Home আঞ্চলিক সরকারের পতন এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একসঙ্গে করতে হবে- মঞ্জু

সরকারের পতন এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একসঙ্গে করতে হবে- মঞ্জু

17

খবর বিজ্ঞপ্তি::

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সম্পূর্ণ বেআইনিভাবে, মিথ্যা মামলা সাজিয়ে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। এত অসুস্থ যে কারও সাহায্য ছাড়া হাটতে পারেন না, ঠিকমতো খেতে পারেন না। তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, আর্থ্রাইটিস বেড়ে গেছে। ৩টি বছর বিনা কারণে তাঁকে আটক করে রাখা হয়েছে।

মিথ্যা ও বানোয়াট মামলায় প্রতিহিংসার বিচারে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের ৩ বছর পুর্তিতে সোমবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মঞ্জু আরও বলেন, ‘আন্দোলনের মধ্য দিয়ে, জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে এবং মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। সরকারকে বাধ্য করব বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জনগণের সব অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এ হচ্ছে এখন আমাদের একমাত্র কাজ।’ এই সরকারের পতন এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একসঙ্গে করতে হবে। কারণ এ সরকারের পতন ছাড়া মানুষের মুক্তি হবে না, খালেদা জিয়ার মুক্তিও হবে না। আর খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে না।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, খায়রুল ইসলাম খান জনি, শেখ সাদী, চৌধুরী নাজমুল হুদা সাগর, মুজিবর রহমান, হেমায়েত হোসেন, শরিফুল ইসলাম বাবু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ ও ওয়াহিদুজ্জামান রানা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গফ্ফার।

সমাবেশে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ ইকবাল হোসেন, শাহ জালাল বাবলু, স ম রহমান, মোল্যা খায়রুল ইসলাম, এস এ রহমান বাবুল, সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মল্লিক, চৌধুরী কওসার আলী, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, জিএম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, রেহেনা ঈসা, এড. তছলিমা খাতুন ছন্দা, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, সাদিকুর রহমান সবুজ, ইকবাল হোসেন খোকন, মো. শাহজাহান, শাহিনুল ইসলাম পাখি, সাজ্জাদ আহসান পরাগ, নাজমুস সাকিব পিন্টু, একরামুল কবির মিল্টন, শামসুজ্জামান চঞ্চল, হাফেজ আবুল বাশার, আবু সাঈদ শেখ, কামরুল ইসলাম সিপার, মনিরুজ্জামান বেল্টু, ওয়াজউদ্দিন সান্টু, জিএম আসাদুজ্জামান, চেয়ারম্যান এনামুল কবির, চেয়ারম্যান দিদারুল ইসলাম, খন্দকার ফারুক হোসেন,  শেখ সরোয়ার হোসেন, আব্দুল মান্নান, নাজির উদ্দিন নান্নু, আবুল কালাম জিয়া, শেখ ইমাম হোসেন, হাসান মেহেদী রিজভী, জহর মীর, হাফিজুর রহমান মনি, হাসান উল্লাহ বুলবুল, হাবিব বিশ্বাস, আফসার উদ্দিন মাষ্টার, কাজী আব্দুল লতিফ, আশরাফ হোসেন, আবু সাঈদ আব্বাস, জামাল উদ্দিন,  ইশহাক তালুকদার, তরিকুল ইসলাম, বদরুল আনাম খান, বাচ্চু মোড়ল, সাইমুন ইসলাম রাজ্জাক, আকরাম হোসেন খোকন, মেজবাহ উদ্দিন মিজু,  রবিউল ইসলাম রবি, আব্দুল জব্বার, মোল্যা ফরিদ আহমেদ, জাহিদ কামাল টিটো, রিয়াজুর রহমান, মেহেদী হাসান সোহাগ, কাজী মাহমুদ আলী, মোস্তফা কামাল, আসলাম হোসেন, বাচ্চু মীর, এনামুল হাসান ডায়মন্ড, তৌহিদুর রহমান খোকন, ডা. ফারুক হোসেন, ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম লিটন, মোহাম্মদ আলি, জাকারিয়া লিটন, কাউন্সিলর মাজেদা খাতুন, আনজিরা খাতুন, নাসির খান, লিটন খান, কাজী শামীম, লিটু পাটোয়ারী, নুরুল ইসলাম লিটন, ওহেদুজ্জামান রানা, আব্দুস সালাম মোল্যা, শামসুল বারী পান্না, গোলাম কিবরিয়া আশা, তানভিরুল আযম রুম্মান, ফরহাদ হোসেন, ইসমাইল হোসেন, এনামুল হক সজল, জহুরুল হক, মোল্যা কবির হোসেন, মুছা খান, রফিকুল ইসলাম, আব্দুল আলিম, মশিউর রহমান খোকন, সিদ্দিকুর রহমান, মিনা মুরাদ, কাজী নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, ওহেদুজ্জামান, রাজু মোল্যা, খান মঈনুল ইসলাম মিঠু, হেদায়েত হোসেন হেদু, টিপু হাওলাদার, আবু বক্কর, কওসারী জাহান মঞ্জু, আফরোজা জামান মুন্নি, বসির মোল্যা, জাবির আলি, জাবীর আলী, মো. তারেক, নাসিমা পলি, রেহানা আক্তার, মাসুম বিল্লাহ, হেলাল হোসেন, তানভির ইমরান, মো. আইয়ুব আলী প্রমুখ। 

