Home আঞ্চলিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে খুলনায় বিএনপির মানববন্ধন আজ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে খুলনায় বিএনপির মানববন্ধন আজ

8

খবর বিজ্ঞপ্তি

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদ ও ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ ৭ জানুয়ারি বৃহস্পতিবার বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি সকল থানায় পালিত হবে।

খুলনা মহানগর বিএনপির থানায় থানায় মানববন্ধন কর্মসূচি : সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপির যৌথ মানববন্ধন কর্মসূচি সকাল সাড়ে ১১টায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। খালিশপুর থানা বিএনপির মানববন্ধন কর্মসূচি সকাল ১১টায় বৈকালী মোড় চত্বরে অনুষ্ঠিত হবে। খানজাহান আলী থানা বিএনপির মানববন্ধন কর্মসূচি সকাল ১১টায় বাসষ্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হবে। ঐদিন মামলা থাকার কারণে দৌলতপুর থানার কর্মসূচি পালিত হবে না। এদিকে খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান মনি বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীদের কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন।