স্টাফ রির্পোটার
কাশিমপুর কারাগারে কলামিষ্ট সাংবাদিক মুশতাকের মৃত্যু নিয়ে ফেইসবুকে লেখার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যপরিষদের সমন্বয়ক মো. রুহুল আমিন (৩৫) এর দু’দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ মোশারেফ হোসেন আসামীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমা-ের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ দুই দিনের রিমান্ডের আদেশ প্রদান করেছেন। রুহুল আমিন খালিশপুর থানাধিন গোয়ালখালি ক্যাডেট মাদ্রাসার পাশে আহসানুল কবিরের বাড়ির ভাড়াটিয়া এবং পাইকগাছা থানার রামনগর গ্রামের মৃত. সুলতান আহম্মেদ মোড়লের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, মো. রুহুল আমিন নিজের ফেইসবুক আইডি থেকে সরকার প্রধানের নাম উল্লেখ করে বিভিন্ন বিষয় নিয়ে আপক্তিকর ও সরকার বিরোধী লেকা প্রকাশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে গোয়ালখালি ক্যাডেট মাদ্রাসার পাশে আহসানুল কবিরের ভাড়াটিয়া বাড়িতে অভিযান পারিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মোবাইল ফোন সেটসহ রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। পরে তার ফেইসবুক আইডিতে আর কাল বিলম্ব নয়, এবার সবাই ঢাকা চল, সংসদ ভবন ঘেরাও কর। দলাদলি পরে হবে, সবার আগে লড়াই হবে। হাসিনা সরকার ও রাষ্ট্র কর্তৃক লেখক মুশতাক হত্যার প্রতিবাদে জাতীয় সংসদ অভিমুখে লাশের মিছিল। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর নইলে মোদের গ্রেফতার করসহ রাষ্ট্রের ভাবমুর্তি তথা সরকারের সুনাম ক্ষুন্ন ও জনগনের মধ্যে অপপ্রচার ছড়ানোর লেখা পাওয়া যায়। এঘটনায় পরির্দশক মো. নাহিদ হাসান বাদী হয়ে রুহুল আমিন এর বিরুদ্ধে খালিশপুর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন যার নং-২১।











































