Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

33

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ ও ‘মুজিববর্ষ’ পালনের অংশ হিসেবে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হবে

খবর বিজ্ঞপ্তি

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ” পালনের অংশ হিসেবে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমানের উপর আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন, ক্লাব অভ্যন্তরে মুজিব কর্ণার স্থাপন, দেশ ও দেশের বাইরে সেমিনার আয়োজনসহ খুলনা প্রেসক্লাবের পক্ষ হতে বিশেষ স্মরণিকা প্রকাশ করা।

খুলনা প্রেসক্লাবের ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপ-পরিষদ’র সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ক্লাবের ভিআইপি কক্ষে আজ শনিবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপ-পরিষদ’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপ-পরিষদ’র সদস্য সচিব এস এম জাহিদ হোসেন, ক্লাবের সাবেক সভাপতি ও উপ-পরিষদের যুগ্ম-আহবায়ক শেখ আবু হাসান, ক্লাবের সাবেক সভাপতি এ কে হিরু, ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, কোধাধ্যক্ষ বিমল সাহা, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, উপ-পরিষদের সদস্য মোঃ হুমায়ুন কবীর, সুনীল দাস, তৌহিদুল ইসলাম তুহিন, সুমন আহমেদ প্রমুখ।

খুলনায় শনিবার করোনা ভ্যাকসিন নিয়েছেন ছয় হাজার নয়শত দুইজন

তথ্য বিবরণী

খুলনায় শনিবার মোট ছয় হাজার নয়শত দুইজন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার আটশত ৭৮ জন এবং নয়টি উপজেলায় মোট চার হাজার ২৪ জন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় সাতশত ৫০ জন, দাকোপ ছয়শত ৫৬জন, দিঘলিয়া দুইশত জন, ডুমুরিয়া চারশত ১৮ জন, ফুলতলা পাঁচশত ১৭ জন, কয়রা তিনশত ৬৩ জন, পাইকগাছা পাঁচশত ৬০ জন, রূপসা দুইশত ৫০ জন এবং তেরখাদায় তিনশত ১০ জন টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ চার হাজার ৫৭ জন এবং মহিলা দুই হাজার আটশত ৪৫ জন।

খুলনায় সমকালের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ এই স্লোগানে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২১ এর খুলনা জেলা পর্যায়ের প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি বিএল কলেজের প্রাক্তন বিতার্কিক ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। সভাপতিত্ব করেন সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা।

প্রতিযোগিতায় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও খুলনা জিলা স্কুল রানারআপ হয়। করোনেশন স্কুলের দলনেতা রুকছানা রহমান মলি সেরা বক্তা নির্বাচিত হন। এছাড়া প্রতিযোগিতায় বিএন স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, খুলনা পাবলিক কলেজ, ফাতিমা উচ্চ বিদ্যালয় ও সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শেখ দিদারুল আলম, আযমখান সরকারি কমার্স কলেজের সহকারী অধ্যাপক এম এম কবির আহমেদ, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক সারওয়ারে আখতার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মনোজ কুমার মজুমদার, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায় এবং নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ সাউদ আল ফয়সাল রাজু। সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নৈয়ায়িক ডিবেটিং ক্লাবের সদস্য তৈয়াবুর রহমান ও আল মাহদী। উপস্থিত ছিলেন সমকালের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, ফটো সাংবাদিক জাহিদুল ইসলাম, বাণিজ্যিক প্রতিনিধি পলাশ দত্ত।

কালীগঞ্জে মদ্যপের ছুরিকাঘাতে যুবক নিহত

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার শিবনগর এলাকায় মধ্যরাতে মদ্যপান করা ব্যক্তির ছুরিকাঘাতে ইসরাফিল হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি পৌর এলাকার আড়পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।

এ ঘটনায় শিবনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রানা হোসেন (২৮) কে মদ্যপ অবস্থায় আটক করেছে পুলিশ। রানা বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  রাত বারোটার দিকে রানা শিবনগর এলাকায় মানিক দাসের বাড়িতে মদ পান করে  মাতলামি করছিল। এ সময় মানিক দাসের স্ত্রী পারুল দাস ও ছেলে বিধান কে মারধর ও গালাগালি করে রানা। সে সময়ে ইসরাফিল নামের ওই যুবক রানাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এরপরই শোনা যায় ইসরাফিল চিৎকার করছেন। স্থানীয়রা ইসরাফিলের চিৎকার শুনে এগিয়ে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ ইমতিয়াজ আলম জানান ইসরাফিল হাসপাতলে পৌঁছানোর আগেই মারা যায়। তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করার ফলে নাড়িভুঁড়ি বের হয়ে প্রচুর রক্তক্ষরনে মারা গেছেন। তাছাড়া এ হত্যাকা-ের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত রানার মুখ দিয়ে অ্যালকোহল এর গন্ধ পাওয়া যাচ্ছিল। পরে পুলিশ রানাকে আটক করেছে।

কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে একজনকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকান্ডে জড়িত রানাকে মদ্যপ অবস্থায় আটক করেছে। ওই রাতেই চিকিৎসার জন্য রানাকে হাসপাতালে পাঠানো হয়েছিল।

পাইকগাছায় ভোগ দখলীয় মৎস্য লীজ ঘেরে প্রবেশ করে বাসা বাড়ী ও বাঁধ দেয়ার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ভোগ দখলীয় মৎস্য লীজ ঘেরে প্রবেশ করে বাসা বাড়ী ও বাঁধ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার লতা ইউপির শংকরদানা গ্রামে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।

উপজেলার মালথ গ্রামের মৃত সিরাজ সরদারের পুত্র শহিদুল ইসলাম (৪৫) জানান, বিগত ১০/১২ বছর ধরে শংকরদানা মৌজায় শরিক সম্পত্তি এওয়াজমুলে ঘের করে আসছি। শনিবার সকালে একই এলাকার তোরাপ সরদারের ছেলে শাহিনুর সরদার, জাকির গাজী, ইউনুস শেখ, তাজ উদ্দীন মোড়ল সহ আরো অনেকে ভোগ দখলীয় ঘেরে ঢুকে বাসা বাঁধতে থাকলেও আমি ও আমার লোকজন বাঁধা দিলে আমাকে মারপিট করতে উদ্যত হয়। এ বিষয়ে শনিবার সকালে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করি। শহিনুর সরদার জানান, আমাদের ২৮ বিঘা শরিক সম্পত্তির মধ্য হতে আমাদের প্রাপ্য অংশ বের করে সেখানে বাসা বাড়ী তৈরী করছি। ওসি এজাজ শফী জানান, এ ব্যাপারে অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তাদের কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

পাইকগাছায় গণসংযোগকালে সংরক্ষিত ইউপি সদস্যপ্রার্থী লাঞ্ছিত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় লস্কর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থী গণসংযোগকালে প্রতিপক্ষ সংরক্ষিত ওয়ার্ড সদস্যদের ছেলে কর্তৃক মারপিটের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, শনিবার সকালে অঞ্জলী রাণী ঢালী গণসংযোগে বের হয়। খড়িয়া লেবুবুনিয়ার চক এলাকায় গণসংযোগকালে বর্তমান সংরক্ষিত ইউপি সদস্য মিনতী রাণী মিস্ত্রীর ছেলে চিরঞ্জিত ঢালীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। এ ব্যাপারে মিনতী রাণী মিস্ত্রী জানায়, তুচ্ছ ঘটনায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তবে মারপিটের কোন ঘটনা ঘটেনি। ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি নিস্পত্তির জন্য উভয়পক্ষকে পরিষদে ডাকা হয়েছে।

পাইকগাছায় ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা, ঘেরের বাসা ভাংচুর ও বাঁধ কর্তনের অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা, ঘেরের বাসা ভাংচুর ও বাঁধ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের মাঝেরাবাদ গ্রামে। এ ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, উপজেলার মাঝেরাবাদ গ্রামের মৃত অমূল্য সানার ছেলে সরোজিত সানা ১.৯০ একর জমিতে বসত বাড়ী ও চিংড়ি ঘের করে বসবাস করছে। এর মধ্যে ডিসিআর ১.৩২ একর ও পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি .৫৮ একর। তার অপর তিন ভাই অনুকুল সানা, ফনিন্দ্র সানা, সুপদ সানা পৈত্রিক সম্পত্তি দাবী করে শুক্রবার সকালে জমিতে ঢুকে লীজ ঘেরের বাসা ভাংচুর ও বাঁধ কর্তন করে জবর দখলের চেষ্টা করে। এর আগে সরোজিত সানা বাদী হয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় ৬৯/২০২১নং মামলা করে। মামলায় উক্ত সম্পত্তিতে দখলভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখার জন্য আদেশ প্রদান করে। এ আদেশ অমান্য করে শুক্রবার সকালে অনুকুল সানা, সুপদ সানা সহ ৫০/৬০ জন জমিতে প্রবেশ করে বাসা-বাড়ী ভাংচুর ও ক্ষয়-ক্ষতি করে। সরোজিত উপায়ন্তর না পেয়ে পাইকগাছা থানায় অভিযোগ করলে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থিতিবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেছে। এ ব্যাপারে ফনিন্দ্র জানায়, আমরা কোন ডিসিআরের জমি চাই না, পৈত্রিক .৫৮ একর সম্পত্তি সবই মেঝ ভাই সরোজিত দখল করছে। এর মধ্যে আমাদের .১৮ একর পাওনা রয়েছে। যা নিয়ে বিরোধ চলছে। সরোজিত জানায়, তারা পৈত্রিক সম্পত্তি দাবী করে আমার ডিসিআরকৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা করছে।

নেই এক্সরে আল্ট্রাসনো বিশেষজ্ঞ ডাক্তার: নামেই ৫০ শয্যা হাসপাতাল

আনোয়ার হোসেন, মণিরামপুর

যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নিত হয়েছে সাত বছর আগে। হাসপাতালটির বেড সংখ্যা বাড়লেও বাড়েনি সেবার মান। প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসক ও স্টাফ না থাকায় উন্নতি হয়নি চিকিৎসা সেবার। ৫০ শয্যাতো দূরের কথা ৩০ শয্যার লোকবলেরই সংকট দীর্ঘদিনের। এখানে নেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, এক্সরে আল্ট্রাসনোর ব্যবস্থা।

মণিরামপুর হাসপাতালের আল্ট্রাসনো মেশিনটি বিকল দীর্ঘদিন। এক্সরে মেশিন সচল থাকলেও নেই টেকনিশিয়ান। সেবা নেই ডেল্টাল ইউনিটেও। প্যাথলজি বিভাগে ২০ প্রকার পরীক্ষার সুযোগ থাকলেও সবগুলো জোটেনা। সার্জিক্যাল ও অজ্ঞান করার চিকিৎসক না থাকায় গর্ভবতীদের সিজারের ব্যবস্থা নেই নিয়মিত। জরুরি বিভাগে নেই পর্যাপ্ত লোকবল। ফলে বাইরের মানহীন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারই রোগীদের ভরসা।

মণিরামপুরের প্রায় পাঁচলাখ মানুষের সেবায় ২০১৫ সালের দিকে উপজেলা হাসপাতালটির বেড সংখ্যা ৩০ থেকে বেড়ে ৫০ শয্যায় উন্নিত হয়। এরপর রোগী ভর্তি ও খাবারের অনুমতি মিললেও এখানে উপযোগী লোকবল নিয়োগ দেওয়া হয়নি। ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও নেই একজনও। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসহ ২৪ জন মেডিকেল অফিসারের মধ্যে রয়েছে ১৫ জন। আবাসিক মেডিকেল অফিসারের পদ খালি দীর্ঘদিন। ৩০জন নার্সের মধ্যে নেই ১০ জন।

