Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

42

সরকার দেশ সুন্দরভাবে পরিকল্পনা মাফিক পরিচালনা করে যাচ্ছে: সালাম মূশের্দী এমপি

রূপসা প্রতিনিধি :

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ সরকার সময়মতো টিকা নিয়ে এসেছে, তা বিশ্বে বিরল।

 এত বিপুল জনগোষ্ঠীর মধ্যে টিকাদান কার্যক্রম এবং মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনায় এটিই প্রমাণিত হয় সকল অপপ্রচারকে পেছনে ফেলে প্রধানমন্ত্রী সময়োচিত সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার যে পদক্ষেপ নিয়েছেন সেটি অত্যন্ত সফল। তিনি আরও বলেন, তিনি বাংলাদেশের জনগণকে বিনামূল্যে করোনার টিকা দিচ্ছেন।  আওয়ামী লীগ সরকার দেশ সুন্দরভাবে পরিকল্পনা মাফিক পরিচালনা করে যাচ্ছে। স্কুল, কলেজ, রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট, মসজিদ, মাদরাসা, মন্দিরের উন্নয়ন করে যাচ্ছে। দেশের মানুষের আয় বৃদ্ধিসহ দেশ উন্নত হচ্ছে। ভাষা শহীদকে স্মরণ করে বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতিয় চার নেতা ও মুক্তিযোদ্ধের শহীদ এবং নির্যাতিত মা বোনদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি ১৭ ফেব্রুয়ারী বেলা ১১ টায় জুম কনফারান্সের মাধ্যমে রূপসার আইচগাতি ইউনিয়নের বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

আইচগাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তৃতা করেন  জেলা আওয়ামীলীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আঃ সালাম, জাহাঙ্গির হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মোতালেব হোসেন।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ ইমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, এমপির চিফ কো-অডিনেটর নোমান ওসমানী রিচি, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, প্রধান শিক্ষক মনিরুজ্জামান। আওয়ামীলীগ নেতা শ ম জাহাঙ্গির, মোল্লা  দোলোয়ার হোসেন দিলু,  আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, রাজিব দাস, মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান লিটন, অহিদুজ্জামান ওহিদ, আবদুল্লা আল মামুন, কৃষকলীগ নেতা মোশারেফ হোসেন কুটি, কেরামত আলী, উপজেলা যুবমহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, নূর ইসলাম, সুলতান মাহমুদ, হোসেন শরীফ, মেজবাবুর রহমান, রেজাউল ইসলাম,  রোকেয়া,জোসনাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফুলতলায় নবজাতকের লাশ উদ্ধার

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ বুধবার দুপুরে ফুলতলার যুগ্নিপাশা শেষসীমানা এলাকায় কাজী আঃ হাদির বাড়ির সামনে কালভার্টের নিচ থেকে একদিন বয়সী নবজাতককে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। ওসি মাহাতাব উদ্দিন জানান, বুধবার বিকালে ময়না তদন্ত শেষে সৎকারের জন্য লাশটি আঞ্জুমান-ই-মফিদুল ইসলামে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা (নং-৬, তারিখ-১৭/২/২১) দায়ের করা হয়েছে।   

খুলনায় গণপরিবহন ব্যবস্থাপনা ও আইনের যথাযথ প্রয়োগের দাবি

খবর বিজ্ঞপ্তি

খুলনায় গণপরিবহন ব্যবস্থাপনা ও আইনের যথাযথ প্রয়োগের দাবি জানিয়েছে খুলনা নাগরিক অ্যাডভোকেন্সি ফোরামের সদস্যরা। তারা বলেন, খুলনা বিভাগীয় শহর হলেও এখানে দীর্ঘ দিনেও সুষ্ঠু গণপরিবহন ব্যবস্থা গড়ে উঠেনি। নগরীতে চলাচলকারী ইজিবাইক, মাহেন্দ্র, সিএনজি কোন ট্রাফিক আইন মানছে না। পর্যাপ্ত সংখ্যক নগর পরিবহন না থাকায় মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছে। সড়ক দুর্ঘটনা বাড়ছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপরে ফোরামের ভার্চুয়াল মতবিনিমিয় সভায় বক্তারা এসব কথা বলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার আমেনা সুলতানা জয়ার সভাপতিত্বে রোবায়েত  এ সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়াামী লীগের সভাপতি  তালুকদার আব্দুল খালেক। আলোচনায় অংশ নেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কেএমপির  এসি ট্রাফিক খন্দকার আবু হাসান, অ্যাডভোকেট তাসলিমা খাতুন ছন্দা, অ্যাডভোকেট  শামীমা সুলতানা শিলু, আওয়ামী লীগ নেতা মুন্সি মাহবুবুর সোহাগ, যুবায়ের আহমেদ খান জবা, হেনা আক্তার, মেহেদি হাসান দিপু, মিজানুর রহমান জিয়া, তরিকুল ইসলাম, জেসমিন সুলতানা, অসীম দাস, অ্যাডভোকেট নুরুন্নাহার হেনা, সাংবাদিক সোহরাব হোসেন, মোঃ নুরুজ্জামান,জুবি ওয়ালিয়া টুই।

সভায় সর্বসম্মতিক্রমে খুলনা শহরে সঠিকভাবে ইজিবাইকের লাইসেন্স প্রয়োগ করা, রূপসা থেকে ফুলতলা পর্যন্ত নগর পরিবহনের ব্যবস্থা করা,ডাকবাংলা শিববাড়ি সহ বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ তৈরি করা জেব্রাক্রসিং ও ট্রাফিক সিগনাল চালু করার দাবি জাননো হয়। এছাড়া ও যেখানে সেখানে ইজিবাইক ও মাহেন্দ্র পার্কিং  ট্রাফিক পুলিশের দ্বারা কঠোর হস্তে দমন করার প্রস্তাব করা হয়।

খুলনার সচেতন শিক্ষার্থীদের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন সরকারের মদদপুষ্ট পরিবহন সংশ্লিষ্ট সন্ত্রাসীবাহিনীর বর্বোরচিত হামলা ও  প্রশাসনের নিস্পৃহতার প্রতিবাদে খুলনার সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে বুধবার বিকেল ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেনÑগণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, আগুয়ান ৭১-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ চৌধুরী, খুলনা জেলা সভাপতি আবিদ হাসান শান্ত, সংস্কৃতিকর্মী আকবর হোসেন, কবি রোমেল রহমান, শ্রমিকনেতা মোশাররফ হোসেন, আলমগীর কবীর, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগর আহবায়ক আল আমীন শেখ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় সদস্য নিয়াজ মুর্শেদ দোলন, সুজয় সাম্য, শাহেদ রহমান শুভ, ছাত্র ফেডারেশন মহানগর সদস্য সাগর চ্যাটার্জী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার দাপট দেখিয়ে কাওসার হোসেন শিপনের ইন্ধনে পরিবহন শ্রমিকরা  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর প্রায়ই হয়রাণীমূলক আচরণ করে। তাদের নিকট থেকে অনির্দিষ্ট ভাড়া আদায় করে। শিক্ষার্থীদের নির্দিষ্ট স্থানে না নামিয়ে অন্যত্র নামিয়ে দেয়। এই ঘটনার নেতৃত্বদানকারী ব্যক্তি কাওসার হোসেন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ও বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক। তার নেতৃত্বে পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। মধ্যরাতে ভাড়াটে সশস্ত্র গুন্ডাবাহিনী রূপাতলী হাউজিংয়ে প্রবেশ করে মেসে-মেসে হামলা চালায়। নজীরবিহীন এই হামলায় শিক্ষার্থীরা মারাত্মক জখম হয়। শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকারের রাজনৈতিক হাতিয়ার পুলিশবাহিনী নিস্পৃহ ভূমিকা পালন করে। বক্তারা অবিলম্বে ঘটনার সাথে যুক্ত সন্ত্রাসী ও পৃষ্ঠপোষকদের দ্রুতবিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

