Home আঞ্চলিক তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে খুলনায় ছাত্রদলের মশাল মিছিল

তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে খুলনায় ছাত্রদলের মশাল মিছিল

8

খবর বিজ্ঞপ্তি::

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে এই অবৈধ সরকারের দায়ে করা মিথ্যা বানোয়াট মামলায় আদালত কতৃক  সাজা প্রদানের প্রতিবাদে খুলনা মহানগর ছাত্রদল নগরীতে মশাল মিছিল করেছে। মিছিলটি রাত ৯ টায় নগরীর ফেরিঘাট মোড় থেকে শুরু করে খানজাহান আলী রোড হয়ে ফুল মার্কেট মোড়ে এসে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা শেখ মসফিকুর হাসান অভি,মাহিম আহম্মেদ রুবেল,সাজ্জাত হোসেন জিতু,ইমরান হোসেন,খাইরুল ইসলাম পিয়াস,মিরাজুর রহমান,আব্দুল আহাদ শাহীন,জুলফিকার সিদ্দিক, তুহিন ইসলাম,শেখ আল মামুন, নাজমুল হোসেন,মেহেদী হাসান,আরিফ হোসেন, ইজবুর রহমান ইমুল,আবির হোসেন, আল আমিন হোসেন,সাইমুন রিয়াজ, ইমরান হোসেন,ইমতিয়াজ আহম্মেদ সেজান,সম্রাট হাওলাদার,শেখ সাব্বির বিন শারাফাত,শাকিল হোসেন,নূর নবী,সায়েম আহমেদ সিয়াম,ইজাবুল শেখ,শেখ সাব্বির প্রমূখ।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন দেশে-বিদেশে সরকারের অপশাসন, কুশাসন প্রচার তড়িঘড়ি করে আড়াল করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজানো মামলায় সরকারের নির্দেশে নড়াইলের আদালত ফরমায়েশী যে রায় দিয়েছে তা সম্পূর্ণরুপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সত্য উচ্চারণের কারণে মানহানি মামলায় এধরণের রায় নজীরবিহীন ঘটনা। এই ঘটনায় পরিস্কারভাবে বোঝা যায় যে, আইন আদালত সরকারের হাতের মুঠোয়। এই কারণে সরকার বেপরোয়া ও উন্মাদ হয়ে জনদৃষ্টিকে ভিন্নখাতে নিতে একতরফা বিচারিক প্রক্রিয়া চালিয়ে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসার রায় দেয়া হয়েছে।