নবারুণ সংসদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুনামেন্টের পুরস্কার বিতরণী
খবর বিজ্ঞপ্তি
নবারুণ সংসদ-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬টি দল নিয়ে প্রথম নবারুণ শর্ট পীচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ও নবারুণ সংসদের নির্বাহী সদস্য শমসের আলী মিণ্টু। টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নবারুণ সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শমসের আলী মিণ্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবারুণ সংসদের সভাপতি গাজী ওহিদুর রহমান টুকু, উপদেষ্টা কাজী আহম্মেদ-উল মামুন, কাজল কৃষ্ণ দে, সহ-সভাপতি আকরাম হোসেন। সাধারণ সম্পাদক মোঃ খাইরুল এহসান মানিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑসহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, কোষাধ্যক্ষ শেখ খুরশিদ আহমেদ, নির্বাহী সদস্য ফরহাদ নেওয়াজ টিপু, সাধারণ সদস্য মাহাবুবুর রহমান সেণ্টু, জামিল আহম্মেদ পলাশ, কামরুজ্জামান তুহিন, মাহফুজুর রহমান রাজিব, মিহির কুমার দত্ত, উপদেষ্টা আঃ করিম বাবু, মোঃ খায়রুল আনাম বাবলু, কামাল পাশা হারু, এস এম রেজাউর রহমান বাবুল প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী চ্যাম্পিয়ান স্বপন স্মৃতি সংঘ এবং রানার্স আপ ফেন্ডস অব রাহুল দলকে প্রাইজ মানি ও ট্রপি বিতরণ করেন।
রূপসার নতুনহাট-কুদির বটতলা ৩ কিলোমিটার সড়কে জনসাধারণে চলাচলে চরম দুর্ভোগ
রূপসা প্রতিনিধি :
খুলনার রূপসা উপজেলার নতুনহাট-কুদির বটতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক জুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে সড়ক দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ এলাকার হাজার হাজার মানুষকে। এছাড়া সড়কে গর্ত আর খানাখন্দের জন্য প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্ভোগের যেন অন্ত নেই এ অঞ্চলের খেঁটে খাওয়া কৃষক, দিনমজুর, কর্মজীবী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের। এই সড়ক দিয়ে খুলনা সদর, ফকিরহাট, বটিয়াঘাটাসহ বিভিন্ন উপজেলায় প্রতিদিন কয়েক হাজার লোক যাতায়াত করে। এছাড়া কয়েকটি এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয় । এ বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র পথ হচ্ছে এসড়ক। স্থানীয় জাফর শেখ জানান, আমরা এপথ দিয়ে চলাচল করতে পারি না, বৃষ্টির সময় হাঁটু পর্যন্ত কাঁদা হয়। কোনো প্রকার যানবাহন এই রোড দিয়ে গেলে সামনে বালু ছাড়া আর কিছু দেখা যায় না।
বয়োবৃদ্ধ রাবেয়া খাতুন বলেন, বয়স হয়েছে হাঁটতে গেলে অনেক কষ্ট হয়। যানবাহনে চলাচল করবো, তারও সুযোগ নেই। রাস্তাটি এতটাই খারাপ যে একদিন যানবাহনে চলাচল করলে গায়ের ব্যথায় বিছানা থেকে উঠতে পারি না। স্কুল ছাত্রী রাইসা আক্তার বলেন, যখন এই রোড দিয়ে যায় মনে হয় এই বুঝি গাড়িটি আমার দিকে চলে আসছে। যদি রাস্তাটি ভালো করা হয় তাহলে আমাদের ভেতরে কোনো আতঙ্ক থাকবে না।
পিকআপ চালক আরমান শেখ জানান, এই রোডে অনেক ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। আর অনেক সময় গর্তে পরে চাকার এক্সেল ভেঙে যায়। এতে আমাদের কে লোকসানের মুখে পড়তে হয়। ভ্যানচালক আবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে সড়কটি, গাড়ি চালাতে গেলে মনে হয় দূর্ঘটনায় পড়লাম। আমরা এলাকাবাসী রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান বলেন, ওয়াসার ভবন নির্মাণ করার জন্য বড় বড় ট্রাক এ রাস্তাদিয়ে চলাচলের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির সংস্কারের কাজ শুরু হবে।
ডুমুরিয়ায় এমপির কোভিড-১৯ টিকা গ্রহন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় করোনা ভাইরাস প্রতিষেধক কোভিড-১৯ টিকা গ্রহন করেছেন স্থানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনি এ টিকা গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সুফিয়ান রুস্তম,প্রেসক্লাব সভাপতি কাজী আবদুল্লাহ,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার সহ অনেকে।এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ডারসহ অনেক মুক্তিযোদ্ধা এ টিকা গ্রহন করেন।
ডুমুরিয়ায় পুরুষাঙ্গ কর্তন: মামলা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শোভনা ঋষিপল্লীতে এক যুবকের পুরুষাঙ্গ কেটে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ। গত সোমবার রাতে উপজেলার পশ্চিম শোভনা দাসপাড়ায় এ ঘটনা ঘটে। আহত যুবক খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঘটনার সাথে জড়িত পাগল চাদ দাস (৩৫) কে আটক করেছে পুলিশ। এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার শোভনা দাসপাড়া এলাকার অরবিন্দু দাসের ছেলে বাসুদেব দাসের সাথে একই পাড়ার নিরঞ্জন দাসের ছেলে পাগল চাদের টাকা-পয়সা লেনেদেন নিয়ে বিরোধ চলে আসছে।তারই জের ধরে ঘটনার রাত অনুমান ১০টার দিকে বাসুদেব স্থানীয় তপন দাসের দোকান থেকে বাড়ি ফেরার পথে পাগলচাদ পরিকল্পিত ভাবে তার উপর হামলা চালায়।এতে সে আহত হয়ে মাটিতে পড়ে গেলে তার পুরুষাঙ্গ ধরে টানা-হেচড়ার এক পর্যায়ে গোপনাঙ্গ কেটে রক্তাক্ত জখম হয়। এরপর স্থানীয় তাকে উদ্ধার করে ওই রাতেই প্রথমে ডুমুরিয়া পরে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামীকে আটক করা হয়েছে।
বাগেরহাটে ঢাকা পোস্ট.কম এর উদ্বোধন
স্টাফ রিপোটার,বাগেরহাট
অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট.কম এর উদ্বোধন উপলক্ষে সারা দেশের ন্যায় বাগেরহাটেও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বাগেরহাট প্রেসক্লাব এর সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, অবসরপ্রাপ্ত বাগেরহাট জেলা তথ্য কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দীন। প্রেসক্লাবের সহ-সভাপতি নকিব সিরাজুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন যুগান্তর ও মাছরাঙ্গা টেলিভিশন এর জেলা প্রতিনিধি শওকত আলী বাবু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব, বাংলা নিউজের জেলা প্রতিনিধি এস এস শোহান। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গনমাধ্যম দেশ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় ঢাকা পোস্ট. কমও দেশের মানুষের কল্যাণে কাজ করবে। বক্তারা ঢাকা পোস্ট.কমের সাথে জড়িত সকল গনমাধ্যম কর্মী ও কর্তৃপক্ষের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এর আগে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে পুনরায় প্রেসক্লাব এর সামনে এসে শেষ হয়। র্যালীতে বাগেরহাট এর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাগেরহাট পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করার অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
অসাংবিধানিক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বাগেরহাট পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পৌর বিএনপির সভাপতি শেখ সাহেদ আলী রবি।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এসময় বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে পৌর বিএনপির সভাপতি শেখ সাহেদ আলী রবি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি ৬ তারিখে একটি সভার মাধ্যমে বাগেরহাট পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে শুধু মাত্র বর্তমান জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের স্বাক্ষর রয়েছে।আহবায়ক কমিটির সদস্য সচিবের স্বাক্ষর নেই।আর ওই দিন বাগেরহাট পৌর বিএনপির কোন বর্ধিত সভা হয়নি। অসাংবিধানিক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বাগেরহাট পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। পৌর কমিটিকে বহাল করার জন্য কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এর আগে মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বারসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম অবৈধভাবে ক্ষমতার দাপটে বহিস্কার করেছেন। সাম্প্রতিক সময়ে বাগেরহাট পৌরসভা নির্বাচনে দলের ভরাডুবির কারণ হিসেবেও শাহেদ আলী রবি এটিএম আকরাম হোসেন তালিমকে দায়ী করেন।
বর্তমান আহবায়ক কমিটি বাগেরহাট জেলা বিএনপিকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে। দলের স্বার্থে এই কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি করার জন্য কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন সাহেদ আলী রবি।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো আমরা বিলুপ্ত ঘোষনা করেছি।আর সংবাদ সম্মেলনে সাহেদ আলী রবি যেসব অভিযোগ করেছেন তা সত্যি নয়। তিনি কখনও কোন বর্ধিত সভায় আসেন না। তিনি শুধু মন গড়া অভিযোগ করে যান।
সর্বশেষ ২০১৬ সালে সম্মেলনের মাধ্যমে বাগেরহাট পৌর বিএনপির কমিটি কমিটি গঠন করা হয়।
সুন্দরবনে চোরাই ট্রলার ও ইলিশ ধরার জালসহ আটক ৪
স্টাফ রিপোটার,বাগেরহাট
সুন্দরবনের ভোলানদীর চর থেকে চোরাই ট্রলার ও ইলিশের জালসহ চার চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের ভোলানদীর চর থেকে শরণখোলা থানা পুলিশ এদেরকে আটক করে। এসময় বরিশাল থেকে চুরি করে আনা একটি ট্রলার ও সাড়ে চার হাজার ফুট ইলিশের জাল জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিন চরদুয়ানী এলাকার রুবেল বিশ্বাস, জুয়েল বিশ্বাস, মহিবুল বিশ্বাস ও শাহিন শিকদার।বরগুনা থেকে ট্রলারটি চুরি করে সুন্দরবনের ভোলা নদীতে তারা অবস্থান করছিল সুযোগ বুঝে জেলেদের কাছে বিক্রি করার জন্য।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বরগুনা থেকে ট্রলার ও ইলিশের জাল চুরি করে কিছু দুষ্ট লোক সুন্দরবনের অভ্যন্তরে অপেক্ষা করছিল। অভিযান চালিয়ে আমরা তাদেরকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিন চরদুয়ানি এলাকার বাদশা মিয়ার একটি ট্রলার ও ইলিশের জাল চুরির কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চিত্রাংকন প্রতিযোগিতা ২০ ফেব্রুয়ারি
তথ্য বিবরণী
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনা শিশু একাডেমিতে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগ: প্লে থেকে ২য় শ্রেণি। খ-বিভাগ: ৩য় থেকে ৫ম শ্রেণি এবং গ-বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। ক বিভাগের জন্য বিষয় ও মাধ্যম উন্মুক্ত। খ ও গ-বিভাগের বিষয়: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে।
২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে প্রভাতফেরীতে শহিদ হাদিস পার্কে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। দুপুর দুইটায় মুজগুন্নি শিশু বিকাশ কেন্দ্রে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বিকাল সাড়ে চারটায় বয়রাস্থ বিভাগীয় গণ-গ্রন্থাগার প্রাঙ্গণে আলোচনা সভা এবং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির প্রতিযোগিতা ১৮ ফেব্রুয়ারি
তথ্য বিবরণী
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনা জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব কার্যালয়ে ১৮ ফেব্রুয়ারি সঙ্গীত ও আবৃত্তি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ঐদিন বিকাল তিনটায় অনুষ্ঠিতব্য ভাষার গান বিষয়ে ক-বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এবং খ-বিভাগ একাদশ থেকে তদুর্দ্ধ। একুশে’র কবিতা বিষয়ে ক-বিভাগ প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এবং ৫ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।
খুলনা বিভাগে নবযোগদানকৃত ৩৮তম বিসিএস কর্মকর্তাগনের সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিএফএফইএ) এর খুলনাস্থ কার্য্যালয় শ্রিম্প টাওয়ারে মঙ্গলবার খুলনা বিভাগে নবযোগদানকৃত ৩৮তম বিসিএস কর্মকর্তাগনের সাথে (ক)হিমায়িত খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরন ও রপ্তানী এবং (খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে হিমায়িত খাদ্যের ভুমিকা শীর্ষক এক ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিএফএফইএ) এর ভাইস-প্রেসিডেন্ট সেখ মোঃ আব্দুল বাকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহকারী কমিশনার মাহমুদুর রহমান ও গালিব মাহমৃদ পাশা; ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের খুলনা বিভাগে নবযোগদানকৃত ৪৫ জন কর্মকর্তা ছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএফএফইএ’র বোর্ড অব ডাইরেক্টস এম.খলিলুল্ল্যাহ, এস.হুমায়ুন কবির, মোঃ মাসুদুর রহমান ও শেখ কামরুল আলম প্রমুখ। বিএফএফইএ’র পক্ষ হতে অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে অত্র সেক্টর সম্পর্কে ব্রিফিং করেন বিএফএফইএ’র পরিচালক জনাব এস.হুমায়ুন কবির।
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার সহ ৩ নার্সের বিরুদ্ধে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পৌরসভার সরল গ্রামের মৃত সাজ্জাত সরদারের ছেলে মোঃ আবু দাউদ সরদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্ত্রী ফাতেমা বেগম মাতৃ স্বাস্থ্য গর্ভবতী ভাউচার কার্ড হলেও তার কোন সুযোগ সুবিধা তিনি পাননি। ১৬ জানুয়ারি তার গর্ভবতী স্ত্রীকে ডেলিভারী করার জন্য হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার ও নার্সরা তার প্রতি অবহেলা করে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদারকে অবহেলা সহ বিভিন্ন বিষয় জানালে তিনিও রোগীর লোকদের সাথে অসদাচরণ করেন বলে দাউদ জানান। নবজাতক শিশুকে অপারেশনের মাধ্যমে ভুমিষ্ট করা হলেও তার প্রতি চরম অবহেলা করায় শিশুটি চরম অসুস্থ হয়ে পড়ে। ১৮ জানুয়ারি শিশুটিকে খুলনা শিশু হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শিশুটি মারা যায়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার জানান, এ ব্যাপারে আমার কাছে কেউ আসেনি। আর কোন ডাক্তার ও নার্সরা রোগীদের সাথে এ ধরণের আচরণ করে না বা করেনি।
পাইকগাছা উপজেলা প্রশাসনের সাথে ঘের মালিক ও চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দর মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় উপজেলা প্রশাসনের সাথে ঘের মালিক ও ঘের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পাইকগাছা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, দাউদ শরিফ, শেখ আনারুল ইসলাম, শেখ জালাল উদ্দীন, অজিয়ার রহমান শাহিন, আবুল বাশার বাবুল সরদার, নির্মল মজুমদার, সাজ্জাত আলী সরদার, জিএম মিজানুর রহমান, এসএম বাবুল আক্তার, আলাউদ্দীন সোহাগ, প্রদীপ মহালদার। এ সময় প্রধান অতিথি বলেন, আপনাদের মৎস্য চাষের পাশাপাশি ধান চাষ করতে হবে। যদি কোন ঘের মালিক সরকারী রাস্তার পাশে কেয়ারের রাস্তা ব্যবহার করে ঘের পরিচালা করেন এবং রাস্তা না বেঁধে ঘের করেন তাহলে প্রত্যেকে আইনের আওতায় আনার জন্য নির্দেশনা প্রদান করেছেন। তিনি আরো বলেন, আমাদেরকে লবন পানির ঘের থেকে সরে এসে মিষ্টি পানিতে ঘের পরিচালনা করতে হবে। একদিকে লবন প্রভাবে মরছে গাছ পালা অন্যদিকে নদীর তলদেশ ভরাট হয়ে প্রকৃতি বন্যার সৃষ্টি হচ্ছে।
মোংলায় ষড়যন্ত্রকারীদের কবলে দিশেহারা হয়ে পড়েছে একটি খ্রীষ্ট্রান পরিবার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ষড়যন্ত্রকারীদের কবলে দিশেহারা হয়ে পড়েছে একটি খ্রীষ্ট্রান পরিবার। হামলা-মামলাসহ তাদের বিরুদ্ধে একের পর এক নানা চক্রান্তে লিপ্ত রয়েছে প্রতিপক্ষ গ্রুপটি। আর এতে সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ হয়রানীর শিকার হচ্ছেন এ পরিবারটির নারী ও পুরুষ সদস্যরা। উপজেলার চিলা ইনিয়নের উত্তর হলদিবুনিয়া গ্রামে বিগত কয়েক বছর ধরে উদ্ভুদ পরিস্থিতির মধ্যে ওই পরিবারটির দিন কাঁটছে। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় জেমস, অনুজ, পিয়াস ও দিলিপ হালদার যৌথ পরিবার হিসেবে বসবাস করছেন। তবে পেশাগত কারণে ঢাকা-খুলনাও বসবাস রয়েছে তাদের। কিন্তু ২/৩ বছর আগে থেকে জমিজমা ও বাড়ির সীমানা প্রাচীর নিয়ে প্রতিবেশী একটি পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতিসহ মামলায় জড়িয়ে পড়েন তারা। আর এ ক্ষেত্রে স্থানীয় একটি কুচক্রি মহল তাদের পরিবার নিয়ে নানা চক্রান্তে মেতে উঠছে। ওই মহলটির ইন্দনে ইতোমধ্যে হামলা-মামলাসহ নানাভাবে হেস্তনেস্ত হয়েছে জেমস পরিবারের সদস্যরা। এমনকি নিরীহ এ পরিবারের নারী ও পুরুষ সদস্যরা একাধিক ষড়যন্ত্রমূলক মামলার ঘানি টানছে। শুধু তাই নয়, অকারণে এ পরিবারের সদস্যদের নিয়ে চলছে নানা চক্রান্ত। গ্রামের অযাচীত নানা ইস্যুতে একের পর ফাঁসানোর চেষ্টায় লিপ্ত রয়েছে কু-চক্রমহলটি। সম্প্রতি স্থানীয় অপর একটি খ্রীষ্ট্রান ও মুসলিম পরিবারের কিশোর-কিশোরীর প্রেম-প্রণয় নিয়ে স্থানীয় থানায় ধর্ষণ মামলা হয়। আর এ ঘটনার বিষয় কোন কিছু না জানলেও জেমস পরিবারকে নিয়ে অহেতুক অপপ্রচারসহ ষড়যন্ত্রে মেতেছে ওই মহলটি। কুচক্রী মহলটি তাদেরকে একের পর হুমকি দিচ্ছে মিথ্যা মামলায় ফাঁসানোর। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাঁদা দাবী করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ অবস্থায় নিরীহ জেমস পরিবার ও তার স্বজনরা চরম উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছেন। কখন হামলা, আবার কখন ষড়যন্তের মামলা হবে তা নিয়ে দু:শ্চিন্তার অন্ত নেই তাদের। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নিরুপায় এ খ্রীষ্ট্রান পরিবারটি।