এই হাসপাতাল পরিচালনায় রয়েছে নানা অনিয়ম। ১৫ জন চিকিৎসকের মধ্যে নানা অজুহাতে প্রতিদিন ৫-৭ জন থাকেন অনুপস্থিত। ১৪ জন সেকমোর প্রত্যেকের সপ্তাহে দুই দিন কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব থাকলেও সেখানে যান না তারা। এছাড়া বর্হিবিভাগ ও ভর্তি রোগীদের সেবাপ্রাপ্তি নিয়েও রয়েছে নানা অভিযোগ। ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনীয় ওষুধ হাসপাতাল থেকে না দিয়ে বাইরে থেকে কেনান চিকিৎসক।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হাসপাতাল ঘুরে দেখা গেছে, শিশু ওয়ার্ডে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে কয়েকটি শিশু ভর্তি রয়েছে। সাত মাসের শিশু মাহিদ ইসলামের মা রিয়া খাতুন বলেন, পাতলা পায়খানার কারণে শুক্রবার দুপুরে ছেলেকে হাসপাতালে ভর্তি করেছি। ২৪ ঘন্টা না যেতে চার প্রকারের ওষুধ কিনতে হয়েছে। এই ওয়ার্ডের ভিতরের পরিবেশ নোংরা। বাথরুমের লাইট নষ্ট বেশ কয়েকদিন। এছাড়া বর্হিবিভাগে রোগীর চাপ থাকলেও বেলা ১১টার মধ্যে শেষ হয়ে যায় গ্যাসের ট্যাবলেট। রোগীদের এন্টাসিড বড়ি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।

মোকমতলা খানপুর গ্রামের জাহানারা বেগম বলেন, গত সপ্তাহে একবার দাঁত তুলতে আইছি; হয়নি। আবার আসলাম। দাঁত তুলে দিচ্ছে না ডাক্তার। ডেন্টাল ইউনিটে দায়িত্বরত প্যাথলজিস্ট আব্দুর রউফ বলেন, একমাস ধরে ডাক্তার নেই। ওষুধপত্র ও পর্যাপ্ত মালামাল না থাকায় রোগীদের ঠিকমত সেবা দেওয়া যাচ্ছে না।          

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথ বলেন, ৫০ শয্যা হাসপাতাল হলেও খাবার ছাড়া অন্য কিছু পাইনি আমরা। আমি একবার চাহিদাপত্র স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছি। আগে যারা দায়িত্বে ছিলেন তারাও কাজ করেছেন। সাড়া মেলেনি। আল্ট্রাসনো মেশিন দীর্ঘদিন নষ্ট। এক্সরে মেশিন ভাল আছে কিন্তু টেকনিশিয়ান নেই। ৩০ শয্যা হাসপাতালের জন্য চারজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা; একজনও নেই। সরবরাহ অনুযায়ী রোগীদের ওষুধ দেওয়া হয়।

ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি

শনিবার ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এবং ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। মেয়র মহোদয় বাংলাদেশে করোনা টিকা দ্রুত আসায় এবং জনগনের দোরগোড়ায় পৌছে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সবাইকে টিকা নেওয়ার জন্য আহবান জানান। খুলনা ডায়াবেটিক হাসপাতালের সেবার মান বৃদ্ধি করার করার লক্ষ্যে বর্তমান সরকারের প্রণোদনা পাওয়ার বিষয়ে আশস্ত করেন এবং সমাজের বৃত্তবানদের আর্থিক সহযোগিতা করার আহবান জনান। ডায়াবেটিক সমিতির খুলনার মাননীয় আহবায়ক ও সাবেক সংসদ সদস্য খুলনা-০২ জনাব আলহাজ্ব মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ও ডায়াবেটিক সমিতি খুলনার সদস্য সচিব জনাব এ্যাড. রজব আলী সরদার এর পরিচালনায় সভার কাজ শুরু হয়। সভায় সমিতির আহবায়ক কমিটির সম্মানীয় সদস্য জনাব সৈয়দ জাহিদ হোসেন খুলনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নের জন্য ডায়াবেটিক সমিতির অনুকূলে ৫,০০,০০০/= (পাঁচ লক্ষ) টাকার চেক প্রদান করেন। সমিতির পক্ষ থেকে ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও মাননীয় মেয়র খুলনা সিটি কর্পোরেশন জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক চেকটি গ্রহন করেন। সভায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সম্মানীয় সদস্য জনাব এ্যাড. কাজী বাদশা মিয়া, জনাব এ্যাড. আবুল কালাম, জনাব এ্যাড. সফিকুল আলম মনা, জনাব মোঃ আলী আকবর টিপু, জনাব মোঃ মফিদুল ইসলাম টুটুল, জনাব অজন্তা দাস এবং সমিতির কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

মোরেলগঞ্জে পরিবেশ ঘাতী ড্রেজার দিয়ে বালুর ব্যবসা জমজমাট

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের বিভিন্ন ইউনিয়নে অপ্রতিরোধ্য গতিতে চলছে পরিবেশ ঘাতী অবৈধ বালুর ড্রেজার মেশিন। বালু দস্যুরা  বিপণনের উদ্যেশ্যে বালু উত্তোলন করায় পরিবেশ বিপন্ন হচ্ছে। বসত ভিটা ও ফসলি জমি ভাঙ্গনের আতঙ্কে রয়েছে এলাকাবাসি। শনিবার সরেজমিনে জানাগেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামে মাসুম মোল্লা নামের একজন বালু ব্যাবসায়ী ফসলী জমি থেকে বালু উত্তোলন করে বিক্রয় করছেন। পুটিখালী ইউনিয়নের মঙ্গলের হাট খাল থেকে মতিয়ার রহমান নামের এক বালু ব্যবসায়ী বালু উত্তোলন করে রাস্তার ঠিকাদারের কাছে বিক্রয় করছেন। দৈবজ্ঞহাটী ইউনিয়নের খালকুলা গ্রামের লোকমান শেখ বলইবুনীয়া গ্রামে ফসলী জমিথেকে বালু উত্তোলন করে বিক্রয় করছেন। নিশানবাড়িয়া ইউনিয়নে ফসরী জমি থেকে বালু উত্থোলন করে রাস্তার ঠিকাদারের কাছে বিক্রয় করছেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে অপ্রতিরোধ্য গতিতে চলছে বালুর ড্রেজার। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ বালু দস্যুরা ফসলি মাঠ , পুকুর ও  খাল থেকে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করছে। অবৈধ বালুর ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের ফলে এসব জায়গায় গভীরতা বৃদ্ধি পেয়ে ভূমি ক্ষয় ও ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। মাঠের পর মাঠ বালু উত্তোলন করায় ফসলি জমি বিনষ্ট হচ্ছে। উৎপাদন ব্যাহত হচ্ছে। বিভিন্ন ইউনিয়নের শতাধিক লোক এ অবৈধ বালির ড্রেজার চালিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে ।

বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী বিপণনের উদ্যেশ্যে কোন উম্মুক্ত স্থান ,নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করা যাবেনা। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশগত সংকটাপন্ন ঘোষিত এলাকায় বালু উত্তোলন করা যাবেনা। কিন্তু বালুর ড্রেজার মেশিন দিয়ে ফসলি মাঠ ,পুকুর,খাল ও নদী দিয়ে অবাধে অবৈধ বালি উত্তোলন করছে। আর এ সাথে জড়িত রয়েছে বড় ধরনের সিন্ডিকেট। উপজেলা প্রশাসন অবৈধ বালি উত্তোলনকারীদের ড্রেজার মেশিন আটক, যন্ত্রাংশ ধ্বংস, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছে। তারপরও বালু দস্যুরা বিভিন্ন অপকৌশল অবলম্বনের মাধ্যমে এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, এসব বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ নানা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এদের বিরুদ্ধে লাগাতার অভিযান অব্যাহত রয়েছে। সপ্রতি মঙ্গলের হাট নামক স্থান থেকে দুটি ড্রেজারের পাইপ কেটে দেয়া হয়েছে। 

মোংলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অমর একুশে বই মেলা

মোংলা প্রতিনিধি

মোংলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অমর একুশে বই মেলা। পৌর শহীদ মিনার চত্বরে শুক্রবার রাতে এ বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। পরে শহীদ মিনার চত্বরে নব নির্বাচিত পৌর মেয়র শেখ আ: রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলরা। বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নতুন তিনটি বইয়ের মোড়ক উম্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। এবারের বই মেলায় বসেছে ১৮টি ষ্টল। মেলার প্রথম দিনেই দেখা গেছে বই প্রেমীদের উপচে পড়া ভিড়। পৌর কর্তৃপক্ষের আয়োজনে এ বই মেলার পাশাপাশি শহীদ মিনার চত্বরে চলছে অমর একুশের নানা কমসূচীও।

অঙ্কিতা দে ছোয়া ধর্ষণ করে হত্যা মামলা দ্রুত বিচারের আওতায় আনতে হবে

খবর বিজ্ঞপ্তি

অঙ্কিতা দে ছোয়াকে ধর্ষণ করে হত্যা মামলাটি একটি স্পর্শকাতর মামলা তাই এই মামলাটি  দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে অনেক আইন আছে কিন্তু আইনের অনেক ফাক ফোকোর দিয়ে খুনীরা বের হয়ে যাচ্ছে। ফরেনসিক বিভাগের অনেক দূর্বলতাকে কাজে লাগিয়ে খুনীরা পার পেয়ে যাচ্ছে। অঙ্কিতা দে ছোয়া তৃতীয় শ্রেণির একজন ছাত্রী তাকে ধর্ষণ করে হত্যা করেছে খুনী। খুনের আলামত নষ্ট করে বস্তায় বন্দী করে ফেলিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই নরপিচাশ। বাংলাদেশের মাটিতে এই খুনীর বিচার দ্রুত দেখতে চায় খুলনাবাসী। আর যেন কোন শিশুকে এই ভাবে জীবন দিতে না হয় সেজন্য এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এন বিচার করতে হবে। এভাবে বললেন জনউদ্যোগ নারী সেলের মানববন্ধনে বক্তারা।  

শনিবার নগরীর পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টায় জনউদ্যোগ নারী সেলের উদ্যোগে দৌলতপুরের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অঙ্কিতা দে ছোয়াকে ধর্ষণ করে হত্যা মামলাটি দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। সভা পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার সমন্বয়কারী এ্যাডঃ মোমিনুল ইসলাম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের নেতা বিরেন্দ্র নাথ ঘোষ, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম , সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বাসদের জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহানগর কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত কুন্ডু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বণিকপাড়া নাগরিক কমিটির সভাপতি পুনু মুন্সি, জাতীয় পার্টির শাহ লায়েকউল্লাহ, নারী নেত্রী অধ্যাপক নাসরিন হায়দার, টিইিউসি’র এস এম চন্দন, যুব ইউনিয়নের নিত্যানন্দ ঢালী, এ্যাডঃ অচিন্ত কুমার দাস, খুলনা পোল্ট্রিি ফস শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, সম্মিলিতি সাংস্কৃতিক জোটের শাহিন জামান পণ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সহ-সভাপতি সমর কুন্ডু, নারী নেত্রী জেসমিন জামান,  ইসরাত আরা হীরা, চিশতী মোস্তারী বানু, কোহিনুর আক্তার কণা, দেলায়ার হোসন দিলু, নিরাপদ সড়ক চাই এর সভাপতি ইকবাল হোসেন বিপ্লব, আগুয়াণ -৭১ এর আবিদ শান্ত, ওয়াহিদুজ্জামান সোহাগ,মোঃ আব্দুল্লাহ চৌধুরী, বাহালুল আলম, কৃষ্ণা দাস, জনউদ্যোগ.খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন প্রমুখ।  

