Home আঞ্চলিক নগরীতে পুলিশের ধরপাকড় শুরু: বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতারে নিন্দা

নগরীতে পুলিশের ধরপাকড় শুরু: বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতারে নিন্দা

9


খবর বিজ্ঞপ্তি


আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার খুলনায় বিএনপির মহাসমাবেশ বানচাল করার লক্ষে নগরীতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের ২১জন নেতা-কর্মিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল জানান, গ্রেফতার নেতাকর্মিরা হলেন, সোনাডাঙ্গা থানার আব্দুল মজিদ, বাশির হোসেন, শাহাদাৎ হোসেন বাবলু, মো. সুমন, শাহাজাহান শেখ ও ইউনুচ মুন্সি, খালিশপুর থানার মিজানুর রহমান খোকন, দৌলতপুর থানার হায়দার আলী লাবু, খানজাহান আলী থানার শাহরিয়ার মাসুম ও শেখ জিয়াউর রহমান, ১৬নং ওয়ার্ডের হারুন মোল্যা, ১৮নং ওয়ার্ডের মোল্যা জাকির হোসেন ও গফ্ফার বিশ্বাস, ২৭নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম, ২৮নং ওয়ার্ডের মাসুদ খান বাদল, ২৯নং ওয়ার্ডের কবির বিশ্বাস, ৩১নং ওয়ার্ডের কামরুজ্জামান টুকু, বাবুল হোসেন ও আসাদুজ্জামান, ছাত্রদলের শামীম আশরাফ, যুবদলের আলাউদ্দিন।
নিন্দা: এদিকে বিএনপির সমাবেশ বানচাল করার লক্ষে ব্যাপক ধরপাকড় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি। বুধবার রাতে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পুলিশের এ ধরনের ধরপাকড়ে মোটেই আতঙ্কগ্রস্থ নয় বিএনপি; তবে নেতাকর্মীদের পরিবারের নারী সদস্যদের সাথে অশোভনীয় আচারন মোটেই কাম্য নয়। শান্তিপুর্ন সমাবেশ করার লক্ষ্যে যখন আমরা কাজ করছি তখনই পুলিশি অভিযান, গ্রেফতার প্রমান করে সরকার কতটা দেউলিয়া হয়ে গেছে। বন্দুকের নলের জোরে চিরদিন কেউ ক্ষমতায় থাকতে পারেনি; শেখ হাসিনাও পারবে না। অবিলম্বে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মিদের মুক্তি ও ধরপাকড় বন্ধের আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, এড. বজলুর রহমান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. এস আর ফারুক, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

নগর মৎসজীবী দলের প্রস্তুতি সভা


২৭ ফেব্রুয়ারি শনিবার খুলনা বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষে নগর মৎসজীবী দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে
মৎসজীবী দলের আহবায়ক আব্দুর রহমান এর সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন শাহজাহান শেখ, মারুফ হোসেন, মোল্যা লোকমান হোসেন, আব্দুল খালেক গাজী, আসাদুর রহমান সানা, হারুনার রশিদ, বিএম রবিউল ইসলাম, মো. রবিউল ইসলাম, জামাল হোসেন, খান আবুল হোসেন, আবুল কালাম, মিজানুর রহমান খোকন, আল আমিন, গোলাম রসুল, হানিফ হাওলাদার, আবু সালাম, মুজিবর মোল্যা, ইউসুফ, হালিম ফরাজী, ওলিউর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন মৎসজীবী দলের সদস্য সচিব সাইমুন ইসলাম রাজ্জাক।

আড়ংঘাটা থানা বিএনপির প্রস্তুতি সভা



২৭ ফেব্রুয়ারি শনিবার খুলনা বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষে আড়ংঘাটা থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। থানা বিএনপির সভাপতি এস এম তরিকুল ইসলাম এর সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মতলুবুর রহমান মিতুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, বিশেষ অতিথি ছিলেন সাজ্জাত হোসেন তোতন, আবুল কালাম শিকদার, দ্বীন এলাহী ও রাসেলুজ্জামান রাসেল। সভায় উপস্থিত ছিলেন রাজাউর রহমান প্রিন্স, আকচির হোসেন সাজু, ইউনুস আলী, গাজী হারুন আর রশিদ, গোলাম নবী, সৈয়দ গাজী, জামাল শেখ, ফারুক শেখ, কাজী নজরুল ইসলাম, কাজী এলিন, মহিদুল ইসলাম, হান্নান মোড়ল, এহসানুল ইসলাম মিথিল, ইসলাম মোড়ল, হাবিব শেখ, বাদশা শেখ, জসি, মোয়াজ্জেম, রেজাউল, দিপু, কাশেম, আবু তাহের, মানিক, জাকারিয়া, আনিচ প্রমুখ।