ লিয়াকত হোসেন, মিলন হোসেন, কামরুল আহসান,শরিফুল ইসলাম বনি,শেখ মো: সেলিম, শশাঙ্ক স্বর্ণকার, হাসানুর রহমান তানজির, সুমন্ত চক্রবর্তী,হেলাল হোসেন মোল্যা, রাজু সাহা বিপ্লবসহ সংগঠনের সদস্য বৃন্দ।
বিএনপি নেতা আব্দুল মান্নান এর ইন্তেকালে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
দাকোপের চালনা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও চালনা পৌরসভা নির্বাচনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী শেখ আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। সোমবার (১ মার্চ) বেলা ১১টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
সেখ জুয়েল, তাঁর সহধমির্নীর সুস্থতা কামনায় মহিলা সংস্থার দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি এবং তাঁর সহধর্মিণী শাহানা ইয়াসমিন শম্পা সহ পরিবারের সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে জাতীয় মহিলা সংস্থা, খুলনা অফিস। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব আওয়ামী লীগ কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান অধ্যা. রুনু ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্যানেল মেয়র আলী আকবর টিপু, শামসুজ্জামান মিয়া স্বপন, হালিমা ইসলাম, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম হাফিজুর রহমান হাফিজ, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, পারভীন ইলিয়াছ, কাউন্সিলর মাহমুদা বেগম, শারমিন রহমান শিখা, প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর পারভীন আক্তার, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, তাসলিমা আক্তার লিমা, শাবনাম শাবা, জেসমিন সুলতানা শম্পা, আঞ্জুমানোয়ারা বেগম, আলেয়া সাঈদ, জাহানারা সিরাজ, বলাকা রায়, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর রহিমা আক্তার হেনা, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, লুৎফুন নাহার লিলি, সৈয়াদা হেনা বেগম, রেশমা আক্তার, শাহানা বেগম, আসমা বেগম, লাকি আক্তার, শাহানারা বানু, তামান্না ইসলাম, সাবিহা ইসলাম আঙ্গুরা, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, শিউলি খানম, রেজওয়ানা প্রধান, উর্মিলা নন্দী, সুপ্তি হাসান, সাহানুর দুলাল, মারিয়া মল্লিক, ইলা রহমান, আফরোজা হক কোহিনুর, ফেরদৌসী সাথী, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, ফারহানা হক বপি, আসমা বেগম, মাজেদা বেগম, তাহমিনা বেগম, হোসনে আরা বেগম, আইরিন চৌধুরী, নাছরিন ইসলাম তন্দ্রা, দিপ্তী বিশ্বাস, ফরিদা বেগম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান নাজু, শেখ আব্দুল কাদের, আজগর আলী, জব্বার আলী হীরা, জহির আব্বাস, মাহামুদুল হাসান শাওন, মাহমুদুর রহমান রাজেস, এম এ হোসেন সবুজ, ওমর কামাল, রাহুল শাহারিয়ার সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
খুবির বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের নিন্দা ও ক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের বার বার নির্বাচিত মেয়র সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আধুনিক খুলনা গড়ার কারিগর, প্রবীণ রাজনীতিক আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সম্পর্কে গত ২৭ ফেব্রুয়ারি শনিবার একটি রাজনৈতিক দলের সমাবেশ থেকে ঐ দলের একজন কেন্দ্রীয় নেতা কর্তৃক কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন। যা সকল প্রকার শিষ্টাচার বহির্ভূত। এই অশালীন বক্তব্য খুলনার আপামর মানুষ ও পেশাজীবীদের লজ্জিত, অপমানিত ও হতাশ করেছে।
এহেন বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ তারিকুজ্জামান লিপন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু, সাবেক সভাপতি হাওলাদার আলমগীর হাদি, সহ-সভাপতি যথাক্রমে কৃষ্ণপদ দাস, জিএম লুৎফর রহমান, শেখ মোস্তাক আলী, এইচ এস শাহরিয়ার কামাল রানা, এস এম আতিয়ার রহমান, লিয়াকত আলী মোড়ল, এস এম আবু নাসের ফারুক, অলোকা রানী দাস, এস এম মনিরুজ্জামান পিন্টু, ইঞ্জিনিয়ার শাহ নওরোজ, এস এম গোলাম কিবরীয়া, বিমান সাহা, ডাঃ শেখ সাঈদ আফতাব ও আব্দুল হামিদ বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মুহাম্মদ সালাউদ্দিন সুকর্ণ, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে তানভীর হোসেন বাবু, মোঃ মেহেদী হাসান, মোঃ ইমাম হোসেন, মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সাংগঠনিক সম্পাদক এইচ এম ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সরদার সফিকুর রহমান, অর্থ সম্পাদক খোন্দকার শাহানারা নাজনীন, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (জামি), দপ্তর সম্পাদক শেখ মোঃ সোহরাব হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ আঃ আজিজ, প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান, প্রকাশনা সম্পাদক ব্রজেন্দ্র নাথ মন্ডল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসিফ রুবাইয়াৎ হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সায়েরা তাসমিন (রাবিতা), শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ ফারুক হোসেন মানিক, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক অতিশ দিপংকর বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সুজাউদ্দৌলা, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শেখ মাহমুদুল হাসান তুষার, আইন বিষয়ক সম্পাদক বিভুতি ভূষণ সাহা, নির্বাহী সদস্য বিধান কুমার মন্ডল, মোঃ মঈনুল ইসলাম মঈন, কাজী কামরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, সুজাতা চৌধুরী, শেখ আশানুর রহমান প্রমুখ।
সাংবাদিক হারুন-অর-রশীদ খোকনের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশীদ খোকনের ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতে সাংবাদিক হারুন-অর-রশীদ খোকনসহ নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্ব ও ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি আহমদ আলী খান ও এ কে হিরু, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, নির্বাহী সদস্য মোঃ মোজাম্মেল হক হাওলাদার, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, খুলান প্রেসক্লাবের সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ হুমায়ুন কবীর, সুনীল কুমার দাস, শেখ আব্দুল্লাহ প্রমুখ।
এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, আহমদ আলী খান, এ কে হিরু ও শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য মোঃ মোজাম্মেল হক হাওলাদার, মোঃ শাহ আলম, সদস্য শেখ কামরুল আহসান, মোঃ হুমায়ুন কবীর, দেবব্রত রায়, ওয়াহেদ-উজ-জামান বুলু, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, সুনীল কুমার দাস, এস এম ফরিদ রানা, আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ লিয়াকত হোসেন, দীলিপ কুমার বর্মন, শেখ মো: সেলিম, ক্লাবের ইউজার সদস্য রীতা রানী দাস, শশাংক শেখর স্বর্ণকার, তিতাস চক্রবর্তী, নাজমুল হক পাপ্পু, এস এম বাহাউদ্দিন, মোঃ হেলাল মোল্লা, মিলন হোসেন, রাজু সাহা বিপ্লব, মোঃ কলিন হোসেন আরজুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বাগেরহাটে স্ত্রীর অপপ্রচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বামী ও স্বজনদের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে অপপ্রচার, হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্ত্রী আসমা আক্তার নুপুরে বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্বামী মোঃ শাহদাত হোসেন করিম ও তার শ্বশুর-শাশুরী।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শাহদাতের বোন রেশমা আক্তার, ভাই শহিদুল ইসলাম, নুপুরের বাবা মোঃ হারুণ হাওলাদার, মা মোসাঃ লাইলি বেগম, বোন সুখী আক্তার উপস্থিত ছিলেন। মোঃ শাহদাত হোসেন করিম বলেন, ২০২০ সালের ৭ জুন বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলার মোঃ হারুণ হাওলাদারের মেয়ে আসমা আক্তার নুপুর(২৭) এর সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক আমার বিয়ে হয়।