কুয়েটে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ মঙ্গলবার সকালে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বিশ্ববিদ্যালয়ের পূজা উদ্যাপন কমিটির সার্বিক আয়োজনে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীসহ অন্যান্যরা স্বতঃফূর্তভাবে শ্রী পঞ্চমী তিথিতে শ্বেতবসনা, বাগ্দেবী সরস্বতী দেবীর শুভ আরাধনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় পূজা মন্ডপ পরিদর্শণ করেন বিশ্ববিদ্যালয়ের ইইই অনুষদের ডীন প্রফেসর ড. কে. এম. আজহারুল হাসান। পূজাকালীণ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়া, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, ড. এম. এ. রশীদ হলের প্রভোস্ট প্রফেসর ড. সজল কুমার অধিকারী, পূজা উদ্যাপন কমিটির সভাপতি তুষার কান্তি রায়, কোষাধক্ষ্য আশিষ বর্মনসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধায় প্রতিমা আনয়ন করা হয় এবং ১৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরে প্রতিমা নিরঞ্জন দেওয়া হবে।
খুবিতে বাণী অর্চনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার দুপুর ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে বাণী অর্চনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাণী অর্চনা আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. সমীর কুমার সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেছেন এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ গঠনের আদর্শ ও চেতনার মধ্যেও ছিলো অসাম্প্রদায়িকতা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই অসাম্প্রদায়িক চেতনা ও ভাবনা লালন করেন এবং সে চেতনায় উদ্দীপ্ত সমাজ গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন বাণী অর্চনার মুখ্য উদ্দেশ্য জ্ঞানের সাধনা। মানুষ প্রকৃতভাবে জ্ঞান অর্জন করতে পারলে তার ভেতরের-বাইরের সকল কুসংস্কার দূর হয়, মানবিক চেতনার বিকাশ ঘটে। অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে অব্যাহত জ্ঞান চর্চার মাধ্যমে দক্ষ ও মানবিক গুণাবলী সম্পন্ন জনসম্পদ তৈরিতে খুলনা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি সুষ্ঠুভাবে এ আয়োজন সম্পন্ন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ শরীফ হাসান লিমন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ছোটন দেব নাথ। এরআগে খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না সস্ত্রীক এ মন্দিরে অঞ্জলি প্রদান করেন। বাণী অর্চনা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে আরও ছিলো সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের মন্দিরে প্রতিমা স্থাপন, সকাল ৯ টায় পূজা আরম্ভ, সকাল ১০.৩০ টায় অঞ্জলি প্রদান ও সকাল ১১.৩০ টায় প্রসাদ বিতরণ।
খুলনা মহানগরীর সকল উন্নয়ন কর্মকান্ড বর্ষা মওসুমের পূর্বে সমাপ্ত করার
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর সকল সড়ক, ড্রেন নির্মাণ ও সংস্কার কর্মকা- বর্ষা মওসুমের পূর্বেই মানসম্মতভাবে সমাপ্ত করার আহ্বান জানিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র সভাপতি শেখ আশরাফ উজ জামান এবং মহাসচিব শেখ মোহাম্মদ আলী। বিবৃতিতে তারা বলেন, খুলনা শহরের সড়ক, ড্রেনসহ সকল নির্মাণ ও সংস্কার-কর্মকা- বর্ষা মওসুমের পূর্বেই মানসম্মতভাবে নির্মাণ কাজ শেষ না করলে খুলনা শহরে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং জনগণ চরম দুর্ভোগের সম্মুখীন হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানান।
মোড়েলগঞ্জের পঞ্চকরণে ভাঙ্গন কবলিত ১২শ’ মিটার ভেরিবাঁধ পরিদর্শন করেন সংসদ সদস্য
এম.পলাশ শরীফ,স্টাফ রিপোর্টার
রাতেও বসে নেই মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের স্থানীয় সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। অবিরাম ছুটছেন উপজেলার প্রত্যান্ত অঞ্চলের গ্রামগুলোতে। গ্রামীন অবকাঠামো উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাটসহ এলাকার নানাবিধ সমস্যা সামধানের চেষ্টা করছেন তিনি। বর্তমান সরকারের উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিকল্পনা অনুযায়ী প্রতিটি গ্রাম হবে শহর বাস্তবায়নে গ্রামের চিত্র পরিবর্তনে নিরালশভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সোমবার রাতে তিনি মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজের ১২শ’ মিটার ভেরিবাঁধ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। এ সময় তিনি পুটিখালী, তেলিগাতি ও পঞ্চকরণ ইউনিয়নের হেড়মা, পাচঁগাও, সোনাখালী, দেবরাজ গ্রামসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখে স্থানীয় যোগাযোগ ব্যবস্থাসহ নানাবিধ সমস্যার সমাধানের নির্দেশনা দেন।
এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী, সোনাখালী থেকে হেড়মা পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার ভেরিবাঁধে সংস্কার, হেড়মা ও হরগাতি জলকপাট দুটি সংস্থার। একই সাথে দেবরাজ ও কুমারিয়াজোলা খালের নতুন স্লাইজগেট নির্র্মাণের জন্য স্থানীয়দের আশ^স্ত করেন।
পাশাপাশি তিনি ভেরিবাঁধ কেটে অবৈধভাবে যারা লবণ পানি প্রবেশ করিয়ে কৃষি সেক্টরে যারা ক্ষতি স্বাধন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশনাও প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যানদের।
সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তার সাথে ছিলেন বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ^জিৎ বৈদ্য, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা তেলিগাতি ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, পঞ্চকরণ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তরুন সমাজ সেবক আব্দুর রাজ্জাক খলিফা, জেলা শ্রমীক লীগ নেতা এ্যাড. শফিকুর রহমান নান্টু, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান, যুবলীগ নেতা মাহফিজুর রহমান হিরু, ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, মো. কামরুল ইসলাম, পংকজ ঘরামী ও মইনুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
আইয়ুব হোসেনের পিতার সুস্থতা কামনা জেইউজের
খবর বিজ্ঞপ্তি
সাংবাদিক ইউনিয়ন যশোর-জেইউজের সদস্য আইয়ুব হোসেনের পিতা মোশারফ হোসেন (৮৫) অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে জেইউজের সভাপতি এম.আইউব,সহসভাপতি কাজী রকিবুল ইসলাম,সাধারণ সম্পাদক আকরামুজ্জামান,যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক মীর কামরুজ্জামান মনি, কোষাধ্যক্ষ এমএআর মশিউর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও নির্বাহী সদস্য হানিফ ডাকুয়া মোশারফ হোসেনের আশু সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন
জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ-এর সভা
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সকাল ৮ টায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া-এর পরিচালনায় বয়রা উসওয়ায়ে হাসানা মাদ্রাসায় যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আশরাফ নূরী।
আগামী ৬ ই মার্চ ঢাকায় কেন্দ্রীয় ওলামা মশায়েখ সম্মেলন সফল এ প্রধান অতিথি দিকনির্দেশনা মুলক আলোচনা করেন। সম্মেলন সফলে প্রচারণা, পোস্টারিং ও দাওয়াত এর বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় সাথে ঢাকায় সম্মেলনে অংশ নিতে ডেলিগেট নির্ধারিত করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ, মাওলানা মুমতাজুল করিম, মুফতী জিহাদুল ইসলাম, মুফতী ইলিয়াস জাহানাবাদী, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মুফতী আলী আহমাদ, মুফতী ইমরান হুসাইন, মুফতী জাকির হুসাইন, মাওলানা আবু সালেহ, মাওলানা ফজলুল কাদের, মুফতী মিরাজ মাহমুদ, মুফতী আমানুল্লাহ, মুফতী আব্দুল্লাহ, মাওলানা হুসাইন আহমাদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।
কামাল আহবায়ক, খায়ের সদস্য সচিব: খালিশপুর থানা মৎস্যজীবীলীগের আহবায়ক কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
আওয়ামী মৎস্যজীবীলীগ খুলনা মহানগর শাখার অন্তর্গত খালিশপুর থানার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কামাল হোসেন ব্যাপারীকে আহবায়ক ও আবুল খায়েরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই উপলক্ষে গতকাল সন্ধ্যায় ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভা কামাল হোসেন ব্যাপারী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়র আঃ জব্বার, প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর আওয়ামী মৎস্যজীবীলীগের সদস্য সচিব এ্যাডভোকেট ইব্রাহিম খলিল ইমন,বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানার আওয়ামীলীগের সহ-সভাপতি তাইজুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামী মৎস্যজীবীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ মিজানুল ইসলাম আলজামিল, আলী আকবার, শেখ জামাল হোসেন পলাশ, ইঞ্জিনিয়র শাকিল আহসান, নগর সদস্য মল্লিক মাসুম জামান, শামসুদ্দোয়া বাঙালী, সেহেল মোল্লা, মোঃ জাহিদুল ইসলাম শিকদার। উপস্থিত ছিলেন খালিশপুর থানার মৎস্যজীবীলীগের সদস্য বৃন্দু আনোয়ার হোসেন মোল্লা, রবিউল ইসলাম, হুমায়ুন কবির বাদল, মোঃ জাকির হোসেন, আশিকুজ্জামান শ্রাবন, মোঃ রানা তালুকদার, এম,এ সালাম, রেজাউল ইসলাম,মোঃ মহসিন মোল্লা, আবুল বাজার, মোঃ ইউসুফ, মোঃ সেন্টু, মোঃ পলাশ, সোহেল মোল্লা, মোঃ মনসুর, মোঃ বাদল মিয়া, মিসেস পুতুল, লিমা, আবুল হোসেন ও তাওহিদুল ইসলাম প্রমূখ। সভার শুরুতে নগর নেতৃবৃন্দুকে ফুলেল শুভেচ্ছা জানায় খালিশপুর থানার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
