Home আঞ্চলিক ১৭০ কিলোমিটার পাড়ি দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর নীচে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী...

১৭০ কিলোমিটার পাড়ি দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর নীচে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

8

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

নিজ এলাকা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পাড়ি দিয়ে ঝিনাইদহ কালীগঞ্জের উপজেলা ছাত্রলীগ এক ব্যাতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের গড়া পদ্মা সেতু স্থলেই কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল। সংগঠনটি মঙ্গলবার সন্ধ্যায় প্রায় ২’ শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক মুমতারিন ফেরদৌস ডরিনের নেতৃত্বে সেতু স্থানে পৌছে প্রতিষ্টাবার্ষিকী পালন করে। তারা স্বপ্নের পদ্ম সেতুর নিচে লঞ্চের উপরে আলাদা আঙ্গিকে কেক কেক কেটে সকলের নজর কড়ে।

অনুষ্টানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল ও কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।

ছাত্রলীগ নেত্রী ডরিন জানান, ছাত্রলীগের নেতা কর্মীদের দলের প্রতি উৎসাহ যোগাতেই এ ব্যাতিক্রমী অনুষ্টানটি আয়োজন করেছেন তারা। সফল রাষ্টনায়ক জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের গড়া পদ্মা সেতু আজ বাস্তবে রুপ নিয়েছে। বঙ্গবন্ধুর  স্বপ পূরনে তাঁর কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য এটা ছিল বড় চ্যালেঞ্জ। নানা সমালোচনা, বিরোধী দলের বিরোধিতা উপেক্ষা করে নিজেদের অর্থায়নে আজ পদ্মা সেতু বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফলতাকে স্ব-চক্ষে দেখাতেই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে এসেছেন পদ্মা পাড়ে। পদ্মা সেতুর এ ব্যাতিক্রমী সফরে উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম, সাধারন সম্পাদক মনির হোসেন সুমন ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্লা, পৌর ছাত্রলীগের আহবায়ক আশিকুর রহমান সোহাগ, ছাত্রলীগের সাবেক নেতা কবির হোসেন ও বর্তমান নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়াও তাদের ওই সফরে আমন্ত্রিত অতিথি হিসেবে গনমাধ্যমের কয়েকজন কর্মীও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী পালনের পর মঙ্গলবার ভোরে আওয়ামীলীগের স্বপ্নের বাস্তবায়ন দেখতে তারা পদ্মা সেতুতে গিয়েছিলেন। স্বচক্ষে নেত্রীর সফলতা দেখে সকল ছাত্রলীগের নেতাকর্মিরা আরও উজ্জীবিত হয়।