Home আঞ্চলিক ঝরে গেলো অনার্সে পড়–য়া দুই মেধাবীমুখ

ঝরে গেলো অনার্সে পড়–য়া দুই মেধাবীমুখ

17

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দূর্ঘটনায় রাকিব ও সোহেল রানা নামের ২ অনার্সে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রথমটি সোহেল রানা মারা গেছেন শুক্রবার সকালে উপজেলার বাবরা রেলগেটে ট্রেনে কেটে। আর রাকিব একই দিন বিকেলে কালীগঞ্জ -গান্না সড়কের উপজেলা কৃষি অফিসের সামনে মটর সাইকেল সংঘর্ষে। নিহতদের মধ্যে রাকিব হোসেন (২৪) শহরের থানা পাড়ার আবু বাক্কার বিশ্বাসের ছেলে এবং অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। আর সোহেল রানা খামারমুন্দিয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে সোহেল রানা মাঠে সার ছিটাতে যাচ্ছিলেন। পথে বাবরা রেল গেট পার হবার সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস টেনের সাথে ধাক্কা লেগে পড়ে রক্তাক্ত হন। কিছুক্ষণ পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি কালীগঞ্জ সরকারী মাহাতাব উদ্দীন ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, একই দিন বিবেল ৪ টায় রাকিব মটরসাইকেলযোগে গান্না-কালীগঞ্জ- দিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি কালীগঞ্জের কৃষি অফিসের সামনে পৌছলে সামনে থেকে আসা অন্য একটি মটর সাইকেলের ধাক্কা খেয়ে বিদ্যুতের পিলারে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরনে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান ও মোবারকগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার জামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।