Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

11

নগর আ’লীগের বর্ধিত সভা আজ শুক্রবার

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা ও নির্বাহী কমিটির সভা আজ শুক্রবার। বিকাল ৪টায় খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা এবং বাদ মাগরিব নির্বাহী কমিটির প্রথম সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, থানা, ওয়ার্ড ও সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিটি কর্পোরেশনের নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

রামপালে ভূয়া ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসায় গরু মৃত্যুর অভিযোগ

স্টাফরিপোর্টার

 রামপালে ভূয়া ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসায় গরু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী খামারী খাঁন আ. আলীম রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন  দপ্তর বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার কুমলাই গ্রামের খামারী আ. আলীমের উন্নত জাতের একটি গাভীন গরু বুধবার সকাল ১০ টায় হটাৎ অসুস্থ হলে তিনি কথিত ডাক্তার মাজেদ শেখ ও তার পুত্র আরজুল শেখ কে খবর দেন। তারা এসে ৭ টি ইনজেকশন পুশ করে মোটা অংকের টাকা নিয়ে সটকে পড়েন। এরপর থেকেই গরু আরও অসুস্থ হয়ে পড়লে তাদের বারবার জানানোর পর ও তারা আর আসেনি। উল্টো তাদের ফয়লা বাজারস্থ ঔষধের দোকান থেকে ঔষধ আনতে বলে। সেখান থেকে আবারও ঔষধ এনে খাওয়ানোর সাথে সাথেই গরুটি মারা যায়। মেয়াদ বিহীন ঔষধ ও ইনজেকশন দেয়ার কারণে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের গাভীন গরুটি মারা গেছে বলে তারা অভিযোগে উল্লেখ করেন। অভিযোগের বিষয়ে কথিত ডাক্তার মাজেদ শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, সঠিকভাবে ঔষধ প্রয়োগ করা হয়েছে, তবে তিনি পশু চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ নিলেও ডাক্তার নয় বলে জানান। ভুক্তভোগী খামারী অভিযোগ তদন্ত করে ভুয়া ডাক্তারের বিরক্ত ব্যবস্থা গ্রহনসহ ক্ষতি পূরণ দাবি করেন। ইতিপূর্বে ও ওই চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসায় গরু-ছাগল মৃত্যুর অভিযোগ রয়েছে। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশকে রাষ্ট্রযন্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার-মনি

খবর বিজ্ঞপ্তি

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানরুজ্জামান মনি বলেছেন, বর্তমান দুর্নীতিগ্রস্ত হাসিনা সরকারের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে বলেই নতুন নতুন নাটক সাজাচ্ছেন। আল-জাজিরা আতঙ্কে আতঙ্কগ্রস্ত সরকার হিতাহিত জ্ঞান হারিয়ে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেয়ার চক্রান্ত করছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান আলোচকের বক্তব্য তিনি এসব কথা বলেন। সাবেক মেয়র মনি বলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন জিয়াউর রহমান, তার নাকি খেতাব কেড়ে নেয়া হবে। কি কারনে খেতাব কেড়ে নেয়া হবে গোটা দুনিয়া তা আল-জাজিরায় দেখতেই পাচ্ছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিয়ে খুনিদের খেতাব দেয়া হবে কারণ রাষ্ট্র এখন মাদার অব মাফিয়ার নেতৃত্বে চলছে। পুলিশকে রাষ্ট্রযন্ত্র হিসেবে ব্যবহার করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়।

খুলনা মহানগর তাঁতী দলের আহবায়ক মুহাম্মদ আবু সাঈদ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান অপু। এসময় উপস্থিত ছিলেন শেখ আব্দুর রশিদ, সাজ্জাদ আহসান পরাগ, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মোল্যা ফরিদ আহমেদ, তরিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম খোকন, হুমায়ুন কবির, লিটু পাঠোয়ারী, রিয়াজুর রহমান, সৈয়দ গাজী, সেলিম বড় মিয়া, দেলোয়ার হোসেন, মোক্তার হোসেন, আসিফ ইকবাল, মুনসুর আলী বাবলু, মাসুদ রেজা, আলী আজগর, হাবিবুর রহমান, মো. রাজিব, কওসারী জাহান মঞ্জু, ইন্তাজ আলী সরদার, ডা. হালিম মোড়ল, কাজী সালাউদ্দিন সুইট, ফয়সাল স্বপন, নান্নু মিয়া, শেখ ইউনুচ আলী, মো. ফারুক হোসেন, মুরাদ হোসেন, রফিকুল ইসলাম, সাচ্চু ব্যাপারী, ডাবলু, সুমন মাতুব্বর, সোহাগ মোল্যা, শাহানা আক্তার, ফেরদৌসী রহমানসহ আরো অনেকে। সভা পরিচালনা করেন মহানগর তাঁতী দলের সদস্য সচিব ম শ আলম। দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা আব্দুল গফ্ফার।  

আশাশুনি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলা কেন্দ্রী সমবায় সমিতির ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

করোনা জনিত কারণে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন, আশাশুনি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও সদস্য সচিব পল্লী উন্নয়ন অফিসার বিশ্বজিৎ কুমার ঘোষ। সভায় বিআরডিবির আওতাভুক্ত বিভিন্ন সমবায় সমিতির সভাপতি/প্রতিনিধি আলোচনা রাখেন।

আশাশুনিতে ট্রলার ডুবিতে নিখোঁজদের একজনের লাশ উদ্ধার

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনিতে ট্রলার ডুবে ৩ শ্রমিক নিখোঁজের ৫৪ ঘন্টা পর একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১১.৫৫ মিনিটে শ্রীপুর-কুড়িকাহুনিয়া কপোতাক্ষ নদের তীর থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।

গত ১৬ ফেব্রুয়ারি ভোর ৬ টার সময় শ্রীপুর-কুড়িকাহুনিয়ায় পাউবো’র ভেঙ্গে যাওয়া বেড়ী বাঁধ নির্মান কাজে নিয়োজিত ১২ শ্রমিক ট্রলারে নদী পার হওয়ার সময় ট্রলারটি প্রবল ¯্রােতে ও ঘোলে ডুবে যায়। ৯ জন শ্রমিকের হদিস মিললেও ৩ জনের কোন খোঁজ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সাতক্ষীরার উপ-সহকারি পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, ফায়ার সার্ভিসের ও কোষ্টগার্ডের ডুবুরিদল নদীতে তল্লাসি চালিয়ে নিখোঁজের ৫৪ ঘন্টা পর কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের বিপরীতে নদীর তীরে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া মৃতব্যক্তি শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের মনজিল গাজীর পুত্র বাবর আলি। দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও থানা পুলিশের উপস্থিতিতে মৃত বাবর আলির পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেন। নিখোঁজ একই গ্রামের ফজলে সানার পুত্র শফিকুল ও পুইজালা গ্রামের মানিক মোড়লের পুত্র আজিজুর রহমানের মৃতদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রতাপনগরে মৃতব্যক্তির দাফনে অর্থ সহায়তা

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনি উপজেলার প্রতাপনগরে ট্রলার ডুবিতে মৃত বাবর আলির দাফনের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ সহায়তা প্রদান করা হয়।

কপোতাক্ষ নদে দীর্ঘ ৫৪ ঘন্টা নিখোঁজ থাকার পর ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ডের ডুবুরিরা নদীর তীর থেকে মৃতদেহ উদ্ধার করেন। লাশটি দাফনের জন্য প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন নিজস্ব তহবিল হতে ৫০০০ টাকা সহায়তা করেছেন। সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা চেয়ারম্যানের পক্ষে মৃত ব্যক্তির স্বজনদের হাতে টাকা তুলে দেন। এসময় পুলিশ কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় রাজনৈতিক নেতাদের সাথে অপরাজিতাদের  মতবিনিময়

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর’র আয়োজনে রাজনৈতিক নেতাদের সাথে অপরাজিতা নারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে বিআরডিবি মিলনায়তনে উপজেলা নারী উন্নয়ন ফোরাম’র সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আকতার রুমার সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্যদেন অপরাজিতা প্রকল্পের জেন্ডার ট্রেনিং অফিসার মোর্শেদা খাতুন দিলারা।উপজেলা প্রকল্প সমন্বয়কারী দিপঙ্কর মন্ডলের সঞ্চালনায় বক্তব্যদেন আ’লীগনেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, বিএনপি নেতা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,ওয়ার্কাস পার্টি নেতা সেলিম আকতার স্বপন,নারীনেত্রী হাসনা হেনা,শীলা মন্ডল,রশিদা বেগম,আফরোজা খানম মিতা,শাহানুর বেগম প্রমূখ।স্বাগত বক্তব্যে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী অন্তর্ভূক্তি অঙ্গীকার থাকলেও আ’লীগে ১৮,বিএনপিতে ১৩,জাতীয় পার্টিতে ১০,কমিউনিষ্ট পার্টিতে ১৩, জাসদে ১২,ওয়ার্কাস ৭,গণতন্ত্রী পার্টিতে ১৫,ইসলামী ফ্রন্টে ১ শতাংশ নারীর অংশ গ্রহন রয়েছে,যা দুঃখজনক এমনটি উল্লেখ করে প্রতিটি দলে ৩৩ শতাংশ নারীর অংশ গ্রহন,নারী কর্মীর মনোনয়ন,দলের নির্বাহী কমিটিতে সম্পৃক্ত,্নির্বাচনে প্রতিটি পদে নারী অংশ গ্রহন সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

ডুমুরিয়ায় মহিলাসহ দু’আসামী আটক

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মহিলাসহ সিআর মামলার দু’আসামী আটক করেছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শোভনা ও গোবিন্দকাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়,উপজেলার শোভনা এলাকার রেজা সরদারের স্ত্রী নার্গিস বেগম (৪৫) ও গোবিন্দকাটি এলাকার মোসলেম মোড়লের ছেলে হাসানুর রহমান (৩৫) কে আটক করা হয়েছে।

ডুমুরিয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ আহত

ডুমরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে পঙ্কজ রায় (৬০) নামের এক বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পূর্ব বিল পাবলা এলাকায় এ ঘটনা ঘটে।আহতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও আহত’র পরিবার সুত্রে জানা গেছে, পূর্ব বিল পাবলা গ্রামের মৃত অমূল্য রায়ের ছেলে পঙ্কজ রায় ঘটনার দিন সকালে স্থানীয় মন্দিরের পাশে থাকা নিজ সব্জি ক্ষেতে আলু তুলতে গিয়ে দেখে ওই জমিতে ঘেরা-বেড়া ।এসময় প্রতিপক্ষ কালিপদ সরকারের কাছে এর কারণ জানতে চাইলে সে ওই জমির মালিকানা দাবি করে।এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কালিপদ ও আশুতোষ মিলে দা, লাঠি-সোটা দিয়ে পঙ্কজ রায়কে বেদম মারপিট করলে সে গুরুতর আহত হয়ে পড়ে।এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তÍতি চলছিল।

স্থায়ী সমাধান এবং নদী ও ফসলি জমি রক্ষায় গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

বৃহষ্পতিবার (১৮ ফেব্রুয়ারী ২০২১) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি  (বেলা), প্রগতি সমাজকল্যাণ সংস্থা এবং এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)’র যৌথ আয়োজনে যশোরের ভবদহ অঞ্চলের পায়রা বাজারে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং নদী ও ফসলি জমি রক্ষায় গণস্বাক্ষর অভিযানের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি পালিত হয়। গত ৩ ফেব্রুয়ারী ২০২১ থেকে খুলনা জেলার ফুলতলা এবং ডুমুরিয়া উপজেলায় ও যশোর জেলার অভয়নগর, মনিরামপুর এবং কেশবপুর উপজেলায় একযোগে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই সকল কর্মসূচির অংশ হিসেবে আজ (১৮ ফেব্রুয়ারী ২০২১) এই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হয়।অভয়নগর উপজেলার আওতাধীন পায়রা ইউনিয়নের পায়রা বাজারে বিভিন্ন এলাকা থেকে আগত জনগোষ্ঠী এবং ছাত্র-ছাত্রী, কৃষক, দিনমজুর, নারী-পুরুষসহ স্থানীয় জনগণ স্বউদ্যোগে এই কর্মসূচিতে স্বাক্ষর প্রদান করেন। এই গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিষ্ণুপদ দত্ত, বেলা’র অন্যতম নেটওয়ার্ক সদস্য এবং প্রগতি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, বেলা-ঢাকার মাঠ ও কর্মসূচি সমন্বয়কারী এএমএম মামুন এবং বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।

ডুমুরিয়ায় চেয়ারম্যান বুলু’র বিরুদ্ধে ছয় মেম্বরের লিখিত অভিযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলার সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু’র বিরুদ্ধে পুরাতন কাজ দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন তারই পরিষদের ছয় মেম্বর। ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট দিয়েছেন লিখিত অভিযোগ।

অভিযোগ সুত্রে জানা গেছে, ২০২০-’২১ অর্থ বছরের ১% ও এলজিএসপি হতে বরাদ্দ হয় ২০ লাখ ৩৫ হাজার টাকা। ওই টাকায় কাজের জন্য গত ২০২০ সালের ২০ ডিসেম্বর পরিষদ ভবনে চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলুর সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভার সিন্ধান্ত মতে, পরিষদের মেম্বররা এলাকায় উন্নয়নের জন্য কাজের প্রকল্প তালিকা তুলে দেন ইউপি সচিবের হাতে। কিন্তু চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু প্রকল্পের সকল কাগজপত্র আমলে না নিয়ে নিজের পছন্দমত প্রকল্প দেন এবং উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারি মিজান ও মঞ্জুর মাধ্যমে কাজের নকশা করেন। আর ওই নকশা দেখিয়ে তিনি চেকের মাধ্যমে সমুদয় আত্মসাতের চেষ্টা করেন। বিষয়টি নিয়ে ইউপি সদস্য আব্দুল হামিদ সরদার, আব্দুল গফফার গাজী, রিয়াজুল ইসলাম, নিরোধ বন্ধু বিশ্বাস, সরদার জাহাঙ্গীর করিব ও শেখ ইকবাল হোসেন এই ছয় মেম্বার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে অভিযোগ কারীরা সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান সাহেব উক্ত মিটিং-র সিন্ধান্ত বাদ দিয়ে নিজের মত করে সচিবের নিকট থেকে সকল রেজুলেশন খাতা ও আমাদের দেওয়া কাজের তালিকা পরিবর্তন করে প্রকল্প নিয়েছেন। এছাড়া তিনি বিগত অর্থ বছরে সাজিয়াড়ার দেলভিটা পুজা মন্দিরের ৪০ হাজার, সাজিয়াড়ার সালাম মাঝির বাড়ির সামনে মসজিদের ৪০ হাজার, মির্জাপুর মঠ মন্দিরের ৪০ হাজার ও আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণের নামে ৯০ হাজার টাকা আত্মসাৎ করেন।

তবে বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বরং ওই মেম্বাররা কাজ না করে টাকা ভাগাভাগির প্রস্তাব দিয়েছিল। আমি তাদের সেই অন্যায় প্রস্তাব প্রত্যাখান করায় এখন তারা মিথ্যা ষড়যন্ত্র শুরু করেছে।

বিষয়টি নিয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন, ডুমুরিয়া সদর ইউনিয়নের ৬ জন  ইউপি সদস্য স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র পাওয়ার সত্যতা স্বীকার করে তিনি বলেন, এখানে সরকারি টাকা আত্মসাতের কোন সুযোগ নেই।  লিখিত অভিযোগ পেয়েই বিষয়টি নিয়ে উভয় পক্ষের উপস্থিতিতে আমার কার্যালয়ে বসেছিলাম। আলোচনার ভিত্তিতে মিমাংসা করার চেষ্টা চলছে বলে তিনি জানান ।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। তারঁ সেজ ফূফা আরাজি ডুমুরিয়া গ্রামের রাজ্জাক হালদার (৬৮) বৃহস্পতিবার দুপুর ১২ টায় ব্রেইন স্টোকজনিত কারণে ইন্তেকাল করেন( ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খবর পেয়েই তাৎক্ষনিক ভাবে ছুটে যান তিনি এবং আছরবাদ সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসায় নামাজে জানাজায় অংশ নেন। এর আগে আরাজি ডুমুরিয়া যুবসংঘ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় মিনি ডে-নাইন ক্রিকেট খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। সন্ধ্যায় দক্ষিণ ডুমুরিয়া জোয়াদ্দার পাড়া জামে মসজিদের উদ্যেগে আয়োজিত দু’দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনে আগত মুছাল্লিদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। রাত ৮ টায় মির্জাপুর সরকার বাড়ি বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানের অধিবাশে ধর্মীয় আলোচনায় অংশ নেন। রাত ৯ টায় খলশী ক্যাডেট স্কীম মাদ্রাসার ৩ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনি দিনে সকল মুছাল্লীদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন জাকির মোল্লা,নওশের সরদার, আতিয়ার শেখ, সুমন শেখ, কবির মোড়ল,ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ পালন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহীদ হাদিস পার্কস্থ শহীদ মিনারে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন; সূর্য্যদেয়ের সাথে সাথে নগর ভবন, মেয়রের বাস ভবন, খালিশপুর শাখা অফিস, পাবলিক হল, নগর স্বাস্থ্য ভবন, মাতৃসদন, পৌর গ্যারেজ, এ্যাসফল্ট প্লান্ট, ওয়ার্ড অফিসসহ কমিউনিটি সেন্টার ও কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহীদ হাদিস পার্কসহ গুরুত্বপূর্ণ মোড়সমূহ বাংলা বর্ণমালা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে।