স্ত্রীর ঢাকার পত্রিকায় চাকুরীর সুবাদে সে ঢাকাতে থাকত। বিয়ের মাত্র দেড়মাস পর আমার স্ত্রী পরোকীয়ায় আসক্ত হয়।সংসার বাঁচাতে উপায়ন্তু না পেয়ে আমি তাকে আমার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উদয়তারা বুরিরচরে নিয়ে আসি।ব্যবসার কাজে তাকে বাড়িতে রেখে আমি ঢাকাতে আসলে সে বাড়ি থেকে তার কাপড়চোপড়, ৫ ভরি স্বর্ণালংকার ও বাড়ির কাজের জন্য রাখা ৫ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে আসে। পরবর্তীতে আমি মুঠোফোনে যোগাযোগ করলে সে আমার সাথে খারাপ ব্যবহার করে। বিষয়টি আমার শ্বশুর-শাশুরীকে জানাই।তারাও তাদের মেয়েকে আমার বাড়িতে আসার জন্য বুঝায়। আমি আমার স্বর্ণালংকার ও টাকার জন্য চাপ দিলে একই বছর ১২ অক্টোবর আমার বৃদ্ধ মা ও আমাকে আসামী করে একটি মামলা দায়ের করেন।ওই মামলায় আমার শ্বশুর-শাশুরী আমাকে নির্দোষ বলে আদালতে সাক্ষ্য দেয়। পরবর্তীতে আমার স্ত্রীর না রাজির ভিত্তিতে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দায়িত্ব দেয়।পিবিআই মামলাটির তদন্ত করে আমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট প্রদান করে। আমি এই মিথ্যা মামলা থেকে বাঁচতে চাই।
আসমা আক্তার নুপুরের বাবা মোঃ হারুণ হাওলাদার ও মা মোসাঃ লাইলি বেগম বলেন, আমরা পারিবারিকভাবে মোঃ শাহদাত হোসেন করিমের সাথে নুপুরের বিয়ে দিয়েছিলাম। কিন্তু নুপুর তার সহকর্মী সাংবাদিক মারুফ মালেকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ায় মোঃ শাহদাত হোসেন করিমের সাথে খারাপ ব্যবহার করেছে। এমনকি আমাদের ছোট মেয়ে সুখীকে নিয়ে মোঃ শাহদাত হোসেন করিম পালিয়ে গেছে এমন অপপ্রচারও চালিয়েছে আমার বড় মেয়ে আসমা আক্তার নুপুর।আমরা শুধু এটা বলতে চাই আমার ছোট মেয়ে খুশী এখন মাত্র নবম শ্রেণিতে পড়ে। সে আমাদের কাছেই আছে। সে কখনও কোথাও পালায়নি।নিজের স্বামী জব্দ করতে আপন ছোট বোন সম্পর্কে আজেবাজে কথা বলছে আমাদের বড় মেয়ে নুপুর।
খুশী বলেন, বড় আমার স্বামী মোঃ শাহদাত হোসেন করিমের সাথে কখনই আমার কোন সম্পর্ক ছিল না।দুলাভাই হিসেবে যতটুকু কথা হয় তাই। বড় বোন হয়ে চোট বোনের নামে এমন বাজে কথা আপা কেন বল তা আমি জানি না বলে কান্নায় ভেঙ্গে পড়েন কিশোরী খুশী।
শাহদাতের বোন রেশমা আক্তার ও ভাই শহিদুল ইসলাম বলেন, আমরা চেয়েছিলাম ছোট ভাইয়ের বউ বাড়িতে মাকে নিয়ে থাকবেন। কিন্তু মায়ের সাথে তো থাকল-ই না। বরং এখন আমাদের উল্টো হেনস্থা করছে। আমরা এই মিথ্যা মামলা থেকে বাঁচতে চাই।
মোঃ শাহদাত হোসেন করিমের স্ত্রী আসমা আক্তার নুপুর বলেন, আমার স্বামী অনেকগুলো বিয়ে করেছি। বিয়ে করা তার নেশা। মামলা থেকে বাঁচতে সে আমার নামে এসব অভিযোগ করে বেড়াচ্ছেন।
সাংবাদিক মারুফ মালেক বলেন, নুপুর আপা একসময় আমার সহকর্মী ছিলেন। সে শুধু আমার পরিচিত। আমার সাথে তার অন্য কোন সম্পর্ক নেই।
অনিয়ম, দূর্নীতিসহ নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
স্টাফ রিপোটার,বাগেরহাট
নানা অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়ের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাস বুলুর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ মার্চ) দুপুরে চিংড়াখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন নারিকেল বাড়িয়া বাজারে চিংড়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, চিংড়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অসীত কুমার মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ হাওলাদার, ইউপি সদস্য মোঃ আক্কাস আলী হাওলাদার, শহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বাবলু, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বক্স, চিংড়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ এম আবু হাসান, আওয়ামী লীগ নেতা কবির হাওলাদার, মাখনলাল রায়, স্থানীয় নিরজ্ঞন মিস্ত্রি, হেমায়েত শেখ, দুলালী মিস্ত্রি, চামেলী বেগম, অসীমা রানীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আলী আক্কাস বুলু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি অর্থ আত্মসাত করে আসছেন।এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পৃষ্ঠপোষকতা করে আসছে। সরকার কর্তৃক বরাদ্দকৃত টিআর, কাবিখা, এডিপি, এলজিএসপিসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।৪০ দিনের কর্মসূচিতে অসহায় হতদরিদ্রদের দিয়ে কাজ করিয়ে টাকা দেননি তিনি। সামাজিক নিরাপত্তার আওতায় বিভিন্ন সুবিধাভোগী নির্বাচনে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছেন এই চেয়ারম্যান। আমরা এই চেয়ারম্যানের অপসারণ পূর্বক বিচার দাবি করছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই দূর্নীতিবাজ চেয়ারম্যানকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেওয়ার দাবি জানান আওয়ামী লীগের নেতারা।মানবন্ধনে পাঁচ শতাধিক এলাকাবাসী অংশগ্রহন করেন।
এর আগে জরুরীসভা ডেকে চেয়ারম্যান আলী আক্কাস বুলুকে দুর্নীতিবাজ ও গরীবের অর্থ আত্মসাৎকারী আক্ষা দিয়ে দলীয় মনোনয়ন না দেওয়ার সুপারিশ করেছিল ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মানববন্ধনে অংশ নেওয়া দুলালী মিস্ত্রি, চামেলী মিস্ত্রি ও অসীমা রানী বলেন, আমরা চল্লিশ দিনের কর্মসূচির কাজ করেছিলাম। মাত্র ২হাজার ২‘শ ৫০ টাকা দিয়েছে।অবশিষ্ট টাকা চাইলে বলে কিসের টাকা। আর পাবিনা। যা দিয়েছি এই নিয়ে যা।প্রতিদিন দুই‘শ টাকা হাজিরা হিসেবে আমাদের ৮ হাজার টাকা দেওয়ার কথা ছিল। যেকোন মূল্যে আমরা অবশিষ্ট টাকা পেতে চাই। চেয়ারম্যান আলী আক্কাস বুলু বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা সম্পুর্ন মিথ্যা।আমি কোন প্রকার অনিয়ম করিনি।
বাগেরহাটে জাতীয় ভোটার দিবস পালিত
স্টাফ রিপোটার, বাগেরহাট
“বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়” এই প্রতিপাদ্যে বাগেরহাটে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২১।এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ১০টা বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বাগেরহাট কোর্ট চত্বর প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক আ,ন,ম ফয়জুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজি বেনজীর আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারীসহ প্রমুখ। র্যালী শেষে জেলা প্রশাসক আ,ন,ম ফয়জুল হক বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবস-২০২১ এর উদ্বোধন করেন। পরে তিনি নতুন ভোটারদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরন করেন। এসময় নতুন ভোটারদের রেজিস্টেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ফাতেমা বেগম (২৮) নামের এক নারী নিহত হয়েছে। সোমাবার (০১ মার্চ) রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মাহবুবের স্ত্রী। বাগেরহাট পুলিশ অফিস জানায়, খুলনার বয়রার মুদি ব্যবসায়ী মাহাবুব হোসেন মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে সোমবার রাত ৯ টার দিকে বাগেরহাট যাবার পথে একটি ভারীযান তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় পড়ে গেলে স্ত্রীর মাথার ওপর দিয়ে যানটির চাকা চলে যায়। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাগেরহাট সদর থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মাহবুবের বাড়ি বাগেরহাটের চিতলমারি উপজেলার কালিগঞ্জে।
পাইকগাছায় জমি কিনে বিপাকে জেলা পরিষদ সদস্য পঙ্গু নাহার আক্তার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জমি কিনে বিপাকে পড়েছে জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য নাহার আক্তার তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। বিষয়টি নিয়ে আদালত ও থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
