Home আঞ্চলিক খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমির আত্মহত্যা

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমির আত্মহত্যা

40

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

খুলনার খানজাহান আলী থানার মিরেরডাঙ্গা মোল্যাবাড়ী ইউনুস মোল্যার কনিষ্ঠ কন্যা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৩য় বর্ষের ছাত্রী আফসানা আফরিন সুমি (১৯) মায়ের সাথে অভিমান করে শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর পৌনে ১২টায় বসত ঘরের সিলিং ফ্যানের সাথে গলার ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

সুমির পিতা ইউনুস মোল্যা বলেন, ৬ ছেলে মেয়ের মধ্যে সবার ছোট এবং আদরের মেয়ে সুমি, একটু রুগ্ন থাকায় খাওয়ার জন্য তার মা প্রতিনিয়ত চাপসৃষ্টি করতো সেই ক্ষোভে সুমি আত্মহত্যা করতে পারে। তার কোন বন্ধ বান্ধব তেমন ছিল না, শুধুমাত্র পড়াশুনা নিয়ে সে পড়ে থাকতো। এঘটনায় খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।