Home আঞ্চলিক ভূমি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

ভূমি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

14

                        

তথ্য বিবরণী

ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এক দিনের সফরে মঙ্গলবার (২৬ জানুয়ারি) খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী দুপুর ১২টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগ ‘টেকসই ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।   বিকালে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল এবং খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন উপস্থিত থাকবেন।