শিক্ষার্থীদের ভালো মানুষরূপে গড়ে তোলাই শিক্ষকদের মহান ব্রত হওয়া উচিৎ: উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে সম্প্রতি যোগদানকারী শিক্ষকদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন। উপাচার্য যোগদানকৃত নতুন শিক্ষকদেরকে স্বাগত জানিয়ে বলেন শিক্ষকতার মতো মহাৎ পেশা আর নেই। শিক্ষকতা সাধারণ চাকরির মতো নয়। একজন শিক্ষকের সারা জীবন জ্ঞান চর্চা ও আহরণে নিবেদিত থাকতে হয়। শিক্ষকের পড়াশোনার বিস্তৃতি ঘটাতে হয়। একজন শিক্ষকের বহুমুখী জ্ঞান অর্জন করতে হয়। জ্ঞানের নিরন্তর সাধনাই একজন শিক্ষকের আরধ্য বিষয়। যিনি জ্ঞানের যতো গভীরে যেতে পারবেন, তিনি ততো প্রজ্ঞা ও বুৎপত্তি লাভ করতে পারবেন। টাকার পেছনে ছুটলে ভালো শিক্ষক হওয়া যাবে না। শিক্ষকতা পেশার মহান আদর্শ সমুন্নত রাখতে হলে দেশ প্রেম, মূল্যবোধ, নীতি-নৈতিকতা, সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে। উপাচার্য আরও বলেন, পরচর্চা বাড়ছে বলেই জ্ঞান চর্চা কমে যাচ্ছে। তিনি আরও বলেন, আঞ্চলিকতা সাম্প্রদায়িতকার চেয়েও খারাপ। বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে বহুমত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মিলন ঘটে, উৎকর্ষ লাভ করে, জ্ঞান সৃজন হয়, গবেষণার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন হয়, দিকনির্দেশনা পাওয়া যায়। এর আগে তিনি নতুন যোগদানকারী প্রভাষকদের ফুল দিয়ে বরণ করে নেন। সভায় উপ-উপাচার্য বলেন, শিক্ষতকা আসলে আদর্শের জায়গা। জাতি গঠনে, মূল্যবোধ সৃষ্টি ও প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। শিক্ষকতা আসলে সাধনা ও অনুশীলনের বিষয়। তিনি বলেন, লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে মৌখিক পরীক্ষা নিয়ে তারপর মেধাবীদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়। অত্যন্ত স্বচ্ছতার সাথে এ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। যোগদানকারী শিক্ষকগণ বয়সে তরুণ ও অত্যন্ত মেধাবী। তাঁরা শিক্ষকতাকে মহানব্রত হিসেবে নিবেন এবং অনুশীলন ও গবেষণার মাধ্যমে নিজেদের দক্ষতা ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধিতে সচেষ্ট থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভায় নতুন যোগদানকারী শিক্ষকদের মধ্যে তাদের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রভাষক ইতি রাণী, সিএসই ডিসিপ্লিনের আমিনুল ইসলাম, ইসিই ডিসিপ্লিনের আব্দুল্লাহ আল মামুন বুলবুল ও ইতু পোদ্দার, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের বিদিশা হক, আবুল বাশার, কে এম আব্দুল্লাহ আল-আমিন রাব্বী ও মো: রবিউল আলম রণি, গণিত ডিসিপ্লিনের শারমিন সুলতানা শান্তা এবং বিজিই ডিসিপ্লিনের অমিত সরকার।
পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩টি সহ ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা
বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছা পৌরসভার ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনটি মেয়র পদসহ ৪৯ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। মোট ৫০ টি মনোনয়ন পত্র বিক্রি হয়। বৃহস্পতিবার শেষ পর্যন্ত ৪৯ টি মনোনয়ন পত্র জমা পড়ে বলে উপজেলা নির্বাচন অফিসার কামাল আহম্মেদ জানান। আওয়ামীলীগ থেকে মনোনয়ন বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, বিএনপি থেকে মোঃ মনিরুজ্জামান মনি, সিপিবি থেকে এ্যাড প্রশান্ত কুমার মন্ডল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ টি ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ টি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, আ’লীগ প্রার্থীর মনোনয়ন জমাদানের সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আ,লীগ সাধারন সম্পাদক এ্যাড. সুজিত কমার অধিকারী ও দলীয় নেতৃবৃন্দ। পরে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পমাল্য অর্পন করেন।
ফেসবুক কুরআন প্রতিযোগিতার ৬ষ্ঠ পর্বের ফলাফল
খবর বিজ্ঞপ্তি
সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের কর্তৃক পরিচালিত সোশ্যাল মিডিয়ায় কুরআন বুঝার বিকল্প মাধ্যম ফেসবুক কুরআন প্রতিযোগীতার ৬ষ্ঠ পর্বের ফলাফল ঘোষনা করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফেসবুক কুরআন প্রতিযোগিতার উদ্ভাবক ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে ও মহাসচবি ক্বারী মাওলানা মোঃ মাহদী হাসান কাওসারীর পরিচালনায় কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৩.৩০ মিনিটে এ ফলাফল ঘোষনা করা হয় যা সরাসরি ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংরাদিক ইউনিয়নের সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক নেতা মোঃ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংরাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন,অনলাইনে উপস্থিত ছিলেন বিচারক মন্ডলির সদস্য মাওলানা মোঃ কুদরাতুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
