Home আঞ্চলিক খুলনা অঞ্চলে র‌্যাব-পুলিশের অভিযান

খুলনা অঞ্চলে র‌্যাব-পুলিশের অভিযান

10

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার:

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১৭০ বোতল ফেন্সিডিল, ৪৫ পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর  গল্লামারী ব্যাংক কলোনীর গনি বিশ্বাস এর ছেলে মিনারুল বিশ্বাস (২২), খালিশপুর নয়াবাটি এলাকার হাবিবুর রহমান খান এর ছেলে মো. সুজন খান (২৫), ২২৬, গোয়ালপাড়া বঙ্গবাসি স্কুলের সামনের বাসিন্দা মৃত. আজিজুর রহমান এর ছেলে মো. আসিফ ইকবাল ওরফে সোহান (৩৬), যশোর জেলার শার্শা থানার বাগুড়ী মাঠপাড়ার মৃত. মনিরুজ্জামান এর ছেলে মুনসুর আলী (৩৬) ও  রাড়ীপুকুর মাঠপাড়ার মৃত.  মোহাম্মদ আলীর ছেলে জাকির হোসেন মন্টু (৩৮)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১৭০ বোতল ফেন্সিডিল, ৪৫ পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

রূপসায় র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :

রূপসা থানাধীন বাগমারা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শুক্রবার (৫জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামি হলেন রূপসা থানার বাগমারা গ্রামের সিদ্দিক হাওলাদার এর ছেলে মো. গোলাম রাব্বি (২০)।

র‌্যাব-৬ জানায়, শুক্রবার (৫জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রূপসা থানাধীন বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় রূপসা থানার জিআর নং-৭১/১৯ (রুপসা), তারিখ-২১/১২/২০২০, ধারা- ৩৬(১) সারণী ১৯(ক) এর ০১জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গোলাম রাব্বিকে গ্রেফতার করা হয়। তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরায় র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন নওয়াবেকি এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ৪ জানুয়ারি রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পূর্ব বিড়ালাক্ষী গ্রামের গোলাম বারীর ছেলে গোলাম হাবিব (৩৭)। 

র‌্যাব-৬ জানায়,  ৪ জানুয়ারি রাত সোয়া ৮টার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন নওয়াবেকি এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের  একটি আভিযানিক দল। এসময় নওয়াবেকী বাজারস্থ ফাহাদ ফুড এন্ড ক্যাফে এর সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ গোলাম হাবিবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামী রাজ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ শহরের জোহান ড্রিম বেইলী পার্ক এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শুক্রবার (৫জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামী হলেন ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানার দরিয়াপুর গ্রামের মৃত. সমসের মন্ডল এর ছেলে মো. রাজ আক্তার (৩৬)। 

র‌্যাব-৬ জানায়,  শুক্রবার (৫জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম বেইলী পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের  একটি আভিযানিক দল। এসময় হরিণাকুন্ডু থানার মামলা নং- ৫, তারিখ ১৪/০১/২১ ইং ধারা- নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(১)/৩০ এর প্রধান আসামী রাজ আক্তারকে  গ্রেফতার করা হয়। ঘটনার পর মামলার রাজ দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তাকে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

৩০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে নড়রীর গেদন পাড়া, খ্রীষ্টান পাড়া, জনকল্যাণ স্কুল এলাকায় গণসংযোগ করেন হাসানুর রশিদ মিরাজ, তৌহিদুল ইসলাম খোকন, শাহাদাৎ হোসেন, মাহবুবুর রহমান লিটু প্রমুখ।