Home আন্তর্জাতিক প্রমোদতরীতে করোনাভাইরাসে আরো ৬৭ জন আক্রান্ত

প্রমোদতরীতে করোনাভাইরাসে আরো ৬৭ জন আক্রান্ত

12

খুলনাঞ্চল ডেস্ক

জাপানের উপকূলে কোয়ারাইনটাইনে থাকা প্রমোদতরী ডায়ামন্ড প্রিন্সেসে নতুন করে ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী শনিবার এ কথা জানিয়েছেন। জাহাজের ২১৭ জনকে পরীক্ষা করার পর ৬৭ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে ডায়ামন্ড প্রিন্সেসে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫ জনে। এদিকে জাহাজের একজন কোয়ারাইনটাইন কর্মকর্তাও এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।