মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা-রামপালবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এছাড়া মোংলা বন্দরের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখায় বন্দরের কর্মকর্তা-কর্মচারীসহ বন্দর সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। এদিকে মোংলা পৌরবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী, আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। উপজেলাবাসীকেও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন।
মোংলাবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, মোংলা-রামপাল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আসিফ ইকবাল ও মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।











