অভিযোগ ও সরজমিনে জানা যায়,খুলনা জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য নিজ অফিস করার জন্য নগর শ্রীরামপুর গ্রামের নজরুল ইসলাম জোয়ার্দ্দারের কাছ থেকে কবলা মুলে ০.১৬৬ এককর জমি খরিদ করেন। নজরুল জোয়াদ্দার জানায় তার মামা সবুর গোলদারের কাছ থেকে দানীয় মুলে মালিক হন এবং তার অংশ নাহার আক্তারের কাছে দখল থাকা অবস্থায় বিক্রি করেন ।সবুর গোলদার তার দখলে থাকা অবস্থায় ৫ শতক জমির মধ্যে উক্ত সম্পত্তি ভাগ্নে নজরুলকে দান করেন। কিন্তু ০. ৩৪৪ একর সবুর গোলদারের দখলে থাকলেও নাহার আক্তারের খরিদা জমি জবর দখল করে নিয়েছে সবুর গোলদারে ভাই ও নজরুলের অন্য মামা সাত্তার গোলদার। নাহার আক্তার জানায়, গ্যাংগ্রীনি রোগে আক্তান্ত হলে একটি পা হাটুর উপর থেকে কেটে ফেলতে হয়। একারনে তিনি মামুদকাটি বাজারের পাশে অফিস করার জন্য উক্ত জমি ক্রয় করেন।সেখানে কিছুদিন অফিস কার্যক্রম চলতে থাকা অবস্থায় হঠাৎ ১৩ সেপ্টেম্ব ২০২০ আমার ঘরটি জবর দখল করা হয়েছে। এনিয়ে আদালতে ১৪৪ ধারা মাতে মামলা ও থানায় অভিযোগ করেছি। সাত্তার গোলদার জানায়,নাহার আক্তার যে জায়গায় জমি দাবী করছে ঐখানে তার কোন জমি নেই।এদিকে এ জায়গা বা ঘরটি দখল পাল্টা দখল নিয়ে দু-পক্ষই মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছে বলে স্থানীয় ব্যাবসায়ীরা জানিয়েছে।
পাইকগাছায় জাতীয় ভোটার দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসানের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামাল উদ্দীন আহম্মেদ। বক্তব্য রাখেন, ওসি এজাজ শফী, ইউপি চেয়ারম্যান কে.এম আরিফুজ্জামান তুহিন ও কওছার আলী জোয়াদ্দার প্রমুখ।
ঝিনাইদহে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত বিলবোর্ড ভাংচুর
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত এক যুবলীগ নেতার বিলবোর্ড ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
শালিয়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম জানান, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা নুর-এ-আলম বিপ্লব আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি দিয়ে বিলবোর্ড তৈরী করে শালিয়া গ্রামের বিভিন্ন স্থানে টাঙ্গিয়েছেন। তার জনপ্রিয়তায় ইর্ষার্ন্বিত হয়ে গেল রাতের কোন এক সময় বিলবোর্ডগুলো ভাংচুর করা হয়েছে। ওই গ্রামের এক চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিন্ ি কয়েকদিন ধরে এই বিলবোর্ড টাঙ্গানো নিয়ে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। আমার ধারনা তারাই এ ঘটনা ঘটিয়েছে। যুবলীগ নেতা নুর-এ-আলম বিপ্লব বলেন, বিলবোর্ড ভাংচুর করারা নিন্দনীয়। এ ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
ঝিনাইদহে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ৩ দিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মধুপুর বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)’র খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান কৃষিবিদ ড. মো: নুর আলম সিদ্দিকী।
এছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমিন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম সহ অন্যান্যরা। ৩ দিনব্যাপী কর্মশালায় ২ ব্যাচে প্রশিক্ষন গ্রহণ করবেন কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও পুরোহিত স্বাস্থ্য কর্মীসহ ৬০ জন প্রশিক্ষক।
শৈলকুপায় ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আহত দোকান মালিক
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের ক্যাবল অপারেটর কাশেম খাঁনকে কুপিয়ে আহত করেছে নিপুল মোল্লা নামের এক ব্যক্তি। সোমবার সন্ধ্যায় জেলার শৈলকুপা উপজেলার ভাটইবাজারে এ ঘটনা ঘটে। আহত কাশেমকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কাশেমের ভাই রাকেশ রহমান জানান, ভাটই বাজারে তার ভাই কাশেম খাঁন নিপুল মোল্লার কাছ থেকে ১৬ হাজার টাকা জামানতে ৫ বছরের চুক্তিতে একটি দোকান ঘর ভাড়া নেয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দোকানের মালিকের প্রয়োজনে তাকে দোকান ছেড়ে দিতে বলা হয়। ভাড়াটিয়া দোকান ছেড়ে দিলেও তার জামানতের টাকা ফেরত পেতে দীর্ঘদিন দোকান মালিক নিপুলের কাছে সে ঘুরতে থাকে। গতকাল টাকা দেওয়ার দিন থাকলে সে টাকা চাইতে গেলে টাকা না দিয়ে আবার সময় চাই। ভাড়াটিয়া সময় ক্ষেপনের কথা বললে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে নিপুন ও তার ছেলে খবির, কৌশিকসহ কয়েকজন তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলমের সাথে কথা হলে তিনি জানান, আমাকে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযাগ দেয়নি। যদি অভিযোগ দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রামপালের এক ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিডি’র চাল মারার অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর মোঃ জিয়াউর রহমানের বিরুদ্ধে ভিজিডির চাল মারার অভিযোগ উঠেছে। ওই ওয়ার্ডের হতদরিদ্র শেখ সোহাগের স্ত্রী খাদিজা বেগমকে ভিজিডির দুই মাসের ৩০ কেজির দুই বস্তা চাল দেয়া হয়। সোমবার দুপুরে বাঁশতলী ইউনিয়ন পরিষদ থেকে কার্ডধারী খাদিজার স্বামী নসিমন চালক সোহাগ ওই দুই বস্তা চাল নিয়ে ফেরার সময় ইউপি সদস্য জিয়াউর রহমান এক বস্তা চাল তাকে বাঁশতলীর নাজিম উদ্দীনের দোকানে রেখে দিতে বলেন। সোহাগ এক বস্তা চাল ওই দোকানে রেখে দেন। সোহাগ অভিযোগ করে বলে, দুই মাসের চাল এক সাথে দিয়েছেন চেয়ারম্যান। এরমধ্যে থেকে মেম্বর এক বস্তা আমার কাছ থেকে রেখে দিয়েছেন। আমি এর বিচার চাই। দোকানী নাজিম বলেন, এক বস্তা চাল মেম্বর জিয়া আমাকে রাখতে বলেন আমি দোকানে রেখে দিয়েছি। কি কারণে সে চাল রেখেছে আমি জানি না।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কেউকে কারো দোকানে চাল রাখতে বলিনি। কারো চালও রাখিনি।
মোড়েলগঞ্জে দলীয় মনোনয়নে একাধিকরা আওয়ামী লীগ অফিসে উপচেপড়া ভীড়
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
প্রথম ধাপে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আবেদন জমা দিয়েছেন প্রাথমিক পর্যায়ে উপজেলার দলীয় কার্যলয়ে। বর্তমান চেয়ারম্যানসহ নতুন প্রার্থীদের উপচে পড়া ভীড় দেখা গেছে।
মঙ্গলবার সকাল ১০টায় মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ে প্রথম ধাপে নির্বাচনের অংশ হিসেবে ১১টি ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীরা বায়োডাটাসহ নিজ নিজ আবেদন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের নিকট। এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, অমল সাহা নান্টু, মো. লাল মিয়া, অশোক সাহা, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