এ ছাড়া সকাল ৯টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কর্তৃক নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে মাল্যদান করাসহ সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্লে থেকে নার্সারী ‘ক’ বিভাগ, প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘খ’ বিভাগ এবং তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

ফুলতলায় রূপান্তরের উদ্যোগে অপরাজিতাদের মতবিনিময় সভা

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা রূপান্তরের উদ্যোগে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ফারজানা ফেরদৌস নিশার সভাপতিত্বে এবং রূপান্তরের অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ওয়ার্কার্স পার্টি নেতা প্রভাষক গৌতম কুন্ডু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম মোল্যা, ইউপি সদস্য আঃ রহমান সরদার, ইব্রাহীম গাজী, মিসেস কেয়া, বেগম শামছুন্নাহার, কাজী কবিতা পারভীন, হাসিনা বেগম, শেফালী আক্তার, আম্বিয়া বেগম, রূপান্তরের উপজেলা সমন্বয়কারী নিশিথ মন্ডল, নারী নেত্রী শাপলা সুলতানা লিলি, সাহিদা ইসলাম নয়ন, মিতা পারভীন, নারী উদ্যোক্তা কোহিনুর জাহান, শিক্ষক নীলরতন মন্ডল, সাংবাদিক অনুপ বিশ্বাস, হালিমা খাতুন চুমকী, সেলিনা পারভীন, শায়লা ইসলাম রুমা, শরীফা বেগম, মিরা খাতুন, সুমী খাতুন, হোসনেয়ারা বেগম, মিনা খাতুন প্রমুখ।  

মীরেরডাঙ্গায় গাজা সহ ১ যুবক আটক

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

 নগরীর খানজাহান আলী থানা পুলিশ বুধবার বেলা ৩ টায়  মীরেরডাঙ্গা রংমিল গেইট এলাকা থেকে   ৫০ গ্রাম  গাঁজা সহ ১ যুবককে আটক করেছে । আটককৃত ব্যক্তি  মীরেরডাঙ্গা রংমিল এলাকার লিয়াকত হোসেনের পুত্র মামুনুর রশিদ ওরফে লিমন (১৯)। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান মাদক বিরোধি নিয়মিত অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে ।  এ ঘটনায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মামলা নং-০৬, তাং- ১৭/০২/২১ ।

যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র গণসংযোগ ও মতবিনিমিয়

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

 যোগীপোল ইউনিয়নের আসন্ন ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায়  যোগীপোল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন।  গণসংযোগ ও মতবিনিময় ফুলবাড়ীগেট বাজারের দারোগা বাজার হয়ে দিঘির উত্তরপাড় ঘুরে নাসিরের স’মিলের সামনে দিয়ে ফুলবাড়ীগেট পুলিশ বক্সের  সামনে এসে শেষ হয়।  এসময় চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং গ্রামকে শহরে পরিণত করতে ইউনিয়নের দ্বায়ীত্ব নিতে চাই। এসময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, সুরুজ জামান হানিফ, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মোঃ বাবু, বেগ রাশেদুজ্জামান, মিতুল মোল্যা, শাহরিয়ার খান, মনওয়ারুল ইসলাম পলাশ, ওমর আলী, মো. রিমন, মো. রানা, বেগ রাসেল, বেগ সিবলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় ও গণসংযোগকালে এলাকাবাসী বেগ লিয়াকত আলীকে যোগীপোল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এবং দলীয় মনোনয়ন দেয়ার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।

গিলাতলায় ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবনের  বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ওবাট থিংক ট্যাংক এর বর্ষপুর্তি অনুষ্ঠান ১৮ ফেব্রুয়ারী বিকাল ৩  টায়  গিলাতলা ২ নং কলোনীতে ওব্যাট থিংক ট্যাংক এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।  অনুষ্ঠানে জারি পরিবেশন,  গত বছরের কার্যক্রম কম্পিউটারের মাধ্যমে প্রদর্শন করা এবং কেক কেটে সংগঠনের বর্ষপুর্তি অনুষ্ঠান পালন করা হয় ।  এছাড়া  সংগঠনের সকল মেম্বারের মধ্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা সভাপতি মোঃ শান্ত  হোসেনের  সভাপতিত্বে  আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওব্যাট এর খুলনা শাখার প্রকল্প অফিসার আইএসডিসিএম, এম হুমায়ুন কবির। বিশেষ অতিথি  ছিলেন  জাবেদুল ইসলাম লিটন  এবং ওব্যাট থিংক ট্যাংক এর সকল সদস্যবৃন্দ।