খুলনার সকল উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনের রেজিস্ট্রেশন চলছে

তথ্য বিবরণী

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে আগামী  ১৯ ও ২০ ফেব্রুয়ারি খুলনা জেলার উপজেলা পর্যায়ে পাঁচ কিলোমিটার দূরত্বের ম্যারাথন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সমন্বয়ে খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠান বাস্তবায়ন করছে। যে কোন বয়সের সুস্থ ও সবল ব্যক্তি স্বেচ্ছায় নাম নিবন্ধন করে ম্যারাথনে অংশগ্রহণ করতে পারবেন। ম্যারাথনে অংশ নিতে িি.িফযধশধসধৎধঃযড়হ.পড়স.নফ ওয়েবসাইট হতে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটে লগইন এর ক্ষেত্রে ইমেইল ভৎববধফসরহ১@সধৎধঃযড়হ.পড়স.নফ এবং পাসওয়ার্ড হবে ভৎববধফসরহ১। এর পরবর্তী অপশন অফফ ঢ়ধৎঃরপরঢ়ধহঃ পেইজে নিজস্¦ ইমেইল ঠিকানাসহ অন্যান্য তথ্য দিয়ে পছন্দ মতো নিজস্ব পাসওয়ার্ড সেট করে নিতে হবে। রেজিস্ট্রেশন শেষে মোবাইল ফোনের গুগল প্লে-স্টোরের সার্চ অপশনে ইঝগউগ ২০২১ লিখে ডিজিটাল ম্যারাথনের অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশনের সময় পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ম্যারাথনে অংশ নিতে হবে। ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহনের সময় অ্যাপস সম্বলিত ম্মার্টফোনটি অংশগ্রহণকারীর সঙ্গে ইন্টারনেট সংযোগ চালু অবস্থায় থাকতে হবে। ম্যারাথনে অংশগ্রহণকারীদের অবশ্যই দৌড়ের পোষাক-কেডস পরিধান করে আসতে হবে। রেজিস্ট্রেশনের বিস্তারিত নিয়মাবলী ‘মিডিয়াসেল, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা’ ফেসবুক পেজ হতেও জানা যাবে।

কপিলমুনিতে কোটি কোটি টাকার সরকারী জায়গা অবৈধ দখলে

কপিলমুনি প্রতিনিধি

অবশেষে টনক নড়লো উপজেলা প্রশাসনের। মঙ্গলবার দুপুরে কপিলমুনি শহরের বাইপাস সড়কের পাশে একটি অবৈধ স্থাপনা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নের্তৃত্বে গুঁড়িয়ে দেয়া হয়েছে। দেশের প্রথম শ্রেনীর বাণিজ্যিক মোকাম কপিলমুনি উপশহরের বিভিন্ন স্পটে কোটি কোটি টাকা মুল্যের সরকারী জায়গা ভূমিগ্রাসীরা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেই চলেছে। প্রায় প্রতিদিনই শহরের কোথাও না কোথাও সরকারী জায়গা দখল হচ্ছে। সরকারী এসব মুল্যবান জায়গা জবরদখলের মহোৎসব দীর্ঘদিন যাবৎ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসিনতায় ভূমিগ্রাসীদের মধ্যে ভূমি দখলের প্রবণতা বেড়েই চলেছে। দখলবাজ ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে  পত্রিকায় বেশ কিছু দিন যাবৎ তথ্যবহুল সংবাদ ধারাবাহিক প্রকাশিত হলেও ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। তবে মঙ্গলবার জনৈকা মনজিলা খাতুনের একটা স্থাপনা ভেঙ্গে দেওয়ায় কিছুটা সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী। যদিও ঐ স্থাপনা নিয়ে বৈধতার দাবিতে মনজিলার অভিযোগ রয়েছে। তবে শুধু ঐ একটি স্থাপনা নয়। শহরের এই বাইপাস সড়কের পূর্ব পাশ দিয়ে কালিবাড়ী থেকে শ্রীরামপুর মালোপাড়া পর্যন্ত প্রায় আধাকিলোমিটার জুড়ে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সরকারী জায়গা দখল করে সংকুচিত করা হয়েছে কপিলমুনির ঐতিহ্যবাহী ধান্যচত্বর (বিনোদচত্বর), বালিরমাঠ (সাবেক নুন্দর পুকুর), সিনেমা হলের সম্মুখভাগের সম্পূর্ন জায়গা। দখল হয়েছে কপিলমুনি পাবলিক স্টেডিয়ামের প্রায় দেড় একরের অধিক কোটি কোটি টাকা মূল্যের সরকারী জায়গা। সংশ্লিষ্ট বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এসব জায়গা করায়াত্ব করে সেখানে গড়ে তোলা হয়েছে নানা স্থাপনা। শহরের প্রাণ কেন্দ্রের সরকারী সিংহভাগ এসব জায়গা দখল হওয়ার পর অবশিষ্ট কিছু জায়গা ইতোমধ্যে দখলের পথে রয়েছে। চলতি মাসের প্রথম দিকে সিনেমা হল রোডের পশ্চিমে বাইপাস সড়কের মোড়ে তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের তালেব গাজী গভীর রাতে ১০ জন শ্রমিক নিয়ে প্রায় ২০ লক্ষ টাকা মুল্যের সরকারী জায়গায় স্থাপনা নির্মাণ করে দখল করেছেন। গত সোমবার হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি গ্রামের মোস্তাম মোড়ল লঞ্চঘাট এলাকায় বাইপাস সড়ক থেকে বাজারে প্রবেশ পথের সিংহভাগ জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন। যদিও স্থানীয় তহশিলদারের হস্তক্ষেপে নির্মাণ কাজ আপাতত বন্ধ রয়েছে।

জানাগেছে, এসব অবৈধ দখলদারদের পেছনে রয়েছে একটি শক্তিশালী চক্র। মূলত এরাই সংশ্লিষ্ট অফিসসহ দখলদারদের নিয়ন্ত্রণ করছে। শুধু মনজিলা খাতুন নয়, সব দখলবাজদের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে কপিলমুনি শহরের স্রষ্টা রায় সাহেবের ত্যাগের প্রতি শ্রদ্ধা, বাজার সম্প্রসারণ সহ কপিলমুনি শহরের শ্রীবৃদ্ধির জন্য স্থানীয় এমপি, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

কপিলমুনির সীমান্তবর্তী ঘোষনগরে দুর্ঘটনায় যাত্রীবাহী বাস; আশংকাজনক-২, আহত ২০

কপিলমুনি প্রতিনিধি ঃ

কপিলমুনিতে ফের যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়েছে। বুধবার দুপর ১ টার দিকে পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী ঘোষনগর এলাকায় খুলনা-পাইকগাছা সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর ১টার দিকে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী মিনিবাস বরিশাল জ-১১০০০৬ উপজেলার সীমান্তবর্তী ঘোষনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়। তারমধ্যে ২ জন যাত্রীকে আশংকাজনক অবস্থায় তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

