Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

74

সাংবাদিক কাজী আতিকের ভাইয়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

দৈনিক খুলনাঞ্চল এর স্টাফ রিপোর্টার কাজী আতিকের বড় ভাই কাজী রুহুল আমিন (৪১) মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী পিতা মাতা ও এক ভাই রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর পিটিআই জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে টুটপাড়া কবর স্থানে দাফন করা হয়। এদিকে সাংবাদিক আতীকের ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন। তিনি বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

ঝিনাইদহ সদর থানার পক্ষ থেকে কম্বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর থানার পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া মহিষাকুন্ডু শহীদ স্মৃতি বিদ্যাপিঠ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, কোটচাদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনসহ অন্যান্যরা। সেসময় শতাধিক হতদরিদ্র ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।

জাতীয় কবিতা পরিষদ, খুলনার  সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

জাতীয় কবিতা পরিষদ, খুলনার সাধারণ সম্পাদক কবি মোঃ ইমদাদ আলীর মা বার্ধক্যজনিত কারণে পিরোজপুরের নিজ বাড়িতে সোমবার রাত ১১.৫৩ মিনিটে ইন্তেকাল করে ছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজিউন) । মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৩ মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদ, খুলনার সভাপতি কবি শেখ অলিউর রহমান, সাবেক সভাপতি কবি বিমল কৃষ্ণ রায়, এস এম হুসাইন বিল্লাহ, মিনা মিজানুর রহমান, অমিয় কান্তি পাল, শ্যামল দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক এল কে টফি, জেসমিন জামান, ডি কে পাল, অজিত কুমার রায়,  মোল্লা আব্দুর রহিম, কাজী হুমায়ুন কবীর, রেবেকা সুলতানা, পরিমল মল্লিক, অরবিন্দ মৃধা, মোহিত কুমার মন্ডল, হোসেন মাহমুদ বাচ্চু, প্রতাপ রুদ্র, মো: ইলিয়াস ঢালী, এস এম মিজানুর রহমান, এম এম তৈয়াবুর রহমান, কাজী রিয়াজুল হক, নিরঞ্জন কুমার রায়সহ, সংগঠনের সকল সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুুরিয়া  প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। ডুমুরিয়া সদর ইউনিয়নে গত ২৪ ঘন্টায় হাজিডাঙ্গা, উত্তর সাজিয়াড়া(ভূলটিয়া) ও মির্জাপুর গ্রামে সনাতন ধর্মালম্বী তিন নর-নারী পরলোক গমন করেছের। মঙ্গলবার ভোর রাতে উত্তর সাজিয়াড়া গ্রামের যিষু বৈরাগী ও সুব্রত বৈরাগীর মা হারানী বৈরাগী (৫৮) মৃত্যুবরণ করেন। ওইদিন ভোরে মৃত্যুবরণ করেন হাজিডাঙ্গা গ্রামের নারায়ণ চন্দ্র রায়(৭৮) ও মির্জাপুর গ্রামের মৃত তারাপদ বৈরাগীর স্ত্রী সবিতা বৈরাগী(৭০)। তিনজনেরই মৃত্যুর খবর পেয়েই প্রত্যেকের বাড়িতে গতকাল মঙ্গলবার ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। তাদের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মির্জাপুর শ্মশান ও ডুমুরিয়া কেন্দ্রীয় শ্মশানে তাদের পৃথক অন্তেষ্টিত্রিয়ায় অংশ নেন তিনি। এদিকে দুপুরে দক্ষিণ ডুমুরিয়া আজাদ জোয়াদ্দারে বোনের বিয়ের বৌভাত অনুষ্ঠানে, বিকেলে আরাজি ডুমুরিয়া গ্রামে মিঠুন দাসের বিয়ের বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যায় উত্তর সাজিয়াড়া(ভূলটিয়া) গ্রামে তুষার ডাক্তারের বাবা উপেন্দ্রনাথ বৈরাগীর শ্রাদ্ধানুষ্ঠানে আগতদের সাথে কুলশ বিনিময় করেন। রাতে সাজিয়াড়া মাদ্রাসায় শততম বার্ষিক ওয়াজ মাফলিলে আগত হাজার হাজার ধর্মপ্রান মুসলমানদের সাথে ছালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ বাবু, মোল্লা জাকিরুল ইসলাম, মিলন শেখ, সুমন শেখ, পলাশ রায়, বাধঁন মন্ডল,  মহির মোড়ল, জাফর সিকদার, কামরুল ইসলাম, আব্দুস সালাম, আইয়ুব হোসেন, খানজাহান হোসেন প্রমুখ।

ফুলতলায় যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ শোভা যাত্রা

ফুলতলা প্রতিনিধি

খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদে অনুমোদন দেয়ায় ফুলতলা আওয়ামী যুবলীগ ও উপজেলা ছাত্রলীগের যৌথ উদোগে মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে আনন্দ শোভা যাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ সভাপতি এস কে আলী ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, জেলা নেতা মোঃ আসলাম খান, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, রবিউল ইসলাম মন্টু, আলহাজ্ব শেখ আশরাফ হোসেন, শহিদুল্লাহ প্রিন্স। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আলী আজম মোহন, রবিউল ইসলাম মোল্যা, এস কে মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়ন, আশরাফুল আলম মোড়ল, এনামুল কবির, তুহিন কুন্ডু, জিম বিশ্বাস, শিহাব হোসেন, তাসমির হাসান, সাজ্জাদ হোসেন, অগ্রজ রায়, সাজু আহমেদ, রাসেল ওয়াহিদ, টিপু সুলতান, হিরণ মোড়ল, ইমন শেখ, আরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, আলম মোল্যা, ইলাহী সরদার, মাহমুদ মোড়ল প্রমুখ।  

ফুলতলায় জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দোয়া অনুষ্ঠান

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যেগে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া অনুষ্ঠান মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় মোঃ আনিছুর রহমান রণির সভাপতিত্বে এবং সৈয়দ আল সাকিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার। অনুষ্ঠানে অন্যােেন্যর মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ টিটো জমাদ্দার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল-আমিন সানা, সদস্য সচিব এস এম ফয়সাল, কলেজ শাখার আহবায়ক মঞ্জুর মোল্যা, সদস্য সচিব মোস্তফা রশিদ, মোঃ সাজু, লোকমান হোসেন, সিয়াম আজাদ, শাহনেওয়াজ স¤্রাট, সোহেল রানা, মোঃ সৈকত, মোঃ মহাসিন, হিরণ সরদার, ইসমাইল হোসেন, এস কে সোহাগ প্রমুখ।

ফুলতায় বিএনপির নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা ইউনিয়ন বিএনপির এক নির্বাচনী কর্মী সভা মঙ্গলবার বিকালে সরদারবাড়ি এলাকায় শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। সভায় অন্যান্যেও মধ্যে বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান আঃ রাজ্জাক রাজা বিএনপি কাজী আনোয়ার হোসেন বাবু, শফিক আহম্মেদ মেসবাহ, সৈয়দ বাবর আলী, মোল্যা মনিরুল ইসলাম, সাব্বির হোসেন রানা, আনিচুর রহমান পলাশ, ইব্রাহিম সরদার, শেখ সিরাজুল ইসলাম, রুহুল মোড়ল, এস এম জাকির হোসেন, শহিদুল ইসলাম, আজিজুল ইসলাম, চম্পা বেগম চাঁপা, মরিয়ম বেগম, ফরিদা বেগম, জাহানারা বেগম তনু, আঃ হাকিম, আবিদ হাসান, খান জিয়াউর রহমান, শরিফুল ইসলাম টিপু, মোঃ মোমিন সরদার প্রমুখ। সভায় বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

ফুলতলার দামোদর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার দামোদর ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের এক কর্মী সভা মঙ্গলবার বিকালে মুক্তেশ্বরী সরকারি প্রাথমিক স্কুল চত্বরে হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, আবু তাহের রিপন, শেখ রওশন আলী, মোশারফ হোসেন মোড়ল, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু। শেখ আঃ জলিলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাহিদুল ইসলাম মোল্যা, রবিউল ইসলাম মোল্যা, রবিন বসু, আতিয়ার সরদার, ফুরকান শেখ, মনিরুল ইসলাম সরদার, শরিফুল ইসলাম প্রমুখ।

ফকিরহাট প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে খামারীদের প্রশিক্ষণ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করণ প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপি খামারীদের প্রশিক্ষণ মঙ্গলবার সকাল ১০টায় প্রাণী সম্পদ দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।

“নলতা শরীফে মিশনের সহ-সভাপতি মুনসুর আহমদ এর নামাজে জানাযা অনুষ্ঠিত “

কে এম রেজাউল করিম দেবহাটা  :

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দীর্ঘদিনের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জেলা প্রশাসক, খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রাক্তন সভাপতি, নলতা আহ্ছানিয়া দারুল-উলুম ফাজিল মাদ্রাসা, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মুনসুর আহমদ (৭৭) সোমবার রাত ১১ টা ৫ মিনিটে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ২য় নামাজে জানাজা ২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩টা ৫৫ মিনিটে নলতা শরীফ শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের ছানি ইমাম আলহাজ্জ হাফেজ শামছুল হুদা।  মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো: আবু সাঈদ রংপুরী। মসজিদে জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ  অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি এবং মিশনের সহ-সম্পাদক আলহাজ্জ মো: মালেকুজ্জামান।  জানাযা নামাজে অংশগ্রহণ করেন নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আব্দুর রাজ্জাক,  দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো: মুজিবর রহমান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্জ মো: এনামুল হক খোকন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হুসেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান মো: এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: মাহবুবুর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদ সদস্য এড এস এম আসাদুর রহমান সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান পাড়,  ইউপি চেয়ারম্যান কাজী আরিফুজ্জামান তুহিন (পাইকগাছা), নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো: আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: আবুল হোসেন পাড়, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, কর্মকর্তা আলহাজ্জ মো: সাইদুর রহমান, আলহাজ্জ মো: ইউনুস, আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, আলহাজ্জ একরামুল রেজা, আলহাজ্জ মো: রফিকুল ইসলাম বাচ্চু,খায়রুল হাসান, আলহাজ্জ মো: আনারুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ আবু দাউদ, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক মো: মইনুদ্দিন খান, প্রভাষক ও সংবাদকর্মী মো:মনিরুজ্জামান (মহসিন), শিক্ষক সামছুল হুদা কবীর, সংবাদকর্মী মীর জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

এর আগে দুপুর ২ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং বাদ আছর পারুলিয়া ফুটবল মাঠে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক সহ  বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার ব্যক্তির উপস্থিতিতে নামাজে জানাজা শেষে সকলকে কান্নার সাগরে ভাসিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা  গেছে। এদিকে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্জ মুনসুর আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্জ মো: এনামুল হক খোকন সহ মিশনের অন্যান্যা কর্মকর্তা ও সদস্যবৃন্দ, নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, নলতায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংগঠন ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

মহেশপুরে আওয়ামীলীগ দলীয় মনোনীত মেয়র প্রার্থী আব্দুর রশিদ খানের মনোনয়ন পত্র জমা

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র আব্দুর রশিদ খান। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার সময় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী মেয়র প্রার্থী আব্দুর রশিদ খান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের কাছে তার মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু,সহ সভাপতি মুকুল চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,জেলা পরিষদ সদস্য এম এ আসাদ,শেখ হাসেম আলী,আশরাফুন্নাহার শিউলী,জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব শরীফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।

পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল এমরান জানান, মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৪ জন,কাউন্সিলর পদে ৪১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

কাদাকাটিতে ইসলামী সম্মেলন বুধবার

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হবে বুধবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর হতে।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা রাখবেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারী জেনারেল ও মাদরাসাতুল হাদীস নাজিরা বাজার ঢাকার প্রিন্সিপ্যাল শাইখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। দ্বিতীয় বক্তা বসতপুর ফাযিল মাদরাসার আরবী প্রভাষক ও জেলা জমঈয়তের জেনারেল সেক্রেটারী মাওঃ মুহাম্মদ শাহাদাৎ হুসাইন, ৩য় বক্তা জমঈয়তে আহলে হাদীস খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত মোবাল্লিগ শাইখ রবিউল ইসলাম, ৪র্থ বক্তা হিসাবে আলোচনা রাখবেন, জেলা জমঈয়তে শুব্বাবে আহলে হাদীসের সভাপতি ও চাকলা ফাযিল মাদরাসা যশোরের প্রভাষক এইচ এম আসাদুল্লাহ আল-গালিব। সম্মেলনে সভাপতিত্ব করেন, জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের যুগ্ম সেক্রেটারী জেনালের উপাধ্যক্ষ এ এস এম ওবায়দুল্লাহ গযনফর।

কুঁন্দুড়িয়া প্রাইমারী স্কুলের কমিটি গঠন নিয়ে মামলা ও অনভিপ্রেত কর্মকান্ড!

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনি উপজেলায় বিদ্যালয়ের কমিটি গঠন কার্যক্রমের বিরুদ্ধে আদালতে মামলা চলাকালীন লুকোচুরি সম্বলিত কার্যক্রম ও প্রধান শিক্ষকের উপর হুমকী ধামকী দিয়ে কার্য সাধনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

আদালতে দায়েরকৃত মামলা (মিস আপীল ০৫/২১) সূত্রে ও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষে অভিভাবক সদস্য নির্বাচনের জন্য গত ২০/০৬/২০ তাং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ২৬/৬/২০ তারিখে আবেদন পত্র আহবান করা হয়। নির্ধারিত দিনে ৫ জন প্রার্থী আবেদন পত্র জমা দেন। ২৮/৬/২০ তাং আবেদনকারীদের মধ্যে একজন নিমাই সাধু তার আবেদনপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিপ্লব কুমার সরদার, অসিত কুমার মন্ডল, কাকলী রানী মন্ডল ও শিউলি খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত হন। উক্ত নির্বাচন সঠিক আইনানুগ ও বিধি সম্মত হলেও পরবর্তীতে ব্যবস্থাপনা কমিটি পুনঃ গঠন উপলক্ষে ১০/১১/২০ তাং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যা নিতান্ত বেআইনি ও নীতিমালা বহির্ভূত হওয়ায় আশাশুনি সহকারী জজ আদালতে ৮/১১/২০ তাং দেং ১১৪ নং মামলা রুজু করা হয়। বিজ্ঞ আদালত স্টে অর্ডারের আবেদন না মঞ্জুর করেন এবং ১৭/১/২১ তাং পরবর্তী দিন ধার্য হয়। অন্যদিক মামলা চলমান থাকা অবস্থায় ১৯/০১/২০ তাং কমিটি অনুমোদন দেওয়া হয়। বিধান চন্দ্র মন্ডল বিক্ষুব্ধ হয়ে জেলা ও দায়রা জজ আদালতে ১৪/১/২১ তাং মিস আপীল ০৫/২১ মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ১৯/১ তাং শুনানী শেষে মামলা গ্রহণপূর্বক নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার জন্য বিবাদীদেরকে শোকজ করেন। বিবাদী প্রধান শিক্ষক ২৭/০১ তাং হাতে হাতে নোটিশ পান। ফলে দ্বিতীয় দফায় গঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বৈধ কিনা, একমিটি নিয়ে মিটিং করা সমীচিন কিনা, পূর্বে নির্বাচিতরা মূল্যায়িত হবেন কিনা, দু’টি তফশীলে নির্বাচিত দু’ দল অভিভাবক সদস্যদের কাকে কতটুকু মূল্যায়ন করবেন? এমন অসংখ্য প্রশ্ন মাথায় নিয়ে স্কুলের অভিভাবকরাও যেমনি দ্বিধাগ্রস্ত, প্রধান শিক্ষকও কিংকর্তব্যবিমুঢ় হতে বসেছেন। মূলত বিদ্যালয়ের অভিভাবক, গন্যমান্য ব্যক্তি ও বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ দু’পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন। আদালতে মামলা চলমান থাকায় প্রধান শিক্ষক আদালতের সিদ্ধান্ত ব্যতীত কিভাবে কাজ করবেন। এমন অবস্থার মধ্যে ২য় দফায় নির্বাচিতরা প্রধান শিক্ষকের উপর চড়াও হয়ে মিটিং আহবানসহ বিভিন্ন কাজ নিয়ে বিব্রত করে তুলছেন। এমনকি লুকোচুরির মধ্যদিয়ে কাগজ তৈরি করে প্রধান শিক্ষককে ফাঁসানোর পায়তারা চালাচ্ছেন বলে প্রধান শিক্ষক অভিযোগ করেন। মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম ও প্রধান শিক্ষক জানান, স্বাস্থ্য পরিদর্শক রবীন দপ্তরী কাম নৈশ প্রহরীকে দিয়ে প্রধান শিক্ষকের বিনানুমতিতে স্কুল খুলে ছবি উঠানোসহ কয়েকজন অভিবাবককে নিয়ে মিটিং করার চেষ্টা, মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের পায়তারা চালাচ্ছেন। এমনকি ব্যাক ডেটে কাগজতৈরি করে তাতে অভিভাবকদের ভুল কথা বলে স্বাক্ষর করিয়ে নিয়ে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সহকারী শিক্ষা অফিসারের কাছে জমা দিতে গেলে মহিলা মেম্বার জানতে পেরে হাজির হলে তারা গা ঢাকা দেয়। অভিভাবক সদস্য ভারতী বিশ্বাস ও রিংকু পরামান্যকে দরখাস্ত না পড়িয়ে মিটিং করার জন্য স্বাক্ষর নিচ্ছে এমন কথা বলে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। ইউপি সদস্য মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে তার কাছে স্বাক্ষর নিতে গিয়েছিল, কিন্তু তিনি না পড়ে স্বাক্ষর করতে রাজী হননি। প্রধান শিক্ষক বলেন, উত্তম কুমার সরকার তাকে মিটিং ডাকার জন্য জবর দস্তি ও হুমকী দিচ্ছেন। এব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম বলেন, আদালতে মামলা চলছে, কিন্তু প্রধান শিক্ষক মিটিং করছেন না। করলে সমস্যা ছিলনা বলে তিনি মনে করেন।

শ্রীউলায় ইজিবাইক ব্যাটারি চুরি

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেরার শ্রীউলায় গভীর রাতে ইজিবাইক ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে রাধারআটি এঘটনা ঘটে। জানাগেছে, রাধারআটি গ্রামের অমেদ আলি সরদারের পুত্র নুরজ্জামানের  ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য রাখা ছিল। রাতের আঁধারে কে বা কারা ব্যাটারি চুরি করে নিয়ে যায়। সকালে জেগে উঠে দেখে ভ্যানের ব্যাটারী নেই। নুরজ্জামান তার চুরি যাওয়া ব্যাটারি খুজলেও সন্ধান পায়নি। তবে কালিগঞ্জের এক ভাংড়ি ব্যবসায়ী ২টা নতুন ব্যাটারি জনৈক তামিম হোসেন ও তার সঙ্গীদের মাধ্যমেম চুরি করিয়ে মাড়িয়ালা মৎস্যসেট এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে বলে একিট সূত্রে জানাগেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আশাশুনিতে ৮০০০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলায় চলতি বোরো ২০২০-২১ মৌসুমে ৮০০০ হেক্টর জমি ধান চাষের লক্ষ্যমাত্রা নির্দ্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

উপজেলার ১১ ইউনিয়নে মৎস্য চাষের পাশাপাশি ধান, গম, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন সবজী চাষ হয়ে থাকে। সুপার সাইক্লোন আম্ফানে উপজেলার দু’টি ইউনিয়ন শ্রীউলা ও প্রতাপনগর সম্পূর্ণ ভাবে এবং একটি আশাশুনি সদর আংশিক ভাবে প্লাবিত হয়। ফলে এসব এলাকায় ধান চাষসহ অন্য চাষাবাদ অনেক কম হচ্ছে। সবদিন বিবেচনায় রেখে কৃষি বিভাগ এবছর ৩৫০০ হেক্টর জমিতে হাইব্রিয ও ৪৫০০ হেক্টর জমিতেউপশী জাতের ধান জাষের লক্ষ্যমাত্রা নির্দ্ধারণ করেছে। উপজেলা কৃষি অফিসার ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ কৃষি বিভাগের সকল কর্মকর্তা লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে শুরুতে যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রনোদনা প্রদর্শনী ক্ষেতসহ সকল এলাকায় চাষীদের সাথে সম্পর্ক রাখা, প্রয়োজনীয় উপদেশ প্রদান, সরেজমিন সহযোগিতা দিয়ে আসছেন তারা। ফলে লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা বিরাজ করছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান বলেন, ইতিমধ্যে হাইব্রিড ৩১৫০ হেক্টর অর্থাৎ ৯০% ও উপশী ৩৯৫০ হেক্টর অর্থাৎ ৮৮% জমিতে রোপণ কাজ সম্পন্œ হয়েছে। ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদেরকে লাভবান করার পাশাপাশি চাষাবাদে আগ্রহী করতে হাইব্রিড এসএল বি এইচ, তেজ গোল্ড, শক্তি- ১, এসিআই, সিনজেনটা এবং উপশী ব্রি- ২৮, ৬৭, ৮১, ৮৬, ৮৮ ও ৮৪ জাতের, বিনা- ১০, আইটি ও জামাই বাবু ধান বীজ ব্যবহার করান হয়েছে। ফসল উৎপাদন আশানুরূপ হলে, চলতি মৌসুমে হাইব্রিড ১৯ হাজার ২৫০ মেঃটন ও উপশী ২৪ হাজার ৭৫০ মেঃটন ধান উৎপাদিত হবে ইনশাল্লাহ। তিনি বলেন, এছাড়া উপজেলায় চলতি মৌসুমে ৬৩০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে ৬১০ হেক্টরে চাষ সম্পন্ন হয়েছে। এবং গম চাষে ২৫ হেক্টর, সরিষা ১৯০ হেক্টর ও ভুট্টা ১৬ হেক্টর জমিতে চাষাবাদ করা হবে। আবহাওয়া ভাল থাকলে এবং প্রাকৃতি দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া গেলে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি অধিক ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

