Home আঞ্চলিক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী খুলনার সফরসূচি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী খুলনার সফরসূচি

7



তথ্য বিবরণী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন দুই দিনের সফরে আগামী ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় খুলনা সিটি ইন-এ আরবান স্লাম শিশু শিক্ষা বিষয়ক কার্যক্রমের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ২৬ ফেব্রুয়ারি সকাল নয়টায় বাগেরহাট খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন।

    পরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন।