Home আঞ্চলিক সুন্দরবনের করমজলে বাটাগুর বাস্কা ২৭টি ডিম পেড়েছে

সুন্দরবনের করমজলে বাটাগুর বাস্কা ২৭টি ডিম পেড়েছে

8


মোংলা প্রতিনিধি;:

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের একটি বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপ ২৭ টি ডিম পেড়েছে। প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, রবিবার কেন্দ্রে দেয়া ডিমগুলো ইনকিউবিশনে (নিবিড় পরিবীক্ষণ) রাখা হয়েছে।

৬৭ দিনের মধ্যে এ ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার কথা জানান তিনি।২০১৪ সাল থেকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বাটাগুর বাস্কা কচ্ছপের  প্রজননের কাজ শুরু হয়। এরপর ২০১৭ সালে ২টি কচ্ছপে যথাক্রমে ৬৩ টি, তা থেকে বাচ্চা হয় ৫৭ টি, ২০১৮ সালে ২টি কচ্ছপে যথাক্রমে ডিম পাড়ে ৪৬ টি,  তা থেকে বাচ্চা হয় ২১ টি, ২০১৯ সালে ১টি কচ্ছপে ডিম পাড়ে ৩২ টি, তা থেকে বাচ্চা হয় ৩২ টি, ২০২০ সালে ২ টি কচ্ছপে যথাক্রমে ডিম পাড়ে ৬৮ টি, তা থেকে বাচ্চা হয় ৫২ টি। 

এদিকে ২০২১ সালের মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ টি কচ্ছপ সুন্দরবনে অবমুক্ত  করা হবে জানা গেছে।