রামপালে নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের জিডি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে ষড়যন্ত্রমূলক অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়ে হয়রানির চেষ্টার অভিযোগে নিরাপত্তা চেয়ে রামপাল থানায় একটি জিডি করেছেন প্রধান শিক্ষক অমলেষ রায়। জিডি নং ৫৭১, তারিখ ১৫-০২-২০২১।  রবিবার জিডিতে করা অভিযোগে তিনি জানান, কে বা কারা তার ভেরিফায়েড আইডি হ্যাক করে একটি অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয় এবং গত ০৮-০২-২০২১ তারিখ কে বা কারা রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করে। ওই লিখিত অভিযোগে তিলক, জয়দেব, গৌতম, চৈতন্য ও তুলশিকে অভিযোগ করা হয়। যা তিনি করেননি বলে দাবী করেন। এখন তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পাইকগাছায় ইয়াবা ব্যবসায়ী মামুন ইয়াবাসহ আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। সে উপজেলার খড়িয়া খালধার পাড়ের নুরুজ্জামান সরদারের ছেলে। থানায়  মামলা হয়েছে। মামলা সুত্র জানা যায়, উপজেলার খড়িয়া খালধার গ্রামের আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য বিকিকিনি করে আসছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে কাটাখালী শিববাটি রাস্তার উপর মাদক কেনাবেচা করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্ততে অভিযান চালালে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে তাড়িয়ে আব্দুল্লাহ-আল-মামুনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। আটক আব্দুল্লাহর স্বীকার উক্তি মতে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার হয়। এ সময় খড়িয়ার আজিজুলের ছেলে ফয়সাল ও সাতক্ষীরা জেলার আশাশুনিয় উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের রজব আলীর ছেলে শাহিন পালিয়ে যায়। এ ঘটনায় পাইকগাছা থানায় অবৈধ মাদক বিক্রয়ের অভিযোগ ও নিজ দখলে রাখার অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০ (ক)/৪১ ধারায় থানায় মামলা হয়েছে। ওসি এজাজ শফী বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা এবং তাদের সহযোগিদের খুঁজে বের করা হবে।

পাইকগাছায় লিগ্যাল এইডের আইন সহায়তা বিষয়ক গণশুনানি

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে রূপান্তরের আয়োজনে লিগ্যাল এইড এর আইন সহায়তা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গণশুনানিতে ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদককে এম আরিফুজ্জামান (তুহিন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল, উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব ও ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি বিভূতিভূষণ সানা, লস্কর ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এর সহকারি জজ কৃষ্ণা সানা, ইউপি সদস্য ও ইউনিয়ন পুলিশিং ফোরামের সেক্রেটারি টিএম হাসানুজ্জামান, ইউপি সদস্য জিএম তাজউদ্দিন আহমেদ, মোঃ রফিকুল ইসলাম (অবঃ আর্মি), মোঃ হারুন জমাদ্দার, অরবিন্দ কুমার মন্ডল,  প্রকাশ চন্দ্র মন্ডল, মোঃ আছাবুর রহমান সরদার, মিনতি রানী মিস্ত্রী, রমেছা বেগম, মেরিনা সুলতানা, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ মন্ডল, ইউপি সচিব  মোঃ ফারুক হোসেন সরদার, লিগ্যাল এইড এর পাইকগাছা উপজেলা ফিল্ড অফিসার মোস্তাক হোসেন, দাকোপ উপজেলা লিগাল এইড এর ফিল্ড অফিসার শান্তনু মন্ডল সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত কম্বল বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত কম্বল এমপি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর পক্ষে বিতরণ করা হয়েছে। সোলাদানা-দারুণ মল্লিক ট্রলার মালিক সমিতির ৫২ সদস্যের মাঝে বুধবার দুপুরে সমিতির কার্যালয়ে বিতরণ করেন যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন, বিএম আরেফিন আলী, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, মোঃ শফিকুল ইসলাম মোড়ল, এম এম আনোয়ারুল ইসলাম, মোঃ বদিয়ার রহমান শেখ, হাফেজ জিয়াউর রহমান শেখ, মোঃ শফিকুল ইসলাম সরদার, বাবু তরুণ কান্তি সরকার, মোঃ রাকিব বিশ্বাস, মোঃ সাজ্জাদ হোসাইন, মোঃ রাজু আহম্মেদ।

হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় রাহুল হোসেন রাতুল (২২) নামের রেডেক্স কুরিয়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে প্রান্ত নামের আরও একজন। বুধবার সকালে হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল ওই উপজেলার রতিডাঙ্গা গ্রামের মন্টু মিয়ার ছেলে। আহত প্রান্ত একই উপজেলার ভবানীপুর গ্রামের জয়দেব কুমারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে হতাহতরা মোটর সাইকেল যোগে হরিণাকুন্ডু থেকে ঝিনাইদহে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাতুল ও প্রান্ত গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষনা করে। আহত প্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিনাকুন্ডু থানার আব্দুর রহিম মোল্লা জানান, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বাসটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে।

বাগেরহাটের মোড়েলগঞ্জে ২শ’ পিচ ইয়াবাসহ দুই ভাই আটক

এম.পলাশ শরীফ/আব্দুল কুদ্দুস খান:

বাগেরহাটের মোড়েলগঞ্জে ২শ’ পিচ ইয়াবা সহ আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল রনি হাওলাদার (৩২) ও হাসান হাওলাদার (২৭)। তারা বারইখালী ১ নং ওয়ার্ডের আব্দুস ছালাম হাওলাদারের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বারইখালী ফেরিঘাট এলাকার তাদের বাড়ির সামনে থেকে দুই ভাইকে আটক করা হয়।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইয়ের কাছ থেকে ৫ প্যাকেটে ২শ’ পিচ ইয়াবা সহ আটক করা হয়। এ ঘটনায় রাতেই মাদক আইনে মোড়েলগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং-১৭, তারিখ-১৬.২.২১। 

দৌলতপুর থানা বিএনপি’র জরুরী সভা

খবর বিজ্ঞপ্তি

গতকাল ২১শে ফেব্রুয়ারী আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দৌলতপুর থানা বিএনপি’র জরুরী সভা বুধবার সন্ধ্যা সাড়ে ৬ স্থানীয় দৌলতপুর থানা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা বিএনপি’র সভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন তোতন, মুর্শিদ কামাল, লিয়াকত হোসেন লাভলু, শেখ আব্দুল হালিম, মোল্যা মুজিবুর রহমান, শেখ ইমাম হোসেন,আলহাজ্ঝ বেলায়েত হেসেন, তরিকুল ইসলাম, আবুল কালাম সিকদার, শেখ আনছার আলী, আছাদুজ্জামান আছাদ,  সরদার আরব আলী, জাহিদ হাসান খসরু, মাসুদ রানা ডাব্লিুউ, আরমান হোসেন, ইউনুচ আলী, শহিদুল ইসলাম বিপ্লব, রিয়াজ সাহেদ, হারুন-অর-রশিদ, মিজানুর রহমান, মাজেদুল ইসলাম, তনিরুল হুদা লিটন, রতন সরদার, মোল্যা সোহেল, শামীম আজাদ খান মিলু, মোঃ আসলাম হোসেন, মোঃ নাজিম, সাইজউদ্দীন সাজু, আরিফুল ইসলাম, রাশিকুল আনাম রাশু, সৈয়দ গাজী, মোঃ  হুমায়ূন, মো: মৃদুল, আলামিন লিটন, আছাদুর রহমান, শওকত হায়াত, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, কামাল হোসেন, সাথি আমিন, ছালমা বেগম, কাকলী আক্তার প্রমুখ। সভায় ২১শে ফেব্রুয়ারী সূর্য দয়ের সাথে সাথে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, সকাল ৯ টায় দৌলতপুর থানা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে প্রভাত ফেরী, দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্থাবক অর্পণ এবং ২৭শে  ফেব্রুয়ারী খুলনায় মেয়র মহাসমাবেশে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানাচ্ছি।