প্রথম দিনে আবেদন করেছেন যারা ২নং পঞ্চকরণ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক খলিফা, আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম রিমন তালুকদার, আওয়ামী লীগ নেতা মো. আলী আকবর, যুবলীগ নেতা মাহফিজুর রহমান হিরু। নিশানবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, আওয়ামী লীগ নেতা আব্দুল গফফার হাওলাদার, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, যুবলীগ নেতা শামীম আহসান তালুকদার। বহরবুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রিপন তালুকদার, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা রুহুল আমীন চান মিয়া, কৃষক লীগ নেতা মো. মারুফ উর রহমান জোমাদ্দার, এ্যাড. হারুন অর রশীদ খান, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার। বলইবুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. শাহাজাহান আলী খান, আওয়ামী লীগ নেতা মাষ্টার খ.ম লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা মো. কবির হোসেন হাওলাদার। বনগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিপন চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা উৎপল কুমার দাস। মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এইচএম মাহমুদ আলী, শ্রমীক লীগ নেতা জালাল উদ্দিন তালুকাদার, যুবলীগ নেতা জহিরুল ইসলাম মধু। হোগলাপাশা বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না, যুবলীগ নেতা ফরিদুল ইসলাম ফরিদ, এ্যাড. মিজানুর রহমান খোকন। হোগলাবুনিয়া বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সরোয়ার হোসেন, যুবলীগ নেতা অধ্যাপক শামীম আহসান পলাশ। চিংড়াখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলী আক্কাস বুলু, আওয়ামী লীগ নেতা কবির হাওলাদার, যুবলীগ নেতা হাসান হাওলাদার। খাউলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের হাওলাদার, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই খান, মাষ্টার সাইদুর রহমান। দৈবজ্ঞহাটী আওয়ামী লীগ নেতা মাহবুবুল রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, কিছলুর রহমান খোকন, আরিফ মল্লিকসহ প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থীরা দলীয় মনোনয়ন প্রত্যাশায় তাদের আবেদন জমা দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক বলেন, আসন্ন ইউপি নির্বাচনে প্রথম ধাপে উপকূলীয় অঞ্চল এ উপজেলার ১৬ টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে দলীয় মনোনয়নে একাধিক প্রত্যাশীদের কাছ থেকে আবেদন নিয়ে জেলায় পাঠানো হবে। আগামিকাল বুধবার ২টা পর্যন্ত এ আবেদন নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
২ মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষনার দাবি জেএসডির
খবর বিজ্ঞপ্তি
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির খুলনা জেলা ও নগর শাখা আয়োজিত গতকাল মঙ্গলবারের আলোচনা সভায় ২ মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষনার দাবি করা হয়। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডাকসুর তৎকালীন ভিপি আ. স. ম আব্দুর রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতি মুক্তি যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় বলে নেতৃবৃন্দ দাবি করেন। সভায় ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহার ও খুলনার বন্ধ জুট মিল চালু করারও দাবি করা হয়। উমেশচন্দ্র লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের নগর শাখার সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবু সিনা ওয়াহিদ মিকি। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল হক খোকন, জেলা জাসদের সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, নগর নাগরিক ঐক্যের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু ও ক্ষুধামুক্ত আন্দোলনের সম্পাদক প্রভাষক আহসান হাবীব। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জেএসডির সদস্য সচিব মাষ্টার আইয়ুব আলী, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বাবলু, জাতীয় শ্রমিক জোটের খুলনা নগর শাখার আহবায়ক মনিরুল ইসলাম মনির। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জাতীয় যুবপরিষদের জেলা আহবায়ক মনির উদ্দিন।
সভায় বক্তারা অষ্টম শ্রেণির পাঠ পুস্তক বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-এ অসম্পূর্ণ তথ্য দিয়ে রচিত হওয়ায় প্রকৃত ইতিহাস জানতে আজকের প্রজন্ম ব্যর্থ হচ্ছেন বলে উল্লেখ করেন। বক্তারা জনপ্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং রাজনৈতিক দলের সমাবেশ করার ক্ষেত্রে পুলিশের নানা শর্তারোপের সমালোচনা করেন। স্বৈরশাসন মুক্ত বাংলাদেশ গড়তে গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্লাটফরমের দাবিও সভায় করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি খুলনা বিএনপির সমাবেশের ক্ষেত্রে পুলিশের বাধা দান এবং অনুমতি না দেয়ার সমালোচনা করা হয় এবং ডিজিটাল নিরাপত্তা প্রত্যাহারের দাবিও করা হয়। সভায় বক্তারা চলমান সংকট নিরসনে জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয়। আলোচনার পূর্বে নগরীতে জাতীয় পতাকা মিছিল বের হয়।
কপিলমুনিতে হ্যাকার দুই ভাই গ্রেফতার, মোবাইল জব্দ ও টাকা উদ্ধার
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনিতে অন্যের বিকাশ একাউন্টের পিন নং হ্যাক করে টাকা উত্তোলনের অভিযোগে দুই হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া এই দুই হ্যাকার আপন সহোদর। এদের বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা হয়েছে, যার নং-২৪, তাং ২৭/০২/২১ ইং। পুলিশ জানায়, স্থানীয় কপিলমুনির নাছিরপুর গ্রামের মোস্তাক গাজীর দুই ছেলে সালাম গাজী-(২৬) ও রুহুল আমিন গাজী (১৯) স্থানীয় পাল পাড়ার বাসুদেব পালের মোবাইল ফোনের বিকাশ একাউন্টের পিন নং হ্যাক করে চার হাজার সাতশত টাকা উত্তোলন করে। বিষয়টি বুঝতে পেরেই বাসুদেব পাল ঘটনার পরপরই শুক্রবার রাত সাড়ে বারোটায় এই দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করে। এ ঘটনায় শনিবার সকালে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এস আই মোঃ আব্দুল আলীম ঐ দু’ভাইকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় তাদের নিকট থেকে এই কাজে ব্যবহৃত তাদের মোবাইল ফোনটি জব্দ ও চার হাজার সাতশত টাকা উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, হ্যাকার এই দুই সহোদরের কপিলমুনি বাজারে একটি ফ্রেক্সিলোড ও মোবাইলে গান ডাউন লোডের দোকান আছে। এই দোকানে বসে বেশ কিছুদিন যাবৎ তারা বিভিন্ন ব্যক্তির বিকাশ একাউন্টের পিন নং হ্যাক করে এ্যাপসের মাধ্যমে অন্যের টাকা উত্তোলন করে প্রতারণা করে আসছে।
২৭ মার্চ, হাজ্বী সমাবেশ ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৭ মার্চ শনিবার সকাল ৮টায় খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে ১০ম ঐতিহাসিক হাজ্বী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিশেষ মেহমান খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এবং খুলনার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হেলাল হোসেন। এছাড়াও এতদাঞ্চলের প্রখ্যাত ওলামায়ে কেরাম উপস্থিত থেকে হেদায়েতমূলক ওয়াজ নসিয়ত এবং দোয়া পরিচালনায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মালেক।
এ হাজ্বী সমাবেশ ও দোয়া মাহফিলে শরিক হতে ইচ্ছুক হাজ্বী ভাইবোনদেরকে ২৪ মার্চের পূর্বে স্ব-স্ব নাম রেজিস্ট্রেশন করে ফুড কুপন সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ্ব শেখ মুহাম্মদ সাহেব আলি।
জাপা খুলনা জেলার সহ-সভাপতির ভ্রাতুস্পুত্রের মৃত্যুতে শোক ও সমাবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টির খুলনা জেলা শাখার সহ-সভাপতি মোঃ ফরহাদ আহমেদের ভ্রাতুস্পুত্র তোফায়েল আহমেদ রুবাদ (২৬) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের নিজ বাড়িতে ১ মার্চ ’২১ তারিখ সকাল ৮:৩০টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑজাপা’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, জেলার সাধারণ সম্পাদক এম হাদী উজ-জামান, জাপা নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, ুমোঃ ইসমাইল খান টিপু, ওয়াদুদ মোড়ল, মোস্তফা শফিকুল ইসলাম, ডাঃ সৈয়দ আবুল কাশেম, মোঃ মোতয়ালী শেখ, শেখ সদর উদ্দিন, রিয়াজ উদ্দিন হাওলদার, লতিফ জমাদ্দার, জি এম বাবুল, সরদার জিয়াউল হক, শাহজাহান আলী সাজু, মোঃ সাইদ মোড়ল, শাহারিয়ার নাজিম, রহমত আলী খান, মোঃ শফিকুল ইসলাম বাচ্চু, মল্লিক হাসানুজ্জামান, সুলতান মাহমুদ, শেখ আব্দুল আজিজ, মোঃ বিল্লাল হোসেন, এড. লুৎফর রহমান, মোহম্মদ আলী, আব্দুল আজিজ, সবুর মাস্টার, এড. প্রশান্ত কুমার, নারায়ণ চন্দ্র সরকার, গাজী আব্দুস সালাম, ডাঃ ফিরোজ মামুন, শামসুল হক খোকন, জাহাঙ্গীর হোসেন, মাহাতাব উদ্দিন, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
