রূপসায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তি
সোমবার বিকাল ৫টায় রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা মোড়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, যুবলীগ নেতা মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ, রাফেল হোসেন বাবু, কবির আহমেদ মনা, মাহামুদুল হাসান গালিব, চিশতি নাজমুল বাসার স¤্রাট, ইমন প্রমুখ।
দলের সিদ্ধান্ত কঠোর হওয়ায় কয়রায় আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা কমেছে
কয়রা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়রা উপজেলার ৭ ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা অর্ধ শতাধীক। কিন্তু কেন্দ্রে দলের ব্রিদ্রোহীদের প্রতি কঠোর হুশিয়ারি থাকায় অনেকের মুখে নৌকা না পেলে নির্বাচন না করার ঘোষণা দিয়েছে। এ দিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিগত কয়েক মাস যাবত দলীয় প্রতিক নৌকা পেতে প্রতিটি ইউনিয়নে ৫ থেকে ৮ জন প্রার্থী প্রচার শুরু করলেও তা থেকে কমে দাড়িয়েছে ৩ থেকে ৪ জন। খবর নিয়ে জানা গেছে ১ নং আমাদী ইউনিয়নে দীর্ঘদিন নৌকা প্রতিকের আসায় দৌড়-ঝাপ শুরু করেিেছলেন ৭ জন চেয়ারম্যান প্রার্থী। কিন্তু সম্প্রতি কেন্দ্র থেকে বিদ্রোহীদের কঠোর হুশিয়ারি দেওয়ায় এদের অনেকেই নিশ্চুপ হয়ে গেছে। ২ নং বাগালী ইউনিয়নে দলের ৮ জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেলেও একই খবরে অনেকেই জেলা নেতাদের দোড়গড়ায় তদবীর শুরু করেছেন। ৩ নং মহেশ্বরীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিগত নির্বাচনে বিদ্রোহী হওয়ায় সেখানে নতুন করে ৪ জন প্রার্থী নৌকার আসায় ঘুরছেন। ৪ নং মহারাজপুর ইউনিয়নে দলের অনেক হাইব্রিড নেতা কর্মীসহ ৪ জন দলীয় প্রার্থী হতে কেন্দ্রীয় নেতাদের কাছে পৌছে গেছেন বলে দলের একাধীক সূত্র জানিয়েছেন। অন্যদিকে ৫ নং কয়রা সদর ইউনিয়নে দলের হাইব্রিড ও বিদ্রোহী মিলে ৬ জন প্রার্থীর প্যানা দেখা গেলেও সম্প্রতি অনেকেই নৌকা না পেলে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। ৬ নং উত্তর বেদকাশি ইউনিয়নে নৌকা প্রতিকের দাবি নিয়ে ৪ জন প্রার্থী অনেক আগে থেকে গণসংযোগ করে আসছে। তবে সবাই নৌকা প্রতিকের বাইরে বিদ্রোহী না হওয়ার ঘোষনায় একমত হয়েছেন। এছাড়া ৭ নং দক্ষিণ বেদকাশি ইউনিয়নে ৫ জন প্রার্থী দলীয় প্রতিক নৌকার আসায় উপজেলা ও জেলা নেতাদের পিছনে ঘুরছে এবং ৪ প্রার্থী দাবী তুলেছেন বিগত দিনে যারা বিদ্রোহী ছিলেন তারা যেন নৌকার আসায় না ঘোরেন। তবে দলের তৃর্ণমূল নেতাকর্মীদের অভিযোগ উপজেলা নির্বাচনে যারা নৌকার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় দলের প্রতিক নৌকা ও দলীয় প্রধান শেখ হাসিনাকে নিয়ে অশুভ মন্তব্য করেছিলেন, এবার দল যেন তাদের ক্ষমা না করে।
প্রতিকূলতা প্রতিহত করে এগিয়ে যেতে হবে: মঞ্জু
সাতক্ষীরা প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সকল প্রতিকূলতা প্রতিহত করে বিএনপির নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, সাতক্ষীরা পৌর সভার মেয়র নির্বাচনে আগের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সোমবার সাতক্ষীরার বিএনপি দলীয় মেয়র প্রার্থীর পক্ষে গন সংযোগের অংশ হিসেবে এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করছিলেন। মেয়রপ্রার্থী তাজকিন আহমেদ চিশতির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কলারোয়া পৌর নির্বাচনে প্রথমে ভালো অবস্থা বিরাজ করলেও পরে খারাপ হয়ে যায়। সেখানে সুষ্ঠু নির্বাচন হয়নি। সাতক্ষীরায় যাতে এমন খারাপ অবস্থা না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন বিএনপি প্রার্থীরা বাড়ি থাকতে পারে না। তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলার পর মামলা। পরে তিনি বিএনপির মেয়র প্রার্থী তাজকিন আহমেদ চিশতির পক্ষে গণসংযোগে অংশ নেন।সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলি, সদস্য সচিব আবদুল আলিম, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা ও মেয়র প্রার্থী তাজকিন আহমেদ চিশতি প্রমূখ।
মহেশপুরে নিখোঁজের পাঁচদিন পর শিশুর মরদেহ উদ্ধার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর জিসান (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ। নিহত শিশু উপজেলার বজরাপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ২৭ জানুয়ারি থেকে শিশুটি নিখোঁজ ছিল। এরপর পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে না পেয়ে শিশুটির পরিবার থানায় একটি সাধারন ডায়েরি করেন। নিখোঁজের পাঁচদিন পর সোমবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করে। শিশুটির শরীরে নির্যাতনের কোন চিহ্ন নেই। এছাড়া মনে হচ্ছে গত রাতেই সে মারা গেছে। ফলে কিভাবে সে মারা গেছে তা এখনি বলা যাচ্ছেনা। তবে তদন্ত চলছে আশা করছি দ্রুতই রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
কৃষিকে অগ্রাধিকার দিয়ে কৃষি বিপ্লব ঘটাতে হবে : ইঞ্জিনিয়ার প্রেমকুমার
পাইকগাছা প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ও দেশকে এগিয়ে নিতে কৃষিকে অগ্রাধিকার দিয়ে কৃষি বিপ্লব ঘটাতে হবে। মাটি, মানুষ ও গাছের জন্য সুপেয় পানির ব্যবস্থায় লবন পানি মিষ্টি করার জন্য পাইকগাছার দক্ষিন কুমখালীতে রোববার সন্ধ্যায় ঈশ্বরী এ্যান্ড শ্লোক লিঃ পানির প্লান্টের উদ্বোধন করা হয়েছে। এ পানি দিয়ে একই জমিতে তিনটি ফসল উৎপাদন করতে পারবে বলে ঈশ্বরী এ্যান্ড শ্লোক লিঃ চেয়ারম্যান ইঞ্জিঃ নভঃ জ্যোতি রায় ভিডিও কনফারেন্স এ সব কথা বলেন। ১৫ লাখ টাকা ব্যয়ে এ প্লান্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন খুলনা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল। ঈশ্বরী এ্যান্ড শ্লোক এর ব্যবস্থাপনা পরিচালক প্রীতিষ কুমার মন্ডলের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কয়রা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, গড়ইখালী ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও লবন পানি বিরোধী কৃষি আন্দোলনের নেতা রুহুল আমিন বিশ্বাস, ইউপি সদস্য মহাশীষ সরদার, আ’লীগ নেতা শান্ত কুমার মন্ডল, যুবনেতা তরিকুল ইসলাম, কামরুল ইসলাম গাইন, আ’লীগ নেতা গাজী মিজান, ইউপি সদস্য আঃ সালাম কেরু, গাউসুল বিশ্বাস, শফিকুল বিশ্বাস।
শরনখোলায় হরিনের মাংস সহ বিক্রেতা আটক
শরনখোলা (বাগেরহাট)প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলায় বিশ কেজি হরিণের মাংস সহ এক বিক্রেতাকে আটক করেছে বনরক্ষীরা। সোমবার তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা আঃ মান্নান জানান, গোপন সূত্রের খবরে (রোববার) গভীর রাতে উপজেলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মাসং বিক্রেতা মিলন মোড়ল (৩৫) কে আটক করা হয়। এসময় তার সাথে থাকা একটি বস্তার মধ্যে থেকে ২০ কেজি হরিণের মাংশ উদ্ধার করা হয়। মিলন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উত্তর দেওলী গ্রামের বাসিন্দা আঃ লতিফ মোড়লের ছেলে। সে পরিবার নিয়ে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে বাসা ভাড়া নিয়ে থাকেন।
তবে,জিজ্ঞাসাবাদে মিলন বলেন, শুক্রবার উপজেলার ঢালীরগোপ এলাকার হাবিব তালুকদার ও বগীর তানজের বয়াতীর সাথে বকুলতলা গ্রামের মৎস্য ব্যাবসায়ী চান্দুর ট্রলারযোগে একত্রিত হয়ে সুন্দরবনের কটকা এলাকায় যান। সেখান থেকে হরিণ শিকার করার পর তার মাধ্যমে মাংস বিক্রির জন্য পাঠানো হয়। স্টেশন কর্মকর্তা আরো জানান, মিলনের নামে বন আইনে মামলা করা হয়েছে।
বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে আজ সোমবার দ্বিতীয় দিনের মত দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যবন্ধ রয়েছে। ভারতীয় সীমাšতরক্ষী বাহিনী বিএসএফের হয়রানি বন্ধ সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ভারতের পেট্রাপোল বন্দর জীবন-জীবিকা বাঁচাও কমিটি এ ধর্মঘটের ডাক দিয়েছে। আমদানি-রফতানি বানিজ্য বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। বন্দরে মালামাল ওঠানামা সহ পণ্য ডেলিভারি রয়েছে স্বাভাবিক। আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দু’দেশের বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক। ফলে ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের কবলে পড়েছেন। আটকেপড়া পণ্যের মধ্যে রয়েছে রফতানি মুখী পাট ও পাটজাত দ্রব্য, মাছ, শিল্প কলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, মেশিনারিজসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় ৫ শতাধিক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ২৫০ ট্রাক পণ্য রফতানি হয় ভারতে। ভারতীয় পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্থিক চন্দ্র জানান, আমদানি- বাণিজ্যিক কার্যক্রম চালু করতে গতকাল ও আজ বিএসএফ সহ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কয়েক দফা বৈঠক চলছে। ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্য ও ট্রাক শ্রমিকরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেনাপোল বন্দরে আসা-যাওয়া করছেন দীর্ঘদিন ধরে কিন্তু সীমাšতরক্ষী বিএসএফ সম্প্রতি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাদের যাতায়াত বন্ধ করে দেয়। তাছাড়া বিএসএফের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ট্রাক তল্লাশিতে দীর্ঘ সময় ক্ষেপণ করা হচ্ছে। এসব সমস্যা সমাধানে আšতরিক হতে বিএসএফকে বারবার জানানো সত্বেও সমাধান না হওয়ায় বাধ্য হয়ে বন্দর জীবন-জীবিকা বাঁচাও সংগঠনটি লাগাতার ধর্মঘটের ডাক দেয়। বেনাপোল সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ভারতীয় শ্রমিকরা দ’ুদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ করে দিলেও বেনাপোল বন্দরে মালামাল ডেলিভারি চলছে স্বভাবিক নিয়মে। প্রতিদিন সরকারকে ২০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচেছ। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে বছরে ৩০ হাজার কোটি টাকার বানিজ্য সম্পন্ন হয়ে থাকে। প্রতিদিন ১৭০০ কোটি টাকার রাজস্ব আয় হয়ে থাকে বেনাপোল কাস্টমস হাউসে। জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থ বছরে ৫ হাজার ৫’শ কোটি টাকার রাজ্স্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে।
বন্ধকৃত জুট মিল চালু ও চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে বেসরকারী জুট মিল শ্রমিকদের মানবন্ধন
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
খুলনার বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন সোনালী, এ্যাজাক্স, আফিল, মহসেন , জুট স্পিনার্স সহ বন্ধকৃত কলকারখানা চালু , চুড়ান্ত বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবী আদায়ের লক্ষে বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পুর্বঘোষিত কর্মসুচী অনুযায়ী ১ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ১১ টায় খুলনা পিকচ্যার প্যালেস মোড়ের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করে বেসরকারি জুট মিলের শ্রমিকরা । ব্যক্তিমালিকানাধীন পাট ,সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ বক্তিয়ার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার , বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিন কাজী, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, কাবিল আহম্মেদ , ওবায়দুর রহমান, আবুল কাশেম মোকছেদ মোল্লা, লুৎফর রহমান খান, বাবুল শেখ, আঃ ওহাব , নিজামউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাবউদ্দিন , শেখ ইলাহী,সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, মোঃ ইমরান হোসেন, মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধন থেকে ২ দিনের কর্মসুচি ঘোষনা করা হয় । কর্মসুচির মধ্যে রয়েছে আগামি ৭ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় খুলনা বিভাগিয় শ্রম পরিচালকের কার্যালয়ে ও ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসুচি পালন করবে শ্রমিকরা। এর মধ্যে শ্রমিকদের দাবি না মানা হলে খুলনা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন এর মাধ্যমে রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসুচি ঘোষনা করা হবে বলে জানান শ্রমিক নেতৃবৃন্দ ।
যোগিপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে মতবিনিমিয়
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
যোগিপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের ৫,৬,৭ ও ৮ নং ওয়ার্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারনা শুরু করেছেন। যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। সোমবার বেলা ৩ টায় তিনি ইউনিয়নের যোগিপোল রেললাইন থেকে ফকিরপাড়া মসজিদ, কবরস্থান রোড, জাব্দিপুর কদমতলা মোড়, জাব্দিপুর স্কুল রোড, ইউনিয়ন পরিষদ রোডসহ ৪ টি ওয়ার্ডের বিভিন্নস্থানে এলাকাবাসির সাথে মতবিনিময় করেন। এসময় এলাকাবাসি বেগ লিয়াকত আলীকে যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বলে অভিব্যাক্ত প্রকাশ করেন।এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসার মুহতামিম মোঃ হুমায়ুন কবির হুসাইনী, মোঃ সুরুজ জামান হানিফ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, মোঃ শাহজাহান শেখ, বেগ মিঠু, আল আমিন ফকির, বেগ কামরুজ্জামান, মোঃ হাবিবুর রহমান, বেগ রাসেল, বেগ বাবুল, বেগ সিবলী, মুরাদ মোড়ল, ওলিয়ার রহমান রাজু, মেম্বর হাফিজা বেগম, কাজী সবুজ সহ এলাকার গণ্যমান্যব্যক্তি বর্গ। গণসংযোগ শেষে যোগীপোল কবরস্থানে দাফনকৃত সকল মরহুমের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
শরণখোলায় বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ৩টি ট্রলার সহ কারেন্ট জাল জব্দ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় মৎস্য বিভাগ বলেশ্বর নদীতে কম্বিং অপারেশন চালিয়ে তিনটি ট্রলার সহ দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরদার মোস্তফা শাহীন আটককৃত ট্রলারগুলোকে ১২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ১ ফেব্রয়ারী বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজের নেতৃত্বে একটি দল বলেশ্বর নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার কোন বেধ কাগজপত্র না থাকায় তিনটি ট্রলার আটক করে। আটককৃত ট্রলারগুলি হচ্ছে, পিরোজপুর জেরার ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের সাহেব আলী সওদাগারের এফবি সাদিয়া আকতার শিরিন, মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামের জাকির আকনের মেসার্স এফবি তন্নী ও একই এলাকার সগীর আকনের নাম বিহীন একটি ট্রলার সহ দুই হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্ধ করেন। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরদার মোস্তফা শাহীন তিনটি ট্রালারে মালিকদের চার হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ জানান, জব্দকৃত কারেন্ট জাল উপজেলার বান্দাঘাটা এলাকায় ভস্মিভূত করা হয়েছে এবং মৎস্য সম্পদ রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
রামপালে সরকারি রাস্তা ও খাস জমি ভুয়া রেকর্ডে দখলের চেষ্টা
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের রামপাল উপজেলার সিকিরডাংগা গ্রামের সরকারি রাস্তা ও সরকারি খাস খতিয়ানের জমি ভূয়া রেকর্ড করে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এলাকার ২ শতাধিক এলাকাবাসী গণস্বাক্ষর করে সরকারি জায়গায় কবরস্থান করার দাবী করে বাগেরহাটের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করেন। জানাগেছে, উপজেলার ২৯ নং সিকিরডংগা মৌজার ১ নং খাস খতিয়ানের এসএ ৪০১ নং যা বর্তমান ডিপি ১১০১ দাগের ৩৫ শতাংশ জমি জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা। এসএ ৩৮৮ দাগ যার ডিপি ১০৮৮ দাগের ০৯ শতাংশ জমি জনসাধারণের ব্যাবহার্য খাস জমি। বর্তমান চলমান জরিপে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি এসএ ৪০১ দাগের জন চলাচলের রাস্তাকে শ্মশান ঘাট ও এসএ ৩৮৮ নং দাগের জমি পূঁজাখোলার নামে খতিয়ান বহি কাটাকাটি করে ভূয়া রেকর্ড করে নিয়েছে। অভিযোগকারীগণ জানান, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি রামপাল সেটেলম্যান্ট অফিসের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে চলমান জরিপে ওই রেকর্ড করায়। ওই জমির পাশে ৮ টি কবরস্থানসহ পাশে জামে মসজিদ রয়েছে। আমরা ওই জমি সরকারিভাবে কবরস্থানের জন্য বাগেরহাট জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। যা সরকারিভাবে যাচাই-বাছাই চলছে। এ অবস্থায় একটি পক্ষ ওই জায়গা দখল নিতে বেড়া দিয়ে মাটি ভরাটের চেষ্টা করছে। তারা প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন। অভিযোগের বিষয়ে সাধন শীল ও গৌতম শীলের কাছে জানতে চাইলে তারা জানান, সরকারি রাস্তা ও খাস জমি কিভাবে শ্মশান ও পূজা খোলার নামে রেকর্ড হয়েছে তা আমরা জানি না। তবে তারা নেট ও বেড়া দিয়ে ঘিরে রাখার কথা স্বীকার করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শোভন সরকার এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, সরকারি রাস্তা ও খাস জমি কেহ বেআইনিভাবে ভোগ দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকাবাসী জনস্বার্থে গণসাক্ষর করে সরকারি রাস্তার জায়গার রেকর্ড সংশোধন ও সরকারী জায়গায় কবরস্থান করার দাবী করে আসছেন।
মহিলা পরিষদ খুলনার উদ্যোগে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
সোমবার দুপুর ১২ টার সময় বাংলাদেশ মহিলা পরিষদ খুলনার উদ্যোগে অঙ্কিতা দে ছোঁয়াকে ধর্ষণ পূর্বক হত্যার প্রতিবাদে খুলনা প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।মহিলা পরিষদ খুলনার আহবায়ক অধ্যক্ষ দেলওয়ারা বেগমের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ইসরাত আরা হীরার পরিচালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্হিত থেকে একাত্মতা ঘোষনা করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুন অর রশীদ,জাপার নগর সভাপতি শফিকুল ইসলাম মধু,মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম,ডি,এ বাবুল রানা,কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিজানুর রহমান বাবু,জনউদ্যোগের সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন,সম্মিলিত রাইটার্স ফোরামের সাধারন সম্পাদক নুরুন্নাহার হীরা,সোনালী দিন প্রতিবন্ধী সংস্হার সহ সভাপতি মো: সাবির খান,সৈয়েদা তৈয়েফুন নাহার,আরো উপস্হিত ছিলেন মহিলা পরিষদ খুলনার পারভীন ইলিয়াস,আলমাস আরা,এ্যাড পপি ব্যানার্জী,এড নুরুন নাহার পলি,এ্যাড জাহানারা পারভীন,সাজেদা ইসলাম,জেরিন সুলতানা,গীতা দাস এবং শাখা কমিটির লায়লা বিলকিস,আমিনা আফরিন দৃষ্টি, বুলু রানী,লক্ষী দাস প্রমূখ।
নিরাপদ সড়ক চাই (নিসচা)’র জেলা কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখা’র কমিটির গঠনের লক্ষ্যে সোমবার সন্ধ্যা ৬টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ হাছিবুর রহমান হাছিব ও পরিচালনা করেন আনোয়ারা পারভীন পরী। সভায় বক্তারা বলেন, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। এই সড়ক দুর্ঘটানা রোধ করতে পারে ব্যক্তির সততা ও সচেতনতা। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আহ্বায়ক এস এম ইকবাল হোসেন বিপ্লব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑআফজাল হোসেন রাজু, মোঃ খালিদ জাহাঙ্গীর চয়ন, এস এম এ রহিম, ইরানী বেগম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ হাছিবুর রহমান হাছিবকে সভাপতি ও আনোয়ারা পারভীন পরীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নিসচা খুলনা জেলা কমিটি গঠিত হয়।
ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের মত বিনিময়
খবর বিজ্ঞপ্তি
সোমবার সকাল ১১টায় কেসিসি মার্কেট ২য় তলায় ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে খুলনায় বসবাসরত বিভিন্ন কবি সাহিত্যিক ও আবৃত্তিকারদের সহিত আগামী ৪ঠা ফেব্রুয়ারী আলোচনা সভা সফলের লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দের সহিত কবি সাহিত্যিকগন মত বিনিময় করেন। উক্ত সভায় সংগঠনের কার্যক্রম উভয় দেশে পরিচালনার জন্য আলোচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাসনাল হিউম্যান রাইটস এন্ড হেল্থ কেয়ার সোসাইটির চেয়ারম্যান কবি স ম হাফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর সাধারন সম্পাদক রোটাঃ এম আসাদুজ্জামান মুন্না, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী মুক্তিযোদ্ধলীগ খুলনা মহানগর সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মহিদুল ইসলাম নান্নু, রেহেনা আফরোজ শোভা, মুজিবুর রহমান, আলহাজ্ব শেখ আসলাম, যুগ্ম সাধারন সম্পাদক সারাফাৎ উল্লাহ স্বপন, রেজাউল করিম, সহ-সাধরন সম্পাদক মশিউর রহমান মিলন, আঃ জব্বার কমান্ডার, ইঞ্জি. শান্তুনু বৈরাগী, সহ-সাংগঠনিক সম্পাদক হাবীব রায়হান, বিশ্বজিত কুমার মন্ডল, মোঃ আয়নাল হোসেন, কবি ইব্রাহীম মনির, কবি ও আবৃত্তিকর মেহেবুব মল্লিক, কবি সেলিনা ইসলাম, কবি শেখ ইকবাল হোসেন, কবি সাহিদা আক্তার নিপা, কবি রিনা জাহান মিতু, কবি সুভাস চন্দ্র দাশ, কবি পল্ববী বিশ্বাস, সাহিত্যিক সুশান্ত মল্লিক, গীতিকার রমেন চন্দ্র দাশ, মিরা আক্তার, কবি প্রকাশ চন্দ্র বিশ্বাস, সংগীত শিল্পী সুনন্দা রানী বিশ্বাস, কবি কবিতা রানী দাস, কবি সাবিনা ইয়াসমিন, কবি আনোয়ারা পারভীনসহ খুলনার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রূপসায় মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা
রূপসা প্রতিনিধিঃ
রূপসায় মুক্তিযোদ্ধার জমি জোর পূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানাগেছে, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ পাইক সামন্তসেনা মৌজার ২৪ শতক জমি ক্রয় সূত্রে ভোগদখল করে আসছে। যার এস এ খতিয়ান ৬১৯,৬২০,দাগ নং ১৮২১ যাহা বর্তমান জরিপে বি আরএস খতিয়ান নং ৯৭, দাগ নং২৩৯৫। ভোগদখলে থাকা অস্থায় উক্ত জমির খাজনা পরিশোধ করে জমিতে ফলজ, বনজ গাছ রোপন করেছেন। গত ২৩ জানুয়ারী বেলা ১১ টার দিকে তার বোন ফরিদা ও ভগ্নিপতি আবু জাফর শেখ অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তিদের নিয়ে দেশী অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তফশিল ভুক্ত জমিতে প্রবেশ করে। এ সময় উক্ত জমি দখল করে গাছপালা কাটার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি আজিজ জানতে পেরে ঘটনাস্থলে হাজির হয়ে তাদের প্রতিহত করে। এ ব্যাপারে আব্দুল আজিজ বাদী হয়ে আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন।
নগর যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল
খবর বিজ্ঞপ্তি