শ্রীউলায় গৃহহীনদের মাঝে চাবি হস্তান্তর

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শ্রীউলায় অসহায় ও গৃহহীন পরিবারের মাঝে নির্মীত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় মুসলিম এইড চাবী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে।

ইউ কে বাংলাদেশের অর্থায়নে এক লক্ষ সাতাশি হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪৭ টি ঘরের চাবি ৪৭ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, পিআইও সোহাগ খান, মোহাম্মদ আলমগীর কবীর প্রমূখ।

আশাশুনি যুবলীগ নেতা তৈবারের পিতার দাফন সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তবিবুর রহমান তৈবারের পিতা আসাদুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।

আশাশুনি সদরের মরহুম মুনছুর আলী সরদারের বড় পুত্র উপজেলা আ’লীগের কার্যনির্বাহির কমিটির সাবেক সদস্য আসাদুর রহমান আসাদ (৫২) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দিবাগত ভোর ৪টা ৩০ টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বিকালে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে ইমামতি করেন, মাওঃ নুর ইসলাম। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, জেলা পরিষদের সদস্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, সাবেক অধ্যক্ষ আব্দুস সবুর, সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস.এম সাহেব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আছমাউল হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের সহকারী শিক্ষক মলয় দাসের মায়ের পরলোকগমনে উপ-উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের সহকারী শিক্ষক (আইসিটি) মলয় দাসের মাতা কল্যাণী রাণী দাস গত সোমবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ২৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি ২ ছেলেসহ অসংখ্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগাস্থ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের সহকারী শিক্ষক (আইসিটি) মলয় দাসের মাতার পরলোকগমনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তার আত্মার শান্তি কামনা এবং পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায়সহ স্কুলের শিক্ষকবৃন্দ।

অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন অনুরূপ শোক প্রকাশ করেছেন।

যশোরের বাঘারপাড়ায় গাঁজাসহ বিক্রেতা আটক

যশোর অফিস

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ২ ফেব্রুয়ারী সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট এলাকায় অভিযান চালিয়ে আজিজুল মোল্লা নামে এক ব্যক্তিকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। সে ওই গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকাল সোয়া ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে দরাজ হাট এলাকায় অভিযান চালায়। র‌্যাবের অভিযানের খবর পেয়ে গাঁজা বিক্রেতা আজিজুল মোল্লা পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার দখলে থাকা ২শ’ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করে। পরে তাকে বাঘার পাড়া থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেন।

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাশ হওয়ায় সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিল মহান জাতীয় সংসদে পাশ হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা, মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, জননেতা হেলালউদ্দিন এমপি, খুলনা ২ আসনের মাননীয় সংসদ সেখ সালাহউদ্দিন জুয়েল কে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি প্রদান করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, খাজা মঈনুদ্দিন,শাহাদাৎ হোসেন,আইয়ুব আলী, তৌহিদুর রহমান দিপু, শিপন চৌধুরী, মেহেজাবিন খান, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, তোতা মিয়াঁ ব্যাপারী, মঈন খান সেলিম,খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, আরজুল ইসলাম আরজু, মোঃ রাজ্জাক হোসেন, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।

কালীগঞ্জে পিছিয়ে পড়া বেঁদে সম্প্রদায়ের মাঝে ৫’শতাধিক কম্বল বিতরন করলেন ঝিনাইদহ পুলিশ সুপার

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

সমাজের পিছিয়ে পড়া ঝিনাইদহ কালীগঞ্জের অসহায় বেঁদে সম্প্রদায়ের মাঝে উত্তরন ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার ঝিনাইদহের কালীগঞ্জে ৫০০ পিচ কম্বল বিতরন করলেন জেলা পুলিশ সুপার। ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঢাকা রেঞ্জের ডি আই জি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সার্বিক ব্যবস্থাপনায় কালীগঞ্জ রেলগেট বেঁদে পল্লীতে উপস্থিত নারী পুরুষের মাঝে ওই কম্বল বিতরন করা হয়।  এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেদে সম্প্রদায়ের নারী পুরুষদের উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আনোায়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কাশীপুর রেলগেট বেঁদে সম্প্রদায়ের মনিরুল ইসলাম ও বারবাজার বেঁদে পল্লীর প্রতিনিধি হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্টানে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতেই উত্তরন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্চাসেবী সংগঠনটি এমন মানবিক কাজ করে আসছে। তিনি ভ’মিকা রাখায় ঢাকা রেঞ্জের ডি আই জি হাবিবুর রহমানকে একজন মানবিক পুলিশ কর্মকর্তা আখ্যায়িত করে বলেন, তার সার্বিক ব্যবস্থাপনায় ওই সংগঠনটি সারা দেশের অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। এ কাজে তিনি সমাজের বিত্তবানদেরও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

সরকারী মাহতাব উদ্দিন কলেজের প্রভাষক সুব্রত নন্দির সঞ্চালনায় কম্বল বিতরন অনুষ্টানে গনমাধ্যম কর্মীদের মধ্যে জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিব ওসমান, যুগ্ন সম্পাদক শাহরিয়ার আলম সোহাগ, আশিকুর রহমান সোহাগ, হুমায়ুন কবির ও এহতেশাম রফিকসহ স্থানীয় ও জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কালীগঞ্জ শহরের কাশীপুর ও বারবাজারের ৫ শত বেঁদে সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।

হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার দাবী সম্মিলিত নারী অধিকার সুক্ষা ফোরামের

খবর বিজ্ঞপ্তি

খুলনা দৌলতপুরের ৩য় শ্রেণির ছাত্রী অঙ্কিতা দে ছোয়াকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একটি ফুট ফুটে বাচ্চাকে যে নরপিচাশরা ধর্ষণ করার পর হত্যা করে এরা মানুষ নামে পশু। সরকার ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- করেছে। কিন্তু এ দৃষ্টান্ত জনগণের কাছে প্রমাণ হয়নি। যদি প্রমাণ হতো তা হলে ধর্ষণকারীরা এভাবে ধর্ষণ উৎসবে মেতে উঠত না। অঙ্কিতার মতো কত শিশু এভাবে ধর্ষণকারীদের হাতে জীবন দিবে। ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে দ্রুত বিচার ফায়সালা হলে ধর্ষণের মতো মহামারী থেকে দেশের নারী শিশুরা নিরাপদ থাকবে। সম্মিলিত নারী অধিকার ফোরামের নেত্রীবৃন্দ অঙ্কিতা দে ছোয়ার বাড়িতে যান ও তার মা-বাবা ও স্বজনদের সাথে কথা বলেন ও তাদের বিভিন্নভাবে সান্ত¦না দেন। এই মামলায় সকল প্রকার আইনী সহায়তা নারী অধিকার সুরক্ষা ফোরাম দিবে। বিচারের দাবী ও ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি প্রদন করেনÑসংগঠনের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ নারী নেত্রী বেগম মাজেদা আলী, বিশিষ্ট নারী নেত্রী বেগম ফেরদৌসী আলী, সদস্য সচিব এড, তছলিমা খাতুন ছন্দা, বিশিষ্ট নাগরিক নেতা এড. কুদরত-ই-খুদা, নারী নেত্রী জাকিয়া আক্তার হোসেন, এড. মোমিনুল ইসলাম, সুতপা বেদজ্ঞ, আফজাল হোসেন রাজু, অধ্যক্ষ রেহেনা আক্তার, রোজী রহমান, সিলভী হারুন, মেরিনা যুথি, ইসরাত আরা হিরা প্রমুখ।

মতুয়া ধর্ম জাতীর কল্যানে মুক্তির পদ দেখায়: সাগর সাধু ঠাকুর

এম. পলাশ শরীফ,স্টাফ রিপোর্টার

বাংলাদেশ মতুয়া মহাসংঘের নবনির্বাচিত মহাসচিব মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর বলেছেন, মতুয়া ধর্ম সমগ্র জাতীর কল্যানে মুক্তির পদ দেখায়। এ মতাদর্শন অসম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাসী। ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী শ্রী পুন্যব্রক্ষ্ম্য হরিচাঁদ ঠাকুর দুইশত বছর আগে নি¤œ বর্ণের মানুষকে জাগ্রত করেছিলেন। তারই ধারাবাহিকতায় শ্রী শ্রী গুরুচাদ ঠাকুর শিক্ষা আন্দোলন, অপসাংস্কৃতিক দূরিকরনসহ চেতনায় ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করেন। 

সোমবার সন্ধ্যায় মোড়েলগঞ্জে লক্ষীখালীতে গোপালচাঁদ যুবসংঘ ও জিউধরা ইউনিয়নবাসীর আয়োজনে নবনিযুক্ত মহাসচিবকে অভিনন্দন ও সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীধাম লক্ষীখালীর বর্তমান গদিনশীন মতুয়া মহাসংঘের মহাসচিব মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর। বিশ্বজিৎ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতুয়াচার্য জেলা পরিষদ সদস্য অতিন্দ্রনাথ হালদার, আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন হালদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ও মতুয়া ভক্তবৃন্দ।

প্রধান অতিথি এ সময় এ দেশে থাকা এক কোটির বেশী মতুয়া ধর্মের অনুসারীদের উপাসনালয় মন্দির ও তীথ স্থানগুলো সংস্কারের জন্য সরকারের প্রতি আহবান জানান।

