খবর বিজ্ঞপ্তি::
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান ভোট চোর, দুর্নীতিবাজ মিডনাইট সরকারকে আর সময় দেয়ার সুযোগ নেই। ঐক্যবদ্ধভাবে অবৈধ সরকারকে বিদায় করতে হবে। তিনি বলেন, এদেশ আর এদেশের জনগন বিএনপির কাছে নিরাপদ। তিনি আগামী ১৩ ফেব্রুয়ারির উপ নির্বাচনে বিএনপি মনোনিত রোকেয়া ফারুকের বই প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
শুক্রবার (৫ফেব্রুয়ারি) বিকেল ৪টায় খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন- ১০ (২৯, ৩০ ও ৩১) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে লবণচরা স্লুইচ গেট, হঠাৎ বাজার, মোল্যাপাড়া, কমিশনার কালভার্ট ও বড় খালপাড় এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরনকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, শেখ আব্দুর রশিদ, আবু হোসেন বাবু, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, আফসার উদ্দিন মাস্টার, আসলাম হোসেন, তানভিরুল আযম রুম্মান, ডা. ফারুক হোসেন, লোকমান গাজী, ইকবাল হোসেন, শাকিল আহমেদ, ইবাদুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, শাহাবুদ্দিন আহমেদ, মাসুদ রুমী, এম এ হাসান, আবু তালেব, সেলিম হোসেন মন্টু, রফিক গাজী, বাবুল গোলদার, জামাল হোসেন, ইয়াকুব আলী, আব্দুর রহিম, মাসুম শিকদার, ইদ্রিস আলী, মামুন, এজাজ মোল্যা, রিপন, ইব্রাহিম মোল্যা, আব্দুল রহমান, মিরাজ, সাদিকুল, আমীন, নাজমুল হাসান, আলমগীর হোসেন প্রমুখ।
অপরদিকে বিকেল ৪টায় ২৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে নগরীর খানজাহান আলী রোড, হাজী মহসীন রোড ও ফকির বাড়ি লেন গণসংযোগ করেন ওয়ার্ড বিএনপির বদরুল আনাম খান, মেজবাহ উদ্দিন মিজু, কেএম মাহবুব আলম, মাহাদি হাসান সুমন, কবির হোসেন, কামরুল বিশ্বাস, শিখা, আনজুমান, শহিদুল হাসান প্রমুখ।

স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিকেল ৪টায় বান্ধা বাজার এলাকায় মো. ইকবাল হোসেন, ডা. ফারুক হোসাইন, শাকিল আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, আবু তালেব, এম এ হাসান, টিপু হাওলাদার, আলমগীর কবির, আফজাল হোসেন, সুমন শিকদার, মুন্সি ইদ্রিস আলী, মাসুম তানভির প্রিন্স প্রমুখ। এদিকে ৩০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে নড়রীর গেদন পাড়া, খ্রীষ্টান পাড়া, জনকল্যাণ স্কুল এলাকায় গণসংযোগ করেন হাসানুর রশিদ মিরাজ, তৌহিদুল ইসলাম খোকন, শাহাদাৎ হোসেন, মাহবুবুর রহমান লিটু প্রমুখ।
নগরীতে তাঁতী দলের উদ্যোগে লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি::
খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন- ১০ (২৯, ৩০ ও ৩১) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে সদর থানা তাঁতী দলের উদ্যোগে নগরীর ৩০নং ওয়ার্ডের টুটপাড়া মেইন রোড, রূপসা সন্ধ্যা বাজার, খানজাহান আলী রোড, সচিন পাড়া, মরিয়ম পাড়াসহ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন মহানগর তাঁতী দলের আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ শেখ।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, সেলিম বড় মিয়া, মোল্যা আলী আহমেদ, মাসুদ রেজা, হাবিবুর রহমান, মো. ফারুক হোসেন, শেখ ইউনুচ আলী, বাচ্চু হোসেন, আতাউল করিম, সোহাগ মোল্যা, সাচ্চু শেখ, মঞ্জুর রহমান খান, পলাশ শেখ, সামসুর রহমান, মোস্তফা সানা, মো. রুবেল, রিপন হাওলাদার, সুমন মাতুব্বর, মো. মুন্না, সাগর শেখ, সোহাগ, মেহেদী হাসান, মো. হুমায়ুন, মিজান শিকারীসহ অনেকে।










