খুলনায় প্রতিষ্ঠা হবে দেশের পঞ্চম মেডিকেল বিশ^বিদ্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় এই মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত ১৯ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপনের পর সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এদিকে বিশ^বিদ্যালয়ের জন্য জাতীয় সংসদে আইনের খসড়ায় অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছে খুলনা মহানগর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ। আনন্দ মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয় হলে খুলনাঞ্চলের চিকিৎসা সেবায় এক উজ্জল দৃষ্ঠান্ত তৈরী হবে। খুলনার সাধারণ জনগন আর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর দিতে তাকিয়ে থাকতে হবে না। এছাড়া খুলনার ছেলে মেয়েরা চিকিৎসা বিজ্ঞানের প্রতি আরো মনোযোগী হবে। ভবিষ্যতে খুলনা সহ সারাদেশের ছেলে মেয়েরা এখান থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিদেশে চিকিৎসা সেবায় অংশ নিবে। সমাবেশে খুলনা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, শওকত হোসেন, অভিজিৎ চত্রবর্তী দেবু, তাজুল ইসলাম, ইলিয়াস হোসেন লাবু, বাদল সিপাহী, হাসান শেখ, জামিল আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা রনবীর বাড়ৈ সজল, এখতিয়ার মোল্লা, জব্বার আলী হিরা, জহির আব্বাস, ইয়াসিন আলী, রুবায়েত ইসলাম জুয়েল, মেহেদী হাসান মান্না, দিদারুল আলম, এস এম ইমাজ উদ্দিন রিপন, মাহামুদুল ইসলাম সুজন, শেখ সাকিব, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, রনি রায়, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেশ, আব্দুল কাদির সৈকত, তরিকুল ইসলাম তুফান, ওসমান গাজী অপু, বায়েজিদ সিনা, আহনাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, সাগর মিত্র চিন্ময়, সাইফুল ইসলাম, মশিউর রহমান বাদশা, শংকর কুন্ডু, মেহেদী হাসান সজীব, সৈকত দাশ, মো: গালিব হোসেন, শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মহিউদ্দিন হাওলাদার জনি, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, সফিকুল ইসলাম মুন্না, মুক্তাজুল ইসলাম সোহাগ, মহাদেব গাইন, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, আতিকুর রহমান সাব্বির, পিয়াল হাসান, হাসান শেখ, রাকিব আহম্মেদ রাব্বি, রায়হান শিকদার, তানভীর ইসলাম সাব্বির সহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খুলনা উন্নয়ন কমিটি’র অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
সোমবার জাতীয় সংসদে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন বিল পাস হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এই মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাস্থ্য সেবা, গবেষণা ও উচ্চতর মেডিকেল শিক্ষার দ্বার উন্মোচিত হবে। এই অঞ্চলের মানুষ স্বাস্থ্য সেবায় বিশেষ সুবিধা পাবে। এই মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিশেষ ভূমিকা রাখায় খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েলকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেনÑবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র সভাপতি শেখ আশরাফ উজ জামান ও মহাসচিব শেখ মোহাম্মদ আলী।
ডুমুরিয়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা।চায়ের দোকান,হাট-বাজার,রাস্তার মোড়সহ সর্বত্র একটাই আলোচনা,সে হল ইউনিয়ন পরিষদ নির্বাচন।কে পাবে দলীয় প্রতীক,আবার কে হবে চেয়ারম্যান এ নিয়ে সাধারন ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষন।এ দিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা আত্ম প্রকাশ করেছেন তারা একদিকে ভোটারদের খুশি,অন্যদিকে দলীয় মনোনয়নের আশায় মরিয়া হয়ে ছুটছেন।গাছে,দেয়ালে প্যানা,পোষ্টার,ফেষ্টুনে আত্ম প্রকাশ করে ছুটে চলেছেন বিরামহীন ভাবে।কদর বেড়েছে সাধারন ভোটার ও তোষামোদি বেড়েছে নেতাদের।
১৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত বৃহত্তম ডুমুরিয়া উপজেলা।যার তালিকায় ১৩নং রয়েছে গুটুদিয়া ইউ্নিয়ন।খুলনা শহরের গাঁ ঘেষা এই ইউনিয়নটি একাধিক শিল্প-কলকারখানা গড়ে ওঠায় অত্যন্ত গুরুত্ব বহন করে আসছে।যে কারনে কে হবে ইউনিয়নের কান্ডারী এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে দফায় দফায় হিসাব-নিকাশ।সরেজমিনে গিয়ে সাধারন ভোটার,দলীয় নেতা-কর্মী ও আত্ম প্রকাশকারী প্রার্থীসহ সর্বস্তরে কথা বলে জানা যায়,আ’লীগ মনোনয়ন প্রত্যাশী ও স্বতন্ত্র হিসেবে ৮ জন প্রার্থী প্যানা,ফেষ্টুন,ব্যানার, পোষ্টার,গণসংযোগসহ চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্ম প্রকাশ করে দৌঁড়ঝাঁপ অব্যাহত রেখেছে।এ নিয়ে কথা হয় আ’লীগ মনোনয়ন প্রত্যাশী সাবেক ইউপি চেয়ারম্যান দৈনিক প্রবর্তন সম্পাদক মোঃ মোস্তফা সরোয়ারের সাথে।ইউনিয়ন গড়ার রপকর,সৎ,যোগ্য ও সাহসি দাবি করে তিনি বলেন,ব্যাপক জনপ্রিয়তা থাকায় দু’দুবার ইউনিয়ন বাসি তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিল।যোগ্য ব্যক্তিকে এবারও জনগন ভোটের মাধ্যমে তা প্রমান করে দিবে।তিনি আরও বলেন,তার আমলে গোটা ইউনিয়ন ছিল একটি অভয়ারণ্য,ছিলনা বহিরাগত সন্ত্রাসী,মাস্তানী,চাঁদাবাজি,ভূমি দখল ও মাদকের আগ্রাসন।এগুলি কঠোর হস্তে দমন করায় শান্তি ও স্বস্তিতে ছিল এলাকাবাসি।আশা করি ্এবারও জনগন উপযুক্ত আসনে আমাকেই বসাবে।কথা হয় বর্তমান চেয়ারম্যান গাজী আবুল হাসানের সাথে।তিনি নৌকা প্রতীক না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এমনটি দাবি করে বলেন,উন্নয়ন মুলক কর্মকান্ডে সরকারী ও ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের প্রতিটি এলাকায় অল্প সময়ে ব্যাপক কাজ করেছি।জনগনই সকল ক্ষমতার উৎস এমনটি দাবি করে তিনি আরও বলেন,দূর্নীতি মুক্ত সমাজ গঠনে ব্যাপক ভূমিকা ও জনগনের পাশে ছিলাম বলে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে।আশা করি এবারও ব্যাপক ভোটে নির্বাচিত হব।কথা হয় আ’লীগ নেতা কাজী আলমগীর হোসেনের সাথে।তিনি নিজেকে সৎ,যোগ্য ও দক্ষ দাবি করে বলেন, দীর্ঘদিন মাঠে থেকে দল ও জনস্বার্থে কাজ করে আসছি।যেকারনে গত উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছিলাম আশা করি ্এবারও দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হব।ডুমুরিয়া প্রেসক্লাবের বার বার নির্বাচিত সভাপতি কাজি আবদুল্লাহ।তিনি বলেন সততাই আমার মুলধন।যেকারনে সাংবাদিক বন্ধুরা তাকে বার বার সভাপতি নির্বাচন করে থাকেন।তিনি আরও বলেন একটি ইউনিয়ন পরিষদে সরকার যে বরাদ্দ দিয়ে থাকেন,সেটি সঠিক ভাবে বন্টন হলে স্বনির্ভর একটি ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।যা প্রমান করাই আমার উদ্দেশ্য ও লক্ষ্য।যে কারনে দীর্ঘদন মাঠে থেকে কাজ করে আসছি। জনগন যদি আমাকে নির্বাচিত করে তাহলে ইউনিয়ন পরিষদ হবে একটি নিরপেক্ষ,স্বজনপ্রীতি মুক্ত প্রতিষ্ঠান।জনস্বার্থে গঠন করা হবে জরুরী চিকিৎসা ও উচ্চ শিক্ষায় সহায়তা তহবিল।এনিয়ে কথা হয় শেখ তুহিনুল ইসলাম তুহিনের সাথে।তিনি জনসেবায় শীর্ষে দাবি করে বলেন,জনগনের পাশে থেকে দিন-রাত কাজ করে আসছি।যে কারনে উপ-নির্বাচনে ব্যাপক ভোট পেয়েছিলাম।তিনি আরও বলেন,“কথায় নয়, কাজেই প্রমান” এমন শ্লোগান ইউনিয়ন বাসির মুখে মুখে রয়েছে।সমাজ গঠন ও করোনা কালিন সময় ব্যক্তিগত অর্থায়নে ব্যাপক সহায়তা ছিল ও তা অব্যাহত থাকবে এমনটি উল্লেখ করে বলেন আগামী নির্বাচনে জনগন সেটা প্রমান করে দিবে।আ’লীগনেতা কাজী নুরুল ইসলাম জানান,দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনে অংশ নিবেন।আ’লীগনেতা কাজী আব্দুল মজিদ নিজেকে সৎ ও যোগ্য দাবি কওে বলেন,জনসেবায় দীর্ঘদিন মাঠে কাজ করে আসছি।আশা করি জনগন সেটি মনে রাখবে ও আগামীতে আমাকে নির্বাচিত করবে।কথা হয় তরুণ আ’লীগনেতা আশফাকুর রহমান রাজিবের সাথে।জেলা যুবলীগের সদস্য ও এসএম রবের কনিষ্টপুত্র দাবি করে বলেন,বাবার মত জনগনের পাশে থেকে কাজ করতে চাই।যে কারনে দলীয় প্রতীক প্রত্যাশী ও আগামী নির্বাচনে অংশ নিতে মাঠে কাজ করে আসছি।কথা হয় শচীন মন্ডল,শৈলেন্দ্রনাথ,ফনীভূষন মন্ডল,শুভংকর মন্ডল ও শওকত হোসেনের সাথে ।তারা একই সুরে সুর মিলিয়ে বলেন,প্রার্থীদের মধ্যে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। তবে সাহসি,সৎ ও যোগ্য প্রার্থেিক বেছে নিতে ভূল করবেনা জনগন।