প্রত্যেক মানুষের একটি ভাষা আছে যা তার মাতৃভাষা: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রত্যেক মানুষের একটি ভাষা আছে যা তার মাতৃভাষা। মাতৃভাষায় যত দ্রুত একজন আরেকজনকে জানার সুযোগ করে দেয়, বুঝার সুযোগ করে দেয় অন্য কোনোভাবে তা সম্ভব হয় না। সিটি মেয়র মঙ্গলবার বিকেলে নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারে ‘বাংলা ভাষায় ইসলাম চর্চা’ শীর্ষক ভাষা ও সাহিত্য সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। আসহাবুল কুরআন ফাউন্ডেশন- খুলনা এ সেমিনারের আয়োজন করে। ব্যতিক্রমি এ আয়োজনের জন্য সিটি মেয়র আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইসলামের মূল গ্রন্থ আল-কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। নবী (সা.) ও সাহাবীগণ ছিলেন আরবি ভাষী। সে কারণে প্রায় দেড় হাজার বছর ধরে ইসলামী জ্ঞান চর্চার মাধ্যম হয়ে আছে আরবি। স্বাধীনতা পরবর্তী সময়ে মাতৃভাষায় ইসলাম চর্চার ক্ষেত্রে অগ্রগতি সাধিত হলেও ধর্মীয় শিক্ষার সর্বস্তরে মাতৃভাষার গুরুত্ব যথাযথভাবে স্বীকৃত হয়নি। কিন্তু দেশের জনগণের ভাষায়ই ইসলামের দাওয়াত পৌঁছানো জরুরী। তাহলেই দ্রুত ইসলামের প্রসার ঘটানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
ইমাম পরিষদ-খালিশপুর থানা শাখার সভাপতি মাওলানা কারামত আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন শাহ্ মুহাম্মদ হাকিম আখতার-এর খলিফা মাওলানা রফিকুর রহমান। অন্যান্যের মধ্যে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সহসম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, বিশিষ্ট কলামিস্ট মুফতি যুবায়ের আহমেদ, কথা সাহিত্যিক সোহেল নেওয়াজ, খুলনা দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা মুশতাক আহমেদ, খুলনা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আ খম জাকারিয়া, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি গোলামুর রহমান, বাংলাদেশ বেতার-খুলনা কেন্দ্রের আলোচক মুফতি আব্দুল কুদ্দুস, বিশিষ্ট লেখক মাওলানা মুজাহিদুল ইসলাম, হাবীব লাইলি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুদুর রহমান, আহসাবুল ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা কবীর হুসাইন প্রমুখ সেমিনারে বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক। পরে বিকাল ৪টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর সোনাডাঙ্গা প্রি-ক্যাডেট স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেপটিক ট্যাংক খালিকরণ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসএনভি নেদারল্যান্ডস ডেভলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন মাসব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করে।
কেসিসি’র কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সোনাডাঙ্গা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির (ফেজ-১) সভাপতি আলহাজ্ব শরীফ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান আহমেদ, সোনাডাঙ্গা জনকল্যাণ সমিতির (ফেজ-২) সভাপতি মোঃ আব্দুল কাদের বেগ ও সাধারণ সম্পাদক মোঃ শামিমুর রহমান। বিষয় ভিত্তিক কর্মপরিকল্পনা তুলে ধরেন এসএনভি’র বিজনেস এন্ড স্যানিটেশন এ্যাডভাইজার তানভীর আহমেদ চৌধুরী এবং স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ। অন্যান্যের মধ্যে কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার মো: আনিসুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নূর ইসলাম, সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালায় স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
ইলিয়াস হোসেন, তালা
সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে । ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের আটারুই গ্রামের ফকির দাসের মেয়ে ও জেএনএ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী (১৫) বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ – উল- হাসান । এসময় মেয়ের বাবা ফকির দাসের কাছ থেকে বাল্য বিবাহর প্রস্তুতি নেওয়ার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন ও ছেলে নিকট আত্মীয় চন্দ্র দাশ ও শসো দাশের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন ।
এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মামুন রেজা, বেসরকারি সংস্থা( প্রসেস) এর মৌসুমি আক্তার হেনা, তালা থানার এএসআই ওমর ফারুক প্রমুখ। ইউএনও বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে হয়। মেয়ের পরিবার বাড়িতে বিয়ে আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন।তালা থানা পুলিশকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়। পরে মেয়েটির পরিবার জরিমানা ও ১৮ বছর আগে মেয়েকে বিয়ে দিবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।
যুব ইউনিয়নের মহানগর কাউন্সিল : রাজু সভাপতি ও রিয়াসাত সাধারণ সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগর শাখার ৮ম সম্মেলনের কাউন্সিল গতকাল বিকেলে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আফজাল হোসেন রাজু। সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী। সম্মেলনে আফজাল হোসেন রাজু সভাপতি, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ সাধারণ সম্পাদক ও শেখ রবিউল ইসলাম রবি সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। কমিটির অন্যান্যরা হলেনÑসহ-সভাপতি শাহ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ধীমান বিশ্বাস, প্লাবন পাল বাধন, সহ-সাধারণ সম্পাদক রামপ্রসাদ রায়, বাবুল শরীফ বাবু, কোষাধ্যক্ষ উজ্জ্বল বিশ্বাস, দপ্তর সম্পাদক হরষিৎ ম-ল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ রাজিব হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. ত্রিদ্বীপ কুমার ম-ল, ক্রীড়া সম্পাদক ভবেশ চন্দ্র রায়, সাংস্কৃতিক সম্পাদক উত্তম কুমার রায়, নির্বাহী সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, মোঃ সোহেল হোসেন, সুজাতুজ্জামান মুন, মোঃ জসীম উদ্দিন মোল্লা, মোঃ ফেরদৌস সানা, মিঠুন ম-ল।
মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র নির্বাচনের মনোনয়নপত্র জমা প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগীয় মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৫ মার্চ ২০২১ শুক্রবার। ঘোষিত তফসিল অনুযায়ী ১১টি পদের বিপরীতে ১৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিতরণ করা হয় এবং মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির অফিসে মনোনয়নপত্র পূরণপূর্বক জমা প্রদান করেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেনÑনির্বাচন কমিটির সদস্য এস এম ওবায়দুল্লাহ ও শেখ আব্দুল হালিম এবং সহকারী প্রিজাইডানিং অফিসার সামসুর রহমান বাবুল ও অফিস সহকারী সিরাজুল ইসলাম চৌধুরী।
গাড়িসহ ডিম ছিনতাই: মূল হোতাসহ আটক ৭
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী দলের মূল হোতাসহ সাত জন আটক হয়েছে। তারা গাড়িসহ ডিম ছিনতাইয়ে অভিযুক্ত। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে মিরপুর থানায় এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন এ তথ্য জানিয়েছেন। আটক ব্যক্তিরা হলো– মানিকগঞ্জ জেলার চর ঘোস্তা এলাকার মো. আলতাফ হোসেন ব্যাপারীর ছেলে মো. লিটন ব্যাপারী (২০), বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে মো. ওয়াহিদ আলম (৩৮), মাগুরার রাওতলা গ্রামের হাফিজার বিশ্বাসের ছেলে মো. সাইদুল ইসলাম, পাবনার ঈশ্বরদী উপজেলার চর গরগরি গ্রামের ইজাব আলী ম-লের ছেলে শুকনাল ওরফে শুকুর আলী (২৫), একই উপজেলার বাবুলচারা গ্রামের আব্দুল ওহাব খানের ছেলে মো. আরাফাত হোসেন (১৯), বাশের বাধা গ্রামের আপাল প্রামাণিকের ছেলে মো. ইমন প্রামাণিক এবং নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা পশ্চিমপাড়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে মো. ওসমান গনি (৩০)। সংবাদ সম্মেলনে আজমল হোসেন বলেন, ‘গত ৩১ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে পাবনার মো. শহিদুল ইসলাম জেলার টেবুনিয়া বাজারের সাইদুলের আড়ৎ থেকে ৭০৪ খাচি ডিম শ্যালোইঞ্জিন চালিত পরিবহন আলগামনে নিয়ে আসছিলেন। পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নয় মাইল নামক স্থানে পৌঁছালে তার গাড়িসহ ডিম ছিনতাই হয়। পরে শহিদুল ইসলাম মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।’
