Home আঞ্চলিক জমিজমা সংক্রান্ত জেরে তেরখাদার অর্জুনা বলর্দ্ধনা গ্রামে এক ব্যক্তি নিহত

জমিজমা সংক্রান্ত জেরে তেরখাদার অর্জুনা বলর্দ্ধনা গ্রামে এক ব্যক্তি নিহত

17

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার তেরখাদা ইউনিয়নের অর্জুনা বলর্দ্ধনা গ্রামের খালের মাথায় জমিজমা সংক্রান্তের জের ধরে মামাতো ভাই মিন্টু শেখ এর হাতে ফুফাতো ভাই বাবর নামে একব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় জমিজমা নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধের জেরে ২৪ ফেব্রুয়ারী বিকাল অনুমান ৫ টায় ঐ জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে মামাতো ভাই মিন্টুদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মিন্টু শেখের নেতৃত্বে ২০/৩০ জনের একদল দেশীল অস্ত্রধারী নিহত বাবর সহ তার তিন ভাইয়ের উপর অর্তকিত হামলা চালায়।

এঘটনায় ধারালো রামদার কোপে বাবর গুরুতর আহত হলে তাকে তেরখাদা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করে। নিহতের অপর তিন ভাই মোঃ আহাদুল শেখ (৩৫), মোঃ ছাকায়েত শেখ (৩০), আজিজুর শেখ (২৫) এবং মাতা (৬৫) ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে তাদের প্রথমে তেরখাদা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার  তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন তেরখাদা থানার এস আই লিটন আলী। এঘটনার সংবাদে তাৎক্ষনিক তেরখাদা থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা ঘটনা স্থালে ছুটে যান এবং এলকার পরিবেশ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।