৬ষ্ঠ পর্বে যারা বিজয়ী হলেনঃ ১ম স্থান অধিকার করেন সৌদি প্রবাসী মাওলানা মোঃ ইউসুফ আজম, ২য় স্থান অধিকার করেন ঢাকার নিঝুম দিশা, ৩য় স্থান অধিকার করেন ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন মামুন, ৪র্থ স্থান ডাঃ কামরুন নাহার রুনা, ৫ম স্থান মুনতাজার আহমেদ, ৬ষ্ঠ স্থান জেসমিন নাহার জেবু, ৭ম স্থান শারাবান তহুরা, ৮ম স্থান মোঃ কাওসার আলী, ৯ম স্থান মোঃ আরমান শিকদার, ১০ম স্থান এইচ এম আবু হুরাইরা, ১১তম নাজমা রহমান, ১২তম দ্বীন মোহাম্মদ আইমন(চট্রগ্রাম),১৩তম তৌফিকুর রহমান (সাইপ্রাস প্রবাসী), ১৪তম আয়েশা খাতুন(ঢাকা), ১৫তম সুমাইয়া (বাগেরহাট) ১৬তম জান্নাতি বিনতে হাই (বরিশাল), ১৭তম মোমেনা ইসলাম মায়া(ঢাকা),১৮তম এম এম সাইদ আব্দুল্লাহ (কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়), ১৯তম আলোহীন ধুসর পৃথীবি (যশোর), ২০তম তাইয়েবা আক্তার (বরিশাল), ২১তম মোসাদ্দেক বিল্লাহ নাইম(খুলনা),২২তম মারজানা মিলি (ঝিনাইদাহ),২৩তম মোঃ এনামুল হক, ২৪তম এস কে সৈয়ব আক্তার(খুলনা), ২৫তম জামিয়াতুল জান্নাত হালিমা (ময়মিনসিংহ),২৬তম রাহিমা খাতুন(খুলনা),২৭তম আব্দুল্লাহ খান(লক্ষ্মীপুর), ২৮তম খাদিজা ইয়াসমিন( খিলক্ষেত,ঢাকা),২৯তম মোসরেফা খাতুন (ইন্ডয়া), ৩০তম তৌহিদুল ইসলাম (ঢাকা) এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর এ মহতী কাজের সাথে যারা জড়িত, যারা সহযোগিতা করেন ও সকল প্রতিযোগীদের তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সকল প্রতিযোগীদের কুরআন বুঝে পড়ার পাশাপশি কুরআনের আলোকে নিজেদের জীবনকেও গঠন করার আহবান জানান।
প্রধান অতিথি ব্যতিক্রমধর্মী কুরআন বুঝার এ আয়োজনকে সাধুবাদ জানান। তিনি বলেন ডিজিটাল যুগে কুরআন প্রচারের ডিজিটাল এ আয়োজন সত্যিই প্রসংসার দাবী রাখে। তিনি এর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
পৌরসভা নির্বাচন: মোড়েলগঞ্জে ৫৯ জনের মনোনয়নপত্র জমা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র এসএম মনিরুল হক তালুকদার বিকেল ৪টার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় পৌর মেয়র এসএম মনিরুল হক মনোনয়ন দাখিলের সময় তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই খান, খুলনা সোনাডাঙ্গা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমান আহম্মেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ পদে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তৃতীয় ধাপের তফসিল অনুয়ায়ী আগামি ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
মোংলায় মৎস্য ঘেরে কীটনাশক দিয়ে অংশিদারকে ফাঁসানোর চেষ্টা!
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
অংশিদারকে ফাঁসাতে মোংলার একটি মৎস্য ঘেরে কীটনাশক দেয়ার অভিযোগ উঠেছে অপর শরিক ও তার সহযোগীর বিরুদ্ধে। অংশিদার ভিত্তিতে লিজ নেয়া মৎস্য ঘেরটি নিজ কবজায় নিতে শরিক কাওছার হাওলাদারকে মারধরসহ প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা মোঃ ফারুক হাওলাদার ও তার সহযোগী মারুফ বাবুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে কাওছার।
মোংলা থানায় লিখিত অভিযোগ ও মৎস্য ঘেরের চুক্তিতে জানা যায়, মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড়ের কাটাখালী এলাকায় ২৮ বিঘার একটি মৎস্য ঘের তিল লাখ পঞ্চাশ হাজার টাকায় ২০২০ সালের ১ জানুয়ারী ভূমি মালিক নুর মোহাম্মদের কাছ থেকে এক বছরের জন্য লিখিত চুক্তি মোতাবেক অংশিদার ভিত্তিতে লিজ (বন্ধক) নেন কাওছার হাওলারদার ও ফারুক হাওলাদার। মেয়াদ শেষের আগে ওই মৎস্য ঘের থেকে কাওছার হাওলাদারকে শরিয়ে দিতে নানা ষড়যন্ত্র শুরু করে অংশিদার ফারুক হাওলাদার। গেল ২৭ ডিসেম্বর রাতের অন্ধকারে ওই মৎস্য ঘেরে বিষ দেয় এবং কাওছার হাওলাদারকে মারধর করে ফারুক ও তার সহযোগী মারুফ বাবু। এ ঘটনায় ফারুক হাওলাদার ও তার সহযোগী মারুফ বাবুকেক আসামী করে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে কাওছার হাওলাদার। এ বিষয়ে জানতে অভিযুক্ত মারুফ হাওলাদারের মুঠো ফোন ০১৯১২১৩৪১১১ নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার এএসআই আবুল হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
খুলনা জেলার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি
তথ্য বিবরণী
খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বর্তমানে বসবাসরত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি, ব্যাংক, প্রতিষ্ঠান, ডিলার, এবং মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ২০২১ সালের জন্য বার্ষিক নবায়নের সময় আগামী ৩১ জানুয়ারি-২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্যাটসহ নির্ধারিত ফি ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি, লাইসেন্সের মূল কপি, লাইসেন্সভূক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত হয়ে নবায়ন সম্পন্ন করা যাবে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় বা সেফ কিপিং এ জমা থাকলে রশিদ প্রদর্শন করতে হবে।
প্রতিদিন অফিস চলাকালিন জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিশাখা হতে লাইসেন্স নবায়নের জন্য উপস্থাপন করতে হবে। খুলনা জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।
খুলনার রূপসা উপজেলার হতদরিদ্র ৭২ পরিবার পাচ্ছেন সরকারি ঘর