তা’লীমুল মিল্লাত ফাযিল মাদরাসা: গোল্ডেন জুবিলী উপলক্ষে ১৯মার্চ দিনব্যাপী কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা খানজাহান নগরস্থ তা’লীমুল মিল্লাত ফাযিল মাদরাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৯ মার্চ শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ওইদিন সকালে মাদরাসা মসজিদে একশ’ খতম কুরআন তেলাওয়াত উপলক্ষে দোয়া মাহফিল, প্রতিষ্ঠাতা আলহাজ¦ আব্দুল আজিজ খালাসির কবর জিয়ারত ও র্যালীর মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকছে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং বিকেলে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, হামদ, নাত, ইসলামি ও দেশাত্ববোধক গান এবং প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণমূলক আলোচনা। রাতে বিশেষ আকর্ষণে থাকছে কলরব শিল্পী গোষ্ঠীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ১৯ মার্চের অনুষ্ঠানকে সামনে রেখে গোল্ডেন জুবিলি ও রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বিশেষ স্মরণিকা প্রকাশ হচ্ছে। এতে বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গের বাণী ছাড়াও স্বনামধন্য লেখকদের স্মৃতিচারণমূলক লেখা থাকছে। স্মরণিকার অগ্রগতি নিয়ে বাস্তবায়ন কমিটি ও স্মরণিকা উপ-কমিটির প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মাদরাসা গভর্ণিং বডির দাতা সদস্য আলহাজ¦ এমদাদুল হক খালাসীর সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন, অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস সউদ, উপাধ্যক্ষ মাওলানা আবুবকর সিদ্দীক, অধ্যাপক রেজাউল করিম খান, মাওলানা নুরুল ইসলাম, আজিজুর রহমান, মো: আব্দুল্লাহ, ইকবাল হোসেন, আ: রাজ্জাক, মুহা: ছফির উদ্দীন, মিনজুরা ফেরদৌসী, জাফর সাদিক, এইচ এম আলাউদ্দিন, মুহা: মনিরুজ্জামান, মো: মিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ১৯ মার্চ সকাল থেকে মাদরাসা ময়দানে দিনব্যাপী অনুষ্ঠানমালার গুণীজন সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং গেষ্ট অব অনার থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সেখ সালাহউদ্দিন জুয়েল। এসময় প্রধান বক্তা থাকবেন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ(আহসান সাইয়েদ) এবং সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক ও মাদরাসা গভর্ণিং বডির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন।
কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেলের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেলের ১ম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে কয়রা উপজেলা ছাত্রলীগ। কয়রা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০টায় হাদীউজ্জামান রাসেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্ত্রাসী হামলায় নির্মম ভাবে নিহত রাসেলের হত্যাকান্ডে জড়িত সকলের ফাঁসি দাবি করে কয়রা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে নেতা-কর্মীরা। মিছিল শেষে দলীয় কার্যালয়ে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা শেষে হাদীউজ্জামান রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকাল ৬ টায় কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, কালো পতাকা ও বুকে কালো ব্যাচ ধারণ করা হয়। সকাল ৮টায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হাদীউজ্জামান রাসেলের কবর জিয়ারত করেন ও কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, যুবলীগ নেতা আকরামুল ইসলাম, এ্যাডঃ আরাফাত হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এস এম তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, রায়হান কবির চঞ্চল, ফেরদৌস আহমেদ, সাবির হোসেন শান্ত, বিলাল হোসেন, বেলাল আহম্মেদ বিল্লু, আমিনুল রহমান রাজা, মোক্তারুল ইসলাম, অপু মন্ডল, আমিনুর রহমান, উজ্জ্বল মন্ডল, তাইবুর রহমান তুহিন, শেখ সবুজ, সোহান, খালিদ, সাব্বির, নিতিশ সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, কেসমত আলম শাকিল প্রমুখ।
ফুলতলায় মুজিব শতবর্ষে তরুণ সম্প্রদায়ের উদ্যোগে দু’দিন ব্যাপী ক্রীড়ানুষ্ঠান
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামে তরুণ সম্প্রদায়ের উদ্যোগে মুজিব শতবর্ষে মঙ্গলবার বিকালে হক ময়দানে দু’দিন ব্যাপী ক্রীড়ানুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান সৈয়দ মুশারেফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি কাজী মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন ডাঃ বিকাশ চন্দ্র রায়, কাজী জহির রায়হান, সাবেক ছাত্রলীগ নেতা শেখ আসলাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেন। কাজী শফিকুল ইসলাম পিন্টুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মেহেদী হাসান, শেখ হাসিব রায়হান, শেখ তুহিন,শেখ আব্দুল্লাহ, কাজী হিমেল, হাসিব রায়হান, কাজী সুমন প্রমুখ।
পরিবেশ সুরক্ষা মঞ্চের সভায় দখলে দুষণে মৃত প্রায় ময়ুর নদী পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার
আগামী শুক্রবার দখলে দুষণে ময়ুর নদী পরিদর্শনে যাবেন খুলনার নাগরিক নেতারা। পরিবেশ সুরক্ষা মঞ্চের নেতৃত্বে ওই দিন বিকেলে তারা রায়েরমহল এলাকা থেকে পরিদর্শন শুরু করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল সন্ধ্যায় নিরালাস্থ সোয়াট স্কুল প্রাঙ্গণে খুলনা পরিবেশ সুরক্ষা মঞ্চের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড, কুদরত ই খুদা। সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞের পরিচালনায় সভায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক গৌরঙ্গ নন্দী, বেলার বিভাগীয় সমন্বয়কার মাহফুজুর রহমান মুকুল, সুশাসনের জন্য নাগরিক সুজনের বিভাগীয় সনম্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, নারী নেত্রী এড. তসলিমা খাতুন ছন্দা,এড. জাহাঙ্গীর রহমান সিদ্দিকী, জাবেদ খালিদ জয় পাশা, মেরিনা যুথি, অজান্তা দাস, খলিলুর রহমান সুমন, আফজাল হোসেন রাজু প্রমূখ। সভায় সিএস ম্যাপ অনুযায়ী ময়ুর নদী রক্ষায় সচেতনামূলক নানা কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
আশাশুনিতে জাতীয় ভোটার দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে জাতীয় ভোটার দিবস-২০২১ পালন করা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের সামনে দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসের শুভ সূচনা করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুজ্জামান সিকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, আরডিও বিশ্বজিৎ ঘোষ, ইউআরসি ইন্সট্রাক্টর শেখ ঈমান উদ্দিন, অধ্যক্ষ সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। “বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা শেষে ভোটার দিবসের বিভিন্ন তথ্য ও শ্লোগান সম্বলিত ফেস্টুন ব্যানার প্রদর্শনের জন্য টানানো হয়।
কুল্যার বৃদ্ধা রহিমা বেগম ভিক্ষাবৃত্তি করে সংসার চালান
আশাশুনি প্রতিনিধি
বিধবা রহিমা বেগমের বয়স ৭০ বছর পার হয়ে গেছে। খাদ্য যোগাড় করার কারনে বাধ্য হয়ে তিনি ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছেন। বৃদ্ধ বয়সেও তিনি বিধবা বা বয়স্ক ভাতার কার্ড পাননি।
আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের শাহাজী পাড়ার মৃত কচিমদ্দিন শাহাজীর স্ত্রী রহিমা বেগম জানান, ৩৮ বছর আগে আমার স্বামী মারা গেছে। ৪ মেয়ে ও ১ ছেলের সংসারে দারিদ্র্যতা আমার সঙ্গী ছিল। অন্যদের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে ৪ মেয়ে ও ১ ছেলেকে বিয়ে দিয়েছি। কিন্তু বড় হওয়ার পর তারা নিজেদের নিয়েই ব্যস্ত। দেখার মতন আমার কাছে কেউ রইলনা। ছেলে সবুর শাহাজী বিয়ের পর থেকে ভোমরায় শ্বশুর বাড়িতে থাকে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে জর্জরিত আমি। প্রতিদিন মোটা অংকের টাকার ঔষধ সেবন করতে হয় আমার। কে দেবে খরচের টাকা? কিভাবে পেট ভরে খেতে পারব? জায়গা জমি বলে আমার কিছু নেই। মেয়ের একটু জায়গায় আমি বসবাস করি। অসুস্থ শরীর নিয়ে সব সময় অন্যের বাড়িতে ভিক্ষা করতে যেতে পারিনা। জানি বয়স বেশি হলে বয়স্ক ভাতার কার্ড হয়। বিধবা হলে বিধবা কার্ড হয়। দরিদ্র হলে ভিজিডি কার্ড হয়, আমি কি হলে কার্ড পাব ? আমি কার কাছে গেলে কার্ড পাব? মেম্বার, চেয়ারম্যান সবার কাছে গিয়েছি তবুও কার্ড পায়নি। সাংবাদিকদের বলে খবর করে সবাইকে জানাতে চাই। উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
আশাশুনির তিন ইউনিয়নে ভ্রাম্যমান কোভিড নিবন্ধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার তিনটি ইউনিয়নে কোভিড-১৯ এর টিকা প্রদানের জন্য ভ্রাম্যমান নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্ব স্ব ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এ নিবন্ধন কার্যক্রম পরিচালনা করে।
মঙ্গলবার (২ মার্চ) বুধহাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কোভিড- ১৯ ফ্রী নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার এবং সিভিল সার্জন অফিসের এর প্রতিনিধি (এসআইএমও) ডাঃ মোঃ আমানত উল্লাহ।
১ মার্চ উপজেলার প্রতাপনগর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে ভ্রাম্যমান নিবন্ধন ও টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রতাপনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, ইউপি সচিব খায়রুল ইসলাম, স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে খাজরা ইউনিয়নেও একই ভাবে কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
খাজরায় এলজিইডির রাস্তা নির্মান কাজ পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরায় এলজিইডির সড়ক নির্মান কাজ পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকালে নির্মান কাজ পরিদর্শন করা হয়।
খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে দু’কোটি টাকা ব্যয় বরাদ্দে প্রায় ৩ কি.মি সড়ক নির্মান কাজ করছে এলজিইডি। সড়কের নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কাজ পরিদর্শন করেন, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। কাজে কিছু ত্রুটি দেখে তিনি সঠিক ভাবে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
ফুলতলায় সংসদ সদস্য : তৃনমুল পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা পৌছে দিতে হবে
ফুলতলা প্রতিনিধি
সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, সরকার উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতেও সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। এটার সঠিক ব্যবহার করতে হবে। হাসপাতালে কোন রোগী চিকিৎসা নিতে এসে যেন ফেরৎ না যায়। ডাক্তারদের প্রকৃত সেবক হয়ে তৃনমূল পর্যায়ের সাধারণ মানুষ যেন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। এছাড়া কোভিড-১৯ ভাইরাস রোধে সকলকে টিকা গ্রহণ করতে হবে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেসমিন আরার সভাপতিত্বে সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ইউএনও সাদিয়া আফরিন, ওসি মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। শহিদুল্লাহ প্রিন্সের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার শিমুল চক্রবর্তী, ডাঃ উত্তম কুমার দেওয়ান, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, আবু তাহের রিপন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, বণিক নেতা রবীন বসু, হাফেজ আশরাফ আলী প্রমুখ।
ফুলতলায় তথ্যকেন্দ্র’র উদ্যোগে উঠান বৈঠক
ফুলতলা প্রতিনিধি
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এ শ্লোগানকে সামনে রেখে ফুলতলার তথ্যকেন্দ্র’র উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে) উঠান বৈঠক মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রাণী সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, ওসি মাহাতাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ আাসলাম খান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাথী খাতুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারসানা ইয়াসমিন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা শিরিন সুলতানা, তথ্যআপা রাবেয়া খাতুন, তাহিরা প্রমুখ।
ফুলতলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মশালা
ফুলতলা প্রতিনিধি
খুলনার ফুলতলায় আশ্রয় ফাউন্ডেশন এবং সেতু বাংলাদেশ আয়োজিত উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহযোগিতায় “আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন” প্রকল্প অবহিতকরণ এক সভা মঙ্গলবার বেলা ১১টায় দামোদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম। স্বাগত বক্তৃতা করেন কর্মসূচির উপজেলা প্রোগ্রাম ম্যানেজার অমিত ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সেতু বাংলাদেশের পরিচালক এম.এম আবুল হোসেন, ইউপি সচিব আসমা বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ আঃ রশিদ, সরদার আঃ রহমান, আলমগীর হোসেন গাজী, মাসুদ পারভেজ মুক্ত, প্রভাষক মাজহারুল ইসলাম, প্রধান শিক্ষক গাজী শহিদুল ইসলাম, প্রদীপ কুমার, হোসনেয়ারা বেগম প্রমুখ।
ফুলতলা রি-ইউনিয়ন স্কুলের ১২৫ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা
ফুলতলা প্রতিনিধি
খুলনার ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও নব নির্মিত বঙ্গবন্ধু একাডেমি ভবন এর উদ্বোধনী উপলক্ষে এক মতবিনিময় সভা শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তৃতা করেন কলেজ অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএল কলেজের সাবেক অধ্যক্ষ শফিউল্লাহ সরদার, প্রফেসর মোস্তানিজুর রহমান নিলু, আলহাজ্ব এনামুল হক ভুইয়া, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, প্রফেসর আঃ রশিদ, হানিফ মোহাম্মদ ভুইয়া লাকি, ফজলে খোদা বাচ্চু, শেখ লুৎফর রহমান, ডাঃ সরোজ কুমার সুর, মোল্যা হেদায়েত হোসেন লিটু, সাংবাদিক শামসুল আলম খোকন, জাহাঙ্গীর মোড়ল, শিক্ষক দেলোয়ার হোসেন, সন্দীপন রায়, খুকু কুন্ডু, গোলাম কিবরিয়া চৌধুরী, মোল্যা মনিরুল ইসলাম প্রমুখ।
ফুলবাড়ীগেটে ট্রাক চাপায় নিহত কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াজ এর দাফন সম্পন্ন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট মোদাচ্ছের মার্কেটের সামনে ১ মার্চ সোমবার রাত ৯ টার সময় সড়ক দুর্ঘটনায় শিরোমণি বাজারের কাঁচামাল ব্যবসায়ী মৃত ইমান শেখ এর পুত্র ইলিয়াজ শেখ (৫০) নিহত হয়েছে । শিরোমণি থেকে দৌলতপুরের উদ্দেশ্যে মাহেন্দ্রাযোগে ওয়াজ শুনতে যাওয়ার পথে ট্রাকচাপায় এ দূর্ঘটনা ঘটে। ইলিয়াজ শেখ ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মঙ্গলবার বাদ জোহর শিরোমণি শহীদ মিনারের সামনে জানাযা শেষে যোগিপোল কবরস্থানে দাফন সম্পন্ন হয় । জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট পুত্র হাফেজ মোঃ বায়জিদ শেখ । এলাকার সকলের প্রিয় মানুষ ইলিয়াজ শেখ এর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে ।
গিলাতলা পালপাড়ায় মৃৎশিল্পের অসহায় জীবন-যাপন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়ার পালপাড়ায় মৃৎশিল্পের গ্রাম নামে খ্যাত । এ গ্রামে প্রায় ৭ হাজার মানুষের বসবাস। গ্রামের মানুষের কৃষি প্রধান পেশা হলেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ আমল থেকে মৃৎশিল্পের কাজ করে আসছে। মৃৎশিল্পটির মূল উপকরণ হচ্ছে মাটি। কালের বিবর্তনে মাটির বড়ই অভাব। যদিও বা মাটি কিনতে পাওয়া যায়। তাও আবার চড়া দামে। ফলে হিন্দু সম্প্রদায়ের মানুষ এ পেশা বাদ দিয়ে কৃষি কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। তবে মৃৎশিল্পকে প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছে এখানকার প্রায়ই ৩০টি পরিবার। অর্থাৎ গিলাতলা দক্ষিণপাড়ার পালপাড়া এখন ৩০টি মৃৎশিল্পের কারখানা রয়েছে। ৩০টি কারখানার সাথে জড়িয়ে রয়েছে ১ হাজার পরিবারের জীবনজীবিকা।