ওয়াপদা স্কুল ১৯৯২ এর উদ্যোগে শিক্ষা সহায়তা প্রদান

খবর বিজ্ঞপ্তি

খুলনা নূরনগর ওয়াপদা মাধ্যমিক শিক্ষা নিকেতন ১৯৯২ ব্যাচের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হলো। শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণির সামিয়া তাজমীম নামে এক শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফয়সাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন নূরনগর ওয়াপদা স্কুল উনিশ’শ বিরানব্বই ব্যাচের সমন্বয়কারী জিয়াউর রহমান জনি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ রবিউল ইসলাম, সহকারি শিক্ষক রতন কুমার হালদার, হারুনর রশিদ। সংগঠনটি বর্তমানে উল্লেখিত শিক্ষার্থীর সকল শিক্ষা ব্যায় বহন করার পাশাপাশি আগামীতে বিদ্যালয়ের অন্যান্য দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এই ধরণের বৃত্তি প্রদান করবে।

এসময় ওয়াপদা স্কুল ১৯৯২ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মো আকরামুজ্জামান সুপ্ত, রকিব উদ্দীন আহমেদ সুজন, মুন্সী আবু বকর সিদ্দিক টিপু, মোল্লা তৈয়েবুল হক সিয়াম, রাফিজুর রহমান, লিটন স্বর্নকার, আরিফুর রহমান মিঠু, দেলোয়ার হোসেন, পলাশ দাশ প্রমুখ।

ইসলামী আন্দোলন খুলনা মহানগরের দ্বি বার্ষিক পরিকল্পনা বৈঠক

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির দ্বিবার্ষিক পরিকল্পনা বৈঠক শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ‘র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। পরিকল্পনা বৈঠকে উপস্থিত ছিলেন  সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দফতর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দফতর সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রশিক্ষণ সম্পাদক ডাঃ কেএম আল আমিন এহসান, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী আব্দুর রহমান মিয়াজী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আইন ও মানবাধিকার সম্পাদক এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান প্রমুখ।

মোংলায় ৬২০ টি পরিবারের মধ্যে উপমন্ত্রীর ভিজিডি কার্ড বিতরণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় ৬২০ টি পরিবারের মধ্যে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সোনাইলতলা ও মিঠাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথক অনুষ্ঠানে স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় নারী-পুরুষদের হাতে এ কার্ড তুলে দেন। এ সময় সোনাইলতলা ইউনিয়নের ২৫০ জন ও মিঠাখালী ইউনিয়নের ৩৭০ জনের মাঝে এ কার্ড বিতরণ করা হয়েছে। দুস্থদের মাঝে কার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার।

সমাজ ও মানুষের কল্যানে কাজ করছে “জ্ঞান বিজয় সেবাশ্রম”

স্টাফ রিপোটার,বাগেরহাট

স্থানীয় সমাজ ও মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে বাগেরহাটের জ্ঞান বিজয় সেবাশ্রম। শুধু ধর্মের দোহাই দিয়ে উঁচু-নিচু শ্রেণীর ধারণাকে পাল্টে দিতে প্রগতিশীল মানুষদের নিয়ে গড়ে তোলা হয়েছে সাধু সমাজ।

শিক্ষা বিস্তার, হতদরিদ্রদের আর্থিক স্বচ্ছলতা ও আর্থিক অসমতা দূর করে প্রতিষ্ঠানটির রয়েছে নানা উদ্যোগ। মেধাবী শিক্ষার্থীদের প্রনোদনা, অসহায়দের আর্থিক ও খাদ্য সহযোগিতা, স্বজনহারাদের থাকার ব্যবস্থা, কৃষকদের উপকরণ সহায়তাসহ নানা উন্নয়ন মূলক কাজে স্থানীয়দের প্রসংশা কুড়িয়েছে বাগেরহাট সদর উপজেলার হালিশহর গ্রামের এই প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ স্বাধীন হওয়ারও প্রায় ২০ বছর পূর্বে মানুষের সেবা দানের জন্য কার্যক্রম শুরু করেন বাখোরগঞ্জ গ্রামের বিজয় কৃষ্ণ গোস্বামী। প্রতিষ্ঠা করেন শ্রী হরি মন্দির। ভক্ত ও অনুরাগীদের সংখ্যাও ধিরে ধিরে বৃদ্ধি পেতে থাকে। হাজার হাজার ভক্ত দর্শনার্থীরা আসতে থাকেন বিজয় কৃষ্ণ গোস্বামীর প্রতিষ্ঠিত হরিসভা মন্দিরে। প্রতিবছরই আয়োজন করা হত ধর্মীয় মহোৎসব। স্থানীয় লোকজন ধর্মীয় আধ্মাতিক গুরু ও মতুয়া হিসেবে জানতেন বিজয় কৃষ্ণ গোস্বামী। স্ত্রী মতুয়া জ্ঞান দা দেবীকে নিয়ে মতুয়া সম্প্রদায়ের রীতিনীতি মেনে চলতেন। নিজের ভক্ত ও ভৃত্যদের মাঝে জ্ঞান বিতরণ করে যেতেন। তবে এসব কিছুই চলত অনানুষ্ঠানিকভাবে। এরই মাঝে ২০০১ সালে বিজয় কৃষ্ণ গোস্বামী পরোলোক গমন করেন। পরে ২০১০ সালে মারা যান আধ্মাতিক গুরু বিজয় কৃষ্ণ গোস্বামীর স্ত্রী বিশিষ্ট মতুয়া জ্ঞান দা দেবী। বাবা-মা মারা যাওয়ার পরে মানব সেবা ও ভক্তদের দায়িত্ব পরে জ্ঞান-বিজয় দম্পত্তির ছেলে আনন্দ মোহন বিশ্বাসের উপর। তিনিও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মানুষের সেবা করা শুরু করেন। তবে মানব সেবা করতে গিয়েও নানা অপ-সংস্কৃতি ও রীতিনীতির ফাঁদে পরে হেয় প্রতিপন্ন হতে হয় আনন্দ মোহন বিশ্বাসকে। সবকিছু উপেক্ষা করে ২০১৭ সালে মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার জন্য বাবার নামে গড়ে তোলেন জ্ঞান বিজয় সেবাশ্রম নামের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

সবকিছু উপেক্ষা করে ২০১৭ সালে মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার জন্য বাবার নামে গড়ে তোলেন জ্ঞান বিজয় সেবাশ্রম নামের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। শ্রেণী বৈষম্যহীন সমাজ বিনির্মানের জন্য তৈরি করেন সাধু সমাজ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান। হিন্দু ধর্মাবলম্বী যেকোনো মানুষ চাইলেই এই সাধু সমাজের সদস্য হতে পারেন। সাধু সমাজের সদস্য সংখ্যা এখন দুই হাজারের উপরে। সাধু সমাজের সদস্যদের মধ্যে হিন্দু ধর্মীয় যে শ্রেণী বৈষম্য রয়েছে তা দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সাধু সমাজের সদস্যদের এগিয়ে নিতে কাজ করছেন জ্ঞান বিজয় সেবাশ্রম।

প্রায় চার বছরের আনুষ্ঠানিক যাত্রায় জ্ঞান বিজয় সেবাশ্রম প্রতিবছর ২ শতাধিক মেধামী শিক্ষার্থীকে বিভিন্ন পরীক্ষার ফরম ফিলআপের টাকা দিয়ে আসছেন। হালিশহর ও আসপাশের কয়েকটি গ্রাম থেকে প্রতিবছর মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ ও আর্থিক সহযোগিতা করে থাকেন। কারিতাষ নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় ঝড়েপড়া শিক্ষার্থীদের জন্য জ্ঞান বিজয় সেবাশ্রমের পরিচালনায় রয়েছে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র। যেখান থেকে স্থানীয়দের অটো মোবাইল সার্ভিসিং, সেলাই মেশিনসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষন করার সুযোগ রয়েছে। হত দরিদ্র কৃষকদের উপকরণ সহযোগিতাও করা হয় জ্ঞান বিজয় সেবাশ্রমের পক্ষ থেকে। হতদরিদ্র ও সন্তান হারা মায়েদের বিনামূল্যে থাকা ও খাওয়ার জন্য রয়েছে জ্ঞান মন্দির নামের একটি বিশেষ প্রতিষ্ঠান। যেখানে অন্তত ২০ থেকে ২৫ জন অসহায় মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। জ্ঞান বিজয় সেবাশ্রমের এই কার্যক্রমকে সাধুবাধ জানিয়েছেন জনপ্রতিনিধি ও স্থানীয়রা।

বাগেরহাট হচ্ছে আমার সেকেন্ড হোম: পংকজ

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের বিদায়ী পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেছেন,বাগেরহাটই আমার সেকেন্ড হোম দু দফায় প্রায় ১১ বছর এই বাগেরহাটে কর্মরত থেকে কাজ করেছি,জেলার আইন শৃংখলা রক্ষার জন্য দিন রাত কাজ করেছি কতটুকু মানুষ শান্তিতে ঘুমিয়েছে সেটা আপনারাই ভালো যানেন।মাদক মুক্ত বাগেরহাট গড়তে আপনাদের সার্বিক সহযোগীতা পেয়েছি,সে জন্য আমি যেখানেই থাকিনা কোনো আপনাদের সবার কথা আমার সাড়া জীবন মনে থাকবে,দীর্ঘ ১১ বছর বাগেরহাটে থেকে মনে হয়েছে এটাই আমার সেকেন্ড হোম।গতকাল সন্ধ্যায় বাগেরহাট প্রেস ক্লাবে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে বিদায়ী সংবর্ধনা সভায় তিনি একথা বলেন। বাগেরহাট প্রেস ক্লাবের  সভাপতি নীহার রজ্ঞন সাহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্জ বাকী তালুকদারের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা সভায় দীর্ঘ ১১ বছর বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের ভুয়সী প্রসাংশা করে বক্তৃতা করেন,বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এবি এম মোশাররফ হোসাইন,এ্যাড: এম ডি মোজাফ্ফর হোসেন,শেখ আহসানুল করিম,বাবুল সরদার,আহাদ উদ্দিন হায়দার,শেখ দেলোয়ার হোসেন,বর্তমান সহসভাপতি নকিব সিরাজুল হক,যুগ্ন সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন,সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,মোয়াজ্জেম হোসেন মজনু,সাবেক সাধারন সম্পাদক,মো: কামরুজ্জামান,এম আকবর টুটুল এছাড়াও

বাগেরহাট প্রেস ক্লাবের সদস্য শওকাত আলী বাবু,বাবু অরিন্দম দেবনাথ,এস,এম সামসুর রহমান,হেদায়েত হোসেন লিটন,তরফদার রবিউল ইসলাম,ফকির হাসান আলী,খন্দকার আকমল উদ্দিন সাকি,এস,এম,রাজ,মাসুদুল হক,এস,এম,সোহান,অলীপ ঘটক,মো: আবু সাঈদ প্রমুখ। সভায় বাগেরহাটের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের মোরেলগঞ্জে পরিবেশ ঘাতী ড্রেজার দিয়ে বালুর ব্যবসা জমজমাট

