Home আঞ্চলিক ছবিতে প্রথম প্রহরে খুলনা কেন্দ্রীয় শহিদ মিনার

ছবিতে প্রথম প্রহরে খুলনা কেন্দ্রীয় শহিদ মিনার

34

শাহ তানভীর আহমেদ সাদ:

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে খুলনায় প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (২১ ফেব্রুয়ারি) ১২ টা ১ মিনিটে খুলনা শহিদ হাদিস পার্কে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযোদ্ধা খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুস সালাম, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ, খুলনা মহানগর ও জেলা বিএনপি, রেঞ্জ ডিআইজি, কেএমপি, জেলা পুলিশ, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।