বই প্রতীকের সমর্থনে বিএনপির লিফলেট বিতরন

খবর বিজ্ঞপ্তি

সংরক্ষিত আসন- ১০ (২৯, ৩০ ও ৩১) নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ২৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর হাজী মহসীন রোড, জনতা ব্যাংক গলি, আবু খান লেন ও বাই লেনে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল আনাম খান, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মিজু, সিরাজুল ইসলাম লিটন, সামসুল আলম বাদল, এম এ হাসান, সাহারুজ্জামান মুকুল, কামরুল বিশ্বাস, কবির বিশ্বাস, মাহাদী হাসান সুমন, শিখা, আঞ্জুমান আরা, তহমিনা, জামিলা প্রমুখ। 

অপরদিকে ৩০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর রূপসা স্ট্যান্ড রোড, তেরো গোলা, চানমারি বাজার, ডাক্তার বাড়ি গলি এলাকায় প্রার্থীকে সাথে নিয়ে গণসংযোগ করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, রেহানা ঈসা, ইউসুফ হারুন মজনু, জালু মিয়া, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, নাজির উদ্দিন নান্নু, শরিফুল ইসলাম বাবু, বদরুল আলম, তৌহিদুল ইসলাম খোকন, মেজবাহ উদ্দিন মিজু, মাজেদা খাতুন, সেলিম বড় মিয়া, ডা. ফারুক, মতিউর রহমান বুলেট, নুরুল ইসলাম লিটন, শুকুর আলী, নাজমুল হক, জাহাঙ্গীর হোসেন, মোসা. পারভিন বেগম, মেসবাউল আলম পিন্টু, এ্যাড. হেনা, মুন্নি জামান, সাথী আমিন, কওসারী জাহান মঞ্জু ,পারভিন বেগম, নাজমুল হক, শামিম খান, আব্দুল করিম, মহি উদ্দিন মঈন, হানিফ, নুরজাহান, কাজি শিহাব হাসান, জালাল, আলামিন, ইয়াকুব মোল্লা, ইউসুফ, আলাউদ্দিন, মুন্না, আব্দুল্লাহ কিমিয়া সাদাত, ফিরোজ আহমেদ, মসফিকুর হাসান অভি, রাজিবুল আলম বাপ্পী, মিরাজুল ইসলাম, নাজমুল হাসান, আবির হোসেন, মাসুম বিল্লাহ হোসাইন ইসলাম হোসেন, এস এম আলমগীর হোসেন প্রমুখ।