তথ্য বিবরণী
‘মুজিববর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না একটি পরিবার’ এই স্লোগান বাস্তবায়নে সারা দেশের ন্যায় খুলনা জেলায় হতদরিদ্র গৃহহীন মানুষদের জন্য সরকারী ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে সুন্দর সাজানো এক একটি ঘর। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বৃহস্পতিবার দুপুরে রূপসা উপজেলায় দরিদ্র মানুষদের জন্য ঘর তৈরি কার্যক্রম ও অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, গৃহহীন মানুষগুলো প্রধানমন্ত্রীর উদ্যোগে স্থায়ীভাবে বসবাস করার জন্য একটি করে ঘর পাচ্ছেন, এটাই হবে মুজিববর্ষের সেরা উপহার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান জানান, খুলনা জেলায় ৫ হাজার ৮৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। প্রথম পর্যায়ে ৯২২টি পরিবারের জন্য ঘর নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঘরগুলো যাতে টেকসই এবং মানসম্মত হয় সেজন্য জেলা ও উপজেলা পর্যায়ের মনিটরিং কমিটি নিয়মিত তদারকি করছে। রূপসা উপজেলায় ৭২ টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ৩৫ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। নির্মাণ কাজ পরিদর্শনকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
মোংলা পৌর নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হওয়ায় ১৩ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হওয়ায় ১৩ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন নাহার হাই ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো: হাবিবুর রহমান, ১ নং ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মামুন হাওলাদার বাচ্চু, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল শিকদার, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর যুবলীগের সহ-সম্পাদক ইমরান হাওলাদার, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মাসুম বিল্লাহ, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য মো: মনিরুজ্জামান জামাল, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজ শাহ, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ৭ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ওবায়দুল হাওলাদার, সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পারভীন আক্তার, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শিরিন বেগম, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কোহিনুর বেগম এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমী লীলা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর হতে তাদের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃতদের সাথে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে সকল প্রকার রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করা হলো বলেও উল্লেখ করা হয়েছে।
দুর্যোগ মোকাবেলায় সরকার ও বেসরকারি সমন্বিত উদ্যোগ মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব করে
খবর বিজ্ঞপ্তি
জেলা দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দার বলেছেন, যে কোন দুর্যোগে মানুষের দুর্ভোগ কমাতে সরকার ও বেসরকারি উদ্যোগকে একসাথে কাজ করতে হবে। সবারই লক্ষ্য মানুষের দুর্দশা দূর করা। এ কাজ সমন্বিতভাবে করা গেলে মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব হবে।
তিনি বৃহস্পতিবার অপরাহ্ণে নগরীর সিএসএস আভা সেন্টারে আঞ্চলিক পর্যায়ে তিনদিন ব্যাপী যৌথ চাহিদা নিরূপন (জেএনএ) বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইউকেএইড এবং কেয়ার বাংলাদেশের সহায়তায় এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে রূপান্তর।
রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা আবহাওয়া অফিস প্রধান মেট্রোলজিস্ট আমিরুল আজাদ, কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম কোঅর্ডিনেটর এইচ এম সাহিদ হাসান, কেয়ার বাংলাদেশের কর্মকর্তা ফাহমিদা কবির। রূপান্তর-এর দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচীর প্রধান ফারুক আহমেদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীর মধ্য থেকে বক্তৃতা করেন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ এবং প্রেরণা-’র নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। এই প্রশিক্ষণে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলার চারজন সরকারি কর্মকর্তা এবং ১৭জন এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বেনাপোল দিয়ে ১০ ট্রাক বিস্ফোরক এসেছে ভারত থেকে
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে ভারতের নাগপুর থেকে ১০ ট্রাক বিস্ফোরক আমদানি হয়েছে বুধবার রাতে। বৃহস্পতিবার সকালে বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে খালাশ হবে। বন্দরের পরিচালক আ: জলিল জানান, ১ লাখ ৯৪ হাজার ৯১৮ মার্কিন ডলার মূল্যে ১২০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড ভারত থেকে আমদানি করেছে। বাংলাদেশি টাকায় যার মূল্য দাড়ায় ১ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার টাকা।
বেনাপোল বন্দর থেকে বিস্ফোরক চালানটি খালাস নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টমসে দাখিল করেন।
এএস ইন্টারন্যাশনাল নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট। কাজ সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে লোড দেওয়া হবে। পরে ট্রাক গুলো দিনাজপুরের উদ্দেশ্যে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে বলে জানা গেছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক( ট্রাফিক) মামুন কবির তরফদার জানান,দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারতের নাগপুর থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে। দ্রুত বিস্ফোরক চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া খালাসের স্থানে নিরাপত্তা ব্যবস্থা ও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘ ত্রী- বার্ষিক নির্বাচন
রূপসা প্রতিনিধিঃ
পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের নির্বাচন বুধবার পূর্ব রূপসাস্থ মাঝি পাড়ায় অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। সহকারী নির্বাচন কমিশন ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, রূপসা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফ ম আঃ সালাম, রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, রূপসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তাক, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, এমপির কো-অডিনেটর নোমান ওসমানী রিচি, সেলিম মোল্লা, আঃ গফুর খান, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, রিনা পারভীন, আশিষ রায়, হামিদ খান ভাসানী, নাজির হোসেন প্রমূখ।
অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রিজভী
সাতক্ষীরা প্রতিনিধি
ঢাকার উদ্দেশে সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে যাওয়ার পথে কলারোয়া বাজারে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে কলারোয়া-যশোর মহাসড়কের কলারোয়া বাজারে রিজভীকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় তার সঙ্গে গাড়িতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। রিজভী জানান, তাকে বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়েছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে যশোর বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে একটি ভ্যান প্রাইভেটকারের সামনে পড়ে। এ সময় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি ও হাবিব উভয়েই আল্লাহর অসীম রহমতে ও দেশবাসীর দোয়ায় ঠিক আছেন। আঘাত পেলেও তেমন গুরুতর নন। সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাফাই সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। এ মামলায় সাবেক ছাত্রনেতা হাবিবুল ইসলাম হাবিবকে আসামি করা হয়।
বাগেরহাট প্রেসক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
সাহসী ও সৎ সাংবাদিকতা রক্ষায় অবিচল থেকে বাগেরহাট প্রেসক্লাবের সুনাম রক্ষার প্রত্যয় নিয়ে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে আড়াইটা পর্যন্ত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশারেফ হোসাইন।সভায় প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্ট উত্থাপন করেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তাুলকদার। পর্যালোচলা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু, আহাদ উদ্দিন হায়দার, আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক বাবুল সরদারসহ সাংবাদিক আজাদুল হক, বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তি , আলী আকবর টুটুল, নেয়ামুল হাদী রানা প্রমুখ।এর আগে গত ২১ নভেম্বর প্রেসক্লাবের নির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন ২০২১ সম্পন্ন করা হয়। নির্বাচনে বিটিভি ও ইত্তেফাক প্রতিনিধি নীহার রঞ্জন সাহা সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল বাকী তালুকদার পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
ডুমুরিয়ায় বিএনপির প্রস্তুতি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তÍুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরাতন ট্রলারঘাট চত্ত্বরে জেলা বিএনপির তথ্য প্রকাশনা সম্পাদক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান বাপ্পি।বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদল সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েদ,সেচ্ছাসেবক দলনেতা আতাউর রহমান রুনু ও ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। বক্তব্যদেন জাবেদ হাসান মল্লিক,গোলাম মোস্তফা তুহিন,খান ইসমাইল হোসেন,সেতারা সুলতানা,মোল্লা আইউব হোসেন,মনজুর আরেফিন,শহিদুল ইসলাম,হুমায়ুন কবির রুবেল,সাগর শিকদার,গাজী শহিদুল,মুস্তাফিজুর রহমান,আবু তাহের,রেজাউল করিম,মাসুদুর রহমান,আমির হোসেন,মতিয়ার রহমান বাচ্চু,এফএম রফিকুল ইসলাম,শেখ শাহিনুর রহমান শাহিন,সরদার আঃ মালেক,প্রভাষক মঞ্জুর রশিদ,শেখ হেলাল উদ্দিন,জিয়াউর রহমান জীবন,এমএম জাফর হাসান,আঃ রাজ্জাক,জাফর খান প্রমূখ।