চোর সন্দেহে মাদরাসা ছাত্রকে নির্যাতন, হাসপাতালে মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে এবার মোবাইল চোর সন্দেহে নির্যাতনে মামুন হাসান (২২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর হাসপাতালের বেডে তার মৃত্যু হয়। এরআগে মঙ্গলবার দিবাগত রাত ১১টা থেকে তিনটা পর্যন্ত চারঘন্টা হাত-পা বেধে মারপিট করা হয় মামুনকে। পরে স্থানীয় একটি মসজিদের পাশে তাকে ফেলে রাখা হয়। বুধবার সকালে থানা থেকে পুলিশ নিয়ে মা ছকিনা বেগম মামুনকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করেন। মামুন হাসান উপজেলার খোজালিপুর গ্রামের মশিয়ার গাজীর ছেলে। তিনি মণিরামপুর আলিয়া মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। স্থানীয় ইউপি মেম্বর আনিছুর রহমান বলেন, মঙ্গলবার রাতে চুরির উদ্দেশে একই গ্রামের আয়নালদের ঘরে উঠতে যায় মামুন ও আরমান নামে দুই যুবক। তখন  তারা ধরে মামুনকে মারপিট করে। রাত তিনটার দিকে আমাকে ঘুম থেকে ডেকে নিয়ে যায়। ঘটনাস্থলে যেয়ে দেখি মামুনের হাত-পা বাধা। কয়েকজন নারী ও শিশুরা ছাড়া কাউকে পাইনি। আমি বাঁধন খুলে দিয়ে মামুনের বাড়িতে খবর দিই। প্রথমে কেউ আসেনি। আবারও তাদের খবর দেওয়া হয়। এভাবে সকাল হয়ে যায়। ততক্ষণে পুলিশ এসে পড়ে। মেম্বরের দাবি, মামুন নিজ গ্রামসহ আশপাশের গ্রামে একাধিকবার বৈদ্যুতিক সেচ পাম্প (মোটর), মোবাইল ফোন চুরি করে। আটমাস আগে আয়নালদের একটি ফোন চুরি করে মামুন। তখন শালিসের মাধ্যমে মোবাইল ফেরত দেয় সে। তবে, মামুনের বিরুদ্ধে আর কোন চুরির প্রমাণ দিতে পারেননি মেম্বর। গতরাতে নির্যাতনের সময় তার কাছে চোরাই কোন মালামাল পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন মেম্বর। এদিকে মামুনের সাথে থাকা আরমানকে মঙ্গলবার রাতে হালকা মারপিট করে ছেড়ে দেওয়া হয়েছে। আরমনের বাড়ি কদমবাড়িয়া গ্রামে। খোজালিপুর ও কদমবাড়িয়া দুই গ্রামের অবস্থান পাশাপাশি। মামুনের মা ছকিনা বেগম বলেন, রাত ১১টার দিকে ভাত খেয়ে বাড়ির পাশে খালা রেহেনা বেগমের দোকানে যায় আমার ছেলে। তখন আরমান নামে এক ছেলে মামুনকে ডেকে বাড়ির পাশে হরিহর নদীর পাড়ে নিয়ে যায়। আরমান সম্পর্কে মামুনের বন্ধু। তাদের দুইজনকে সেখানে দেখে দলপাকিয়ে লোকজন এসে মামুনকে নদীর পানিতে ফেলে মারপিট করে। সেখান থেকে তুলে আয়নালদের বাড়িতে নিয়ে তাকে পেটায়। আমি খবর পেয়ে যেয়ে দেখি আমার ছেলের মরনাপন্ন অবস্থা। তখন ওরা বলে আমার ছেলে মোবাইল চুরি করেছে। আমি চোরাই ফোন দেখতে চাইলে মেম্বর আমারে মারতে আসে। আমার ছেলেরে সিরাজ, মামুন, আলমগীর, আয়নাল, আকের, ইউনুস, মুরাদ, ইসরাইল, আকতারুল, মিন্টুসহ আরো অনেকে মেরেছে। ছকিনা বেগম আরো বলেন, রাত তিনটার দিকে যখন আমার ছেলে মারা যাচ্ছিল তখন ওরা চুরির অপবাদ দিয়ে ওর চুল কেটে দেয়। সকালে আমি থানায় এসে পুলিশ নিয়ে যাই। পরে পুলিশের সাহায্যে ওরে মণিরামপুর হাসপাতালে ভর্তি করি। হাসপাতালের বেডে বিকেল তিনটার দিকে আমার ছেলে মারা যায়। স্থানীয়রা বলছেন, পূর্বের মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে মামুনের উপর ক্ষেপে ছিলেন আয়নালরা। সেই কারণে মঙ্গলবার রাতে তারা মামুনকে হাত-পা বেধে নির্যাতন করেন। কাশিমনগর ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী বলেন, রাতে আনিছুর মেম্বর আমাকে বিষয়টি জানায়। মোবাইল চুরি করতে গেলে মামুনকে জনগণ মারপিট করে বলে জেনেছি। মামুন কিছুটা উৎশৃঙ্খল প্রকৃতির ছিল। তবে, আমি কখনো ওর বিরুদ্ধে চুরির শালিস করিনি। মণিরামপুর হাসপাতালের চিকিৎসক উলফাত-আরা বলেন, বুধবার সকাল আটটা ২৫ মিনিটে মামুনকে হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। আমরা রোগীকে সদর হাসপাতালে নিয়ে যেতে বলি। কিন্তু স্বজনরা নেননি। পরে বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়। মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে বলেন, আমি ঘটনাস্থলে আছি। শুনেছি, মামুনকে মারপিট করা হয়েছে। ফলে তার মৃত্যু হয়েছে। যারা মেরেছে তারা চুরির বিষয়টি বলছে। ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। অধিকতর তদন্ত চলছে। প্রসঙ্গত, সম্প্রতি মণিরামপুরে মোটরসাইকেল ছিনতাইকারি সন্দেহে বোরহান কবির নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়।

খুলনায় আওয়ামী লীগ প্রতিষ্ঠায় বেলায়েত হোসেন বাচ্চুর অনন্য ভূমিকা ছিলো: তালুকদার আব্দুল খালেক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনা আওয়ামী লীগের একজন নির্লোভ রাজনীতিক ছিলেন বেলায়েত হোসেন বাচ্চু। দেশের কল্যানে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তাই তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। খুলনায় আওয়ামী লীগ প্রতিষ্ঠায় বেলায়েত হোসেন বাচ্চুর অনন্য ভূমিকা ছিলো। বঙ্গবন্ধুকে হত্যার পর পঁচাত্তর পরবর্তী সময়ে তিনি যে কোন আন্দোলন সংগ্রামে সামনে থেকে খুলনায় আওয়ামী লীগের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি নি:স্বার্থ ভাবে রাজনীতি করেছেন। তিনি আরো বলেন, খুলনায় আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে কয়েক জনের মধ্যে বেলায়েত হোসেন বাচ্চু’র অবদান অন্যতম। আমাদের তার মত ত্যাগী আদর্শবান কর্মী হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন করে আমাদের তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। 

বুধবার সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সাবেক জাতীয় কমিটির সদস্য, বঙ্গবন্ধুর আজীবন সহচর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন বাচ্চু’র স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতিয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ নেতা শেখ মো. আনোয়ার হোসেন, হাফেজ মো. শামীম, নূরীনা রহমান বিউটি, রনজিৎ কুমার ঘোষ। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, রফিকুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. জোবায়ের আহমেদ খান জবা, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড সরদার আনিসুর রহমান পপলু, কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, অধ্যা. রুনু ইকবাল, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, এস এম আকিল উদ্দিন, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, এস এম আসাদুজ্জামান রাসেল, ইঞ্জিঃ আব্দুল জব্বার, মোস্তফা কামাল, চ. ম. মুজিবর রহমান, বাবুল সরদার বাদল, মো. আজম খান, মীর মো. লিটন, ফয়জুল ইসলাম টিটো, ওহিদুল ইসলাম পলাশ, মো. শিহাব উদ্দিন, মো. শহিদুল হাসান শহিদ, মো. মিজানুর রহমান, সফিকুর ইসলাম, মো. মুন্সি নাহিদুজ্জামান, মো. শাকিল আহমেদ, মোয়াজ্জেম হোসেন, নুর জাহান রুমি, জব্বার আলী হীরা, মাহমুদুর রহমান রাজেস, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ খ ম জাকারিয়া, মাওলানা মো. রফিক ও হাফেজ মো. আব্দুর রহীম।

