Home খেলাধুলা দাকোপে টি-টোয়েন্টি ক্রিকেট কার্নিভাল ২০২১ এর উদ্বোধন

দাকোপে টি-টোয়েন্টি ক্রিকেট কার্নিভাল ২০২১ এর উদ্বোধন

15

ক্রীড়া প্রতিবেদক

এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। ৬ জানুয়ারি ২০২১ বুধবার দাকোপ উপজেলা মাঠ প্রাঙ্গনে সকাল ১১ টার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপী তিন ম্যাচ সিরিজের এ খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার।

 দাকোপ উপজেলা নির্বাহি অফিসার জনাব মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মনসুর আলী খান, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র জনাব সনত কুমার বিশ্বাস, দৈনিক সময়ের খবর পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মোঃ রবিউল গাজী উজ্জল, গ্রীনফিল্ড ক্রিকেট একাডেমির পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, দাকোপ ক্রিকেট স্কুলের পরিচালক শেখ রুমি রেজায়ন। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, মোঃ তানজিল ইসলাম, মোঃ শাহিন ইসলাম, রায়হান বিশ্বাস, আজমির হোসেন রনি, মোঃ নাহিন গাজী উৎস, এমডি আরমান ইসলাম প্রমুখ।