ডুমুরিয়ায় মিকিশিমিলে ৮দলীয় হা-ডু-ডু খেলায় পায়রা দল চ্যাম্পিয়ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার মিকশিমিল মধ্যপাড়ায় আমরা ক’জন যুব সংঘের আয়োজনে ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।মিকশিমিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় পায়রা হা-ড-ুডু দল ৪-১ পয়েন্টে ডোঙ্গাঘাটা হা-ডু-ডু দলকে পরাজিত করে শিরোপা অর্জন করে।খেলা শেষে অধ্যক্ষ তকিম উদ্দি সরদারের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য মোশাররফ হোসেন বাবু।বক্তব্যদেন আ’লীগনেতা সরদার বাবর আলী,প্রভাষক এমএম ইমরান হোসেন,ইউপি সদস্য শেখ ওমর ফারুক,সাবিনা ইয়াসমিন,মঞ্জু কাদের বিশ্বাস,আহম্মদ আলী বিশ্বাস,আব্দুর রাজ্জাক,ইকরাম হোসেন গাজী প্রমূখ। খেলাটি পরিচালনা করেন মাহাতাব উদ্দিন মোড়ল।
খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দের শুকরিয়া আদায়
খবর বিজ্ঞপ্তি
ঢাকার উদ্দেশে সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে যাওয়ার পথে কলারোয়া বাজারে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন খুলনা মহানর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেছেন, বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে কলারোয়া-যশোর মহাসড়কের কলারোয়া বাজারে রিজভীকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় তার সঙ্গে গাড়িতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্তজা,বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পি, জুলফিকার আলী জুলু, আজিজুল হাসান দুলু, আল জামাল ভুইয়া, মাহরুর হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, আজিজা খানম এলিজা, এবাদুল হক রুবায়েত, আব্দুল আজিজ সুমন, তারেকুল আলম তারেক, আতাউর রহমান রুনু, আব্দুল মান্নান মিস্ত্রি, হেলাল আহমেদ সুমন, সজীব তালুকদার, গোলাম মোস্তফা তুহিন, সেতারা সুলতানা, আজিজুল ইসলাম, মেহেদী মাসুদ সেন্টু, খান ইসমাইল হোসেন, শরিফুল আনাম শরিফ, জাকির ইকবাল বাপ্পি প্রমূখ। নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে নবনির্বাচিত খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
কেইউজে’র গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন আজ
খবর বিজ্ঞপ্তি
১৯২০-১৯৭৫ সময়কালকে ‘মুজিবযুগ’ ঘোষণা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে ০১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি’২১ পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে। আজ ০১ জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। উক্ত কর্মসূচিতে ইউনিয়নের সকল সদস্যকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এবং সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।
মানুষের প্রতি মানুষের সহমর্মিতা ও সহযোগিতা সমাজকে এগিয়ে নিয়ে সহায়তা করে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মানুষের প্রতি মানুষের সহমর্মিতা ও সহযোগিতা সমাজকে এগিয়ে নিয়ে সহায়তা করে। করোনা মহামারী চলাকালে সরকার সাধ্যানুযায়ী কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এবং শীত মৌসুমকে সামনে রেখে শীতবস্ত্রও বিতরণ করা হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে দরিদ্র শীতার্তদের শীত থেকে রক্ষা করা সম্ভব হবে। সিটি মেয়র বৃহস্পতিবার বিকেলে নগরীর ২৮নং ওয়ার্ড অফিসে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মেসার্স নাজমুল এন্ড সন্স স্টীল আয়োজিত এ অনুষ্ঠানে ২৮নং ওয়ার্ডের ২’শ ৭০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক নাজমুস সাকিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ইংরেজী নববর্ষে নগরবাসীর প্রতি সিটি মেয়রের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ইংরেজী শুভ নববর্ষে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বাণীতে সিটি মেয়র বিগত বছরের দুঃখ-বেদনা ভুলে সকলকে নতুনভাবে জীবন শুরু করার আহবান জানান। অতীতের সঞ্চিত অভিজ্ঞতা নতুন বছরের পথ চলতে সকলকে উজ্জীবিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।
সিটি মেয়র অতীতের দুঃখ-ক্লেশ মুছে ফেলে সমন্বিত প্রয়াসের মাধ্যমে শান্তিময় সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ইংরেজী শুভ নববর্ষে নগরবাসীর সুখ-সমৃদ্ধি ও শান্তিময় জীবন কামনা করেন।
বিএনপি ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক : ওবায়দুল কাদের
ঢাকা অফিস
