Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

57

যশোরে কিশোর সন্ত্রাসীর ছুরিকাঘাতে যুবক আহত: আটক ১

যশোর অফিস

কিশোর সন্ত্রাসীদের উত্যক্তর হাত থেকে স্ত্রী ফারজানা আক্তার রিপা (১৯) কে রক্ষা করতে এসে ছুরিকাঘাতে রোহান হোসেন (২০) গুরুতর আহত হয়েছে। স্বামী স্ত্রীর চিৎকারে জনগণ এগিয়ে এসে কিশোর সন্ত্রাসী রাকিব হোসেন (১৫)কে ধারালো চাকুসহ গ্রেফতার করেছে। সে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রেলপুকুর এলাকার নূরুল ইসলামের ছেলে। ঘটনাটি মঙ্গলবার ১৯ জানুয়ারী দুপুর সাড়ে ১২ টায় যশোর শহরের পৌর পার্কের ভিতরে। পলাতক আসামীরা হচ্ছে, চাঁচড়া রায়পাড়ার ব্লাক রাজ (১৭) ও শংকরপুর পশু হাসপাতালের পাশের্^ রানার ছেলে রাহুল।

যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলার বিপুল লস্করের ছেলে মোঃ রোহান হোসেন বুধবার বিকেলে কোতয়ালি মডেল থানায় উক্ত কিশোর আসামীদের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, মঙ্গলবার ১৯ জানুয়ারী সে ও তার স্ত্রী ফারজানা আক্তার রিপা ঘুরতে ও গল্পগুজব করতে যশোর পৌর পার্কের ভিতরে যায়। দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় পার্কের ভিতর পুকুরের পশ্চিম পাশের্^ স্বামী স্ত্রী কথা বার্তা বলার এক পর্যায় রোহান হোসেনের প্রকৃতির ডাক দিলে সে স্ত্রীকে রেখে পাশে যায়। যাওয়ার কিছুক্ষন পর কিশোরী সন্ত্রাসী রাকিব হোসেন, ব্লাক রাজ ও রাহুল তার স্ত্রী ফারজানা আক্তার রিপাকে একা পেয়ে গালিগালাজের এক পর্যায় চরম পর্যায় উত্যক্ত করে। রিপা তার স্বামী রোহানকে ডাক দেয়। রোহান এসে স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ জানালে কিশোর সন্ত্রাসীরা রোহানকে ঘিরে ধরে কিলঘুষি মারার এক পর্যায় রাকিব ধারালো ছুরি দিয়ে আঘাত করে। রিপা স্বামীকে  রক্ষা করতে এলে তাকেও মারধোর ও শাড়ী কাপড় ধরে টানা হেচড়ার এক পর্যায় শ্লীলতাহানী ঘটায়। স্বামীস্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রাকিব হোসেনকে রক্ত মাখা ধারালো চাকুসহ আটক করে। পরে রাকিবকে পুলিশের কাছে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় রোহান হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার কিশোর রাকিব হোসেনকে আদালতে সোপর্দ করে।

যশোর যুবককে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের ঘটনায় মামলা

যশোর অফিস

মঙ্গলবার ১৯ জানুয়ারী সন্ধ্যারাতে শহরের আরএনরোডস্থ মসজিদ গলিতে পূর্ব শত্রুতার কারনে যুবককে গতিরোধ করে ছুরিকাঘাত ও নগদ সাড়ে ৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন সন্ত্রাসীর নামসহ অজ্ঞাতনামা আরো ২/৩জন উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় বুধবার রাতে মামলা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে,যশোর শহরের বারান্দীপাড়া কদমতলার শফি ড্রাইভারের ছেলে হ্যাপী,আরএনরোড অম্বিকা বসুলেন রুটি ওয়ালার বাগান পন্ডিতপুকুর পাড় খোকনের ছেলে বাবু ও রুটি ওয়ালার বাগানের পিছনে আব্দুল আজিজ খানের ছেলে সালাউদ্দিনসহ অজ্ঞাতনামা ২/৩জন।

যশোর শহরের বেজপাড়া আইটি পার্কে মোড় ফজর আলীর বাড়ির ভাড়াটিয়া মৃত বোরহান সিকদারের ছেলে কামাল সিকদার বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় উক্ত আসামীদের নাম উল্লেখ করে বলেছেন, আসামীদের সাথে তার ভাইপো সুজল সিকদার (১৭) এর পূর্ব শত্রুতা চলে আসছিল। ভাইপো সুজল সিকদার শহরের কোল্ড ষ্টোর  আইটি পার্কের মোড় বাবু পাতি হাউজ নামক দোকান রয়েছে। মঙ্গলবার ১৯ জানুয়ারী সন্ধ্যারাত সাড়ে ৬ টায় ভাইপো সুজল সিকদার তার প্রয়োজন কাজে শহরের আরএনরোড মসজিদ গলির রবিউলের পার্টস এর দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় উক্ত আসামীরা  সুজল সিকদারকে গতিরোধ করে। পরে ধারালো চাকু দিয়ে আঘাত করে পকেটে থাকা নগদ সাড়ে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরে তার অবস্থার অবনতির কারনে চিকিৎসক খুলনায় রেফার্ড করেন।

যশোরে মাদক কারবারীদের ছুরিকাঘাতে দুভাই জখম

যশোর অফিস

বুধবার গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলন, সদর উপজেলার ইনায়েতপুর গ্রামের আব্দুল গণির ছেলে আলমগীর হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (৩০)।

আহত আলমগীর জানান, একই গ্রামের আব্দুল সালেকের ছেলে ১৩ মামলার আসামী মহিদুল গ্রামে ইয়াবার ব্যবসা করে। প্রায়দিন সন্ধ্যায় তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে মাদক বিকিকিনি করে মহিদুল সিন্ডিকেট। মঙ্গলবার রাতে মহিদুল তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় তিনি বাধাদিলে দু’জনের মধ্যে বিরোধ হয়।

বুধবার সকালে মহিদুলসহ সাত-আট জন তাদের বাড়িতে হামলা করে তাকে ছুরকিাঘাতে জখম করে। পরে তার ভাই মাহবুবুর বাধা দিতে এলে হামলাকারীরা তাকেও ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস্ জানান, দু’ভাইয়ের বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

যশোরের শার্শায় এনজিও কর্মি পরিচয়ে শিশু চুরি

যশোর অফিস

যশোরের শার্শার বাগআঁচড়ায় এনজিও কর্মি পরিচয় দিয়ে সরকারি অনুদানের প্রলোভন দেখিয়ে এক নারীর ২৪ দিনের পুত্র সন্তান চুরি হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে এ ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে এক নারীকে ওই শিশুটি নিয়ে যেতে দেখা গেলেও বোরকা ও মুখ ঢাকা থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ওই চোরকে শনাক্ত ও বাচ্চা উদ্ধার করতে পারেনি পুলিশ।

চুরি যাওয়া শিশু তাসিনের মা জান্নাতুল বেগমের বাড়ি উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। তিনি ওই গ্রামের আশরাফুলের স্ত্রী।

শিশুর মা জান্নাতুল জানান, ১৫/২০ দিন আগে নাম ঠিকানা না জানা অজ্ঞাত এক মহিলা এনজিও কর্মি পরিচয় দিয়ে তাদের বাসায় গিয়ে গর্ভবতী কার্ড করে দিবে বলে প্রলোভন দেখায়। সেই মোতাবেক অজ্ঞাত সেই মহিলা আশরাফুলের বাসায় গিয়ে বুধবার সকালে ৩০ হাজার টাকা দিবে বলে তাকে ও দাদাকে বাগআঁচড়া বাজারে নিয়ে আসে।

এক পর্যায়ে উভয়ে নাস্তা করার জন্য বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে প্রবেশ করলে অজ্ঞাত মহিলা তাসিনের মাতা ও দাদাকে নাস্তার টেবিলে বসিয়ে নাস্তা করায় এবং তাসিনকে নিজের কাছে নিয়ে হোটেল থেকে কৌশলে বেরিয়ে পালিয়ে যায়।

এর কিছুক্ষণ পর হোটেলের চারপাশ এবং মেইন সড়কগুলো খোঁজাখুঁজি করেও তার সন্তানসহ ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার জানান, ভিডিও ফুটেজে অজ্ঞাত ওই নারীকে দেখা গেছে। শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই বাচ্চা উদ্ধার করতে পারবো।

কমিউনিটি ব্যাংক, বাংলাদেশ লিঃ এর এটিএম বুথ উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত কমিউনিটি ব্যাংক, বাংলাদেশ লিঃ এর এটিএম বুথের উদ্বোধন করেছেন এস.এম. শফিউল্লাহ্ বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের এসএভিপি এন্ড হেড অব এডিসি জাহির আহমেদ। অন্যান্যের মধ্যে জি.এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ), মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর), এএনএম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ (সদর) সহ পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংক, বাংলাদেশ লিঃ বাংলাদেশ পুশিল কল্যাণ ট্রাস্টের একটি উদ্যোগ। ব্যাংকিং সেবায় সুশাসন, স্বচ্ছতা, ও জবাবদিহিতা নিশ্চিত করণের মাধ্যমে সকল মানুষের কাছে একটি আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে নিয়ে কমিউনিটি ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। আস্থা, নিরাপত্তা ও প্রগতি এই তিনটি মূল স্তম্ভ নিয়ে কমিউনিটি ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করছে। শহর থেকে গ্রাম পর্যন্ত সকল মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে কমিউনিটি ব্যাংক ৬৪ টি জেলায় ১০০ টির ও বেশি সার্ভিস ডেস্ক এবং ১৬৩ টির ও বেশি এটিএম বুথ স্থাপন করেছে। এখন থেকে খুলনা জেলার সকল পুলিশ সদস্য এই এটিএম বুথ থেকে তাদের বেতন, ভাতা গ্রহণ করতে পারবেন। 

ফুলতলায় বাজার বণিক কল্যাণ সোসাইটির মতবিনিময় সভা

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সম্ভাব্য প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তরুন শিল্পপতি মোহাম্মদ জহির উদ্দিন রাজীব ভ্ুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, কমিটির সদস্য মোশারফ হোসেন মোড়ল, বরকত আলী ভুইয়া বাটুল, দুলাল অধিকারী, ওয়াহিদুজ্জামান নান্না, আজিজুল হক ফারাজি, মোল্যা হেদায়েত হোসেন লিটু, শেখ আবুল কাশেম, মতিয়ার বিশ্বাস, ইসামাইল হোসেন বাবলু, জাহাঙ্গীর মোড়ল, শেখ আঃ রশিদ, শহিদুল্লাহ প্রিন্স, হাসান ফকির, আঃ হাই সরদার এবং প্রার্থীদের পক্ষে বক্তৃতা করেন এস রবীন বসু, খুরশিদ মোড়ল, মনির হাসান টিটো, রেজোয়ান হোসেন রাজা, আলমগীর হোসেন মোল্যা, আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, ইকতিয়ার উদ্দিন সুমন, তারেক হাসান নাইচ, মাসুম মোল্যা, জাহিদুল ইসলাম লাভলু, সাগর গাজী, আবুল খায়ের, ইলিয়াস মোল্যা প্রমুখ। সভায় সম্ভাব্য প্রার্থীরা আগামী ফেব্রয়ারী মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাম্ভাব্য তারিখ নির্ধারণ, সঠিক ভোটার তালিকা প্রনয়ন এবং ফুটপাথের অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গৃহিত হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সদস্যদের ধন্যবাদ জানান।    

ফুলতলায় কৃষি ব্যাংকে প্রণোদনার ৫ কোটি টাকার ঋণ বিতরণ

ফুলতলা প্রতিনিধি

বাংলাদেশ কৃষি ব্যাংক ফুলতলা শাখা কোভিড-১৯ ও আম্পানে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ৫ কোটি টাকার প্রনোদনার ঋণ বিতরণ করেছে। তবে এর বিপরীতে আরও চাহিদা রয়েছে বলে ব্যাংক সূত্র জানায়। কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক জিএম নূর মোহাম্মদ জানান, ডিসেম্বর-২০ তারিখ পর্যন্ত প্রনোদনার বরাদ্দকৃত সব ঋণের এসিডি-০১,০২সিএমএসই এর মোট ৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে সরাসরি কৃষি কাজে জড়িত ২শ’ ব্যক্তির মধ্যে এ টাকা বিতরণ করা হয়। কৃষি কাজে জড়িতদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ও আম্পানে ক্ষতিগ্রস্থরাই মুলত প্রনোদনার সুযোগটি পেয়েছে। তিনি আরও বলেন, শস্য, গরু মোটা তাজাকরণ, গাভী পালন, মৎস্য চাষ, প্রান্তিক কৃষক যারা এ ক্ষতির স্বীকার হয়েছে, তাদের মাঝে প্রণোদনার এ ঋণ বিতরণ করা হয়েছে। তবে একাধিক প্রান্তিক কৃষক জানিয়েছে, ফুলতলা উপজেলায় অনেক ক্ষতিগ্রস্থ কৃষি পরিবার রয়েছে, যারা এ প্রনোদনার সুযোগ পায়নি।

দুই সবজি চাচার ৪৫ বছর

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

বয়োবৃদ্ধ আরশেদ আলী আর আব্দুল গফুর দু’জনেই কালীগঞ্জ শহরে বসবাসকারীদের নিকট অতি চেনা মুখ। তারা ছোট বড় সকলেরই সবজি চাচা। দু’জনে প্রায় সম বয়সী। বাড়ি শহরতলীর ভিন্ন গ্রামে হলেও তাদের কর্মকান্ড প্রায় একই। কেননা তারা দু’জনেই প্রতিদিন কাক ডাকা ভোরে শাক সবজি সিকে বাক কাঁধে করে চলে আসেন শহরে। এরপর বিভিন্ন মহল্লায় ঘুরে আরশেদ আলী বিক্রি করেন পেপে। আর আব্দুল গফুর বিক্রি করেন নানা রকমের বিষমুক্ত গ্রামীন শাক। এভাবে চলছে ৪৫ বছরের অধিক সময়। এ বয়সে সবজির বোঝা কাঁধে নিয়ে প্রতিদিন শহরের মানুষের যোগান দিয়ে চললেও গফুর চাচা হঠাৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী। তারা দীর্ঘ ৪৫ বছর ধরে শরীরের জন্য বড়ই উপকারী নিরাপদ খাদ্য সতেজ পেপে, কচু শাক, কচুর ডাটা, লাল শাক, সজনে শাক,কুমড়া শাক, লাউ শাক, কলার মোচা,কলার থোড়সহ গ্রামীন বিভিন্ন শাক সবজি বাড়ি বাড়ি পৌছে দিয়ে সেবা করেছেন। বিনিময়ে চালিয়েছেন নিজেদের সংসারও। আরশেদ আলীর বাড়ি উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে। অন্যদিকে আব্দুল গফুরের বাড়ি তার পাশের জামাল ইউনিয়নের তৈলকুপে।

প্রতিদিন ভোরে কালীগঞ্জবাসী  কমপক্ষে ৪০-৪৫ বছর দেখতে পেয়েছেন সবজি ভরা দ’ুজনেই সিকে বাক কাঁধে। প্রায় ৪/৫ কিলোমিটার দূর থেকে সবজির বোঝা কাঁধে নিয়ে আসায় ঠান্ডার সময়েও পরিশ্রমে শরীরের কাপড়ের সবটুকু ঘেমে ভিজে একাকার হয়ে যেতে। ছুটে চলেন বিভিন্ন মহল্লার বাড়ি বাড়িতে। সবজি বিক্রি করে নরম রোদেই চাল ডাল কিনে বাড়ি ফিরেন তারা। তারা জানান,তাদের দুজনের বয়স ৮৫’র উপরে। আর দু’জনেই এভাবে শাক সবজি বিক্রি করছেন কয়েক যুগ ধরে।

বৃদ্ধ বয়সেও তারা কেন এমন পরিশ্রমের কাজ করছেন এমন প্রশ্ন করলে কিছুদিন আগে তাদের একজন বয়োবৃদ্ধ আব্দুল গফুর ছিলেন নিরব। তবে তার চোখ পানিতে ছলছল করছিল। এক পর্যায়ে উত্তর দিলেন এ বয়সে কেউ শখে এমন পরিশ্রম করে না। কপালে ছিল তাই করছেন। বেশ কিছুদিন নিজে অসুস্থ তাই বাজারের মানুষগুলোর শাক খাওয়াতে পারছিনে। কারন হঠাৎ অসুস্থতা জেকে ধরেছে।  কিন্ত অন্যজন আরশেদ চাচার বললেন ভিন্ন কথা। অভাবের সংসার হলেও বাড়ির সকলে তার নিষেধ করে। কিন্ত তার ভাষ্য,কর্মক্ষম থাকা অবস্থায় কেন অন্যের ঘাড়ে বোঝা হতে হবে। যতদিন শরীরে সুস্থতা আছে ততদিন পরিশ্রম করতে হবে। তাছাড়া কাজে থাকলে দেহ মন উভয়ই ভালো থাকে। তাই কাজ করে যাচ্ছেন।

বয়োবৃদ্ধ আরশেদ আলী জানান,৪ ছেলে ২ মেয়ের মধ্যে মেয়েদের বিয়ে দিয়েছেন। আর ছেলেরাও বিয়ে করে সবাই পৃথক সংসার করছেন। মাঠে অল্প কিছু চাষযোগ্য জমি আছে। সেখান থেকে কিছু ফসল আসে। আর নিজে সারা বছর গ্রাম গ্রাম ঘুরে পেপে কিনে শহরে নিয়ে বিক্রি করে থাকি। এতে আমার সংসার কোন মতে চলে যায়। এভাবে চলছে প্রায় ৪৫ বছর। তিনি বলেন,পরিশ্রমের কারনেই এখনও সুস্থ আছি। আমার দাবি আমি এখন আমার গ্রাামের মধ্যে সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে আল্লাহ বাঁচিয়ে রেখেছে।

বয়োবৃদ্ধ আব্দুল গফুর জানান, ৪ ছেলে ১ মেয়ে তার। মেয়ে বিয়ে দিয়েছি। আর ছেলেরাও বিয়ে করে সকলেই পৃথক সংসার করছে। আর আমি বৃদ্ধা স্ত্রীকে নিয়ে এভাবে কাজের মাধ্যমে পয়সা রোজগার করে দুবেলা দুমুঠো খেযে বেঁচে আছি। তিনি জানান, বসত ভিটের সাথে অল্প কিছু জমি আছে। সেখানে বিভিন্ন ধরনের শাক চাষ করি। আর বাকি সময় মাঠে ও নদীর কিনার দিয়ে ঘুরে বিভিন্ন শাক নিজে তুলি আবার গ্রাম গ্রাম ঘুরে বাজারের দূর্লভ কিছু শাক কিনে এগুলো পরের দিন ভোরে শহরে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করি। মাঠে কোন চাষযোগ্য জমি না থাকায় ছেলেরা পরের ক্ষেতে কামলার কাজ করে তারা তাদের সংসার সামলায়। আর এ বয়সে কাঁধে বোঝা টেনে আমাকে সামলাতে হয় আমাদের বুড়ো বুড়ির সংসার। তিনি বলেন, কয়েক বছর আগে তৎকালীন কালীগঞ্জে কর্মরত থানা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লার বাসায় বিভিন্ন ধরনের শাক বিক্রি করতাম। তিনি আমার কষ্ট দেখে আমাকে বয়ষ্কভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন। যা এখন আমার সংসার চালাতে খুব কাজে আসছে। তার এ উপকারের কথা আমি কোনদিন ভুলবো না। কিন্ত এখন আমি অসুস্থ হয়ে পড়েছি। কি জানি কখন কি হয়ে যায়। তবে নিজের কাছে একটা বড় সান্ত¦না জীবনে যতদিন মানুষকে শাক দিয়ে অত্যন্ত উপকারে এসেছি। আমি কাউকে ফ্রি দেয়নি। তারা আমাকে পয়সা দিয়েছেন তবে খাঁটি শাকটাই তারা পেয়েছেন।

পেপে চাচা আর সবজি চাচা যৌথভাবে বলেন,যে জিনিস মানুষের শারীরিকভাবে উপকারে আসে সেগুলোই আমরা ৪৫ বছর ধরে বিক্রি করে আসছি। তাছাড়াও মানুষ সার ছাড়া উৎপাদিত টাটকা ও বাজারের দুর্লভ শাক সবজি আমাদের কাছে পায় বলেই শহরের বিভিন্ন মহল্লার অনেকে পরিবারের চাহিদা মেটাতে আমাদের নিকট থেকেই নিয়মিত শাক সবজি নিয়ে থাকেন। ফলে শহরে বেশি সময় ঘুরতে হয়না। তারা জানান.বেশি কষ্ট হয় গ্রাম গ্রাম ঘুরে এগুলো জোগাড় করে সিকে বাকে ভরে কাঁধে নিয়ে শহরে পৌছতে।

বয়োবৃদ্ধ আরশেদ আলীর ছেলে ইব্রাহিম হোসেন জানান, ছোটবেলা থেকে দেখছি আমার বাবা গ্রাম গ্রাম ঘুরে পেপে কিনে কালীগঞ্জ শহরে নিয়ে বিক্রি করতে। এখন তার অনেক বয়স হয়েছে। তারপরও এ বয়সে এমন পরিশ্রম করে চলেছেন আমরা ছেলেরা অনেক নিষেধ করেছি। কয়েকবার বন্ধও করে দিয়েছি। কিন্ত এটা করলে অসুস্থ হয়ে পড়েন। তাই চিকিৎসকদের পরামর্শে এখন আর তার কাজে আমরা বাধা দিই না।

শহরের বিশিষ্ট মাংস গুল মোহাম্মদ জানান, রোদ বৃষ্টি ঝড় কোন বাধায় এ দুজনকে আটকাতে পারে না। ভোর হলেই তারা বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে চলে আসেন শহরে। ছোটবেলা থেকে দেখছি তারা এভাবে ব্যবসা করছেন। তারা অত্যন্ত ভদ্র ও সৎ। এখন বয়স হয়ে গেছে ফলে মালামাল বোঝায় সিকে বাক কাঁধে নিয়ে যখন তারা পথ দিয়ে হেঁটে যান তখন মানুষের খুব নজরে পড়ে। তাদেরকে শহরবাসী খুব ভালোবাসে। অনেকে টাটকা শাক সবজি পেতে ভোরে তাদের অপেক্ষায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। আবার ভোরে হাঁটতে বের হওয়া অনেক নারী পুরুষ পথ থেকেই তাদের শাক সবজি কিনে নেন। এখনও গফুর চাচা নিয়মিত শহরে আসেন। কিন্ত আরশেদ চাচা নাকি অসুস্থ হয়ে পড়েছে। এক কথায় তারা দুজনই অনেক সহজ সরল ও সৎ মানুষ।

বেনাপোল পুলিশ ইমিগ্রেশন থেকে  ভূয়া সিআইডি কর্মকর্তাকে  আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পুলিশ ইমিগ্রেশন এলাকা থেকে  মনির হোসেন(৫০) নামে এক ভূয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার বিকেলে চেকপোস্ট কাস্টমসের সহায়তায় তাকে আটক করা হয়। সে ঢাকা গুলশান-২ ব্লকের বাসিন্দা বলে সে পুলিশকে জানিয়েছেন। তবে পুলিশ খোঁজ খবর নিয়ে  জানতে পারেন তার বাড়ী সাতক্ষীরা সদর থানার কাঠিয়া গ্রামের দেব প্রসাদ মিত্রের ছেলে রিন্টু মিত্র।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব জানান,আটক মনির হোসেন ইমিগ্রেশন এলাকায় এসে কাস্টমস অফিসার এর টেবিলে ভারত থেকে আসা এক বাংলাদেশিকে ধমকের সংগে জিজ্ঞাসা করে যে কাস্টমস অফিসার কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে।

তাৎক্ষণিক কাস্টমস অফিসার উক্ত ব্যক্তি কে তাহার পরিচয় জানতে চাইলে সে সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেয়। কাস্টমস কর্মকর্তা এআরও সাইফুল ইসলামের সন্দেহ হলে তার পরিচয় পত্র দেখতে চাইলে তিনি তার পরিচয়পত্র দেখান। কাস্টমস কর্মকর্তারা ইমিগ্রেশন পুলিশের কাছে পরিচয় পত্র নিয়ে গেলে ইমিগ্রেশন পুলিশ তা ভূয়া বলে প্রমান করে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার সঠিক নাম রিন্টু মিত্র (৪৫) ,পিতা মৃত দেবপ্রসাদ মিত্র গ্রাম কাঠিয়া সদর সাতক্ষীরা বলে জানান । উক্ত ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানা হ¯তাšতর করেছেন বলে জানান ওসি ইমিগ্রেশন আহসান হাবিব।

খুবির প্রকৃত ঘটনা না জেনে বিভ্রান্তিকর মন্তব্য বা বিবৃতি প্রদান থেকে বিরত থাকার আহবান

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইজন সম্মানিত শিক্ষকের সাথে দুইজন শিক্ষার্থীর অসদাচারণের অভিযোগ তদন্ত শেষে সম্প্রতি শৃঙ্খলা বোর্ড বিভিন্ন মেয়াদে তাদের শাস্তি প্রদান করে। এই শাস্তি প্রত্যাহারে ঐ দুই শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করছে। শাস্তি প্রত্যাহারে বা শাস্তি কমানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মাতান্ত্রিক পথ রয়েছে। কিন্তু তারা এ পথ অনুসরণ করে আবেদন করছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্রবিষয়ক পরিচালক কয়েক দফা ঐ শিক্ষার্থীদ্বয়ের কাছে যেয়ে পরামর্শ দেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন তাদেরকে সঠিক পথ অবলম্বনের পরামর্শ দিলেও তারা তা গ্রহণ করে নি। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সাথে অসদাচারণ একটি স্পর্শকাতর বিষয়। অপর দিকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত। এ ঐতিহ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং দলমত নির্বিশেষে আপামর খুলনাঞ্চলের মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের শুরু থেকেই লালন করে আসছে। কিন্তু সে বিষয়টিকে আমলে না নিয়ে এবং প্রকৃত ঘটনা না জেনে কোনো কোনো রাজনৈতিক দলের ব্যান্যারে বিবৃতি প্রদান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে ইতোপূর্বে ঐ দুই শিক্ষার্থীকে শাস্তি প্রদানের কারণ উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ঘটনার প্রকৃত তথ্য বা কারণ না জেনে বিবৃতি প্রদানের ফলে যেমন একপেশে তথ্য পাওয়া যায়, তেমনি তাতে বিভ্রান্তি ছড়ানোর অবকাশ থাকে। এমতাবস্থায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উক্ত শিক্ষার্থীদ্বয়ের ঘটনাসহ সাম্প্রতিক বিষয়ে প্রকৃত তথ্য জ্ঞাত হয়েই বিবৃতি বা মন্তব্য প্রদান সমীচীন বলে কর্তৃপক্ষ মনে করে।

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে স্বচ্ছতার মাধ্যমে ভিজিডি উপকার ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নেরর স্বচ্ছতার মাধ্যেমে ভিজিডি উপকার ভোগীদের যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে সোলাদানা ইউনিয়ন পরিষদে যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন চেয়ারম্যান এনামুল হক। এ সময় তিনি বলেন আমরা আতœীয় করন, দলীয় করনের উর্দ্ধে উঠে হত দরিদ্রদের প্রাধান্য দিয়ে পরিষদের সকল ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে নিয়ে সচ্ছতার মাধ্যেমে যাচা বাছাই করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু, ঠাকুর দাশ সরদার, আবু সাঈদ মোল্যা, আব্দুস সবুর, রাজেশ কুমার মন্ডল, আবু বক্কার সিদ্দিক শিকারী, আনিছুর রহমান, কল্যানী মন্ডল সহ- এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাইকগাছায় ট্রাক চাপায় পা হারিয়েছে মটরসাইকেল চালক শুভ : ট্রাক জব্দ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ট্রাক চাপায় ইব্রাহিম শুভ (২৮) নামে এক মটর সাইকেল চালক মারাত্মক আহত হয়েছে। আহতকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৯ টার দিকে পৌরসভার চারা বটতলা নামক স্থানে কয়লা বোঝায় একটি ট্রাক বেপরোয়া গতিতে দোকানের সামনে মটরসাইকেল নিয়ে দাড়িয়ে থাকা শুভকে চাপা দেয়। এ সময় তার ডান পা পিষ্ট হয়ে যায়। তাৎক্ষনিকভাবে তাকে পাইকগাছা হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।চিকিৎসকরা তার ডান পা-টি কেটে ফেলা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সে চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের রব্বানী সরদারের ছেলে। পুলিশ ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে:  আ.ন.ম ফয়জুল হক

পি কে অলোক,ফকিরহাট

বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেছেন বিশে^র সব দেশ প্রযুক্তিতে এগিয়ে রয়েছে, আমরাও এগিয়ে যাচ্ছি। আমাদের কুষি কাজ ছেড়ে দিলে হবে না। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সাবার আগে খাদ্র উৎপাদন করতে হবে। কারণ খাদ্র উৎপাদন না করলে দেশ সয়াংসম্পূর্ণতা অর্জন করতে পারবে না। তিনি বুধবার দুপুরে বেতাগার মাসকাটা বিলে কৃষি পূর্ণবাসন বাস্তাবায়ন কমিটির আয়োজনে ২০২০-২১অর্থ বছরে রবি মৌসুমে ৫০একরের ব্লাক প্রর্দশনী প্রকল্পের আওতায় হাইব্রীড জাতের ধানের সমলয়ে চাষাবাদের নির্মিত্তে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টর যান্ত্রের সাহায্যে সমলয়ে চাষাবাদের চারা রোপন এর উদ্ভোধন ও বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পৃথক পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বেতাগা ইউনিয়ন পরিষদের যে কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়ন তা আমাকে মনোমুগ্ধ করেছে। আমি তিন বছর মেয়াদে ১০টি কর্মপরিকল্পনা নিয়ে এ জেলায় কাজ করার জন্য উদ্যোগ গ্রহন করেছি। কিন্তু বেতাগায় এসে দেখলাম আমার সে কর্মপরিকল্পনার অধিকাংশ বেতাগা ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন করেছে। এখন তাদের উদ্যোগ গুলি আমি পর্যায়ক্রমে জেলার ৯টি উপজেলায় ছড়িয়ে দিব।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ বাগেরহাট এর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ এবং কৃষি সম্প্রসারণ বাগেরহাট এর অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দাশ। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান তুহিন। পরে প্রধান অতিথি বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জন জন অংশিদারিত্বে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা আমাদের অঙ্গিকার প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৪টি স্থায়ী কমিটির সদস্য ও সুশীল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে তিনি বেতাগা ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থায়নে নির্মিত বেতাগা প্রাণী সম্পদ সাব সেন্টার, বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক, অর্গানিক বেতাগা, তাসফিয়া ফিস কালচার এন্ড তালহা এগ্র, বেতাগা ইউনিয়ন খামার জাত সাব প্রজেক্ট, মাসকাটা-ধনপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের চেঞ্জ রুম, মাসকাটা কমিউনিটি ক্লিনিক, বেতাগা পাবলীক লাইব্রেরী, বেতাগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বীতল ভবন ও চেঞ্জ রুম ও বেতাগা পাইপ ওয়াটার সাপ্লায় প্রজেক্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরে বিকাল সাড়ে ৩টায় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় মিলিত হন।

পি সি রায় স্মৃতি সংসদের যাত্রা শুরু

খবর বিজ্ঞপ্তি

জগৎবিখ্যাত বিজ্ঞানী স্যার পি সি রায়ের স্মৃতি রক্ষা ও গবেষণার জন্য গতকাল বিকাল ৫.০০ মিনিটে খুলনার সোনাডাঙ্গা জয়তুন রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা ডা. মুহাম্মদ কওসার আলী গাজীর সভাপতিত্বে ও প্রকৌশলী রফিকুল আলম সরদারের সঞ্চালনে অনুষ্ঠিত হয়। গভায় স্মৃতি সংসদের আগামীতে করণীয় ঠিক করা হয়। ১). পি সি রায়ের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রস্তাব মনানীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা। ২). স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে পি সি রায়ের জীবনী ও অবদান অন্তভূক্ত করার জন্য তৎপরতা বৃদ্ধি করা। ৩). খুলনায় বিজ্ঞান মেলায় পি সি রায়ের নামে স্টল দেওয়া । ৪). পি সি রায়ের সম্পর্কে বই সংগ্রহ করা এবং একটি নতুন বই তৈরির উদ্যোগ গ্রহণ করা। সভায় একটি উপদেষ্টা পরিষদ ও পৃষ্ঠপোষক পরিষদ তৈরি করা হয়। স্যার পি সি রায় স্মৃতি সংসদ এর নতুন কমিটি তৈরি করা হয়। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. মোঃ মোকাররম হোসেন, ড. হারুনর রশিদ, আলহাজ্ব গাজী অহিদুজ্জামান খোকন, ডি.এম. হুমায়ুন কবীর বকুল, বাসুদেব দাশ, এম ডি আশরাফ হোসেন, মোঃ রাশেদ রানা, শেখ মনিরুল ইসলাম মনি, এস এম নাজমুল হক, শেখ মাইনুল ইসলাম জুয়েল প্রমুখ। সভায় সর্বসম্মতিতে ডা. মুহাম্মদ কওসার আলী গাজীকে সভাপতি ও প্রকৌশলী রফিকুল আলম সরদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ন্যাপ ভাসানী’র খুলনা মহানগরের সভাপতি ইকবাল আহমেদের সুস্থতা কামনায়

খবর বিজ্ঞপ্তি

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ দীর্ঘদিন অসুস্থ। তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় অবস্থান করছেন। তাঁর সুস্থতা কামনা করে সকলের দোয়া প্রার্থনা করে বিবৃতি প্রদান করেছেনÑন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ জোট নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেনÑএনপিপি’র চেয়ারম্যান ও এনডিএফ জোট প্রধান আলহাজ্ব শেখ সালাউদ্দিন সালু, ন্যাশনাল আওয়ামী পার্টিÑন্যাপ ভাসানী চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ভাইস চেয়ারম্যান বেগম সাহিদা আনোয়ারুল হক, মহাসচিব মোঃ ইব্রাহিম, খুলনা মহানগর ন্যাপ ভাসানীর উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও দানবীর শেখ ফজলুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ওবায়দুল হোসেন, ভাইস প্রেসিন্ডেন্ট আশিক-উস সালেহিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর হোসেন, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম খান, ১৬নং ওয়ার্ড সভাপতি শেখ মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খান, দপ্তর সম্পাদক শেখ গোলাম মাওলা,  ১২নং ওয়ার্ড সভাপতি আবুল বাশার (আবুল), সহ-সভাপতি মোঃ ইয়াসিন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, ১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ তরিকুল ইসলাম টিপু, ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদার প্রমুখ।

খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা আজ বুধবার ক্লাবের সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। সভার শুরুতে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী ক্লাবের সভাপতি কর্তৃক মনোনয়নকৃত কার্যনির্বাহী দু’জন নতুন সদস্য আসিফ কবির ও মামুন রেজাকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সভায় কোষাধ্যক্ষ বিমল সাহা ক্লাবের ২০২১ সালের বাজেট পেশ করেন এবং তা’ সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় ক্লাব পরিচালনার সুবিধার্থে বিভিন্ন উপ-পরিষদ গঠন, ‘খুলনা প্রেসক্লাব, ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক’ এর জন্য ট্রাস্টি বোর্ড গঠন, দেশের মধ্যে বার্ষিক শিক্ষা সফর আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া সভায় একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ুন কবীর বালু হত্যা মামলায় দীর্ঘ ১৬ বছর পর বিস্ফোরক অংশের রায়ে পাঁচ জন আসামিকে যাবজ্জীবন কারাদ- প্রদান করায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সাথে হত্যার ঘটনায় করা মামলার পুনঃতদন্তের দাবি জানিয়ে খুলনায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালন ও সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), এস এম নূর হাসান জনি ও মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ আনিসউদ্দিন, শেখ মাহমুদ হাসান সোহেল, মোঃ আমিরুল ইসলাম, মোঃ শাহ আলম, সোহেল মাহমুদ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চলছে, ২৩ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে লাইসেন্স ও ছাড়পত্রবিহীন ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকালে সদর উপজেলার গিলাবাড়ীয়া থেকে এ অভিযান শুরু করা হয়। এর নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টীমের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার। সকাল থেকে দুপুর পর্যন্ত সদর ও হরিণাকুন্ডু উপজেলার ৪ টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ নানা অভিযোগে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ৪ টি ইটভাটায় ২৩ লাখ টাকা জরিমানা করা হয়।

যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন, সকাল ১০ টা থেকে এ অভিযান শুরু হয়েছে চলবে বিকাল পর্যন্ত। দুপুর পর্যন্ত আমরা ৮ টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আগামীকাল শুক্রবারও এ অভিযান চালানো হবে।

ঝিনাইদহে রাহুল স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে রাহুল স্মৃতি টি-২০ ক্রিকেট প্রতিতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে। বুধবার সকালে জাহেদী ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায়, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে খেলার উদ্ধোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। খেলা উদ্ধোধন শুরুতে জাহেদী ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ভাষা সৈনিক মহুম জাহিদ হোসেন মুসা মিয়া ও মরহুম হাসান শাহরিয়ার জাহেদী রাহুল স্মরণে একমিনিট নিরাবতা পালন করা হয়। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জাহেদী ফউন্ডেশনের নির্বাহী সদস্য কাউয়ুম শাহারিয়ার হিজল ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জাহেদী ফাউন্ডেশন ও আমেনা খাতুন কলেজের অধ্যক্ষ মহিদুজ্জান, জাহেদী ফাউন্ডেশনের শাহতনু রেজা আসাদ, মাসুদুর রহমান রানা, ইউনুস আলী ও মানিক।

উদ্ধোধনী খেলায় ঝিনাইদহ ক্রিকেট ক্লাব ও আব্দুল লতিফ সরদার ক্রিকেট একাদশ অংশ গ্রহণ করেন। এ-খেলায় জেলার মোট ১২টি ক্রিকেট দল অংশগ্রহণ করবে। বুধবার ২০ জানুয়ারী থেকে শুরু হয়ে ১৫দিন ব্যাপি চলবে।

বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি

তথ্য বিবরণী

শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা-৬২২) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সম্মুখে বিভাগীয় কমিশনার মাঠ নির্বাচনি কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

করোনা প্রাদুর্ভাবকালীন জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন এবং নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রত্যেক ভোটারের জন্য ট্রেড ইউনিয়ন কর্তৃক প্রদত্ত সদস্য কার্ড প্রদর্শন ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।  মোবাইল ফোন বা কোন ইলেকট্রনিক ডিভাইস সাথে নিয়ে নির্বাচনের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন বাস্তবমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন বাস্তবমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। ফলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে। সিটি মেয়র বুধবার সকালে কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল মিলনায়তনে দরিদ্রদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বেসরকারি সংস্থা কারিতাস-বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

কোভিড-১৯ সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে জিআইজেড-ইইউ’র অর্থায়নে সংস্থার ‘‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে অভ্যন্তরীণ অভিবাসীদের নগর ব্যবস্থাপনা’’ প্রকল্পে’র সুবিধাভোগীদের মাঝে পর্যায়ক্রমে এ অর্থ বিতরণ করা হবে। খুলনা মহানগরীর ১২, ১৩, ১৪, ২১ ও ৩১ নং ওয়ার্ডের ৯টি ঘনবসতিপূর্ণ এলাকার তালিকাভুক্ত ২ হাজার ৫২টি পরিবার শর্তহীনভাবে এ অর্থ সহায়তা পাবে। প্রথম পর্যায়ে আজ ১২ ও ১৩ নং ওয়ার্ডের ৬’শ ৮৪ টি পরিবারের মাঝে বিকাশ এজেন্টের মাধ্যমে অর্থ প্রদান করা হয়। ৪টি কিস্তিতে প্রতিটি পরিবারকে সর্বমোট ২০ হাজার টাকা প্রদান করা হবে।

সিটি মেয়র সংস্থার মহতী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনা সংকট মোকাবেলায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কর্মহীন ও অসহায় মানুষকে পর্যাপ্ত খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। ফলে আমরা সফলভাবে বৈশ্বিক এ সংকট মোকাবেলা করতে সক্ষম হয়েছি। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে দরিদ্র জনগোষ্ঠী তাদের জীবনমান উন্নয়নে সক্ষম হবে। তিনি মাস্ক পরিধানসহ নিরাপদ দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য সকলের প্রতি আহবান জানান।

কারিতাস-এর প্রোগ্রাম অফিসার (দুর্যোগ ব্যবস্থা) তাপস সরকার-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, মুন্সী আব্দুল ওয়াদুদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৌলতপুর থানা বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী  উপলক্ষ্যে দৌলতপুর থানা বিএনপি’র আলোচনা সভা

ও দোয়া মাহফিল সন্ধ্যা ৬.৩০ মিনিটে স্থানীয় দৌলতপুর থানা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনার সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি জনাব নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম। সভাপতিত্ব করেন থানা বিএনপি’র সভাপতি শেখ মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন তোতন, মুর্শিদ কামাল, মেহেদি হাসান দিপু, শেখ সাদি, মোল্লা মজিবর রহমান, শেখ ইমাম হোসেন, শরিফুল আনাম, তরিকুল ইসলাম, সরদার আরব আলী, জাহিদ হাসান খসরু, আছাদুজ্জামান আছাদ, আরমান হোসেন, মতলুবুর রহমান মিতুল, ইউনুচ আলী, নেহিবুল হাসান নেহিম, খবির উদ্দীন, শহিদুল ইসলাম বিপ্লব, শাইফুল ইসলাম, রিয়াজ সাহেদ, বেল্লাল হোসেন, মাজেদুল ইসলাম, টিটু কাজী, রুবায়েত হোসেন বাবু, মোল্লা সোহেল, শামীম আজাদ খান মিলু, মো: লাবু, তনিরুল হুদা লিটন, রতন সরদার, সাইজউদ্দীন সাজু, রাশিকুল আনাম রাশু, সৈয়দ গাজী, খালিদ বীন ওয়ালিদ শোভন, আসলাম হোসেন, মোঃ শফি, মোঃ  হুমায়ূন, মো: মৃদুল, মনিরুল ইসলাম, আলামিন লিটন, ইকবাল হোসেন, আছাদুর রহমান, নাজমুল হোসেন, শওকত হায়াত, রবিউল ইসলাম, রাকিব হোসেন, মিরাজ হোসেন, সাথি আমিন, ছালমা বেগম, কাকলী আক্তার প্রমুখ। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আসাদের রক্তের ধারাবাহিকতায়ই মহান মুক্তিযুদ্ধে সফলতা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আসাদের রক্তের ধারাবাহিকতায়ই মহান মুক্তিযুদ্ধে সফলতা। এই সফলতা অর্জনে ৩০ লক্ষ শহীদ আর আড়াই লক্ষ মা-বোনের ইজ্জত হারাতে হয়েছিলো। তিনি আরো বলেন, ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। পুলিশের গুলিতে নিহত হন আসাদ। এ সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। আসাদ শহীদ হওয়ার পর ২৪ জানুয়ারি আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্রদের ১১ দফার ভিত্তিতে সর্বস্তরের মানুষের বাঁধভাঙা জোয়ার নামে ঢাকাসহ সারাবাংলার রাজপথে। সংঘটিত হয় ঊনসত্তরের গণঅভ্যুত্থান। পতন ঘটে আইয়ুব খানের।

আরেক স্বৈরশাসক ইয়াহিয়া খান ক্ষমতায় বসে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। ১৯৭০ সালের সেই অভূতপূর্ব নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু ইয়াহিয়া ক্ষমতা না ছাড়ার জন্য নানা টালবাহানা শুরু করেন। এরই ধারাবাহিকতায় একাত্তর সালে শুরু হয় মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাঙালি আসাদ সহ ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের হারিয়ে যাওয়া ইজ্জতের প্রতিশোধ নেই। আসাদের রক্তের সূত্র ধরেই মুক্ত হয় বাংলাদেশ ও অধিকার ফিরে পায় বাঙালি। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসাদদের রক্তের উপর দাড়িয়ে বাংলাদেশ, এই বাংলাদেশকে কোন অপশক্তির হাতে তুলে দেয়া যাবে না। এটাই হোক স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর অঙ্গিকার।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে শহীদ আসাদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হাসান হিটলু, এস এম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, এস এম আসাদুজ্জামান রাসেল, জিয়াউল ইসলাম মন্টু, এস এম মোজাফফর রশিদী রেজা, এ্যাড. শেখ ফারুক হোসেন, আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, মো. নজরুল ইসলাম, মো. শিহাব্ উদ্দিন, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, পারভীন ইলিয়াছ, নূরীনা রহমান বিউটি, আফরোজা হক কোহিনুর, সবনম মোস্তারী বকুল, ফেরদৌসী আলম রিতা, মাকসুদা খানম পাখি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে শহীদ আসাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

খুলনা মহানগর পার্টির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদেরের সুস্থতা কামনায় বুধবার সন্ধ্যা ৬টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি খুলনা মহানগরের উদ্যোগে জাপা’র কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক এস এম আল জুবায়েরের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেনÑজাতীয় পার্টির খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক নাজমুল কবির সাদি, মহানগর যুগ্ম আহ্বায়ক ও খুলনা সদর আহ্বায়ক তৈমুর হোসেন শাহীন, মহানগর যুগ্ম আহ্বায়ক শরীফ শাহজাহান, এস এম আনিসুর রহমান, জাতীয় যুব সংহতি খুলনা মহানগর সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সোনাডাঙ্গা থানা সদস্য সচিব কাজী শহিদুল কাদির উৎসব, খানজাহান আলী থানা সদস্য সচিব নজরুল আসলাম আজাদ, ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোবহান মজিদ বিদ্যুৎ, মহানগর জাপা নেতা কালাচাঁদ, আলাউদ্দিন ফকির, মনির হোসেন, দেশ আহমেদ রাজু, মহানগর জাতীয় যুব সংহতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, যুবনেতা শাকিল আহমেদ লাল, মোঃ মাকসুদ, জাতীয় ছাত্র সমাজ খুলনা মহানগর আহ্বায়ক মোঃ হাসান, শ্রমিক নেতা মোঃ কামাল, ফয়সাল হোসেন, শেখ রাকিব, মোঃ ইউসুফ, গাজী মোশারেফ, সোহাগ প্রমুখ।

মোংলায় সাড়ে ৪শ শীতার্ত পরিবারের হাতে কম্বল তুলে দিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। বুধবার বিকেলে উপজেলার সোনাইলতলা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় দুস্থ্য পরিবারের হাতে এ শীত বস্ত্র তুলে দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম নারজিনা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপমন্ত্রী হাবিবুন নাহার বুধবার সোনাইলতলা, সুন্দরবন ও মিঠাখালী ইউনিয়নের সাড়ে ৪শ পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন।

খালেদা জিয়ার নেতৃত্বেই গণতন্ত্র ফিরবে: মঞ্জু

খবর বিজ্ঞপ্তি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘আজ বন্দি গণতন্ত্র ছটফট করছে। সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে এদেশের গণতন্ত্রকামী মানুষের আশা-উদ্দীপনার উৎস গৃহবন্দি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে হবে। তার নেতৃত্বেই ফিরে আসবে মানুষের স্বাধীনতা তথা গণতন্ত্র।’ বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৫টায় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে সদর থানার ট্যাংক রোডস্থ জামে মসজিদ মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি আরও বলেন, ‘আজ গণতন্ত্রবিহীন, মানবতাহীন নির্মম এই রাষ্ট্রে জিয়া অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ, এদেশ এখন গণতন্ত্রশূন্য, দুর্বল স্বাধীনতা-সার্বভৌমত্ব। সংগ্রাম গণতন্ত্রের জন্য, সংগ্রাম স্বাধীনতার জন্য, সংগ্রাম মুক্তির জন্য, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এটাই হোক আমাদের অঙ্গীকার। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর পরিশ্রম করছেন বিদেশের মাটিতে থেকেও। আমরা আশা করবো, তার এই পরিশ্রম সফল হবে ইনশাআল্লাহ ।’

এসময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মো. মাহবুব কায়সার, মেহেদী হাসান দিপু, জালু মিয়া, গিয়াসউদ্দিন বনি, ইউসুফ হারুন মজনু, শরিফুল ইসলাম জোয়াদ্দার জলি, হাসানুর রশিদ মিরাজ, নাজির উদ্দিন নান্নু, বদরুল আনাম খান, আফসার উদ্দির মাস্টার, ইশহাক তালুকদার, ওহেদুর রহমান দিপু, আসলাম হোসেন, তৌহিদুর রহমান খোকন, সাইমুন ইসলাম রাজ্জাক, সিরাজুল ইসলাম লিটন, কেএম মাহবুব আলম, রোকেয়া ফারুক, লোকমান হাকিম, তরিকুল ইসলাম, শরিফুল ইসলাম সাগর, রবিউল ইসলাম, মুসফিকুর রহমান অভি, সাজ্জাত হোসেন জিতু, রাজিবুল আলম বাপ্পী, হোসাইন ইসলাম, সালাউদ্দিন নান্নু, সোহাগ হোসেন প্রমুখ। এদিকে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির গৃহিত দু’দিনের কর্মসূচির শেষদিনে দুপুর ২টায় খালিশপুর থানার মুজগুন্নি নেছারিয়া কামিল মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাত হোসেন তোতন, নিয়াজ আহমেদ তুহিন, ম শ আলম, আবুল কালাম জিয়া, আহসান উল্লাহ বুলবুল, জহর মীর, কাজী আব্দুল লতিফ, কাজী শাহনেওয়াজ নীরু, শেখ জাকির হোসেন, কাজী ফজলুল কবির টিটু, রফিকুল ইসলাম রফিক, মোহাম্মদ আলী, মনিরুজ্জামান মনি, কাজী শামীম, গোলাম মোস্তফা ভুট্রো, আব্দুস সালাম, আসিফ ইকবাল, মাহবুব হোসেন বাবলু, ইজ্জত আলী, আলী আফসার, জাকির হোসেন, আব্দুল আলিম, সোহরাব মল্লিক প্রমুখ।  

খুলনা বিশ^বিদ্যালয় নিয়ে ঘোলা পনিতে মাছ শিকার না করতে ছাত্রলীগের আহবান

খবর বিজ্ঞপ্তি

সম্প্রতি খুলনা বিশ^বিদ্যালয়ের দুইজন শিক্ষর্থীকে অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ ও শিক্ষকদের সাথে অশোভন আচরনের অভিযোগে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকে ওই ছাত্রদ্বয় শাস্তি প্রত্যাহারের দাবিতে অনশন কর্মসূচী পালন করছে। এমতাবস্থায় বিশ^বিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্ট করার লক্ষ্যে কতিপয় সুবিধাবাদী সংগঠন উস্কানিমূলক বিবৃতি প্রদান করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। খুলনা বিশ^বিদ্যালয় একটি অরাজনৈতিক বিশ^বিদ্যালয়। এই বিশ^বিদ্যালয়ের শান্ত পরিবেশকে অশান্ত বা প্রশ্নবিদ্ধ করার জন্য নামমাত্র সংগঠন গুলি অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকে বাংলাদেশের একমাত্র রাজনীতি মুক্ত বিশ^বিদ্যালয়। সেকারনেই ছাত্রলীগ কখনোই বিশ^বিদ্যালয়ের কোন বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করে না। কিন্তু খুলনা বিশ^বিদ্যালয় আমাদের অনেক ত্যাগের ফসল। এই বিশ^বিদ্যালয়কে নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করলে ছাত্রলীগ থেমে থাকবে না। নেতৃবৃন্দ আরো বলেন, ছাত্রলীগ সবসময় যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনার স্বার্থে কাজ করে থাকে। খুলনা বিশ^বিদ্যালয় অরাজনৈতিক প্রতিষ্ঠান হওয়ার কারনে ছাত্রলীগ ছাত্রদের কোন কার্যক্রমে হস্তক্ষেপ করে না। ছাত্রলীগ মনে করে বাংলাদেশের অন্যতম স্বনামধ্যন শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় খুলনা বিশ^বিদ্যালয়ে যেকোন অপরাধের শাস্তি বিধান ও প্রত্যাহারের জন্য সুনিদৃষ্ট নিয়ম রয়েছে। সেক্ষেত্রে ওই ছাত্রদ্বয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করলে এই সমস্যার সমাধান সহজতর হতো বলে আমরা মনে করি। সেক্ষেত্রে কোন রাজনৈতিক সংগঠন সঠিক তথ্য বা ঘটনা না জেনে বিবৃতি প্রদান করে গুজব না ছড়ানোর জন্য ছাত্রলীগ আহবান জানায়। অন্যদিকে, খুলনা বিশ^বিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষকদের সাথে সম্মানপূর্বক আচরণ করার জন্য অনুরোধ জানিয়েছে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো: পারভেজ হাওলাদার, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এর সুস্থতা কামনা, আজ দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন

খবর বিজ্ঞপ্তি

মানবিক যুবলীগের কারীগর বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল করোনা আক্রান্ত। তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন সহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এছাড়াও চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। আজ বৃহষ্পতিবার বাদ মাগরিব শহীদ হাদিস পার্কে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। দোয়া ও মিলাদ মাহফিলের শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

সিপিবি’র উদ্যোগে পল্টন হত্যা দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি

২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টন হত্যাকা- দিবস উপলক্ষে খুলনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর কমিটির উদ্যোগে বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে শ্রদ্ধানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে দলের মহানগরীর বিভিন্ন থানা কমিটি, ওয়ার্ড শাখা এবং ছাত্র-যুব সংগঠনসহ বিভিন্ন গণসংগঠন ফুল দিয়ে দলীয় কার্যালয়ে অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। মহানগর সভাপতি এইচ এম শাহাদতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রহুল আমিন, সোনডাঙ্গা থানা সভাপতি নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, সদর থানা সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, এড. সুব্রত কু-ু, ওয়াহেদুর রেজা বিপলু, রঙ্গলাল মৃধা, তোফাজ্জেল হোসেন, ভূষণ তরুন সরকার, সাইদুর রহমান বাবু, এড. প্রীতিশ ম-ল, জাহানারা আক্তারী, মিনু পাল, শাহিনা আক্তার, হুমায়ুন কবির, যুবনেতা মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, রামপ্রসাদ রায়, ছাত্রনেতা সৌমিত্র সৌরভ, জয় দাস, শাইমা আলী, ঐশিজ্যোতি গোলদার, নাহিদ হাসান, এল এম আরমান, আবির বিশ্বাস প্রমুখ।

অপরদিকে বটিয়াঘাটার বসুরাবাদ গ্রামে সকালে পল্টন হত্যাকা-ে নিহত কমরেড হিমাংশু ম-লের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা সভাপতি সমীরন গোলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑসিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বটিয়াঘাটা উপজেলা সাধারণ সম্পাদক অশোক বিশ্বাস, দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক কিশোর রায়, সিপিবি নেতা সুখেন রায়, আব্দুল হালিম প্রমুখ।

শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামী লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তিঃ

অসহায় শীতার্থ মানুষের মাঝে গতকাল রাত ৮টায় আহসান আহমেদ রোডস্থ ব্যাক্তিগত কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এরপর রংপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খুলনা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, যুবলীগ নেতা মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, সরদার গোলাম মোস্তফা, ফাল্গুনী মল্লিক, গৌরপদ ঢালী, ছাত্রনেতা মোঃ তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাসার স¤্রাট, মোঃ কবিরুল ইসলাম, তানজিম মোস্তাফিজ বাচ্চু, প্রভাষক ধ্রব শংকর রায়, পরিতোষ মন্ডল, প্রকাশ মন্ডল, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন মিঠু, তুষার মন্ডল, বিপুল মহালদার, মনোজ গোলদার, কৃষ্ণপদ মহালদার, প্রদীপ বিশ্বাস, সঞ্জয় মল্লিক, সুমঙ্গল রায়, কামাল, মহিতোষ বৈরাগী, অমিত মন্ডল, রিপন তালুকদার, শংকর মন্ডল, ডাঃ ব্রজলাল মন্ডল, নয়ন হাওলাদার, মনোজ ঘরামী, অনুপ বৈরাগী প্রমুখ।

বাঘের চামড়াসহ আটক চোরা শিকারি কারাগারে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা থেকে র‌্যাব ও বন বিভাগের যৌথ অভিযানে বাঘের চামড়াসহ আটক চোরা শিকারি গাউস ফকিরকে (৫২) কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৮ এর পক্ষ থেকে তাকে বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে বাঘ হত্যায় বন আইনে মামলা দিয়ে গ্রেফতার চোরা শিকারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পেশাদার চোরা শিকারি গাউস ফকির একটি রয়েল বেঙ্গল টাইগার হত্যা করে চামড়া নিয়ে তা বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় রয়েছে, এমন খবর আসে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের কাছে। বিশ্বস্ত সূত্রে এ খবর পাওয়ার পর র‌্যাব-৮ এ সহযোগিতায় ক্রেতা সেজে গোপনে শনিবার থেকে চার দিন ধরে চোরা শিকারি গাউস ফকিরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিলো।

পরে বাঘের চামড়াটির দরদাম ১৩ লাখ টাকা ঠিক হয়। পরে সুন্দরবন বন বিভাগ ও র‌্যাব সদস্যরা চোরা শিকারি গাউস ফকিরকে বাঘের চামড়া হস্তান্তরের সময় পুরো টাকা পরিশোধ করা হবে বলে আশ্বস্ত করে। সে মতে গাউস ফকির মঙ্গলবার রাত ৮টার দিকে একটি বস্তায় বাঘের চামড়াসহ শরণখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন তেলের পাম্পের কাছে জলিলের ব্রিজের নিচে আসে। এসময়ে সুন্দরবন বন বিভাগ ও র‌্যাবের যৌথ টিমের সদস্যরা চারদিক থেকে ঘিরে ফেলে বস্তাভর্তি বাঘের চামড়াসহ গাউস ফকিরকে গ্রেফতার করে। উদ্ধার হওয়া বাঘের চামড়াটি ৮ ফুট ১ ইঞ্চি লম্বা ও ৩ ফুট ১ ইঞ্চি চওড়া।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার গাউস ফকির জানায় কয়েক মাস আগে বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের শহিদুল নামে অপর এক চোরা শিকারিকে সঙ্গে নিয়ে চামড়া বিক্রি করার জন্য পূর্ণবয়স্ক পুরুষ বাঘটিকে হত্যা করা হয়। বন আইনে বাঘ হত্যা ও বন্যপ্রাণির চামড়া বেচাকনোয় জড়িত থাকার দায়ে গাউস ফকিরের সবোর্চ্চ সাজা ১০ বছর কারাদ- ও ১৫ লাখ টাকা জরিমানা হবে বলে আশা করছে বন বিভাগ।

৯ বছর পর সুন্দরবনে লোকালয়ের কাছে বাঘের দেখা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রায় ৯ বছর পর সুন্দরবনের লোকালয়ের একেবারে কাছে দেখা মিলেছে রয়েল বেঙ্গল টাইগার খ্যাত বাঘের। মঙ্গলবার (১৯ জানুয়ারি) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ কলবাড়ী এলাকায় চুনা নদীর পাড়ে এই বাঘের দেখা মেলে। বাঘটি ছোট একটি খাল পার হয়ে সেখানে অল্প কিছু সময় অবস্থান করে আবারও বনে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাঘের গর্জন শুনে তা অনুসরণ করলে খালের পাশে বাঘটি দেখতে পান তারা। বাঘটি মাত্র কয়েক মিনিট সেখানে অবস্থান করে বনের ভেতরে চলে যায়। তাদের ধারণা খাবারের সন্ধানে বাঘটি লোকালয়ের কাছে চলে আসে। বাঘটি যেন নদী পার হয়ে লোকালয়ে আসতে না পারে সে বিষয়ে সবাই সতর্ক রয়েছে।

এ বিষয়ে বন বিভাগের মুন্সিগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ফরেস্টার আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনা জানার পরই টাইগার টিমের সদস্যদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করেছি। বাঘটি যাতে লোকালয়ে না আসতে পারে সে বিষয়ে প্রস্তুতি রাখা হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।’

প্রসঙ্গত, সবশেষ ২০১২ সালের ২২ জুলাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকায় একটি বাঘ সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসেছিল। এরপর এই অঞ্চলে আর কোনও বাঘের দেখা পাননি স্থানীয়রা।

কাজি-ঘটক-পুরোহিতদের বাল্যবিয়ের সঙ্গে জড়িত না থাকার প্রতিজ্ঞা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বাল্যবিয়ের সঙ্গে সম্পৃক্ত হলে জেল-জরিমানাসহ আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। বুধবার (২০ জানুয়ারি) সকালে স্থানীয় ‘ওয়েভ ফাউন্ডেশন’ ও ‘লোকমোর্চা’র আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। মুনিম লিংকন বলেন, বাল্যবিয়ে দেয়ার দুই বছরের মধ্যে খবর পেলে কাজী, ঘটক এবং বর-কনের অভিভাবকদের জেল-জরিমানাসহ উভয় দ- দেয়া হবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় ইমাম, কাজি, ঘটক ও পুরোহিতরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বাল্যবিয়ের সঙ্গে জড়িত না থাকার প্রতিজ্ঞা করেন।

জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমলের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দিন মোড়ল, ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা কামরুজ্জামান, লোকমোর্চার সদস্য সালাউদ্দিন কাজল, কাজি সামসুর রহমান চঞ্চল, আকিমুল ইসলাম, শাহিনুর আলম, সাজ্জাদ হোসেন, সজল আহমেদ, বকুল হোসেন প্রমুখ।

নৌকার অফিসে আগুন, বিদ্রোহী প্রার্থীসহ ৬০ জনের নামে মামলা

নড়াইল প্রতিনিধি

নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুমান আরার পক্ষে প্রচারণাকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন ও তার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগে উঠেছে। এ ঘটনায় প্রার্থী আঞ্জুমান আরার মেয়ে সঞ্চিতা আহম্মেদ বাদী হয়ে ৬০ জনের নামে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে। এদিকে মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের দুটি নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বলেন, গভীর রাতে পৌর এলাকার আদালতপুর ও ডুমুরতলা নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে দুটি অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে। এ ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন বলেন, ‘আমার লোকদের মারধর করেছে এবং আমাদের নামে যে মামলা দেয়া হয়েছে সেটি মিথ্যা ও ভিত্তিহীন’। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে।

ছাত্র আন্দোলনে সহমত পোষণে অপসারণ হচ্ছেন খুবির ৩ শিক্ষক

স্টাফ রিপোর্টার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণকারী তিনজন শিক্ষককে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি। গত সোমবার (১৮ জানুয়ারি) বিশেষ সিন্ডিকেট কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। এই তিন শিক্ষক হলেন, বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল ফজল, বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষক হৈমন্তী শুক্লা কাবেরী।

জানা গেছে, ২০১৯ সালের ১ জানুয়ারিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করে। এরমধ্যে ছিল বেতন কমানো, আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, চিকিৎসা ব্যবস্থা উন্নত করা, অগ্রাধিকারের ভিত্তিতে অবকাঠামো নির্মাণ ও ছাত্রবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

ওই আন্দোলনের সময়ে শিক্ষার্থীদের সঙ্গে সহমত পোষণ করেছিলেন কয়েকজন শিক্ষক। এর মধ্যে এই তিনজন শিক্ষকে গত বছরের ১৩ অক্টোবর কারণ দর্শানো নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নোটিশে বলা হয়েছিল, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা রকমের মিথ্যা তথ্য প্রদান, কুৎসা রটানো ও উসকানিমূলক তথ্য প্রচার করেছিলেন তারা। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ করার জন্য অন্যান্য শিক্ষকদের প্রতিও আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবি পূরণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো থাকা সত্ত্বেও তারা নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছেন বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে ওই শিক্ষকরা কারণ দর্শানো নোটিশের জবাব দেন। এ বছরের ১৮ জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মিটিংয়ে বলা হয়, ওই শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের আইন মোতাবেক তাদেরকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে ওই শিক্ষকদের জানিয়ে নোটিশে পাঠানো হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় কেন অপসারণ করা হবে না তা আগামী ২১ জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষক হৈমন্তী শুক্লা কাবেরী বলেন, মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় আমাকে মেইলের মাধ্যমে নোটিশ করা হয়েছে। এদিন বেলা ১১টার দিকে বাসায় চিঠি এসেছে। সেখানে সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক অপসারণের কথা জানানো হয়েছে এবং ২১ জানুয়ারির মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাব দেয়ার জন্য আমাদের কমপক্ষে ১০ দিন সময় দেয়া উচিত ছিল। কিন্তু তা করা হয়নি।

খুবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বলেন, ছাত্র আন্দোলনের সময় তারা যা করেছিল তা উল্লেখ করেই ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তারা তদন্ত কমিটিকে বক্তব্য দিতে হাজির হননি। সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয়ের আইন মেনেই যথাযথ প্রক্রিয়ায় ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি দুই শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র আন্দোলনের সময় শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, তদন্ত ও একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তারা হলেন, বাংলা ডিসিপ্লিনের মোহাম্মদ মোবারক হোসেন নোমান (১৮ ব্যাচ) এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলাম (১৭ ব্যাচ)।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গত ১৫ জানুয়ারি প্রেস কনফারেন্স করে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় দিয়েছিলেন তারা। কিন্তু প্রশাসন এই সময়ের মধ্যে তাদের শাস্তি প্রত্যাহার করেনি। পরে ১৭ জানুয়ারি সন্ধ্যা থেকে খুবির প্রশাসনিক ভবনের সামনে তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা।

লোহাগড়ায় শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

 লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় জাহাজ থেকে বালি নামানোর কাজে নিয়োজিত এক শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে অপর দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। নিহত শ্রমিক আজমল ফারাজি (৪৭) কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের মোজাফফার ফারাজির ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের আজমল ফারাজিসহ ওই এলাকার ১০-১২ জন শ্রমিক লোহাগড়ার নবগঙ্গা নদীর কাশিপুর এলাকায় একটি বালির চাতালে জাহাজ থেকে বালি নামানোর কাজ করছিল। গত মঙ্গলবার রাতে আজমল ফারাজির সাথে একই জাহাজে থাকা শ্রমিকদের মধ্যে বাকবিত-া হয়। এক পর্যায়ে তারা আজমলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান,নিহতের  মাথায় কোপের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জাহাজের শ্রমিক কালিয়ার বিষ্ণুপুর গ্রামের মিল্টন শেখ ও দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ভেড়ামারায় সুবিধা ভোগীদের মাঝে বিনামূল্যে বীজও চারা বিতরণ

মো রেজাউর রহমান তনু,কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিআরডিবি অফিসের উদ্দ্যেগে ১৫ জন সুবিধা ভোগী কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও চারা বিতরণ করা হয়। জানাগেছে গত কাল বুধবার সকাল ১১ টার সময় উপজেলা বিআরডিবি অফিসের উদ্দ্যেগে দারিদ্র বিমোচনের লক্ষো পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজার জাত করন কর্মসূচীর লক্ষে ১৫ জন সুবিধা ভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরন করা হয়। ১ জন কৃষককে ১০ কাটা জমির বীজের চারা বিনা মূল্যে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার আসাদুল্লাহ, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক হেলাল মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, অপ্রধান শস্য বিষেজ্ঞ এস এম সরোয়ার হোসেন, শস্য উন্নয়ন কর্মকর্তা মীর আসাদ আলী, প্রকল্প কর্মকর্তা জহির উদ্দীন, জুনিয়ার অফিসার (হিঃ) জাহিদুল ইসলাম, মাঠ সংগঠক শাহিনুর ইসলাম প্রমুখ।

চৌগাছার ধূলিয়ানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অভিষেক

যশোর অফিস

যশোরের চৌগাছায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ধূলিয়ানী ইউনিয়ন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ধূলিয়ানী ইউপির সাধারণ সম্পাদক মোমিনুর রহমানের সঞ্চালনায় ও মোফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলার ধূলিয়ানী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠে এই অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চৌগাছা উপজেলা শাখার আহবায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেল, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চৌগাছা পৌর কমিটির সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মন্টু মিয়া, সদস্য সুমন হোসেন, জগদীশপুর ইউনিয়নের সভাপতি শ্রী তপন কুমার, সদস্য অমরেশ কুমার, পাশাপোল ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান বাপ্পী, সহ-সভাপতি মনির হোসেন, নারায়ণপুর ইউনিয়নের সভাপতি মেসবাহ উদ্দীন ইটু, ফুলসারা ইউনিয়নের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাংগঠনিক সম্পাদক তুষার হোসেন, ধূলিয়ানী ইউনিয়নের নেতা মাষ্টার ফারুক হোসেন, মাষ্টার আব্দুল আলীম, ছাত্রলীগনেতা এইচ এম ফিরোজ, আব্দুল্লাহ আল মাসুমসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ফুলতলার আল হেরা মাদ্রাসার হেফয্ বিভাগের ছবক অনুষ্ঠান

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার পথেরবাজার এমসিএসকে রোড সংলগ্ন আল হেরা আদর্শ মাদ্রাসার হেফয্ বিভাগে ভর্তিকৃত ছাত্রদের ছবক অনুষ্ঠান সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান পরিচালক মাওঃ আঃ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের মুহতামিম  হাফেজ মাওলানা ওয়াহিদুজ্জামান, সাবেক সিনিয়র শিক্ষক আঃ রহমান গাজী , হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাফায়াত করিম,  ক্বেরাতুল  কোরআন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আবু তাহের, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ মাওঃ ওয়াহিদুজ্জামান নোমানী। প্রভাষক মাওলানা মাসুম বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আঃ সালাম, রুহুল কুদ্দুস লস্কর, হাফেজ আল- আমিন, প্রভাষক মাজহারুল ইসলাম, প্রভাষক খায়রুজ্জামান সরদার, মোঃ গোলাম মোস্তফা গাজী, মোঃ সোহরাব হোসেন গাজী, মোঃ আশরাফ হোসেন, আলী আকবার ফারাজি,  শিক্ষক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, মোঃ রানা হাসান, গাজী মঈনুদ্দিন, মোঃ আনিছুর রহমান গাজী প্রমুখ।

চট্টগ্রামে নিহত নলতার মাঘুরালী গ্রামের সাগরের দাফন সম্পন্ন

কে এম রেজাউল করিম দেবহাটা

 চট্রগ্রামের পতেঙ্গার একেবার শেষ প্রান্তে ৩২ চাকার টেলরের অন্যতম চালক হিসেবে কাজ করতে যেয়ে মৃত্যুর ৪ দিনের দিন লাশ হয়ে বাড়ীতে ফিরতে হলো মো: মনিরুল ইসলাম সাগর (৩৩) নামক তরতাজা  এক যুবককে।  নিহত যুবক সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের  বাসতুল্যা সরদারের কনিষ্ঠ পুত্র। প্রাপ্ত তথ্যানুযায়ি, প্রায় ২ বছর পূর্বে বিবাহ করা মো: মনিরুল ইসলাম সাগর দীর্ঘদিন থেকে চালক হিসেবে ঢাকায় বিভিন্ন মালিকের প্রাইভেটকার চালাতো। গত এক থেকে দেড়মাস পূর্বে বেশি পারিশ্রমিকের আশায় এক মাধ্যম দিয়ে চট্রগ্রামের পতেঙ্গার শেষপ্রান্তে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ৩২ চাকার বড় টেলরের একপ্রান্তের চালকের আসনে বসে ১৭ জানুয়ারি রাতে বিভিন্ন শ্রমিক দ্বারা প্রয়োজনীয়  মালামাল লোড করতে থাকে মনিরুল ইসলাম সাগর। রাত আড়াইটার দিকে তার চালকের আসনের একটি পায়া ভেঙ্গে ঘুমন্ত অবস্থায় ভিতরে নিচে পড়ে যায়। নিচে পড়ার সময় একটি রডে লান্সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় শ্রমিকরা সাথে সাথে পার্শ্ববর্তী হাসপাতালে নিলে কিছুক্ষণ পরে রাত ২টা ৫৫ মিনিটের দিকে সে মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে (ইন্নানিল্লাহি….  রাজিউন)।  মৃত্যুকালে সে পিতা, মাতা, স্ত্রী, বড় ভাই রবিউল ইসলাম, মেজ ভাই কবিরুল ইসলাম, ১ বোন, ভগ্নিপতি, চাচা-চাচী, চাচাতো ভাই-বোন সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছে।

কিন্তু গত ১৭ জানুয়ারি রাতে সাগরের মৃত্যু হলেও মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন,লাশের মালিকানা সহ নানান কারণে সাগরের লাশ চট্টগ্রামে থাকা অবস্থায়  বাড়ী থেকে তার স্ত্রী, ভাই ও অন্যান্য আত্মীয়রা আইডি কার্ড সহ প্রয়োজনীয় প্রমাণাদি দেখানোর এক পর্যায়ে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ১৯ জানুয়ারি বিকালে লাশের এ্যাম্বুলেন্স রওনা দিয়ে ২০ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৯টায় নলতার মাঘুরালী তার বাড়ীতে লাশের গাড়ী পৌঁছায়। গত কয়েকদিন থেমে থেমে কান্নার পর লাশ বাড়ী আসার সাথে সাথে বাড়ীতে হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। স্থানীয় সহ বিভিন্ন এলাকা থেকে হাজির হওয়া অসংখ্য নারী-পুরুষ ও শুভাকাঙ্ক্ষীর কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। 

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার  বেলা ১১ টায় মাঘুরালী হযরত শাহজালাল (র.) এঁর দরগাহ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। 

তার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও নামাজে জানাযা পরিচালনা করেন উত্তর মাঘুরালী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: ফারুক হোসেন।  জানাযার পূর্বে আরো আলোচনা রাখেন দক্ষিণ মাঘুরালী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: আব্দুস সাত্তার। অপরিনত বয়সে নিহত মনিরুল ইসলাম সাগর এর নামাজে জানাযায় আরো উপস্থিত ছিলেন মরহুমের পিতা, ভাই, চাচা, ভগ্নিপতি, অন্যান্য আত্মীয়-স্বজন, মো: হাবিবুর রহমান বিশ্বাস, মো: আফছার আলী মেম্বর, এড. মইনুল ইসলাম, প্রভাষক ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন), আলহাজ্জ মতিউজ্জামান মন্টু, সাবেক মেম্বর আব্দুস সাত্তার মোল্লা, মো: আজিজুল হক সরদার,  আলহাজ্জ মো: আরশাদ আলী মোল্লা, এস এম আজহারুল হক, মো: রেজাউল ইসলাম, গফুর সরদার, শাহিনুর রহমান,বাবলু সরদার, ডা: শওকত হোসেন, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, সেলিমউল্লাহ, উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহের সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী তথা নানা শ্রেণি-পেশার ৫ শতাধিক মুসল্লী। ২১ জানুয়ারি বৃহস্পতিবার বাদ আছর তার বাসভবন তথা মাঘুরালী হযরত শাহজালাল (র.) এঁর দরগাহ প্রাঙ্গণে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হবে।

শ্যামনগরে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি

সাতক্ষীরা শ্যামনগরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দিন ব্যাপী উপজেলার চাঁদনীমুখা সরককারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এর আয়োজন করা হয়। প্রশিক্ষনে গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা – পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ)’র আওতায় গাবুরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত ৩০জন কৃষক ও কিষানী অংশ গ্রহন করেন।

কৃষকদের মাটির নমুনা পরীক্ষা, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ মন্ডল। প্রশিক্ষণ প্রদান করেন পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ্বাস, যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জি এম মোস্তাফিজুর রহমান ও বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রতœা। মঙ্গলবার সকাল ১০টায় একই স্থানে  গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা – পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ)’র আওতায় গাবুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০জন কৃষক ও কিষানীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তালায় সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইলিয়াস হোসেন, তালা

দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী অঞ্চলের দুর্যোগপূর্ণ জনগোষ্ঠীর জন্য সরকারের ভূমিকা ও পুনর্বাসন কর্মসূচী নিয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বুধবার (২০ জানুয়ারী) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে “দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে বর্ধিত মানবিক সহায়তা প্রদান” প্রকল্পের আওতায় বে-সরকারী সংস্থা ও কারিতাসের উদ্যোগে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউকেএইড, এফসিডিও এর সহযোগিতায় ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। অধ্যাপক হাসেম আলী ফকিরের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে সাংবাদিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন  দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জনকণ্ঠ পত্রিকার সাতক্ষীরার স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান এবং কারিতাস কর্মকর্তা সিনথিয়া তন্বী। ওরিয়েন্টেশনে উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, তাসলিমা আক্তার শিখা ও ফায়ওজুল কবীরসহ খুলনা জেলার কয়রা, পাইকগাছা এবং সাতক্ষীরা জেলার আশাশুনী, শ্যামনগর, সাতক্ষীরা সদর ও তালা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

তালায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

তালা প্রতিনিধি

তালায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ১২৫ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসের বাস্তবায়নে বুধবার (২০ জানুয়ারী) সকালে উক্ত বিতরণ অনুষ্ঠান প্রাণিসম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। সংশ্লিষ্ট প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুফল মন্ডলসহ  প্রকল্পের উপকারভোগি ও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় সুফলভোগি ৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ১২৫ কেজি (৫ বস্তা) করে গো-খাদ্য বিতরণ করা হয়।

তালায় প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ

তালা প্রতিনিধি

তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের পাঠক ফোরামের পক্ষ থেকে প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।  উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রতিবন্ধী ৫শতাধিক শিশুদের মাঝে উক্ত কম্বল বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২০ জানুয়ারী) বিকালে উপজেলার খলিলনগর এলাকার প্রতিবন্ধী শিশুদের মাঝে উক্ত কম্বল বিতরণ করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের পাঠক ফোরামের মোঃ আফজাল হোসেন, মোঃ মুন্না রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ  উপস্থিত ছিলেন।

আশাশুনির কল্যাণপুরে গুচ্ছগ্রাম পরিদর্শনে ইউএনও

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার প্রতাপনগরে গুচ্ছগ্রাম পরিদর্শন করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুচ্ছগ্রাম পরিদর্শন করা হয়। প্রতাপনগরের কল্যাণপুর গ্রাম এলাকার অসহায় ভূমিহীন পরিবারদের আবাসস্থল নিশ্চিতের লক্ষ্যে গুচ্ছগ্রামের জন্য খাস জমিতে গৃহ নির্মানের ব্যবস্থা করা হয়। সরকারি অর্থায়নে বাস্তবায়িত গুচ্ছগ্রাম পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় তিনি গৃহ পাওয়া ভূমিহীনদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যাবলী ও প্রয়োজনীয়তা সম্পর্কে অনুভূতি মনোযোগ সহকারে শ্রবণ করেন।

আশাশুনি সদরে চেয়ারম্যান প্রার্থী আলমের মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঢালী মোঃ সামছুল আলম দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। ইউনিয়নের ৬ ও ৯নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সানা। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম। সভায় আগামী ২২ জানুয়ারী শুক্রবার  ৪ নং ওয়ার্ডে ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য কর্মীসভা সফল করার লক্ষ্যে আলোচনা করা হয়। সকল নেতাকর্মীদের যথা সময়ে সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য সভায় আহ্বান জানান হয়।

শোভনালীতে গৃহনির্মান কাজ পরিদর্শনে ভাইস চেয়ারম্যান

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে নতুন ঘরনির্মাণ কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। বুধবার আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঘরের কাজ পরিদর্শন করেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মুজিব বর্ষের উপহার সরাফপুর গ্রামে গৃহহীন ও ভূমিহীনদের গৃহ নির্মান কাজ পুরোদমে এগিয়ে চলেছে। কাজের গুণগতমান, অগ্রগতি ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে সরেজমিন পরিদর্শন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। এসময় শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস উপস্থিত ছিলেন।

চুরির ১২ দিন অতিবাহিত হলেও চোরাইকৃত মালামাল ও চোর আটক করতে পারেনি থানা পুলিশ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধ্যক্ষ সাংবাদিক গাজী মাকুল উদ্দিনের চাচাত ভাই মরহুম গাজী আকরাম হোসেনের বাড়ীতে ৮ জানুয়ারী গভীর রাতে চোর ঘরের ইট খুলে অভিনব কায়দায় ঘরে প্রবেশ করে সিসি ক্যামেরার লাইন বন্ধকরে নগদ টাকা, মোবাইল ফোন, ক্যামেরার মাইক্রোফোন ও অন্যান্য মালামালসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গাজী মাকুল উদ্দিন বাদী হয়ে খানজাহান আলী থানায় অজ্ঞাত আসামী দিয়ে একটি অভিযোগও দায়ের করেন। অদ্যবধি চোরাইকৃত মালামাল ও চোর আটক করতে পারেনি খানজাহান আলী থানা পুলিশ। ভুক্তভোগী ও এলাকাবাসী জানায় খানজাহান আলী থানা এলাকায় পুলিশ টহল না থাকায় প্রতিনিয়তই মাদকের বেঁচাকেনা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপকর্ম ক্রমশ বেড়েই চলেছে। এব্যাপারে এলাকাবাসী ঊর্দ্ধোতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

গিলাতলা  যুব সংঘের পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

গিলাতলা যুব সংঘের পক্ষ থেকে আটরা গিলাতলা ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের  অসহায় , হতদরিদ্র শীতার্ত মানুষের  বাড়ি বাড়ি যেয়ে বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কম্বল বিতরণ করা হয় । কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন গিলাতলা যুব সংঘের সভাপতি দৈনিক প্রবাহের আটরা গিলাতলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল্লাহ তারেক,   সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ , মোঃ ইসমাইল হোসেন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ তাজিম, তুরান মোল্লা প্রমুখ । উল্লেখ্য ঐতিহ্যবাহী গিলাতলা যুব সংঘ দির্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছে এবং কর্মকান্ড অব্যাহত থাকবে।

দৈনিক ভোরের দর্পণের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

দৈনিক ভোরের দর্পণ এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা ব্যুরো অফিস গতকাল বুধবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। সকাল ৯টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি  ছিলেন নিউজ এম,টিভির চেয়ারম্যান শেখ জনি ইসলাম।  দৈনিক ভোরের দর্পণ এর খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ জাহাঙ্গীর আলম রায়হানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন দৈনিক ভোরের দর্পণ খুলনা সদর প্রতিনিধি মোঃ জিয়াউর ইসলাম, পাইকগাছা প্রতিনিধি এস এম আবুল হাসেম। অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বেলা ১টায় দোয়া ও  অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

গিলাতলায় পাগলা কুকুরের কামড়ে  শিশু সহ আহত ২

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরির খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণপাড়ার পালপাড়া এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ  ২ জন  গুরুতর  আহত হয়েছে। তাঁদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাগলা কুকুরের আতংকে রয়েছে এলাকাবাসি। জানা যায়, বুধবার বিকাল ৫ টা  থেকে সাড়ে ৫ টার মধ্যে   দক্ষিণপাড়ার মোল্লা লোকমান হোসেনের পুত্র তমজিদ মোল্লা (৩৮) এবং মিল শ্রমিক  মনা মিয়ার শিশু পুত্র  রাজু (৫) কে একটি পাগলা কুকুর কামড় দিয়ে গুরুতর জখম করে। শিশু পুত্র রাজুকে  চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে ও তমজিদ মোল্লাকে  স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে আতংকে রয়েছে  এলাকাবাসী ও আশপাশে^র মানুষ । গত এক সপ্তাহে ২ টি ছাগল ও ১২ টি রাজহাঁসকেও কামড়িয়েছে  এ পাগলা কুকুর। স্থানীয় পল্লী চিকিৎসক ডাঃ ফরিদ হোসেন বলেন, পাগলা কুকুর কামড়ালে জলাতংক রোগ হতে পারে বিধায় অতিদ্রুত কুকুরটিকে মেরে ফেলা প্রয়োজন। ভুক্তভোগী ও এলাকাবাসী জানায় গিলাতলা দক্ষিণ পাড়ায় আতংক মুক্ত করতে পাগলা কুকুর নিধনের জোর দাবী জানিয়েছেন ইউপি চেয়ারম্যানসহ সংস্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

মহেশপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে  অর্থ  আত্মসাতের অভিযোগে তদন্ত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২২নং মাইলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয় পরিচারনা পরিষদের সভাপতির স্বাক্ষর জাল করে বিভিন্ন উন্নয়নের সরকারী বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা ও জেলা প্রথমিক শিক্ষা কর্তকর্তা কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে তার বিরুদ্ধে বাংলাদেশ সোনালী ব্যাংক লিঃ মহেশপুর শাখার হিসাব নং-২৪১৮২৩৪০৬৫০৯৮ বিদ্যালয় পরিচারনা পরিষদের সভাপতির স্বাক্ষর জাল করে বিভিন্ন উন্নয়নের সরকারী বরাদ্দের ৩ লক্ষ ৩০ হাজার টাকা বিদ্যালয় উন্নয়নের কাছে ব্যয় না করে নিজে আত্মসাত করেছেন। তার বিরুদ্ধে বিদ্যালয়ে সময়মত উপস্থিত না থাকা,ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাত ও বিদ্যালয়ে বসে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে।

জেলা প্রথমিক শিক্ষা কর্তকর্তার কাছে লিখিত অভিযোগের ভিত্তিতে আজ বুধবার সকালে সহকারী জেলা প্রথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাস ও মহেশপুর উপজেলা সহকারী প্রথমিক শিক্ষা অফিসার ইসতিয়াক ২২নং মাইলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তদন্তে আসেন। 

এ বাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুক হোসেন জানান, ভুয়া রেজুলেশন করে আমার ও অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করে বিভিন্ন উন্নয়নের সরকারী বরাদ্দের ৩ লক্ষ ৩০ হাজার টাকা বিদ্যালয় উন্নয়নের কাছে ব্যয় না করে নিজে আত্মসাত করেছেন যার প্রমান তদন্তটি পেয়েছেন এবং দূর্নীতিবাজ প্রধান শিক্ষক আগামীকাল থেকে আর আমাদের বিদ্যালয়ে থাকবেনা বলে জেলা শিক্ষা অফিসার আমাদের আস্বস্ত করে গেছেন। আমরা তার উপযুক্ত স্বাস্তি চায়। অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন আমি কোন অর্থ আত্মস্বাত করিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। হকারী জেলা প্রথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাস জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা বিষটি তদন্ত করছি তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো।

তেরখাদায় মাসিক আইনশৃঙখলা সভা অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধিঃ

গতকাল বেলা ২টায় তেরখাদা উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদী। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স, ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, শেখ মোঃ মহাসিন, কেএম আলমগীর হোসেন, টিএইচও আসাদুজ্জামানসহ উপজেলার সকল দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

কুষ্টিয়া নাগরিক কমিটির ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া নাগরিক কমিটির ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী পর্ষদ গঠন করা হয়েছে। গত ৪ জানুয়ারী কুষ্টিয়া দিশা টাওয়ারের হল রুমে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ’র সভাপতিত্বে কুষ্টিয়া জেলার আমন্ত্রিত বিশিষ্ট নাগরিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নাগরিকবৃন্দ কুষ্টিয়া জেলার সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ সামগ্রিক উন্নয়নে অর্থবহ ও কার্যকরী ভূমিকা রাখতে সকলকে সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক ভাবে এক এবং ঐক্যবদ্ধ হওয়ার মতদেন এবং একটি নাগরিক কমিটি গঠনের প্রস্তাব দেন।

সকলের প্রস্তাবের প্রেক্ষিতে মতবিনিময় সভার সভাপতি জননেতা মাহবুবউল আলম হানিফ তাৎখনিকভাবে প্রফেসর ডাঃ এস এম মুসনাতজিদ-কে আহবায়ক এবং প্রফেসর ড. সেলিম তোহাকে সদস্য-সচিব এবং উপস্থিত সকলকে সদস্য করে “কুষ্টিয়া নাগরিক কমিটি” নামে একটি কমিটি ঘোষণা করেন। ঘোষণা শেষে তিনি প্রয়োজনীয় সকলের সাথে পরামর্শ করে অতি দ্রুততার সাথে কুষ্টিয়া নাগরিক কমিটির কার্যকরী পর্ষদ গঠনের জন্য আহবায়ক এবং সদস্য-সচিবকে আহবান জানান। সেই আহবানের প্রেক্ষিতে জননেতা মাহবুবউল আলম হানিফের পরামর্শক্রমে এবং প্রয়োজনীয় সদস্যবৃন্দের সাথে আলোচনা করে কুষ্টিয়া নাগরিক কমিটির ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী পর্ষদ গঠন করা হয়।

কমিটির সভাপতি হলেন- কুষ্টিয়া বিএমএ’র সভাপতি প্রফেসর ডাঃ এস এম মুসতানজিদ। সাধারণ সম্পাদক হলেন-ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী ট্রেজারার ও আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। সহ-সভাপতি হলেন- ঢাকা হেলথ্ কেয়ারের সিইও মোঃ হালিমুজ্জামান। যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন-কুষ্টিয়া সনো ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের নির্বাহী পরিচালক মোঃ সামসুল ওয়াসে। ট্রেজারার হলেন-কুষ্টিয়া দিশা’র নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম।

সম্মানিত সদস্যরা হলেন-বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান, ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ মোঃ শহিদুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর প্রফেসর ড. সরওয়ার মোর্শেদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ আনসার আলী খান, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির, কুষ্টিয়া সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বার্তা’র সম্পাদক আবদুর রশিদ চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, ঢাকা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক বশির আহমেদ, ঢাকা আরমা গ্রুপের চেয়ারম্যার মোঃ আব্দুর রাজ্জাক, দেশ এগ্রো’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক, কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মীর ছানোয়ার হোসেন ও এ্যাডভোকেট সুধীর কুমার শর্মা, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সালেক মাসুদ, আমিন ফার্মেসীর স্বত্বাধিকারী শাহ্ নিয়াজ আনসারী মঞ্জু, কুষ্টিয়া সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর রহমান আমান, ঢাকা গাজিপুর মীক সুয়েটার এন্ড ফ্যাসান লিঃ ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান, কুষ্টিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক আসমা আখতার বানু, বর্ষা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী বিশ^জিং সাহা সন্টু ও কুষ্টিয়া সানআপ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী শামসুন্নাহার আলো।

ছিন্নমূলের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম

দেবহাটা প্রতিনিধি

সমাজের পিছিয়ে পড়া নিম্ন শ্রেণির মানুষদের খুঁজে বের করে তাদের কাছে শীত বস্ত্র তুলে দিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বুধবার বেলা ১১টায় জেলা পরিষদের আয়োজনে ৬নং ওয়ার্ডের প্রকৃত অসহায় এবং আওয়ামী লীগের তৃণমূলের অসহায় কর্মীদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার কল্যাণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারই নির্দেশ মোতাবেক প্রান্তিক পর্যয়ে সাধারণ মানুষদের খুজেঁ বের করে তাদের হাতে এই শীতের দিনে শীত বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ গ্রহন করা হয়েছে। আমরা চাই প্রাধান মন্ত্রীর সহযোগীতা একেবারে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে। তাই প্রকৃতদের তালিকা করে আমরা প্রতিটি ইউনিয়নে যেয়ে যেয়ে এই কর্মসূচি বাস্তবায়ণ করছি।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা পরিষদের সদস্য আলফেরদৌস আলফা, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, মোকলেছুর রহমান, আকবার আলী প্রমুখ। এদিকে জেলা পরিষদের ৬নং ওয়ার্ড ভোমরা, কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা ইউনিয়নে সর্বমোট ২৪০জন ঋষি পরিবারকে এ শীত বস্ত্র প্রদান করা হয়েছে।

ফুলতলায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি

 বুধবার ফুুলতলায় নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম-এর সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সহায়ক হিসেবে এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন ফুলতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। ফুুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়।ফুুলতলা প্লাটফর্মের আহ্বায়ক নারীনেত্রী শাহিদা ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে আরো বক্তৃতা করেন ফুলতলা প্লাটফর্মের সদস্য সচিব ও ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, যুগ্ম-আহ্বায়ক জনপ্রতিনিধি আব্দুর রহমান সরদার ও কোহিনুর জাহান, যুগ্ম-সদস্য সচিব গৌরহরি দাস প্রমূখ।

উল্লেখ্য, ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় খুলনাসহ চারটি জেলায় রূপান্তর-এর নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে  ১৮ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর ৫নং মাছঘাট গ্রীণল্যান্ড আবাসন এ ব্লক এর লোকমান শিকদারের ছেলে ইমরান (২৮) ও বৈকালী ঝুড়ির ভিটার মালেক হাওলাদারের ছেলে সাগর হাওলাদার ওরফে সাহেল (৪০)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১৮ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।

নগরীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ  মদসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

নগরীর লবণচরা সুইস গেট এলাকায় অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাস্তায় চেকপোস্ট স্থাপন করে ৪০ লিটার দেশীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর রেলওয়ে হাসপাতাল রোডের মো. লোকমান খার ছেলে মো. সজল খা (২০)।

র‌্যাব-৬ জানায়, গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর লবণচরা সুইস গেট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল । এসময় রূপসা টু বান্ধা ব্রিজ গামী পাকা রাস্তা দিয়ে ইজিবাইকে মাদকদ্রব্য পরিবহন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে লবণচরা সুইস গেটের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে ৪০ লিটার দেশীয় মদ ও ৪০ লিটার দেশীয় মদসহ সজল খাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে লবনচরা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।