খুলনা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে গিলাতলা দক্ষিণপাড়া পালপাড়া গ্রাম। এ গ্রামের নির্মিত মৃৎকারখানায় নারী- পুরুষ সবাই মিলে কাঁদামাটি মেখে প্রতিনিয়ত কাজ করে আসছে। এদের নিপুন হাতের শিল্পকর্মে তকতকে কাঁদামাটি হয়ে ওঠে নিত্য ব্যবহার্য বাসনপত্র, ফুলের টব, নান্দা, রিংস্লাব ও খেলনাসহ কারুকাজ করা সোপিচ। দিন রাত পরিশ্রমের ফলে বেশ ভালো আছে এখানকার কুমাররা। একদিকে মাটি ও আনুষঙ্গিক জিনিসের দাম বেড়েছে। অন্যদিকে প্লাস্টিকের চমকপ্রদ দ্রব্যাদির চাহিদা বেড়ে যাওয়ায় নিপুণ শিল্পকর্ম খচিত মাটির জিনিসের কদর কিছুটা কমে গিয়েছে। দিন দিন মাটিসহ অন্যান্য সরাঞ্জামের দাম কয়েকগুণ বাড়লেও বাড়েনি মাটির তৈরি জিনিসপত্রের দাম। এখানকার মৃৎশিল্পের মালিক বিশ্ব পাল জানান, কিশোর বয়সে মনের অজান্তেই প্রতিবেশীদের দেখা দেখিতে এই কুমার জীবনে জড়িয়ে গেছি। রাত দিন কাঁদামাটির কাজ করে জীবন চালিয়ে আসছি। পাশাপাশি আমার কারখানায় কিছু মানুষের কর্মের ব্যবস্থা করতে পেরে অত্যান্ত ভালো লাগছে। তিনি আরোও জানান,আগে মাঠ থেকে মাটি সংগ্রহ করা হতো। এখন তা সম্ভব হচ্ছে না। মাটির দাম বেড়েছে। আগে এক ট্রলি মাটির দাম ছিল ১ থেকে দেড়’শ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৮’শ থেকে হাজার টাকা। অন্যান্য জিনিসের দাম বাড়লেও মাটির তৈরি জিনিসের দাম বাড়েনি। তারপরও কুমার পেশাটাকে টিকিয়ে রাখতে এ পেশা ছাড়তে পারিনি। বছরের মাত্র ৮ থেকে ৯ মাস চলে এ ব্যবসা। আনুসঙ্গিক খরচ মিটিয়ে কোন রকম লাভ থাকে। তবে সরকার যদি স্বল্প সুদে সহজ শর্তে কুমোরদের ঋণের ব্যবস্থা করে তাহলে সবাই স্বাবলম্বী হতে পারতো।
ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন জানান, মৃৎশিল্পীরা আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সরকারের ঘোষিত স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করতে কুমারদের ভূমিকা অনস্বীকার্য। এলাকার লোকজন স্বল্প মূল্যে স্লাব কিনে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করছে। এলাকা পরিদর্শন করে কুমারদের জন্য স্বল্প সুদে ঋণ দেয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
যোগীপোল ইউপি চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী’র গণসংযোগ ও মতবিনিমিয়
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী যোগীপোল ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় এবং ঘরে ঘরে যেয়ে মুরুব্বীদের সাথে কূশল মিনিমিয় করেন । ২ মার্চ মঙ্গলবার বিকাল ৪ টায় যোগীপোল ইউনিয়নের বাদামতলা চাতাল, মোড়লপাড়া, যোগীপোল রেল গেট, যোগীপোল ভাঙ্গা মসজিদ, ফকিরপাড়া ঘুরে বাদামতলা এসে শেষ হয়। চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী বলেন, আপনারা আমাকে সহযোগীতা করলে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন ইউনিয়ন গড়তে যোগীপোল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপ দিতে সক্ষম হব। এসময় তার সাথে ছিলেন,খানজাহান আলী থানা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সুরুজ জামান হানিফ, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মোঃ রাজিব, রাকিব, রবিউল, শেখ জাকির হোসেন, মোঃ বাবু, বেগ রাশেদুজ্জামান, ছাত্রলীগ নেতা মিতুল মোল্যা, যুবলীগ নেতা শাহরিয়ার খান, আব্দুর রহমান, সুমন বেগ, ওমর আলী, মোঃ রিমন, মোঃ রানা, জাকির হোসেন, নূর আলম, বেগ রাসেল, বেগ সিবলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় ও গণসংযোগকালে এলাকাবাসী বলেন সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তোলার লক্ষে বেগ লিয়াকত আলীকে ইউপি চেয়ারম্যান হিসেবে প্রয়োজন। এলক্ষ্যে তাকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।
শিরোমণিতে বিএনপি নেতা দুদুর কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
আওয়ামীলীগ নেতাদের নিয়ে‘বিরূপ বক্তব্য’ দেওয়ার প্রতিবাদে শিরোমনিতে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীমী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধা ৭ টায় ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শিরোমণি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খুলনা যশোর মহাসড়কের শিরোমণির গুরুত্বপুর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় । পরে বিএনপি নেতা দুদুর কুশপুত্তলিকা দাহ ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় । এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, শনিবার বিকেলে খুলনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতা দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে কুৎসিত বক্তব্য দেন। এর প্রতিবাদে দুদুর কুশপুত্তলিকা দাহ করা হলো। অবিলম্বে জাতির সামনে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারন সম্পাদক খম লিয়াকত আলীর পরিচালনায় , প্রধান অতিথি ছিলেন খুলনা নগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোড়ল আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গির হোসেন, ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খান হাফিজুর রহমান, কাজি জাকারিয়া রিপন, আহসান কবির লাভলু, বিপ্লব হোসেন, শেখ তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফারহান অভি প্রমুখ ।
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র্যালী ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি-
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে আনন্দ র্যালী ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে সরকারি কেসি কলেজ চত্বর থেকে আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করার পুরো অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখ করে তার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান।
দেবহাটায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।এবার প্রথম বারের মত উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী পালিত হবে দিবসটি। মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক এবং প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শওকত ওসমান, দেবহাটা থানার এসআই আবু হানিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শিক্ষা অফিসার শাহাজান আলী,দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন,সমবায় কর্মকর্তা আকরাম হেসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারমান আছাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য ইয়ামিন মোড়লসহ বিভিন্ন দপ্তরের কর্মকতা। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিস্তারিত আলোচনাসহ কয়েকটি বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। দিনটিতে উপজেলার ৫ ইউনিয়নে বঙ্গবন্ধুর জিবনী নিয়ে থাকবে চলচিত্র প্রদর্শনী। বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতার সাথে থাকবে শিশুদের কবিতা আবৃতি,দেশত্ববোধক সংগীতের প্রতিযোগিতা। এছাড়া বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
মেইন বাসস্ট্যান্ডে পৌর টয়লেটের জরাজীর্ণ অবস্থা,জনদূর্ভোগ সৃষ্টি
মোঃ আশাদুল ভূঁইয়া
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর ৩ নং ওয়ার্ডে অবস্থিত মেইন বাসস্ট্যান্ডে নেই পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা।