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের বিভিন্ন ইউনিয়নে অপ্রতিরোধ্য গতিতে চলছে পরিবেশ ঘাতী অবৈধ বালুর ড্রেজার মেশিন। বালু দস্যুরা বিপণনের উদ্যেশ্যে বালু উত্তোলন করায় পরিবেশ বিপন্ন হচ্ছে। বসত ভিটা ও ফসলি জমি ভাঙ্গনের আতঙ্কে রয়েছে এলাকাবাসি।গতকাল শনিবার সরেজমিনে জানাগেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামে মাসুম মোল্লা নামের একজন বালু ব্যাবসায়ী ফসলী জমি থেকে বালু উত্তোলন করে বিক্রয় করছেন। পুটিখালী ইউনিয়নের মঙ্গলের হাট খাল থেকে মতিয়ার রহমান নামের এক বালু ব্যবসায়ী বালু উত্তোলন করে রাস্তার ঠিকাদারের কাছে বিক্রয় করছেন। দৈবজ্ঞহাটী ইউনিয়নের খালকুলা গ্রামের লোকমান শেখ বলইবুনীয়া গ্রামে ফসলী জমিথেকে বালু উত্তোলন করে বিক্রয় করছেন। নিশানবাড়িয়া ইউনিয়নে ফসরী জমি থেকে বালু উত্থোলন করে রাস্তার ঠিকাদারের কাছে বিক্রয় করছেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে অপ্রতিরোধ্য গতিতে চলছে বালুর ড্রেজার। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ বালু দস্যুরা ফসলি মাঠ , পুকুর ও  খাল থেকে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করছে। অবৈধ বালুর ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের ফলে এসব জায়গায় গভীরতা বৃদ্ধি পেয়ে ভূমি ক্ষয় ও ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। মাঠের পর মাঠ বালু উত্তোলন করায় ফসলি জমি বিনষ্ট হচ্ছে। উৎপাদন ব্যাহত হচ্ছে। বিভিন্ন ইউনিয়নের শতাধিক লোক এ অবৈধ বালির ড্রেজার চালিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে । বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী বিপণনের উদ্যেশ্যে কোন উম্মুক্ত স্থান ,নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করা যাবেনা। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশগত সংকটাপন্ন ঘোষিত এলাকায় বালু উত্তোলন করা যাবেনা। কিন্তু বালুর ড্রেজার মেশিন দিয়ে ফসলি মাঠ ,পুকুর,খাল ও নদী দিয়ে অবাধে অবৈধ বালি উত্তোলন করছে। আর এ সাথে জড়িত রয়েছে বড় ধরনের সিন্ডিকেট। উপজেলা প্রশাসন অবৈধ বালি উত্তোলনকারীদের ড্রেজার মেশিন আটক, যন্ত্রাংশ ধ্বংস, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছে। তারপরও বালু দস্যুরা বিভিন্ন অপকৌশল অবলম্বনের মাধ্যমে এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, এসব বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ নানা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এদের বিরুদ্ধে লাগাতার অভিযান অব্যাহত রয়েছে। সপ্রতি মঙ্গলের হাট নামক স্থান থেকে দুটি ড্রেজারের পাইপ কেটে দেয়া হয়েছে।

করোনার টিকা নিলেন খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবু

খবর বিজ্ঞপ্তি

করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টার থেকে করোনা ভাইরাসের এ টিকা গ্রহণ করেন তিনি। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র ব্যক্তিগত সহকারি মোঃ তসলিম হুসাইন তাজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন,পৃথিবীর অনেক দেশই টিকা থেকে বঞ্চিত। আমরা ভাগ্যবান যে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে ভ্যাকসিন পাচ্ছি। অনেকেই টিকা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছেন। এতে অনেকে আতংকে রয়েছেন। আমি আজ নিজেই এই ভ্যাকসিন নিয়েছি। যার কারণ হলো সাধারণ জনগণ বুঝে উঠুক যে করোনার ভ্যাকসিন নিয়ে যা গুজব উঠছে তা সত্য নয়। এমপি আক্তারুজ্জামান বাবু এখন সুস্থ ও স্বাভাবিক আছেন। ভয়-ভীতি উপেক্ষা করে টিকা গ্রহণ করার আহ্বান জানান তিনি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিটি মেয়র-এর বাণী

খবর বিজ্ঞপ্তি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এক বাণীতে বলেন, একুশে ফেব্রুয়ারি জাতির সংগ্রামের এক গৌরবদীপ্ত দিন। এ সংগ্রাম আমাদের জাতীয় চেতনাকে করেছিল শানিত। আজ অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করায় আমাদের সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্ব অঙ্গনে পেয়েছে পরিচিতি। বিশ্ববাসী জানতে পেরেছে ভাষা আন্দোলনে বীর সন্তানদের বিরোচিত আত্মত্যাগের ঘটনা প্রবাহ। একুশের চেতনায় উজ্জীবিত দেশবাসীর রক্তক্ষয়ী সংগ্রামের ফসল আমাদের মহান স্বাধীনতা। তাই অমর একুশে আমাদের জাতীয় চেতনায় চিরভাস্বর। ভাষা শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সিটি মেয়র বলেন, মহান একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি ভাষা আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

ফুলতলায় যুবলীগ নেতার শোকাহত পরিবারের পাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তিঃ

ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা শেখ আসলাম হোসেন এর মাতা আরজান বেগম(৮৩) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সকাল ৭.৩০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না….রাজেউন)। মৃত্যুর খবর শুনে তার ফুলতলাস্থ নিজস্ব বাসভবনে শোকাহত পরিবারের পাশে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, আওয়ামী লীগ নেতা কাজী আশরাফ হোসেন আশু, জেলা যুবলীগের সহ-সভাপতি ও ফুলতলা উপজেলা ভাইস-চেয়ারম্যান জিয়া হাসান তুহিন, যুবলীগ নেতা সরদার জাকির, আলী আজম মোহন, রবিউল ইসলাম মন্টু, যুবনেতা বিধান চন্দ্র রায়, মোঃ রবিউল ইসলাম, শেখ মনিরুল ইসলাম মনি, হামিমুল কাদির বাবু, শফিকুল ইসলাম পিন্টু, ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম, আক্তার হোসেন, সাজ্জাত হোসেন, মাজহারুল ইসলাম প্রমুখ।

নেতৃবৃন্দ এ সময় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেখ জুয়েলের সুস্থতা কামনায় নগর যুবলীগের দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা ২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহ্উদ্দিন জুয়েল করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংসদ সদস্যের আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে খুলনা মহানগর যুবলীগ। শনিবার বাদ মাগরিব শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, আব্দুল কাদের শেখ, এ্যাড. আল আমিন উকিল, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কাবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মশিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, রাশেদুজ্জামান রিপন, অলিউর রহমান রাজু, আব্দুল মালেক, আরিফুর রহমান আরিফ, ইলিয়াস হোসেন লাবু, মুক্তা সরদার, হাসান শেখ, মোস্তায়িম বিন ইদ্রিস চঞ্চল, বাদল সিপাহী, কাঞ্চন শিকদার, আসাদুজ্জামান শাহীন, সোহাগ দেওয়ান, মাসুম উর রশিদ, জামিল আহমেদ সোহাগ, এজাজ আহমেদ, তাজদিক উর রহমান জয়, আনিসুর রহমান, অলোক শীল, মোস্তফা আল মামুন প্রবাল, বিপুল মজুমদার, রফিকুর রহমান রফিক, জব্বার আলী হিরা, জহির আব্বাস, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেশ, হিরান হাওলাদার, জোয়েব সিদ্দিকী, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএনপি কর্মী হলেন অভয়নগর মৎস্যজীবী লীগের আহবায়ক!

অভয়নগর (যশোর) প্রতিনিধি-

অভয়নগর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক করা হয়েছে বিএনপি কর্মী এস এম রিপনকে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এস এম রিপন নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ধোপাদী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। সাংবাদিক নির্যাতনসহ তাঁর নামে অভয়নগর থানায় কয়েকটি মামলা আছে। ভুয়া এনজিও’র নামে সদস্যদের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ যশোর জেলা শাখার আহবায়ক মো. আবু তোহা ও সদস্য সচিব মো. সেলিম রেজা স্বাক্ষরিত অভয়নগর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ওই কমিটিতে স্থানীয় বিএনপি নেতা এস এম রিপনকে আহবায়ক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাংবাদিক শাহীন আহম্মেদ হত্যাপ্রচেষ্টা, অপহরণ, মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া, জিয়াউর রহমান, তারেক জিয়া ও তাঁর নিজের ছবি সংযুক্ত ফেসবুক আইডি আছে (আইডির নাম রিপন এস এম)। ওই আইডি থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তারের হুমকি দেখালে আগুন জ্বলবে’ এমন শিরোনামে কয়েকটি পোস্ট ছাড়া রয়েছে। বিভিন্ন সময় তাঁর ওই আইডি থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিরুদ্ধে অপ্রচারের অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া ওই কমিটিতে স্থান পেয়েছে তাঁর ভাই বিএনপি কর্মী সেলিম সরদার ও আমিনুর গাজীসহ কয়েকজন বিতর্কীত ব্যক্তি। যে কারণে অভয়নগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এস এম রিপনের বিরুদ্ধে ‘দৃষ্টি সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ’ নামে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মাধ্যমে গ্রাকদের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

বিএনপি নেতা ও রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা জাতীয়তাবাদী শ্রমিকদলের সদস্য সচিব রফিকুজ্জামান টুলু জানান, এস এম রিপন ওয়ার্ড বিএনপির কর্মী ছিল। এ ব্যাপারে অভিযুক্ত এস এম রিপন মুঠোফোনে জানান, বর্তমানে আমার অনেক শত্রু। তারা আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

যশোর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মো. আবু তোহার মুঠোফোনে কথা হলে তিনি জানান, এস এম রিপনের বিরুদ্ধে অভিযোগ বা সে বিএনপি করে তা আমার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ পরিদ জাহাঙ্গীর বলেন, মৎস্যজীবী লীগের কমিটির বিষয়ে আমি কিছু জানি না। 

অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, যশোর জেলা মৎস্যজীবী লীগ আমার নিকট একটি ভালো কমিটি চেয়েছিল। কমিটি তৈরীর প্রক্রিয়া চলছে। দুঃখের বিষয় আমাকে না জানিয়ে বিএনপির নেতাকর্মীদের দিয়ে একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যা সংগঠন বহির্ভূত।

পাট ও চিনিকল রক্ষার দাবিতে কেন্দ্রীয় সমাবেশ সফল করতে সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব পাটকল চালু, উন্নত প্রযুক্তি দ্বারা আধুনিকায়ন, রাষ্ট্রায়ত্ব চিনিকল বন্ধ নয়Ñআধুনিকায়ন ও বহুমুখীকরণ, আখ চাষীদের ৬ দফা বাস্তবায়ন, পাটপণ্য-আখপণ্য উৎপাৎনকারী চাষীদের ঋণসহ সকল সুযোগ-সুবিধা প্রদান এবং শ্রমিকদের কাজের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে আজ বিকেল ৫টায় জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির কার্যালয়ে সংগ্রাম পরিষদের খুলনা অঞ্চলের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক ফেডারেশনের থানা সভাপতি শ্রমিকনেতা আমিরুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেনÑপাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শ্রমিকনেতা হারুন অর রশীদ মল্লিক, শ্রমিকনেতা খলিলুর রহমান, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সহ-সভাপতি শ্রমিকনেতা মোঃ আলাউদ্দিন, ওয়ার্কার্স পার্টির থানা সম্পাদক আব্দুস সাত্তার মোল্লা, শ্রমিক ফেডারেশনের জেলা নেতা বাবুল রেজা, খানজাহান আলী থানা কমিটির নেতা ইউসুফ গাজী, রউফ মোড়ল, ইছাহাক প্রমুখ। সভায় কেন্দ্রীয় সমাবেশে খুলনা অঞ্চলের পাটকলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যোগদান করার সিদ্ধান্তসহ সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

রূপসায় গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র  বিতরণ করেন সারমিন সালাম

রূপসা প্রতিনিধি :