প্রার্থীর দাবি, নির্বাচন থেকে না সরায় তার কর্মীকে হত্যা, পুলিশ বলছে ‘পূর্ব শত্রুতা’

যশোর অফিস

যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পারভেজ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় স্থানীয়রা কেউ মুখ খুলছেন না। তবে, পারভেজ যে প্রার্থীর পক্ষে প্রচারণা করছিলেন সেই শফিকুল ইসলাম সোহাগের দাবি, তাকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেওয়া হয়েছিল। এর দুইদিন পরই এ হত্যাকা- ঘটেছে। অবশ্য, অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষ প্রার্থী বর্তমান কাউন্সিলর মোকসিমুল বারী অপু। পুলিশ বলছে, হত্যার ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে, নির্বাচনকেন্দ্রিক যে অভিযোগ তা খতিয়ে দেখা হবে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের প্রচারণা করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রচারণা চালিয়ে বউবাজার এলাকার বাদল মোল্লার চায়ের দোকানে গিয়ে বসেন তিনি। এসময় সেখানে চারজনের সঙ্গে তার বাকবিত-া হয়। একপর্যায়ে তারা ধাওয়া দেয় সোহাগকে। সোহাগ আত্মরক্ষার জন্য দৌড়াতে থাকলে তাকে তসিলমের বাড়ির সামনে ধরে ফেলে ওই চারজন কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা উৎসুক হয়ে ক্রাইম সিন দেখতে এলেও হত্যার বিষয়ে কেউ মুখ খুলছে না। পারভেজ যে চা দোকানে চা পান করছিলেন সেই দোকানের মালিক বাদল মোল্লা জানান, মঙ্গলবার এশার আযানের কিছু সময় পর পারভেজ তার দোকানে এসে চা পান করে। এরপর চলে যায়। চলে যাওয়ার পাঁচ মিনিট পর শুনতে পান সে খুন হয়েছে। এরপর পুরো এলাকায় হইচই পড়ে যায়। পুলিশের ১০/১২টি গাড়ি আসে। আতঙ্কে দোকান বন্ধ করে চলে যাই।

তিনি বলেন, পারভেজের সাথে কারো কোনও গোলযোগ তার দোকানের সামনে হয়নি। তবে তার দোকানের পাশে দুই তিন দিন আগে কাউন্সিলর প্রার্থী সোহাগের নির্বাচনি অফিস খোলা হয়েছে। পারভেজ সেখানে ওঠাবসা করতো। স্থানীয় কয়েকজন নারী ও পুরুষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এভাবে কেউ কাউকে মারতে পারে? নান্টু, নূরুল, রকিসহ বেশ কয়েকজন পারভেজকে ধাওয়া করে নিয়ে যায়। তসলিমের বাড়ির সামনে পৌঁছুলে তাকে কুপিয়ে হত্যা করে। পুলিশ ঘটনার পরপরই তসলিমের বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। আজ দুপুর পর্যন্ত তারা বাড়িতে ফেরেনি।’

এদিকে, পারভেজ হত্যার পর তার মরদেহ দেখে অসুস্থ হয়ে পড়েন কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগ। মঙ্গলবার রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল শয্যায় তিনি দাবি করেছেন, বর্তমান কাউন্সিলর মোকসিমুল বারী অপু তাকে নির্বাচন থেকে সরে যেতে বলেন। এর দুইদিন পরই এ হত্যাকা- ঘটেছে। পারভেজকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। ধাওয়া দিয়ে ওকে কুপিয়ে মেরেছে। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষ প্রার্থী বর্তমান কাউন্সিলর মোকসিমুল বারী অপু। তিনি বলেন, প্রশ্নই ওঠে না। আমি তাকে বসে যেতে বলবো কেন? বরং তার পক্ষ থেকে আমার কাছে প্রস্তাব আসছে যে আপনি যদি ওকে বসে যেতে বলেন তাহলে ও বসে যাবে। আমি প্রতি উত্তরে সেই ব্যক্তিকে বলেছিলাম যে, আমার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির উটপাখি মার্কার মালিক। সোহাগ তো আমার প্রতিপক্ষ না। ও ভোট করছে ওর মতো। আমি আমার মতো ভোট করি। এটুকুই কথা। আর একটা বিষয় হচ্ছে, যে মার্ডার হয়েছে তাকে সামনা-সামনি দেখে চিনতে পারি। কিন্তু আমি তার নাম কোনোদিন শুনিনি। আর যারা মার্ডার করেছে, তাদের আমি চিনি না বা জানি না। তিনি আরও বলেন, আমি জীবনে কোনোদিন কাউকে একটা থাপ্পড় মারতেও নির্দেশ দেইনি। হত্যা তো দূরের কথা। বরং এরকম ষড়যন্ত্র আমার বিরুদ্ধে বহু হয়েছে। কিন্তু আল্লাহর ইচ্ছায় সৎপথে চলেছি, আল্লাহ আমাকে সব ষড়যন্ত্র থেকে মুক্ত করেছে।

এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বাবা তোতা মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি তিন আসামি অজ্ঞাত পরিচয়ের। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে. পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকা- ঘটেছে। তবে, নির্বাচন বা রাজনীতি নিয়ে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া হত্যায় জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের চরসিঙ্গা এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাবু মোল্যা (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাবু মোল্যা কোমখালী গ্রামের শফিয়ার মোল্যার ছেলে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন এ তথ্য জানান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৭টার দিকে সাবু মোল্যা সিঙ্গাবাজার থেকে বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে চরসিঙ্গা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তারা মৃত ঘোষণা করেন।

সূত্রে জানা যায়, কোমখালী এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছে। ওসি মো. ইলিয়াস হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকা-ে জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

বটিয়াঘাটায় রূপান্তরের ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত                      

খবর বিজ্ঞপ্তি

বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৭ ফেব্রুয়ারী বুধবার সকালে রূপান্তরের আয়োজনে বটিয়াঘাটা ইউনিয়ন এসডিজি ফোরামের ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত হয়েছে। বটিয়াঘাটা ইউনিয়নএসডিজি ফোরাম এর আহবায়ক  মৃনাল কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান মনোরন্জন মন্ডল । রূপান্তরের প্রকল্প কর্মকর্তা গোলাম মোস্তফার  সঞ্চালনায়  সরকারী সেবাদানকারী সংস্থার পক্ষে বক্তৃতা করেন  ইউপি সচিব মোঃ শামীমুজ্জামান শেখ,উপ সহকারী কৃষি কর্মকর্তা দীপন কুমার হালদার । দি এশিয়া ফাউন্ডেশন এর সহায়তায় রূপান্তর বাস্তবায়িত “এসডিজি বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ” প্রকল্প  সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী এসএম মঞ্জুরুল ইসলাম ও শেখ জার্জিসউল্লাহ।সভায় ফোরাম নেতাদের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক ফিরোজুর রহমান,সাংবাদিক পরিতোষ কুমার রায়, সুশান্ত কুমার সরকার, শিল্পি মিস্ত্রি, মৃনাল কান্তি মম্ডল, মমতা বিশ্বাস, ক্ষিরোদ চন্দ্র বৈরাগী।অন্যান্যের মধ্যে সভায় সভায় উপস্থিত ছিলেন রূপান্তরের প্রজেক্ট অফিসার বিপুল রায়, ধনঞ্জয় সাহা বাপি,মাসুদ রানা ও ফ্যাসিলিটেটর ফাতেমা তুজ-জোহরা টুম্পা।