 ঝিনাইদহে কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের মেয়াদউত্তীর্ণ কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করেন মসজিদের নিয়মিত মুসল্লী ও স্থানীয় ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষসহ মুসল্লীরা অংশ নেয়। এসময় বক্তারা বলেন, শফিউদ্দিন শফি, আব্দুল জলিল, সাদ আহম্মেদ, রনি আহম্মেদ, জাহাঙ্গীর হুজুর, হাজী মোদাচ্ছের হোসাইন, এনামুল কবির রানা, ছিদ্দিকুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ীরা। বক্তারা বলেন, কেন্দ্রীয় জামে মসজিদের ফোটন-তাহের কমিটির মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে। এর আগে তারা পদত্যাগ করেছে। তারপর তারা দ্বায়িত্ব ছাড়ছেন না।তাদের অব্যবস্থাপনার কারণে মসজিদের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। দ্রুত কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

কালীগঞ্জে ইয়াবাসহ নারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌরসভা এলাকা থেকে ৮৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জাহিদা বেগম (৫০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পৗরসভার কলেজপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহিদা বেগম কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মকছেদ বিশ্বাসের মেয়ে।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কলেজপাড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় অন্যরা পালিয়ে গেলে জাহিদা বেগমকে ৮৪ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।

তেরখাদার পল্লীতে ছাগলে ইরি ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

তেরখাদা প্রতিনিধিঃ

গতকাল সকাল ৭টায় তেরখাদা উপজেলার দশভাইয়া গ্রামে মনির তরফদারের ঘেরে প্রতিদিনের ন্যায় তার কাজের লোক শাহাজান (৫০) ইরি ধানের ক্ষেতে পানি সেচ দিতে যান। তখন তিনি উক্ত ধান ক্ষেতে ছাগলে ধান খাচ্ছে। তখন তিনি উক্ত ছাগল ধরতে গেলে ঘেরের পাশে উক্ত ছাগলের মালিক সেকেন্দার ও তার দুই পুত্রের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উক্ত সেকেন্দার ও তার দুই পুত্র শাহাজান কে অতর্কিতভাবে হামলা করে করে গুরুতর আহত করেন। আশপাশের লোকজন এসে শাহাজানকে তাদের কবল থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সেখান থেকে শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করবেন। এ বিষয়ে সেকেন্দার এর নিকট জানতে চাইলে তিনি জানান, আমার বাড়ির পাশে জমি যখন তখন আমার বাড়ির গরু ছাগল  ক্ষতি করতেই পারে। কিন্তু উক্ত শাহাজান ঘেরের মধ্যে বিষ প্রয়োগ করায় আমার দুটি হাস ও ছাগল মারা যায়। একারণে আমার তার সঙ্গে হাতাহাটি হয়।

খুলনায় বৃহস্পতিবার করোনা ভ্যাকসিন নিয়েছেন নয় হাজার সাতশত ৩২জন

তথ্য বিবরণী

খুলনায় বৃহস্পতিবার মোট নয় হাজার সাতশত ৩২জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার পাঁচশত ৪১ জন এবং নয়টি উপজেলায় মোট ছয় হাজার একশত ৯১ জন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় এক হাজার, দাকোপ এক হাজার দুইশত ৩৩জন, দিঘলিয়া তিনশত ৫৯ জন, ডুমুরিয়া আটশত ৫৯ জন, ফুলতলা তিনশত ৯৩ জন, কয়রা তিনশত ৫০ জন, পাইকগাছা নয়শত ১০ জন, রূপসা সাতশত ১৭ জন এবং তেরখাদায় তিনশত ৭০ জন টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ পাঁচ হাজার আটশত ২১ জন এবং মহিলা তিন হাজার নয়শত ১১ জন।

সেবাদানকারী প্রতিষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নে শিশু-কিশোরদের মতামত প্রদান ও অংশগ্রহণ নিশ্চিতে করণীয় শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত

তথ্য বিবরণী

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, বাজেট পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের মতামত প্রদান ও অংশগ্রহণ নিশ্চিতে করণীয় শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে আয়োজিত বেতার সংলাপে প্যানেল আলোক ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক সৈয়দ রবিউল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ রাশেদা সুলতানা, বাংলাদেশ বেতারের পরিচালক (লিয়াজো) মোঃ বশির উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক নিভা রানী পাঠক, ইউনিসেফের চীফ অব ফিল্ড অফিস সাইরোজ মাওয়াজি, ইউনিসেফের চীফ অব কমিউনিকেশন ইয়ানী গ্যামিং, ইউনিসেফ খুলনার ফিল্ড চীফ মোঃ কাওসার হোসেন এবং রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবলু। সরকারি বিএল কলেজের সহযোগী অধ্যাপক রোকসানা রহমানের সঞ্চালনায় বেতার সংলাপে স্বাগত জানান বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ মামুন আকতার।

সংলাপে প্যানেল আলোচকবৃন্দ স্থানীয় সরকারসহ সরকারি সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের বাজেট পরিকল্পনা বাস্তবায়নে শিশুদের মতামতকে প্রাধান্য দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। বেতার সংলাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেতারের শ্রোতাক্লাবের ২৫ জন কিশোর-কিশোরী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

মহেশপুরে আগ্রহ বেড়েছে কোভিড-১৯ টিকাদানে ১১ দিনে টিকা নিয়েছেন প্রায় ৩ হাজার জন

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে গত ৭ জানুয়ারী একজন বীর মুক্তিযোদ্ধকে টিকা দানের মাধ্যমে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছিল। প্রথম দিকে কোভিড-১৯ টিকা নিতে আগ্রহ না থাকলেও এখন মহেশপুর উপজেলাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ বেড়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত ১১ দিনে ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিয়েছেন ২ হাজার ৭’শ ৯৪ জন আর নিবন্ধন করেছেন ৩ হাজার ৮’শ ৯০ জন। এপর্যন্ত টিকা গ্রহনকারীদের মধ্যে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দেওয়ায় মুলত এ উপজেলায় কোভিড-১৯ টিকা গ্রহনে আগ্রহ বেড়েছে।