ডুমুরিয়ায় বাড়ি ঢুকে যুবক কে মারপিট-আসবাবপত্র ভাংচুর
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আলমগীর মোড়ল (৩৫) নামের এক যুবকের বাড়ি ঢুকে আসবাবপত্র ভাংচুর ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।গত বরিবার দুপুরে উপজেলার শোভনা এলাকায় এ ঘটনা ঘটে।পূর্ব শোভনার আব্দুল কাদের মোড়লের ছেলে আহত আলমগীর হোসেন জানান,পার্শ্ববর্তি চিংড়া এলাকার কারিমুল শেখ ও জিল্লু শেখের সাথে তার পূর্ব শত্রুতা চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন দুপুরে কারিমুল, জিল্লু, আলামিন,হাবিবুরসহ ৩/৪জন দা,লাঠিসোটা নিয়ে তার বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।এক পর্যায়ে প্রতিপক্ষ তার বাড়িতে ঢুকে বেপরোয়া মারপিট ও চেয়ার,টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।পরে স্থাণীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তÍতি চলছিল।
পূজা কমিটির উপদেষ্টা স্মরণে প্রার্থনা সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা ও প্রবীন রাজনীতিবিদ দিপক কান্তি কর স্মরণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উজ্জল ব্যানার্জী। ব্যবস্থাপনায় ছিলেন ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা ও সুশান্ত ব্যানার্জী। উপস্থিত ছিলেন শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার , গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুন্ডু, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, তোতন হালদার, তপন সাহা, বাবলু বিশ্বাস, রূপন দে, ভোলানাথ ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, বিকাশ সাহা মদন, কালিপদ দে, ঝুনু হালদার, মানিক লাল মিত্র,সবুজ ভট্টচার্য, অনিক ব্যানার্জী, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, বিধান রায়, সৌরভ হাজরা রাজুশীল, ভবশে সাহা, দিপ্রো দাস, শংকর ঘোষ , বিপ্লব সাহা লব, বিশ^জিৎ দে মিঠু ও স্বপন সরকারসহ ভক্তবৃন্দ। সভায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। উল্লেখ্য, তিনি গত শনিবার বিকেল সাড়ে ৩টায় ইহলোক ত্যাগ করেন।তার বয়স হয়েছিল ৭৮বছর।
দৌলতপুর থানা বিএনপি’র দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
সোমবার বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পিতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সাহেবের রুহের মাগফিরাত কামনায় দৌলতপুর থানা বিএনপি’র দোয়া মাহফিল সন্ধ্যা ৬.৩০ মিনিটে স্থানীয় দৌলতপুর থানা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সভাপতি শেখ মোশাররফ হোসেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন তোতন, মুর্শিদ কামাল, লিয়াকত হোসেন লাভলু, শেখ ইমাম হোসেন,আলহাজ্ঝ বেলায়েত হেসেন, শরিফুল আনাম, তরিকুল ইসলাম, আছাদুজ্জামান আছাদ, সরদার আরব আলী, জাহিদ হাসান খসরু, মাসুদ রানা ডাব্লিুউ, আরমান হোসেন, ইউনুচ আলী, খবির উদ্দীন, শহিদুল ইসলাম বিপ্লব, রিয়াজ সাহেদ, হারুন-অর-রশিদ, বেল্লাল হোসেন, মাজেদুল ইসলাম, রুবায়েত হোসেন বাবু, জলিল হাওলাদার, খশনুর রহমান জনি,সিরাজুল ইসলাম সানি, তনিরুল হুদা লিটন, রতন সরদার, মোল্যা সোহেল, সাইজউদ্দীন সাজু, আরিফুল ইসলাম, রাশিকুল আনাম রাশু, সৈয়দ গাজী, খালিদ বীন ওয়ালিদ শোভন, সেলিম মোল্যা, মোঃ নাজিম, মোঃ হুমায়ূন, মো: মৃদুল, মোঃ হাসান, আলামিন লিটন, আছাদুর রহমান, শওকত হায়াত, আব্দুস সাত্তার, রবিউল ইসলাম, রাকিব হোসেন, শহিদুল ইসলাম, কামাল হোসেন, সাথি আমিন, ছালমা বেগম, কাকলী আক্তার, কনা বেগম প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আমানুল্লাহ।
কেন্দ্রিয় বিএনপি নেতা বকুল এর পিতার মৃত্যুতে নগর যুবদলের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সাবেক সহসভাপতি আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর পিতা খুলনা জুট মিলের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। ২৯ জানুয়ারি কুষ্টিয়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবদলের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন সিরাজুল ইসলাম এর মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনের ন্যায় খুলনা মহানগর যুবদলও গভীরভাবে শোকাহত। মরহুম সিরাজুল ইসলাম স্বাধীনতা যুদ্ধের একজন বীর সেনানী হিসেবে যে সাহসী ভুমিকা পালন করেছেন সেজন্য দেশবাসী চিরদিন তাকে শ্রদ্ধার সাথে স্বরণ করবে। চাকরি পেশায় নিজের সততা ও আদর্শ থেকে তিনি বিন্দুমাত্র বিচ্যুৎত হয়নি। তিনি মেধা ও শ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য করে গড়ে তুলেছেন। চাকরির পাশাপাশি সমাজ সেবায় বিভিন্ন কর্মকা-ে তিনি প্রত্যক্ষ ভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। একজন সৎ যোগ্য নীতিবান ও সজন মানুষ হিসেবে তিনি এলাকায় অত্যন্ত সুপরিচিত ছিলেন। দোয়া করি মহান আল্লাহপাক রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন এবং শোকাহত পরিবারকে এই গভীর শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, মাহাবুব হাসান পিয়ারু, কাজী নেইবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, মেহেদী হাসান সেন্টু, মো. জাহাঙ্গীর হোসেন, জাকির ইকবাল বাপ্পি, আসাদুজ্জামান আসাদ, সোহেল মোল্যা, মোল্যা সোলেমান, শরীফুল ইসলাম শরীফ, মো. সালাউদ্দিন, মোল্যা বুলবুল, হারুনুর রশিদ মাসুম, মনিরুজ্জামান মনি, মাহাবুব হাসান বিপ্লব, এস এম জসিম, মো. কামাল হোসেন প্রমুখ।
ফকিরহাটে আইন শৃংখলা বিষয়ক আলোচনা সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে চুরি ডাকাতী ছিনতাই মাদক জুয়া সহ নানা সামাজিক অনাচার প্রতিরোধে আইন শৃংখলা বিষয়ক আলোচনা সভা রবিবার রাত ৮টায় কাটাখালী বাসস্ট্যান্ড গোল চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ১নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন, মডেল থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম ও কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আলী হোসেন। সাংবাদিক এইচএম নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য শেখ মোশারেফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ শহিদুল ইসলাম ও লখপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
বিএনপি নেতা বকুলের পিতার মৃত্যুতে রামপাল বিএনপির দোয়া
স্টাফ রিপোর্টার
রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক ছাত্রনেতা ও সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর পিতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে এক গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর উপজেলার ফায়লাহাট বিএনপির আঞ্চলিক কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মল্লিক মিজানুর রহমান মনজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাওলাদার আরফিন উদ্দিন দারু, উজলকুড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিলন আকুন্জী, কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, যুবদল নেতা মো. লাভলু ফকির, সৈয়দ কুদরত, তারেক আনাম, মাসুদ, তুহিন, গোপী, মোজাহিদ, পাপ্পু, হাসান, জুয়েল, মোরাদ কাজী, উজ্জত, মানিক, বাতেন, মাসুদ, ছাত্রদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম,যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক মিলন লস্কর, যুগ্ম আহবায়ক ইব্রাহীম আাকুন্জী, সদস্য সুমন, হেলাল আহমেদ, শরীফ, তাইজুল প্রমুখ।
