খবর বিজ্ঞপ্তি
সাবেক ছাত্রনেতা শেখ শহিদুল হকের ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দলের সকল স্তরের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
অনুরূপ ভাবে মহানগর যুবলীগ ও ছাত্রলীগ বাদ আসর আজমীরি জামে মসজিদে দোয়া মাহফিল করবে। দোয়া মাহফিলে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর যুবলীগ আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগ সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।











