ফুলতলা আনসার ভিডিপি’র উদ্যোগে কোভিড-১৯ টিকা গ্রহণে সচেতনতামুলক র‌্যালী

ফুলতলা প্রতিনিধি

আনসার ভিডিপি ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কোভিড-১৯ এর টিকা গ্রহণে সচেতনতা মুলক র‌্যালী বের হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, ভিডিপি ব্যাংক কর্মকর্তা নসরুফ ফুয়াদ, ভিডিপি কর্মকর্তা নুরুন্নেছা বেগম, জাহাঙ্গীর আলম শরীফ, ভিডিপি দলনেতা মোঃ আবুল খায়ের প্রমুখ।   

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইপূর্বক তালিকা প্রকাশ

কেএম রেজাউলকরিম দেবহাটা

দেবহাটায় সরকারী ঘোষনা অনুযায়ী বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই ২০২০-২১ গত ইং ৬ ও ৭ ফেব্রুয়ারী, ২১ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত যাচাই বাছাইয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, জামুকার প্রতিনিধি সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, সংসদ সদস্যের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যে ৮৩ জন বীর মুক্তিযোদ্ধার ৭৮ জনের যাচাই বাছাই করা হয়। উক্ত ৭৮ জনের মধ্যে ২০ জন বেসামরিক বীর মুক্তিযোদ্ধা ও ৩ জন বাহিনীর বীর মুক্তিযোদ্ধা সঠিক আছে মর্মে কমিটি সর্বসম্মতভাবে রিপোর্ট দাখিল করে। বাকী বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় আপিলসহ বাতিল করা হয় বলে সূত্র মতে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করা হয়েছে। কমিটির সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্ত ও কাগজপত্র মূল্যায়ন করে যাচাই বাছাই তালিকা প্রকাশ করা হয়েছে বলে ইউএনও তাছলিমা আক্তার জানান।

বাগেরহাটে জোরপূর্বক জমি দখল, গাছ কাটা ও মাছ লুটের অভিযোগ

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে আদালতের নির্দেষ উপেক্ষা করে এক নারীর জমি দখল, গাছ কাটা, পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে। নিজের জমি ফিরে পেতে এবং দখলকারীদের বিচারের দাবিতে বুধবার (১৭ ফেব্রুয়ারি)সংবাদ সম্মেলন করেছেন ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শেখ আব্দুল জব্বারের স্ত্রী হেনা বেগম।

সংবাদ সম্মেলনে হেনা বেগম বলেন, বাহিরদিয়া মৌজায় বিভিন্ন দলিলে ১ একর ৮২ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলাম। ওই জমি বিক্রেতাদের ওয়ারেশ হিসেবে পরিচয়দানকারী বাহিরদিয়া গ্রামের মৃত আর্শ্বাদ খার ছেলে আলম খা ও তার বাহিনী স্থানীয় পাগল সমিতি নামে একটি সমিতির সহায়তায় ২০১১ সালের ৫ ডিসেম্বর আমাদের ভোগ দখলীয় জমি জবর দখল করে। এসময় তারা ১০ থেকে ১২ লক্ষ টাকার গাছপালা ও পুকুরের মাছ লুটে নিয়ে যায়। এই ধরণের জোরপূর্বক কাজে বাহিরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ও ইউপি সদস্য লেয়াকাত আলী তাদেরকে সহযোগিতা করেছেণ। জমি দখলের সাথে সাথেই বিভিন্ন লোকের কাছে আলম খা ওই জমি বিক্রি শুরু করে। নিরুপায় হয়ে জমি ফিরে পেতে ২০১২ সালে বাগেরহাট আদালতে একটি মামলা দায়ের করি। ২০১৮ সালের ২০ আগস্ট ওই মামলায় আমরা ডিগ্রি প্রাপ্ত হই। সার্ভে কমিশন আমাদের জমি বুঝিয়ে দেয়। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের কারনে আমরা জমির দখল নিতে পারিনি। তিন মাস আগে জমিতে পুনরায় বেড়া দিতে গেলে প্রতিপক্ষরা আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের পরিবারের ৩-৪ জন আহত হয়। এই বিষয়ে মামলা হলেও স্থানীয় প্রভাবশালীরা থানা পুলিশের উপর প্রভাব বিস্তার করে। বাহিরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ও ইউপি সদস্য লেয়াকাত আলী আমাদেরকে বারবার হুমকী দিচ্ছে। বছর পাচেক আগে চেয়ারম্যান রেজাউল করিম ও ইউপি সদস্য লেয়াকাত আলী আমাদের বেধে রেখে গাছ কেটে নিয়ে যায়।এই অবস্থায় জমি ফিরে পেতে এবং আদালতের রায় কার্যকর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন হেনা বেগম।

এ বিষয়ে বাহির দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না। মামলা চলমান কোন জমিতে আমাদের প্রভাব বিস্তারের কোন সুযোগ নেই। এটা আদালতের বিষয়, আদালতের মাধ্যমেই সমাধান হবে। আমার বিষয়ে হেনা বেগম যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা।

ঝিনাইদহে কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠা বার্ষির্কী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

স্বেচ্ছায় করবো রক্ত দান, হাসবে রোগি বাচবে প্রাণ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শৈলকুপা উপজেলার ভাটই হাইস্কুল মাঠে এ মিলন মেলার আয়োজন করা হয়। এসময় কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জাহাঙ্গীর আলম জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এম সাহাবুদ্দিন সাবু, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, ফুলহরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আওলাদ হোসেন, ভাটই বাজার মালিক সমিতির সভাপতি বাদশাহ আলমগীর, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার শৈলকুপা প্রতিনিধি স¤্রাট হোসেনসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পলাশ হোসেন। এসময় এলাকার শতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উল্লেখ্য দীর্ঘদিন ধরে সেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি শৈলকুপা উপজেলাসহ বিভিন্ন এলাকার মানুষের আর্ত মানবতার সেবাই কাজ করে আসছে।

শরণখোলায় ইউনিয়ন পর্যায়ের ঝুঁকি হ্রাস পরিকল্পনা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অর্ন্তভূক্তিকরণ সভা অনুষ্ঠিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলা ইউনিয়ন পর্যায়ের ঝুঁকি হ্রাস পরিকল্পনা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অর্ন্তভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেজেএস’র আয়োজনে ও কর্ন্সান ওয়ার্ল্ড ওয়াইড’র আর্থিক সহযোগিতায় গতকাল বুধবার সকাল ১০টায় অগ্রদূত ফাউন্ডেশন মিলনায়তনে কোস্টাল কমিউনিটি রিজিলিয়েন্স প্রজেক্ট-উপকূলীয় জনগোষ্ঠির ঝুঁকি হ্রাস বিষয়ক রায়েন্দা ইউনিয়ন ক্রাক (ঈজঅএ) সভাপতি সরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জমান মিলন। এছাড়া উপস্থিত ইউনিয়ন ক্রাক সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসিবুল ইসলাম মনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিপিভি’র টিম লিডার হাবিবুর রহমান ফকির, ইউপি সদস্য কাজল আক্তার, জেজেএস’র প্রকল্প কর্মকর্তা সত্য রঞ্জন বিশ্বাস, ফিল্ড অফিসার বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ।