মোড়েলগঞ্জে বহরবুনিয়ায় নৌকার মাঝি হতে চান মোশারফ

স্টাফ রিপোর্টার

মোড়েলগঞ্জ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১নং বহরবুনিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন হাওলাদার নৌকার মাঝি হতে চান।

সোমবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও কলেজ বাজার ও কালীবাড়ি বাজারসহ বিভিন্নস্থানে ভোটারদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছেন।

গণসংযোগকালে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী একাধিকবারের ইউপি সদস্য মোশারফ হোসেন হাওলাদার বলেন, মোড়েলগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে বহরবুনিয়া ইউনিয়ন সবচেয়ে বেশি অবহেলিত। এখানে কোন উল্লেখযোগ্য উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ ইউনিয়নের সাথে নদী পথ ছাড়া কোন যোগাযোগ ব্যবস্থা নেই। নেই কোন রাস্তা-ঘাট।

তিনি আরো বলেন, ২০০১ ও ২০০৩ সালে জোট সরকারের আমলে নির্যাতিত হয়েও দলের হাল ছাড়েনি। দীর্ঘ দিনের দলের ত্যাগী হিসেবে দলীয় প্রতিক তিনি দাবী করেন। পাশাপাশি সাধারণ মানুষের ভোটের প্রত্যাশা করেন তিনি। অবহেলিত জনপথ বহরবুনিয়া ইউনিয়নের উন্নয়নের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার শেখ হেলাল উদ্দিন এমপি, বাগেরহাট-৪ আসনের এ্যাড.আমিরুল আলম মিলন এমপি সুদৃষ্টি কামনা করছেন। গণসংযোগকালে ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিনামুল্যে ‘রক্তের গ্রুপ নির্ণয়’ ক্যাম্প অনুষ্ঠিত

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

ওব্যাট থিংক ট্যাংক খুলনা ডোনেশন গ্রুপের উদ্যোগে ও আঃ সালাম মুর্শিদী ব্লাড ব্যাংক এর সার্বিক সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত গিলাতলা ২ নং বিহারী কলোনীর ওব্যাট টিউটোরিয়াল সেন্টারে  সবুজ পল্লী, ২ নং বিহারী কলোনী , সি টাইপ সহ এলাকার  ২৬০ জনের   ফ্রি ব্লাড   টেস্ট করা হয়। অনুষ্ঠানে অনলাইনে স্বাগত বক্তব্য রাখেন ওব্যাট হেল্পার্স প্রতিষ্ঠাতা আনোয়ার খান আকমাল। প্রজেক্ট অফিসার আইএসডিসিএম,  হুমায়ুন কবির , মিস ক্যাটালিনা। এসময় উপস্থিত ছিলেন ইনচার্জ ওব্যাট থিংক ট্যাংক ইউ এস এ, আফতাব ইকবাল, ওব্যাট থিংক ট্যাংক খুলনা সভাপতি  মোঃ শান্ত হোসেন প্রমুখ ।

খানজাহান আলী থানা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

বিএনপি নেতা রাকিবুল ইসলাম বকুলের পিতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় মঙ্গলবার বাদ আছর ফুলবাড়ীগেটস্থ খানজাহান আলী থানা বিএনপি কার্যালয়ে থানা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন,আজমাঈন হোসেন রাসেল, নাজমুল শাহরিয়ার নিয়াজ , নাসিফ ইকবাল, হাসান সোয়াইব আহম্মেদ, রিফাত ইসলাম, সৈয়দ শাহবাজ মীর , মোঃ নাইমুল আলম, মোঃ এহসানুল আলম, মোঃ শান্ত, মাহবুব আলম,  খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ বিল্লাল হোসেন,  মোঃ মাসুম বিল্লাহ, মশিউর রহমান তুষার, আবদুল আজিজ মীম, রফিকুল ইসলাম , মোঃ সাইফুল্লাহ তাজিম,  লিমন শেখ, মিরাজুল ইসলাম রানা, মোঃ শুভ, ফারহান সাব্বির, মোঃ জুয়েল শেখ, সৌরভ মোল্যা, শেখ পাভেল , রায়হান প্রমুখ । দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ আরিফুল ইসলাম ।

বেগ লিয়াকত আলী’র যোগিপোল ইউনিয়নের ৪টি ওয়ার্ডে মতবিনিমিয়

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

যোগিপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে মতবিনিমিয় করেন। যোগীপোল ইউনিয়নের  চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় ইউনিয়নের ফুলবাড়ী গেট মমতা ক্লিনিকের সামনে, কপোতাক্ষ এলাকা, খানাবাড়ী গার্লস স্কুলের সামনে,এইচটিটিআই এর সামনে, ল্যাবরেটরী স্কুলের সামনে, তেলিগাতী পাকার মাথা, জাহিদ ইকবাল চত্বরসহ যোগিপোল ৪ টি ওয়ার্ডের বিভিন্নস্থানে এলাকাবাসির সাথে মতবিনিময় করেন। এসময় এলাকাবাসি বেগ লিয়াকত আলীকে যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এবং খানজাহান আলী থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীন রাজনিতিবিদ দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কাজি জাকারিয়া রিপন , মটর শ্রমিক ইউনিয়নের নেতা মোৎ ফারুক হোসেন, সড়ক পরিবহন শ্রমিকলীগ নেতা মোঃ জাকির ফকির, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, আব্দুর রহমান, ৪নং ইউনিট আ’লীগের সভাপতি মোঃ মোস্তফা, সাধারণ সম্পাদক কোরবান আলী , বাকেমি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেগ কামরুজ্জামান, কাজী আরিফুল ইসলাম বকুল, ২নং ইউনিট আ’লীগের সভাপতি শেখ নজরুল ইসলাম নূরু, মুকন্দ বিহারী মন্ডল, জয়ন্ত রাণী, গ্যারন্দ্র নাথ মন্ডল, নূরুল ইসলাম ঢালী, মোল্যা আবুল কালাম আজাদ, মোঃ নওসের মোল্যা, মোঃ রফিকুল ইসলাম মধু, তরিকুল হাওলাদার, কামরুল শেখ, শহিদুল ইসলাম, ডা. আকবার আলী, মিথুন মোল্যা,  মোঃ শাহজাহান শেখ, মোঃ হাবিবুর রহমান, বেগ রাসেল, বেগ বাবুল, বেগ সিবলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে খুলনা জেলা পরিষদে তাঁর কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো: মুন্সী মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), এস এম নূর হাসান জনি ও মাহবুবুর রহমান মুন্না, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহ আলম ও শেখ মাহমুদ হাসান সোহেল, সদস্য সুনীল কুমার দাস ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন।

এ সময়ে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃত্বে প্রেসক্লাব আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফকিরহাট থেকে ৪লক্ষ টাকার নারকেল বোঝাই ট্রাক নিয়ে চালক চম্পট

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট থেকে ৪লক্ষ টাকার নারকেল নিয়ে ঢাকায় পৌঁছে দেওয়ার কথা বলে ১জন ট্রাক চালক সম্পূর্ণ মালামাল গায়েব করে দিয়েছে। অসহায় নারকেল মালিক মালামাল টাকা পয়সা ও সর্বস্ব হারিয়ে বিচারের আসায় দ্বারে দ্বারে ধর্না দিচ্ছেন। জানা গেছে, ঢাকার গাজিপুর জেলার টঙ্গি থানার দত্তপাড়া ইসলামপুর এলাকার মরহুম ইয়াছিন মুন্সির পুত্র বিশিষ্ট নারকেল ব্যাবসায়ী আনোয়ার হোসেন, ফকিরহাট সহ বিভিন্ন এলাকা হতে ৫হাজার ৬শত পিচ নারকেল ক্রয় করে তার ছোবড়া উঠিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার সিধান্ত গ্রহন করেন। সে মোতাবেক কাটাখালী বাসস্ট্যান্ডে অবস্থিত মের্সাস মায়ের আচল ট্রান্সপোট এজেন্সিতে লোকমরফত আসেন। এজেন্সি মালিক সালাহ উদ্দিন ও মোঃ সোবহান হোসেন উক্ত ব্যাবসায়ী আনোয়ার এর নিকট হতে নগত ৮হাজার ৫শত টাকায় ভাড়া ঠিক করে একটি (ঢাকা-ড-১১-৪২৪৬) ট্রাক দেয়। চুক্তি মোতাবেক ব্যাবসায়ী আনোয়ার মুন্সি সকল পাওনা পরিশোধ করে গত ২৪ জানুয়ারী রাত সাড়ে ১০টায় দিকে তিনি সেলিম নামের ট্রাকের চালকের সাথে ফকিরহাট বিশ^রোড মোড় হতে কেবিনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন ২৫জানুয়ারী ঘন কুয়াশা থাকার জন্য সকালে পাটুরিয়া ফেরীঘাট পার হয়ে সকাল সাড়ে ৭টায় তারা ট্রাক নিয়ে রওনা হয় গাজিপুরের দিকে। তারা সাভার নবীনগর এলাকায় পৌছালে চালক সেলিম তাকে বলেন ট্রাক নষ্ট হয়েছে ঠেলতে হবে। তখন তিনি ও ট্রাকের দুই হেলফার-কে সাথে নিয়ে ট্রাকটি ঠেলতে শুরু করেন। কোন কিছুতেই ট্রাক চালু না হওয়ায় চালক কথিত মালিককে ফোন করে আসতে বলেন। কথিত মালিক এসে তাকে মিস্ত্রির আনার কথা বলে কিছু দুর নিয়ে গিয়ে চম্পট দেয়। তখন তিনি ট্রাকের কাছে এসে দেখেন ট্রাকের চালক মালামাল ও ট্রাক নিয়ে সটকে পড়েছে। এঘটনা তিনি ঢাকার আশুলিয়া থানায় ১টি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ৪লক্ষ টাকার নারকেল নিয়ে ট্রাক চালক পালিয়ে যাওয়ার ঘটনাটি কাটাখালী বাসস্ট্যান্ডে অবস্থিত মের্সাস মায়ের আচল ট্রান্সপোট এজেন্সির মালিক সালাহ উদ্দিন ও মোঃ সোবহান হোসেন-কে অবগত করালে তারাও ট্রাকটি খুজঁতে থাকলেও অদ্যবদী ট্রাক বা চালকের কোন হদিশ পায়নী। এদিকে নারকেল ব্যাবসায়ী আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন মালামাল বহনের জন্য মানুষ ট্রান্সর্পোটে আসেন নিরাপদে মালামাল নেওয়ার জন্য। কিন্তু সেই ট্রান্সর্পোট মালিকরা গাড়ী বা চালককে না চিনে গাড়ী কেন দিল। তার খোয়া যাওয়া সকল মালামাল ফিরে পাওয়ার জন্য তিনি উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য লাইসেন্স বিহীন ব্যাঙ্গের ছাতার মত কাটাখালী সহ আশেপাশে গজিয়ে উঠেছে অসংখ্য ট্রাক ট্রান্সর্পোট এজেন্সি। হাতে গোনা কয়েকটি ট্রান্সর্পোট এজেন্সির লাইসেন্স ও নিয়মনীতিমালা মানলেও অধিকাংশ তার কোন তোয়াক্কা করছে না। যাহার কারণে প্রকৃত ট্রাক ট্রান্সর্পোট ব্যাবসায়ীদের ভাবমুত্তি চরম ভাবে নষ্ট হচ্ছে।