আজ টিকা গ্রহনকারী ৬০ বছরের এক বৃদ্ধা জানালেন আমি আগস্ট মাসে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলাম এখন ভাল আছি। আজ টিকা গ্রহন কললাম আমার কোন সমস্যা হয়নি আমি সবাইকে টিকা নেওয়ার জন্য আহব্বান জানাব।

মহেশপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার জানান,আজ পর্যন্ত নিবন্ধন হয়েছে ৩ হাজার ৮’শ ৯০ জন ও টিকা গ্রহন করেছেন ২ হাজার ৭’শ ৯৪ জন। তিনি আরো জানান,দেশের অন্যান্য উপজেলার মত মহেশপুর উপজেলায় প্রথম দিকে তেমন সাড়া না পেলেও বর্তমানে জনগনের মাঝে ব্যাপক সাড়া পড়েছে প্রতিদিনই নিবন্ধনের সংখ্যা ও টিকা গ্রহনেরও প্রবনতা বাড়ছে। আমাদের কর্মিরা যতেষ্ট পরিশ্রম ও দক্ষতার সাথে টিকা প্রদান করছে। 

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি ২০২১ খ্রি. তারিখ রবিবার সকাল ৬-৩০ মিনিটে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় ওয়েবিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে ওয়েবিনারে যুক্ত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান। সভাপতিত্ব করবেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এছাড়া আলোচক হিসেবে থাকবেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে (িি.িভধপবনড়ড়শ.পড়স/শঁ.ধপ.নফ.ড়ভভরপরধষ)। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল, মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৬-৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।

খুবির প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করতে কর্মকর্তা-কর্মচারিদের প্রতি উপ-উপাচার্যের আহ্বান

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারিদের প্রতি নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং শাখা প্রধানদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান।

উপ-উপাচার্য বলেন, করোনা মহামারী পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ফলে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিতে হচ্ছে। সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে নির্দেশনা আসামাত্র আমরা যেন যথাসম্ভব শীঘ্রই একাডেমিক কার্যক্রম শুরু করতে পারি সে জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব দপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নে কর্মকর্তা-কর্মচারিদের নিষ্ঠার সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ বক্তৃতা করেন। সভা সঞ্চালনা করেন এবং সংক্ষিপ্ত বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এর আগে আজ সকাল ১১টায় উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ডিনদের সাথে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল খোলার বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন এসময় উপস্থিত ছিলেন।

কৃষি গবেষণায় স্কলারশিপ প্রদানে খুবির সাথে লিডার্স এর এমওইউ স্বাক্ষরিত

খবর বিজ্ঞাপ্তি

কৃষি গবেষণা এবং বিশেষ করে খুলনা উপকূলীয় অঞ্চলে কৃষিভিত্তিক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা লিডার্স-এর এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১টায় ট্রেজারারের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং লিডার্স এর পক্ষে নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

এমওইউ’র কপিটি গ্রহণকালে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ আশা প্রকাশ করেন, কৃষি গবেষণার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে স্কলারশিপ পাবে তা তাদের গবেষণা কার্যক্রম পরিচালনায় এই এমওইউ স্বাক্ষরের ফলে প্রকৃত উপকারে আসবে।

এমওইউ’র আওতায় বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন ও সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের আন্ডারগ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীরা গবেষণার জন্য স্কলারশিপ পাবেন। প্রথম পর্যায়ে তিনজন শিক্ষার্থীকে দশ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, প্রফেসর ড. মোঃ রেজাউল ইসলাম, প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সানাউল ইসলাম এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান জানান, এই এমওইউ স্বাক্ষরের ফলে ¯œাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গবেষণার নতুন সুযোগ হলো। তিনি লিডার্সকে কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।

খুবির কর্মচারী আব্দুর রহমানের পিতার মৃত্যুতে উপ-উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে কর্মরত পার্সোনাল এ্যাসিসট্যান্ট কাম কম্পিউটার অপারেটর আব্দুর রহমানের পিতা লুৎফুর রহমান বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র এবং ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর নামাজে জানাজা শেষে তাঁকে সাতক্ষীরাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের পার্সোনাল এ্যাসিসট্যান্ট কাম কম্পিউটার অপারেটরের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, গ্রন্থাগারিক (সাময়িক দায়িত্বপ্রাপ্ত) সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেন।

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও ফাঁকাগুলি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক খান তানভির হোসেন লিপনের বাড়িতে হামলা ও ফাকাগুলি বর্ষন করেছে বলে অভিযোগ উঠেছে।লিপনের কর্মচারী ইকবালকে মারধরের পরে তাকে মেরে ফেলারও হুমকী দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন ও আহত ইকবালের স্ত্রী মনিরা বেগম একটি অভিযোগ দায়ের করেছেন।দুটি বিষয়েই তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ।

আওয়ামী লীগ নেতা খান তানভির হোসেন লিপন বলেন, পূর্ব শত্রুতার জেরে খারদ্বার এলাকার সুমন পাইক, রাসেল ফকির, হাফিজ ফকির, সুমন হাওলাদার, হারুণ ফকির ও শহিদ শেখ বুধবার সন্ধ্যায় বাগেরহাট শহরের খারদ্বারস্থ আমার নিজ বাড়িতে প্রবেশ করে রাজমিস্ত্রি ইকবাল হাওলাদারকে বেধরক মারপিট করে।পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমি বাড়িতে গেলে বাড়ির পূর্ব পাশে ড্রেনের নিকট এসে আমাকে গালিগালাজ ও মারপিটের ভয় দেখায়। এক পর্যায়ে কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে আমাকে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায় তারা। এই অবস্থায় আমি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে ইকবালকে মারধরের ঘটনায় তার স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সন্ধ্যার সময় খান তানভির হোসেন লিপনের বাড়ির মধ্যে প্রবেশ করে সুমন পাইক, রাসেল পাইক, হাফিজ ফকির, রুবেল ফকির ও তোরান হোসেন আমার স্বামীকে বেধরক মারপিট করে। রামদা দিয়ে আমার স্বামীর মাথায় কোপ মারে। তার প্যান্টের পকেটে থাকা ৭২ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।পরে স্থানীয়রা উদ্ধার করে আমার স্বামীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।আমি আমার স্বামীর উপর হামলার বিচার চাই।