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আশাশুনি প্রতিনিধি

বাড়িতে মৃতব্যক্তির জন্য অনুষ্ঠানের (ভোজ) মাছ কিনতে আসা ওকালত ও গৌরপদ’র আর মাছ কেনা হলোনা। মটর সাইকেল দুর্ঘটনায় চালক ওকালত নিহত ও সাথী গৌরপদ আহত হয়ে হাসপাতালে বেহুঁশ হয়ে আছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে আশাশুনি টু সাতক্ষীরা সড়কের মহেশ্বরকাটি মৎস্য সেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার আনুলিয়া গ্রামের মৃত সুবোল দাশের পুত্র গৌরপদ দাশ বল্লভপুর গ্রামের বাবু গাজীর পুত্র ওকালত গাজী ওরফে উকিল (৪৫) এর মটর সাইকেলে উঠে মহেশ্বরকাটি মৎস্য সেটে মাছ কিনতে আসতেছিলেন। ঘটনার সময় মহেশ্বরকাটি মৎস্য সেটের পাশে বরফ মিলের সামনে পৌছলে মিল থেকে বরফ নিয়ে একটি ভ্যান হঠাৎ করে সড়কে উপর উঠে আসে। ভ্যানের সাথে ধাক্কার হাত থেকে রক্ষা পেতে মটর সাইকেল চালক দ্রুত তার গাড়ি ঘুরিয়ে নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাশের গাছের সাথে ধাক্কা লাগে। ফলে চালক ও যাত্রী দু’জনই মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা দু’জনকে এ্যাম্বুলেন্সে সাতক্ষীরা হাসপাতালে নেওয়ার পথে চালক ওকালত মারা যায়। অবস্থার অবনতি হওয়ায় গৌরপদকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থার উন্নতি হয়নি।

বুধহাটায় ইরাবতি ইটভাটার অবৈধ ঘর অপসারণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটায় এক ইটভাটার অবৈধ ঘর অপসারণ করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় মেসার্স ইরাবতি ব্রিক্স-এ এঘর অপসারণ করা হয়।

ইরাবতি ব্রিক্স পানি উন্নয়নর বোর্ডের জমি অবৈধ দখল নিয়ে পাকা ঘর নির্মান করে। এনিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে মাটি কেটে ঘর ও ভাটায় ভরাট কাজ করায় ১ লক্ষ টাকা জরিমানা করেন। সাথে সাথে অবৈধ স্থাপনা অপসারনে পাউবোকে কার্যকর পদক্ষেপ নিতে বলেন। পাউবো’র পক্ষ হতে কয়েকবার ভাটা কর্তৃপক্ষকে ঘর অপসারনের জন্য নোটিশ করা হয়। কিন্তু নোটিশকে তুয়াক্কা না করে ভাটা কর্তৃপক্ষ নানা অজুহাতে ও প্রভাব খাটিয়ে সময় ক্ষেপন করতে থাকে। একপর্যায়ে বুধবার পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী বকুল চন্দ্র পাল, এসও ছাবিউর রহমান, রাজস্ব কর্মকর্তা সাজ্জাদ হোসেন পাউবো’র কর্মচারীদের নিয়ে স্থাপনা অপসারনে ভাটায় গেলে ভাটা কর্তৃপক্ষ নিজেরা স্বেচ্ছায় অপসারণ কাজ করেন।

আশাশুনিতে কৃষক ও উৎপাদক দলের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটায় কৃষক ও উৎপাদক দলের সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বুধহাটার শ্বেতপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে কর্মশালায় বিভিন্ন এলাকার কৃষক ও ১০টি উৎপাদক দলের সদস্যবৃন্দ অংশ নেন। শ্বেতপুর গ্রামের কৃষক হাফেজ জলিল সানা ২ বিঘা জমিতে বেগুন, বাঁধাকপি, লালবিট, মিষ্টি আলু, গোলা আলু, পেয়াজ, রসুন, গম, পালন শাকের চাষ করেছেন। তিনি কৃষি বিভাগ ও ওয়ার্ল্ড ভিশনের পরামর্শ ও সহযোগিতা নিয়ে নিয়মিত পরিচর্চার মাধ্যমে সফল ভাবে চাষাবাদ করে ভাল ফলন পেয়েছেন। সবজীর মূল্য অনেক পড়ে যাওয়ায় তার অনেকটা ক্ষতি হওয়ায় আশানুরুপ লাভ না করতে পারলেও ভাল টাকা পেয়েছেন। এখনো ফলন আসছে, তার আশা তিনি সবজী বিক্রয় করে আরো টাকা আয় করতে পারবেন। কৃষকরা তার ক্ষেত ঘুরে ঘুরে দেখেন এবং অভিজ্ঞতা বিনিময় করেন। কর্মশালায় কৃষক হাফেজ জলিল সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এপি ম্যানেজার পিন্টু আলবাট পিরিছ। বিশেষ অতিথি ছিলেন, প্রোগ্রাম অফিসার সুজিৎ হলদার, স্বপন ডেভিড সাহা, স্পন্সরশীপ অফিসার উজ্জল চিছাম।

বড়দলে নামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বিভিন্ন স্থানে সরস্বতী পূজা ও নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন এবং ভক্ত ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি বিভিন্ন স্থানে গমন করেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশ চন্দ্র সানার সার্বিক ব্যবস্থাপনায় দক্ষিণ বড়দল সার্বজনীন নাম যজ্ঞ মন্দির, জেল পাতুয়া সরস্বতী পূজা ও গোয়ালডাঙ্গা যুব সংঘের আয়োজনে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোস্তাকিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসম্প্রদায়িক বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ফরিদুজ্জামান ফরিদ, আওয়ামী লীগ নেতা মনিন্দ্র ঢালী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু রায়হান সুমন, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও মন্দিরের সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।

আশাশুনিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলা এনজিও সমন্বয় কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, যুব উপন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, বিভিন্ন এনজিও প্রতিনিধি অংশ নেন। সভায় উপজেলায় কার্যরত এনজিওগুলোর কর্মকান্ড, বাস্তবায়নাধীন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও জন প্রতিনিধিদের সাথে সমন্বয় সাধন এবং এনজিওগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় করে কাজ করার জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

আশাশুনিতে শরিফুল হত্যার মামলায় আটক-২

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার লস্করী খাজরা গ্রামের আঃ মজিদ গাজীর পুত্র শরিফুল হত্যা মামলার ২ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। 

শরিফুলদের পারিবারিক সূত্রে জানাগেছে, এক বছর পূর্বে শরিফুলের সাথে একই গ্রামের আব্দুল রফি মালির কন্যা ফতেমা খাতুনের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন শরিফুলের কাছে মেয়ে দেবেনা বলে নানা ভাবে হয়রানী করতে থাকে। ১২ ফেব্রুয়ারি শরিফুল শ্বশুর বাড়ি গেলে তাকে নির্যাতনের এক পর্যায়ে মৃত্যুভেবে রাতের আঁধারে শরিফুলদের মাছের ঘেরের বাসায় নিয়ে গলায় রশিদিয়ে ঝুলিয়ে রাখে। পরদিন ভোরে ঘেরের বাসায় গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে এসআই আজিজুল ইসলাম সুরোতহাল রিপোর্ট শেষে লাশ মর্গে প্রেরন করেন। আসলে সে আত্মহত্যা করেছে, না তাকে হত্যার পর লাশ ঘেরের বাসায় টানিয়ে রাখা হয়েছে এ নিয়ে পরিবার ও এলাকায় গুঞ্জন শুরু হয়। পুলিশ জোর তদন্ত চালানোর এক পর্যায়ে ওসি মোঃ গোলাম কবিরের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা ও অন্য পুলিশ অভিযান চালিয়ে ফতেমার নানী লস্করী খাজরা গ্রামের মওলা গাজীর স্ত্রী নূর জাহান বিবি ও খালু কল্যানপুর গ্রামের মজিবর গাইনের পুত্র শাহারুলকে আটক করেন। এবাপারে থানায় হত্যা মামলা (নং ৮) রুজু হয়েছে।

মোড়েলগঞ্জে এমপির সুস্থতা কামনা করে নিশানবাড়িয়া ও বলইবুনিয়ায় দোয়া মাহফিল

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাট-৪,মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন-এর সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাগরিব নামাজবাদ নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মো. কবির হোসেনের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দসহ মুসল্লিগন। দোয়া পরিচালনা করেন ইমাম নজরুল ইসলাম। এ সময় বক্তারা স্থানীয় সংসদ সদস্য’র আশু সুস্থতা কামনা ও মোনাজাত শেষে পৃথক পৃথক তবারক বিতরণ করা হয়। এদিকে মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে এমপি’র সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপসায় ২ মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রূপসা প্রতিনিধি