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিণী ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালাম গরীব ও অসহায়দের মাঝে  ২০ ফেব্রুয়ারী দুপুরে  শ্রীফলতলা ইউনিয়নের জেবিএম স্কুল মাঠে  শীতবস্ত্র বিতরণ করেন। সালাম মূশের্দী সেবা সংঘ আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ফ ম আঃ সালাম, থানা অফিসার ইনচার্জ সরদার মোশারেফ হোসেন,জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক এস.এম. হাবিব, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসহাক সরদার,জেলা শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, এমপির কো-অডিনেটর নোমান ওসমানী রিচি, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, রিনা পারভিন, আকলিমা খাতুন তুলি, সারমিন সুলতানা রুনা, স ম জাহাঙ্গীর, জিন্নাহ গাজী, ,মোল্লা দেলোয়ার হোসেন দিলু, শেখ আসাদুজ্জামান, ইউপি সদস্য সাইদুর রহমান, অজিয়ার রহমান, আবির মালিক,রাজিব দাস,শারাফাত হোসেন উজ্জল প্রমূখ।

শুধু প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন নয় শিক্ষার মান বাড়াতে হবে: নারায়ণ চন্দ্র চন্দ এমপি

ফুলতলা প্রতিনিধি

সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বিশ্বব্যাপী কোভিড-১৯ এ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালিন সময়ে শিক্ষার্থীদেরকে মোবাইল, ফেসবুক ও মাদকাসক্ত থেকে দুরে থেকে খেলার মাঠ এবং পড়ার টেবিলেই থাকতে হবে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত, একাডেমিক ভবন ও ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত হবে। শুধু প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষার মান বাড়াতে হবে।

তিনি শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনার ফুলতলা উপজেলার পঠিয়াবান্দা শুক্লা স্মরণিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্প্রসারিত চতুর্থতলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি এ কথা বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মৃনাল হাজরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা বিএমএ সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, আওয়ামীলীগ নেতা আবু তাহের রিপন। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমচাঁদ দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সাধারণ সম্পাদক বিমান নন্দী, প্রধান শিক্ষক মোশারফ হোসেন মোড়ল, সাবেক প্রধান শিক্ষক গাজী ফজলুল হক, সরদার মনিরুল ইসলাম, শাপলা সুলতানা লিলি, সাহিদা ইসলাম নয়ন, সুশান্ত বৈরাগী, রোস্তম আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা সুবোধ বসু, আলী আজগর বিশ্বাস, রিপন বৈরাগী, ইউপি সদস্য আতিয়ার রহমান প্রমুখ। এর পর দুপুর ২টায় দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক এসএমএ হালিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু । পরে বিকাল ৩টায় ফুলতলার আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, আবু তাহের রিপন। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। সহকারী প্রধান শিক্ষক আশরাফ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন। এছাড়াও প্রধান অতিথি বিকাল ৪টায় ধোপালোখা মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত সাবেক মন্ত্রী এ্যাড. সালাহউদ্দিন ইউসুফ ভবনের উদ্বোধন করেন। ফুলতলা উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। 

ফুলতলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

শনিবার বেলা পৌনে ২টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার যুগ্নিপাশা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোরগামী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭২১) এর সাথে খুলনাগামী ইট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৮৭৮৫) মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক চালক আবু সালেহ (৪০) ঘটনাস্থলে নিহত হয়। তিনি যশোর সদরের চাউলিয়া গ্রামের আবুল হোসেন মিন্ত্রির পুত্র। এ ব্যাপারে হাইওয়ে থানায় মামলা হয়েছে।

শেখ মুজিব ঢাকা ম্যারথন এর রূপসায় উদ্বোধন করেন এমপি সালাম মূর্শেদী

রূপসা প্রতিনিধি :

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা উদযাপন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের মাঝে ঘর ও জমি বিতরণ করছেন। মুজিব বর্ষে ৯ লাখ পরিবাকে গৃহ ও জমি  প্রদান করবেন। যা বিগত দিনে কোন সরকারকে এই ধরনের কাজ করতে দেখা যায়নি। শেখ হাসিনার হাত ধরে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে।  মুজিববর্ষ উদযাপনে বাংলাদেশ সেনাবাহিনীর ম্যারথনের আয়োজনে প্রশংসা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন ২১” রূপসা উপজেলায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে ও  সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের সহযোগিতায়  বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন ২১” রূপসা উপজেলায় শুভ উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী।  মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন ২০ ফেব্রুয়ারী সকালে এ প্রতিযোগিতার আয়োজন করেন। সামস্তসেনা নতুনহাট  থেকে হাতেমতলা পর্যন্ত ৫ কিলোমিটার প্রতিযোগিতার দৈর্ঘ্য নির্ধারণ করা হয়। বঙ্গবন্ধু ম্যারাথনের লোগো সম্বলিত জার্সি পরে প্রতিযোগিরা ম্যারাথনে অংশগ্রহণ করে। ব্যাপক উৎসাহ নিয়ে প্রতিযোগিতা উপভোগ করতে আসেন ক্রীড়া ও বিনোদন প্রিয় দর্শকরা। করোনাকালিন সময়ে সকল অনুষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন পর এলাকার মানুষ ম্যারাথন প্রতিযোগিতার মধ্য দিয়ে আনন্দ উপভোগ করে। নতুন হাট মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আকতার জেলা আওয়ামী লীগ সদস্য ফ ম আঃ সালাম এর পরিচালনায়  বিশেষ অতিথির বক্তৃতা করেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের  মেজর মোঃআব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু,  এমপির সহধর্মিণী সারমিন সালাম, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা,  জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল,  মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম। এসময় বক্তৃতা করেন  মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আ. মজিদ ফকির,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আরিফুর রহমান, সৈয়দ মোর্শেদুল আলম বাবু, আইয়ুব মল্লিক বাবু,  শাহাজাহান কবীর প্যারিস,  ইমদাদুল ইসলাম,  চঞ্চল মিএ, আ. গফুর খান, এ বি এম কামরুজ্জামান,  এমপির কো-অডিনেটর  নোমান ওসমানী রিচি, আক্তার ফারুক,  স ম জাহাঙ্গীর,  মোহাম্মদ আলী জিন্নাহ, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সাধন অধিকারী, জাহাঙ্গীর শেখ, মোঃ মোস্তাফিজুর রহমান,  ওয়াহিদুজ্জামান মিজান,শেখ মো. মারূফ ,রুহুল আমীন রবি, রাজিব দাস ,শেখ আসাদুজ্জামান, দেলোয়ার হোসেন দিলু প্রমূখ।

ঝিনাইদহে ভুয়া পুলিশের এ এস আই আটক

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ পৌর এলাকার পাগলাকানাই এলাকা থেকে রিমন হোসেন (২৩) নামের এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। গতকাল রাতে শহরের পাগলাকানাই এলাকার শহীদ মশিউর রহমান সড়কের সুরত আলীর চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। রিমন হোসেন ঝিনাইদহ সিটি কলেজে ডিগ্রীতে অধ্যায়নরত এবং মাগুরা সদর উপজেলার খালিমপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে। পাগলাকানাই এলাকায় রিমন হোসেন পুলিশের এ এস আই ও পাগলাকানাই এলাকার মৃত মুনতাজ হোসেনের ছেলে মনোয়ার হোসেনের ভগ্নিপতি হিসেবে পরিচিত বলে জানায় স্থানীয়রা। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাতে শহরের পাগলাকানাই এলাকায় এস আই খায়রুজ্জামান সঙ্গীয়ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। সেসময় রিমন হোসেন নামের এক ব্যক্তির গতিবিধি সন্ধেহ জনক হলে তাকে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পুলিশের এ এস আই পরিচয় দেয় এবং তার বর্তমান কর্মস্থল ফরিদপুর জেলার ভাঙ্গা পুলিশ ফাড়িতে বলে জানায়। এমনকি তিনি তার কাছে থাকা মোবাইল ফোনের স্কিনে পুলিশের পোশাক পরিহিত ছবি দেখায়। পরে বিষয়টি খোঁজ খবর নিয়ে জানা যায় তিনি পুলিশের কোন সদস্যই না। তিনি আরও জানান আটক রিমন হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি’র সুস্থ্যতায় সদর থানার দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতৃষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল-এর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছে সদর থানা আওয়ামী লীগ। গতকাল শনিবার বাদ মাগরিব সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা এ্যাড. শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীরমুক্তিযোদ্ধা নুরইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. অলোকা নন্দা দাস, এ্যাড. অলোকা নন্দা দাস, মফিদুল ইসলাম টুটুল, অধ্যা. রুনু ইকবাল, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, শফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, শেখ মো. আবু হানিফ, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. শেখ এনামুল হক, এ্যাড. কে এম ইকবাল, সমীর কৃষ্ণ হীরা, সফিকুর রহমান, মো. ফারুক হোসেন তুরান, আউয়াল হোসেন ছোটন, ফেরদৌস হোসেন লাবু, এ্যাড. শেখ ফারুক হোসেন, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, বাবুল সরদার বাদল, এমরানুল হক বাবু, আযম খান, এ্যাড. শামীম মোশাররফ, হুমায়ুন কবীর, কাজী নজরুল ইসলাম, নূরীনা রহমান বিউটি, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, নুর জাহান রুমি, কাজী নজরুল ইসলাম, ইউসুফ আলী, মো. রিয়াজ হোসেন, মনিরুল ইসলাম সোহাগ, কেএম চঞ্চল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুরুপ দোয়া মাহফিল করেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. আবু হানিফ। গতকাল শনিবার বাদ আসর টুটপাড়া বড়খালপাড় আল আমিন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকের সাথে খুলনা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি

খুলনা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ, পি.ইঞ্জ শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের ভিআইপি কক্ষে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও খুলনা ওয়াসা বোর্ডের সদস্য মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি ও মাহবুবুর রহমান মুন্না, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার ও মোঃ আনিসউদ্দিন, সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।

সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি’র সুস্থ্যতায় সদর থানার দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতৃষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল-এর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছে সদর থানা আওয়ামী লীগ। শনিবার বাদ মাগরিব সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা এ্যাড. শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীরমুক্তিযোদ্ধা নুরইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. অলোকা নন্দা দাস, এ্যাড. অলোকা নন্দা দাস, মফিদুল ইসলাম টুটুল, অধ্যা. রুনু ইকবাল, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, শফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, শেখ মো. আবু হানিফ, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. শেখ এনামুল হক, এ্যাড. কে এম ইকবাল, সমীর কৃষ্ণ হীরা, সফিকুর রহমান, মো. ফারুক হোসেন তুরান, আউয়াল হোসেন ছোটন, ফেরদৌস হোসেন লাবু, এ্যাড. শেখ ফারুক হোসেন, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, বাবুল সরদার বাদল, এমরানুল হক বাবু, আযম খান, এ্যাড. শামীম মোশাররফ, হুমায়ুন কবীর, কাজী নজরুল ইসলাম, নূরীনা রহমান বিউটি, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, নুর জাহান রুমি, কাজী নজরুল ইসলাম, ইউসুফ আলী, মো. রিয়াজ হোসেন, মনিরুল ইসলাম সোহাগ, কেএম চঞ্চল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুরুপ দোয়া মাহফিল করেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. আবু হানিফ। গতকাল শনিবার বাদ আসর টুটপাড়া বড়খালপাড় আল আমিন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সর্বস্তরের বাংলা ভাষা চালু ইতিহাসের দাবি নতুনধারার