তেরখাদায় নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল সকাল ১১টায় তেরখাদায় বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেসনের উদ্যোগে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেসনের প্রধান নির্বাহী কর্মকর্তা নারগিছ ফাতেমা জামিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংবাদিক মফিজুল ইসলাম জুম্মান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রগ্রাম অর্গানাইজার কাজল মুন্সি।
মহেশপুরের যাদবপুরে কনকনে শীতে গরীব-অসহাই মানুষের মাঝে কম্বল বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
শীতে যখন গ্রামের গরীব-অসহাই মানুষ গুলো জবথব অবস্থায় তখন সেই মানুষ গুলোর জন্য শীতের কম্বল নিয়ে হাজির হয় মোহাম্মদ আলী। সোমবার শীতের সকালেই যাদবপুর ইউনিয়নের আনছার মোড়ে তা আবার গরীব-অসহাই ৭০০ মানুষ গুলোর গায়ে জরিয়ে দেন মোহাম্মদ আলী নিজেই। মোহাম্মদ আলী ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছেলে। তিনি এবার ইউপি নির্বাচনে যাদবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করবেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম শাহীদুল ইসলাম,যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম মাষ্টার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান,যাদবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছার আলী,ডেপুটি কমান্ডার আশরাফুল আলম,শুকুর আলী,এলাকার সমাজ সেবক তাহাজ্জেল হোসেন,জিনারুল ইসলাম,হায়দার আলী,আব্দুল হালিম,কালুমিয়া,তোফাজ্জেল হোসেন,সিদ্দিক আলী,ঠা-ু বিশ্বাস,সামাদ আলী,আনছার আলী,হজরত আলী সুমন প্রমুখ।
ঝিনাইদহে ২ দিন ব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী কারাতে প্রশিক্ষণ। সোমবার সকালে সোতোকান কারাতে দো নামের একটি কারাতে স্কুলের আয়োজনে শহরের পৌরসভা চত্বরে টেনিস গ্রাউন্ডে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান।
এসময় স্কুলটির পরিচালক কাজী আলী আহম্মেদ লিকুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
২ দিন ব্যাপী এই প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন শিক্ষার্থীকে আত্মরক্ষার নানা কৌশল শেখাবেন কারাতের জাতীয় ও স্থানীয় প্রশিক্ষকবৃন্দ।
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে আশা আয়োজকরদের।
ঝিনাইদহে নিখোঁজের ৫দিন পর শিশুর মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি-
নিখোঁজের ৫ দিন পর থেকে জিসান হোসেন (০৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুর উজেলার বজরাপুর গ্রামে একটি ডোবা থেকে জিসানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জিসান হোসেন মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের ফারুক হোসেনের পুত্র।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ৫ দিন আগে নিখোঁজ হয় শিশু জিসান। নিখোঁজ হওয়ার পর তার পরিবার পক্ষ থেকে গত ২৭ জানুয়ারী মহেশপুর থানায় জিডি করা হয়। সোমবার দুপুরে বাড়ীর পাশের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ ভাষতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ফুলতলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার
ফুলতলা প্রতিনিধি
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং ফুলতলা উপজেলা প্রশাসনের সহযোহিতায় জনসচেতনা সৃষ্টির লক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাসার, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তরিকুল ইসলাম, খাদ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আসমা হক আইরিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুস সাকিব শাহীন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ দেলোয়ার হোসেন, এসআই মধুসূধন পান্ডে, ব্যবসায়ী ইলিয়াস মোল্যা, আঃ রহিম সরদার, হালিম গাজী, স্বপন রায়, হাদিস খান, আঃ কাদের মুন্সী, শ্যামল কুন্ডু, রফিক শেখ, মদন কর, মোঃ জুয়েল শেখ, নুরুল ইসলাম মোল্যা প্রমুখ। সভায় সুস্থ্য থাকার জন্য নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়।
ফুলতলায় ছিনতাই! ৩ জনকে আসামী করে মামলা
ফুলতলা প্রতিনিধি
ফুলতলার যুগ্নিপাশা এলাকায় ছিনতাই ঘটনায় রোববার ৩ জনকে আসামী করে থানায় ছিনতাই মামলা হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত আনুমারিক ১০টার দিকে পাগ্রাম কসবা গ্রামের কাজী হুমায়ুন কবিরের পুত্র কাজী সাজিদুল কবির ও তার স্ত্রী নওয়াপাড়া থেকে বাড়িতে ফিরছিলেন। যুগ্নিপাশা এলাকায় পৌছালে ৩ যুবক অস্ত্রের মুখে জিম্মী করে তাদের নিকট থেকে নগদ ২হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ ৬৬ হাজার টাকার মালামাল নিয়ে ছিনিয়ে নেয়। এ ব্যাপারে কাজী সাজিদুল কবির বাদি হয়ে যুগ্নিপাশা গ্রামের শামছু হাওলাদারের পুত্র মিরাজুল হাওলাদার (২৬), সেকেন্দার হাওলাদারের পুত্র ওহিদুল হাওলাদার (২৫) এবং অভয়নগর থানার গ্রামতলার মোঃ মিরাজ (২৭) কে আসামী করে ফুলতলা থানায় মামলা (নং-২৩) দায়ের করেন। তবে কোন আসামী আটক হয়নি।
ফুলতলায় দেশীয় মদসহ আটক২
ফুলতলা প্রতিনিধি
থানা পুলিশ শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে ৫ লিটার দেশী মদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ জানায়, ফুলতলা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ৩ লিটার মদসহ বুড়িয়ারডাঙ্গা গ্রামের শেখ সরোয়ারের পুত্র শেখ ফারুক হোসেন ( ৪৫) কে আটক করা হয়। এছাড়া রাত ৯টায় ফুলতলা বাজার এলাকা থেকে দামোদর গ্রামের ইমন হাজরার পুত্র মফিজুর রহমান হাজরা (৫০) কে ২ লিটার মদসহ আটক করা হয়। আটককৃতদের রোববার জেল হাজতে প্রেরণ করা হয়।
উপকুলীয় মানুষের জলবায়ুর অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে জিসিএ প্রকল্প সহায়ক: যুগ্ম সচিব রকিবুল বারী
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে উপকূলীয় জনগোষ্ঠির বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিকরণ (জিসিএ) প্রকল্পের ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০.৩০ টায় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর যৌথ অর্থায়নে ইউএনডিপি’র সহায়তায় ওয়ার্কশপের শুভ উদ্বোধন করেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) হাওলাদার মোঃ রকিবুল বারী। প্রধান অতিথি হাওলদার রকিবুল বারী তার বক্তব্যে বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে ও কিছু কিছু মনুষ্যসৃষ্ট কারনে দেশের দক্ষিণ-পঞ্চিমাঞ্চল বিশেষ ভাবে সাতক্ষীরা জেলার মানুষ অত্যন্ত ঝুঁকিতে বসবাস করছে। জেলার ৭টি উপজেলার মধ্যে আশাশুনি উপজেলার মানুষেরা আরও বেশী ঝুঁকিতে রয়েছে। ঘূর্ণিঝড় সিডর ও আইলা’র ক্ষতচিহ্ন মেষ না হতেই ঘূর্ণিঝড় বুলবুল এবং আম্ফান এ এলাকার মানুষের ঘরবাড়ি, ফসলের জমি, জীবিকা এবং পানীয় জলের ব্যব¯’া মারাত্মকভাবে ক্ষতিগ্র¯’ করেছে। বিপদাপন্ন জনগোষ্ঠীর জলবায়ু সহনশীল জীবিকা এবং পানীয় জলের সমাধানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জিসিএফ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সহায়তায় “উপকূলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের, জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ” শীর্ষক নতুন একটি প্রকল্প গ্রহণ করেছে। এটি বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে প্রথম জিসিএফ প্রকল্প যেটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে নারীদের জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে কাজ করছে। আমি জিসিএফ ও ইউএনডিপিকে ধন্যবাদ জানাই এহেন সময়োপযোগি একটি প্রকল্প হাতে নেওয়ার জন্য। উপকুলীয় দরিদ্র মানুষের জলবায়ুর অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে এই প্রকল্প নিশ্চিতভাবে সহায়ক হবে।”