রামপালে ৪২ কেজি হরিণের মাংস ও ২ মাথাসহ বাবা-ছেলে আটক

মেহেদী হাসান (রামপাল)

রামপাল উপজেলায় দুইটি হরিণের মাথা ও ৪২ কেজি মাংসসহ বাবা-ছেলেকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। মঙ্গলবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের (এসপি) কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ।

এর আগে রাত ৩ টায় রামপাল উপজেলার বগুড়া ব্রিজ সংলগ্ন বগুড়া নদীর পাড় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমান শেখ (৫২) ও ছেলে মোস্তাকিন শেখ (২৭)। সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে রামপালে বগুড়া নদীর তীরে অভিযান চালিয়ে দুইটি হরিণের মাথা ও ৪২ কেজি মাংসসহ পাচারকারী বাবা-ছেলেকে আটক করা হয়। তারা সুন্দরবন থেকে ফাঁদ পেতে হরিণ শিকারের পর এর মাংস পাচারের জন্য ওই জায়গায় অপেক্ষা করছিলেন। আটকদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

কমরেড আঃ মজিদ মোল্লার মায়ের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ফুলতলা উপজেলা নেতা কমরেড আঃ মজিদ মোল্লার মাতা আছিয়া বেগম ওরফে ধলা বড়– (১০০) মঙ্গলবার ভোর ৬টায় দামোদর বরণপাড়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। বাদ আছর বাড়ির সন্নিকটস্থ মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, জেলা ও মহানগর পার্টির নেতা কমরেড আঃ সাত্তার মোল্লা, আঃ হামিদ মোড়ল, রকিব উদ্দিন, বাবুল আখতার, প্রভাষক জাহাঙ্গীর আলম, ফুলতলা উপজেলা সম্পাদক আরিফুজ্জামান বাবলুসহ ৫০০ শতাধিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মৃত্যুকালে মরহুমা ৪ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কমরেড আঃ মজিদ মোল্লার মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।

বাগেরহাট জুয়েলারি দোকান থেকে ১‘শ ভরি স্বর্ণালংকার চুরি

বাগেরহাট প্রতিনিধি                                         

বাগেরহাটে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (০১ ফেব্রুয়ারি)গভীর রাতে শহরের রেলরোডস্থ ড্রিমল্যান্ড সুপার মার্কেটের রুপালী জুয়েলার্স নামের একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে। এ সময় দরজা ভেঙ্গে ভিতরে ঢোকে দূর্বৃত্তরা সিন্দুক খুলে দূর্বৃত্তরা প্রায় ১‘শ ভরি স্বর্ণ নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা বলে দাবি করেছেন দোকান মালিকের ছেলে শোভন দাস। এদিকে চুরির খবর শুনে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, পৌর কাউন্সিলর আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

দোকান মালিক ভোলানাথ দাস বলেন, রাত সাড়ে নয়টার দিকে প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে যাই। সকালে এসে দেখি দোকানের দরজা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখি সিন্দুক ও ডিসপেলেতে থাকা স্বর্ণ ও স্বর্ণালঙ্কার নেই। আমার তো সব শেষ হয়ে গেল। আমি ব্যাংকের লোন পরিশোধ করব কিভাবে এই বলে বিলাপ করেন ভোলানাথ দাস।

শোভন দাস বলেন, দূর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে প্রথমে সিসি ক্যামেরার ক্যাবল কেটেছে। দুটি সিসি ক্যামেরা ভেঙ্গেও ফেলেছে তারা। চাবি দিয়ে সিন্দুক খুলে স্বর্ণালঙ্কার ও স্বর্ণ নিয়েছে। কিন্তু এই সিন্দুকের চাবি আমার কাছে ছাড়া আর কারও কাছে ছিল না। তারা কোথায় চাবি পেল এই চিন্তায় হতবিহব্বল সবাই। রুপালী জুয়েলার্সে ভোলানাথ দাস ও শোভন দাসের পাশাপাশি আরও চারজন কারিকর অলঙ্কার তৈরির কাজ করতেন।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, চুরির বিষয়টি আমরা খুবই গুরুত্বের সাথে দেখছি। ইতোমধ্যে আমাদের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষনসহ আনুসঙ্গিক তদন্ত পূর্বক আমরা চোরদের শনাক্ত করার কথা বলেন তিনি।

মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র নির্বাচন-২০২১-এর তফসিল ঘোষণা

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিভাগীয় মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতির নির্বাচন-২০২১ নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা চেয়ারম্যান প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে নগরীর ডালমিল মোড়স্থ পোল্ট্রি সমিতির কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সদস্য এস এম ওবায়দুল্লাহ ও শেখ আব্দুল হালিম। সভায় সরকারী বিধি মোতাবেক স্বাস্থ্য বিধি ও সামাজিক নিরাপত্তা বজায় রেখে আগামী ০৫ মার্চ, শুক্রবার ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করে সর্বসম্মতিতে তফসিল ঘোষণা করা হয়। তফসিল যথাক্রমেÑ২০২১ ফেব্রুয়ারি-০২ তারিখ সন্ধ্যা ৬টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ,  ০৩ থেকে ১১ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টায় খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি, ১২ তারিখ সন্ধ্যা ৬টায় শুনানি ও নিষ্পত্তি, ১৩ তারিখ রাত ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৪ তারিখ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ (বিক্রয়), ১৬ তারিখ বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১৭ তারিখ রাত ৭টায় মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৮ তারিখ রাত ৭টায় খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি, শুনানি, নিষ্পত্তি ও মনোনয়নপত্র প্রত্যাহার, ২০ তারিখ রাত ৭টায় প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ, ২১ তারিখ বিকেল ৩টায় প্রার্থী ও ভোটারদের সাথে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা এবং  ০৫ মার্চ-২০২১, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ এবং গণনার পর ফল প্রকাশ।

অফিসকক্ষে ইউপির উদ্যোক্তার উপর হামলা ভাংচুর, দুই সহোদর আটক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

মণিরামপুরের হরিদাসকাঠি ইউনিয়ন পরিষদের দায়িত্বরত দুই উদ্যোক্তার উপর হামলা ও ভাংচুরের ঘটনায় দুই সহোদরকে আটক করেছে পুলিশ। আটক দুইজন ওই ইউপির কুচলিয়া গ্রামের মৃত বৃকদর মল্লিকের ছেলে বিপ্লব মল্লিক ও পিলাপ মল্লিক। পিলাপ মল্লিক জার্মান প্রবাসী। হামলার শিকার দুই উদ্যোক্তা হলেন, শাহাজাহান হোসেন ও আব্দুর রহিম।

উদ্যোক্তা শাহাজাহান বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পিলাপের জন্মনিবন্ধন করাতে তারা দুই ভাই মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পরিষদে আসেন। কাগজপত্র ছাড়া জন্মনিবন্ধন করা যাবে না বলায় তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আমাদের উপর হামলা করে পরিষদের একটি ল্যাপটপ ভেঙে দেয় তারা দুই ভাই। ঠেকাতে আসলে তারা রমেস কুমার নামে এক গ্রাম পুলিশকেও মারপিট করেন। খবর পেয়ে আশপাশের লোকজন এসে বিপ্লব ও পিলাপকে পরিষদের একটি কক্ষে আটকে রাখেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে থানা পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

দিগঙ্গা-কুচলিয়া ওয়ার্ডের ইউপি সদস্য প্রনব বিশ^াস জানান, ওরা দুই ভাই কিছুটা মানসিক ভাবে অসুস্থ।

হরিদাসকাঠি ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে বলেন, বিপ্লব ও পিলাপ কোন কাগজপত্র ছাড়াই পরিষদে জন্মনিবন্ধন করাতে আসে। উদ্যোক্তারা নিবন্ধন না দেওয়ায় তারা শাহাজাহান ও তার সহকারী আব্দুর রহিমকে মারপিট করে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানকে জানাই। তখন তিনি থানা থেকে পুলিশ পাঠান। পরে ওসি বিষয়টি নিয়ে তার কক্ষে বৈঠকে বসেন। ক্ষতিপূরণ দেওয়ার শর্তে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আটক দুই ভাইকে চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।

খুবি শিক্ষক সমিতি আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ০১ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত।

টুর্নামেন্টে পুরুষ দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হন এফডব্লিউটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নবিউল ইসলাম খান ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর শেখ আব্দুল্লাহ আল মামুন। প্রথম রানার আপ হন ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. সমীর কুমার সাধু ও প্রফেসর ড. মোঃ ইকবাল আহমেদ। দ্বিতীয় রানার আপ হন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শাহরিয়ার রহমান রাজু ও ইসিই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ নাজমুল হাসান।

টুর্নামেন্টে নারী দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হন মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তাসনিয়া জান্নাত ও আইন ডিসিপ্লিনের প্রভাষক তানিয়া সুলতানা তারিন। প্রথম রানার আপ হন গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মন্নুজাহান আরা ও আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পুনম চক্রবর্তী।

খুলনা প্রেসক্লাবের সদস্য বাপ্পী খান’র সুস্থ্যতা কামনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক আজকের তথ্যের ফটো সাংবাদিক বাপ্পী খান’র আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

মোংলায় সংখ্যালঘুর জায়গা দখল করে নেয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

