Home আঞ্চলিক অজ্ঞাতনামা ও বিবস্ত্র অবস্থায় উদ্ধারকৃত তরুণীর লাশের পরিচয় মিলেছে

অজ্ঞাতনামা ও বিবস্ত্র অবস্থায় উদ্ধারকৃত তরুণীর লাশের পরিচয় মিলেছে

6

মোঃ রেজাউল রহমান তনু, কুষ্টিয়া

বুধবার সকালে ভেড়ামারার চাঁদগ্রাম ইউপির “চন্ডিপুর বটগাছ” নামক স্থান সংলগ্ন জিকে ক্যানালের নিচ থেকে হাত-পা বাধা ও বিবস্ত্র অবস্থায় উদ্ধারকৃত তরুণীর লাশের পরিচয় পাওয়া গেছে। ঐ তরুণীর নাম আঁখি আক্তার (২০)।

সে রাজবাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুরা গ্রামের আলম মিঞার মেয়ে। বেশকিছু দিন ধরে আঁখি নারায়ণগঞ্জে বসবাস করছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

মেয়ের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়ে আঁখির বাবা ভেড়ামারা থানায় আসার পর পুলিশী সহযোগিতায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে থাকা লাশের সনাক্ত করে। পরবর্তীতে বিষয়টি আদালতকে অবহিত করার পর লাশ ভিকটিমের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভেড়ামারা থানার দায়িত্বশীল সূত্রে জানা গেছে,পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে এই নৃশংস হত্যাকান্ডের মূল কারন ও হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে নিরলসভাবে কাজ করছে।