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে, তারাই এদেশকে গড়ে তোলার লক্ষ্যে অবিরাম কাজ করছে। তিনি বলেন, ‘বিএনপি এদেশের ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক। যাদের হাত ধরে এসেছে স্বাধীন বাংলাদেশ, তারা ধ্বংস নয়, এদেশকে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছে অবিরাম। প্রকারান্তরে যারা স্বাধীন স্বদেশ চায়নি, তারাই এখন দেশের ধ্বংস চায়।’ ওবায়দুল কাদের বৃহষ্পতিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে বিএনপি’ও নেতিবাচক ও অতিক্ষমতা কেন্দ্রিক রাজনীতিই প্রধান বাধা। বিএনপি এতদিন ‘না’ ছাড়া কিছুই দেখতে পেতো না,এখন ‘ধ্বংস’ দেখতে পায়। সরকার নাকি গণতন্ত্র,অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারাদেশে চলছে সমৃদ্ধির সোপানে নতুন উচ্চতা নির্মাণের নিরলস প্রয়াস। কিন্তু ধ্বংস নয়, শেখ হাসিনার নেতৃত্বে এখন সৃষ্টিশীল বাংলাদেশ বিনির্মানের মহাযজ্ঞ চলছে। বিএনপি দেশকে পিছিয়ে দিতে চিরাচরিত পাকিস্তানি ভাবধারার দৃষ্টিসীমায় রাষ্ট্রের অর্জন আর সক্ষমতার সুবর্ণ রূপ দেখতে পায় না উল্লেখ করে তিনি বলেন, তারা শেখ হাসিনার অর্জনে প্রতিহিংসার আগুনে দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত। দেশে কোনো স্বৈরতন্ত্র নেই, আছে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ আর বাক-স্বাধীনতা, আর তাই বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে,পারছে অবিরাম বিষোদগার করতে। দেশে গণতন্ত্র আছে বলেই নিয়মিত নির্বাচন – উপনির্বাচন হছে এবং বিএনপিও নিয়মিত অংশ নিতে পারছে, জয়লাভও করছে বলেও জানান কাদের।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের শতফুল একদিনেই ফোটে না, এর জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন পরিচর্যার,আর এই গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কোন দায়িত্বশীল ভূমিকাতো রাখেইনি বরং পদে পদে বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জনরায় পাবার আগেই ফল প্রত্যাখ্যান করেছে,যা প্রকারান্তরে জনগণের রায়কেই অপমান করা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা মহামারিতে শেখ হাসিনার মানবিক নেতৃত্বের কারণে একজন মানুষও না খেয়ে মরেনি, আর এ কারনেই বিএনপির কষ্টের কারণ। তিনি বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, উচ্চহারে প্রবৃদ্ধি, প্রবাসী আয়সহ সকল আর্থসামাজিক সূচকে ফিরে এসেছে ইতিবাচক ধারা। বিশ্বসমাজ যখন দেশের প্রশংসা করে তখন বিএনপি ধ্বংস ছাড়া কিছু দেখতে পায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসলে তাদের সমস্যা মনস্তাত্ত্বিক, তারা সৃষ্টিতে নয়,ধ্বংসাত্মক প্রবণতায় ভূগছে। তিনি বলেন, জনগণ এখন আর সমালোচনার কাসুন্দি ঘাঁটা পছন্দ করে না,জনগণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়। আর এজন্যই বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি ও মিথ্যাচারে জনগণ সাড়া দেয় না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে রাজনীতিতে জনসম্পৃক্ত ইস্যু খুঁজে পাওয়ার ব্যর্থতা বিএনপি নেতৃত্বের অক্ষমতা ছাড়া আর কিছুই নয়।
বাঘারপাড়ায় বিষপ্রয়োগে ৫০০ হাঁস হত্যার অভিযোগ
যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় প্রায় ৫০০ হাঁস বিষপ্রয়োগ করে মেরে ফেলা হয়েছে বলে অভিেেযাগ পাওয়া গেছে। পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার দেয়াড়া গ্রামের বিল জলেশ্বরে বিষপ্রয়োগ করে হাঁসগুলো মেরে ফেলা হয়েছে বলে হাঁসের মালিক জমির শেখ অভিযোগ করেন। এ ঘটনায় জমির শেখ চার জনকে অভিযুক্ত করে বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, কৃষ্ণনগর গ্রামের আহাদ আলী এবং দেয়াড়া গ্রামের রবিউল ইসলাম, কবির হোসেন ও ইনছান আলীর সঙ্গে তার আগে থেকেই দ্বন্দ্ব। এই কারণে তারা পানিতে বিষ দিয়ে হাঁসগুলো মেরে ফেলেছেন।
জমির শেখ জানান, বিল জলেশ্বরে তার খামারে এক হাজার ক্যাম্বেল হাঁস ছিল। বেশিরভাগ হাঁস ১০-১৫ দিন পর ডিম পাড়া শুরু করবে। এগুলো খালের পানিতে চরে বেড়ায়। খামারের পাশে কৃষ্ণনগর গ্রামের আহাদ আলীর একটি কুয়া রয়েছে। হাঁসগুলো অনেক সময় ওই কুয়ার পানিতে নেমে পড়ে। আজ সকালে খামার থেকে হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়। হাঁসগুলো সারিবদ্ধভাবে আহাদ আলীর কুয়াতে নেমে পড়ে। সেখানে নামার দুই-তিন মিনিটের মধ্যে প্রায় ৫০০ হাঁস ছটফট করে মারা যায়। প্রতিটি হাঁসের মূল্য ৩০০ টাকারও বেশি। এতে প্রায় দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘দুই মাস আগে ওই চার জন মিলে বিষ দিয়ে আমার এক হাজার ৩০০ হাঁস মেরে ফেলেন।’ বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন বলেন, ‘অভিয়োগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা রেকর্ড করা হবে।’
স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রীকে ছুরিকাঘাতে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার কালিভান্ডারদহ গ্রামে ওই ঘটনা ঘটে। গ্রামের জসিম অধিকারীর স্ত্রী দোলন অধিকারীকে (২৫)মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী জসিম অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ঘটনার সময় ব্যবহৃত ছুরি। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনার পর দুপুরে ভুক্তভোগী দোলন অধিকারীর বাবা সুনিল অধিকারী বাদী হয়ে জসিম অধিকারীসহ তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত জসিম অধিকারীকে গ্রেফতার করে পুলিশ।
