Home আঞ্চলিক মুজিব শতবর্ষ উপলক্ষে মৈত্রী সাইকেল র‌্যালীর উদ্বোধন নোমান্সল্যান্ডে (ভিডিও)

মুজিব শতবর্ষ উপলক্ষে মৈত্রী সাইকেল র‌্যালীর উদ্বোধন নোমান্সল্যান্ডে (ভিডিও)

5

বেনাপোল প্রতিনিধি            

মুুজিব শতবর্ষ উপলক্ষে ভারত বাংলাদেশ বন্ধুত্ব আরো সূদৃঢ় করতে বিএসএফ’র  মৈত্রী সাইকেল র‌্যালী আজ সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ডে উদ্বোধন করা হয়।

সাইকেল র‌্যালির উদ্ভোধন করেন বিএসএফ’র  অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) পংকজকুমার সিংহ। উদ্বোধনি অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবির উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন। ১৩ সদস্যের বিএসএফ’র সাইকেল র‌্যালিটি আজ সকাল থেকে ভারত-বাংলাদেশ লাগোয়া ৪০৯৬ কি: মি: এলাকায় বিভিণœ সীমান্ত পরিদর্শণ শুরু করে আগামী ১৭ মার্চ সাইকেল র‌্যালিটি শেষ হবে বলে বিজিবি কর্মকর্তারা জানান। অনুষ্ঠান শুরুতেই বিএসএফ বিজিবি কর্মকর্তাদের ফুল দিয়ে শূভেচ্ছা জানান এবং বিজিবির পক্ষ থেকে সাইকেল র‌্যালিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময়  দু দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

উদ্বোধণী অনুষ্ঠানে বিএসএফ’র আইজি আশুনি কুমার সিংহ, ডিআইজি অজিৎ কুমার  এবং ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্ণেল সেলিম রেজা ও মেজর ফারুক।

বিএসএফ’র পক্ষে বলা হয়, মুজিব শতবর্ষ উপলক্ষে বিজিবি ও বিএসএফ’র বন্ধুত্ব আরো সুদৃঢ় করতে এই সাইকের র‌্যালি আয়োজন করা হয়। তবে সাইকেল র‌্যালিটি পনিতর থেকে মিজরাম পর্যন্ত গিয়ে শেষ হবে। দু’দেশের সীমান্তে আরো নতুন নতুন বিওপি নির্মানের জণ্য বিজিবি ও বিএসএফ যৌথ ভাবে কাজ করবে।