আদালতের নির্দেশ অমান্য করে মোংলার কানাইনগর এলাকায় এক সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। জমির মালিক ও দখলদারদের মধ্যে সংঘর্ষ এড়াতে এবং দখল কার্যক্রম বন্ধ রাখতে সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিরোধপূর্ণ ভূমি থেকে সরিয়ে দেন দখলদারদের। সোমবার সকালে স্থানীয় বাসিন্দা জ্ঞ্যানেন্দ্র নাথ অধিকারীর মালিকানাধীন ৩৩ শতক জমি বাঁশের ঘেরা বেড়া দিয়ে দখল করে নেয় স্থানীয় প্রভাবশালী শহিদুল সরদার ও ইশতিয়াক আহম্মেদ। এরপর বেশ কিছু সংখ্যক শ্রমিক দিয়ে ওই জমিতে মাটি কাটানো কাজ করছিল দখলদারেরা। জমি মালিক জ্ঞ্যানেন্দ্র নাথ অধিকারীর অভিযোগে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়। জমি মালিকের আবেদনের প্রেক্ষিতে গত ৮ ডিসেম্বর ওই জমি দখল রোধে স্ব-স্ব অবস্থানে থাকতে উভয় পক্ষকে নির্দেশনা দেন বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট  মোঃ হাফিজ আল আসাদ। তারপরও দখলদারেরা স্থানীয় চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলামের নির্দেশে কাজ করতে থাকেন । তবে সংখ্যালঘুর জমি জবর দখলে নেয়ার চেষ্টকারী শহিদুল ও ইশতিয়াক বলেন, আমরা চেয়ারম্যানের নির্দেশে কাজ করছি। এ জমি নিয়ে আমরা অন্য কারো সাথে কোন কথাই বলবো না।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘাত দেখা দেয়ায় পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে এবং উভয় পক্ষের কাগজপত্র নিয়ে থানায় ডাকা হয়েছে। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

মোংলায় ৯শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় অসহায়-দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের পক্ষ থেকে এ শীত বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সোমবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯শ নারী-পুরুষের হাতে এ শীত বস্ত্র তুলে দেন প্রধান অতিথি তালুকদার আব্দুল খালেক। এ সময় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, নব নির্বাচিত পৌর মেয়র শেখ আ: রহমান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম ও মোল্লা তারিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রীর সফরসূচি

তথ্য বিবরণী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তিন দিনের সফরে ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কুষ্টিয়া, সাতক্ষীরা ও খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার গড়াই নদী পুন:খনন কাজ পরিদর্শন করবেন। তিনি ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল নয়টায় সাতক্ষীরার কপোতাক্ষ নদের উভয় তীরে আম্ফানে ক্ষতিগ্রস্ত পোল্ডার বাঁধ বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মেরামত এবং পুন:নির্মাণ কাজ পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলার দাতিনাখালী, লেবুবুনিয়া, গোলখালী, গাব্বুলিয়া, ২ নম্বর কয়রা, হরিণখোলা-ঘাটাখালী, চাকলা, কুড়িকাউনিয়া নামক স্থান (৭/১,৭/২ ও ১৫ নম্বর পোল্ডার এবং খুলনা জেলার কয়রা উপজেলাধীন ১৩-১৪/২ ও ১৪/১ নম্বর পোল্ডার) পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রী সন্ধ্যা ছয়টায় সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে খুলনা জোনের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

প্রতিমন্ত্রী ৬ ফেব্রুয়ারি (শনিবার) খোলপেটুয়া নদীর উভয় তীরে আম্ফানে ক্ষতিগ্রস্ত পোল্ডার বাঁধ বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মেরামত এবং পুন:নির্মাণ কাজ পরিদর্শন করবেন। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলাধীন কামালকাটি, ঘোলা, হিজলিয়া-কোলা,হাজরাখালী, হরিষখালি নামক স্থান (৪, ৫, ৭/১ ও ৭/২ নম্বর পোল্ডার) পরিদর্শন করবেন। বিকেলে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন।

বেনাপোল বন্দর টানা ২ দিন বন্ধ থাকার পর পুনরায় সচল

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দর দিয়ে টানা ২ দিন আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকার পর মংগলাবার সকাল থেকে পুনরায় সচল হয়েছে দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য। ভারতের পেট্রাপোল বন্দরের জীবন-জীবিকা বাঁচাও কমিটির ডাকা ধর্মঘটিদের ৫ দফা দাবি মেনে নেয়ায় তারা তাদের লাগাতার ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

এর আগে, বাণিজ্য পরিচালনায় নিরাপত্তার নামে সীমাšতরক্ষী বিএসএফ কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ পণ্য খালাসের জটিলতা নিরসনে পাঁচ দফা দাবি বা¯তবায়নে সংগঠনটি আমদানি-রফতানি বন্ধ করে দেয়। ফলে দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়ে কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ধর্শঘট আহবানকারিরা বাণিজ্য সচল করার জন্য রোববার ও সোমবার দফায় দফায় বৈঠক করে আসছিলেন প্রশাসনের সাথে। কিন্তু তাদের দাবি মেনে না নেয়ায় গত দু’দিন কোনও পন্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেনি। ভারতের পেট্রাপোল স্থল বন্দরে জীবন জীবিকা বাঁচাও কমিটির ৫ দফা দাবি মেনে নেয়ায় আন্দোলকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। সকাল থেকে ৮২ ট্রাক পন্য আমদানি হয়েছে ও ২৯ ট্রাক পণ্য রফতানি হয়েছে ভারতে। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ শুরু হয়েছে। আটকে থাকা পণ্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫ শতাধিক ট্রাক আমদানি হয় ও  ২’শ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়ে থাকে। বাণিজ্যিক কার্যক্রম সম্পাদনে ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যরা বেনাপোল বন্দরে ডকুমেন্টস নিয়ে আসা-যাওয়া করতেন। কিন্তু সীমাšতরক্ষী বিএসএফ হঠাৎ করে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে তাদের যাতায়াত বন্ধ করে দেয়। এছাড়া বিএসএফ সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সকল পণ্যবাহী ট্রাক তল্লাশীর নামে দীর্ঘ সময় ক্ষেপন করে। এ সংগঠনটির সঙ্গে একত্বতা ঘোষণা করেছে ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন, আমদানি-রফতানি কারক সমিতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন।

জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ফুলতলা উপজেলায় কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

আশরাফুল উলূম কওমি মাদ্রাসা ও মসজিদ দক্ষিণডিহি ফুলতলায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ফুলতলা উপজেলার কমিটি গঠন করা হয়। উক্ত বৈঠকে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী খুলনা দারুল উলূম মাদরাসার সম্মানিত মুহতামিম হযরত হাফেজ মাওলানা মুশতাক আহমাদ, আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ, মহানগর সভাপতি হযরত মাওলানা মুফতি গোলামুর রহমান। প্রধান অতিথি মাওলানা মুশতাক আহমাদ তার বক্তব্যে বলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ যে সংগঠনটি দেশব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে, সেটি অল্প দিনের মধ্যে অনেক ভালো কাজ করেছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো সফলতা দেখতে পাচ্ছি। উপস্থিত উলামায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে বেজেরডাঙ্গা বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূরুদ্দীন কে সভাপতি ও অলকা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মুহসিন উদ্দিন কে সাধারণ সম্পাদক করে একটি বিয়াল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে- ৪ কাউন্সিলর পুরুষ- ৫২ ও মহিলা- ১০ জনের মনোনয়নপত্র

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মঙ্গলবার ছিল জমা দানের শেষ দিন। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেয়র পদে ৪ জন, কাউন্সিলর (পুরুষ) পদে ৫২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন  প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন অফিসসূত্রে জানাগেছে,চলতি পৌরসভা নির্বাচনে অংশ নিতে মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, আ’লীগের নৌকার প্রার্থী বর্তমান মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, বিএনপি ধানের শীষের প্রার্থী কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আলহাজ¦ মাহাবুবার রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখার নুরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ইমান।এছাড়াও পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে পুরুষ কাউন্সিলর পদে জমা দিয়েছেন- ১ নং ওয়ার্ডে- ৬ জন, ২ নং ওয়ার্ডে- ১০ জন, ৩ নং ওয়ার্ডে- ৬ জন,  ৪ নং ওয়ার্ডে- ৭ জন। ৫ নং ওয়ার্ডে- ২ জন, ৬ নং ওয়ার্ডে- ৭ জন। ৭ নং ওয়াডে- ৪ জন, ৮ নং ওয়ার্ডে- ৮ জন এবং ৯ নং ওয়ার্ডে- ২ জন। আর মহিলা সংরক্ষিত পদে  ১ নং ওয়ার্ডে – ৪ জন,  ২ নং ওয়ার্ডে – ১ জন এবং সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে – ৫ জন মনোনয়নপত্র জমা প্রদান করেছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, মঙ্গলবার কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহন সুষ্ঠুভাবে শেষ হয়েছে। নির্বাচনের তফসিল অনুয়ায়ী আগামী ৪ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাই, ১১ই ফেব্রুয়ারী প্রত্যাহার ও ২৮ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্টিত হবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন।

সুশিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়: এমপি বাবু

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সুশিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকেরা জাতির বিবেক। এমপি আক্তারুজ্জামান বাবু আরও বলেন, গতানুগতিক শিক্ষার পরিবর্তে কর্মমুখী ও ব্যবহার উপযোগী শিক্ষা দিতে শিক্ষকদের উদ্যোগী হতে হবে। শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করা না গেলে তা সম্ভব হয় না। তথ্য প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পাইকগাছা উপজেলার আর,কে,বি,কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনষ্টিটিউশন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আর,কে,বি,কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনষ্টিটিউশনের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি মোঃ আকরামুল ইসলামের সভাপতিত্বে ও আর,কে,বি,কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনষ্টিটিউশনের অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা এম এম ফজলুল হক, প্রাণ কৃষ্ণ দাশ, আরশাদ আলী বিশ্বাস, প্রভাষক মইনুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, শংকর দেবনাথ, লিয়াকত হোসেন, এম এম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি প্রমুখ।

নগর পিতার অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদে বিল পাস হওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

‘‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১’’ সংসদে পাসের মাধ্যমে অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আরো একধাপ অগ্রগতি হলো উল্লেখ করে সিটি মেয়র বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এতদাঞ্চল ছাড়াও দেশের চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, উচ্চশিক্ষা গ্রহণ, গবেষণা এবং চিকিৎসাসেবা সম্প্রসারণে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিলটি পাস হওয়ায় সিটি মেয়র মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শীতলা বাড়ি মন্দিরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার বিকেলে নগরীর শীতলা বাড়ি মন্দিরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে সিটি মেয়র বলেন, করোনা মহামারীতে কর্মহীন মানুষের দুর্দশা বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার তাদেরকে পর্যাপ্ত সহায়তা প্রদান করেছেন। সরকারের পাশাপাশি সামর্থবান সকলের তাদের পাশে দাড়ানো উচিৎ।  ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে খুলনায় করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হবে এবং পর্যায়ক্রমে সকলকে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে বলে তিনি এ সময় উল্লেখ করেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ-এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। অন্যান্যের মধ্যে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদাউস হোসেন লাবু, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, সহ-সভাপতি এ্যাড. নিমাই রায়, রতন মিত্র, সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ দত্ত, যুগ্ম সম্পাদক বিমান সাহা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