খবর বিজ্ঞপ্তি

সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি এবং গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নতুনতারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ শনিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান রোটারিয়ান কবি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা কবি সাইফুর মিনার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা এড. মোঃ বাবুল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন নতুনতারা মুক্তিযোদ্ধা সংরক্ষণ সংসদ-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কবি মোহার দেওয়ানা, সদস্য সচিব রোটারিয়ান আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, কবি বাসব নন্দী। অতিথি হিসেবে ছিলেনÑকবি সৈয়দ আলী হাকিম, কবি স ম হাফিজুল ইসলাম, বাহালুল আলম, রবিউল মাশরাফী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑএফ এম হারুন অর রশিদ, এস এম আয়ুব আলী, মিজানুর রহমান বাবু, এড. নিত্যানন্দ ঢালী, মাহিনুর রহমান সেখ, এড. মেহেদী ইনসার, শেখ মোঃ ইকবাল হোসেন, মারুফুল ইসলাম, শেখ মনিরুজ্জামান, এড. জিনারুল ইসলাম, শেখ নূর মোহাম্মদ, লুৎফুন নাহার পলাশী, কবি শিরিনা পারভীন, মনিরুজ্জামান আকন, দেশ আহমেদ রাজু, শাহ মোঃ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ওয়াহিদুর রেজা বিপলু প্রমুখ। বক্তারা বলেন, পৃথিবীতে একমাত্র বাংলা ভাষার জন্যই জীবন দিতে হয়েছে। বাংলা ভাষা ও আবহমানকালের সংস্কৃতি রক্ষা করতে সীমাহীন ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ বাংলা ভাষা এবং নিজস্ব সংস্কৃতি মারাত্মকভাবে উপেক্ষিত। অযাচিতভাবে বিদেশী ভাষার ব্যবহার ও সংস্কৃতির চর্চা নিজস্ব ভাষা সংস্কৃতি হুমকির মুখে ফেলে দিচ্ছে। বক্তারা বলেন, বাংলার নদ-নদী, সুন্দরবন, মানুষ যদি সম্পদ হয়, তাহলে বাংলা ভাষা ও সংস্কৃতি তার চেয়েও বড় সম্পদ। কিন্তু বিদেশী ভাষা ও সংস্কৃতির করাল গ্রাসে আমাদের ভাষা ও সংস্কৃতি বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে। খুবই দুঃখজনক, আমরা অপ্রয়োজনীয়ভাবে বিদেশী ভাষা আমদানী করছি। কিন্তু আমাদের ভাষা-সংস্কৃতি রপ্তানির ক্ষেত্রে আমরা খুবই উদাসীন। আদালতসহ ব্যবসা-বাণিজ্য সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন আজ ইতিহাসের দাবি।   

বেনাপোল ও শার্শায় ৮২ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নেই

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল ও শার্শায় ৮২ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নেই। অথচ সরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারি উদযাপন করার নির্দেশনা রয়েছে। সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদমিনার নেই, সেখানে তা নির্মাণের পরামর্শ দিচ্ছে শিক্ষা অফিস। সংশি¬ষ্টদের সাথে কথা বলে জানা যায়, ভাষা আন্দোলনের ৬৯ বছরেও যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদমিনার নির্মিত হয়নি। উপজেলা ও পোর্ট থানার ৩৩টি মাদরাসার একটিতেও নেই শহিদমিনার। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের অধিকাংশ প্রতিষ্ঠানের অবস্থাও একই। যদিও এসব কলেজ, স্কুল ও মাদরাসা পরিচালনা কমিটিতে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শার্শা ও বেনাপোলে ২৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১২৬টি প্রাথমিক ও প্রি-ক্যাডেট এবং কমিউনিটি মিলিয়ে আরো রয়েছে ৫৪টি। এদের মধ্যে শহিদমিনার আছে মাত্র ১৮টিতে। ৩৮টি হাইস্কুলের মধ্যে ২৬টিতে শহিদমিনার আছে।  ১২টি কলেজের মধ্যে মাত্র তিনটিতে আছে শহিদমিনার। ৩৩টি মাদরাসার একটিতেও শহিদমিনার নেই। মাদরাসাগুলোর পরিচালনা কর্তৃপক্ষ শহিদমিনারে ফুল দেওয়াকে ধর্মীয় বিধিসম্মত নয় বলে মনে করেন। সাধারণ যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদমিনার নেই, সেগুলোর শিক্ষার্থীদের কেউ কেউ একুশে ফেব্রুয়ারিতে অন্য কোনো শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। আর মাদরাসাগুলোর কোনো কোনোটিতে ওই দিন মিলাদ মাহফিল হয়।

উপজেলার নাভারন বুরুজবাগান ফাজিল মাদরাসার সুপার একিউএম ইসমাইল হোসাইন জানান, তাদের মাদরাসাটি ১৯৬৫ সালে স্থাপিত। এখানে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদদিবস পালন করা হয় বলে দাবি করেন তিনি।

একই দাবি করে উপজেলার লক্ষ্মণপুরের রহিমপুর আলিম মাদরাসার সুপার মাওলানা শহিদুল¬াহ বলেন, এখানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

ধান্যখোলা ডিএস সিনিয়র মাদরাসার সুপার মাওলানা আনোয়ার হোসেনের ভাষ্য, মাদরাসা মানুষের দানে চলে। তাছাড়া জায়গা সংকট রয়েছে। এ কারণে শহিদমিনার নির্মাণ করা সম্ভব হয়নি। তারা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদদিবসে দোয়া অনুষ্ঠান করেন।

নাভারন ফজিলাতুননেছা মহিলা কলেজের শিক্ষার্থী শারমীন নাহার বলেন, ‘আমাদের কলেজে শহীদ মিনার না থাকায় প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে হয়। অথচ আমাদের কলেজের পরিচালনা পরিষদে বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। তারা ইচ্ছা করলেই শহিদমিনার নির্মাণ করে দিতে পারেন।’

নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল বলেন, ‘আমাদের কলেজের পাশেই হাইস্কুলে শহিদমিনার থাকায় এখানে আর তা নির্মাণ করা হয়নি।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী জানান, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদমিনার থাকার বাধ্যকতা থাকলেও শার্শা-বেনাপোলের অনেক প্রতিষ্ঠানে তা নেই। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদমিনার নির্মাণে পত্র দেওয়ার পরও তারা কোনো উদ্যোগ নেয়নি।

শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদমিনার নির্মাণ করা দরকার। তাছাড়া সরকারের কাছে শহিদমিনার নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে একটি পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক জানান, শহিদমিনার নির্মাণে সরকারি কোনো বরাদ্দ নেই। যেসব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শহিদমিনার নেই তাদেরকে নির্মাণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বেনাপোলে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত থেকে আবু মুছা (৩৮) নামের এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু মুছা যশোরের ঝিকরগাছা থানার বাঁকড়ার মাজারুল ইসলামের ছেলে।

পুলিশ জানান, এনএসআই ফ্লিড অফিসার পরিচয়ে আবু মুছা এক ব্যক্তির তদন্তে যাওয়ার জন্য ফোন করে সোর্স নিয়ে পুলিশকে বেনাপোল বাজারে আসতে বলে। এ সময় এনএসআই আবু মুছার কাছে তদন্তের বিষয়টি জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি। পরে সন্দেহ হলে তাকে কৌশলে থানায় নেয়া হয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে ভুয়া প্রমাণিত হলে তাকে গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গ্রেফতার ভুয়া এনএসআই পরিচয়ধারীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় প্রতারণার মামলা হয়েছে। তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র মতবিনিমিয় ও গণসংযোগ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

যোগীপোল ইউনিয়নের আসন্ন ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী ৩নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন। ২০ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩টায় যোগীপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার খানবাড়ী গালর্স হাই স্কুল রোড, পুরাতন ল্যাবরেটরী স্কুল রোড, ল্যাবরেটরী মোড়সহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন।  গণসংযোগ ও মতবিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী বলেন , মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তোলার লক্ষে এবং ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপ দিতে সকলের সহযোগীতা কামনা করেন। এসময় তার সাথে ছিলেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ ইসহাক হোসেন, ৩নং ইউনিট আ’লীগের সভাপতি জাহাঙ্গীর কবির খোকন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির,সুরুজ জামান হানিফ,কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জাকির ফকির, একে মিজানুর রহমান, আব্দুর রহমান, নূরইসলাম ঢালী,মিল্টন সানা, মো. জাফর ঢালী, মো. খলিল ঢালী, বেগ আসাদুজ্জামান, সবুজ কাজী, বেগ বোরহান উদ্দিন, বেগ সাত্তার,সুমন,মোঃ বাবু, বেগ রাশেদুজ্জামান, মিতুল মোল্যা,ওমর আলী, মো. রিমন, মো. রানা, বেগ রাসেল, বেগ সাদিক, মনওয়ার ইসলাম মানু,বেগ সিবলীসহ এলাকার দলীয় নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় ও গণসংযোগকালে এলাকাবাসী বলেন বেগ লিয়াকত আলীকে ইউপি চেয়ারম্যান হিসেবে প্রয়োজন। এলক্ষ্যে প্রবীনণ রাজনিতিবীদকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।

মোরেলগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে রাজকার আখ্যায়িত করে বৈতরনী পার হওয়া যাবে না: বাদশা

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেছেন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে রাজকার বলে অপপ্রচার চালিয়ে বৈতরনী পার হওয়া যাবে না। সাধারণ জনগনের মনের মানুষ হতে হলে জনগনের মন জয় করতে হবে। একই সাথে সুস্থ রাজনীতি ধারা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে ইউনিয়নের অস্থায়ী ইউপি ভবন চত্বরে অনুষ্ঠিত মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রা, বিগত ৫ বছরে এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ কথাগুলো বলেন। জিউধরা ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভায় ভারপ্রাপ্ত আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলহাজ¦ সেকান্দার আলী, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা মো. হাকিম মৃধা, মোহর আলী গাজী, ইউপি সদস্য আসালতা মন্ডল, যুবলীগ নেতা শিমুল কান্তি মিস্ত্রি, সাবেক মেম্বর সিদ্দিকুর রহমান হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কতিপয় নাম সর্বস্ব হাইব্রিড নেতারা এলাকার পরিবেশ অশান্ত করার পায়তারা চালিয়ে যাচ্ছে। ঘের দখল, সাধারণ মানুষকে মারপিটসহ অসান্ত করে তুলেছে ইউনিয়কে। তার চাচা শহীদ আকুবালী সাহ, ভাই বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। অথচ একটি চক্র তার পরিবারকে স্বাধীনতা বিরোধী সাজানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। তিনি নির্বাচিত চেয়ারম্যান হয়ে ৫ বছরে এলাকায় কার্পেটিং, ইটসোলিং রাস্তা,ব্রীজ কালভার্ড, মসজিদ, মন্দির সংস্কার, মাঠ ভরাটসহ প্রধানমন্ত্রীর দেওয়া প্রায় ৩শ’ কোটি টাকার সরকারের উন্নয়নমূলক কাজ করছেন।

সভা শেষে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন-এর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

মহেশপুর পৌর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করাতে হবে

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

আসন্ন ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে কলেজ বাসস্টান্ডে শ্রমীকলীগের উদ্যাগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

ভ্যান শ্রমীক ইউনিয়নের সভাপতি আব্দুল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও নৌকা প্রতিকের মেয়র প্রার্থী আব্দুর রশিদ খান,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু,মহেশপুর শ্রমীক লীগের উপদেষ্টা হুমায়ুন কবির,জেলা পরিষদ সদস্য এম এ আসাদ, ভ্যান শ্রমীক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন আগামী ২৮ ফের্রুয়ারী অনুষ্ঠিত হবে মহেশপুর পৌরসভার নির্বাচন। নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতিকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে নৌকার প্রার্থী আব্দুর রশিদ খানকে বিজয়ী করতে হবে। আপনারা সকলেই শান্তি পুর্নভাবে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটটি প্রদান করবেন।

