ঢাকা অফিস::
আল-জাজিরার প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সরকারের কাছ থেকে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১ ফেব্রæয়ারি আল-জাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ
করেছে, যা বাংলাদেশের সাধারণ জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে। জনগণের ওই অনুভ‚তির সঙ্গে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।
রিজভী বলেন, জনগণের কাছে সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেওয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার চেষ্টা করেছে, যা জনগণকে আরও বেশি উদ্বিগ্ন করেছে ও প্রচারিত অভিযোগ সম্পর্কে তাদের উৎকণ্ঠাকে আরও ঘনীভ‚ত করেছে।
বিবৃতিতে বলা হয়, এ দেশের মানুষের সঙ্গে বিএনপিও ওই প্রতিবেদনে উল্লিখিত প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ও বিশ^াসযোগ্য ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করছে।
অন্যদিকে গত সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা ও মানহানিকর’ হিসেবে বর্ণনা করা হয়। সেখানে বলা হয়, কিছু উগ্রপন্থি ও তাদের সহযোগী, যারা লন্ডন এবং বিভিন্ন জায়গায় থেকে এসব করছে, তাদের এই বেপরোয়া অপপ্রচারকে’ বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করছে।











































