Home আঞ্চলিক নরুল হুদার নেতৃত্বাধীন বেহুদা নির্বাচন কমিশনকে জনগন আর দেখতে চায় না: খুলনা...

নরুল হুদার নেতৃত্বাধীন বেহুদা নির্বাচন কমিশনকে জনগন আর দেখতে চায় না: খুলনা বিএনপি

32

খবর বিজ্ঞপ্তি:

সরকারের উদ্দেশে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ বর্তমান হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের উদ্দ্যেশ্যে বলেছেন, এখনো সময় আছে আপনারা পদত্যাগ করুন। না হলে এদেশের মানুষ আপনাদের বাধ্য করবে। তখন আর পালানোর পথ খুঁজে পাবেন না। সোমবার (১১ জানুয়ারি) খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিকাল ৩টায় বিএনপি কার্যালয়ের মানববন্ধনে বক্তারা আরও বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন নুরুল হুদার নেতৃত্বাধীন বেহুদা কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে কোনও সময় স্বচ্ছ রাজনীতি করেনি, জনগণের ওপর নির্ভর করে সংবিধানসম্মত রাজনীতি করেনি। সেই ধারা এখন অব্যাহত আছে। আওয়ামী লীগের সব সময়ই অগণতান্ত্রিক শক্তির প্রয়োজনীয়তা দেখা দেয়। শান্তিপূর্ণ প্রক্রিয়ার রাজনীতিতে তারা কোনও সময় বিশ্বাস করেনি। বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য মানুষের মধ্যে ঐক্যমত সৃষ্টি হয়েছে। বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, পুরো জাতিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। মানুষ বাংলাদেশকে গণতান্ত্রিক সাংবিধানিক পথে দেখতে চায়। তারেক রহমান সেই গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই গন্তব্যস্থলে কেউ ডানে, কেউ বামে, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। এখন পুরো জাতিকে এক করে আকাঙ্ক্ষা পূরণের শপথ নিতে হবে।

মহানগর বিএনপির উর্ধ্বতন সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শাহারুজ্জামান মোর্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান বাপ্পি, বিএনপি নেতা আজিজুল হাসান দুলু, মেজবাউল আলম, এহতেশাম উল হক শাওন, ইলিয়াস মল্লিক, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির, মিরাজুর রহমান মিরাজ, হিরু মল্লিক, আব্দুল খালেক, রফিকুল ইসলাম বাবু, আব্দুল মান্নান মিস্ত্রি, হেলাল আহমেদ সুমন, আজিজুল ইসলাম, গোলাম মোস্তফা তুহিন, শহিদুল ইসলাম, খান ইসমাইল হোসেন, কাজী কাজী নেহেবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, মেহেদী মাসুদ সেন্টু, নাদিমুজ্জামান জনি, আয়ুব মোল্যা, তারেকুল ইসলাম তারেক, বিকাশ মিত্র, জাবেদ মল্লিক, ওয়াহিদুজ্জামান হাওলাদার, জাবির ইকবাল বাপ্পি, আসাদুজ্জামান আসাদ, মুনতাসির আল মামুন, সোহেল মোল্যা, সোলায়মান হোসেন, মনিরুজ্জামান মনি, এস এম জসিম, মঞ্জুর আরেফিন, রিয়াজ মোল্যা, সন্দ্বীপ চট্রপাধ্যায়, হাবিবুর রহমান বেলাল, রাহাদুল হক কচি, নওয়াব আলি, শফিক মোল্যা, সেলিম চৌধুরী, মাশফিকুর রহমান ফ্রান্স, রুবেল মীর, হাবিবুর রহমান সরদার, আব্দুল মালেক, শরিফুল ইসলাম বকুল, সাহাবুদ্দিন ইজারদার খোকন, মিকাইল বিশ্বাস, রয়েল আযম, দিদারুল আলম, মঈনুল হক টুকু, জসিম উদ্দিন ডেভিট, জোবের আলম তুয়াজ, সোহেল রানা, শাকারুল ইসলাম সুমন, মোশারফ শিকদার, শিহাবুল ইসলাম, নিয়াম মল্লিক, মিজানুর রহমান বাবু, ইস্তি আহমেদ, সিরাজুল ইসলাম সামি, কে এম হেলাল হোসেন, শাকিল আহমেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপি নেতা মো. মাসুদ পারভেজ বাবু।