খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন মহানগর আওয়ামীলীগের কমিটিতে পুনরায় প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার রাত ৭টায় নগরীর দোলখোলা গফ্ফারের মোড়ের মুক্ত বাংলা সংস্থার কার্যালয়ে মুক্ত বাংলা সংস্থা, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ ও মুসলমান পাড়া যুব সংঘের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মঈনুল ইসলাম নাসির ও সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন’র নেতৃত্বে এবং পাড়া যুব সংঘের জাকির, দুলার ও সোহাগের নেতৃত্বে জেড এ মাহমুদ ডনকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। মুক্ত বাংলা সংস্থার সাধারণ সম্পাদক মো. কামরান হাচান মন্টুর নেতৃত্বে সংস্থার সভাপতি জেড এ মাহমুদ ডনকে ফুলের তোড়া দিয়ে এবং মিষ্টি মুখে দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি এম এম ওয়ারিছেল হক পলাশ, আব্দুল লতিফ সুইট, মোজাহার হোসেন মজু, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক এম এ জলিল, ক্রীড়া সম্পাদক আলি হাসান বাবু, দডÍর সম্পাদক আবুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তালাত মাহমুদ সাগর, সমাজকল্যাণ সম্পাদক রফিকুর ইসলাম বাচ্চু, দ্বীন মোহাম্মদ, ফরিদ আহমেদ পাঠান, আজিজুর রহমান, জাহিদ, গণেশ, দেলোয়ার, আজম, বিপলু প্রমুখ।











































