Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

39

জাতীয় শ্রমিক খুলনা মহানগর শাখার বর্ধিত সভা

খবর বিজ্ঞপ্তি

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে শনিবার বাদ মাগরিব সংগঠনের কার্যালয়ে জাতীয় শ্রমিক খুলনা মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার কার্যকরী সভাপতি মোঃ মোতালেব মিয়া। পরিচালনা করেন সংগঠনের সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। বক্তব্য রাখেন সৈয়দ এমদাদুল হক, মোঃ সেলিম রাজু, সাঈফ হুমায়ুন কবির, মোঃ বাবুল হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, কাজী আঃ ওহাব, মোঃ আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদিন, মোঃ আসাদুজ্জামান মুন্না, খন্দকার রফিকুল ইসলাম, মুন্সী ইউনুস, মোঃ শাহ আলম শেখ, শেখ মোঃ রমজান, মোঃ মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মোত্তাহিদুর রহমান অপু, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, নাসরিন আক্তার, মোঃ খালেক শিকদার, মোঃ আনিছুর রহমান, এস. এম. ইমরুল আলম, মোঃ নূর ইসলাম, মোঃ শাজাহান সিকদার, মোঃ আসলাম হোসেন, মোঃ হাই ইসলাম কচি, মোঃ মেজবাহউদ্দিন, প্রশান্ত ঘোষ, চুন্নু সিকদার, মোহাম্মদ আলী, মোঃ সেলিম ফরাজী, তৈয়ব আলী হাওলাদার, মোঃ ফারুক খা, মোঃ আব্দুল হাকিম, মোঃ আব্দুল মান্নান, মোঃ আলামিন কবির, মোঃ মহরাজ, মোঃ শাহবুদ্দিন মোল্লা, মোঃ আলামিন ফরাজী, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ হারুন, মোঃ হেলাল, মোঃ সাজু সিকদার, মোঃ রাজু খান, আব্দুল মালেক, মোঃ রাসেল প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সভাপতি আবুল কাশেম মোল্লার আশু সুস্থতা কামনা করেন নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সংগঠনের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।   

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আজ নগর স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা আজ ১৬ই ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল ওয়ার্ডের সভাপতি-সাধারন সম্পাদকসহ সকল থানা ও মহানগরের সকল নেতৃবৃন্দগণকে সভা সফল করার জন্যে যথাসময়ে দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক।

পাইকগাছায় জীবন নাশের হুমকির অভিযোগে থানায় জিডি

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় জীবন নাশের হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার অভিযোগে পাইকগাছা থানায় জিডি হয়েছে। শনিবার সকালে কয়রা থানার মালিখালী গ্রামের রাহুল কান্তি সানার ছেলে বাদল কান্তি সানা এ অভিযোগটি করেন।

জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে বোনের বাড়ী পাইকগাছা থানার খড়িয়া গ্রামে আসার পথে খড়িয়া খালের পূর্বপাড়ে পৌছালে সঞ্জয় মন্ডলের স্ত্রী মততা মন্ডল, হরিপদ মন্ডলের স্ত্রী চন্দনা মন্ডল, অমল মন্ডলের স্ত্রী মমতা মন্ডল, নির্মল মন্ডলের স্ত্রী ঝর্ণা মন্ডল, গঙ্গা মন্ডলের মেয়ে সীমা মন্ডল লাঠি, শাবল নিয়ে আমার মটরসাইকেলের গতিরোধ করে এবং গালিগালাজ পূর্বক মারপিটে উদ্যত হয়। আমার ডাক-চিৎকারে এলাকাবাসী এসে ঠেকিয়ে দেয় এবং তারা চলে যাওয়ার সময় আমার ভগ্নিপতি অনিমেশ মন্ডল ও আমাকে জীবননাশ ও বিভিন্ন মামলায় হয়রানী করবে বলে হুমকি দেয়। এ বিষয়ে বাদল কান্তি সানা বাদী হয়ে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে। যার নং- ৬৮০, তাং- ১৫/০২/২০২০ইং।

পাইকগাছায় লস্কর পুলিশিং ফোরামের মতবিনিময় সভা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় মুজিব বর্ষের অঙ্গীকার “পুলিশ হবে জনতার” প্রতিপাদ্য বিষয়ের উপর লস্কর কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি ও আ’লীগনেতা বিভূতি ভূষন সানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ ও পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। প্রধান আলোচক ছিলেন, ওসি এমদাদুল হক শেখ। বিশেষ অতিথি ছিলেন, ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম, উপজেলা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন, উপজেলা কৃষকলীগের আহবায়ক এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, পৌর পুলিশিং ফোরামের সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, এস,আই নাজমুল হুদা, যুবলীগনেতা এম.এম. আজিজুল হাকিম। প্রভাষক বাবলুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আমজেদ গাজী, জামাত গাজী, ইউনিয়ন পুলিশিং ফোরামের সম্পাদক ইউপি সদস্য হাসানুজ্জামান, ইউপি সদস্য রফিকুল ইসলাম, হারুন জমাদ্দার, অরবিন্দু মন্ডল, মিনতি মিস্ত্রী, প্রকাশ মন্ডল, মেরিনা সুলতানা, আফসার মোল্লা, পরিমল মন্ডল, অরবিন্দু সানা, তাপস সানা, দিপংকর মন্ডল, মহানন্দ ঢালী, ইউনুস আলী, হাফিজুল ইসলাম জনি, ছাত্রলীগনেতা মানিক, নয়ন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

পদ্মার চর যেন মিনি পর্যটনকেন্দ্র

খুলনাঞ্চল রিপোর্ট

পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকায় জেগে উঠেছে পদ্মার বিশাল চর। এ চরে এখনও বসতি গড়ে না ওঠায় কোথাও কোনো বাড়ি-ঘর নেই। দু’চোখ যতদূর যায় ধু ধু বালুচর। মাঝেমধ্যে কাশবন ছাড়া কিছু চোখে পড়ে না।

তবে পদ্মার চরে সমুদ্র সৈকতের মতো এমন নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি হয়েছে যেকোনো মানুষের মন আকৃষ্ট হতে বাধ্য। এ কারণে ভ্রমণপিপাসুরা প্রতিদিন ভিড় করছেন পদ্মার চরে। দূর-দূরান্ত থেকে মানুষজন বিনোদনের জন্য ছুটে আসছেন এখানে। সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম শামছুল আলম বলেন, একসময় পদ্মার ঢেউ এলাকার মানুষের নজর কাড়ত। পদ্মার বড় বড় ঢেউ দেখতে আর প্রচ- গর্জন শুনতে মানুষ ছুটে আসতো পদ্মা নদীর পাড়ে। কিন্তু এখন সেদিন আর নেই। কালের বিবর্তনে পদ্মা যৌবন হারিয়ে ফেলায় মানুষের কৌতূহল নেই। তিনি বলেন, দুই বছর আগে পদ্মায় বিশাল চর জেগে ওঠায় সাতবাড়িয়াসহ আশপাশের ভ্রমণপিপাসু মানুষের কাছে বিনোদন কেন্দ্রে পরিণত হয়। বিশেষ করে পদ্মার চরের মাঝ দিয়ে বয়ে যাওয়া পদ্মার সরু খাল ও দৃষ্টিনন্দন সাদা কাশবন বিনোদনপ্রেমী পর্যটকদের নজর কাড়ছে।

এলাকার সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, প্রতিদিন কমবেশি পর্যটক পদ্মার চরে ঘুরতে আসেন। তবে শুক্রবার এবং শনিবার স্থানীয় পর্যটকদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে শত শত পর্যটক চরে এসে বনভোজন করেন। সেই সঙ্গে পর্যটকরা পদ্মার সরু খালে নৌ-ভ্রমণ করে সময় কাটান।

পদ্মার চরে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা পর্যটক ইকবাল হোসেন বলেন, পদ্মার চর, ফুলে ফুলে ভরা চরের সাদা কাশবন এবং চরের মাঝ দিয়ে বয়ে যাওয়া সরু খালে প্রকৃতির অপার সৌন্দর্যের সৃষ্টি করেছ। পর্যটকদের কাছে পদ্মার বিশাল চর বড় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এজন্য পরিবার নিয়ে ঘুরতে এসেছি।

খুলনা বইমেলায় হাকীম মতিয়ারা বেগমের ‘সৌন্দর্য ও সুস্থ্যতায় ভেষজ’

স্টাফ রিপোর্টার

অমর একুশে বইমেলা খুলনায় এসেছে হাকিম মতিয়ারা বেগমের ‘সৌন্দর্য ও সুস্থ্যতায় ভেষজ’। ‘গাঙচিল প্রকাশনী’ থেকে বইটির প্রকাশিত হয়েছে। খুলনা একুশে বইমেলার গাঙচিল প্রকাশনী, কমার্সবুক ডিপো ও লেখিকা সংঘের স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বইটির লেখিকা হাকিম মতিয়ারা বেগম ১৯৭৫ সালের ২০শে মার্চ খুলনা শহরের কমার্স কলেজের সামনে সামসুর রহমান রোডস্থ মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন এবং সেখানেই তার বেড়ে ওঠা।  তার আদিবাড়ি গোপালগঞ্জ জেলার ভবানিপুর গ্রাম।  বাবা এ্যাড শেখ ইউসুফ আলী ও মা মছিরুন নেসার ছয় সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠা তিনি।  খুলনা সরকারি করোনেশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি পাইনিওয়ার কলেজ থেকে এইচএসসি পাস করেন। বিএসএস ও মাষ্টার্স শেষ করেন বিএল কলেজ থেকে।  সিটি ল কলেজ থেকে এলএলবি করেন। খুলনা ইউনানী মেডিকেল কলেজ থেকে ডিইউএমএস ডিগ্রি অর্জন করে বর্তমানে ঐ কলেজেই প্রভাষক পদে কর্মরত রয়েছেন।  অত্যান্ত পরিশ্রমি ও মেধাবি এই লেখিকা একাধারে একজন শিক্ষিকা, ভেষজ চিকিৎসক, সংগঠক সমাজসেবক ও রোটারিয়ান হিসেবে সমাজের জন্য কাজ করছেন। স্কুল জীবন থেকেই বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় প্রকাশ হয় তার লেখা। লেখিকা হাকিম মতিয়ারা বেগম জানান, ছোট বড় যে কোন শারীরিক সমস্যা ও সৌন্দর্য ধরে রাখতে হাতের নাগালে থাকা আলাহর অপার সৃষ্টি বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মাধ্যমে খুব সহজ ও নিরাপদ সমাধান হিসেবে এই  গ্রন্থটি সহায়ক হিসেবে কাজ করবে।   তিনি আরো বলেন বাবা-ই তার একমাত্র অনুপ্রেরনা।  এছাড়া জীবন সঙ্গী ও দুই কন্যাও অনুপ্রেরনা হিসেবে কাজ করছে।

মাত্তমডাঙ্গায় বাড়ির প্রধান গেটের তালা ভেঙ্গে মটর সাইকেল চুরি

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের মাত্তমডাঙ্গায় নাজমুলের বাড়ির প্রধান গেটের তালা ভেঙ্গে মটর সাইকেল চুরি হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার  রাত ১০ টার সময়  মাত্তমডাঙ্গা এলাকার মৃত আব্দুল্লাহ আহম্মেদের পুত্র নাজমুল হাসান প্রতিদিনের মত বাড়ির প্রধান গেটের তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন । গতকাল শনিবার সকাল ৬ টার সময় ঘুম থেকে উঠে দেখে তার বাসার পিছনের দরজার বাহির থেকে বন্ধ করা এবং মুল গেটের তালা ভাঙ্গা, এ সময় সিড়ি ঘরে যেয়ে দেখে তার ব্যবহৃত পালসার মোটর সাইকেলটি (ঢাকা মেট্রো নং ২৩-৫৭০৩) সিড়ি ঘরে নাই। এ ব্যপারে ভুক্তভোগী নাজমুল বাদী হয়ে খানজাহান আলী থানায় ১টি সাধারণ ডায়রী করেছে, যার নং-৬২০। ঘটনার সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও ঘটনায় জড়িতদের আটকের ব্যপারে অভিযান অব্যাহত রয়েছে।

গিলাতলা দঃপাড়ায় ৩ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল শুরু আজ

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

গিলাতলা দক্ষিণপাড়ায় তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী ৪৬তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আজ বাদ আছর থেকে গিলাতলা দক্ষিণ পাড়া গফ্ফার ফুড লিমিটেডের উত্তর পাশ্বে অনুষ্ঠিত হবে। আজ রবিবার ১ম দিন কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে তাফসীর পেশ করবেন মাওঃ আব্দুল কাইউম মিয়াজী (ঢাকা)। মাওঃ মুস্তাফিজুর রহমান(পাবনা)। আগামীকাল ২য় দিনে তাফসির পেশ করবেন আলহাজ্জ মাওঃ সাদিকুর রহমান আজহারী (ঢাকা), হাফেজ মাওঃ মোস্তাক আহম্মেদ, রাজশাহী এবং হাফেজ মাওঃ আব্দুল হান্নান ওমর। মঙ্গলবার আখেরী মোনাজাত ও সমাপনি দিনে তাফসির পেশ করবেন ক্বারী আব্দুল্লাহ আল আমিন(ঢাকা), মাওঃ সরফুল আমিন(বশিরহাট, ভারত), মাওঃ আব্দুস সামাদ আজাদ(ঢাকা),মুফতি আবুল বাসার জিহাদী। মাহফিলে সভাপতিত্ব করবেন নওয়াপাড়া পীর সাহেব আলহাজ্জ খাজা রফিকুজ্জামান শাহ। এদিকে গতকাল শনিবার মাহফিল সফল করার লক্ষ্যে সর্বশেষ প্রস্তুতি সভা গতকাল শনিবার বিকাল ৪টায় মাহফিল ময়দানে অনুষ্ঠিত হয়। মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মোঃ একলাজ উদ্দিন, এসএমএ সত্তার, মোঃ মোক্তার বিশ্বাস, নূর ইসলাম, আলহাজ্জ আমজাদ হোসেন, গিলাতলা যুব সংঘের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক, ইলিয়াজ হোসেন, মোঃ আমজাদ, মোঃ হাবিবুর রহমান মোঃ জাহিদুল ইসলাম , আক্কাস আলী , ইজাবুল মোল্যা, মোঃ তুহিন, মোঃ জামাল প্রমুখ।

৩৩নং ওয়ার্ড আ’লীগের নবনির্বাচিতদের সংবর্ধনা

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

নগরীর ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা এবং সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান পূণরায় নির্বাচিত হওয়ায় খানজাহান আলী থানা সড়ক পরিবহন শ্রমিকলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। গতশুক্রবার সন্ধায় সংগঠনের ফুলবাড়ীগেট কার্যালয় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সভাপতি  ইউসুফ আলী খলিফা ও সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান। সংবর্ধিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হানিফ এবং মোঃ লুৎফর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সড়ক লীগের যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াজ হোসেন সোহেল। বিশেষ অতিথি ছিলেন মহানগর সড়ক লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক মোঃ নাসির খান। বক্তৃতা করেন মোঃ শামসুর রহমান, খোকন মুন্সি, রফিকুল ইসলাম মধু, জাহাঙ্গীর গাজী, মোঃ লিটন, এবাদ হোসেন, মামুন মুন্সি, মোঃ মিলন, মোঃ আশরাফ আলী, আঃ রহমানসহ সড়কলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অভয়নগরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

অভয়নগর  প্রতিনিধি

শনিবার সকলে অভয়নগর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ তাইজুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (খ) জামাল আল নাসের, অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মহিদুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ২ নং সুন্দলী ইউনিয়ন চেয়ারম্যান বিকাশ কপিল প্রমূখ ।

শেখ হেলাল উদ্দীন কলেজে সম্মাননা প্রদান অনুষ্ঠান

ফকিরহাট প্রতিনিধি

শেখ হেলাল উদ্দীন কলেজ মিলনায়তনে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন দাশ খুলনা বিভাগের সেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সহকারী অধ্যাপক হোসাইন ছায়েদিনের উপস্থাপনায় কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সদস্য শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম,  স,ম, আব্দুর রব, সৈয়দ মোহাম্মদ মীর,শিক্ষক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, দীপালী রানী বিশ্বাস, সহকারী অধ্যাপক কে পি রায়, মৃত্যুঞ্জয় কুমার দাস, দীন মহম্মদ মোল্লা, সেখ তারিকুল ইসলাম,  সালমা খাতুন,  শেখ শামীম ইসলাম, শিক্ষার্থী সওদা হালিমা, বিশ্বময়ী কুন্ডু, মোছাঃ হুরজাহান খাতুন প্রমুখ। সম্বর্ধিত অতিথি  স্বপন দাশ বলেন শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজ স্থাপিত হওয়ায় এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আজকের ছাত্র ছাত্রীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। প্রধান অতিথি  অনুষ্ঠান শেষে কলেজের দ্বিতীয় একাডেমিক ভবনের লে-আউটের মধ্যদিয়ে কাজের  শুভ উদ্বোধন করেন।

ফকিরহাটে ভূমি অধিগ্রহনের ক্ষতিপূরণ প্রদান বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় ফকিরহাট ডেমোনেস্ট্রেশন সরকারী ভেড়ার খামার প্রশিক্ষণ ভবনে অনলাইনে ভূমি অধিগ্রহনের ক্ষতিপূরণ প্রদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহীনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ভূমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মোঃ আলীমুজ্জামান মিলন, ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, ভূমি অধিগ্রহন শাখার অফিস সহকারি হাওলাদার মোঃ জাকির হোসেন, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, বেতাগা ইউনিয়ন উন্নয়ন সহযোগি ও সমাজ সেবক আনন্দ কুমার দাশ, ইউপি সদস্য অসিত কুমার দাশ, সাংবাদিক মান্না কুমার দে, স্থানীয় কার্ত্তিক দাশ, আজিজুল ইসলাম, ভবানী রানী দাশ প্রমূখ। সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন মহিষ প্রজনন খামারের জন্য যাদের নিকট থেকে ভূমি অধিগ্রহন করা হচ্ছে তাদের অনলাইনে ভূমি অধিগ্রহনের ক্ষতিপূরণ প্রদান বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। মোট ৫২টি দাগে ভূমি অধিগ্রহন করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মানসা সপ্তপল্লী বিদ্যাপীঠে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট মানসা সপ্তপল্লী আদর্শ শিশু বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকেল ৪টায় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার ঘোষের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে এসএমসির সদস্য শেখ সিরাজুল ইসলাম, শেখ আলী আহম্মেদ, নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন, মহিলা ইউপি শাহানারা খাতুন, সাবেক মেম্বর  পূনির্মা রানী সেন, শিক্ষক হোসনে আরা, রতœা সাহা, বিল্লাল হোসেন, আঙ্গুরা বেগম, রুনা খাতুন, তুর্য ঘোষ, শাফি আক্তার, অভিভাবক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মোড়ল সহ শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার বিকালে মেইন রোডস্থ দলীয় কার্যালয় চত্তরে এক সমাবেশের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারন সম্পাদক সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা সঞ্চলনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোরা, ড. শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সরদার ওহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন জিলানি, বিএনপিনেতা নজরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন জনগনের অধিকার প্রতিষ্ঠা সবচেয়ে বেশী দরকার, তাই অধিকার প্রতিষ্ঠায় সকল সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিকহওয়ার আহ্বান জানান ।

দেবহাটায় পুলিশের অভিযানে নাশকতা মামলার ১ আসামী আটক

দেবহাটা প্রতিনিধি

দেবহাটায় পুলিশের অভিযানে নাশকতা মামলার ১ আসামী আটক হয়েছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে শনিবার ভোররাতে এসআই (নিঃ) নয়ন কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্স এর সহায়তায় দেবহাটা থানায় ২০১৩/২০১৪ সালের নাশকতা মামলার জিআর-৩২/১৩ (দেবঃ) ধারা-১৪৩/৪৪৮/৩৮০/৪২৭/১৮৬/১৮৮/১৮৯/৩৫৩ পিসি এর নাশকতা মামলার আসামী রফিকুল, পিতা- মৃত মদন, সাং-বেজোরআটি থানা-দেবহাটা জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওসি বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার্থে সদা তৎপর। আইনশৃঙ্খলা বিঘœকারী সকলকে সতর্ক করে যারা সন্ত্রাস, মাদক, নাশকতাসহ অপরাধ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি জানান।

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ করে তারা।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড. কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ। এসময় বক্তারা, বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে পথ শিশুদের নিয়ে ভিন্ন আয়োজন

ঝিনাইদহ প্রতিনিধি

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে পথ শিশুদের নিয়ে ভিন্ন আয়োজন করেছে ঝিনাইদহের অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাপী চোখে ভালোবাসা’। পথশিশুদের সাথে ভালোবাসা বিনিময় উপলক্ষে শিশুদের মাঝে খাবার ও খেলনা বিতরণ করে সংগঠনটি। শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, ঝিনাইদহ প্রেসকাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, পাপী চোখের ভালোবাসা সংগঠনের পরিচালক ইমু চৌধুরী, কবি সুমন শিকদার। এছাড়াও  উপস্থিত ছিলেন বিউটিফুল ঝিনাইদহ পেজের প্রধান উপদেষ্টা তারেক মাহমুদ জয়, ও পরিচালক জাসিম আল মেরাজ, মাদার তেরেসা সংগঠনের সুরভি ইসলাম, ঝিনাইদহ সততা ফাউন্ডেশনের আরিফা ইয়াসমিন লিম্পা, মনিরুজ্জামান রাসেল, কে পি বসু ব্লাড ডোনার কাব এর মামুন হুসাইন।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৫০ জন পথশিশুদের মাঝে খাবার ও খেলনা সামগ্রী বিতরণ করা হয়।

বাগেরহাটে বসন্ত উৎসব পালিত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে নানা আয়োজনে পালিত হয়েছে বসন্ত উৎসব। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রসাসন ও জেলা শিল্পকলা একাডেমি।

শুক্রবার সন্ধ্যায় জেলা সাংস্কৃতি ফাউন্ডেশনের মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহিনুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন প্রমুখ। আলোচনা সভাশেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পিদের অংশগ্রহনে কবিতা আবৃতি ও সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাগেরহাটে বিএনপি নেতার মৃত্যুতে শোক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ নুরমোহাম্মদ ১ ফেব্রুয়ারী শুক্রবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজিউন)।

তার এই অকাল মৃত্যুতে গভীর শোকা প্রকাশ করেছেন জেলা বিএনপি ও জেলা যুবদলের নেতৃবৃন্দ। আজ শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো পৃথক পৃথক শোক বার্তায় জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম ও জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশিদ ও সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা স্বাক্ষরিত শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

দাকোপে কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের কমিটি গঠন

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভার বৌমার গাছতলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা পরিষদের কার্য নির্বাহী কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার ৯টি ওয়ার্ডে মাইকিং করে শুক্রবার সন্ধ্যা ৭টায় মন্দির প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষক কৃষ্ণপদ গোলদারের সভাপতিত্বে ও অমলেন্দু রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন অতীন মন্ডল, সমর বিশ^াস, শিবপদ গোলদার, বিলাশ বিশ^াস, তাপস গোসাই, দীপক রায়, মিলন রায়সহ আরো অনেকে। সভা শেষে উপস্থিত প্রায় পাঁচ শতাধিক লোকের মতামতের ভিত্তিতে চালনা পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অতীন মন্ডলকে সভাপতি, বিলাশ বিশ^াসকে সাধারণ সম্পাদক ও প্রাক্তন শিক্ষক কৃষ্ণপদ গোলদারকে কোষাধ্যক্ষ করে ১০১ সদস্য বিশিষ্ট ত্রী-বার্ষিকী কমিটি ঘোষনা করা হয়।

দৈনিক কালান্তর’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

দৈনিক কালান্তর’র প্রতিনিধি সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার খুলনার হোটেল আরাফাত ইন্টারন্যাশনাল মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা মহানগর যুবলীগের সাবেক সভাপতি, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, দৈনিক কালান্তর’র উপদেষ্টা সম্পাদক এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে খুলনা প্রেসকাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, দৈনিক কালান্তর’র ভাঃ সম্পাদক এ্যাড. এফ এম এ রাজ্জাক, দৈনিক কালান্তর’র ব্যবস্থাপনা সম্পাদক মিশারুল ইসলাম মনির, দৈনিক কালান্তর সম্পাদক কাজী তারিক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালান্তর প্রকাশক রুখসানা পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মশিউর রহমান যাদু, জিএম হোসেন মাহমুদ বাচ্চ,ু মঈনুল ইসলাম টুটুল, মাহাবুবুর রহমান, রফিকুল আলম সরদার, শংকর কুমার বিষ্ণ,ু মফিজুর রহমান টুক,ু কলিন হোসেন আরজ,ু আজগর হোসেন সাব্বির, জসিম উদ্দিন, আহমেদ বাবু, গাজী আজিজুর রহমান, আজিম মৃধা, আলম হাওলাদার, ওবাইদুল হক তালুকদার, জামাল উদ্দিন, নাঈমুজ্জামান শরীফ, বদিউর জামান, জুয়েল রানা, কাজী জাকির হোসেন, বোরহান উদ্দিন বুলু, মজিবর রহমান, মোল্যা আঃ রব, পলাশ, মোঃ বাবলা, আলমগীর হোসেন, ফয়সাল আহমেদ, তরিকুল ইসলাম, কামাল উদ্দিন, রবিউল ইসলাম, মোঃ হাবিবুল্যাহ, মজনু ফকির, তানভীর ইসলাম প্রান্ত প্রমুখ।

পাটকেলঘাটার গুরুত্বপূর্ণ পল্লী বিদ্যুৎ রাস্তাটি শুধু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা

সাতক্ষীরা জেলার প্রধান বাজিন্য কেন্দ্র পাটকেলঘাটার গুরুত্বপূর্ণ পল্লী বিদ্যুৎ রাস্তাটি সংস্কার আজ এলাকাবাসীর প্রানের দাবীতে পরিনত হয়েছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশে এ ধরনের গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন হবে। মাননীয় সাংসদ সদস্য মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তপক্ষ রাস্তা দু’টির দিকে নজর দেবেন কি ?

সাংবাদিকরা শুধু জরাজীর্ণ পাটকেলঘাটার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সড়কটি নিয়ে দীর্ঘদিন ধরে সচিত্র প্রতিবেদন প্রকাশ করলেও সুফল এখনো আসেনি। সরকার দলীয় নেতাদের রাস্তাটি প্রয়োজন উপলব্ধি করে শুধু বড় বড় কথার বুলি শুনে যাচ্ছে ভুক্তভোগী এলাকাবাসী। থানা সদরের এই রাস্তাটিতে হাটু-কাদা পানির জন্য কোন মৌসুম লাগেনা। রাস্তাটির এমন নাজুক অবস্থা যে সব মৌসুমে হাটু কাদা পানির মধ্যে নিমজ্জিত থাকে। চলাচল করতে পারেনা কোন যানবাহন। সাংবাদিকরা রাস্তাটি লেখালেখি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু কর্তা ব্যক্তিরা ১০/১২ বার উক্ত রাস্তাটি সংস্কারের জন্য মাপামাপি করেন। কিন্তু কোন অদৃশ্য কারনে সংস্কার কাজ এ পর্যন্ত শেষ। পল্লী বিদ্যুৎ সড়কটিতে ছোট বড় ৫০টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ রোডের ব্যবসায়ী সাইমুম ইলেকট্রনিক এর মালিক গাজী রোকনুজ্জামান জানান, রাস্তার বেহাল দশায় ব্যবসায়ীক লোকসান গুনতে গুনতে ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে। ১ বছর পূর্বে সেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তাটির জমা থাকা মাটি পরিষ্কার করে চলাচলের কিছুটা উপযোগী করা হলেও বর্তমানে এ রাস্তাটি দিয়ে যাতায়ত করার কোন পরিবেশ নেই। কোন ক্রেতা সাধারন আসতে চাইনা। রাস্তাটি অভিভাবকহীনের মত পড়ে রয়েছে। প্রায় দেখা যায় রাস্তাটি সংস্কারের জন্য মাপামাপি করকে কিন্তু কার্যত কিছুই হয়না।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ কে জানানো হলেও এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে বর্ষায় প্রায় হাটু-কাদা পানিতে চলতে হচ্ছে হাজার হাজার সাধারন জনগণকে। এমপি কুমিরা ইউনিয়নের নিউ মার্কেটে একটি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন খুব দ্রুততার সাথে পাটকেলঘাটার পল্লী বিদ্যুৎ সড়কের কাজ শুরু হবে। সাথে সাথে ডাক বাংলো রোডের কাজও শুরু করা হবে। জনগন কে শুধু শুনতে হচ্ছে হবে হবে হবে তবে সেটা কবে হবে এটা এলাকাবাসী জানে না। তালা উপজেলা বাসী জানে রাজনৈতিক প্রতিবন্ধকতায় পল্লী বিদ্যুৎ রোডের কাজটি শুরু হচ্ছে না। সাধারন এলাকাবাসীর প্রশ্ন রাজনৈতিক কারনে সাধারন জনগন কেন কষ্ট পাবে? পল্লী বিদ্যুৎ সড়কের পাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ হতে বসেছে। রাস্তাটি ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতে বড় বড় গর্তের মধ্যে পানি জমে থাকায় দুগর্ন্ধের সৃষ্টি হয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবসায়িক কাজকর্ম করতে দোকানীদের কষ্ট হচ্ছে। তাছাড়া রাস্তার পাশের ব্যবসা প্রতিষ্ঠান গুলো ক্রেতা শূন্যতায় ব্যবসায়ীক লোকসান গুনতে হচ্ছে। রাস্তাটির দু’ধারে গড়ে উঠেছে আবাসিক এলাকা, হাজার হাজার মানুষের মধ্যে শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষাথী, এনজিও কর্মী, কৃষক, বিভিন্ন ধরনের শ্রমিকরা নিদারুন কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। পাটকেলঘাটা এলাকাবাসীর প্রানের দাবী যাতে অতিদ্রুত রাস্তা দুটি সংস্কার পূর্বক পিচের ব্যবস্থা করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ব্যবস্থা করবেন।

পাটকেলঘাটায় ৮ দলীয় ব্যাডমিন্টন টূর্ণামেন্টে কলারোয়া চ্যাম্পিয়ন, পাইকগাছা রানার আপ

পাটকেলঘাটা প্রতিনিধি

মাদক কে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি এই শ্লোগনকে সামনে রেখে পাটকেলঘাটা বন্ধু সংঘ আয়োজিত ৮ দলীয় নক আউট ব্যাডমিন্টন টূর্ণামেন্টে কলারোয়া চ্যাম্পিয়ন ও পাইকগাছা রানার আপ হয়েছে। গতকাল রাত ৮টায় পল্লী বিদ্যুতস্থ মাঠে পাটকেলঘাটা বন্ধু সংঘ ও রিপোর্টার্স কাবের সভাপতি সৈয়দ মাসুদ রানার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মূর্শেদ, পাটকেলঘাটা লোকনাথ নার্সিং হোমের প্রতিষ্ঠাতা পরিচালক রোটারীয়ান পুলক পাল। এসময় আরো উপস্থিত ছিলেন, বন্ধু সংঘের সাধারন সম্পাদক ও রিপোর্টার্স কাবের অর্থ সম্পাদক শাহিনুর রহমান, রিপোর্টার্স কাব পাটকেলঘাটা সহ-সভাপতি নজরুল ইসলাম রাজু, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক নাজমুল হক, মাহেন্দ্র থ্রি হুইলাম সমিতির সভাপতি ইউনুছ আলী সরদার, জাতীয় শ্রমিকলীগ পাটকেলঘাটা থানা শাখার সাধারন সম্পাদক বাবলুর রহমান,আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার আবীর হোসেন রনি। খেলায় কলারোয়ার রাফি সাইফুল জুটি চ্যাম্পিয়ন ও পাইকগাছার অসিম বিদ্যুৎ জুটি রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন বন্ধু সংঘের ক্রীড়া সম্পাদক শিক্ষক অলিউর ইসলাম।

শাহীন চাকলাদারকে নৌকার মনোনয়নের দাবীতে কেশবপুর উপজেলা যুবলীগের বিশাল মিছিল

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে এক বিশাল প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কেশবপুর আলিয়া মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে পাবলিক ময়দানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্নার নেতৃত্বে অনুষ্ঠিত বিশাল প্রচার মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা মাসুদুর রহমান, মহব্বত হোসেন, তুহিন পাড়, আব্দুল মতিন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাদী, সাজ্জাত হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ফারুক হোসেন, সাইদুল ইসলাম, মিলন, শাহাজাহান, বাবু, বাবলু, ইবাদুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে কেশবপুর উপজেলা ছাত্রলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ-সহ বিভিন্ন সংগঠন ইতিপূর্বে শহরে বিশাল বিশাল প্রচার মিছিল করেছে। 

জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর পৌর জাতীয় পার্টির উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২০ পালন উপলক্ষে  এক প্রস্তুতি সভা শনিবার বিকালে শহরের থানা মোড়স্থ ইসহাক আলী বিশ্বাস মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। পৌর জাতীয় পার্টির সভাপতি আবু আক্কাস দাদ্দেতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বাস মনিরুজ্জামান মনুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জাতীয় পার্টি নেতা জি.এম. হাসান, হাফিজুর রহমান, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, আব্দুল হালিম, যুব সংহতি পৌর শাখার আবু বক্কার, শ্রমিক পার্টির মোশারফ হোসেন ও জাতীয় ছাত্র সমাজের আবু হুরাইয়ারা রাসেল।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় দু’সন্তানের জননী জখম

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয়েছে স্বরসতি দাস (২৫) নামে দুই সন্তানের জননী।আহত স্বরসতিকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার শোভনা এলাকায় এ ঘটনা ঘটে।আহত’র পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার পশ্চিম শোভনা দাসপাড়া এলাকার ফিলিপ দাসের সাথে একই পাড়ার আনন্দ দাসের স্ত্রীর ছাগলে সবজি খাওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে এ্যালবাট ওরফে দীপক দাস সহ ৩/৪জন দা,লাঠিসোটা নিয়ে ফিলিপ দাসের স্ত্রী স্বরসতির উপর হামলা চালায়।এতে ধারালো অস্ত্রের আঘাতে স্বরসতীর মাথা কেটে রক্তাক্ত জখম হয়ে পড়ে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।এ ঘটনায় আহত’র স্বামী ফিলিপ দাস বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।এ প্রসঙ্গে ওসি মোঃ অমিনুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়া প্রেসকাবে মহান শহীদ দিবস’র প্রস্তÍতি সভা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া প্রেসকাবের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তÍতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার সকালে প্রেসকাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কাজী আবদুল্লাহ।সভায় বক্তব্যদেন সাংবাদিক এসএম জাহাঙ্গীর আলম,শেখ মাহতাব হোসেন,ফিরোজ খান,এসএম মাহাবুবুর রহমান,শেখ সিরাজুল ইসলাম,অরুন দেবনাথ,সাব্বির খান ডালিম,এস রফিকুল ইসলাম,উদয় চক্রবর্ত্তী,সুজিত মল্লিক,আশরাফুল আলম,আব্দুর রশিদ এলিন,শেখ আঃ মজিদ প্রমূখ।সভায় যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস উদযাপনের সিন্ধান্ত গৃহীত হয়।

সুস্থতা কামনা করে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তোতা মিয়া ব্যাপারী সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ও কার্যনির্বাহি সদস্য রেজাউল করীম দির্ঘদিন যাবত চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহম্মেদ আশা, শাহজাহান পারভেজ, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফর হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গীর আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবীর উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি,কামরুজ্জামান, এ্যাড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ,খাজা মঈনউদ্দিন, শাহাদাত হোসেন, আইয়ুব আলী, তৌহিদুর রহমান দিপু, শিপন চৌধুরী, মেহজাবিন খান, আঃ জব্বার, মঈন খান সেলিম, হুমায়ুন কবীর খান,এড সোহেল পারভেজ, এড আসাদুজ্জামান মিল্টন,নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, আরজুল ইসলাম আরজু, মোঃ রাজ্জাক হোসেন, মুন্সি আইয়ুব আলী, শেখ নুর ইসলাম,শেখ আবিদ উল্লাহ, মোঃ জাহিদুল হক, চ ম মুজিবুর রহমান,শেখ আঃ আজিজ ,মোঃ জাহিদুল ইসলাম, শেখ হাসান ইফতেখার চালু, হাজ্বী মোতালেব মিয়া, সরদার আঃ হালিম, ইয়ুসুফ আলী খান, মীর মোঃ লিটন, শেখ মোঃ রুহুল আমীন, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন,মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি,এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুল হক, মোঃ মামুন উকিল, মোঃ মাহবুব  মম, এম এম আল মামুন চৌধুরী,এস এম মনির হোসেন, এড কাজী জসিমউদ্দিন লিটন প্রমুখ।

নলকূপ স্থাপনকালে বেরিয়ে এলো গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা এলাকায় ঘেরের মধ্যে গভীর নলকূপ স্থাপনকালে গ্যাসের সন্ধান মিলেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মাটির নিচ থেকে বালি ও পানির সঙ্গে উঠছে এ গ্যাস। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। স্থানীয় বাসিন্দা নুর ইসলাম বাবু জানান, ভাড়াশিমলা এলাকার মৃত মোজহার গাজীর ছেলে আবু বক্কার গাজী সড়কের পাশে ঘেরের মধ্যে গভীর নলকূপটি স্থাপন করছিলেন। এরই মধ্যে আকস্মিকভাবে গ্যাস উত্তোলন হতে থাকে। ভয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়।

কালিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নলকূপটি স্থাপন করার সময় ৫-৬ ফুট গভীরে যাওয়ার পরই গ্যাস উত্তোলিত হচ্ছে। ধারণা করছি, মাটির নিচে প্রাথমিক স্তরে যে গ্যাস থাকে সেটি উত্তোলিত হচ্ছে। অপরদিকে, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আজিজুল ইসলাম বলেন, মাটির নিচ থেকে যেটি বেরিয়ে আসছে সেটি গ্যাস। আমরা গ্যাসের গন্ধ পাচ্ছি। আমার ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গ্যাস উত্তোলিত হওয়ার মুখটি বন্ধ করার চেষ্টা করছে।

অভয়নগরে পৃথক ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু ; আহত দুই

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে সড়ক দূর্ঘটনায় রবিউল ইসলাম (৪০) নামে এক ঘাট শ্রমিক ও গলায় ওড়না পেঁচিয়ে মীম (১৪) নামে এক মিল শ্রমিক আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ স্কুলের সামনে যশোর-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় রবিউল ইসলামের মৃত্যু হয় এবং এ ঘটনায় অপর দুইজন ঘাট শ্রমিক আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রবিউল ইসলাম বাঘারপাড়া উপজেলার ভিটাবল্লা গ্রামের লাল মিয়ার ছেলে।

একই দিন দুপুরে উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মিল শ্রমিক মীম(১৪)। তবে মীমের আত্মহত্যা রহস্যজনক বলে দাবি করেছে এলাকাবাসী। নিহত মীম মাইলপোস্ট এলাকার মৃত মোসলেম শিকদারের ছোট মেয়ে। সে আকিজ জুট মিলে অস্থায়ী শ্রমিকের কাজ করতো। পৃথক দুটি ঘটনায় অভয়নগর থানায় মামলা প্রক্রিয়াধীন।

অভয়নগর-নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতা জাকির হোসেন জানান, শনিবার সকালে নছিমনে করে ঘাট শ্রমিক ও তার ইউনিয়নের সদস্য রবিউল ইসলাম, বাঘারপাড়া উপজেলার বারবান্দা গ্রামের তৌহিদ (৩৪) ও একই গ্রামের আল-আমিন (৩৪) উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে এআর সিমেন্ট মিলে আসছিল। প্রেমবাগ স্কুলের সামনে পৌঁছালে খুলনাগামী দ্রুতগামী একটি ট্রাক নছিমনের পেছনে ধাক্কা মারে। এতে ওই তিন শ্রমিক আহত হয়। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় মারাত্মক আহত রবিউলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথীমধ্যে তার মৃত্যু হয়।

মিল শ্রমিক মীমের আত্মহত্যার ব্যাপারে তার ভগ্নিপতি বলেন, মীমের বাবা-মার মৃত্যুর পর থেকে সে তার কাছে থাকে। শনিবার সকাল থেকে মীম ঘরে একাই ছিল। দুপুরে প্রতিবেশী এক বন্ধু ফোন করে জানায় মীম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কি কারণে মীম আত্মহত্যা করেছে তা তিনি বলেতে পারেননি। মীমের বড়বোন বিলকিছ তার বোনের আত্মহত্যার বিষয়ে কিছুই জানাতে পারেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনের চাল দেওয়া কাঠের ঘরের মাঝ বরাবর বাঁশের সাথে ফাঁস দেওয়া ওড়না পেঁচানো আছে। ঘরের মধ্যে চানাচুর ভাজা ও চাটনি অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে আছে, পাশে একটি মোবাইল ফোনে গান বাঁজছে। বিছানা এলোমেলো।

ঘটনাস্থলে উপস্থিত অভয়নগর থানার এসআই আনিচুর রহমান জানান, আত্মহত্যা না হত্যাকা- তা ময়না তদন্তের পর বলা সম্ভব হবে। তবে প্রাথমিক তদন্তে আত্মহত্যার ঘটনা বলে মনে করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশী এক নারী জানান, বেলা সাড়ে ১১ টার সময় তিনি মীমদের বাড়ির পাশে ঘাস কাটছিলেন। এসময় তিনি মীমের কন্ঠে আপারে আপারে বলে দুইবার চিৎকার শুনেছিলেন। তার কিছুক্ষন পর জানতে পারেন মীম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি বিষয়টি খতিয়ে দেখার জন্য থানা পুলিশকে অনুরোধ করেছেন।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় রবিউল ইসলাম নামে এক ঘাট শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের জন্য অভিযান চলছে। মীমের আত্মহত্যার ঘটনাটিও খতিয়ে দেখা হচ্ছে। পৃথক ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।      

দক্ষিণ পশ্চিমাঞ্চলের মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে যৌথ সভা

রূপসা প্রতিনিধি

দক্ষিণ পশ্চিমাঞ্চলের মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে খুলনা বরিশালসহ ১৬টি জেলার ১৮টি রুটে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিততে গতকাল বেলা সাড়ে ১১ টায় রূপসা-বাগেরহাট বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির উদ্যোগে উক্ত কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্ব-পরিবার, ভাষা বীর শহীদদ্বয় এবং মালিক ও শ্রমিক ইউনিয়নের সকল মৃত্যু সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রূপসা-বাগেরহাট বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. নুরুল হক লিপন। সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের পরিচালনায় অন্যন্যাদের মধ্যে বক্তৃতা করেন সমিতির বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ বাকী তালুকদার, বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সা: সম্পাদক কওসার হোসেন শিপন, বরিশাল জেলা শ্রমীক ইউনিয়নের সা: সম্পাদক সুলতান মাহমুদ, পিরোজপুর মালিক সমিতির সা: সম্পাদক বাবুল হাওলাদার, মি: বাংলাদেশ আজাদ আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, রতন কুমার দত্ত, মো. সোহাগ হোসাইন, অলোক দাস, ইউসুফ মল্লিক, আ.মজিদ ফকির, আলমগীর হোসেন, মো. ফয়সাল হাওলাদার, পঙ্কজ দাস, নাদিম রহমান বাবুল, মাসুদুর রহমান নকিব,আলামিন, খান আকতার হোসেন, আবু সেলিম হাওলাদার, আ. সামাদ, হায়দার আলী রাজু, মিজানুর রহমান হাওলাদার, সগীর হোসেন, গোলাম মোস্তফা কিসলু, শামীম মৃধা, রফিকুল ইসলাম,বাদশা মৃধা, আতাহার আলী মন্টু, স্বদেশ দাস, মো. হান্নান শেখ, মো. মনিরুল ইসলাম, নিখিল মূখার্জী, নাসির মৃধা, নিজাম উদ্দিন, মনির হোসেন আলামিন শাহারুক ফকির, দেলোয়ার হোসেন, আরিফুর রহমান মোলাø প্রমূখ।

 সভায় বক্তরা বলেন, কিছু অবৈধ (ঝাউলি) নামধারী ব্যানারে পরিবহন চলাচল করছে। সরকারী নিয়ম নীতি না মেনে বিআরটিসি বাস চলাচল করছে। এসকল বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। কাওসার হোসেন শিপন সভাপতি ও নুরুল হক লিপন কে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

জাতীয় পার্টি খুলনা জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টি খুলনা জেলা শাখার এক বর্ধিত সভা শনিবার বেলা ১১টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু এবং পরিচালনা করেন জেলা সহ-সম্পাদক শাহজাহান আলী সাজু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেনÑকেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সস্পাদক এম হাদিউজ্জামান, ইসমাইল খান টিপু, মোতওয়ালী শেখ, রিয়াজ উদ্দিন হাওলাদার, ফরহাদ আহমেদ, মোস্তফা শফিকুল ইসলাম ঢালী, এস এম এরশাদুজ্জামান ডলার, জি এম বাবুল, এড. লুৎফর রহমান, সাইদ মোড়ল, শাহরিয়ার নাজিম, রহমত আলী খান, মোঃ আব্দুল আজিজ, মোস্তফা সরদার, সরদার জিয়াউল হক, বেলাল হোসেন, সুলতান মাহমুদ, ফরিদা ইয়াসমিন, আব্দুস সবুর মাস্টার, আব্দুল গফফার মাস্টার, সঞ্জয় গোলদার, ইছাহাক আলী, শফিকুল ইসলাম বাচ্চু, গাজী মোশাররফ, আয়েজ উদ্দিন, মোহাম্মদ আলী, হাসমত আলী, রহমত আলী, কায়নাথ, হাসানুর রহমান, মিলটন গোলদার, এস এম মামুনুর রশীদ, সুজত গোলদার, ডাঃ শওকত আলম, মঞ্জুর হোসেন বিশ্বাস, প্রমুখ। সভায় মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, দাকোপ উপজেলা ও পাইকগাছা পৌরসভার কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং এই সকল স্থানে পুনঃ সম্মেলনের জন্য পর্যায়ক্রমে প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হবে।

সর্বোচ্চ সম্মাননা পদক বিসিজিএম লাভ করলেন লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ কোস্টগার্ড এর সর্বোচ্চ সম্মাননা পদক বাংলাদেশ কোস্টগার্ড মেডেল (বিসিজিএম) লাভ করলেন লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ। শনিবার কোস্টগার্ড এর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, এমপি এ পদক প্রদান করেন। বাংলাদেশ কোস্টগার্ড এ শান্তিকালীন সময়ে কৃতিত্বপূর্ণ ও সাহসিকতামূলক কর্মকান্ডের স্বিকৃতিস্বরূপ প্রতি বছর দশ জন কর্মকর্তা ও নাবিককে এ পদক প্রদান করা হয়।

লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ ২০১৫ সালে বাংলাদেশ নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় এক্টিং সাব লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন।২০১৭ সালে তিনি প্রেষণে বাংলাদেশ কোস্টগার্ড এ যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি দীর্ঘ দুই বছর কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালীন সময়ে তিনি একক ও যৌথ প্রচেষ্টায় সুন্দরবনের আটটি জলদস্যু বাহিনীকে সমূলে উৎখাত করতে সক্ষম হন। এছাড়াও সুন্দরবন থেকে জলদস্যুতার কাজে ব্যবহৃত একশ এর অধিক দেশী ও বিদেশী অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন। এছাড়াও তার সক্রিয় অংশগ্রহণ ও দিকনির্দেশনায় প্রায় দুইশ কোটি টাকা মূল্যের দেশী ও বিদেশী চোরাচালান পণ্য আটক করা হয়। তার এই কৃতিত্বপূর্ণ ও সাহসিকতামূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বিসিজিএম পদক লাভ করলেন। উল্লেখ্য তার সাহসিকতামূলক কর্মকান্ডের স্বিকৃতিস্বরূপ তিনি ইতিমধ্যে মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ড এর প্রশংসাপত্র লাভ করেছেন। বর্তমানে তিনি কোস্টগার্ড জাহাজ বিসিজিএস তৌহীদ এর নির্বাহী কর্মকর্তা এবং কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

খুলনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বসন্তবরণে মেতে ছিলো

খবর বিজ্ঞপ্তি

ঋতৃরাজ বসন্ত শুরু। এই উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার সকালে খুলনা সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমে শিক্ষার্থীরা বসন্তকে বরণ করেন। গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন সংগীতে মেতে উঠে ছিলো কলেজের সকল শিক্ষার্থীরা। নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি, গান কথনের মধ্য দিয়ে নান রংঙে, নানা বর্ণে সবার সামনে প্রস্ফুটিত হয় বসন্তের নিবিড়তা। বসন্ত মানেই তো রং, রঙের খেলা। তাই শিক্ষার্থীরা সর্বোচ্চ রং দিয়ে নিজেদেরকে সাজিয়েছেন। কলেজের শিক্ষার্থীরা সেজেছে বাসন্তী শাড়ির সাথে গোলাপ ও হলুদ গাঁদা ফুল আর শিক্ষকরা সজেছে আবির রাঙা পোশাকে।

বসন্তবরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ ড. সমীর রঞ্জন সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক আহমেদুল কবীর (চাইনিজ), ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর মোঃ আব্দুল জব্বার, আয়োজক কমিটির আহবায়ক জীবন কুমার কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বসন্তবরণ বাঙালির চিরন্তন ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে। বসন্ত উদযাপনে প্রতি বছর নতুন মাত্রা পায় শিক্ষার্থীদের কোলাহলে। বসন্তবরণে মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে।

খুলনায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক

খেলাধুলা শিক্ষার্থীর মন ও দেহ ভাল রাখে এবং মেধা বিকাশে সহায়তা করে

তথ্য বিবরণী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান শনিবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শিক্ষার্থীর মন ও দেহ ভাল রাখে এবং মেধা বিকাশে সহায়তা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আমাদের শিক্ষার্থীরা খেলাধুলা করার সুযোগ পেয়েছে। আন্তর্জাতিকভাবে খেলাধুলায় ছেলেমেয়েরা সুনামের সাথে কৃতিত্ব অর্জন করছে। যার প্রমাণ ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ যুব বিশ^কাপ ক্রিকেট খেলায় জয়। শিক্ষার্থীদের আরো ভাল খেলে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে হবে।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনা কমিটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রাইম ব্যাংক লিমিটেডের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রোটাঃ এমভি. সাইদুর রহমান, মুক্তিযোদ্ধ মোঃ আলমগীর কবির ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান। এসময় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা পরিচালন কমিটির সম্পাদক এসএম ইনামুল কবির মন্নু, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, যুগ্ম সাধারণ সম্পদক জিএম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ক, খ ও গ এই তিনটি গ্রুপ মিলে খুলনার মাধ্যমিক পর্যায়ে ১২টি বিদ্যালয় অংশ নেবে।

কলেজ ছাত্র হাইয়ুম হত্যা: মোড়েলগঞ্জে প্রধান আসামি সোহাগের

ফাঁসির দাবিতে এলাকাবাসির মানববন্ধন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে এসএম কলেজ এর তৃতীয় বর্ষের ছাত্র হাইয়ুম খান (২৪) এর খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসি মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন।

শনিবার সকাল ১১টায় তেঁতুলবাড়িয়া বাজারে দীর্ঘ ১ কিলোমিটার ধরে এ মানববন্ধনে অংশ গ্রহন করেন এলাকার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠন। পরবর্তীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শহকারে তেঁতুলবাড়িয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ ওয়াকার্স পার্টি উপজেলা শাখা ও এলাকাবাসি এ মানবন্ধনের আয়োজন করেন।

এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিহত কলেজ ছাত্র হাইয়ুম খানের পিতা ফারুক হোসেন খান, মামা আব্দুস ছালাম হাওলাদার, উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি আবুল কালাম খান, জেলা ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, অধ্যাপক গাউসুল হক, শিক্ষক আবু সালেহ খান, ইউপি সদস্য নাসির উদ্দিন শেখ, জাতীয় কৃষক সমিতির নেতা মোশারেফ হোসেন হাওলাদার, লোকমান বেপারি প্রমুখ। এ সময় প্রতিবাদকারিরা এ হত্যাকান্ডের সাথে জড়িত মূল হোতা তাফালবাড়িয়া গ্রামের প্রধান আসামি সোহাগ হাওলাদারসহ অন্যান্য আসামিদের অনতি বিলম্বে গ্রেফতার ও খুনিদের দৃষ্টান্তমূলক বিচার ফাঁসির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

  উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি বসতবাড়ির জমি নিয়ে বিরোধে তেঁতুলবাড়িয়া এলাকার বাসিন্দা ফারুক খানের পুত্র কলেজ ছাত্র হাইয়ুম খান(২৪)কে পিতা-মাতা ও বোনকে বেঁধে রেখে তাদের সামনে নিশৃংসভাবে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী লালমিয়া হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদারসহ ৭/৮ জনের একটি সন্ত্রাসী বাহিনী। পরবর্তীতে খুলনা গাজী  মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় ৯ ফেব্রুয়ারি হাইউমের মৃত্যু হয়। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এ সর্ম্পকে মামলার তদন্তকারি কর্মকর্তা ওসি (তদন্ত) ঠাকুর দাস মন্ডল বলেন, এ মামলার অন্যতম আসামি রাসেল খানকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বর্ণমালা সাংস্কৃতিক একাডেমীর দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা

খবর বিজ্ঞপ্তি

ইকবালনগরস্থ বর্ণমালা সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে দেশাত্ববোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার সকাল সাড়ে ৯টায় বর্ণমালার নিজস্ব মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতিকজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে এর আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতা করেন বর্ণমালার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মনির হোসেন।

সভাপতি তার বক্তৃতায় বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক অঙ্গন ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তবে  নৈতিকতা শিক্ষায় সকল ধর্মের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা অবশ্যই গ্রহণ করতে হবে। কারণ ধর্মীয় শিক্ষা ছাড়া নৈতিকতা নিশ্চিত করা সম্ভব নয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার খুলনার সংগীত প্রযোজক প্রদীপ রাহা, বাংলাদেশ বেতার খুলনার রবীন্দ্র সংগীত শিল্পী সুদীপ্ত কুমার মহলী ও বর্ণমালা শিশু শিক্ষালয়ের সহকারী শিক্ষক এবং বাংলাদেশ বেতার খুলনার রবীন্দ্র সংগীত শিল্পী মিতা জামান। যন্ত্র সংগীতে ছিলেন বাপী সরকার। প্রতিযোগিতায় খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে।

জেলা সমবায় ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

শনিবার বেলা ১১টায় পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে খুলনা জেলা সমবায় ইউনিয়নের ২০১৮-২০১৯ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ্যাড. শেখ নাজমুল হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান জমাদ্দার।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑজেলা সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও ইউনিয়নের উপদেষ্টা হারুন-উর-রশীদ, ইউনিয়নের সাবেক সভাপতি ইয়াকুব আলী খান পলাশ, সহ-সভাপতি মোঃ হেমায়েত হোসেন, কোষাধ্যক্ষ তরফদার বাদশা মিয়া, অভ্যন্তরীণ নিরীক্ষক শেখ মোঃ বাবর আলী, রূপসা-তেরখাদা নির্বাহী সদস্য কাজী জিল্লুর রহমান সিদ্দিকী, সোনাডাঙ্গা নির্বাহী সদস্য এবং মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিঃ-এর সভাপতি আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, ইউনিয়নের নির্বাহী সদস্য বিষ্ণুপদ দাস, কিরণ চন্দ্র ম-ল, মোঃ আব্দুল হালিম চৌধুরী, বি এম আমজাদ হোসেন, ইউনিয়ন সদস্য মোল্লা মোঃ নূরুজ্জামান, মোঃ মাহমুদুল করিম, মোসাঃ লিপি বেগম, জি এম শুকুরুজ্জামান, অনন্ত কুমার মল্লিক, মোঃ আমিরুল ইসলাম, সাধন ম-ল, মোঃ আজমল হোসেন, দীপংকর কুমার দত্ত, মোল্লা জাফর আহমেদ, অনুকুল মহলদার, জহুরুল ইসলাম, মোজাফফার হোসেন, মিলন হালদার, প্রদীপ কুমার সরদার, গোলাম মোস্তফা, মোঃ আব্দুল কাদের বেপারী, শান্তনু বিশ্বাস, পিণ্টু কবিরাজ, মারুফ বিল্লাহ, মোঃ ইদ্রিস আলী, মোঃ আসলাম হোসেন, মোঃ খলিলুর রহমান, আলহাজ্ব বেলায়েত হোসেন মিলন, রতন বালা, সাগর কির্তনীয়া, আব্দুল আজিজ, আলী হায়দার খান, শরীফুল ইসলাম, মিণ্টু দে, আজমল হোসেন, এস এম আলমগীর হোসেন, আবুল বাশার, এস এম মোদাচ্ছের আলী প্রমুখ।

বঙ্গবন্ধুর সমাধিসৌধে খুবি শিক্ষক সমিতির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

খবর বিজ্ঞপ্তি

শনিবার বেলা ১২ টায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশিস কুমার দাশ, যুগ্ম সম্পাদক প্রফেসর ড. মোঃ শামীম আখতার, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ নাদিমুদৌলা, প্রচার সম্পাদক সহকারী অধ্যাপক সুমন চক্রবর্তী, নির্বাহী সদস্য সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার দাস, সহকারী অধ্যাপক ছোটন দেব নাথ এবং তালুকদার রাসেল মাহমুদসহ সমিতির সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

খবর বিজ্ঞপ্তি

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা গ্রহণের ব্যবস্থার দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকেল ৪ টায় নগরীর জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। এরপর শহীদ হাদিস পার্ক, পিকচার প্যালেস মোড়, ডাকবাংলার মোড় হয়ে ফেরীঘাট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে দেশনেত্রীর মুক্তি দাবি করে শ্লোগান দেন নেতাকর্মীরা। পথসভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৈয়েবুর রহমান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এস এম শামীম কবির, ইলিয়াস মল্লিক, উজ্জল কুমার সাহা, হাফিজুর রহমান, ইবাদুল হক রুবায়েদ, মোল্লা সাইফুর রহমান, মোঃ বুলু চৌধুরী, আতাউর রহমান রনু, সাকিল আহমেদ দিলু, খান ইসমাইল হোসেন, আব্দুল মান্নান, গোলাম মোস্তফা তুহিন, রফিকুল ইসলাম বাবু, আজিজুল ইসলাম, হিরাঙ্গীর হোসেন হিরু, জাভেদ মল্লিক, শহিদুল ইসলাম শহিদ, আব্দুল মালেক, সাইফুল মোড়ল, সাহাবুদ্দিন ইজারাদার, সরদার আব্দুল মালেক, নাদিমুজ্জামান জনি, আনোয়ার হোসেন আনু, মোল্লা রিয়াজুল ইসলাম, মঞ্জুর আরেফিন, ওহেদুজ্জামান সোহাগ, আতিক নেওয়াজ চন্দন, শফিকুল ইসলাম বাচ্চু, মাসকুর হাসান ফ্রান্স,সাব্বির হোসেন রানা, সন্দীপ চট্টোপাধ্যায়, ইয়ারুল ইসলাম রিপন, হাবিবুর রহমান বেলাল, মোল্লা হুমায়ুন কবির, কুদরতে ইলাহী স্পীকার, আব্দুর রহমান, হুমায়ুন কবির রুবেল, গাজী শহিদুল ইসলাম, মুকুন্দ মোহন পান্থ, হান্নান শিকদার, মশিউর রহমান শফিক, আনিসুর রহমান, মল্লিক সাহাদুজ্জামান বাবু, চৌধুরী আসাবুর রহমান, আসলাম ঢালী, পিন্টু জমাদ্দার, রফিকুল ইসলাম, ব্রজেন ঢালী, মোশারফে শিকদার, গাজী মনিরুল ইসলাম, মিজানুর রহমান, বোরহানউদ্দিন, সাকিল আহমেদ, জাফর হাসান, সিব্বির আহমেদ সুমন, মোঃ রবিউল ইসলাম মনা, আজমল হোসেন লিটন, আনিসুর রহমান রনি, আব্দুর রাজ্জাক কচি, মোঃ রুবেল মীর, নীরু মেম্বার, শামিম আহমেদ রমিজ, আবুল কালাম, আসাদুজ্জামান বিপ্লব, আসাদুজ্জামান আসাদ, মোঃ রাসেল শেখ, সাব্বির আহমেদ টগর, রুম্মান খান, মোস্তাফিজুর রহমান আজিবার, সোহেল রানা তুহিন, মোঃ আবু জাফর, অনিক আহমেদ, জাহিদুল ইসলাম, সাইফুর রহমান, মোস্তাকিম বিল্লাহ, রুবেল শেখ, মেহেদী হাসান, ইনামুল শেখ, শেখ হুমায়ুন কবির, লিটন মোল্লা, মাসুদ পারভেজ লিটন, খান ওহেদুজ্জামান, শফিক মোল্লা, আমির হোসেন, মাসুদ হোসেন ফেরদাউস, হিসাবুল ইসলাম, ইয়ামিন শেখ, বাহাউদ্দিন বিশ্বাস, জামাল মুন্সি, ইদ্রিস মোল্লা প্রমুখ।

২৬৩ জনের বিপরীদে হাজারের উপরে কার্ড জমা: তালায় বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের বাছাই

ইলিয়াস হোসেন,তালা

তালা খলিলনগর ইউনিয়নে শনিবার(১৫ ফেব্রুয়ারী) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ২০১৯-২০২০ অর্থ বৎসরে উন্মুক্তভাবে বয়স্ক,বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের ভাভা ভোগী যাছাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। ২৬৩ জনের বিপরীদে হাজারের ও বেশী কার্ড জমা পড়েছে।

খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আজিজুর রহমান রাজুর সার্বিক ব্যবস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, সমাজসেবা অফিসার শেখ আব্দুল আওয়াল, ফিল্ড সুপারভাইজার মোঃ এনামুল হক, তালা সদর প্রেসকাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেনসহ সাংবাদিকবৃন্দ, সমাজকর্মী গাজী সুলতান আহম্মেদ, গাজী মঞ্জুরুল ইসলাম, মোঃ আসাদুল হক, ইউপি সচিব মোঃ জাহাংগীর আলম, ইউপি মেম্বর মোঃ আব্দুর রব,সিদ্দিকুর রহমান,মোকাম সরদার,মোজামশেখ,মেহেদী হাসান,বিশ্বজিত মন্ডল,প্রকাশ দালাল,গাজী লিয়াকত,বিকাশ মন্ডল, মহিলা মেম্বর মঞ্জুয়ারা বেগম,ঝরনা বেগম ও শিরিন সুলতানা প্রমুখ। উক্ত ইউনিয়নে উন্মুক্তভাবে ভাতা যাচাই বাছাই মোট ১শত১৭ জন প্রতিবন্ধী ভাতা, ৮৩ জনকে বয়স্কভাতা এবং ৬৩জনকে বিধবা ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে, যাচাই বাছাইকালে হাজারের ও বেশী বয়স্ক, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতা গ্রহনকারী ব্যক্তির উপছে পড়া ভীড় দেখা যায়। সর্বমোট ২শত ৬৩ কার্ড পাওয়ার জন্য হাজারের উপর ব্যক্তিবর্গ তাদের আইডিকার্ড জমা দিয়েছে। অনেকে দুঃখ প্রকাশ করে বলেন, আমি গরীব মানুষ আমার কার্ড হয়ত হবেনা। কেননা সংসারে অভাব না থাকলেও বয়স বেশী হওয়াতে অনেক বিধবা ও বয়স্করা তাদের আইডি কার্ড জমা দিয়েছে। অতএব কার্ড ফাইনাল যাচাই বাছাই করার সময় এলাকায় সঠিক খোজ খবর নিয়ে বয়স্ক ও বিধবা দেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন।

বিশিষ্ট ব্যাবসায়ী গৌর চন্দ্র মোদকের সুস্থতা কামনায় প্রার্থনা সভা

খবর বিজ্ঞপ্তি

আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের অন্যতম নেতা দেবু ভৌমিক এর ভগ্নিপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গৌর চন্দ্র মোদকের আশু রোগ মুক্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সন্ধ্যায় বাজার কালীবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী। ব্যবস্থাপনায় ছিলেন ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা, ও সুশান্ত ব্যানার্জী।

উপস্থিত ছিলেন নগর পূজা উদ্যাপন পরিষদ নগর সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, ভোলানাথ ভট্টচার্য, তোতন হালদার, সোহাগ দেওয়ান, শিবচন্দ্র ব্যানার্জী, প্রশান্ত ব্যানার্জী, স্বপন সরকার, দিলীপ সাহা, শংকর ভৌমিক, আকাশ ব্যানার্জী, বিকাশ সাহা মদন, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাাল, ভবেশ সাহা, সৌরভ হাজরা, রূপন দে, রাজু শীল, দিপ্র দাস, তপন সাহা, মনোরঞ্জন সাহ্,া বাবলু বিশ্বাস, রতন দেবনাথ, নারায়ন চন্দ্র সাহা, বিধান রায়, চিত্ত রঞ্জন দাস, অনিক ব্যানার্জী, সত্য প্রিয় সোম বলাই, অমিত কুন্ডু ও দিপু ঘোষ।