জনস্বাস্থ্য অর্থয়নে পৌরসভার বাস্তবায়নে দুটি টয়লেট থাকলেও অব্যবস্থাপনার কারণে তা ব্যবহারের অনুপযোগী। যে দুইটি রয়েছে অপরিচ্ছন্ন ও নানা অব্যবস্থাপনায় সেগুলোরও বেহাল দশা, দুইটি টয়লেট থাকলেও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, দেখার মত কেউ নাই। একদিকে টয়লেটের স্বল্পতা অন্যদিকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসস্ট্যান্ডে আসা সাধারন যাত্রীদের। সময়মত প্রাকৃতিক প্রয়োজনে সাড়া না দিলে মানবদেহে বিরূপ প্রভাব পড়ে। এ ছাড়া পাবলিক টয়লেটগুলোতে নারীদের জন্য নেই তেমন কোনো সুবিধা। ফলে দূর্ভোগে পড়তে হয় পথে চলাচলকারী নারীদের ট্রয়লেটগুলায় পর্যাপ্ত আলো বাতাসও প্রবেশ করতে পারে না। ময়লার গন্ধে ভিতরে প্রবেশ করা যায় না। কোনটার ভিতরে অথৈ পানি। আবার পোকামাকড়ের ঘরবসতি আছে টয়লেট গুলাতে। পাবলিক টয়লেট ব্যবহারে সমস্যার কথা উল্লেখ করে এক পথচারী জানান, কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড একটি জনবহূল এলাকা। এখানে দেশব্যাপী মানুষের আনাগোনা। সমস্যা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু পাবলিক টয়লেট নিয়ে সমস্যা দিন দিন বাড়ছে।
এবিষয়ে উক্ত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জাহিদ হোসেনের সাথে কথা বললে,তিনি জানান সদ্য পৌর নির্বাচনে আমি উক্ত ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছি, এখনো আমাদের পৌরসভায় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যক্রম শুরু হয়নি,সেহেতু জনসাধারণের দূর্ভোগের কথা চিন্তা করে আমি আমার নিজ উদ্যোগে এই পাবলিক টয়লেটটির সংস্কারের ব্যবস্থা খুব শিঘ্রই শুরু করবো। পরিশেষে সর্ব সাধারণ জনগণ টয়লেট দুইটি ব্যবহারের উপযোগী করার জন্য পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই।
কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে তিনশ’ ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে খাদ্যসামগ্রী ও পণ্য বিতরণ
আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে তিনশ’ ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে খাদ্যসামগ্রী ও বিভিন্ন পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গা ও জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চে এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের একশ’ ৮২ জন এবং জাহানপুর চার্চের একশ’ ৮৭ জন শিক্ষার্থীর মধ্যে খাদ্যসামগ্রী ও বিভিন্ন পণ্য হিসেবে চাল, ডাল, তেল, সাবান, পেস্ট ও লোশন দেয়া হয়।
দু’টি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, উজ্জ্বল দাস, সাংবাদিক উৎপল দে, প্রজেক্টের হিসাবরক্ষক জীবন বাড়ৈ, লেবিও গোলদার, এলসিসি চেয়ারম্যান অনুপ বিশ্বাস ও সমাজকর্মী মৃদুল সরকার।
ফকিরহাটে জাতীয় ভোটার দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি
“বয়স যদি আঠারো হয়’ ‘ভোটার হতে দেরি নয়” এই শ্লোগানকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২১। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত ভোটার দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। উপজেলা নির্বাচন অফিসার সেখ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আমজাদ হোসেন সরদার, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিনা শামীম, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন অফিসের অফিস সহকারি শুভেন্দু রায়, ডাটা এন্ট্রি ইরাদুল মির্জা, অনিন্দ রায়, অফিস সহায়ক আ: জলিল শেখ সহ গনমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা। আলোচনা সভায় শেষে নতুন ভোটারদের মাঝে স্মাার্ট কার্ড প্রদান এবং নতুন ভোটারদের নিবন্ধন ও ছবি তোলা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফকিরহাটে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১মার্চ বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবৃাহী অফিসার মো: তানভীর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ইনচার্জ হাওলাদার আ: হালিম, ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ব্রাঞ্চ ম্যানেজার হরেন্দ্রনাথ বর্মন, রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর হিসাব রক্ষক শাফিয়ার রহমান প্রমূখ।
ফকিরহাটে জয়পুর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসতঘর পরিদর্শন করেন ইউএনও
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চা বিক্রেতার বসতঘর পরিদর্শন করেন। সোমবার দুপুরে পরিদর্শনকালে এসময় সেখানে উপস্থিত ছিলেন নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি মো: মহসিন। উল্লেখ্য, উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর ভৈরব নদীর তীরে বসবাসরত চা বিক্রেতা আ: বারেক চৌকিদারের বসতঘরে আকস্মিক এক অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি রবিবার সন্ধ্যার দিকে ঘটেছে। ঘটনার সময় বাড়ীতে কেউ ছিলেন না বলে জানা গেছে। অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা, স্বর্নালংকার ও অন্যান্য জিনিসপত্র পুড়ে তিন লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তাৎক্ষনিক বিস্তারিত জানা জায়নি।
তেরখাদায় জাতীয় ভোটার দিবস উদযাপিত
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল তেরখাদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবস ২০২১ উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, নাজমা খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান। এসময় প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহাসিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সাহেলা সুলতানা।
যশোরে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যশোর অফিস
বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে যশোরে দৈনিক সময়ের আলো পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বেলা ১১টায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী। অনুষ্ঠানে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাহিত্যিক দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ্, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনোতোষ বসু, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের যশোর প্রতিনিধি আকরামুজ্জামান,বাংলাদেশ প্রতিদিন ও এনটিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সজল, যুগান্তরের যশোর ব্যুরো চীফ ইন্দ্রজিৎ রায়, আলোকিত বাংলাদেশ’র যশোর প্রতিনিধি তবিবুর রহমান, প্রেসক্লাব যশোরের সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক তহীদ মনি, ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যশোর শাখার সভাপতি মনিরুজ্জামান মনিরসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিক প্রশাসনের কর্মকান্ডে সহায়ক ভূমিকা পালন করে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, আমরা সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন রকম গুরুত্বপূর্ন তথ্য পেয়ে থাকি। যেটা আমাদের সফল কর্মজীবন বয়ে আনতে মূখ্যভুমিকা পালন করে।
বিশেষ অতিথি সাংবাদিকদের সমাজের দর্পন উল্লেখ করে বলেন, তাদের লেখনির মাধ্যমে আমাদের কাজের স্বচ্ছতা বা অস্বচ্ছতা ফুটে ওঠে। তাই আমাদের সাফল্য অনেকটা তাদের লেখার উপর নির্ভর করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সহসভাপতি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নুর ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন যায়যায়দিনের স্টাফ রিপোর্টার যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান মিলন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক রেজাউল করিম রুবেল। সবশেষে অতিথিবৃন্দ কেক কেটে সময়ের আলোর উত্তোরত্তর সাফল্য কামনা করেন।
ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রোকুনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, খুলনার সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। বক্তারা, সকলের মতামতে দেশ গঠন ও সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে ১৮ বছর বয়সীদের ভোটার হওয়ার আহবান জানান।











































