খবর বিজ্ঞপ্তি::
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, আওয়ামী লীগ সরকার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে। আপনারা প্রতিটি ক্ষেত্রে তা দেখেছেন। সরকার দেশের তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতায় খুলনার উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ পরিকল্পনা গ্রহন করেছেন। আপনাদের সহযোগীতা এ উন্নয়নকে ত্বরান্বিত করবে। আপনারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলির আনারস প্রতীকে ভোট দিয়ে ওয়ার্ডের উন্নয়নে সহযোগীতা করুন। আপনারা আনারসে ভোট দিন, আমরা উন্নয়ন, সমৃদ্ধি, সুন্দর ও উন্নত নগর জীবন দিব।
গতকাল সোমবার দিনব্যাপী ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময় ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম মন্টু, শেখ শহিদুল ইসলাম শহিদ, মাওলানা আব্দুল ওয়াদুদ খান, আব্দুর রশিদে’র সভাপতিত্বে এবং নজরুল ইসলাম তালুকদার, আশরাফ হোসেন, মো. শিহাব উদ্দিন, জামিল আক্তারে’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা জোবায়ের আহমেদ খান জবা, হালিমা ইসলাম, কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া স্বপন, শেখ ফারুক হাসান হিটলু, মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, আজগর আলী মিন্টু, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, একেএম শাহজাহান কচি, সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, শেখ আবু হানিফ, মো. আমির হোসেন, আব্দুল হাই পলাশ, এ্যাড. ফারুক হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, মো. শহিদুল হাসান, কামরুল ইসলাম, রেকসোনা কালাম লিলি, মো. আইয়ুব খান, জামিল আক্তার, ইদ্রিস শেখ, আলমগীর মল্লিক, ইখতিয়ার উদ্দিন মোল্লা, মাহমুদুর রহমান সুজন, ইনামুল কবির, ইমরান মোল্লা, কে এম চঞ্চল, মাহবুব খন্দকার, নাঈমুর রহমান, কহিনুর বেগম, তুষার সরকার, শিরিন খানম, আব্দুল কুদ্দুস জমাদ্দার, তানভির হাসান, আব্দুস সাত্তার, মো. আক্তারুজ্জামান, লাভলি বেগম, নুর আলম, তহুরা শামসু, কাবিরী মোস্তফা, আজিজুল, তানিয়া, লিনা, আমান উল্লাহ খান কচি, কাজী নজরুল ইসলাম, আশরাফুল মিলন, খান বজলুর রহমান, মো, হানিফ, নাছের উদ্দিন বাদশা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এসময়ে মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন তিন ওয়ার্ডের বিভিন্ন সড়কে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করে।











