ইউএনও মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জিসিএ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোঃ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্য, প্রকল্প বাস্তবায়নকারী মহিলা ও শিশু বিষযক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, জনস্বা¯’্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউএনডিপি প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন। প্রকল্প সমন্বয়কারী আলমগীর হোসেন খুলনা ও সাতক্ষীরা জেলার দাকোপ, পাইকগাছা, আশাশুনি ও শ্যামনগর উপজেলার ৩৯ টি ইউনিয়নের নির্ধারিত ১০১টি ওয়ার্ডে বিপদাপন্ন জনগোষ্ঠির জলবায়ু সহনশীল জীবিকা এবং পানীয় জলের সমাধানের লক্ষ্যে আগামী ৫ বছরে বাস্তবায়নের জন্য গৃহীত কার্যক্রমের বর্ণনা তুলে ধরেন। এতে দেখা যায় উপজেলা সমূহের প্রায় ৭১৯২৯২ জন (২৪৫৫১৬ জন প্রত্যক্ষ এবং ৪৭৩৭১৩ জন পরোক্ষ ভাবে) উপকৃত হবেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্ েমহিলা বিষয়ক অধিদপ্তর ও জনস্বা¯’্য প্রকৌশল অধিপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। ইউএনডিপি প্রকল্পের একটি স্বীকৃত সং¯’া হিসাবে প্রকল্পটির গুণগত মান নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব পালন করবে। সবশেষে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ ও প্রশ্নের উল্টর প্রদান করা হয়।
আশাশুনিতে ৮০০০ হেঃ জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলায় চলতি বোরো ২০২০-২১ মৌসুমে ৮০০০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্দ্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা করে চলেছে।
উপজেলার ১১ ইউনিয়নে মৎস্য চাষের পাশাপাশি ধান, গম, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন সবজী চাষ হয়ে থাকে। এবছর সুপার ঘূর্ণিঝড় আম্ফানে উপজেলার ২টি ইউনিয়ন প্রতাপনগর ও শ্রীউলা সম্পূর্ণ ভাবে প্লাবিত হয়। এবং আশাশুনি সদর ইউনিয়নের আংশিক প্লাবিত হয়। ফলে এসব এলাকায় ধান চাষ অনেক কম হ”েছ। সবদিক বিবেচনায় রেখে কৃষি বিভাগ এবছর ৩৫০০ হেক্টর জমিতে হাইব্রিড ও ৪৫০০ হেক্টর জমিতে উপশী জাতের ধান চাষের লক্ষ্যমাত্রা নির্দ্ধারণ করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ কৃষি বিভাগের সকল কর্মকর্তা লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে শুরুতে যথাযথ দায়িত্ব পালন করে যা”েছ। প্রনোদনা প্রদর্শণী ক্ষেতসহ সকল এলাকায় চাষীদের সাথে সম্পর্ক রাখা, প্রয়োজনীয় উপদেশ প্রদান, সরেজমিন সহযোগিতা দিয়ে আসছেন তারা। ফলে লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা বিরাজ করছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান বলেন, ইতিমধ্যে হাইব্রিড ৩১৫০ হেক্টর অর্থাৎ ৯০% ও উপশী ৩৯৫০৯ হক্টের অর্থাৎ ৮৮% জমিতে রোপণ কাজ সম্পন্ন হয়েছে। ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদেরকে লাভবান করার পাশাপাশি চাষাবাদে আগ্রহী করতে হাইব্রিড এসএল বি এইচ, তেজ গোল্ড, শক্তি-২, এসিআই, সিনজেন্টা এবং উপশী ব্রি- ২৮, ৬৭, ৮১, ৮৬, ৮৮ ও ৮৪ জাতের, বিনা- ১০, আইটি ও জামাই বাবু ধান বীজ ব্যবহার করান হয়েছে। ফসল উৎপাদন আশানুরূপ হলে, চলতি মৌসুমে হাইব্রিড ১৯ হাজার ২৫০ মেঃটন ও উপশী ২৪ হাজার ৭৫০ মেঃ টন ধান উৎপাদিত হবে ইনশাল্লাহ। তিনি বলেন, এছাড়া উপজেলায় চলতি মৌসুমে ৬৩০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে ৬১০ হেক্টরে চাষ সম্পন্ন হয়েছে। এবং গম চাষে ২৫ হেক্টর, সরিষা ১৯০ হেক্টর ও ভুট্টা ১৬ হেক্টর জমিতে চাষাবাদ করা হবে। আবহাওয়া ভাল থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া গেলে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি অধিক ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
বুধহাটায় কৃষককে মারপিট ও ধান ক্ষেতে ক্ষতিসাধনের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে গ্রাম আদালতের রায় বাস্তবায়নের আগেই আইন অমান্য করে রোপনকৃত ধানের চারা গাছের ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামের কুন্দুড়িয়া মৌজার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী আমজাদ হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে প্রকাশ, হাজিডাঙ্গা গ্রামের মৃত আছির উদ্দিন সরদারের ছেলে হাশেম সরদার ও তার দুই ছেলে মুসলেম সরদার ও খোরশেদ সরদার অসহায় দিনমজুর আমজাদ সরদারের পৈত্রিক ও লিজ নেওয়া জমি জোরপূর্বক দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কোন ঝামেলায় না গিয়ে নিজের সম্পত্তি আলাদা করতে আমজেদ সরদার কয়েক মাস পূর্বে হাশেম সরদারকে বিবাদী করে বুধহাটা ব্র্যাক অফিসে অভিযোগ দায়ের করেন। কিš‘ বিবাদী চতুর হাশেম সরদার মাপ জরিপের ধার্যদিনে জমি মাপ জরিপ করতে দেবেনা বলে জানিয়ে দেয়। পরে একই বিষয়ে বুধহাটা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একটি মামলা দায়ের করা হয়। চলমান মামলার তদন্তে নালিশী জমিতে ধানের চারা রোপন করা থাকায় আদালতে আগামী মার্চ মাসের ১৫ তারিখে জমি মাপ জরিপের সিদ্ধান্ত দেয়। সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই হাশেম সরদার বেআইনি ভাবে জমি দখলে নিতে ঘটনার দিন তার দুই ছেলের সহায়তায় নালিশী জমিতে আমজেদ সরদারের রোপনকৃত ধানের চারাগাছ উপড়ে ফেলে দিতে থাকে। বিষয়টি জানতে পেরে আমজেদ সরদারের ছেলে মহসিন সরদার ও তার স্ত্রী বাঁধা দিতে গেলে তাদেরকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে ও মহসিনের পকেটে থাকা ঘেরের মালিকদের হারি দেওয়ার জন্য থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। মহসিনকে বাঁচাতে তার মা এগিয়ে গেলে তাকেও বেদম মারপিট ও বে-আব্রু করা হয়। অন্যদিকে নিজেদের নির্দোষ প্রমাণের লক্ষ্যে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের জন্য মিথ্যা অভিযোগ ও প্রপাগান্ডা চালা”েছ বলে আমজাদ দিং জানান।
খাজরায় মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরায় ৪ দলীয় মিনি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইউনিয়নের তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যলয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আশীষ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরবেশ-ই-রসুল। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য আনারুল ইসলাম মোল্যা, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার, সমাজসেবক নাসির উদ্দিন সরদার, স্কুলবাড়ী পাঞ্জেগানা মসজিদের সভাপতি মজনু সরদার প্রমুখ। খেলায় তুয়ারডাঙ্গা স্কুলবাড়ী যুব সংঘ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ ওভারে ৯ উইকেটে ৪৫ রান করে। জবাবে তুয়ারডাঙ্গা অরুণ-উজ্জল যুব সংঘ ৮ ওভারে ৫ উইকেট ৪৭ রান করে জয়লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফদ্যা সিরিজ হন তুয়ারডাঙ্গা অরুণ-উজ্জ্বল যুব সংঘ দলের প্রসেনজিৎ মন্ডল। ধারাভাষ্যে ছিলেন শরিফ, হাসানুল বান্না ও স্কোরার ছিলেন, হাসিবুর রহমান।
বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী ডাবলুর উঠান বৈঠক