মহেশপুরে ফেন্সিডিলসহ মুরগী কাশেম ও সহযোগী আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গতকাল শুক্রবার বিকালে সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে আসার সময় ১৮ বোতল ফেন্সিডিল ও মটর সাইকেলসহ ব্যবসায়ী মুরগী কাশেম (৪০) ও ইমরান হোসেনকে (৩৫) আটক করেছে।

মামলার বাদি এস আই ইউনুচ আলী জানান, থানার এ এস আই সজল কুমার ও এ এস আই রওশন আলী গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ভৈরবা সড়কের সস্তার বাজার এলাকা থেকে ১৮ বোতল ফেন্সিডিল ও মটর সাইকেলসহ যুগিহুদা গ্রামের বাসেদ আলীর ছেলে মুরগী কাশেম ও জলিলপুর খান পাড়ার নুরুল  ইসলামের ছেলে ইমরান হোসেনকে আটক করে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ফেন্সিডিলসহ দু’ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক কৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

কয়রায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চল বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে খুলনা জেলা প্রশাশাসনের বাস্তবায়নে এবং কয়রা উপজেলা প্রশাসন আয়োজন করে। শনিবার (২০ ফেব্রুয়ারী বেলা ১০ টায় কয়রা আবহাওয়া অফিস চত্তরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। উপজেলা আবহাওয়া অফিস থেকে শুরু হয়ে দেয়াড়া হারুন গাজীর মোড় পর্যন্ত ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বঙ্গবন্ধু ম্যারাথনে লোগো সম্বলিত জার্সি পরে রেজিস্টেশন কৃত প্রতিযোগিরা অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় ৫০ জন প্রতিযোগির মধ্যে আব্দুর রহমান মোড়ল প্রথম,আবু হাসান দ্বিতীয় ও মোহাম্মদ আলী তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা সহকারী প্রোগ্রামার লিডম পল বালা,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলাম, কপোতাক্ষ অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, সরকারি মহিলা কলেজের উপাধাক্ষ্য এইচ,এম নজরুল ইসলাম, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, প্রধান শিক্ষক খায়রুল আলম, ইউপি সদস্য মোস্তফা কামাল, আকবর হোসেন ঢালী, নুরজাহান, জাকারিয়া হোসেন, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান (আশিক), মানব কণ্যান ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ প্রমুখ।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ উদযাপিত

তেরখাদা প্রতিনিধিঃ

মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে গতকাল তেরখাদায় সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ উদযাপিত হয়েছে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জননতো শেখ শহিদুল ইসলাম। ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা আওয়মালীগ সভাপতি এফএম অহিদুজ্জামান ও সেক্রেটারী কেএম আলমগীর, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাতসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল শনিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন সাজিয়াড়া গ্রামের ব্যবসায়ী বিল্লালের মা আকলিমা বেগম, গোলনা গ্রামের বিল্লাল খানের স্ত্রী নাছিমা বেগম এবং ডুমুরিয়া গ্রামের ইসমাইল খান, মাওঃ এনায়েত ও জিন্নাতের মাকে দেখতে যান। তাদের চিকিৎসার খোজঁ খবর নেন। দুপুরে গোলনা গ্রামের দিপক বিশ্বাসের মা হরিদাসী বিশ্বাসের শ্রাদ্ধানুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে ওই আঙ্গিনায় অনুষ্ঠিত ধর্মীয় রামায়ণ গানে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। সন্ধ্যায় দক্ষিণ ডুমুরিয়া গ্রামের লায়ন্স ক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। বিকেলে গোলনা আদর্শ গ্রামে সকল শ্রেণী পেশার মানুষেন সাথে কুলশ বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন নওশের সরদার, আজমত শেখ, কালাম ঢালী, রিজাউল শেখ, আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল,ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।

কপিলমুনিতে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

কপিলমুনিতে শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপি রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়। কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের একাডেমি কক্ষে ১৪ জন চিকিৎসক দিনব্যাপি শত শত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এর সহায়তায় মুন্সি আফজাল হোসেন ও সেলিনা খাতুন ফাউন্ডেশনের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এর আগে সকাল ৯ টায় উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠান হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক ব্যাংক কর্মকর্তা শেখ আব্দুর রশিদ। প্রধান অতিথি ছিলেন ইউনিমেড ইউনিহেলথ এর এম ডি মোছাদ্দেক হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব ময়েজ উদ্দিন, রাজশাহী রেঞ্জের এডিশনাল ডি আই জি জয়দেব ভদ্র, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম খালিদ হোসেন সিদ্দিকী, খুলনা মেডিকেল কলেজের গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রওশন আরা বেগম, ইউ পি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ারদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিমেড ইউনিহেলথ এর ডি জি এম আইয়ুব আলী মোড়ল। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন মুক্তি যুদ্ধবিষয়ক মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

আশাশুনিতে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে দুর্নীতি, হয়রানি, অনিয়ম, বিদ্যুৎ চুরি প্রতিরোধসহ আমার গ্রাম-আমার শহর রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে পল্লী বিদ্যুতের জোনাল অফিস চত্ত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী নৃপেন্দ্র নাথ বিশ^াসের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন, সহকারী জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সহ-জেনারেল ম্যানেজার লিটন কুমার মন্ডল, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক। প্রকৌশলী সন্তোষ কুমার সাহা বলেন,আশাশুনিতে ২৭০টি গ্রামে ৭৬ হাজার বিদ্যুতের গ্রাহক রয়েছে। আশাশুনি উপজেলায় ৩টি সাব-স্টেশন করা হবে, যার কাজ চলছে। শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। ৪টি অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সেবায় দেশ এগিয়ে গেলে আমরা সবাই এগিয়ে যাব।

আচার্য প্রফুল্ল চন্দ্র বিদ্যাপীঠে কমিটি শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি সদর ইউনিয়ন ও শোভনালী ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পাফুল অচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে কমিটির সদস্য, শিক্ষক, অভিভাক ও সুধীজনদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় স্কুলের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক গাইন। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল হাকিম। সহকারী শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আজীবন দাতা সদস্য, ইউপি সদস্য ও চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম গাইন, সমাজসেবক তছলিম রহমান বাবু, অভিভাবক সদস্য গোলাম কবির, অগ্রনি ব্যাংক ম্যানেজার তাপস কুমার সোম, বিআরডিবি কর্মকর্তা মুকুল সোম, ইউনিয়ন যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন নয়ন, প্রাক্তন শিক্ষক আঃ রাজ্জাক গাইন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, অভিভাবক দেছের আলি মোড়ল ও সাবেক এসএমসি সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক। সভায় শিক্ষক প্রতিনিধি রোকছনা পারভীনসহ কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিদ্যালয়কে প্রশ্ন বিদ্ধ ও অচল করার মানসিকতা নিয়ে স্বার্থান্ধ কিছু ব্যক্তি নানা অপকর্ম করে চলেছে। তারপরও আইনী প্রক্রিয়ায় ও এলাকার সচেতন মহলের সহযোগিতায় বিদ্যালয়টি পুনরায় বৈধতা নিয়ে সম্মানের সাথে এগিয়ে চলছে। ২৪/৮/২০ তাং মামলা (নং ১২/১৫) খারিজ হলে রায়ের কপি ৩১/৮/২০ তাং ইউএনওকে দেওয়া হয়। ২৪/৯/২০ জিপি মতামত চাওয়া হয় এবং ২৬/১১ তাং জিপি মতামত পাওয়া যায়। কিন্তু আশ্চার্যের বিষয় জিপি’র মতামত উপক্ষো ২৮ তাং প্রধান শিক্ষক (আঃ হাকিম) কে অব্যাহতি দিয়ে রেজুলেশন করা হয়। ২০/১২/২০ তাং ডিইও বরাবর প্রধান শিক্ষকে চার্জ বুঝে দিতে আবেদন করা হয়। ২১/১২ তাং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রধান শিক্ষকের কাছে চার্জ বুঝে দিতে বললে তিনি আদালতের রায় মানেন না বলে বাক বিতন্ডা করেন। এক পর্যায়ে স্কুলের কাগজপত্র নিয়ে স্কুল ত্যাগ করেন। প্রধান শিক্ষক যথারীতি প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন শুরু করেন। ২৯/১২/২০ তাং কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়, ১২/১/২১ তাং শিক্ষা বোর্ড প্রধান শিক্ষকের নামে পাসওয়ার্ড প্রদান করেন। ১/২/২১ তাং এডহক কমিটি গঠন করা হয়। শিক্ষক কর্মচারীর বেতন বিল তৈরি করা হয়, কিন্তু কমিটি ও প্রধান শিক্ষককে অমান্য করে ৮ জন শিক্ষক বিলে স্বাক্ষর করেননি। ফলে তাদের ছাড়াই বিল পাশ করা হয়। এরপর ষড়যন্ত্রকারীরা ১৪/১/২১ তাং ৭/২১ নং মামলা করলে বিজ্ঞ আদালত ২০/১ তাং খারিজ করে দেন। সভাপতি নীলকন্ঠ সোম বলেন, যেসব শিক্ষক-কর্মচারী কমিটি ও প্রধান শিক্ষকে মানছে না তাদের শুভ বুদ্ধি হোক। প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করুক। তাদের বোধোদয় হলে অবশ্যই তাদেরকে স্বাগত জানান হবে।

প্রতাপনগরে ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার প্রতাপনগরে ইউপি চেয়ারম্যানের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সমনে রেখে প্রতাপনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, নৌকা প্রতীকের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি নির্বাচনে পুনরায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শেখ জাকির হোসেন সভায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুশফিকুর রহমান লিটন এবং ওয়ার্ড আওয়ামীলীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আনুলিয়ায় মদিনাতুল উলুম মাদরাসায় দুর্নীতি রোধে এলাকাবাসীর প্রতিবাদ কর্মসূচি

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদরাসার দুর্নীতি, অনিয়ম ও পরিবারতন্ত্র বন্ধসহ সুষ্ঠু ভাবে মাদরাসা পরিচালনা ও সুষ্ঠু নিয়োগের দাবীতে এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে মাদরাসার সামনে এলাকাবাসী প্রতিবাদ কর্মসূচি পালনকালে বিভিন্ন দাবীর কথা তুলে ধরেন।

স্থানীয় ইউপি সদস্য ও বিদ্যোৎসাহী সদস্য এনামুল হোসেন, আবু দাউদ সানা, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, আশরাফ হোসেন, ইউসুফ আলি প্রমুখ কর্মসূচি চলাকালে বলেন, মাদরাসাটি গুটি কয়েক দুর্নীতিবাজ ও ষড়যন্ত্রকারীর কারণে অচল হতে বসেছে। মাদরাসায় লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়েছে। রাজনৈতিক আলোচনা, অনিয়ম বাস্তবায়নে পরিকল্পনা, সরকার বিরোধী ষড়যন্ত্র নিয়ে শিক্ষকরা ব্যস্ত থাকেন। সিনিঃ শিক্ষক জামায়ত নেতা মাওঃ আব্দুল মান্নানসহ ষড়যন্ত্রকারীরা মাদরাসাকে জামাত শিবিরের ঘাটিতে পরিণত কতে কাজ করে ছিলেন, যা বর্তমানেও অব্যাহত আছে। বাধ্য হয়ে মাদ্রাসার সার্বিক কল্যান ও উন্নয়নের পক্ষের কিছু প্রকৃত জেনারেল ও হিন্দু শিক্ষকরা মুখ খুলতে সাহস পাচ্ছেননা। ফলে ছাত্রছাত্রী সংখ্যা খুবই নগন্য হয়ে পড়েছে। ইবতেদায়ী শিক্ষক মাওঃ তৈয়বুর রহমান অবৈধভাবে নিয়োগ নিয়ে এখন মাদরাসার পরিচালনা কর্ণধারে পরিণত হয়েছেন। তাদের পরিবারের ৭ জন এই প্রতিষ্ঠানের চাকরিতে আছেন বা ছিলেন। তার মেঝ ভাই ঢাকা আলিয়ার ভাইস প্রিন্সিপ্যাল মাওঃ আবদুর রশিদ মাদারাসার ডিজি প্রতিনিধি হওয়ায় তার ক্ষমতার অন্তনেই। পরিবারের এলাহী বকস সরদার (তার বড় ভাই) অবঃ শিক্ষক, রাজাকার/ যুদ্ধপরাধী মামলার (নং ০৫/১১৩ তাং ১৪/০৮/০৯) আসামী। সেজ ভাই কারী মোঃ জাহাঙ্গীর অবঃ শিক্ষক, তিনি নিজে (তৈয়বুর) বর্তমানে কর্মরত (নাশকতা মামলা (১৮ তাং ২৯/০৬/১৮) আসামী, চাচাত ভাই নুর বকস সরদার অবঃ শিক্ষক, রাজাকার/ যুদ্ধাপরাধী মামলার (নং ০৫/১১৩) আসামী, চাচাত ভাই আঃ হামিদ সরদার বর্তমানে কর্মরত, ফুফাত ভাই মোঃ রফিক কর্মরত, আপন ভাস্তি জামাই মোঃ ইব্রাহিম কর্মরত আছেন।

পারিবারিক শক্তি ও ডিজি প্রতিনিধির শক্তিকে কাজে লাগিয়ে মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ ৭টি শূন্যপদে নিয়োগ দানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাথে সাথে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রার্থী চুড়ান্তকরণে কাজ করা হচ্ছে। এহেন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বন্ধসহ মাদরাসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রতিকার প্রার্থনা করে এলাকাবাসীর পক্ষ থেকে মাদরাসার সভাপতি এডিসি সাতক্ষীরা বরাবর গত ১৬/০১/২১ তাং লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়েছে উক্ত তৈয়বুর ও মাওঃ রশিদ গং এডিসি মহোদয়ের কঠোর ভূমিকায় কার্যসিদ্ধি করতে পারেননি। ইতিপূর্বে মাদ্রাসার নিয়োগ দানের জন্য বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেন করেন যাহা বিভিন্ন সময়ে স্থানীয় পত্র পত্রিকায় রির্পোট হয়। বর্তমানে বিশেষ কৌশলে ভাই মাওঃ আব্দুর রশিদ, মাওঃ ওয়ালিউল্লাহ মাওঃ রবিউল, আঃ মালেক, নিজাম উদ্দিনগং স্থানীয় চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাদের যেকোন উপায়ে রাজি করিয়ে অবৈধভাবে নিয়োগদান সম্পন্ন করতে কাজ করে যাচ্ছেন। এমনকি অর্থের দাবী পুরন করতে সম্মত এমন প্রার্থীদেরকে নিয়োগ অবশ্যই দেওয়া হবে এমন প্রচারের অভিযোগ এনে বক্তাগণ, অর্থের বিনিময়ে অবৈধ নিয়োগ কার্যক্রম বন্ধ করা, নিয়োগদান স্বচ্ছ প্রক্রিয়ায় বিধি মোতাবেক সম্পন্ন করা, রাজাকার/যুদ্ধপারী সম্প্রদ্বায়ের সন্তানদেরকে নিয়োগ না দেওয়া, অবৈধ নিয়োগের তদন্ত করে ব্যবস্থা গ্রহন, চার্জশিটভুক্ত নাশকতা মামলার আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবতেদায়ী সেকশনের ছাত্র/ছাত্রীর সংখ্যা বিবেচনা করে কল্যাণকর সিদ্ধান্ত নেওয়া, অতি সত্ত্বর মিনিষ্ট্রি অডিট করান, মাদ্রাসায় রাজনৈতিক আলাপ আলোচনা ও সরকার বিরোধী কার্যক্রম বন্ধ করাসহ বিভিন্ন দাবী জানিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

ফকিরহাট মহিলা কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেমিনার

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে শনিবার বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে যথার্থ ভাষা প্রয়োগেই ভাষা দিবস পালনের সার্থকতা শীষক সেমিনার অনুষ্ঠিত। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানীত আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। অত্র কলেজ অধ্যক্ষ অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস। আলোচক ছিলেন আলহাজ¦ আম্বিয়া ইসহাক কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ স,ম, নাসিম উদ্দিন মাহাতাব, আট্টাকা কে,আলী পাইলাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার। প্রবন্ধ পাঠ করেন প্রভাষক কামরুন্নাহার শিউলি। প্রভাষক মো: হায়দার আলী সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক শ্যামল কুমার বিশ্বাস, মনোতোষ রায় কেষ্ট, শতদল কুমার বিশ্বাস, অতুল কুমার রায়, পরিমল কান্তিমন্ডল, সজীন্দ্রনাথ রায় প্রমূখ। এসময় সহকারি অধ্যাপক চম্পক কুমার বসু, তাপস কুমার বিশ্বাস, মাসুদ হোসেন মুক্ত সহ বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফকিরহাটে ৪দলীয় ভিভো-টি-১০ ক্রিকেট লীগ খেলার উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে এ্যাক্টিভ ফ্রেন্ডস এর আয়োজনে ও ভিভো মোবাইল ফোন কোম্পানীর সহযোগিতায় শনিবার বিকেল ৩টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪দলীয় ভিভো-টি-১০ ক্রিকেট লীগ খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানীত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাপ হোসেন টিপু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, প্রাক্তণ প্রধান শিক্ষক ঢালী আ: মালেক, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, সুবহা ইলেকট্রিনিক্স এর পরিচালক সৈয়দ রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) বাবুল আকতার। অনুষ্ঠান যৌথ ভাবে সঞ্চালনা করেন গোলাম মোস্তফা মামুন ও ইনামুল হক সবুজ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আট্টাকা স্পেিিটং ক্লাবের শাহাবুদ্দিন সাবু, মো: ইবারাত আলী, মো: ইবারাত আলী, এ্যাক্টিভ ফ্রেন্ডস্ এর রনি, আরিফ, রুদ্র, হোবিন্দ, সত্তার প্রমূখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিল।

চুলকাঠি প্রেসক্লাবে প্রস্তুতি মুলক আলোচনা সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে অবস্থিত চুলকাঠি প্রেসক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযত মর্যাদায় উদযাপন করার লক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা শনিবার বিকাল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব এর আহবায়ক ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন, আহবায়ক কমিটির সদস্য মোঃ আরিফুজ্জামান ঢালী, মোঃ মাহাফুজুর রহমান, অমিত কর্মকার বিলাশ, সাবেক সভাপতি সেকেন্দার আলী মোড়ল, জিএম মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক চন্দন কুমার দেবনাথ, সাংবাদিক শেখ আনিছুর রহমান ও মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

বাগেরহাটে শিশু একাডেমীর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

স্টাফ রিপোটার,বাগেরহাট

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী বাগেরহাট জেলার  উদ্যোগে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ২ দিনব্যাপি  বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।এ উপলক্ষে ১৯ ফেব্রুয়াারি বিকালে তিনট স্বাধীনতা উদ্যানে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের মাঝে সুন্দর হাতের লেখা,চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা এবং ভাষার গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ে হতে শতাধিক শিশুরা  অংশগ্রহণ করে।উক্ত অনুষ্টানে উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মুহাম্মদ রেজাউল করিম সদস্যসচিব হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান।প্রতিযোগিতায়  বিচারকের  দায়িত্ব পালন করেন জেলা প্রসাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মমতাজ বেগম,খন্দকার আরাফাত সিদ্দিকী,মোহাম্মদ শাহজাহান, খাদিজা আক্তার ,জেলা কালচারাল অফিসার শেখ রফিকুল ইসলাম,মেডিকেল অফিসার ডা: শেখ রিয়াদুজ্জামান,অধ্যাপক বুলবুল কবির,মীর ফজলে সাইদ ডাবলু,শেখ আজমল হোসেন,প্রধান শিক্ষক আমাতুল হাফিজ প্রমুখ।২১ শে ফেব্রুয়ারী রবিবার বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করবেন।

৪৭ তম বাগেরহাটে শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ  উপলক্ষে এসি লাহা মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মুহম্মদ রিজাউল করিম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন,অধ্যাপক চৌধুরী আব্দুর রব,অনুষ্টানে সমন্বয়ক ছিলেন জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম।আলোচনা সভা শেষে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।পরে শিল্পকলা একাডেমীর শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খুবির শিক্ষার্থী আফসানা আফরিন সুমির মৃত্যুতে উপ-উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের আওতাধীন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থী আফসানা আফরিন সুমি শুক্রবার দুপুরে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান মোহাম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেন।

শাহ্ হাদীউজ্জামানের রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

 অভয়নগর (যশোর) প্রতিনিধি

জাতীয় সংসদের সাবেক সদস্য ও যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ৭১ এর যুদ্ধকালিন গণপরিষদ সদস্য পীরজাদা মরহুম শাহ্ হাদীউজ্জামানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া পীরবাড়ীর আয়োজনে গতকাল শনিবার বিকালে পীরবাড়ী মাদ্রাসা মাঠে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মরহুম শাহ্ হাদীউজ্জামানের বড় ছেলে শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি পীরজাদা শাহ্ আশরাফুউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন, অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম, থানা বিএনপির সাবেক সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ জালাল হোসেন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী রফিকুল ইসলাম সরদার, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, পীরবাড়ী মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা তৈয়েবুর রহমান। সভায় বক্তরা বলেন, শাহ্ হাদীউজ্জামান মানুষের জন্য রাজনীতি করেছেন। নিজের জন্য নয়। তিনি কখনও প্রতিহিংসার রাজনীতি করেননি। শাহ্ হাদীউজ্জামানের নীতি আদর্শ অনুসরণ করে আমাদের সকলের চলা উচিৎ।

অভয়নগরে ওয়ারেন্টভুক্ত সাত আসামি গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত এক নারীসহ সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টার অভিযানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের আমির আলী গাজীর ছেলে জিআর ৩৩৭/১৭নং মামলার আসামি গাজী ইউসুফ আকাশ, একই মামলার আসামি দেয়াপাড়া গ্রামের সায়েমের ছেলে শফিনুর, নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মডেল কলেজ রোডের মৃত সিদ্দিক মোল্যার ছেলে জিআর ২৩/১৯নং মামলার আসামি আব্দুর রশিদ কালু, বালিয়াডাঙ্গা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে জিআর ২০৪/১৭নং মামলার আসামি জহুরুল ইসলাম, একতারপুর গ্রামের সেকেন্দার আলী মোল্যার মেয়ে সিআর ৭৪/১৭নং মামলার আসামি তাসলিমা ইয়াসমিন, ভাটবিলা গ্রামের জগমহন মন্ডলের ছেলে সিআর ১২৩/১৯নং মামলার আসামি শিবপদ মন্ডল ও শংকরপাশা গ্রামের আবু তালেব মোল্যার ছেলে মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজের প্রোপাইটর ৯৪৭/১৭নং মামলার সাজাপ্রাপ্ত আসামি মাহামুদ হোসেন।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত এক নারীসহ সাত জন আসামিকে শনিবার দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।