স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন গল্লামারী পুলিশ বক্স এর সামনে অভিযান চালিয়ে ৩৪৪ বোতল ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের পুরাতন সাতক্ষীরা গফুর সাহেবের বাগান বাড়ির মোশারফ হোসেনের ছেলে মো. জাহিদুর রহমান জুয়েল (৩০) ও কাঠিয়া সরকার পাড়র নুর আলী গাজীর ছেলে আব্দুল আজাদ (৫০)।
ডিবি জানায়, সোমবার সকাল সোয়া ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন গল্লামারী পুলিশ বক্স এর সামনে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পুলিশ বক্স এর বিপরীতে বাংলাদেশ বেকারির সামনে পাঁকা রাস্তার উপর হতে ৩৪৪ বোতল ফেন্সিডিলসহ জুয়েল ও আজাদকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।











































