Home আঞ্চলিক রূপসায় পুরস্কার নিচ্ছেন সাংবাদিকের কন্যা

রূপসায় পুরস্কার নিচ্ছেন সাংবাদিকের কন্যা

7

স্টাফ রিপোর্টার:

রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের নৈহাটী গ্রামে শহীদ মিনার রোড সংলগ্ন আনছার ভিডিপি ক্লাব ও সমিতির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল‍্যদান করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী’র হাত থেকে পুরস্কার গ্রহন করছেন, দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ আজিমের কন্যা উম্মে মারিয়াম। এছাড়াও অন্যান্য কৃতি খেলোয়াড়গন পুরস্কার গ্রহন করছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট আনছার ও ভিডিপি আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন মাহমুদ, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ। এ অনুষ্ঠানটি আয়োজন করেছেন, আবুল কালাম শেখ বাবু, মোঃ কামরুল ইসলাম কুদ্দুস ও সাংবাদিক মোঃ মোশারফ হোসেন।

এ সময় সহযোগিতা করেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক বিপুল গাজী, গোলাম কিবরিয়া নান্টু, মোঃ জাহাঙ্গীর কবীর খান, মোঃ মাহামুদুর রহমান, রাকিব, মনিরা, মুরাদুল ইসলাম, মাজহারুল ইসলাম, মুক্তামনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।