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় ইউপি চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় (পশ্চিম পাড়া) মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আঃ গফফার মোল্যার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যার প্রার্থী, আওয়ামীলীগ নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাধীনতা শিক্ষা পরিষদের সভাপতি ও আশাশুনি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান জুলু। অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী ইদ্রিস আলি, যুব কিশোর সংসদের সেক্রেটারী আবু সাইদ, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, কবিরুল ইসলাম, প্রকাস কুমার চুটু, শাহিন আলম, আমিরুল ইসলাম, রিপন হোসেন, আসলামুল হক প্রমুখ উপ¯ি’ত ছিলেন। প্রার্থী ডাবলু তার বক্তব্যে বলেন, নির্বাচিত হতে পারলে ইউনিয়নকে দালাল মুক্ত করবো, সাধারণ মানুষসহ শান্তিপ্রিয় মানুষ যে চরম অশান্তির মধ্যে রয়েছে তা দূর করে ইউনিয়নের শান্তি ফিরিয়ে আনবো।
মুনসুর আহমেদের মৃত্যুতে আশাশুনি আওয়ামীগের শোক জ্ঞাপন
আশাশুনি প্রতিনিধি
জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের মৃত্যুতে আশাশুনি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন। সোমবার ( ১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌণে সাত টায় ঢাকায় চিকিৎসাধীন অব¯’ায় মুনসুর আহমেদ (৭২) ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, যুগ্ম সম্পাদক আবু হেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন ও আব্দুস সামাদ বা”চু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, উপজেলা দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল প্রমুখ।
ডুমুরিয়া প্রতিনিধি ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। ডুমুরিয়া ওয়াপদার মাথা নিবাসী বর্তমান হাজিডাঙ্গা গ্রামের বাসিন্দা মহাতাপ বিশ্বাস ও হাজিডাঙ্গা গ্রামের আলাউদ্দিন মোল্লা ওরফে আলা মোল্লা গুরুতর অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন। গতকাল সোমবার বিকেলে তাদের চিকিৎসার খোজঁ খবর নিতে যান সাংবাদিক জাহাঙ্গীর। পরে প্রতি হাটবারের ন্যায় ডুমুরিয়া হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যায় উত্তর সাজিয়াড়া(ভুলটিয়া) গ্রামে সকল শ্রেনী পেশার মানুষেন সাথে কুশল বিনিময় করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান খান, মোজহার ফকির, হারুনুর রশিদ বাবু, মোল্লা জাকিরুল ইসলাম, মিলন শেখ, সুমন শেখ, পলাশ রায়, বাধঁন মন্ডল, মহির মোড়ল, জাফর সিকদার, কামরুল ইসলাম, আব্দুস সালাম, আইয়ুব হোসেন, খানজাহান হোসেন প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র নাথ মন্ডল আর নেই
বটিয়াঘাটা প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সরকারী চাকুরিজীবি ধীরেন্দ্র নাথ মন্ডল আর নেই। তিনি গত রবিবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ছয়ঘরিয়া নিজ বসত বাড়িতে ষ্ট্রোক জনিত করনে চিকিৎসাধিন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিঁনি স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও ওসি তদন্ত উজ্জল কুমার দত্ত সহ পুলিশের একটি চৌকস দল তাঁর মরদেহের প্রতি রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার, প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, প্রথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ধীমান মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নিরাঞ্জন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত গোলদার, বীর মুক্তিযোদ্ধা নির্মল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা বিকাশ কুসুম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা পঞ্চানন ঢালী, বীর মুক্তিযোদ্ধা বিধান দত্ত, বীর মুক্তিযোদ্ধা নিশিকান্ত গাইন, বীর মুক্তিযোদ্ধা গৌর পদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা দিপক মন্ডল প্রমুখ। বেলা ১২টায় তাঁর অন্তষ্টিক্রিয়া ছয়ঘরিয়া মহাশশ্মানে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য তিঁনি পুলিশ সদস্য লিংকন মন্ডল ও ব্যাংক কর্মকর্তা কচ মন্ডলের পিতা।
অভয়নগরে এতিম ছাত্রদের মাঝে উপজেলা চেয়ারম্যানের কম্বল বিতরন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে শীতবস্ত কম্বল বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে পায়রা বাজার আবু বকর সিদ্দীক (রাঃ) মাদ্রাসা, বারান্দী রোকেয়া কাওমী মাদ্রাসা ও এতিমখানা এবং বারান্দী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন পায়রা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য নাজমুল হোসেন তরফদার, আজিজুল ইসলাম তরফদার, মাদ্রাসা মুহতামিম হাফেজ আব্দুল হালিম, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম মহলদার কাদিরপাড়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, জিএম মাহাতাব উদ্দীন, ৫নং ইউ পি সদস্য কাওসার মোল্যা, হাফেজ হাসান মাহামুদ, হাফেজ ইমদাদুল হক প্রমুখ।
২০ হাজার টাকায় লাখ টাকা আয়ের আশা
মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার ছোটফালিয়া গ্রামের কৃষক জালাল উদ্দিন কুমড়া জাতীয় সবজি স্কোয়াশ চাষ করে সাফল্য পেয়েছেন। মাত্র ২৩ শতক জমিতে এ সবজি চাষ করেছেন তিনি। ফলনও ভালো হয়েছে। চলতি মৌসুমে এ ফসল বিক্রির মাধ্যমে তিনি প্রায় ১ লাখ টাকা ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন। এ সবজি দেখতে অনেকটা লম্বা বাঙ্গির মত ও সবুজ। কৃষক জালাল উদ্দিন জানান, রাজবাড়ি জেলার পাংশা এলাকার ইটালি প্রবাসী মামুনুল হক নামে তার এক আত্মীয়ের কাছ থেকে এ বীজ সংগ্রহ করেছেন তিনি। এরপর গত বছর গ্রীষ্ম মৌসুমে মিষ্টি কুমড়া জাতীয় এ সবজির চাষ করেছিলেন। কিন্ত তেমন লাভবান হননি।
চলতি শীত মৌসুমে চাষ করে ফলন ভালো হয়েছে। এটির জীবনকাল প্রায় ৩ মাস। শীত মৌসুমে এ সবজি বপনের ৪০ দিনের মধ্যে ফল আসতে শুরু করে। পোকামাকড় থেকে রক্ষা পেতে খেতে ব্যবহার করেছেন ফেরোমন ট্রাফ। একরণে কীটনাশকের ব্যবহার তেমন প্রয়োজন হয় না।
এছাড়া মাটির রসে যাতে ফুল ও ফল নষ্ট না হয় সে জন্য জমিতে বেড তৈরি করে বেডের উপর পলিথিন দেয়া হয়েছে। সেচ ও বৃষ্টির অতিরিক্ত পানি জমে যাতে ফসলের ক্ষতি না হয় সে জন্য নালা তৈরি করা হয়েছে। এতে করে খেতে পানি জমে না। সেই সাথে ফসলের পরিচর্যা করতে সুবিধা হয়। ফলনও ভালো হয়।
জালাল উদ্দিন বলেন, ২৩ শতক জমিতে গাছ রয়েছে প্রায় ১ হাজার ২০০টি। এটি চাষে তার খরচ হয়েছে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। যাবতীয় খরচ বাদে এ খেত থেকে তিনি প্রায় লক্ষাধিক টাকার স্কোয়াশ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। ইতিমধ্যে বাজারে এ সবজি বিক্রি করতে শুরু করেছেন তিনি। বর্তমানে প্রতি পিস স্কোয়াশ ২০ থেকে ২৫ টাকা বিক্রি করছেন। এ সবজি চাষে স্থানীয় কৃষি বিভাগ তাকে নানাভাবে সহোযোগিতা করছে। মাগুরা সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, স্কোয়াশ মূলত আমেরিকার বিভিন্ন অঞ্চলে চাষ হয়ে থাকে। আমাদের দেশে সাধারণত দো-আঁশ মাটিতে এর ফলন ভালো হয়। স্কোয়াশ ভিটামিন ‘এ’ ও ‘সি’ ও আয়রনসহ বিভিন্ন পুষ্টিগুণে ভরা একটি সবজি। এ সবজি রাতকানা রোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক। মাগুরাতে কিছু কিছু এলাকায় কৃষকরা এটি চাষ করে ভালো ফলন পেয়েছেন। যে কারণে অনেক কৃষকই এ চাষে আগ্রহী হচ্ছেন।
মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু তালহা জানান, চাষবাদের দিক দিয়ে স্কোয়াশ অনেকটাই নতুন ধরনের একটি সবজি। বাজারে এটির চাহিদা রয়েছে। ছোটফালিয়া গ্রামের জালাল উদ্দিন এ সবজির চাষ করে সফল হয়েছেন। আগামীতে এটির চাষ আরো বাড়বে বলে তিনি আশা করছেন।









