খুবি’র উপ-উপাচার্যের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১’ জাতীয় সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সকল সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এক বিবৃতিতে তিনি বলেন, খুলনায় এই মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন হলে এতদাঞ্চলের চিকিৎসা, শিক্ষা, গবেষণার ব্যাপক উন্নয়ন হবে এবং সাধারণ মানুষ ব্যাপক সুবিধা পাবে। এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চতর মেডিকেল শিক্ষা ও গবেষণার দ্বার উন্মোচিত হবে।

যশোরে রাসেল হত্যা মামলার চার্জশিটভুক্ত দুই আসামির আত্মসমর্পণ

যশোর অফিস

যশোর আদালতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেল হত্যা মামলার চার্জশিটভুক্ত আরো দুই আসামি আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

আত্মসমর্পণকারী দুই আসামি হচ্ছে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আবুল বাসারের ছেলে রাসেল হোসেন ও একই এলাকার দিনছে আলীর ছেলে জনি।

এর আগে গত সোমবার বিজ্ঞ আদালতে মামলার আসামি সামিরুল ইসলাম, সোহাগ হোসেন ও আনিসুর রহমান আত্মসমর্পণ করে।

আদালত সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০২০ সালের ১৫ মার্চ রাতে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু সালেক মৃধার ছেলে সাব্বির আহমেদ রাসেলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে খুন করে। এসময় ঠেকাতে গিয়ে তার ভাই আলামিনকেও তারা কুপিয়ে আহত করে। এই ঘটনায় নিহতের পিতা আবু সালেক মৃধা বাদী হয়ে এই হত্যাকাস্যারদের প্রধান হোতা শহীদুজ্জামান শহিদসহ ২৪ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক শহীদুজ্জামান শহিদ ও সামিরুল ইসলামসহ ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলার পলাতক দুই আসামি সাব্বির হোসেন ও জনি মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক তাএদর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। এর আগে গত সোমবার একই মামলার আসামি তিন আসামি সামিরুল ইসলাম, সোহাগ হোসেন ও আনিসুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদেরও জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

যশোরে মোটর সাইকেল চুরির অভিযোগে মামলা

যশোর অফিস

শহরের এমকে রোডস্থ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর থেকে দিন দুপুরে একজন গ্রাহকের মোটর সাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

মাগুরা জেলার শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের বর্তমানে যশোর শহরের কাজীপাড়া সোহাগের বাড়ির ভাড়াটিয়া মৃত হাবিবুর রহমান বিশ^াসের ছেলে আলাউদ্দীন বিশ^াস ১ ফেব্রুয়ারী সোমবার রাতে কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা করে। মামলায় তিনি উল্লেখ করেন,গত ৩১ জানুয়ারী রোববার দুপুর ২টা ২০ মিনিটে তার ব্যবহৃত বাজাজ প্লাটিনা লাল রংয়ের মোটর সাইকেল (ঢাকা মেট্টো হ-৪৯-৪৬৯৮) শহরের এমকে রোডস্থ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে রেখে ভিতরে যায়। ১৫ মিনিট পর ফিরে এসে দেখে মোটর সাইকেলের ঘাড়ে লক করে রাখা মোটর সাইকেল নেই। বিভিন্ন স্থানে খোঁজা খুঁজির এক পর্যায় কোতয়ালি মডেল থানায় মামলা করে।

যশোরে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে মামলা

যশোর অফিস

দুই দফায় যৌতুক দাবি করে নির্যাতনের অভিযোগে লোভী স্বামী এমএম আক্তার হোসেন ওরফে বিপুলের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। সে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মুক্তিপাড়া কোর্ট রোড ডাচ্ বাংলা ব্যাংকের বিপরীত মৃত এমএম জাহিদ হোসেনের ছেলে।

যশোর শহরের ৮৪/এ,এইচএমএম রোড লোন অফিস পাড়ার একেএম মনছুর আলীর মেয়ে আফসানা ইয়াসমিন বৈশাখী সোমবার ১ ফেব্রুয়ারী দুপুরে যৌতুক লোভী স্বামী বিপুলের বিরুদ্ধে থানায় মামলায় বলেছেন, বিগত ১৪ এপ্রিল ২০১৪ সালে বিপুলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী বিপুল ১০লাখ যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। বিপুলের সাথে ঘর সংসার করাকালে বৈশাখী দুই মেয়ের জননী হয়। যৌতুকের নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে বৈশাখীর পিতা মেয়ের সুখের কথা ভেবে বিপুলকে নগদ ৩লাখ ৭০ হাজার টাকা ও সংসারের আসবাবপত্রসহ ৫লাখ টাকা প্রদান করে । এরপর পুনরায় ৫লাখ টাকা যৌতুক দাবি করে বৈশাখীর উপর নির্যাতন শুরু করে। যৌতুকের টাকা না দিলে তাকে নিয়ে ঘর সংসার করবেনা। এমনকি তাকে হত্যার হুমকী দেয়। স্বামীর ঘর হতে বৈশাখী তার পিতার দেওয়া যশোর শহরের লোন অফিস পাড়ার বাড়িতে চলে আসে। সেখানে বসবাসের এক পর্যায় স্বামীর সাথে সংসার করার জন্য তাকে বিষয়টি মীমাংসা করে করে নিতে বলে। তাকে যশোর শহরের বাড়িতে আসতে বলে। গত ২৫ জানুয়ারী দুপুর ১ টায় স্বামী বিপুল বৈশাখীর পিতার দেওয়া বাড়িতে এসে যৌতুকের ৫লাখ টাকা দাবি করে। দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারপিট করে জখম করে। পরে বিপুল হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় বৈশাখী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করে।

শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

খুলনায় “শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়” বিল সংসদে পাশ হওয়ায় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় বাসস্থান হিসেবে উন্নয়নে খুলনাকে তিনি সব সময়ই প্রাধান্য দিয়ে থাকেন। তার উৎকৃষ্ট প্রমান হচ্ছে “শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়” স্থাপন করা। এত অল্প সময়ে তিনি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মৌলিক চাহিদা গুলি একে একে পূরণ করে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। তিনি দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থায় নতুন সমিকরণ করেছেন। তন্মধ্যে খুলনা হয়ে মোংলা, ভাটিয়াপাড়া হয়ে মোংলা রেল লাইন, রামপালের ফয়লায় স্টল বিমান বন্দর থেকে আন্তর্জাতিক বিমান বন্দর নির্মান, পদ্মা সেতু নির্মান সহ নানাবিধ যোগযোগ এবং মোংলা বন্দরকে আধুনিকায়ন করতে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে। যেখানে আজ প্রতিনিয়ত বিদেশী জাহাজ লোড আনলোড হচ্ছে। মোংলা বন্দর লোকসান কাটিয়ে আজ লাভজনক প্রতিষ্ঠানে অবস্থান করছে। খুলনাতে শিল্প প্রতিষ্ঠান গড়তে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখন দক্ষিণাঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে যথেষ্ট পরিমান অর্থ বরাদ্দ দিয়েছেন। যার কাজ দ্রুত গতিতে চলছে। এই সকল উন্নয়ন কাজ সম্পন্ন হলে খুলনা সহ দক্ষিণাঞ্চল অর্থনৈতিক জোন পরিণত হবে। নেতৃবৃন্দ খুলনায় “শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়” বিল সংসদে পাশ হওয়ায় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী, সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

লিলির পক্ষে গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০নং আসনে আওয়ামী লীগ মনোনীতি কাউন্সিলর প্রার্থী রেকসোনা কালাম লিলি পক্ষে আনারস প্রতীকে গণসংযোগ ও পথ সভা করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার নেতৃবৃন্দ ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় এ মতবিনিময় ও গণসংযোগ করেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, এ্যাড. আইয়ুব আলী শেখ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, ফেরদৌস আলম চান ফারাজী, মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, এস এম আকিল উদ্দিন, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, জিয়াউল ইসলাম মন্টু, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. ফারুক হোসেন তুরান, মো. রফিকুল ইসলাম, মো. ফারুক হোসেন, মো. লিটন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময়ে নেতৃবৃন্দ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলিকে আনারস প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে শরীক হওয়ার আহবান জানান।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদের মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালীর এমপি পিকআপ উপহার দিলেন পুলিশকে

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

কুমারখালী থানা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে ব্যক্তিগত অর্থায়নে কুমারখালী থানা পুলিশকে পিকআপ কিনে দিলেন কুষ্টিয়া-৪ কুমারখালী খোকসা আসনের এমপি। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-৪ কুমারখালী খোকসা আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানের হাতে পিকআপের চাবি হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, থানার সেকেন্ড অফিসার এস আই শরীফুল ইসলাম, রানা টেক্সটাইলের পরিচালক মাসুদ রানা, এস আই হাসানুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, একটি পিকআপের অভাবে পুলিশকে সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা রক্ষা বিশেষ করে দূর-দূরান্তে যাতায়তের ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ তাৎক্ষণিকভাবে কুমারখালী থানা পুলিশের জন্য পিকআপ ভ্যানের ব্যবস্থা করে দেন।

তিনি এই মহতী উদ্যোগের জন্য সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এমপির দেওয়া এই পিকআপটি ৯৯৯ পুলিশের জরুরি সেবা কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে।

পরে একাধিক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় যুবলীগের প্রেসিযিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি বলেন, দলের মধ্যে থেকে দলের সুযোগ সুবিধা নিয়ে দলকে যারা পিছন থেকে ছুরি মারে তাদের উচিৎ জবাব দিতে হবে। আওয়ামী লীগ এই উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন। এই সংগঠনের মার্কা নৌকা। বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা নৌকার হালকে শক্ত করে ধরে দেশে উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে চলেছেন। শুধু রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নয়, দেশে মানবিক, বুদ্ধিভিত্তি ও সমৃদ্ধশালী উন্নয়ন করে চলেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া দেশে কোন মৌলবাদী দল ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি, জামাতসহ বিভিন্ন মৌলবাদী দল ধর্মীয় উসকানীর মধ্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। ধর্মকে পুঁজি করে তারা ক্ষমতার মসনদে বসতে চাই। তিনি নেতা-কর্মীদের সব সময় সজাগ থেকে নৌকার জন্য কাজ করে করে যাওয়ার আহবান জানান।

বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল আমিন (২৬) ইয়াছিন (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় সাব্বির (১৮) ও কাবিল শেখ (২৬) নামে দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে সাব্বিরের অবস্থা খুবই গুরুতর। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়ার চাড়াভিটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আল আমিন নড়াইলের লোহাগড়া উপজেলার রাজাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং ইয়াছিন যশোরের বাঘারপাড়া উপজেলার তেঘড়ি গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত সাব্বির একই গ্রামের জুলফিকার আলীর ছেলে ও একই এলাকার আমানত শেখের ছেলে কাবিল শেখ।

স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, আল আমিন মোটরসাইকেলে নড়াইল থেকে যশোরের দিকে আসছিলেন। ওইসময় বিপরীতমুখী একটি মোটরসাইকেলে ইয়াছিন, কাবিল ও সাব্বির যাচ্ছিলেন। চাড়াভিটা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম. আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই আল আমিনের মৃত্যু হয়। ইয়াছিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় রেফার করা হয়। খুলনা যাওয়ার পথে রাজারহাটে পৌঁছালে তার মৃত্যু হয়। আহত সাব্বির ও কাবিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে সাব্বিরের অবস্থা আশঙ্কামুক্ত নয়। জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার পরপরই ভিকটিমদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শুনেছি, হাসপাতালে নেওয়ার পর একজন এবং অপরজনকে খুলনায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে।

ইউপি সদস্যের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

শরণখোলায় ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েতের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শরণখোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত এলাকায় কোনও কাজ না করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। অতি দরিদ্র কর্মসূচি ভিজিডিসহ প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের ঘর নিজ আত্মীয় স্বজনের নামে নেওয়ার অভিযোগ রয়েছে। এলাকার কেউ তার বিরুদ্ধে কথা বলতে গেলে তাদেরকে নানাভাবে হয়রানি করেন রিয়াদুল। ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েও ফল পাচ্ছে না। স্থানীয়রা ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েতের দুর্নীতি ও অপকর্মের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

শপথের আগেই চলে গেলেন ছোবেতারা

মাগুরা প্রতিনিধি

শপথ নেয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন মাগুরা পৌরসভার এবারসহ চারবারের নির্বাচিত নারী সংরক্ষিত কাউন্সিলর (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) ও প্যানেল মেয়র-২ মোছা. ছোবেতারা বেগম মনিরা (৬৫)। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাগুরা পৌরসভায় জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন ছোবেতারা বেগম। তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করছিলেন। প্রয়াতের মেয়ে সৈয়দ লুবনা জাহান মুন্নি জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন মা। সোমবার (১ ফেব্রুয়ারি) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে অসুস্থ অবস্থায় তাকে ঢাকায় সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার ভোরে সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে অসুস্থ অবস্থায় প্রচারণায় অংশগ্রহণ না করতে পারলেও সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে সর্বোচ্চ ১২ হাজার ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন ছোবেতারা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী মিলে পান তার থেকে অর্ধেকের কম ভোট। বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রায়গ্রাম ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মৃতের জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে ছোবেতারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ মাগুরা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকার্মীরা।

৩০০ বছরের পুরোনো বাড়িতে ‘জাদুঘর ও পার্ক’

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের আনুমানিক ৩০০ বছরের পুরোনো বটবৃক্ষ আর ব্রিটিশ আমলের কাছারি বাড়ির স্মৃতিকে ঘিরে নির্মিত হচ্ছে ভূমি জাদুঘর। স্থানীয় প্রবীণদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ জানুয়ারি কাছারি বাড়ির বটবৃক্ষসহ স্থানটি পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। স্থানটি পরিদর্শন করে ‘কাছারি জাদুঘর ও পার্ক’ নির্মাণের পরিকল্পনা করে স্মৃতি ফলকের উদ্বোধন করেন তিনি। পুরোনো স্মৃতি ধরে রাখতেই হেরিটেজ পার্ক হিসেবে প্রাচীন বাড়ি ও বটবৃক্ষের রক্ষণাবেক্ষণ করা হবে। এ সময় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা, জেলা প্রশাসন ও কলারোয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। বুইতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছহেলদ্দিন বিশ্বাস বলেন, ‘বট গাছটি প্রায় ৩০০ বছরের পুরোনো। ব্রিটিশ আমলে এখানে কাছারি বাড়ি ছিল। সমগ্র কলারোয়াসহ তালা উপজেলার ধানদিয়া অঞ্চলের ভূমির খাজনা আদায় করা হতো। এখন আর কাছারি বাড়ি নেই।’ এলাকার বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, ‘কাছারি বাড়ির কথা বাপ-দাদাদের মুখে শুনেছি। এখানকার পরিবেশ অনেক সুন্দর। সাতক্ষীরা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এখানে পার্ক নির্মিত হচ্ছে, এটা আমাদের জন্য গৌরবের।’ আব্দুস সামাদ রনি জানান, ‘ঐতিহ্যবাহী স্থানটিকে নতুন রূপ দেওয়ায় দেশবাসী কাছারি বাড়ি সম্পর্কে নতুন করে জানতে পারবে। বর্তমান যুগের ছেলে-মেয়েরা ধারণা নিতে পারবে ইতিহাস-ঐতিহ্যের। তাছাড়া এখানে জাদুঘর ও পার্ক নির্মিত হলে এ অঞ্চলের সুনাম বৃদ্ধি পাবে।’ এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, ‘এ প্রাচীন বটবৃক্ষ সংরক্ষণ করা হবে। পাশাপাশি একটি ভূমি জাদুঘর তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। স্থানটিতে একটি হেরিটেজ পার্ক গড়ে তোলার ইচ্ছাও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আন্তরিক সহযোগিতার জন্য ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সময় পেলে আপনারা প্রাচীন বটবৃক্ষটি দেখতে যাবেন। যাতায়াত ব্যবস্থা উন্নতসহ অচিরেই এখানে ভ্রমণপিপাসুদের জন্য কিছু নাগরিক সুবিধা সৃষ্টি করা হবে।’

বরই চাষে ৪ লক্ষাধিক টাকা আয়ের আশা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে বরই বা কুল চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটেছে কুল চাষিদের। স্বল্প সময়ে অধিক লাভ হওয়ায় প্রতি বছর বাড়ছে কুল চাষের পরিমাণ। জানা গেছে, গত বছর প্রায় ৭ কোটি টাকার কুল বিক্রি করেছেন কুল চাষিরা। যেটা দেশের অর্থনৈতিক উন্নয়নের বড় একটি হাতিয়ার হিসাবে কাজ করছে। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দিন দিন এই অঞ্চলে কুলের চাষ বেড়েই চলেছে। এখানকার অর্থনীতিকে সমৃদ্ধ করতে কুল বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় জেলায় কুলের চাষ ব্যাপক সাড়া ফেলেছে। সাতক্ষীরা জেলার কুল দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয় তার মধ্যে রয়েছে, বাউকুল, আপেলকুল, নারকেলকুল, বিলাতিকুল, নাইনটি ও মিষ্টিকুল অন্যতম। দেশব্যাপী সাতক্ষীরার উৎপাদিত এসব কুল ব্যাপক চাহিদা রয়েছে। জেলার তালা উপজেলার জাতপুর গ্রামের কুলচাষি মো. পান্জাব আলী জানান, গত ১০ বছর যাবত তিনি বিভিন্ন প্রকার কুল চাষ করেন। চলতি মৌসুমেও ৩ বিঘা পরিমাণ জমিতে নারকেল ও আপেল কুল চাষ করেছেন। জমি নিজের হওয়াতে উৎপাদন খরচ তুলনামূলক অনেক কম। কুল গাছে ভিটামিন স্প্রে, সার ও পোকা দমন ঔষধ ব্যবহারে তিন বিঘা জমিতে তার খরচ হয়েছে ৫৫ হাজার টাকা। ইতিমধ্যে কুল বিক্রি শুরু করেছেন। তিনি আশা করছেন তিন বিঘা জমির কুল এবার কমপক্ষে ৪ লক্ষাধিক টাকায় বিক্রি হবে।

তিনি আরও জানান, গত বছর একই পরিমাণ জমিতে কুল উৎপাদন করে সব খরচ তুলেও ৩ লাখ টাকা লাভ হয়েছে তার। পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার কুল চাষি হাবিবুর রহমান বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার কুলের ফলন বৃদ্ধি পেয়েছে, তাছাড়া দামও বেশি। এ বছর পাইকারি হারে ৭০-৮০ টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে, এভাবে যদি বাজার থাকে তাহলে অনেক লাভবান হবেন। এদিকে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সাতক্ষীরার সাতটি উপজেলাতে ৬২০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার কুলের আবাদ হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৩০ হেক্টর, কলারোয়ায় ২১০ হেক্টর, তালায় ২০৫ হেক্টর, দেবহাটায় ১৫ হেক্টর, কালিগঞ্জে ২০ হেক্টর, আশাশুনিতে ১৫ হেক্টর ও শ্যামনগরে ২৫ হেক্টর। প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ মণ উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। তবে গত বছরের তুলনায় এবার কুলের আবাদ কিছুটা বেড়েছে বলে জানান সূত্রটি। গেল মৌসুমে জেলায় কুল চাষ হয়েছিলো ৫৫০ হেক্টর জমিতে। সেখানে এবছর ৭০ হেক্টর পরিমাণ বেড়েছে। কম খরচে অধিক লাভ হওয়ায় জেলার প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কুল চাষ। এ জেলার উৎপাদিত কুল স্থানীয় চাহিদা মিটিয়ে খুলনা, গোপালগঞ্জ, ঢাকা ও চট্রোগ্রামসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়ে থাকে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর সাতক্ষীরায় কুলের ভালো ফলন হয়েছে। কৃষকরা দামও পাচ্ছে ভালো। ফলে এবার কুল চাষিরা বেশ লাভবান হবে। সরকার কুল চাষিদের সব ধরণের সহযোগিতা করেছে । তিনি আরো বলেন, প্রায় গত দুই দশক থেকে সাতক্ষীরা জেলায় বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু হয়। ফসলটি লাভজনক হওয়ায় প্রতি বছরই এর আবাদ বাড়ছে।