Home আঞ্চলিক খালিশপুর থানার মানব পাচার মামলার আসামী মিজান রিমান্ডে : আরো এক আসামী...

খালিশপুর থানার মানব পাচার মামলার আসামী মিজান রিমান্ডে : আরো এক আসামী গ্রেফতার

13


স্টাফ রিপোর্টার


খালিশপুর গাবতলা মোড়ের আঁখি আক্তারকে ঢাকায় ভাল বেতনে চাকরি দেয়ার কথা বলে ভারতে পাচার করার মামলার আসামী মো. মিজানুর রহমান শেখ (৪০) এর ৩দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইচডি রিমা-ের আদেশ প্রদান করেছেন। এর আগে ১৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক মো. শরিফুল ইসলাম আসামীকে আদালতে হাজির করে ৭দিনের রিমা-ের আবেদন করেছিলেন। মিজানুর রহমান শেখ খালিশপুর গোয়ালখালি বাস্তহারা কলোনীর মৃত. ফজর আলীর ছেলে।
অপর দিকে এ মামলার আরো এক আসামীকে গ্রেফতার করেছে সিআইডি। আসামী হলেন খুলনা জেলার দিঘলিয়া থানার ডোমরা গ্রামের মৃত. হোসেন মোল্যার ছেলে এবাদুল মোল্যা ওরফে বাবু ওরফে বাবু দালাল (৪৭)। তাকে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
মামলার বিবরণে জানা যায়, খালিশপুর গাবতলা মোড়ের মৃত. চুন্নু শেখের মেয়ে আঁখি আক্তার (১৮) এর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় যশোর জেলার অভয়নগর থানার শরখোলা গ্রামের পীর মোহাম্মদ শেখের ছেলে মঈন শেখের (৩৮)। সেই সুত্র ধরে ২০১৯ সালের ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে মঈন ও তার স্ত্রী কেয়া আঁখির বাসায় এসে ১৫ হাজার টাকার চাকরি দিবে বলে তাদের বাড়িতে নিয়ে যায়। রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাকে ঘুম পড়িয়ে রাখে। যখন আঁখির ঘুম ভাঙ্গে তখন সে দেখতে পায় সে ভারতে। বাবু নামের এক লোক তাকে মোটরসাইকেলে নিয়ে যেয়ে মিজানুর রহমান শেখ ও সীমার কাছে বিক্রি করে দেয়। সেখানে তাকে অনৈতিক কাজ করতে বাধ্য করে তারা। পরে সেখানে আটকে থাকা অভযনগরের আর একটি মেয়ে আঁখির সঙ্গে পরামর্শ করে ওই বাড়ি থেকে পালিয়ে ভারতের পুলিশের নিকট যায় তারা। ভারতীয় পুলিশ ২০১৯ সালের ২৭ নভেম্বর যশোরের জাস্টিস এন্ড কেয়ার এনজিও বাংলাদেশে আসে আঁখি। এঘটনায় আঁখি আক্তার বাদী হয়ে মঈন ও তার স্ত্রী কেয়া, মিজানুর রহমান শেখ ও সীমার বিরুদ্ধে খালিশপুর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন যার নং- ৩৭, তাং- ২৭/১১/২০১৯।

নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর শেরে বাংলা রোডের হাজীবাড়ী লেনের সোহরাব তালুকদার এর ছেলে হাফিজুল তালুকদার (২৮), দৌলতপুর পাবলা কারকির পাড়ার মৃত. আরশাদ আলীর ছেলে মো. আজাহার আলী বিশ্বাস (৫২), গোয়ালখালী লেবু তলার মোড়ের
মৃত. খালেক হাওলাদার এর ছেলে মো. আব্বাস হাওলাদার (৪০), খালিশপুর ৫তলা মসজিদের পাশের মৃত. মোস্তাফা গাজীর ছেলে টনি ওরফে ইউনুচ (২৮), ৪নং ঘাট আনসার ক্যাম্পের পিছনের মৃত. জাফর আলী খানের ছেলে মো. সোহাগ খান (৩২), ৫নং মাছঘাট বিশ্বাসের পেট্রোল পাম্পের পিছনের বাবুল কাজীর ছেলে মো. সুমন কাজী (২৮) ও দৌলতপুর তরুন সেনা রোডের মৃত. লিয়াকত আলীর ছেলে মো. রকি শেখ (৩৪)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা দায়ের করা হয়েছে।

রূপসায় র‌্যাবের অভিযানে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

নগরীর রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। আসামী হলেন রূপসা থানার রাজাপুর গ্রামের আমিরুন। সে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের গাউস মাঝির স্ত্রী।
র‌্যাব-৬ জানায়, বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় রূপসা থানার জিআর- ১৪৯/০৯ (মাদক মামলা), জিআর- ২৩৩/০৯ (মাদক মামলা, সাজা- ০১ বছর), জিআর- ২৬৭/০৯ (মাদক মামলা, সাজা- ০২ বছর), জিআর-১১১৪/০৮ (মাদক মামলা, সাজা-০৬ মাস), ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(ক) এর সর্বমোট ৪টি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমিরুনকে গ্রেফতার করা হয়। তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।