আহত ইকবাল খারদ্বার এলাকার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।সে এলাকায় রাজ মিস্ত্রির কাজ করতেন।হামলার পর থেকে ইকবাল বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ইকবালের স্ত্রী মনিরা বেগম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমপির সুস্থতা কামনা করে মোড়েলগঞ্জের কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা

মোড়েলগঞ্জ প্রতিনিধি

মোড়েলগঞ্জে স্থানীয় সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন-এর আশু সুস্থতা কামনা করে কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দিরে প্রার্থনার আয়োজন করেন আওয়ামী লীগ নেতা পংকজ কুমার ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের সেবাহিত শংশকর চক্রবর্তী ধলুসহ স্থানীয় বিভিন্ন ভক্তবৃন্দ। প্রার্থনা শেষে প্রসাদ বিতরণ করা হয়।

মোড়েলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশায় একাধিকরা, পরিবর্তন চায়

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে বাগেরহাটের মোড়েলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় একাধিক নতুন মুখ, প্রচার-প্রচারণায় ব্যস্ত। নির্বাচনী মাঠ এখন সরগরম। নতুনরা চাচ্ছেন পরিবর্তন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান চেয়ারম্যান আলী আক্কাস বুলু, হুমায়ুন কবির হাওলাদার, এইচএম আবু হাসান, অধ্যাপক শ্যামল কুমার চন্দ্র, সবুর হোসেন শিকদার, কামরুজ্জামান হাওলাদার মিটুল ও নান্টু বক্স।

বিগত দিনে উন্নয়ন বঞ্চিত ৬নং চিংড়াখালী ইউনিয়ন। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে উন্নয়নে ছোঁয়া লেশমাত্র লাগেনি এ ইউনিয়নটিতে। এখনো সাঁকো পাড়িয়ে যাতাযেত করতে হয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের। ইটের রাস্তাতো দূরের কথা, মাটির রাস্তা থেকে চলাচলের অনুপযোগী। সদ্য মাত্র স্থানীয় সংসদ সদস্য’র সহযোগিতায় পোলেরহাট হয়ে ইন্দুরকানি পর্যন্ত একটি রাস্তার কাজ শুরু হয়েছে।

গত ৫ বছরে দলীয় প্রতিকের বর্তমান চেয়ারম্যান জনবিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন ধরে উপজেলা শহরে অবস্থান করায়। কাঙ্খিত সেবা পায়নি সাধারণ জনগন। বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ায় কর্মীদেরকেও অবমূল্যায়ন। অভিযোগ রয়েছে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ। ক্ষোভ রয়েছে দলীয় কর্মী ও স্থানীয়দের। এ ইউনিয়নটিতে মোট জনসংখ্যা ২৬ হাজার, ভোটার সংখ্যা প্রায় ১৩ হাজার। শিক্ষার হার ৭৫%।

স্থানীয়দের অভিযোগ, সদ্য বিতরণকৃত ১৯৪টি ভিজিডি কার্ড বিতরণে দুস্থ অসহায়দের কাছ থেকে আদায় করা হয়েছে নগদ অর্থ। দলীয় কর্মীরাও বাদ পড়েনি টাকা দিতে।

আয়ের উৎস্য কৃষি নির্ভরশীলতা। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির হাওলাদার বলেন, ছাত্রজীবন থেকে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। ১২ বছর ধরে ইউনিয়ন যুবলীগের সভাপতি, বর্তমানে আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্যই প্রার্থী হয়েছে তিনি। দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদি।

ইউনিয়ন যুবলীগের সভাপতি এইচএম আবু হাসান বলেন, পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ইউনিয়নে বিগত ৮ বছর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রত্যাশা দক্ষ সংগঠক ও জনগনের প্রিয় মানুষের হাতে নৌকা উপহার দেওয়ার দাবী জানান। দলীয় প্রতিক পাবেন বলে আশাবাদি।

আওয়ামী লীগ নেতা অধ্যাপক শ্যামল কুমার চন্দ্র বলেন, জোট সরকারের আমলে নির্যাতিত হয়েও দলের হাল ছাড়েনি। পরিকল্পিতভাবে বিগত নির্বাচনে একবার ঠকানো হয়েছে তাকে। এবারে নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।

যুবলীগ নেতা সবুর হোসেন শিকদার বলেন, দীর্ঘদিন সৌদি শাখার যুবলীগের দায়িত্ব পালন করে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও আওয়ামী লীগ পরিবারের রাজনীতির সাথে জড়িত থাকায় দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। এ অবহেলিত চিংড়াখালীর মানুষ পরিবর্তন চায়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আলী আক্কাস বুলু বলেন, চেয়ারম্যান নির্বাচিত হয়েও অনেকটাই দায়িত্ব পালন করতে পারেনি। স্থানীয় গ্রুপিং রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও নির্যাতন হয়ে। বর্তমান এমপি এ্যাড. আমিরুল আলম মিলন নির্বাচিত হওয়ার পরে ইতোমধ্যে কয়েকটি রাস্তার কাজ শুরু হয়েছে। ভিজিডি কার্ড বিতরণে অর্থ আদায়ের বিষয়টি সঠিক নয়। অনিয়ম দুর্নীতি আমাকে কখনও গ্রাস করতে পারেনি। পুর্নরায় নৌকা প্রতিক পাবেন বলে আশাবাদি।

ইন্দুরকানীতে জাহাজ থেকে কচা নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি ঃ

ইন্দুরকানীতে জাহাজ থেকে কচা নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ হয়েছে । বৃহস্পতিবার সকালে উপজেলার কলারন চন্ডিপুর এলাকায় কচা নদীর মোহনায় শাহ আমানত Ñ১ রাবেয়া শিপিং এর কয়লা বোঝাই নিয়ে মোংলা বন্দর থেকে ছেড়ে আসা মোল্লার হাট যাবার সময় কচা নদীর মোহনায় আসলে নদীতে লংঘোর করা সময় জাহাজ শ্রমিক ছিটকে নদীতে পড়ে যায় । পরে জাহাজের শ্রমিকরা তাকে উদ্ধার করা জন্য চেষ্টা করলে তাকে আর পাওয়া যায় নাই । নিখোজ জাহাজ শ্রমিক নড়াইল জেলার সদর দাউদসোনা মোল্লা পাড়ার নাজমুল হক মোল্লার ছেলে মোহাম্মাদ উল্লাহ (১৮) ।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, এব্যাপারে বরিশাল ফায়ার সার্ভিস কে জানানো হয়েছে । তবে উদ্ধারে জন্য বিভিন্ন পর্যায় চেষ্টা চলছে ।

খুলনায় স্বাস্থ্যকর শহর প্রকল্পের উপদেষ্টা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ‘স্বাস্থ্যকর শহর: খুলনা সিটি কর্পোরেশনে সুস্বাস্থ্য ও কল্যাণে নগর প্রশাসন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘স্বাস্থ্যকর শহর উপদেষ্টা কমিটির’ প্রথম সভা গতকাল রাতে খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, স্বাস্থ্যকর শহর বাস্তবায়নে সব দপ্তরের সহযোগিতা প্রয়োজন। সকল কাজ কেসিসি’র একার পক্ষে করা সম্ভব নয়। স্বাস্থ্যকর শহর গড়তে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। সবক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। স্বাস্থ্যকর শহর গড়তে একটি বাস্তবমূখী পরিকল্পনা নিয়ে সামনে এগুতে সবার সম্বনিত উদ্যোগ দরকার। তিনি আরও বলেন, ড্রেনেজ ব্যবস্থার এবং রাস্তার উন্নয়নে কাজ চলমান রয়েছে। এছাড়া কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজ অচিরেই শুরু হবে। অনুষ্ঠানে ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী উপহার দিতে যে কোন কঠিন পদক্ষেপ নিতে পিছপা না হওয়ার ঘোষণা দেন সিটি মেয়র।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে তাদের মতমত তুলে ধরেন। খুলনার ৩৬টি সরকারি দপ্তরের কর্মকর্তারা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে একটি খসড়া রির্পোট স্বাস্থ্যকর শহর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর নিকট পেশ করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।।

উপদেষ্টা কমিটির সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন, পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মীরজাদি সেব্রিনা ফ্লোরা, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল ইসলাম, খুলনা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা একেএম আব্দুল্লাহ প্রমুখ বক্তৃতা করেন। ধন্যবাদ জানান স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ রাশেদা সুলতানা।

সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও বিশ^স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। স্বাস্থ্য অধিদপ্তর, বিশ^স্বাস্থ্য সংস্থা ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

শ্রম প্রতিমন্ত্রীর খুলনা সফরসূচি

তথ্য বিবরণী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান নয় দিনের সফরে আগামীকাল ১৯ ফেব্রুয়ারি শুক্রবার খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২০ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় খালিশপুর ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে খালিশপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম সরদার মোতাহার হোসেনের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তিনি ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। প্রতিমন্ত্রী দুপুর ১২টায় খুলনা শ্রম পরিচালকের দপ্তরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ২২ ফেব্রুয়ারি বিকাল চারটায় খালিশপুর থানা আওয়ামী লীগের অফিসে থানা আওয়ামী লীগের উদ্যোগে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপন অনুমোদনে আনন্দ মিছিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ২৩ ফেব্রুয়ারি বিকাল চারটায় আড়ংঘাটা তেলিগাতি নেপাল আশ্রমে সুধী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ২৪ ফেব্রুয়ারি বিকাল তিনটায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পরিচালনা সমন্বয় কমিটির সভায় সভাপতি হিসেবে যোগদান করবেন। তিনি ২৫ ফেব্রুয়ারি বিকাল তিনটায় দৌলতপুর বিজেএ ভবনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারদের সাথে মতবিনিময় করবেন।

তিনি ২৬ ফেব্রুয়ারি রাতে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।

প্রতিমন্ত্রী ২৭ ফেব্রুয়ারি সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর সফরসূচি

তথ্য বিবরনী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার সাত দিনের সফরে আজ খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি নিজ নির্বাচনি এলাকার চলমান বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং অন্যান্য কর্মসূচিতে যোগদান করবেন।

২৪ ফেব্রুয়ারি সকালে উপমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুয়েটে বিভিন্ন কর্মসূচী গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২ঃ০১টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ কর্তৃক শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন (জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন), সকাল ১০.৩০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আলোচনা সভা, আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের রুহের মাগফেরাত, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল। উক্ত সকল কর্মসূচি সরকারের জারীকৃত স্বাস্থ্যবিধি নির্দেশিকা অনুসরণ করে অনুষ্ঠিত হবে।