রূপসা থানা পুলিশ ২ মাদক সেবীকে আটকের পর ভ্রাম্যমান আদালত তাদেরকে কারাদন্ড এবং অর্থ দন্ডে দন্ডিত করেছে। জানাযায়, গত ১৬ ফেব্রুয়ারী রাতে পূর্ব রূপসা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই কামরুল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব রূপসা এলাকার আদর্শ গলি থেকে বাগমারা গ্রামের মামুন হাওলাদার (২৭) এবং একই গ্রামের আমির হোসেনের পুত্র আরাফাত হোসেন তাজ (২২) কে গাজা সেবনরত অবস্থায় আটক করেন। পরে ১৭ ফেব্রুয়ারী সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউএনও নাসরিন আক্তার মাদক সেবী মামুন হাওলাদারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং আরাফাত হোসেনে অর্থ দন্ডে দন্ডিত করেন। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রূপসায় ৪ জুয়ারী গ্রেফতার, একধিক কেরামবোর্ড উদ্ধার

রূপসা প্রতিনিধি

রূপসা থানা পুলিশ এক বিশেষ অভিযানে রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়ী, জুয়া খেলার সরঞ্জাম এবং ৮ টি কেরামবোর্ড উদ্ধার করেছে। এ ব্যাপারে জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। রূপসা থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ও অফিসার ইনচার্জ (তদন্ত) এর নেতৃত্বে গত ১৬ ফেব্রুয়ারী রাতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা বাজারের আতাউর মিনার চায়ের দোকানে অভিযান চালিয়ে তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের আব্দুল হাই এর পুত্র মোহাম্মদ আলী (৬৩), সোনাউল্লার পুত্র নাসির উদ্দিন (৬৮), মোল্লাহাট উপজেলার গাংনী এলাকার নওশের আলীর পুত্র মাসুদ শেখ (২৫) এবং বামনডাঙ্গা গ্রামের রকিব শেখের পুত্র ইমরান শেখ (৩০) কে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেন। এ সময় ঘাটভোগ ইউনিয়নের চিহ্নিত জুয়াড়ী এবং মাদক ব্যবসায়ী মান্নান এবং উক্ত দোকানদার পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে নগদ ৮ হাজার ৭ শত টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে। অপরদিকে পুলিশের অন্য একটি দল উপজেলার বিভিন্ন পয়েন্টে চায়ের দোকানে অভিযান চালিয়ে ৮ টি কেরামবোর্ড উদ্ধার করে। এছাড়া থানা পুলিশ গত ১৫ দিনে সাজা প্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত ৬৭ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

      শিরোমণিতে পুত্রের অত্যাচার থেকে রেহাই পেতে মা’এর থানায় অভিযোগ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি পুর্বপাড়ায় পুত্রের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে থানায় লিখিত অভিযোগ করেছেন বৃদ্ধা মা মনোয়ারা বেগম (৭৪)। ১৬ ফেব্রুয়ারি মনোয়ারা বেগম খানজাহান আলী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন । অভিযোগ  সুত্রে জানা যায়, ইতিপুর্বে বৃদ্ধার স্বামী বন্ধকৃত মহসেন জুট মিলের শ্রমিক জালাল শেখ (৯০) নিজের পৈত্রিক সম্পত্তি বিক্রি করে তাদের সন্তান উজ্জল এর নিকট  ৪ লক্ষ ৩৭ হাজার টাকা জমা রাখে এবং  টাকা রাখার সময় ষ্টাম্পে লিখিত হয় যে উজ্জল তাদের পিতা-মাতা  যতদিন জীবিত থাকবে ততদিন তাদের ভরণ পোষণ এবং চিকিৎসার খরচ  বহন করবে । কিন্তু বিগত ৬ মাস ধরে তাদের সন্তান উজ্জল ভরণ পোষণ দেওয়াতো দুরে থাক, পিতা- মাতার  কোন খোজ খবরই নেয়না । এদিকে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেনা বৃদ্ধ পিতা-মাতা। চিকিৎসার জন্য পুত্র উজ্জলের নিকট টাকা চাইলেই বৃদ্ধা মা’ মনোয়ারা বেগমকে শারীরীক অত্যাচার করে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, গ্রাম্য আদালতের মাধ্যমে উজ্জলকে ইউনিয়ন পরিষদে তলব করে টাকা ফেরত দেয়ার জন্য রায় প্রদান করা হয়। কিন্তু বৃদ্ধা মায়ের পাওনা টাকা ফেরত না দিয়ে তালবাহানা শুরু করলে ইউনিয়ন পরিষদ মনোয়ারা বেগমকে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন।

যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র মতবিনিমিয়, পথসভা ও ব্যাপক গণসংযোগ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী ১৭ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৫টায় যোগীপোল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার ফুলবাড়ীগেট রেলক্রসিং থেকে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় শুরু করে পুরাতন মাইলপোষ্ট এলাকা ঘুরে বিএফআইডিসি রোড হয়ে ফুলবাড়ীগেট বাজারে এসে শেষ হয়। এসময় চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২০৪১ বাস্তবায়নে তৃণমূলের কাজ করতে নিউনিয়নের দায়িত্ব নিতে চাই।   এসময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, সুরুজ জামান হানিফ, ২নং ইফনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ কোরবান আলী, মোঃ মনির হোসেন, পারভিন আক্তার, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মোঃ বাবু, বেগ রাশেদুজ্জামান, আব্দুর রহমান, শহিদুল ইসলাম, নূর ইসলাম, মিতুল, শাহরিয়ার খান,জসিম মোড়ল,বেগ রাসেল, বেগ সিবলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় ও গণসংযোগকালে এলাকাবাসী বেগ লিয়াকত আলীকে যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এবং দলীয় মনোনয়ন দেয়ার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।

ব্যক্তিমানিকানাধীন সকল জুটমিল চালু এবং বকেয়া পাওনার দাবীতে ঘোষিত কর্মসূচী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস সহ বন্ধকৃত সকল জুট মিল চালু ও  শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে পুর্বঘোষিত কর্মসূচী সফল করার লক্ষ্যে গতকাল বুধবার বিকাল ৫ টায় সোনালী জুট মিল শ্রমিক ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সভায় মহসেন জুট মিলের প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন এর সভাপতিত্বে ফেডারেশনের প্রচার সম্পাদক  সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন ,সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক  মোঃ সাইফুল ইসলাম,   বীর মুক্তিযোদ্ধা, ইঞ্জিল কাজী, সেকেন্দার আলী , লিয়াকত মুন্সি , কাবিল আহম্মেদ , সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস , নিজামউদ্দিন,  বাবুল আক্তার, ওবায়দুর রহমান, বাবুল শেখ, বক্তিয়ার সিকদার, আঃ ওহাব, শহিদুল সর্দার , আমির মুন্সি প্রমুখ । কর্মসূচীর মধ্য রয়েছে ১৯ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪টায় আটরা শিল্পাঞ্চলের আফিলগেটে শ্রমিক জনসভা, ২১ ফেব্রুয়ারী সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা , ২৪ ফেব্রুয়ারী বেসরকারি জুট মিলের সকল মুক্তিযোদ্ধা শ্রমিকদের নিয়ে এ্যাজাক্স শ্রমিক ক্লাবে মতবিনিময় সভা এবং ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় সকাল ১০ টা থেকে বেলা ১২ পর্যন্ত ২ ঘন্টা রাজপথ – রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা হবে। এর মধ্যে ব্যক্তিমালিকানাধীন সকল জুটমিল শ্রমিক কর্মচারীদের দাবী মেনে নেয়া না হলে লাগাতার  রাজপথ – রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে।