Home আঞ্চলিক বিএনপি নেতা মন্টুর সহধর্মিণীর ইন্তেকাল

বিএনপি নেতা মন্টুর সহধর্মিণীর ইন্তেকাল

16

স্টাফ রিপোর্টার

খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টুর সহধর্মিণী ফৌজিয়া ইয়াসমিন পলি (৪৪) রবিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আগামী সোমবার জোহরবাদ নগরীর খালিশপুর কোহিনূর মোড় এলাকার আরাবিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।