তিনি আরও জানান, মামলার পর সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপর মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে সাত জনকে আটক করেন। এছাড়াও ছিনতাই হওয়া আলগামন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বিস্কুট-পানিতে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই
নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিস্কুট ও পানিতে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মামলা দায়েরের পর ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুকিতুর রহমান মোল্লা (৬০) ও তার ছেলে আরাফাত মোল্লা (৩৫)। তারা কালিয়া উপজেলার দেবদুন গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত বুধবার (১০ ফেব্রুয়ারি) নড়াইল শহর থেকে দুইজন যাত্রী শাকিব শিকদারের ইজিবাইকে ওঠেন। তারা কৌশলে লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে নিয়ে যান। সেখানে ওই দুইজন বিস্কুট ও পানি খান। সাকিবকেও খেতে দেন তারা। বিস্কুট-পানি খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন সাকিব। পরে তারা ইজিবাইকটি নিয়ে যান। এরপর স্থানীয় লোকজন তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘গ্রেফতারকৃতরা ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য। ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।’
তিন বছরের রেললাইন প্রকল্প শেষ হয়নি ১০ বছরেও
স্টাফ রিপোর্টার
খুলনা-মোংলা রেললাইনের দ্বিতীয় প্যাকেজের জন্য জলপাইগুঁড়ি থেকে আনা স্লিপার ব্যবহার অযোগ্য বলে প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। মানহীন পণ্য ব্যবহার করা হবে না বলে পরামর্শক প্রতিষ্ঠান জানিয়েছে। এদিকে খুলনা-মোংলা ৬৫ কিলোমিটার রেললাইন প্রকল্প তিন বছরের স্থলে ১০ বছরেও শেষ হয়নি। প্রকল্পের ২৫ শতাংশ কাজ এখনো বাকি। রেলপথ নির্মাণে প্রথম ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৭২১ কোটি টাকা। এখন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮০১ কোটি টাকা। ২০১০ সালে এ প্রকল্পের কাজ শুরু হয়। পরামর্শক প্রতিষ্ঠান আইএমইডি সূত্রে জানা যায়, যেসব মালামাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তার মধ্যে রয়েছে-৪০ হাজার বিজি প্রিপেইড মনো ব্লক কনক্রিট (পিএসসি) স্লিপারস ফর ফিক্সিং ইউআইসি, ছয় সেট পিএসপি স্লিপারস ফর ওয়ান ইন টুয়েল্ভ টারমাউনটস উইথ ইউআইসি ৬০ কেজি রেলস, সিএমএস ক্রসিং অ্যান্ড কার্ভ সুইচ, ৩৫ সেট বিজি ওয়ান ইন টুয়েল্ভ টারমাউনটস উইথ ইউআইসি ৬০ কেজি রেলস অন পিএসসি স্লিপারস উইথ সিএমএস ক্রসিং, ২৩ সেট বিজি ওয়ান ইন আট দশমিক পাঁচ টারমাউনটস উইথ ইউআইসি ৬০ কেজি রেলস অন পিএসসি স্লিপারস উইথ সিএমএস ক্রসিং। ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টু ব্রো-এলটি লিমিটেড স্লিপারস সরবরাহের দায়িত্ব পালন করছে। পরামর্শক প্রতিষ্ঠান আইএমইডি’র তথ্যমতে, চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মানহীন মালামাল সরবরাহ ও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে তা শেষ হতে দেরি হচ্ছে। এ প্রকল্পের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন জানান, জলপাইগুঁড়ি থেকে আনা মানহীন স্লিপার বুয়েট বাতিল করেছে। যাচাই-বাছাই করেই বিভিন্ন সরঞ্জাম রেললাইনে সংযোগ করা হবে।
তিনি বলেন, আইএমইডি’র পরিবেক্ষণ সমীক্ষা শেষে তথ্য দেয়া হয়েছে। জলপাইগুঁড়ি থেকে আনা স্লিপার এই রেললাইনে ব্যবহারের উপযোগী নয়। আইএমইডি’র সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী জানান, কাজের গুণগত মান ঠিক রেখে গতি বাড়িয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করার ব্যবস্থা নেয়া, চুক্তিপত্রের শর্তানুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিকাদারের আইপিসি পরিশোধ ও পরামর্শকদের বিলও সময়মত পরিশোধ করতে বলেছে আইএমইডি। তিনি আরও বলেন, রেল মন্ত্রণালয় সব বিষয়ে সার্বিক মনিটরিং করছে। অনভিজ্ঞ সাব কন্ট্রাক্টরের কারণে প্রকল্প শেষ করতে বিলম্ব হচ্ছে বলে তিনি অভিমত দিয়েছেন। সূত্র জানায়, পাকিস্তান আমলের শেষ দিকে মোংলা থেকে মালামাল দেশের বিভিন্ন স্থানে আনা-নেয়ার জন্য প্রকল্প গ্রহণ করা হয়। সে প্রকল্প আলোর মুখ দেখেনি এখন পর্যন্ত। মোংলা বন্দর থেকে মালামাল ভারতসহ অন্যান্য দেশে পাঠানোর জন্য ২০১০ সালের সরকার এ প্রকল্প গ্রহণ করে। এ পর্যন্ত তিন দফা সময় বাড়ানো হয়েছে। গতমাস পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৭৫ শতাংশ। জমি অধিগ্রহণে বিলম্ব, যথাসময়ে মালামাল সরবরাহ না হওয়া এবং রূপসা নদীর উপর রেলের সেতু নির্মাণে দেরি হওয়ায় ১০ বছরেও প্রকল্পের কাজ শেষ হয়নি। এ বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের পরিচালনক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ইতিমধ্যে ৭৫ শতাংশের কাজ শেষ হয়েছে। যথাযথ মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষ করা হবে। তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও নকশা প্রণয়নের জন্য ব্যয় বেড়েছে। প্রকল্পের কার্যক্রমে পাইলিং-এ জটিলতা মেটাতে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। আটটি স্টেশনের মধ্যে আড়ংঘাটা ও মোহাম্মদনগর স্টেশনের ছাদ শেষ হয়েছে। অন্যান্য স্টেশনের পাইলিংয়ের কাজ চলছে। তবে ট্র্যাক নির্মাণ ও সিগন্যাল লাইনের কাজ এখনও শুরু হয়নি। অনভিজ্ঞ সাব-কন্ট্রাক্টর নিয়োগের ফলে দীর্ঘসূত্রিতা বাড়ছে বলেও জানান তিনি।
বিদ্যুৎ¯পৃষ্টে ঘের ব্যবসায়ীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার মুকুন্দপুরে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল কুদ্দুস (২৫) নামের এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে তার সহযোগী। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস মুকুন্দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, কুদ্দুস বাড়ির পাশে নিজের মৎস্যঘেরে পানির মোটরের তার মেরামতের কাজ করছিলেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তাকে বাঁচানোর চেষ্টা করলে তার সহযোগী (নাম জানা যায়নি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
সাতক্ষীরায় ট্রলারডুবে ৩ শ্রমিক নিখোঁজ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১২ জনের মধ্যে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে স্রোতের মুখে পড়ে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজ বাঁধ নির্মাণ শ্রমিকরা হলেন- বাবুর আলী, শফিকুল, আজিজ। তারা শ্রীউলা এলাকার বাসিন্দা। এছাড়া ট্রলারডুবির ঘটনায় আহত একজনকে জায়গির মহল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, কাজে যাওয়ার সময় খাল পার হওয়ার সময় স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। ভাটার সময় হওয়ায় তারা মূল নদীর দিকে ভেসে গিয়েছেন। ট্রলারচালক নুর ইসলাম জানান, ১২ জন শ্রমিক নিয়ে পার হওয়ার সময় স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তিনজন নিখোঁজ আছে। ট্রলারটি নদীতে পাতা জালে আটকা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতাপনগরের ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। আশাশুনি থেকে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে। প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আম্ফানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কুড়িকাউনিয়ায় বিশালাকৃতির খাল তৈরি হয়েছে।
মুজিববর্ষে তালায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে
ইলিয়াস হোসেন, তালা
মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার তালায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ বেংগল ল্যান্সার ব্যবস্থাপনায় এবং ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের পরিচালানায় সহযোগিতা করবেন তালা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) সকালে তালা উপজেলা পরিষদ হল রুমে এ ম্যারাথন উপলক্ষে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এস এম তারেক সুলতান, ক্যাপ্টেন সরকার সানি মোহাম্মদ তালহা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু বক্কর হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলসহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দরা। উক্ত সভায় জানানো হয়, ডিজিটাল ম্যারাথন টি ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সাকালে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে ৫ কিলোমিটার এর মেেধ্য হবে। শ্লোগান হবে ‘মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন’।
রূপসায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময়
রূপসা প্রতিনিধিঃ
রাজনৈতিক দলের নেতাদের সাথে উপজেলা অপরাজিত ফোরাম এর সদস্যদের মতবিনিময় সভা ১৬ ফেব্রুয়ারি বেলা ১১ টায় বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অপরাজিতা ফোরাম আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা। রূপসা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি বিকাশ কুমার মিত্র, রূপান্তরের অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী সুবল কুমার ঘোষ টুটুল।
অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আজিজুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ,মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা পারভিন, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ও ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি জুলফিকার আলী, অপরাজিতা ফোরামের সদস্য মমতা হেনা জোসনা, তানজিলা খাতুন, মাধুরি সরকার, ফিরোজা বেগম,স্বপ্না রানী পাল, আসমানি বেগম, রিতা বেগম, হাসনা বেগম, ফাতেমা ইয়াসমনি, সাবিনা বেগম, পারুল বেগম, লাভলী বেগম প্রমূখ।
রূপসায় মাদক, জুয়া, ইভটিজিং ও জঙ্গীবাদের বিরুদ্ধে মত বিনিময় সভা
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের বিট পুলিশিং কমিটি কর্তৃক আয়োজিত সন্ত্রাস, মাদক, জুয়া, ইফটিজিং ও জঙ্গীবাদের বিরুদ্ধে মত বিনিময় সভা মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশারফ হোসেন। এসময় বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিয়ষক সম্পাদক শ ম জাহাঙ্গির। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসহাক সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পালেরহাট পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ কাফি, প্যানেল চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম সরদার,ইউপি সদস্য সাইদুর রহমান, ফরহাদ সরদার, মিজান শেখ,ইউপি সদস্য মিহির পাল প্রমূখ। অপরদিকে ঘাটভোগ ইউনিয়নে সোমবার বিকালে বিট পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। রূপসা থানার নবাগত অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, অধ্যক্ষ আল মামুন সরকার, এ্যাডঃ সুশিল কুমার পাল, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মোল্লা তাহিদুল ইসলাম, পুটিমারি পুলিশ ক্যাম্পের ইনচার্জ নকিব ইকবালের পরিচালনায় বক্তৃতা করেন নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মাধুরী সরকার, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপ্না রানী পাল, প্যানেল চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা, সহাদেব বৈরাগী, এস আই আঃ হালিম, লিটন গাজী, এ এস আই আলম মোল্লা, ইউপি সদস্য মনিরুল ইসলাম ফকির, মোঃ শফিকুল ইসলাম, দিবাংসু মালাকার মনি, সাবেক ইউপি সদস্য সুব্রত বাগচি, যুবলীগ নেতা সরদার আবুল কালাম আজাদ. কৃষকলীগের ইউনিয়ন সভাপতি মোঃ আজিজুল মোল্লা, ফিরোজা বেগম, লাভলী বেগম, সুনিতি রায় লস্কর প্রমূখ।
ঝিনাইদহে বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বঙ্গবন্ধু বয়স্ক শক্তি স্বেচ্ছায় সেবা লীগ শহরের শিশু একাডেমী মিলনাতনে এ আয়োজন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ঝিনাইদহ-মাগুরা মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক নুর আলম বিশ^াস, বঙ্গবন্ধু বয়স্ক শক্তি স্বেচ্ছায় সেবা লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কাইয়ুম হুসাইন পলাশ, জেলা শাখার সভাপতি গোলাম মোর্শেদ জোয়ার্দ্দার ব্রাইট ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রনিসহ অন্যান্যরা। এসময় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২ শতাধিক বয়স্ক নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ঝিনাইদহের মহেশপুরে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
ঝিনাইদহ প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ এর আওতায় ঝিনাইদহের মহেশপুরে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সু-চন্দন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, ঝিনাইদহের খুলনা বিভাগীয় দায়িত্বে (বি ও এ) অনুর্ধ-১৭ জয়নাল আবেদীন। প্রতিযোগিতা শেষে অংশ গ্রহণকারী স্কুল গুলোর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুলনা থেকে প্রকাশিত দৈনিক সময়ের খবর পত্রিকার ৩য় পাতায় গত ১৫ফেব্রুয়ারি ইং তারিখে প্রকাশিত “জোর পূর্বক দখলের অভিযোগ ” শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তা মূলতঃ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও মনগড়া। আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এমনটি করা হয়েছে। প্রকৃত ঘটনা হলো আমার দাদা ও নানার কাছ থেকে ওয়ারেশ সূত্রে পাওয়া জমিতেই আমরা ঘর নির্মাণ করছি। যার প্রকৃত কাগজপত্র আমাদের নিকট রয়েছে। উল্লেখ্য এই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিবেদক আমার কোনো সাক্ষাৎকার না নিয়েই মনগড়া সংবাদ পরিবেশন করেছেন।
আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন না করার আহবান জানাচ্ছি।
-লিমন শিকদার শাহিন
কুশলা, তেরখাদা,
খুলনা।
মোবাইলঃ ০১৭১৬-১৩৪০৮০।
পাইকগাছা পৌরসভায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণে এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দুঃস্থ ও অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার দুপুরে সরল দীঘির পাড় সংলগ্ন রাইস মিল চত্ত্বরে নব নির্বাচিত কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়লের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, নবনির্বাচিত কাউন্সিলর রাফেজা খানম,আওয়ামী লীগ নেতা প্রভাষক মশিউর রহমান, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন বাবু, শামীম সরকার, আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, স.ম আব্দুর রব, শিক্ষক আব্দুল খালেক, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সালাউদ্দিন কাদের, রাশেদুজ্জামান রাসেল, শাহীনশাহ বাদশা, অহিদুজ্জামান, মাহাবুবুর রহমান নয়ন, মুক্ত অধিকারি, আসাদুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতি, আশরাফুল ইসলাম টুটুল, করিম গাজী, বরকত গাজী, শহীদুল ইসলাম, কামাল হোসেন, আক্তার হোসেন, পলাশ হোসেন, আমজেদ সরদার, ছহিলউদ্দীন সরদার, বিল্লাল গাজী, হাসানুর রহমান, খালিদ হোসেন, আলেফ সানা, আব্দুল মান্নান, আব্দুল মজিদ গাজী, পাখি, মনিরা ও ফারিহা প্রমুখ। অনুষ্ঠানে এলাকার প্রায় শতাধিক দুঃস্থ ও অসহায় ব্যক্তিকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
ফকিরহাটে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসাহ ও উদ্দীপনা এবং হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীর্জের মধ্য দিয়ে বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ীতে বিদ্যা এবং সঙ্গীতের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। কলকলিয়া জি, সি মাধ্যমিক বিদ্যালয় ও কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে পূজা আরম্ভ হয়। পূজা শেষে বানী অর্চনার মধ্য দিয়ে পূজা সম্পন্ন হয়েছে। এসময় মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, কলকলিয়া জি,সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, এসএমসি এর সভাপতি অনাদী বিশ্বাস, কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরামন মন্ডল, এসএমসির সভাপতি নিহার রঞ্জন বাগচী, সদস্য রঞ্জন বালা, বীর মুক্তিযোদ্ধা শেখ মো: আবু বকর, শিক্ষক মনিমোহন অধিকারী, মিন্টু রানী বাগচী, মিথুন রায়, মায়া মজুমদার, অলোক পাল, মুক্তি পদ রায়, মিতা রানী গোমস্তা, নির্মল মজুমদার, দেবশ্রী রায়, সুরঞ্জনা মালাকার সহ বিভিন্ন শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
ফকিরহাটে জিসি মাঃ বিদ্যালয়ের মূল্যবান চেয়ারের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলকলিয়া জি, সি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন তৈরী ১৫টি মুলবান কাঠের চেয়ার উদ্বোধন করেন মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার। মঙ্গলবার দুপুরে উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকলিয়া জি,সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, এসএমসি এর সভাপতি অনাদী বিশ্বাস, কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরামন মন্ডল, এসএমসির সভাপতি নিহার রঞ্জন বাগচী, সদস্য রঞ্জন বালা, বীর মুক্তিযোদ্ধা শেখ মো: আবু বকর, শিক্ষক মনিমোহন অধিকারী, মিন্টু রানী বাগচী, মিথুন রায়, মায়া মজুমদার, অলোক পাল, মুক্তি পদ রায়, মিতা রানী গোমস্তা, নির্মল মজুমদার, দেবশ্রী রায়, সুরঞ্জনা মালাকার প্রমূখ।
দেবহাটা উপজেলা থেকে দিনদিন হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি “দোয়েল”
কে এম রেজাউল করিম, দেবহাটা
দেবহাটা উপজেলা থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের জাতীয় পাখি দোয়েল। এ পাখি এখন যেন চোখের আড়ালে। সচরাচার আর দেখা যায়না বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলকে। ঝোপ-ঝাড়ে, রাস্তার পাশে, অফিস বা বাড়ীর ছাদে জাতীয় পাখি দোয়েলের ছুটে চলা এখন আর চোখে পড়ে না। শোনাও যায়না দোয়েল পাখির সেই সুমিষ্ট কন্ঠ ও ডাকাডাকির আওয়াজ। যা এলাকার সকল শ্রেনিপেশার মানুষকে অজান্তেই তাদের মনে আনন্দ দিত।
প্রতিদিন উপজেলার বিভিন্ন অফিস, বাড়ী বা রাস্তার পাশের এ গাছ থেকে অপর গাছে বিচরণ করে বেড়াতে দেখা যেত গ্রাম-বাংলার সেই ছোট্র পাখি দোয়েলকে। তাদের জাদুকরী কন্ঠের ডাকাডাকিতে মন ভোলাতো সকল বয়সি মানুষের। কাক-চড়াইয়ের মত গ্রামের মানুষের সাথে সখ্যতা ছিল। খুব কাছে গেলেও উড়ে যেতোনা এ পাখিগুলো। তবে মাঝে মাঝে দেখা যেত একে অপরের সাথে আনন্দ করে ডানা দোলাচ্ছে। এবং সামান্য ঝগড়া করতেও দেখা যেতো দুটি পাখিকে। ছোট বেলায় প্রথম পড়া বইয়ে বাবা-মা আমাদের বারবার পড়িয়ে মুখস্ত করে দিয়েছিল আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। যে পাখির ডাকে আমাদের ঘুম ভেঙ্গে যেত। সাদা আর কালো রঙ্গের ছোট এ পাখিটির সাথে আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি স্মৃতি জড়িয়ে রয়েছে। মুয়াজ্জিনের আযানের সঙ্গে সুর মিলিয়ে আযানের সুমধুর ধ্বনির প্রতিধ্বনি সৃষ্টি করে জানান দিত এই সেই আমাদের জাতীয় পাখি। একটি সময় গ্রাম-বাংলার মানুষের ঘুম ভাঙ্গতো এ সব পাখিদের কলকাকলিতে। কিন্তু সমাজ পরিবর্তনের সাথে সাথে আমাদের গ্রাম-বাংলা থেকে, শূন্য হয়ে যাচ্ছে দেশীয় এসব পাখি। সকাল হলেই আগের মত এখন আর শোনা যায়না দেশীয় বা জাতীয় পাখি দোয়েলের ডাক। তবে আমাদের পরিচিত পাখিদের মধ্যে ঘুঘু, বক, শালিক, কোকিল, টিয়া, ময়না, চড়ই, কবুতর ও মাছরাঙ্গাসহ নানা প্রকার দেশীয় পাখি এখনো গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে দেখা যায়। যে পাখি সবসময় মানুষের সান্নিদ্ধে থাকতে দেখা যেত মাটিতে লাফিয়ে লাফিয়ে খাদ্য সংগ্রহ করতো কিন্তু হাজার বছরের সেই পাখি কালের পরিক্রমায় আজ প্রায় বিলুপ্তির পথে। তাই দোয়েল পাখির চি চি শব্দ এখন আর কানে শোনা যায়না বললেই চলে।
দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও তিন নম্বর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন বলেন, প্রতিনিয়ত আমরা ধ্বংস করছি আমদের সবুজ বৃক্ষ। নির্বিচারে বৃক্ষ নিধনের মাধ্যমে পাখিদের আবাসস্থান ধ্বংস এবং বিভিন্ন ফসলের ক্ষেতে ক্ষতিকারণ কীটনাশক প্রয়োগের প্রভাবে দিন দিন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে চিরচেনা এ সব পাখি। তাই এখন আর খুব একটা শোনা যায়না আমাদের জাতীয় মায়াবী পাখি দোয়েলের সু-মধুর কন্ঠ। শুধু তাই নয় বৃক্ষ নিধনের পাশাপাশি বিভিন্ন এলাকায় পাখি শিকারও হচ্ছে। ফলে প্রকৃতি থেকে দিনদিন হারিয়ে যেতে বসেছে চিরচেনা দেশীয় এসব পাখিগুলো। তাই পাখি শিকার বন্ধ করে বৃক্ষরোপন করতে সকল শ্রেনিপেশার মানুষের আসুদৃষ্টি কামনা করছেন উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।
জমে উঠেছে মহেশপুর পৌরসভার নির্বাচন: আওয়ামীলীগ ও বিএনপিসহ লড়ছেন ৪ মেয়র প্রার্থী
শামীম খান মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
আর মাত্র ১২ দিন বাকি ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনের। এরই মধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিজয়ের জন্য কোমড় বেধে মাঠে নেমে পড়েছেন। দিনে রাতে প্রার্থীরা ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট ভিক্ষা শুরু করেছেন। দিচ্ছেন এলাকার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতিও।
এবারের পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৪জন প্রার্থী। এর মধ্যে আওয়ামীলীগের আব্দুর রশিদ খান (নৌকা),বিএনপি’র আমিরুল ইসলাম খান চুন্নু (ধানের শীষ),স্বতন্ত্র মোস্তফা কিরন (নারিকেল গাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তাহাবুর রহমান (হাতপাখা) প্রতিক নিয়ে লড়ছেন।
এদিকে নির্বাচন নিয়ে পৌর এলাকার বেগমপুর,বেঁচিতলা,বোয়ালিয়া,নওদাগ্রাম,জলিলপুর,চড়কতলা,পাতিবিলা,হুদোর মোড়, গাড়াবাড়ীয়া, গোপালপুর, ক্যাম্প পাড়া,হামিদপুরসহ বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লার মোড়ে মোড়ে চায়ের দোকান গুলোতে চলছে নির্বাচনী হাওয়া। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে চায়ের দোকান গুলো এবারের নির্বাচনে কে হবেন পৌর পিতা। কাকে ভোট দিলে পৌর এলাকার উন্নয়ন হবে,কে সুনবেন পৌর এলাকার অসহায় মানুষ গুলোর কষ্টের কথা গুলো,বিগত দিনে কোন মেয়র এলাকায় কেমন উন্নয়নের কাজ করেছেন,কে মেয়র নির্বাচিত হলে ভোটারদের কথা মনে রাখবে এসব নিয়েই চলছে চায়ের দোকান গুলোতে আলোচনা-সমালোচনার ঝড়।
বৌচিতলা গ্রামের ভোটার রবিউল ইসলাম বলেন,মুলত আমাদের এখানে নৌকা আর ধানের শীষের মধ্যে লড়াই হবে। তার পরও আমাদের এলাকার মানুষ এলাকায় ব্যাপক উন্নয়ন করার কারনেই এলাকার মানুষ নৌকার প্রার্থী আব্দুর রশিদ খানকেই আবারও মেয়র হিসেবে বিজয়ী করবেন।
জলিলপুর গ্রামের ইন্তাদুল ইসলাম ইন্তা খাঁন জানান,মুলত পৌর নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আব্দুর রশিদ খান আর বিএনপি’র প্রার্থী আমিরুল ইসলাম খানের মধ্যেই হবে মুলত ভোট যুদ্ধ।
পাতিবিলা গ্রামের আব্দুল হান্নান জানান, নৌকার প্রার্থী আব্দুর রশিদ খান মেয়র থাকা কালিন সময়ে এলাকায় যে উন্নয়ন করেছেন আমাদের এলাকার মানুষ তাকেই আবারও ভোট দিয়ে নির্বাচন করবেন।
গাড়াবাড়ীয়া গ্রামের শহীদুল ইসলাম জানান, আমাদের এখানে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রশিদ খান ও বিএনপি’র প্রার্থী আমিরুল ইসলাম খান চুন্নুর মধ্যে ভোটের লড়াই হবে। কে হারবেন আর কে জিদবেন তা বলা কষ্টের ব্যাপার।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। গতকাল ছিল সনাতন ধর্মালম্বীদের বিদ্যার দেবী সরস্বতি পূজা। ঘন কুয়াশার মধ্যে খুব ভোর থেকে সাংবাদিক জাহাঙ্গীর বিদ্যা দেবীর এ পূজা অর্চনায় অংশ গ্রহনকারী হাজিডাঙ্গা, মির্জাপুর, সাজিয়াড়া ও গোলনা মালোপাড়া এবং দাসপাড়ায় অধিকাংশ বাড়িতে শুভেচ্ছা বিনিময় করেন। দুপুরে মির্জাপুর উত্তর মাথা রক্ষাকালী মন্দির কমিটির আয়োজনে এ পূজায় আগতদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তৃতা করেন। পরে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে সকল শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর সমন্বয়ে অনুষ্ঠিত এ পূজায় আগতদের সাথে মতবিনিময় করেন। বিকেলে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন আরাজি ডুমুরিয়া গ্রামের সাত্তার শেখের ছেলে তরিকুল শেখকে দেখতে যান। তার চিকিৎসার খোঁজ খবর নেন। রাত ৮ টায় ৩ দিনব্যাপী খলশী ক্যাডেট স্কীম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আগত মুছাল্লীদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। রাত ১০ টায় মির্জাপুর অন্ন ফৌজদারের বাড়িতে সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন। এসময়ে উপস্থিত ছিলেন সত্যরঞ্জন বাছাড়, জীবনান্দ বাছাড়, বিরাম বাছাড়, দিগন্ত মন্ডল, আজমত শেখ, রিজাউল শেখ, শ্যামপদ মন্ডল, কবির মোড়ল,ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।
আশাশুনিতে মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে আক্রমণে আহত-৩, গ্রেফতার-৫
আশাশুনি প্রতিনিধি
সাতক্ষীরা আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আশাশুনির গদাইপুরে সড়কের উপর আটকে নির্মমভাবে পিটিয়ে ৩ জনকে মারাত্মক জখম করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৫ জনকে আটক করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গদাইপুর গ্রামের করিম মোল্যার পুত্র আঃ গফফারসহ একাধিক ব্যক্তি জানান, উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে হত্যা মামলা ১০৮/২০ এর ধার্যদিনে হাজিরা দিতে আসামীরা আদালতে যান। বিকাল ৩ টার দিকে আসামীরা মটর সাইকেল ও অন্য যানবাহনে বাড়ি ফিরছিল। গদাইপুর মৎস্য সেটের কাছে অহিদুল ইসলাম মোল্যার বাড়ির সামনে পৌছলে শিমুল, সবুজ, হাফিজুল, মফিজুল, হাসান, জামাল, রবিউল, বারিক, মেহদী হাসান, নাজমুল, মোস্তফা, রাসেল, শাহিন, কালামসহ ২০/২৫ জন আসামীদের বহনকারী সবশেষ মটর সাইকেল পথরোধ করে আটক করে। এসময় তারা মটর সাইকেলে থাকা জামসেদ মোল্যার পুত্র মোস্তাকিম, মৃত সামছুর সরদারের পুত্র মাসুদ রানা ও কুদ্দুছ সরদারের পুত্র হিমুকে কাপড় দিয়ে চোখ বেধে প্রকাশ্যে রামদা, কুড়াল, হাতুড়িসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে নির্মমভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে একটি ভ্যানে উঠিয়ে ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমের বাড়ির কাছে পৌছে দেয়। খবর পেয়ে এএসআই মাহবুবসহ পুলিশ দল ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে এ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে ওসি গোলাম কবিরসহ বহু পুলিশ ঘটনাস্থানে পৌছে মৃত সরবত মোল্যার পুত্র শিমুল(২৮) ও সবুজ (২৫), শহিদুল মোল্যার পুত্র নাজমুল (২২), আত্তাপ মোল্যার পুত্র মেহদী হাসান (২৩) ও মৃত আয়জদ্দিন মোল্যার পুত্র বারিক (৫৭) কে ঘটনাস্থান থেকে গ্রেফতার করেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।এব্যাপারে পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম কবির জানান, আকটকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। আশাশুনিতে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আশাশুনির ক্যান্সার আক্রান্ত নাছিমাকে অর্থ সহায়তা করলেন ওসি
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির ক্যান্সারে আক্রান্ত গৃহবধূ নাছিমার অসুস্থতার বিষয়ে খোঁজখবর নিতে ও উন্নত চিকিৎসার জন্য অর্থ সহায়তা করলেন অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। মঙ্গলবার দুপুর ২.৩০টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের মৃত মুনছুর আলী মালীর ছেলে দিনমুজুর রবিউল ইসলামের স্ত্রী নাছিমা খাতুন (৩৫) কে সহায়তা প্রদান করা হয়।
ওসি গোলাম কবির নাছিমার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। হস্তান্তরকালে আশাশুনি প্রেসক্লাবের সদস্য এম এম নুর আলম, রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক বিএম আলাউদ্দীনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। তার চিকিৎসার জন্য কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান সাহায্য করতে চাইলে তার স্বামীর মোবাইল নম্বার ০১৭৪৯-০৯০৫৪৬ (বিকাশ) এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আশাশুনিতে মোবাইলে ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার টাকা মোবাইল ব্যাংকিং ‘নগদ’ এর মাধ্যমে প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কার্যক্রমরে উদ্বোধন করা হয়।
সদর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউপি সদস্য শাহিনুর আলম, পারুল আক্তারসহ নগদ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে কাদাকাটি ইউনিয়ন পরিষদে কার্যক্রমের উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান দীপক চন্দ্র সরকার দীপ। অনুষ্ঠানে ইউনিয়ন সমাজকর্মী মৃনাল কান্তি স্বর্ণকার, সচিব মঞ্জুরুল ইসলাম ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়নে ৬৯৯ জনকে বয়স্ক ভাতা, ৪০১ জনকে প্রতিবন্ধী ভাতা ও ৩৯৮ জনকে বিধবা ভাতা প্রদানের জন্য একাউন্ট খোলা হয়।
ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এ্যাম্বুলেন্স চালক নিহত
ফকিরহাট প্রতিনিধি
খুলনা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা ১টি এ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে আলী আজীম (২৬) নামের একজন এ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। এসময় তার সহকারী আনিসুর রহমান গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে লখপুর আলহাজ¦ আম্বিয়া ইসহাক কলেজিয়েট গালর্স স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আজম এর বাড়ী খুলনার খালিশপুর থানাধীন বাবুল হাওলাদার এর পুত্র। ও তার সহকারীর বাড়ি সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায়। পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, খুলনা-মোংলা মহাসড়কের উক্ত স্থানে আসলে প্রচান্ড ঘনকুয়াশার কারণে এ্যাম্বুলেন্স চালক সাইডে দাড়িয়ে তার গাড়িটির সামনের গ্লাস মুছতে শুরু করেন। এসময় একটি অজ্ঞাত ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মূত্যু হয়। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছিল।
ফকিরহাটে ৮দলীয় ক্রিকেটের ফাইনাল খেলা ও পুরস্কার
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মৌভোগ সুবজ সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয় তম ৮দলীয় আন্ত: ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট খেলার ফাইনাল খেলা মঙ্গলবার বিকেল ৩টায় মৌভোগ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি হিসেবে নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি মো: মহসিন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোজাহিদুর রহমান মুজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: জাহাঙ্গির হোসেন, কাষ্টম ইন্সপেক্টর অরবিন্দ মালী, এএসআই মো: মিজানুর রহমান মো: ফিরোজ আহম্মেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলী আজগর শেখ, মো: হান্নান শাহ, নাজমা বেগম, যুবলীগ নেতা আ:মান্না শেখ, শ্রমিকলীগ নেতা মোহম্মদ আলী, সুবজ সংঘের সভাপতি মো: ফারুক হোসেন, সাধারন সম্পাদক আবু বক্কার, সদস্য শরিফ শেখ, জহিরুল ইসলাম নজু, জীমি, রানা প্রমূখ। ফাইনাল খেলায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড বনাম ৫নং ওয়ার্ড মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাড করতে নেমে ৩নং ওয়ার্ড ৮উইকেটে ১৮৯রান করে। এর জবাবে ৫নং ওয়ার্ড সব উইকেট হারিয়ে মাত্র ৯৩রান করে। এর সুবাদে ৩নং ওয়ার্ড বিপুল রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ফরহাদ শেখ ও জিহাদ শেখ।
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা-যশোরের উদ্যোগে এক মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা-যশোরের উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় যশোরস্থ রাজঘাট জেজেআই ৩নং গেট সম্মুখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেজেআই শ্রমিক নেতা নজরুল ইসলাম মল্লিক এবং সঞ্চালনা করেন শ্রমিক নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শমশেদ আলম শমশের। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑশ্রমিক নেতা শামস শারফিন শ্যামন, আব্দুর রাজ্জাক, শাহীন লস্কর, মোঃ মিলন, মোঃ লিটন, রাব্বি শেখ, লাচ্চু খান, মোঃ রহমান, মোঃ জাহাঙ্গীর, হযরত আলী প্রমুখ। সভায় উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা অবিলম্বে বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকল চালু, আধুনিকায়ন, পাটকল আন্দোলনের নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, দৈনিক ভিত্তিক, অবসরপ্রাপ্ত ও বদলী শ্রমিকদের সকল বকেয়া পরিশোধসহ ১৪ দফা বাস্তবায়নের জোর দাবি জানান।
মণিরামপুরে এবার অন্য রাস্তার কার্পেটিং তুললেন ক্ষুব্ধরা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুরে এবার এক কোটি ৩৬ লাখ টাকার একটি সড়কে পিচ দেওয়ার ১০ দিনের মাথায় কার্পেটিং ফাটল ধরেছে বলে অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ হয়ে কয়েক যুবক ফাটল ধরা কার্পেটিং খুঁচিয়ে তুলেছেন। সড়কটি পাকাকরণের কাজে নি¤œমানের পিচ ও খোয়া ব্যবহার করায় কার্পেটিং উঠে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে ঠিকাদার বলছেন, সঠিকভাবে কাজ শেষে রাস্তার ভিডিও ঢাকায় পাঠানো হয়েছে। এরআগে অনিয়মের অভিযোগে সম্প্রতি শ্যামকুড় ইউনিয়নের আমিনপুর মান্দারতলা থেকে লক্ষ্মণপুর পর্যন্ত সড়কটির পিচের কাজ চলমান অবস্থায় কার্পেটিং তুলে ফেলেছিলেন স্থানীয়রা।
জানাযায়, উপজেলার চিনাটোলা বাজার থেকে বালিয়াডাঙা খানপুর কলেজ মোড় পর্যন্ত সড়কটির অজয়ের মিল হতে কালিগঞ্জ মোড় পর্যন্ত দুই কিলো ৩০০ মিটার রাস্তার পাকাকরণের কাজ শেষ হয় ১০ দিন আগে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কয়েকজন যুবক সড়কের শফিয়ারের রাইচ মিলের সামনে কিছু অংশের কার্পেটিং তুলে ফেলেন। অভিযোগ করা হচ্ছে, নি¤œমানের খোয়া ব্যবহার, কার্পেটিং এর আগে পর্যাপ্ত প্রাইমকোর্ট (কালো তেল) ব্যবহার না করায় এবং পরিমানে কম পিচ দেওয়ায় সড়কটির কার্পেটিং ফেটে গেছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ গোলাম বলেন, আমি বিষয়টি পরে শুনিছি। খোঁজ নিয়ে জানলাম, রাস্তা ফেটে যাওয়ায় কয়েকজন এসে কার্পেটিং তুলে ফেলেছে। যারা তুলেছে তারা এলাকার কেউ না।
ওই সড়কটির কাজ দেখভালের দায়িত্বে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী নেয়ামত হোসেন। অভিযোগ রয়েছে তার নিয়ন্ত্রণে মণিরামপুরে চলমান রাস্তাগুলোর কাজে অনিয়ম হচ্ছে বেশি। সম্প্রতি এলাকাবাসী যে সড়কটির কার্পেটিং তুলে ফেলেছিলেন সেই রাস্তাও দেখভালের দায়িত্বে ছিলেন এই উপ-সহকারী প্রকৌশলী। এছাড়া মণিরামপুর-নওয়াপাড়া সড়কটির চলমান কাজও দেখছেন তিনি। সেখানেও মানহীন ইটের খোয়ায় কাজ হয়েছে। যা নিয়ে গণমাধ্যমে খবর বেরিয়েছে। ঠিকাদারদের দ্বারা প্রভাবিত হয়ে নেয়ামত হোসেন ঠিকমত রাস্তার কাজ দেখভাল করেননা বলে অভিযোগ। এই বিষয়ে জানতে একাধিকবার মোবাইলে কল করা হলেও ফোন রিসিভ করেননি উপ-সহকারী প্রকৌশলী নেয়ামত হোসেন। ফলে তার বক্তব্য জানা যায়নি।
রাস্তার ঠিকাদার শাহিনুর কবীর শাহিন বলেন, ১০ দিন আগে কার্পেটিং-এর কাজ শেষ হয়েছে। রাস্তার ভিডিও ঢাকায় পাঠানো হয়েছে। তার রেজাল্টও হাতে পেয়েছি। সঠিক নিয়মে কাজ হয়েছে। যারা কার্পেটিং তুলেছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।
মণিরামপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সানাউল হক বলেন, কাজের মান নিয়ে অভিযোগ থাকলে লোকজন আমাকে জানাতে পারতেন। তারা কার্পেটিং উঠিয়ে ঠিক করেননি।











































