স্টাফ রিপোর্টার::
মিয়াপাড়া নতুন রাস্তা রোডে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৫৪৮৬০ টাকাসহ গ্রেফতার ১৮ জুয়াড়িকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
শুক্রবার (৫জানয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করেন। এসময় আসামিদের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম জামিন শুনানি রবিবার ধার্য করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
আসামিরা হলেন নগরীর ৩২৪ খানজাহান আলী রোডস্থ শান্তিধাম মোড়ের খোকনের বাড়ীর ভাড়াটিয়া মৃত. আব্দুল জব্বার খান এর ছেলে মো. মোকিদ হোসেন (৪৮), ১৬ মিয়াপাড়া নতুন রাস্তার মৃত. নাসির আহম্মেদ খান এর ছেলে মো. খালেকুজ্জামান খান ওরফে ফিরোজ (৬২), আড়ংঘাটার রংপুর সরদারপাড়ার মৃত. চিন্তাহরণ সরকার এর ছেলে কাজল সরকার (৪০), টুটপাড়া গেদোন পাড়ার হাবিব সাহেবের বাড়ীর ভাড়াটিয়া আলেক গাজীর ছেলে মাসুদ গাজী (২৫), বানরগাতী সিদ্দিকিয়া মহল্লার খোকনের বাড়ীর ভাড়াটিয়া মৃত. এস আলম বিশ্বাস এর ছেলে কামরুজ্জামান বিশ্বাস (৪৫), হরিণটানা মধ্যপাড়ার মৃত. সৈয়দ আলীর ছেলে মো. মাফুজুর রহমান (৫৩), বয়রা পুলিশ লাইন্স এর পাশের মহিবুল ইসলাম এর বাড়ীর ভাড়াটিয়া মৃত. ইশারত মোল্লার ছেলে মো. শহিদুল ইসলাম (৪৩), সোনাডাঙ্গা ২য় ফেইজ, বাড়ী নং-৩৫২, রোড নং-২ এর মৃত. নূর আলীর ছেলে মো. মাহাফুজুল হক (৬৫), রূপসা থানার আইচগাতী গ্রামের খালেক বিশ্বাস এর ছেলে মো. মাসুদ রানা (২৭), রহমতনগর গ্রামের মৃত. আলী আকবর সানার ছেলে মো. লুৎফর রহমান সানা (৫৩), আইচগাতী পেশকারের ভিটার হাবিব জমাদ্দার এর ছেলে মো. হাফিজ জমাদ্দার (৪৫), শিরগাতী গ্রামের মৃত. ইশা মল্লিক এর ছেলে

মো. ফারুক আহম্মেদ মল্লিক (৫১), ডুমুরিয়া থানার মেসাঘুনা শেখপাড়ার মৃত. শামসুর রহমান এর ছেলে শেখ আল আমিন ইসলাম (৪৮), কয়রা থানার মহেশ্বরীপুর গ্রামের আব্দুল মান্নান মোড়ল এর ছেলে মো. আবুল হাসান মোড়ল (৩১), বাগেরহাট জেলার কচুয়া থানার ফুলতলা গ্রামের মৃত. শেখ আশরাফ হোসেন এর ছেলে শেখ আকবার হোসেন (৪৯), বাগেরহাট সদরের আমড়াপাড়া গ্রামের মৃত. নূর মোহাম্মদ মল্লিক এর ছেলে মো. মনিরুজ্জামান (৬৩), পিসি কলেজ রোডের মৃত. আমজাদ আলীর ছেলে শেখ সাহেদ আলী (৬০) ও গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার গিমাডাঙ্গা পূর্বপাড়ার কেরামত আলী বিশ্বাস এর মো. ফেরদৌস ইসলাম (৫০)।
মামলার বিবরণে জানা যায়, শুক্রবার (৫জানয়ারি) দুপুর ২টার দিকে সদর থানাধীন মিয়াপাড়া নতুন রাস্তা মোড়ে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মো. খালেকুজ্জামান খান ওরফে ফিরোজ এর একতলা ভবনের পশ্চিম পাশের রুমের মধ্যে হতে জুয়া খেলার সরঞ্জাম তাস ৬০ সেট, ২টি চাদর ও নগদ ৫৪৮৬০টাকাসহ ১৮জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত স্থানে দীর্ঘদিন যাবত জুয়া খেলার আসর বসিয়ে থাকে। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।











































