Home আঞ্চলিক শান্তিপূর্ণভাবে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন সম্পন্ন

শান্তিপূর্ণভাবে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন সম্পন্ন

23

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মেয়র পদে আ’লীগের নৌকা প্রতিকের প্রার্থী আশরাফুল আলম আশরাফ আবারো মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২১ টি ভোট কেন্দ্রের সবকটিতেই নৌকা বিজয়ী হয়েছে। তিনি পেয়েছেন ১৯ হাজার ৪২৭ ভোট। তার নিকটতম হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ্ব মাহাবুবার রহমান পেয়েছেন ৩ হাজার ১’শ ৫০ ভোট। রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্ষন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। মেয়র পদে প্রতিদ্বন্ধিতাকারী ৪ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ইমান (নারিকেল গাছ) প্রতিকে ২ হাজার ৭’শ ৫৫ ভোট এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নুরুল ইসলাম (হাত পাখা) প্রতিকে পেয়েছেন ১ হাজার ৪’শ ৬৬ ভোট।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, ৫ম ধাপের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বে-সরকারী ফলাফলে আ’লীগের নৌকা প্রতিকের প্রার্থী আশরাফুল আলম আশরাফ জয়লাভ করেছেন। আগেই শেষ পর্যন্ত প্রতিপক্ষ কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পরুষ মনিরুজ্জামান রিংকু ও সংরক্ষিত ২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সামসুন্নাহার বীনা নির্বাচিত হন । সহকারী রিটর্নিং অফিসসূত্রে জানাগেছে, এ পৌরসভার মোট ভোটার ছিল ৪০ হাজার ৫ শত ৭৭। এরমধ্যে মোট ভোট পোল হয়েছে ২৬ হাজার ৮১৫। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠ করতে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসারসহ প্রশাসনিক কর্মকর্তারা নিয়োজিত ছিলেন। এছাড়াও বাড়তি নিরাপত্তায় সার্ব্বক্ষনিক পুলিশ, বিজিবি, র‌্যাবসহআইন শৃংখলা রক্ষাকারী বাহিনী টিম সড়কে টহলে ছিলেন।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্যমতে নির্বাচনে বাকী ৮ টি ওয়ার্ডের যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে- রাশেদুল হক রিগ্যান (পান্জামী) ৮০১ ভোট। ২নং ওয়ার্ডে – রুবেল মিয়া (ব্রীজ) ১০৪৮ ভোট। ৩নং ওয়ার্ডে- আশরাফুজ্জামান রনি (ডালিম) ১১১৪ ভোট। ৪নং ওয়ার্ডে- বদিউজ্জামান সাজু (ব্লাকবোর্ড) ৫০৩ ভোট। ৬নং ওয়ার্ডে- নাসির উদ্দিন লিটন (পানির বোতল) ৭৬২ ভোট। ৭নং ওয়ার্ডে- মোক্তার হোসেন ( টেবিল ল্যাম্প) ১৪৮৪ ভোট। ৮নং ওয়ার্ডে- মেহেদি হাসান সজল (ব্লাক বোর্ড) ১০২৮ ভোট। ৯নং ওয়ার্ডে- ফিরোজ আহমে¥দ সেন্টু (উটপাখি) ২৩০১ ভোট। এছাড়াও মহিলা সংরক্ষিত ১নং ওয়ার্ডে – মমতাজ বেগম (জবাফুল) এবং ৩নং ওয়ার্ডে- আনজু বেগম (চশমা) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন।