তালায় ওয়াইল্ড লাইফ মিশনের অভিযানে বিপন্ন পাখি উদ্ধার
ইলিয়াস হোসেন, তালা
তালা উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান’র নির্দেশনায় তালায় বিপন্ন প্রজাতীর পাখি শিকার রোধ ও আটক পাখি উদ্ধারে অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার মহান্দি, রহিমাবাদ ও বেতগ্রামে অভিযান চালিয়ে পাখি ও পাখি শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া পাখি উন্মুক্ত করে ফাঁদগুলো ভেঙ্গে দেয়া হয়। তালা উপজেলা বন কর্মকর্তা মো. ইউনুচ আলী’র উপস্থিতিতে বাংলাদেশ জীব-বৈচিত্র সংরক্ষন ফেডারেশ’র অঙ্গ সংগঠন- ওয়াইল্ড লাইফ মিশন বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকালে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তালার রহিামাবাদ গ্রামের হাকিম শেখ এর বাড়ি থেকে খাচায় আটক ৩টি বিপন্ন প্রজাতীর ঘুঘু পাখি, মহান্দি গ্রামের বজলু ওরফে ভজুর বাড়ি থেকে আটক বিপন্ন প্রজাতীর ১১টি মুনিয়া পাখি ও ১টি ঘুঘু পাখি উদ্ধার করা হয়। এছাড়া বেতগ্রামের ইউছুপ মোড়ল’র বাড়ি থেকে ১টি ডাউক ও ১টি ঘুঘু পাখি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখিদের মধ্যে বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত ১টি ডানা কাটা শিকারী ঘুঘু উড়তে অক্ষম হওয়ায় সেটি চিকিৎসার জন্য হেফাজতে রাখা হয় এবং অন্য পাখিগুলো অবমুক্ত করা হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান বৃহস্পতিবার দুপুরে উপজেলা বন বিভাগ থেকে পাখিগুলো অবমুক্ত করেন। একইসাথে উদ্ধার হওয়া পাখি ধরার ৮টি বিশেষ খাচা এবং ফাঁদের সরঞ্জাম নষ্ট করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন।
পাখি উদ্ধার অভিযানে অন্যান্যের মধ্যে ওয়াইল্ড লাইফ মিশনের সাধারন সম্পাদক শিক্ষক মো. রাশেধ বিশ্বাস, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, বন বিভাগের স্টাফ মো. ইউনুচ আলী, ওয়াইল্ড লাইফ মিশনের সাংগঠনিক সম্পাদক রায়হান প্রিন্স, প্রচার সম্পাদক জসিম শেখ এবং সদস্য তানভীর হুসাইন বাবু ও আবীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান বলেন, পাখি শিকার এবং খাচায় পাখি আটকিয়ে রাখা দন্ডনীয় অপরাধ। পাখি শিকার এবং ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, যাদের কাছে পাখি সহ অন্যান্য বন্য প্রাণি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।
জাতীয় সংসদের একাদশ অধিবেশনে সভাপতিমন্ডলীর সদস্য হলেন আব্দুস সালাম মূর্শেদী এম.পি
খবর বিজ্ঞপ্তি
একাদশ জাতীয় সংসদের একাদশ অর্থাৎ ২০২১ খ্রিস্টাব্দের প্রথম অধিবেশন উপলক্ষে মনোনয়নকৃত সভাপতিমন্ডলীর সদস্য হলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১২(১) বিধি অনুযায়ী স্পীকার একাদশ জাতীয় সংসদের একাদশ অর্থাৎ ২০২১ খ্রিস্টাব্দের প্রথম অধিবেশন উপলক্ষে পাঁচজন সংসদ-সদস্যকে অগ্রবর্তিতা অনুসারে সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং এর আইন শাখা-২ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী কে সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত করায় সংসদ নেতা জননেত্রী শেখ হাসিনা ও স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে সাংসদের পাশাপাশি তার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা ও দিঘলিয়াবাসীর পক্ষ থেকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
উল্লেখ্য, সাংসদ আব্দুস সালাম মূর্শেদী বাংলাদেশের সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় এবং উদ্যোক্তা। তিনি এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জ্যৈষ্ঠ সহ-সভাপতি, বাংলাদেশে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি। ২০১৮ সালে খুলনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন। ইতোমধ্যে তিনি সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় তার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, করোনাকালীন সময়ে জনগণের পাশে থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করায় আপামর জনগণের নিকট প্রশংসিত হয়েছেন।
করোনা মহামারির পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়েও সচেতন থাকতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরবাসীর সুষম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি সংস্থাসমূহকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সেবাদানকারি সংস্থাসমূহের মধ্যে সমন্বয় থাকলে জলবায়ু উদ্বাস্তুসহ সকল নাগরিকদের অধিকতর সেবা দেয়া সম্ভব হবে। তিনি করোনা মহামারি মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়েও সচেতন থাকার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
সিটি মেয়র সোমবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ‘‘বাংলাদেশের সিটি কর্পোরেশনে বসবাসরত জনগোষ্ঠীর জলবায়ু সংবেদনশীল রোগের প্রতি স্থিতিস্থাপকতা শক্তিশালীকরণ’’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্বেচ্ছাসেবী সংস্থা ব্রাক-এর স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি ‘ক্লাইমেট ব্রিজ ফান্ড’-এর অর্থায়নে খুলনা মহানগরীতে স্বল্প আয়ের পরিবারসমূহে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য সমস্যার উন্নয়নকল্পে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের বিভিন্ন দেশের মত আমাদের দেশেও বিভিন্ন ধরণের রোগ ও স্বাস্থ্য সমস্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ব্রাক-এর এ উদ্যোগ নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
প্রকল্পের আওতায় মহানগরীর প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মশাবাহিত রোগ- ডেঙ্গু, চিকুনগুণিয়া; পানিবাহিত রোগ- ডায়রিয়াজনিত রোগ এবং অতিরিক্ত তাপমাত্রাজনিত রোগ- হিট স্ট্রোক রোগের চিকিৎসা প্রদানসহ জলবায়ু পরিবর্তন ও সংবেদনশীল রোগসমূহের প্রতিরোধ ও প্রতিকারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হবে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপন করেন ব্রাক-এর হেলথ নিউট্রিশন এন্ড পপুলেশন প্রোগ্রামের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট ডাঃ আব্দুল কাইয়ুম খান। অন্যান্যের মধ্যে কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, পারভীন আক্তার, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ.কে.এম আব্দুল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল ও মদ সহ ১ জন গ্রেফতার
মো রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র্যারের একটি চৌকষ অভিযানিক দল গতকাল ১৮ জানুয়ারি ২০২১ ইং তারিখ রাত্রি ৩.৩০ মিনিটের সময় ‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মুন্সিগঞ্জ (ভাঙ্গাপাড়া) গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ এরশাদ আলী (৩৬), পিতা-সিরাজ মন্ডল সাং-মুন্সিগঞ্জ (ভাঙ্গাপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া এর বসত বাড়ীর পাকা বিল্ডিং শয়ন ঘরে খাটিয়ার নিচে মেঝের উপর”
একটি মাদক অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেন্সিডিল, ৪৮০ মিঃলিঃ (৪.৮ লিটার) এ্যালকোহল যুক্ত মদসহআসামী মোঃ এরশাদ আলী (৩৬), পিতা-সিরাজ মন্ডল সাং- মুন্সিগঞ্জ (ভাঙ্গাপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করে।পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।এবিষয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান বলেন, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ
দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের ধারাবাহিতার অংশ হিসেবে আড়ংঘাটা থানার দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে সোমবার বিকেল ৪টায় রংপুর ঠাকুরানীতলা মাতৃমন্দির প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ংঘাটা থানা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক আশিষ কবিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী বাবলু বিশ্বাস, অলোক কু-ু, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার। আড়ংঘাটা থানা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সন্দীপ জোয়ার্দ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেনÑখুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকম-লীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, অলোক দে, সুশান্ত ব্যানার্জী, রবীন দাস, হরিজন ঐক্য পরিষদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক সুশীল দাস, তুষার মল্লিক, জয়ন্ত কীর্ত্তনীয়া, জয় দাস, মলয় সরকার, জ্যোতি জোয়ার্দ্দার, পার্থ বিশ্বাস, অনাথ সরকার, জয় জোয়ার্দ্দার, জ-ি সরকার, পরিতোষ ম-ল, স্মৃতিলতা বিশ্বাস, প্রমিলা সরকার, সুমন কীর্ত্তনীয়া প্রমুখ।
কালীগঞ্জে ভেজাল হলুদের মিল মালিকের লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিনিধি
হলুদের গুড়ায় চাউলের গুড়া ও রং মেশানোর অভিযোগে এক হলুদ মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের নলডাঙ্গা স্ট্যান্ডে সাইফুল ইসলামের হলুদের মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর শাহনাজ পারভীন, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সুচন্দন মন্ডল জানান, ভোক্তা অধিকারের বাজার তদারকি টিম নিয়মিত বিভিন্ন বাজার পরিদর্শন করছে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কালীগঞ্জের মিল মালিক সাইফুল ইসলাম হলুদের সাথে চাউলে গুড়া ও রাসায়নিক রং মিশিয়ে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার তারা ওই মিলে আকসি¥ক ভাবে অভিযান চালান। এ সময় ভেজাল মিশ্রনের সামগ্রী পেয়ে এর সত্যতা পান। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৪২ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ফলোআপ: কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্পের সরেজমিন তদন্তে নেমেছে আইএমইডি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় নির্মাণাধীন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের কাজ সরেজমিন তদন্ত করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) একটি তদন্ত কমিটি। আন্তমন্ত্রণালয়ের গঠিত কমিটির সদস্যরা রোববার বিকেলে কুষ্টিয়ায় প্রকল্প এলাকা ঘুরে দেখেন। তদন্ত কমিটির প্রধান আইএমইডির সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে কমিটির চারজন সদস্য এ সময় তাঁর সঙ্গে ছিলেন। মেডিকেল কলেজ প্রকল্প–সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
প্রকল্প এলাকা পরিদর্শন শেষে প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘ভুল-ত্রুটি থাকবেই, ভুল-ত্রুটি থাকলে কারা এর জন্য দায়ী, সেটা নির্ধারণ ও চিহ্নিত করার জন্যই এখানে আসা। সরকারের উদ্দেশ্য হচ্ছে কুষ্টিয়াবাসী ও দেশবাসীকে কীভাবে স্বাস্থ্যসেবা খাতের আওতায় নিয়ে আসা যায়। যত দ্রুত সম্ভব এই প্রকল্পের কাজ শেষ করা হবে।’
প্রদীপ রঞ্জন চক্রবর্তী আরও বলেন, ‘ভুল-ত্রুটি কিছু ছিল আমাদের। সেগুলো কাটিয়ে উঠে যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করতে চাই। আমরা সরেজমিন ভেরিফিকেশন করলাম। কমিটির আরও তিনজন সদস্য আছেন। নিজেদের মধ্যে হোমওয়ার্ক করব।’
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘যাঁরা আগে কাজ করেছেন ও বর্তমানে কাজ করছেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা হবে। কোথায় ত্রুটি–বিচ্যুতি হয়েছে, সেদিকগুলো কমিটির মাধ্যমে একনেকে তুলে ধরা হবে। ত্রুটি পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কেউ তো নিয়মনীতির বাইরে নন। সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আন্তমন্ত্রণালয় কমিটি করে পাঠিয়েছে।’ তিনি আরও বলেন, ২০১২ সালে প্রকল্প শুরু থেকেই কিভাবে হয়েছিল, আজ পর্যন্ত তার ভৌতিক অগ্রগতি কত, আর্থিক অগ্রগতি কত, এ বিষয়গুলো খতিয়ে দেখা হবে।
কারিগরি প্রশিক্ষনে প্রতিবন্ধীদের অংশগ্রহন বৃদ্ধি করতে সমঝোতা স্মারক
বাগেরহাট প্রতিনিধি
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি প্রশিক্ষনে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করতে বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ও প্রতিবন্ধি সংগঠন সংকল্পের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সোমবার বিকেলে মেরিন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মেরিন ইনস্টিটিউটের পক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী এমডি. শামীম হোসাইন এবং সংকল্পের পক্ষে সংগঠনের সভাপতি মো. হারুন অর রশীদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র কো-অর্ডিনেটর ইলিয়াস রহমাতুল্লাহ, এ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, বাংলাদেশ বিজনেস এ্যান্ড ডিজএ্যাবিলিটি নেটওয়ার্কের প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া, বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রশিক্ষক মাজহারুল হাসান খান, শহিদুল ইসলাম, জব রিপ্লেসমেন্ট অফিসার আল হাসিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মেরিন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বাংলাদেশ বিজনেস এ্যান্ড ডিজএ্যাবিলিটি নেটওয়ার্কে আয়োজনে এবং আইএলও, বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তকরণ শীর্ষক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্ধ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষকগণ অংশগ্রহন করেন।
অবস্থানরত দুই শিক্ষার্থীর সাথে কথা বললেন উপাচার্য ও উপ-উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
সোমবার সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শাস্তি প্রত্যাহারের দাবিতে অবস্থানরত দুই শিক্ষার্থীর সাথে কথা বলেন। উপাচার্য এবং উপ-উপাচার্য ওই দুই শিক্ষার্থীকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। তাঁরা উভয়ই শৃঙ্খলাবোর্ড প্রদত্ত শাস্তি প্রত্যাহারে নিয়মতান্ত্রিকভাবে আবেদন করার জন্য তাদের পরামর্শ দেন। উপাচার্য বলেন বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুনের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া উচিৎ। তাদেরকে যে অভিযোগের ভিত্তিতে শাস্তির প্রদানের কথা উল্লেখ করা হয়েছে এতে আত্মপক্ষ সমর্থনের একাধিক সুযোগ রয়েছে। তারা তাদের আচরণের জন্য দুঃখ প্রকাশ বা অনুশোচনা প্রকাশ করলে এখনও বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে যে দু’জন সম্মানিত শিক্ষকের সাথে অসদাচরণ করা হয়েছিলো, শিক্ষার্থীরা তাদের কাছেও দুঃখ প্রকাশ করতে পারেন। উপাচার্য ঐ দুই শিক্ষার্থীকে আশ্বাস দেন, তারা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ গ্রহণ করলে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার অপেক্ষা রাখে। এ ছাড়া সকালে উপাচার্য অফিসে প্রবেশের আগে অবস্থানরত ঐ দুই শিক্ষার্থীর সাথে কথা বলেন এবং একইভাবে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী আত্মপক্ষ সমর্থনের সুযোগ গ্রহণের আহবান জানান। সকালে উপাচার্যের সাথে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন এবং সন্ধ্যায় সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলিম জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে লাল পতাকা মিছিল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শ্রমিক ফেডারেশন আহবানে রাষ্ট্রায়ত্ব আলিম জুট মিলের শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবিতে লাল পতাকা পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা সভাপতি মোঃ আমিরুল সরদার এর নেতৃত্বে এক লাল পতাকা মিছিল আটরা শিল্পাঞ্চল এলাকায় খুলনা যশোর মহাসড়কে অনুষ্ঠিত হয়। মিছিলটি আলিম জুট মিলের ১নং গেট চত্বর থেকে শুরু করে খুলনা- যশোর মহাসড়ক হয়ে আফিল গেট বাইপাস মোড় প্রদক্ষিণ শেষে ইস্টার্ন জুট মিলের ১নং গেটের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় প্রায় পৌনে ১ ঘন্টা খুলনা -যশোর মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায় । ইস্টার্ণগেটের সামনে সংক্ষিপ্ত বক্তৃতা করেন শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির সভাপতি ও আন্দোলন কমিটির আহ্বায়ক মোঃ আমিরুল সরদার, ওয়ার্কাস পার্টি ফুলতলা থানা সম্পাদক মোঃ আব্দুল মজিদ মোল্লা, ইস্টার্ন জুট মিলের সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দিন মিয়া, ইস্টার্ণ জুট মিলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ গাজী, আলিম জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাবেক সহ-সভাপতি মোঃ ইকবাল, ইউপি মেম্বার মোঃ বক্তিয়ার পারভেজ প্রমুখ।
মিরেরডাঙ্গায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর মিরেরডাঙ্গায় ১ কেজি গাজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । সোমবার বেলা ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে কেসিসি ২ নং ওয়ার্ডের মিরেরডাঙ্গা মোল্লাবাড়ির শরিফুল আলম বাবুর ভাড়াটিয়া মৃত দেলোয়ার কাজীর পুত্র আলমগীর কাজী (৪০) এর বসত ঘরের ভিতর থেকে ১ কেজি গাজা সহ আটক করা হয় । কেএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ( উওর ) মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ছিলেন খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, সেকেন্ড অফিসার শওকত মাহমুদ, এসআই লুৎফুল হায়দার, এ এস আই শাহাবুদ্দিন। এব্যপারে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান এ ঘটনায় থানায় মাদকদব্র নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে, নং-০৬, তাং-১৮-/০১-/২০২১ ।
বাম গণতান্ত্রিক জোট খুলনা’র মাসিক সভা
খবর বিজ্ঞপ্তি
বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির এক সভা সোমবার বিকেল ৫টায় সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল। সভায় বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য কাজী দেলোয়ার হোসেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য আল আমিন শেখ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদান ও বাণিজ্য চুক্তি বাতিল, পাটকল, চিনিকল বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল, আলীম জুট মিলের ৬৪ সপ্তাহের বিল প্রদান, দৈনিকভিত্তিক-বদলী পাটকল শ্রমিকদের সঠিক হিসাব অনুযায়ী বকেয়া প্রদান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ জন ছাত্রকে অন্যায়ভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবী জানানো হয়।
পাইকগাছায় ঘের ম্যানেজারকে মারপিট করে রক্তাক্ত জখম : আটক ১
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ঘের দখলের হুমকিতে জিডি করার অপরাধে ঘের ম্যানেজারকে মারপিট করে রক্তাক্ত জখম করে অবরুদ্ধ করে রাখে। পুলিশ ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার নোয়ালতলা লীজ ঘেরে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।
জানা যায়, উপজেলার নোয়ালতলা মৌজাস্থ সবুজ মৎস্য খামারের স্বত্ত্বাধিকারী ইসতিয়ার রহমান শুভ’র ৭শ বিঘার লীজ ঘের দখল করবে বলে মৃত্যু সাকাত সরদারের ছেলে সাহেব আলী সহ আরো অনেকে হুমকি ও ভয়-ভীতি দিয়ে আসছিল। এ নিয়ে গত ১৬ জানুয়ারি ঘেরের ম্যানেজার গফুর গাজী বাদী হয়ে ২টি জিডি করে। এরই জের ধরে রবিবার দুপুরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ঘের ম্যানেজার গফুর গাজীকে মারপিট করে রক্তাক্ত জখম করে গদাইপুর নামক স্থানে অবরুদ্ধ করে রাখে। এ সময় ঘেরের আলমারীতে রক্ষিত ৩ লাখ ৮৫ হাজার টাকা লুট করে নেয়। এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ঘের ম্যানেজারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ইমান গাজী মল্লিকের ছেলে কাদের মল্লিককে আটক করে। এ ঘটনায় সবুজ মৎস্য খামারের ম্যানেজার আব্দুল গফুর বাদী হয়ে সাহেব আলী সরদার, আইয়ুব আলী, বদর সরদার সহ ১৪জনের নামে পাইকগাছা থানায় মামলা করে। যার নং- ২০, তারিখ- ১৭/০১/২০২১। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি এজাজ শফী জানান, একজনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শীতার্তদের মাঝে খুলনা মুক্তিযোদ্ধা লীগ’র কম্বল ও মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা প্রশাসকের পক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর শাখার উদ্যোগে সোমবার বেলা ১১টায় ৯৮ স্যার ইকবাল রোডস্থ সংগঠনের কার্যালয়ে খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার এম আব্দুল্লা হেল কাফির পরিচালনায় অসহায় মুক্তিযোদ্ধাদের কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গাউস (অতিরিক্ত সচিবÑঅবঃ)। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম সমাদ্দার, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল ড. চৌধুরী মাহবুবুল হক ও সাধারণ সম্পাদক এ কে এম জিয়াউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এম এম অহিদুজ্জামান, খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ইছহাক আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এম শহীদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কে এম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) কৃষ্ণপদ রায়, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা সিকদার আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন আকন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (আর্মি), বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, হাফেজ মোঃ অলিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজী সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা এস এম ইকবাল হোসেন, মোসাঃ শিরিনা বেগম, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাকা মিয়া, বীর মুক্তিযোদ্ধা কাজী বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, মোঃ আব্দুল মান্নান খান, এস এম মাসুম বিল্লাহ, মোঃ হাফিজুর রহমান মুকুল, খুলনা মহানগর মহিলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ফারহানা হক বাপি, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার লাকী, নাজনীন আক্তার, দিলরুবা সুলতানা মুক্তা, লাবণী আক্তার, আনিকা আনজুম প্রমী, আফরোজা হক কোহিনুর, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন হাবিব, বীর মুক্তিযোদ্ধা শেখ আতিয়ার রহমান, এ টি এম লাইসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু প্রমুখ।
রাজবংশ ও রাজার স্মৃতি বহণ করছে ঝিনাইদহের নলডাঙ্গা রাজবাড়ি রির্সোট
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ
রাজবংশ ও রাজার স্মৃতি বহণ করছে ঝিনাইদহের প্রত্যন্ত গ্রাম তৈলকুপীতে অবস্থিত নলডাঙ্গা রাজবাড়ি রির্সোট এন্ড পিকনিক স্পট, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আসতে শুরু করেছে দর্শনার্থীরা। জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দুরে অবস্থিত তৈলকুপী গ্রাম। এই গ্রামেই নলডাঙ্গার রাজা ‘প্রমথ ভূষন’র স্মৃতি ধরে রাখতে ২০০৫ সালে প্রতিষ্ঠিত করা হয় ‘নলডাঙ্গা রাজবাড়ী রিসোর্ট এন্ড পিকনিক স্পট নামে এই বিনোদন কেন্দ্রটি। গ্রামে প্রবেশ করলেই দেখা যাবে পার্কটির প্রধান ফটক। যেখানে স্মৃতি বহন করছে রাজার রাজ মহলের। ভেতরে প্রবেশ করতেই দেখা মিলবে নান্দনিক, নৈসর্গিক অপরূপ সোন্দর্য। ২০ একর জমির উপর নির্মিত এই পার্কে রয়েছে মায়াবী স্পট, কৃত্রিম অভয়ারন্য, ডু-প্লেক্স কটেজ, পার্কে শিশু কিশোরদের জন্য একাধিক রাইডস, সুবিশাল লেক, হংসরাজ প্যাডেল বোট, ওয়াটার পার্ক, পাহাড়, বিভিন্ন প্রোগ্রামের জন্য স্টেজসহ বিভিন্ন রকমের মুর্তি। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত নয়নাভিরাম, রকিং হর্স, ব্যক্তি প্রদত্ত নিরাপত্তা কর্মীর তত্বাবধানে সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ। যা দেখতে গত বছরও ভীড় করতো হাজার হাজার দর্শক। বর্তমানে করোনা পরিস্থিতি কিছিুটা স্বাভাবিক হওয়ায় দুর দুরান্ত থেকে আসতে শুরু করেছে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা। ফলে কিছুটা হলেও বিগত দিনের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন বলে মনে করছেন পার্কের স্বত্তাধীকারি আব্দুল মতিন পাতা মিয়া। তিনি সকল শ্রেণী পেশার মানুষকে স্বাস্থ্য বিধি মেনে পার্কটিতে সুস্থ্য বিনোদনের জন্য আসার আহবান জানান।
স্থানীয় সাগর মিয়া জানান, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা এই পার্কটিতে শিশু ও কিশোরদের পাশাপাশি বিনোদন পিয়াসী সকল শ্রেণী-পেশার মানুষের আনন্দের খোরাক যোগাতে সরকারসহ সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেন তিনি। আসানুর শেখ নামের এক দর্শনার্থী বলেন, আমি পরিবার নিয়ে এই পার্কে ঘুরতে এসেছি। আমার খুব পছন্দ হয়েছে। আমি এবং আমার সকল বন্ধুসহ শুভাকাঙ্খিদের নিয়ে আবারও আসবো। এখানে না আসলে বোঝা যাবে না এখানকার মনোরম প্রকৃতি সম্পর্কে।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা থেকে আগত সুমাইয়া খাতুন নামের এক শিক্ষার্থী বলেন করোনার মাঝে দীর্ঘদিন ঘর বন্ধি ছিলাম। আজ স্বপরিবারে এখানে এসে পার্কের সুন্দর পরিবেশ দেখে খুব ভালো লাগছে। আগামীতেও এখানে ঘুরতে আসবো।
যশোর থেকে আসা বসির আহমেদ নামের এক স্কুল শিক্ষক বলেন, নলডাঙ্গা পার্কের নাম শুনেছিলাম। কিন্তু সময়ের কারণে আসার সুযোগ হয়নি। আজ এখানে ঘুরতে এসে মনের কাছে খুব ভালো লাগছে। এর আগে অনেক বিনোদন কেন্দ্রে আমি ঘুরতে গেছি। কিন্তু এত সুন্দর মনোরম পরিবেশ কোথাও দেখিনি। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ভবিষ্যতে যেন বিনোদন কেন্দ্রটির সুন্দর সুষ্ঠ পরিবেশ বজায় থাকে।
পার্কের কর্মচারি মিঠুন হোসেন জানান, ইতিপূর্বে প্রতিদিন পার্কে দুর দারান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী বিনোদন করতে আসতো। এতে করে আমাদের যেমন ভালো লাগতো দর্শনার্থীরাও সুন্দর বিনোদন করতো। বর্তমানে করোনার মাঝে পার্কে দর্শনার্থী কমে যাওয়ায় সেগুলো যথাযতভাবে চালু না থাকায় সকল যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে।
পার্কের ম্যানেজার আলাউদ্দিন খান জানান, আমরা যারা এখানে কর্মচারি আছি করোনার মধ্যে পার্কে কোন আয় না থাকলেও আমাদের মালিক প্রত্যেকের বেতন এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছে। পার্কটি যদি চালু থাকতো তাহলে মালিকও বাঁচতো আমরাও বাঁচতাম।
ঝিনাইদহের নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এ এস আই) মোঃ মনিরুল ইসলাম জানান, দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে থাকি, পাশাপাশি বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। নলডাঙ্গা রাজবাড়ি রির্সোট এন্ড পিকনিক স্পটের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইমদাদুল হক সোহাগ বলেন, আমাদের ঝিনাইদহ জেলার ইতিহাস মানেই নলডাঙ্গা রাজবাড়ির ইতিহাস। সেই ইতিহাসের ধারক ও বাহক ছিল রাজবাড়ি রিসোর্ট এন্ড পিকনিক স্পট। এই ইতিহাসকে সংরক্ষণ করার জন্যই আমার পিতা আব্দুল মতিন পাতা মিয়া মূলত এই পার্কটি স্থাপন করেন। তিনি আরও বলেন, মাদকের প্রবনতা কমাতে নির্মল বিনোদনের প্রয়োজন। সেক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে বিনোদন কেন্দ্র গুলো খোলা থাকলে সরকারের মাদকমুক্ত সমাজ গড়তে অগ্রণী ভ’মিকা পালন করবে। এ বিষয়ে সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়ার দাবিও জানান তিনি।
কুয়েট অফিসার্স এসোসিয়েশনের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আন্ত:বিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশন এর সাথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্ত:বিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্ত:বিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোঃ মোর্শেদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্ত:বিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, সহ-সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, যুগ্ম মহাসচিব মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম হিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোঃ এরশাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশণী মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টুর স্ত্রীর ইন্তেকালে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপির সহসভাপতি, খুলনা জেলা ছাত্র দলের সভাপতি, খুলনা জেলা যুব দলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মন্টুর সহধর্মীনি বয়রা সরকারি মহিলা কলেজ ছাত্র দলের সভনেত্রী সদালাপি হাস্যেজ্জ্বল ফৌজিয়া ইয়াসমিন পলি ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)।
১৭ জানুয়ারি সকাল পৌনে ১০টার দিকে সোনাডাঙ্গা হেলথ কেয়ার ক্লিনিকে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ডায়বেটিকস ও কিডনীসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর খালিমপুর কোহিনুর মোড়স্থ আরাবিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে গোয়ালখালি সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
কেন্দ্রীয় বিএনপি নেতা পিয়ারুর পিতার ইন্তেকালে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারুর পিতা অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব চিশতী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। ৯ জানুয়ারি দিবাগত রাতে চিকিৎসাধিন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
পূর্বাঞ্চলের মোড়েলগঞ্জ অফিস প্রধান নজরুল শরীফের মায়ের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার
মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি খুলনা থেকে সর্বাধিক প্রচারিত দৈনিক পূর্বাঞ্চল-এর মোড়েলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ এর মা হাজেরা বেগম সোমবার ভোর ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৫ ছেলে ৫ মেয়ে সহ বহুগুনাগ্রাহী রেখে গেছেন। সোমবার শরীফবাড়ি শাহি জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানাগেছে তিনি দীর্ঘ ১৫ দিন আগে অসুস্থ হলে ঢাকায় চিকিৎসা নিয়ে বাড়িতে আসে সোমবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এদিকে মোড়েলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এইচএম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুমসহ ক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ শোকহত পরিবারের প্রতি গভীর ও সমবেদনা জানিয়েছেন।
যশোরে আইডিইবির উদ্যোগে কম্বল বিতরণ
যশোর অফিস
যশোরের শহরতলী তরফ নোয়াপাড়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইনসটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) যশোর শাখার উদ্যোগে সোমবার মুজিববর্ষ উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
নোয়াপাড়া আইডিইবি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আইডিইবি যশোর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি এসএম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান কবির। উপস্থিত ছিলেন আইডিইবি যশোর শাখার সহসভাপতি শহিদুল হক বাদল, কাউন্সিলর রুহুল আমিন, মোল্লা মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান শান্ত, সদস্য বাবলু কুমার চৌবে প্রমুখ।
অনুষ্ঠান পরিচালন করেন সহযোগী সদস্য সিরাজুল ইসলাম ।
যশোরে ইয়াবাসহ গ্রেফতার-২
যশোর অফিস
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা রোববার ১৭ জানুয়ারী রাতে আলাদা অভিযান চালিয়ে ঝিকরগাছা ও বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত বারোপোতা বাজারস্থ এলাকা থেকে সাড়ে চারশ’ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ইয়াবা বেচাকেনার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদাড়া গ্রামের হযরত মোড়লের ছেলে রাসেল মোড়ল ও বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত পুটখালী গ্রামের দারজুল ইসলামের ছেলে বাইজিদ ইসলাম। এ ঘটনায় ঝিকরগাছা ও বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে আলাদা মামলা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, ,রোববার ১৭ জানুয়ারী সন্ধ্যারাত সাড়ে ৬ টায় র্যাবের একটি চৌকসদল ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদাড়া গ্রামের জনৈক মনির হোসেনের বাড়ির পূর্ব পাশে অভিযান চালিয়ে রাসেল মোড়লকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ১শ’ ৯৪পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাকে ঝিকরগাছা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন।
অপরদিকে, র্যাবের টিম ১৭ জানুয়ারী রোববার রাতে সাড়ে ৮ টায় বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা বাজারস্থ জনৈক আতাউর রহমানের সেলুন দোকান ঘরের পূর্ব পাশ থেকে বাইজিদ ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ৩শ’ ৫৮পিস ইয়াবা উদ্ধার করে। সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করে।
যশোরে অস্ত্রগুলিসহ ধর্ষক আটক
যশোর অফিস
যশোর ঝিকরগাছা উপজেলার দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক অভি ইসলাম ওরফে প্রান্ত (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষকের স্বীকারোক্তিতে একটি দেশী তৈরী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ১৭ জানুয়ারী রোববার রাতে তাকে উপজেলার বাঁকড়া থেকে গ্রেফতার করে পুলিশ।
গত ১৪ জানুয়ারি দশম শ্রেণির এক শিক্ষার্থী বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হলে অভি ইসলাম প্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কবরস্থানের পাশ থেকে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে তার যশোরের বাড়িতে ধর্ষণ করে। এসময় ধর্ষক প্রান্ত ধর্ষণের ঘটনা ভিডিও করে এবং ঘটনা জানাজানি করলে ইন্টারনেটে ছড়িয়ে দেবার হুমকিও দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা ১৬ জানুয়ারি রাতে ঝিকরগাছা থানায় প্রান্তর নামে মামলা করেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ধর্ষক প্রান্তকে রবিবার রাতে বাঁকড়া থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তার স্বীকারোক্তিতে ঝিকরগাছার কাটাখাল বঙ্গবন্ধু পার্কের বটগাছের গোড়ায় পুতে রাখা একটি দেশী তৈরী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে। এর আগে প্রান্তর নামে ঝিকরগাছা থানায় দ্রুত বিচার আইনে ৩ টি, অস্ত্র আইনে ২ টি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি, ছিনতাই ঘটনায় ৬ টিসহ সর্বমোট ১৬টি মামলা রয়েছে বলে ঝিকরগাছা থানা সূত্রে জানাগেছে। তিনি আরো জানান, ধর্ষক অভি ইসলাম প্রান্ত ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলো। অভি ইসলাম প্রান্ত যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা। সে বেশ কয়েক বছর ধরে ঝিকরগাছার কৃষ্ণনগরে নানা বাড়িতে বসবাস করে।
যশোর শহরে দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু
যশোর অফিস
বসতঘরের দেয়াল চাপা পড়ে মশিউর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে শহরের যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। তার বাবার নাম মোহাম্মদ হানিফ।
নিহতের চাচি রাজিয়া সুলতানা জানান, বিকেলে মশিউর বাড়ির ভেতর কয়েক শিশুর সাথে খেলা করছিল। শিশুদের দৌড়াদৌড়িতে হঠাৎ দেয়াল পড়ে যায়। পড়ে যাওয়া দেয়ালের নিচে চাপা পড়ে শিশুটি। এরপর তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার অমিয় দাশের উদ্ধৃতি দিয়ে বলেন, শিশুটির মাথায় ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল। রক্ত বন্ধ না হওয়ায় তার মৃত্যু হয়েছে।
যুবলীগ নেতা লাবু’র মায়ের সুস্থতা কামনা
খবর বিজ্ঞাপ্তি
২৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন লাবু এর মাতা নূর জাহান বেগম (৬০) অসুস্থ। তিনি বর্তমানে কিডনি সমস্যা জনিত কারনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে তার অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে।
তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ, নূর জাহান বেগমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
জেলা আওয়ামী লীগ নেতা অসিত বরণ বিশ্বাসের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা
খবর বিজ্ঞপ্তি
সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা জেলা শাখার নেতা অসিত বরণ বিশ্বাস কিডনি জনিত রোগে আক্রান্ত হয়েছেন। তিনি ভারতের বাঙালুরে ফরটিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার তার শরীরে অস্ত্রপচার হবে বলে চিকিৎসক জানিয়েছেন। তিনি দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও গুনগ্রাহী সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে অসিতবরণ বিশ্বাসের আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন সহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
অবৈধ পন্থায় ৩০ প্লটের বরাদ্দ বাতিলের দাবিতে কেডিএ’র প্রতি আ’লীগের আল্টিমেটাম
খবর বিজ্ঞপ্তি
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নিয়ম নীতিকে উপেক্ষা করে বিদায়ী চেয়ারম্যান আব্দুল মুকিম সরকারের লটারী ছাড়াই অবৈধ পন্থায় ৩০ টি প্লট বরাদ্দ দেয়া, সেবার পরিবর্তে প্লটের অনুকূলে উচ্চ হারে সুদ গ্রহণের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং বরাদ্দকৃত প্লট বাতিল করার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন জাতীয়, স্থানীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) বিদায়ী চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুল মুকিম সরকার দুর্ণীতির মাধ্যমে তার আত্মীয় স্বজন ও তার পছন্দের মানুষকে অনৈতিকভাবে লটারি ছাড়া ময়ূরী আবাসিকে ৩০টি প্লট বরাদ্দ দিয়েছেন। এছাড়া তিনি ময়ূরীতে প্লটের মূল্যের ক্ষেত্রে উচ্চ হারে সুদ নিয়ে গ্রাহকদের ভীষণভাবে নাস্তানাবুদ করছেন। তিনি খুলনার উন্নয়ন ও মহাপরিকল্পনা এবং নগরায়নে মনযোগ না দিয়ে বানিজ্যিক ভাবে কেডিএ পরিচালনা করে খুলনার মানুষের ক্ষতি করেছেন এবং সরকারের প্রতি এ অঞ্চলের মানুষকে বিষিয়ে তুলেছেন। যা খুলনার গণমানুষের মনে অসন্তোষের সৃষ্টি করেছেন। ফলে সরকারের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুন্ন করেছে। নেতৃবৃন্দ কেডিএ’র উদ্দেশ্যে বলেন, কেউ যদি সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার এজেন্ডা নিয়ে খুলনায় এসে থাকেন তাহলে খুলনার এবং খুলনার মানুষের উন্নয়নের স্বার্থে এখনই পরিহার করুন। নেতৃবৃন্দ আরো বলেন, রূপসা বাইপাস সড়কে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা তিনবার অর্থ বরাদ্দ দিয়েছেন। সেখানে এখনও কাজ শুরু হয়নি, এর পরে নিরালা এবং গল্লামারী থেকে রায়ের মহল, ২০১৮ সালে আড়ংঘাটা থেকে রায়ের মহল ৩৯৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এখনও কাজ শুরু হয়নি। এই সকল রাস্তার কাজ না করার জন্য আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে অনতিবিলম্বে খুলনার মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই সকল প্রকল্পের কাজ শুরু করার আহবান জানান। নেতৃবৃন্দ আরো বলেন, খুলনার মানুষের কাছ থেকে সুদ নিয়ে ব্যাংকে টাকা রেখে নিজেদের ভাগ্যের পরিবর্তন করছে। বিদায়ী চেয়ারম্যান আব্দুল মুকিম সরকার নাগরিক সেবার নামে খুলনার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। যা এ অঞ্চলের জন্য অত্যন্ত দু:খজনক। এই সকল অনৈতিক কর্মকা- পরিহার করে খুলনার মানুষের আস্থা ফিরিয়ে এনে কেডিএ’র সম্পর্কে মানুষের যাতে ভালো ধারণার সৃষ্টি হয় এবং সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে নাগরিক সেবা নিশ্চিত করার জন্য কেডিএ’র সকল স্তরের কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়। এর ব্যতয় হলে আওয়ামী লীগ খুলনা মানুষকে সাথে নিয়ে কঠিন আন্দোলনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করা হবে বলে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
৩০নং ওয়ার্ড মহিলা আ’লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবুর মা বেগম রাজিয়া নাসের স্মরনে স্মরণ সভা করেছে ৩০নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ। গতকাল বাদ আসর দলীয় কার্যালয়ে ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মারিয়া মল্লিকের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আফরোজা হক কোহিনুরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভীন ইলিয়াছ, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, ফারহানা হক বপি, রেজওয়ানা প্রধান, কামরুন নাহার কাজল, আনোয়ারা পরি, শাহিনুর ইসলাম, মরিয়ম, ইরানী, অলোকা সেন, আলেয়া বেগম, আফরোজা হক পলি, আকলিমা বেগম, আফরোজা সুলতানা জ্যোতি, রুমা বেগম, শিউলি আখতার, জোৎ¯œা বেগম, নাহিদা সুলতানা, নার্গিস আখতার বেবী, রোকেয়অ খাতুন, হাওয়া বেগম, নুরজাহান খাতুন, হাওয়া বেগম, রানী বেগম, নুরজাহান খাতুন, রানী বেগম, লাভলি বেগম, মাহিনুর আখতার, আখি বেগম, নিশাত সুলতানা প্রমুখ। স্মরণ সভা শেষে রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
নাটোরে সমলয়ে বোরো চাষাবাদে প্রযুক্তির সঙ্গে কৃষকের মেলবন্ধন
খুলনাঞ্চল রিপোর্ট
জেলার হালতি বিলের বিস্তৃর্ণ এলাকা জুড়ে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে বোরো ধানের আগাম চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। ১৫০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে সমলয় চাষাবাদ স্কিম। এজন্যে কৃষকদের ১২ লক্ষাধিক টাকা প্রণোদনা প্রদান করছে সরকার। উদ্দেশ্য কৃষকদের সংগঠিত করে নতুন-নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের মেলবন্ধন তৈরী করা।
সোমবার হালতি বিলের পূর্ব মাধনগর এলাকায় রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ কার্যক্রম প্রত্যক্ষ করতে বিপুল সংখ্যক সংবাদর্কর্মীরা উপস্থিত হন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার সরকার, নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ফৌজিয়া ফেরদৌস প্রমুখ।
ট্রে তে পলিথিন মোড়ানো হাউজে পরম যতেœ তৈরী করা বীজতলা মাত্র ২২ দিনে চারা রোপনের উপযোগী হয়েছে। পূর্ণাঙ্গ চারাগুলো রোপণ করা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টারে। রোপণের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে লাইন লোগো পদ্ধতি-যাতে করে পর্যাপ্ত আলো-বাতাসে বেড়ে ওঠে ধানের চারা, সুবিধা হয় পরিচর্যার। পরবর্ত্তীতে পোকা মাকড়ের প্রকোপ থেকে রক্ষা পেতে ব্যবহার করা হবে পার্চিং, খরচ কমাতে ব্যবহার করা হবে আধুনিক সেচের পর্যায়ক্রমিক শুষ্ক ও ভেজা পদ্ধতি, সার ব্যবহার যথাযথ ও সীমিত করতে ব্যবহার করা হবে সুষম সার, অনায়াসে আগাছা নিধনে থাকবে উইডার মেশিন আর সর্বোপরি যুগপৎভাবে ধান কর্তন, মাড়াই এবং প্যাকিং কাজে ব্যবহার করা হবে কম্বাইন্ড হারভেস্টার। কৃষকের জমি এবং সেচের খরচ ছাড়া সরকারের এই প্রণোদনা কার্যক্রমে ধানের বীজতলা তৈরী থেকে শুরু করে সমূদয় ব্যয় নির্বাহ করছে সরকার। নলডাঙ্গা উপজেলা কৃষি পূণর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে পাইলট এই স্কীমের কার্যক্রম মনিটরিং করছে কৃষি বিভাগ।
সুবিধাভোগী কৃষক আব্দুস সোবহান বলেন, আমরা বীজতলা থেকে মাত্র ২২ দিনে চারা রোপণ করতে পারছি। সতেজ চারাগুলো মেশিনে রোপণের ফলে আহত হওয়ার সম্ভাবনা নেই বলে খুব সহজেই জমিতে মানিয়ে যাবে। জীবনচক্রের বেশী সময় জমিতে থাকায় পূর্ণ পুষ্টি পেয়ে ধানের কুশির সংখ্যা বাড়বে, ধানের পরিমাণ হবে বেশী।
অপর কৃষক আবুল হোসেন জানান, প্রতিবছর এলাকাতে বন্যা দেখা দেয়। ফলে ধান ডুবে যাওয়ার সম্ভাবনাসহ ওই সময় ধান কাটা শ্রমিকের অভাব এবং উচ্চ মূল্য প্রদান সমস্যার মুখোমুখী হতে হয় আমাদের। যান্ত্রিকীকরণের ফলে ওইসব সমস্যা থেকে আমরা রক্ষা পাবো বলে আশা করছি।
কৃষক সাইফুল ইসলাম মৃধা বলেন, বন্যা প্রবণ হালতি বিলে আধুনিক এইসব যন্ত্রপাতি আর প্রযুক্তি পর্যবেক্ষণ আর অনুসরণ করে এলাকার অন্যান্য কৃষকরাও উপকৃত হবেন।
নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ফৌজিয়া ফেরদৌস বলেন, সকল প্রযুক্তির সমাহারে গড়ে তোলা এই স্কিমকে সফল এবং মডেল হিসেবে গড়ে তুলতে কৃষি বিভাগ সব রকমের পদক্ষেপ গ্রহণ করেছে।
নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার বাসস’কে বলেন, সমবায়ের মডেল অনুসরণ করে কৃষি যান্ত্রিকীকরণ এবং সকল প্রযুক্তির সঙ্গে কৃষকের মেলবন্ধন তৈরীতে কাজ করছে কৃষি বিভাগ। আশাকরি পাইলট এই স্কিম সফলতা লাভ করবে। ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলাতে এই কর্মসূচি ছড়িয়ে পড়বে।
স্ত্রীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী
খুলনাঞ্চল রিপোর্ট
নির্বাচন থেকে সরে গেলেন আসন্ন সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তৃতীয় নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী গাজী মো. আক্তারুল ইসলাম। সোমবার (১৮ জানুয়ারি) বিকালে পৌরসদরের গদখালী গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে আক্তারুল ইসলাম বলেন, ‘আমি যেহেতু দলীয় নমিনেশন পাইনি, তাই স্বতন্ত্র মেয়রপ্রার্থী হওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম। কিন্তু আমার স্ত্রী নার্গিস আক্তার জগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমি তার জন্য দোয়া ও ভোট প্রার্থনা করছি।’ এ সময় আক্তারুল ইসলামের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
আক্তারুল বর্তমানে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। তিনি কলারোয়া পৌরসভার প্রথম ও দ্বিতীয় বারের নির্বাচিত মেয়র। প্রথম নির্বাচনে তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন। দ্বিতীয় নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তবে বেশির ভাগ সময় তাকে থাকতে হয়েছে সাময়িক বহিষ্কৃত হয়ে। এছাড়াও শেষ পর্যায়ে থাকা শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার আসামি তিনি।
সন্তানের জন্য ফল কিনে বাড়ি ফেরা হলো না দম্পতির
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় আব্দুল্লাহ আল মাসুম ও লিভা খাতুন নামে এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলা সদর উপজেলার হাতিকাটা বাজারে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা আল মাসুম (৩০) ও তার স্ত্রী লিভা খাতুন (২৫)। আহতরা হলেন- আলমসাধুচালক আনোয়ার হোসেনের ছেলে সজীব আলী (১৪) ও হাতিকাটা গ্রামের মৃত ইলাহি মোল্লার ছেলে সেলুন মোল্লা (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ভালাইপুর এসবিএম ইটভাটা থেকে ইট নিয়ে একটি আলমসাধু চুয়াডাঙ্গার দিকে আসছিল। পথিমধ্যে একটি ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় আলমসাধু। এ সময় আলমসাধু একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে হাতিকাটা বাজারের জাহাঙ্গীর হোসেনের চায়ের দোকানে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল মাসুম। আহত হন মাসুমের স্ত্রী লিভা খাতুন, আলমসাধুচালক সজীব আলী ও সেলুন মোল্লা। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান জানান, আহতদের মধ্যে লিভা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে আলমডাঙ্গায় পৌঁছলে মারা যান তিনি। অন্যদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা শঙ্কামুক্ত। নিহত আব্দুল্লাহ আল মাসুমের বড় ভাই মাহাবুব হোসেন জানান, দুপুরে চুয়াডাঙ্গায় ফ্রিজ কিনতে এসেছিলেন আব্দুল্লাহ আল মাসুম ও তার স্ত্রী লিভা খাতুন। ফ্রিজ কিনে ভ্যানে তুলে দিয়ে বিগ বাজারে বাজার করছিল। একমাত্র মেয়ে মিথিলা খাতুনের (৩) জন্য ফলও কিনেছিল মাসুম ও লিভা। কিন্তু তাদের হাতে আর ফল খাওয়া হলো না মেয়ে মিথিলার।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কবলে পড়া ইটবোঝাই আলমসাধুটি আটক করে থানায় নেয়া হয়েছে।
খুলনায় পুলিশ সোর্স হত্যা মামলায় গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরে গোয়েন্দা পুলিশের সোর্স হত্যা মামলায় সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। রোববার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে র্যাব-৬ এর (স্পেশাল কোম্পানি) খুলনা মহানগরের লবণচরা থানার আশিবিঘা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। র্যাব-৬ এর সেকেন্ড ইন কমান্ড মেজর মো. আনিসুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- লবণচরার দক্ষিণ মোল্লাপাড়ার বাঙালী গলির বদি মোল্লার ছেলে বাপ্পী মোল্লা (২৩), মোল্লাপাড়া মসজিদ গলির আজারুল ইসলাম আজুর ছেলে তরিকুল ইসলাম তারেক (২২) ও খুলনা সদরের মহিষবাড়ী ছোট খালপাড় এলাকার আশিকুর রহমান নিরুর ছেলে নাইমুর রহমান আকাশ (১৯)। আনিসুর রহমান জানান, গোয়েন্দা পুলিশের সোর্স শফিকুল ইসলাম হত্যার পর থেকেই বিভিন্ন স্থানে নিয়মিত র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাতে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।
হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি দুলাল তালুকদারের সঙ্গে পরস্পর যোগসাজশে হত্যাকা-টি ঘটিয়েছেন বলে তারা স্বীকার করেছেন। হত্যা মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। তাদের খুলনা মেট্রোপলিটন (কেএমপি) পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, মঙলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কেএমপি, খুলনার লবণচরা থানার বান্দাবাজার এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তিনজন সোর্সসহ মাদক চক্রকে আটক করতে যায়। সেখানে আগে থেকে থাকা চক্রের সদস্যরা অভিযান দলের ওপর হামলা চালায়। এতে গোয়েন্দা পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) অপর দুজন সোর্স গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আহত সদস্যদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোর্স শফিকুল ইসলামকে (৩৫) মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কেএমপির লবণচরা থানায় একটি হত্যা মামলাসহ দুটি পৃথক মামলা করা হয়।
একই মঞ্চে জনগণের মুখোমুখি ৫ মেয়র প্রার্থী
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে একই মঞ্চে জনগণের মুখোমুখি হয়েছেন পাঁচজন মেয়র প্রার্থী। আগামী ৩০ জানুয়ারি তৃতীয় পৌরসভা নির্বাচনে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত জনপ্রতিনিধি নির্বাচিত করার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি সংলাপের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের মুক্তমঞ্চে ‘অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই’ শীর্ষক স্লোগানে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ অনুষ্ঠানের আয়োজন করে। সুজন এর কলারোয়া উপজেলা সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসরের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজন এর বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। সম্নানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল রেজা।
সংলাপে কলারোয়া পৌরসভা নির্বাচনে পরস্পর প্রতিদ্বন্দ্বী ৫ জন মেয়র প্রার্থী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের শরিফুজ্জামান তুহিন, আ’লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম ও তার সহধর্মিণী জগ প্রতীকের নার্গিস সুলতানা উপস্থিত ছিলেন। সংলাপের সময় জনতার সামনে প্রার্থীরা একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। এ ছাড়া তারা সাধারণ ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নিজেদের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। পরে সাধারণ ভোটাররাও তাদের সুষ্ঠু ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের শপথবাক্য পাঠ করেন।
অনুষ্ঠানে জেলা সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়তুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. এবিএম সেলিম হোসেন, উপজেলা সুজন এর সহসভাপতি প্রফেসর আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাংবাদিক মাষ্টার দীপক শেঠ, প্রভাষক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, প্রচার সম্পাদক আ. ওহাব মামুন, কোষাধ্যক্ষ বাবু লক্ষণ কুমার বিশ্বাসসহ সুজন এর সকল কর্মকর্তা, সংবাদিকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুজনের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার শেখ শাহাজান আলী শাহিন।
ভোটে হেরে পানিতে নেমে কান ধরে উঠবস প্রার্থীর
মেহেরপুর প্রতিনিধি
জীবনে আর কখনও ভোট করবেন না বলে কান ধরে উঠবস করলেন কাউন্সিলর পদে নির্বাচন করা এক প্রার্থী। তার নাম মোকলেছুর রহমান। তিনি গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করে শোচনীয়ভাবে হারেন।
সোমবার দুপুরে বাড়ির পাশে খালের পানিতে নেমে কান ধরে উঠবস করে তিনি ওই শপথ করেন। এনিয়ে ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শীতের সকালে কান ধরে ঠান্ডা পানিতে ডুব দিচ্ছেন মোকলেছুর রহমান। এসময় তিনি বলছেন, “আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত কাউন্সিলর পদে ভোট করবো না, করবো না, করবো না।” এসময় তিনি পানিতে সাতটি ডুব দেন। এ প্রসঙ্গে মোকলেছুর রহমান বলেন, ‘সবাই আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত দেখলাম টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে। ভোটের আগের দিন দুপুরবেলা পর্যন্ত আমার ভোট ছিল। দুপুরের পর বিক্রি হয়ে আমার ভোট আর নেই। দেখছি হাজার টাকার নোট সবার পকেটে পকেটে চলে গেল, আর আমার ভোট উল্টে গেল। এতে মানুষের মনোভাব বুঝতে পেরে আমি ভোট না করার তওবা করলাম। বুঝলাম ভালো লোকের জন্য ভোট না।’ মোকলেছুর রহমানের ভাইরাল ভিডিও নিয়ে এখন এলাকায় নানান আলোচনা চলছে।
গাংনি পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ফাইল ক্যাবিনেট প্রতীকে নাছির উদ্দীন ৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেন। বর্তমান কাউন্সিলর নবীর উদ্দীন (ডালিম) পান ৩১৭ ভোট, রবিউল ইসলাম (গাজর) ২৬৩ ভোট এবং মোকলেছুর রহমান (টেবিল ল্যাম্প) ১২৫ ভোট পান।
শ্রীউলার বুড়াখারাটিতে নক আউট ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ৮ দলীয় নক আউট নাইট ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বুড়াখারাটি জামে মসজিদের সামনে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।
বুড়াখারাটি ইয়াংস ক্লাবের আয়োজনে উদ্বোধনী খেলায় বুড়াখারাটি ইয়াংস ক্লাব ক্রিকেট একাদশ ও কোলা যুব সংঘ ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। খেলায় বুড়াখারাটি ইয়াংস ক্লাব জয়লাভ করে। আম্পিয়ার দায়িত্ব পালন করেন গাজী মিথুন ও মাসুম (বাবলু)। খেলার উদ্বোধনকালে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, শ্রীউলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। অসমাপ্ত কাজ সম্পন্ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ইউপি নির্বাচনে তাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। কিছু ষড়যন্ত্রকারী ও ইউনিয়নে চিহ্নিত সন্ত্রাসী তার ও সরকারের দৃষ্টান্তমূলক উন্নয়নকে ম্লান করে দিতে মিথ্যাচার করে চলেছে। বিভিন্ন দপ্তরে উদ্দেশ্যমূলক অভিযোগ করে আমাকে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত মান সম্মান বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তিনি সকলকে ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাককে আহসান জানান। বিশিষ্ট সমাজ সেবক রইচ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউপি সদস্য আক্তার হোসেন, ইয়াছিন আলি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, শ্রীউলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ সানা, সাবেক ইউপি সদস্য আঃ ছাত্তার সানা, কামরুল হুদা মিলন, শিক্ষিকা শাহনাজ নাজনীন ঝর্ণা, বিশিষ্ট সমাজ সেবক নাজিম উদ্দিন সানা, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জহরুল, মোতাহার, মোস্তফা, মিলন যুব সংঘের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে সাংবাদিক সাহেব আলীর ভাইসহ তিন জনের মৃত্যু
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির সদরে একই দিনে সাংবাদিক সাহেব আলীর মেজ ভাইসহ তিন জন মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
আশাশুনি সদরের মরহুম আব্দুল মজিদ মোড়লের মেজ পুত্র ও সাংবাদিক এম এম সাহেব আলীর মেজ ভাই রুহুল আমীন মোড়ল (কাস্তু) (৫২) দীর্ঘদিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশাশুনি হাফিজিয়া মাদরাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন হাফেজ আরিফ বিল্লাহ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আনারুল ইসলাম। আগামী ২২ জানুয়ারী শুক্রবার মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাত অনুষ্ঠিত হবে।
একই দিনে সকাল ৭ টায় মরহুম নওশের আলী বিশ্বাসের পুত্র আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় ৪র্থ শ্রেণীর কর্মচারী রফিকুল ইসলাম রফির ভাই নাটু বিশ্বাস (৩৪) স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা হাফেজ মিজানুর রহমান জানাযায় ইমামতি করেন। অপরদিকে সদরের মৃত শিবপদ সানার পুত্র চিংড়ী ব্যবসায়ী সুদর্শন সানা (৬০) স্ট্রোকে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। দুপুরে তার সৎকার সম্পন্ন হয়।
শোভনালীতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৫ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোঘণা করা হয়।
“পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি”র আওতায় শোভনালী ইউনিয়নের ৬নং চন্ডিদহ কেন্দ্রে যুবদের ৫ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আত্ম কর্মসংস্থান ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এলাকার বেকার যুবদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী ও কাজী সুবীর হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা মিল্টন কুমার দাস।
খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক জুয়েল শেখ এর চাচা মোঃ শাহিদুল ইসলামের (৪৫) মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল এক শোক বিবৃতিতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার এ শোক জানান। খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। উল্লেখ্য যে মোঃ শাহদিুল ইসলাম গত রবিবার রাত ১২:৩০ ঘটিকায় হরিণটানায় নিজ বাসভবনে স্টোক জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। সোমবার বাদ যোহর হরিনটানা অটো স্ট্যান্ডে খানজাহান আলী জামে মসজিদে নামাজের জানাজা শেষে নিরালা কবরস্থানে তাকে দাফন করা হয়। শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
১৫ হাজার পরিবারের কর্মসংস্থানের ঘাট রক্ষার দাবি
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা ঘাট মালিক সমিতির সভাপতি আহসানুল হক লড্ডন অভিযোগ করে বলেছেন, ভৈরব নদের কুল ঘেষে খুলনার ফুলতলার শেষসীমানা থেকে শুরু করে শিরোমনি পর্যন্ত ১৮ ব্যক্তি গড়ে তুলেছেন ৩০টি ঘাট। এ ঘাট সমূহে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে অন্ততঃ ১৫ হাজার পরিবারের রুটি-রুজি তথা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ঘাটগুলোতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে এমনকি বিদেশ থেকেও বিভিন্ন মালামাল লোড এবং আনলোড হয়ে থাকে। আমদানীকৃত মালামালের মধ্যে রয়েছে সার, কয়লা, সিমেন্ট, পাথর, গম, ভুট্টা, চাল, বালুসহ বিভিন্ন পণ্য সামগ্রী। আবার এখানে আনলোডের পর অন্যান্য ট্রান্সপোর্ট যোগে সড়ক পথে দেশের সকল এলাকায় ঐ সকল পণ্য সামগ্রী সরবরাহ হয়ে থাকে।
সোমবার সন্ধ্যায় ফুলতলা উপজেলা ঘাট মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় সমিতির সাধারণ সম্পাদক সনজিত বসু, সহসভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সস্পাদক খন্দকার জসিম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলা হয়, আদালতের রায়ে প্রেরিত চিঠিতে এসআর ও ১১৭ আইন/২০০৪, ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে দক্ষিণে ভাটপাড়া এলজিইডি ফেরীঘাট হতে উত্তরে আফরা ঘাট পর্যন্ত ২৪ কিলোমিটার নওয়াপাড়া নদী বন্দর ঘোষিত হয় এবং পোর্ট এ্যাক্ট ১৯০৮ ও পোর্ট রুলস ১৯৬৬ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক বন্দর পরিচালনার জন্য উপজেলা ভূমি অফিস ও বিআইডব্লিউটিএ’র সমন্বয়ে যৌথ জরিপের মাধ্যমে ৫১.৫৫ একর নদীর তীর ভূমি মন্ত্রনালয়ের অনুমতিক্রমে বিআইডব্লিউটিএ’র নিকট হস্তান্তর করা হয়। কিন্তু আদালতের ঐ রায় পাশ কাটিয়ে নওয়াপাড়া নদী বন্দর এর সহকারী পরিচালক (বওপ) মোহাম্মদ শাহ আলম মিয়া নওয়াপাড়া নদী বন্দরের সীমানার বাইরে ফুলতলা উপজেলা ঘাট মালিক ব্যবসায়ীদের মালামাল উঠানামার কাজে ব্যবহৃত জেটি উচ্ছেদের জন্য চিঠি (নথি নং-১৮.১১.৪১০৪.০৭৬.৯৯.০০৮.১৫/৩৭২, তারিখ-২২/১২/২০) প্রদান করেছেন। ঐ চিঠির অনুলিপি যশোর জেলা প্রশাসক, যশোর পুলিশ সুপারসহ অভয়নগরের বিভিন্ন সরকারি দপ্তরে প্রেরণ করা হয়েছে। কিন্তু উক্ত চিঠির অনুলিপি খুলনা জেলা প্রশাসক, ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনওসহ কোন দপ্তরে প্রেরণ করা হয়নি। বিষয়টি এ অঞ্চলের অধিবাসীদের কর্মসংস্থান ও ভাগ্য উন্নয়ন ব্যাহত করার গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়।
অপরদিকে নওয়াপাড়া নদী বন্দর এর সহকারী পরিচালক (বওপ) মোহাম্মদ শাহ আলম মিয়া বলেন, আফরা থেকে শুরু করে খুলনার মজুদখালি পর্যন্ত নওয়পাড়া নদী বন্দরের সীমানা ঘোষনা করে গেজেট প্রকাশিত হয়েছে। নদীর সীমানা পিলার হতে নদীর ভেতরে বাল,ু মাটি, ইট ও গাছের বল্লি দিয়ে প্রায় ১শ’ ২০ বর্গফুট নদী ভরাটের কারণে নদীর নাব্যতা নষ্ট হচ্ছে। যাহা অপসারনের জন্য নোটিশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি প্রদানের প্রদান করা হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, এমনি এক সময়ে রহস্যজনকভাবে এ চিঠি প্রদান করা হলো যে সময়ে বোরো মৌসুমে ধান চাষে সার, বীজ ও কীটনাশক এবং ইট ভাটার কয়লা সরবরাহে সংকট দেখা দেবে। নৌ ও সড়ক পরিবহন ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্থ হবে। তিনি এলাকাবাসীর জীবন-জীবিকা ও উন্নয়নের স্বার্থে যথাযথ নিয়ন মেনে ঘাটসমূহ সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
বটিয়াঘাটায় অটো এন্ড বাইক পার্টস মার্কেটের উদ্বোধন
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার নাহাড়িতলার মোড় এলাকায় গতকাল সোমবার বেলা এগারোটায় অটো এন্ড বাইক পার্টস মার্কেটের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল। উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগনেতা বিবেক বিশ্বাস, আ’লীগ নেতা অধ্যাঃ পঞ্চানন মন্ডল, উপজেলা যুবলীগের আহবায়ক অনুপ বিশ্বাস, স্বত্বাধিকারী প্রনব মন্ডল, প্রবীর মন্ডল, অনুপম মন্ডল, সহকারী শিক্ষক মলয় বরন রায়, যুবলীগনেতা হিমাদ্রি বিশ্বাস হিমু ও ইন্দ্রজিৎ রায়, অরিন্দম মন্ডল, সৌরভ বিশ্বাস, মিঠুদেব সরকার, ছাত্রনেতা প্লাবন বোস ও রনি মিস্ত্রি, নয়ন গাইন, নিথর বিশ্বাস, পলি বিশ্বাস, দেবপ্রসাদ মন্ডল, উজ্জ্বল মন্ডল, মিঠু মন্ডল, বর্ষন মন্ডল, পিয়াস মন্ডল রেজাউল সরদার প্রমূখ। এ সময় প্রধানমন্ত্রী ফিতা কেঁটে শুভ উদ্ভোধন করেন।
বেনাপোলে রাষ্টীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা কওছার আলীর দাফন সম্পন্ন
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের দিঘিরপাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা কওছার আলীকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। সোমবার বিকেলে দিঘিরপাড় ঈদগাহ ময়দানে নামাযে জানাযা অনুষ্ঠিত হয় । তার মরাদেহ দিঘিরপাড় ঈদগাহ ময়দানে নিয়ে আসা হলে পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। প্রশাসনের কর্মকর্তারা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধা সহ সর্ব¯তরের মানুষ ছিলেন জানাযায়। এরপর তার ভবেরবেড় পারিবারিক কবরস্থানে সমাধিস্থ করা হয়।
মুক্তিযোদ্ধা কওছার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। তিনি মরহুম কওছার আলীর নামাযে জানাযা অনুষ্ঠানে বলেন, জাতি আজ একজন শ্রেষ্ট বীর মুক্তিযোদ্ধাকে হারালো। দেশের জন্য যদি সেদিন এই সন্তানেরা যুদ্ধ না করত তাহলে আজ আমরা লাল সবুজের পতাকা পেতাম না। আজ আমরা আলাদা ভুখন্ড, মুক্ত বাতাস থেকে বঞ্চিত থাকতাম। সেই সব মুক্তিযোদ্ধাদের অন্যতম একজন যোদ্ধা এই বীর মুক্তিযোদ্ধা কওছার আলী। তিনি এই শহরে সবার প্রিয় একজন মানুষ ছিলেন । সে এলাকায় সামাজিক কাজের পাশাপাশি একজন শিক্ষানুরাগী লোক ছিলেন। তারই প্রমান ভবেরবেড় গ্রামে সানফ্লাওয়ার নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত করতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষীকার সাথে সে আমার কাছে সহ আরো লোকের দ্বারে দ্বারে ঘুরেছে। সে চাইত অবহেলিত এই সীমান্ত জনপদের মানুষ শিক্ষিত হোক। সমাজে মাথা উচু করে দাঁড়াক। তার মৃত্যুতে দেশ একজন মহান মুক্তিযোদ্ধাকে হারালো। তার শুন্যতা পূরুন হওয়ার নয়। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরুহুমের রুহের আতœার মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহআলম,যশোর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সমাজকল্যান বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জল,আওয়ামীলীগ নেতা এনামুল হক মুকুল, বেনাপোল পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগএর সভাপতি আব্দুল হক খোকন, ৬ নং ওয়ার্ড এর যুবলীগের সভাপতি আশাদুজ্জামান আছাদ, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশাদুজ্জামান আশা,বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান সহ মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উলে¬খ্য বীর মুক্তিযোদ্ধা কওছার আলী রোববার বেলা ৫ টার সময় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী তিন পুত্র ও তিন কন্যা সহ অসংখ্যা আতœীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন।
শীতার্তদের মাঝে বিতরণের লক্ষে খুলনা জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর বিএইচবিএফসি’র
খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) উদ্যোগে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নিকট কম্বল হস্তান্তর করেছে। সোমবার দুপুর ১২ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার প্রলয় কুমার ভট্টাচার্য্য এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট এই কম্বল হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, প্রতিষ্ঠানটির আইন বিভাগের উপ-মহাব্যবস্থাপক দীপংকর রায়, খুলনা জোনের জোনাল ম্যানেজার জামিরুল ইসলাম সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক এই মহতী উদ্যোগের জন্য হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এসময় প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার বলেন, আবাসন সমস্যা সমাধান বর্তমান জনবান্ধব সরকারের অন্যতম মূল লক্ষ্য হওয়ায় আবাসন খাতে একমাত্র সরকারী প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন নিরলস কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, জনহিতকর নানা কর্মকান্ডের সঙ্গে বরাবরের মত প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও যুক্ত থাকবে।
কয়রায় বামিয়া হাইস্কুলে বিনা প্রতিদ্বন্দীতায় নজরুল সভাপতি নির্বাচিত
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে ভাইস প্রিন্সিপাল এইচএম নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। জানা গেছে সোমবার সকাল ১১ টায় ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে সর্বস্মতিক্রমে তিনি নির্বাচিত হয়। এদিকে কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ শূন্য থাকায় দায়িত্ব প্রাপ্ত খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত থেকে উক্ত নির্বাচন পরিচালনা করেন। সূত্র জানায় ২০১৮ সালের ১০ই জুন এই স্কুলের অভিভাবক সদস্য পদে নির্বাচন শেষে ১৩ই জুন সভাপতি পদে নির্বাচন হয়। কিন্তু সেখানে খুলনা সিটি কর্পোরেশনের ৩য় শ্রেনীর কর্মচারি আঃ রহমান নীতিমালা বহিঃভূতভাবে সভাপতি নির্বাচিত হলে প্রতিপক্ষরা মাধ্যমিক শিক্ষাবোর্ডে অভিযোগ করেন। ফলে দীর্ঘদিন পর অভিযযোগ প্রমাণীত হওয়ায় সভাপতি পদে সোমবার পূণঃ নির্বাচনে আগামী ২ বছরের জন্য কয়রা সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল এইচএম নজরুল ইসলাম সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। গতকাল সোমবার সকালে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত আরাজি ডুমুরিয়ার নজর আলী শেখের ছেলেকে দেখতে যান। তার চিকিৎসার খোজঁ খবর নেন। বিকেল ৪ টায় ডুমুরিয়া নার্গিস ক্লিনিকে চিকিৎসাধীন উপজেলা ছাত্রলীগ নেতা মির্জাপুর গ্রামের রিপন মন্ডলের স্ত্রী ও দক্ষিণ ডুমুরিয়া গ্রামের সেলিম ঢালীর স্ত্রী জয়নাফ বেগমকে দেখতে যান। এছাড়া সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত আরাজি ডুমুরিয়ার জাহাঙ্গীরের চায়ের দোকান, মোস্তফার চায়ের দোকান, আল আমি হালদার, ফরিদ জোয়াদ্দার ও রমজানের চায়ের দোকানে আগত সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে গোলনা গুচ্ছ গ্রামে এবং সন্ধ্যায় গোলনা মধ্যপাড়ায় সকল শ্রেণী পেশার মানুষেন সাথে কুশল বিনিময় করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক মোহন, নওশের সরদার, হারুনুর রশীদ বাবু, জাকির মোল্লা, জাহাঙ্গীর মোড়ল, বাধঁন মন্ডল, আব্দুল্লাহ মোড়ল প্রমুখ।
অভয়নগরে ৫৭ পরিবার পেতে যাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ
সৈয়দ রিপন, অভয়নগর (যশোর) প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে অভয়নগরের ৫৭টি ভূমি ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী কর্তৃক পেতে যাচ্ছেন জমি ও গৃহ। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিং চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন বলেন, আগামী ২৩ জানুয়ারি শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। ওইদিন দেশব্যাপী ৫০ হাজার গৃহ প্রদান করা হবে। যার মধ্যে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে ১৭টি, চলিশিয়া ইউনিয়নে একটি, শ্রীধরপুর ইউনিয়নে ১৩টি, বাঘুটিয়া ইউনিয়নে একটি, শুভরাড়া ইউনিয়নে ৭টি, সিদ্ধিপাশা ইউনিয়নে ৮টি ও নওয়াপাড়া পৌর এলাকায় রয়েছে ১১টি, মোট ৫৭টি গৃহ হস্তান্তর করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম জানান, ৯ ফুট বাই ৯ ফুট ৮ ইঞ্চির দুইটি সেমিপাকা কক্ষ, সাথে একটি বারান্দা, একটি বাথরুম ও রান্নাঘর। দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণে (একটি) ব্যয় হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। নির্মাণকাজ ও হস্তান্তর প্রক্রিয়া প্রায় সমাপ্তির পথে। প্রেস ব্রিফিং চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ।
মুক্তিযুদ্ধ মঞ্চ অভয়নগর উপজেলা শাখার কমিটি অনুমোদন
সভাপতি মাসুদ তাজ – সাধারণ সম্পাদক মিলন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ অভয়নগর উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার (১৭জানুয়ারি) রাতে মুক্তিযুদ্ধ মঞ্চ যশোর জেলা শাখার সভাপতি মো. মাহাবুবুল আলম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মো. আহসানুল করিম রহমান স্বাক্ষরিত অভয়নগর উপজেলা শাখার এ কমিটিতে ১৭জনকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
অনুমোদিত কমিটির সভাপতি সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ-সভাপতি অভিক হালদার ও সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক তারিম আহমেদ ইমন, মো. আলাউদ্দিন শেখ ও মো. রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন শেখ, মো. রাসেল সরদার ও ইসমাইল হোসেন নাঈম, দপ্তর সম্পাদক রাজিব পাল, প্রচার সম্পাদক সুদিপ্ত অধিকারী, অর্থ সম্পাদক অভিজিৎ সাহা দ্বীপ, সদস্য পদে আবু হানিফ, রিপন সাহা, আসিফুল ইসলাম আসিফ ও মুন্না শেখ। নবনির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ জাহিদ মাসুদ তাজ জানান, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই হবে আমাদের অঙ্গীকার।
অভয়নগরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
মুজিব বর্ষে কভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষে অভয়নগরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম, নিরাপদ খাদ্য কর্মকর্তা শাকিল আহম্মেদ, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সাংবাদিক এম এম আলাউদ্দিন, সৈয়দ রিপানুল ইসলাম রিপন প্রমুখ।
সুন্দলীতে কিশোরী ক্লাবের তত্বাবধানে শিশু স্কুল শুরু
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রাজাপুর কিশোরী ক্লাবের তত্বাবধানে গ্রামের শিশুদের নিয়ে শিশু স্কুল শুরু হয়েছে। প্রথম দিনে গ্রামের ৩ থেকে ৫বছর বয়সী প্রায় ২৫টি শিশু নিয়ে স্কুল তার যাত্রা শুরু করে। আরআরএফ এবং পিকেএসএফ এর সহযোগিতায় প্রথম দিনের সভায় সভাপতিত্ব করেন রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিন্টু কুমার রায়। এসময় আরও উপস্থিত ছিলেন গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবুজ বিশ^াস, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রসেনজিত রায়, ঢাকুরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল রায়, মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল কুমার মন্ডল, রামসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধনা বিশ^াস, বিবেকানন্দ যুব সংঘের সহসাধারণ সম্পাদক বিশ^জীত বিশ^াস, মন্দির ভিত্তিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল রায়, আরআরএফ-এর প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার, গ্রাম ডাক্তার অপূর্ব রায়, বিকাশ পূদ্দার, দেবাশীষ রায়, প্রনব মন্ডল প্রমূখ।
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
‘আট পেরিয়ে নয়ে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় আয়োজন করা হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, ক্যাবল নেটওয়ার্ক প্রতিনিধি ইসাহাক আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, মানব জমিনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, সময় টিভির জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম নিরর। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নৌ-পরিবহন মালিক গ্রুপের পরিচালক বাবু উজ্জ্বল কুমার গাঙ্গুলী এর পিতার মৃত্যুতে শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
শোক সংবাদ। আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপ ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক বাবু উজ্জ¦ল কুমার গাঙ্গুলী এর পিতা সাবেক চেয়ারম্যান ইত্না ইউনিয়ন, লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইত্না স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি শ্রী বিশ^নাথ গাঙ্গুলী (৭৮) গত রবিবার বিকাল অনুমানিক ৫:১৮ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ইত্না, লোহাগড়া গ্রামে তাহার শেষকৃত্য অনুষ্ঠিত হইবে। তাঁর এ মৃত্যুতে খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের পক্ষ থেকে গ্রপের সভাপতি শেখ সোহেল উদ্দিন, মহাসচিব ওয়াহিদুজ্জামান খান পল্টু, সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, যুগ্ম-মহাসচিব মো: হাফিজুল ইসলাম চন্দন, যুগ্ম-মহাসচিব মো: কাজী গোলাম ফারুক, কোষাধ্যক্ষ চৌধুরী মিনহাজ উজ জামান সজল, পরিচালক এস, এম আকবার হোসেন, মো: খুরশিদ আলম কাগজি মিন্টু, মো: আব্দুল গফফার, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মো: বাদশা হাওলাদার, বাবু সনজিব দাস, বাবু অসীম কুমার সোম, এস,এম রফিকুল ইসলাম, মো: নজরুল ইসলাম, মো: শাহ আলম তুহিন, মোঃ ইকবাল হোসেন বাদল, ইলিয়াস হোসেন লাবু বৃন্দগন গভীর শোক প্রকাশ করে তাহার বিদেহী আতœার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
ওস্তাদ কালীপদ দাস স্মরণ সভা আয়োজন কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতা পদকপ্রাপ্ত, সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, সদ্য প্রয়াত ওস্তাদ কালীপদ দাস-এর স্মরণ সভা করার জন্য সোমবার সন্ধ্যা ৬টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে ‘ওস্তাদ কালীপদ দাস স্মরণসভা আয়োজন কমিটি, খুলনা’র এক প্রস্তুতিমূলক সভা অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সূচনা বক্তব্য রাখেন এড. মিনা মিজানুর রহমান। এ প্রস্তুতি সভায় ওস্তাদ কালীপদ দাসের স্মৃতির শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে সর্বসম্মতিক্রমে আগামী ২৭ জানুয়ারি ২০২১ বুধবার বিকেল ৪:৩০টায় উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মরণসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রয়াত ওস্তাদ কালীপদ দাসের স্মৃতি প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনের জন্য স্মরণসভা সফলের লক্ষ্যে বক্তব্য রাখেনÑমোকলেসুর রহমান বাবলু, স্বপন কুমার গুহ, মোঃ কামরুল ইসলাম বাবলু, কবি দুখু বাঙাল, মোঃ ইমদাদ আলী, জাহিরুল ইসলাম জাকি, শরিফুল ইসলাম সেলিম, জেসমিন জামান, শেখ অলিউর রহমান, কাজল ইসলাম, সাজ্জাদুর রহিম পান্থ, আশিষ কুমার ম-ল, এস এম শের আলী শেরবাগ, তারক চন্দ্র ম-ল, নূরুন্নাহার হিরা, ফরহাদ হোসেন মিটন, এল কে টফি, প্রমুখ।
যশোরের ইছালীতে নাবিল আহমেদ ও নীরার পক্ষে কম্বল বিতরণ
যশোর অফিস
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার পক্ষে ইছালী ইউনিয়নে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজাপুর, ডাঙ্গাবয়রা, জগী, জগমোহনপুর, রাকৃষ্ণপুর ও কামারগন্যা গ্রামে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম তাদের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রফি উদ্দীন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাহাবার হোসেন শিহাব, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, ইউনিয়ন যুবমহিলা লীগের সাংগঠনিক সম্পাদক লাকি খাতুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান ও নাজমুল ইসলাম, খুলনা মহানগর ছাত্রলীগের সদস্য মোস্তাক আহম্মেদ, ছাত্রলীগ নেতা সুমন হোসেন প্রমুখ।











