পেয়ারা খেয়ে পথে বসলেন তিন ব্যবসায়ী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় দেড় লাখ টাকা খোয়ালেন তিন ছাগল ব্যবসায়ী। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় জীবননগরের উথলী বাস স্ট্যান্ডমোড়ে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উথলী বাস স্ট্যান্ডমোড় বাজার কমিটির সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহমদ প্রদীপ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালমারী পশু হাট থেকে ছাগল কেনার উদ্দেশ্যে কালিগঞ্জ থেকে বাসে উঠেন তিন ছাগল ব্যবসায়ী অপূর্ব (৪০), জয়দেব (৩৬) এবং লক্ষ্মণ সেন (২৮)। তারা বাসে উঠার পর অজ্ঞান পার্টির সদস্যরা পেয়ারার সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাদেরকে খাওয়ানোর কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়ে। এরপর ওই তিন ছাগল ব্যবসায়ীর কাছে থাকা দেড় লাখ টাকা নিয়ে তারা সরে যান। পরবর্তীতে বাসের পরিচালক অচেতন ওই তিনজনকে উথলী বাসস্ট্যান্ডে নামিয়ে দেন। স্থানীয়রা তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর শার্টের পকেটে থাকা মোবাইল নম্বর দেখে বাড়িতে খবর দেন। উথলী ইউপির চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন।
খুলনায় আরও এক নববধূ ধর্ষণের শিকার
স্টাফ রিপোর্টার
খুলনার দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম এলাকায় সদ্য বিবাহিতা এক গৃহবধূ (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন। গত ২৯ ডিসেম্বর সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এর আগে গত ১২ ডিসেম্বর একই এলাকায় আরও এক নববধূ ধর্ষণের শিকার হন। পুলিশ জানায়, স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মির্জার ছেলে ডালিম সরদার (৩০) ও তার দু-তিনজন সহযোগী ওই গৃহবধূকে অপহরণের পর গণধর্ষণ করে। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসানউল্লাহ চৌধুরী জানান, সেনহাটি কাটানি পাড়া এলাকার আকরাম হোসেন মিস্ত্রির সদ্যবিবাহিতা মেয়ে বেলেঘাট থেকে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিল, পথিমধ্যে স্থানীয় বখাটে যুবক ডালিম ও তার সঙ্গীরা ভিকটিমকে পার্শ্ববর্তী মৎস্য ঘের এলাকায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণ শেষে তাকে তার বাড়িতে পৌঁছে দেয় এবং ঘটনা প্রকাশ না করতে হুমকি ধামকি দেয়। পরে ধর্ষিতা বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে এবং ওই রাতেই ভিকটিমকে দিঘলিয়া থানায় হাজির করে লিখিত অভিযোগ দেয় পরিবার। বুধবার (৩০ ডিসেম্বর) ধর্ষিতার মা বাদী হয়ে দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্থানীয় মির্জা মেম্বারের ছেলে ডালিম সরদারসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনের নামে মামলা করেন। মামলা নং ৯। দিঘলিয়া থানা পুলিশ আসামি ডালিমকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে। এর আগে গত ১২ ডিসেম্বর পার্শ্ববর্তী বাতিভিটা এলাকায় সদ্যবিবাহিতাকে (১৮) বাড়িওয়ালা নুরু মোড়ল (৪৫) তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। প্রথম ঘটনার ১৭ দিনের মাথায় এক কিলোমিটার এলাকার মধ্যে আবারও ধর্ষণের মতো ঘটনা ঘটল। ১৭ দিনের মাথায় দুইটি ধর্ষণ ঘটনার ঘটার প্রতিবাদে সামাজিক সংগঠন আলোর মিছিল ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে মানববন্ধন করে। মানববন্ধন থেকে বক্তারা বলেন, আইনের কঠোর প্রয়োগ বাস্তবায়ন না হওয়ায় ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে এবং প্রথম ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন আলোর মিছিলের উপদেষ্টা জি এম আকরাম, সৈয়দ জাহিদুজ্জামান, শেখ রবিউল ইসলাম রাজিব, আব্দুল্লাহ চৌধুরী, মনিরুল ইসলাম মোড়ল, কিশোর কুমার দে, হাসিবুর রহমান, মহিউদ্দিন পারভেজ, সালাউদ্দিন বাবু, আসমা হোসেন, সাদিয়া সিদ্দিকা পাপড়ি, রাসেল কবির, রাজিবুল রেজোয়ান, রেদোয়ান আহমেদ হামিম, ফিরোজ শেখ প্রমুখ।
‘মুজিব বর্ষে কোন মানুষ গৃহহীন হয়ে শীতে কষ্ট পাবে না’
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মুজিব বর্ষে কোন মানুষ গৃহহীন হয়ে শীতে কষ্ট পাবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেক গৃহহীন দরিদ্র অসহায় মানুষকে আবাসন এবং শীতবস্ত্র প্রদান করা হবে। তিনি আরো বলেন, দেশের এই সরলপ্রান মানুষকে নিয়ে কতিপয় রাজনীতিবিদ নোংরামী করে তাদেরকে বিভ্রান্ত করে। তাদের পাশে গিয়ে না দাড়িয়ে গরীব মানুষকে নিয়ে নোংরামী করে তারা। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ দরিদ্র মানুষের দল। তাই আপনাদের দরিদ্র মানুষের পাশে গিয়ে দাড়াতে হবে। মানুষের সেবা করাই মুজিব আদর্শের সৈনিকদের প্রধান কাজ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্ধিত সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, নুর ইসলাম বন্দ, আবুল কালাম আজাদ কামাল, মকবুল হোসেন মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ফেরদৌস আলম চান ফারাজী, প্যানেল মেয়র আলী আকবর টিপু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, শেখ মোশারফ হোসেন, এ্যাড. মো. সাইফুল ইসলাম, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর সামছুজ্জামান মিয়া স্বপন, শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর মোশারফ হোসেন, সুলতানা রহমান শিল্পী, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর এস এম খুরশীদ আহমেদ টোনা, মো. সফিকুর রহমান পলাশ, মো. মোতালেব হোসেন মিয়া, রনজিত কুমার ঘোষ, মীর মো. বরকত, এ্যাড. একেএম শাহজাহান কচি, এস এম আসাদুজ্জামান রাসেল, মোস্তফা কামাল, ইঞ্জি. শেখ আব্দুল জব্বার, শেখ নজিবুল ইসলাম, শেখ আবিদ উল্লাহ, শেখ নুর ইসলাম, শেখ জাহিদ হোসেন, মো. জাহিদুল হক, চ. ম. মুজিবর রহমান, মুন্সি আইয়ুব আলী, শেখ আব্দুল আজিজ, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, জিয়াউল ইসলাম মন্টু, ফেরদৌস হোসেন লাবু, কাজী এনায়েত আলী আলো, এস এম মোরশেদ আহমেদ মনি, নজরুল ইসলাম তালুকদার, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, অহিদুল ইসলাম পলাশ, শেখ মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, মীর মো. লিটন, হাজী মোতালেব মিয়া, মো. জাকির হোসেন, ইউসুফ আলী খান, হাসান ইফতেখার চালু, মো. জিয়াউল আলম খান, মোল্লা হায়দার আলী, এ্যাড. ফারুক হোসেন শেখ, মো. শাহজাহান জমাদ্দার।
করোনা মহামারীর পরিস্থিতি স্বাভাবিক হলে আবাসিক হল খোলা সাপেক্ষে খুবিতে পরীক্ষা গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে একাডেমিক বিষয় নিয়ে ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা উপস্থিত ছিলেন। সভায় হল না খুলে পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্তে প্রত্যেক ডিসিপ্লিন থেকে শিক্ষার্থীদের নিকট থেকে নেওয়া সম্মতি পর্যালোচনা করা হয়। সেখানে দেখা যায় প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী বর্তমান করোনা মহামারী পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় এবং হল না খুলে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক নয়। এ কারণে করোনা মহামারী পরিস্থিতি স্বাভাবিক হলে আবাসিক হল খোলা সাপেক্ষে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার আগে পর্যন্ত অনলাইনে স্ব স্ব ডিসিপ্লিনের প্রয়োজনীয় একাডেমিক কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে সকল ডিসিপ্লিনের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফলাফলও প্রকাশিত হয়। কেবলমাত্র ২০২০ সালের পরীক্ষা করোনা মহামারী পরিস্থিতির কারণে গ্রহণ এখনও সম্ভব হয়নি।
খুলনা শরীফ ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনাশরীফ ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন আজ শুক্রবার। সকাল ৯টায় জাতিসংঘ শিশু পার্ক সংলগ্ন সূর্যেরহাসি ক্লিনিকে এর আয়োজন করা হয়। খুলনাশরীফ ফাউন্ডেশন এর আয়োজন করে। উদ্বোধন করবেন খুলনা প্রেস ক্লাবের নয়া সভাপতি এস এম জাহিদ হোসেন। অতিথি থাকবেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য চিশতী সোহরাব হোসেন সিকদার। সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের সভাপতি শেখ মহিউদ্দিন চিশতী।
মণিরামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতারণ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার তাহেরপুর হাজীবাড়ি মাঠ ও বালিয়াডাঙ্গা খানপুর কলেজ মাঠে ৪০০ দুস্থ লোকের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনোয়ার নাইম, নেসার উদ্দিন খান আজম, আশরাফ ইয়াছিন, নাসিম খান, ফয়সাল হোসেন, জসিম খান, তাহমিদ খান, কামরুজ্জামান মানিক, আবু হুরায়রা প্রমুখ।
সংগঠনটির দায়িত্বশীল আশরাফ ইয়াসিন বলেন, পিসবের পক্ষ থেকে দেশের ২৬ জেলায় অসহায় শীতার্তদের মাঝে ১৩ হাজার কম্বল বিতারণ করা হয়েছে।
হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদানের দাবিতে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি সভা
খবর বিজ্ঞপ্তি
হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদানের দাবিতে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ইটাগাছা বউবাজারে সংগঠনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সাবান আলী, আকবর আলী, শিহাব আলী, ফিরোজ হোসেন প্রমূখ। এ সময় ফতেমা খাতুন, রেকসোনা খাতুন, সুনীল পদ দাস, কাওছার আলী প্রমূখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জেলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ হতদরিদ্র। এরমধ্যে প্রায় লক্ষাধিক ভূমিহীন হতদরিদ্র পরিবার রয়েছে। শীত মৌসুমে তাদের পরিবারের অধিকাংশ মানুষ খাদ্র সামগ্রী ও শাতবস্ত্র পরিধান করতে না পারায় ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে সরকারি-বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন আছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে শীতবস্ত্র প্রদানের ব্যবস্থা করা হলে ঐ মানুষগুলো নিরাপদে জীবন যাপন করার সুযোগ পাবে। এছাড়া বক্তারা আরও বলেন, ভূমিহীন আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের হত্যার বিচার বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি চাঁদাবাজ প্রতারক ভূমিহীন নামধারী কথিত নেতাদের গ্রেফতার পূর্বক বিচারের আওতায় আনার জোর দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা করেন।
এইচএসটিটিআইতে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ৮৯তম কোর্সের সমাপনী অনুষ্ঠান ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানে অডিটরিয়াম মিলনায়তে অনুষ্ঠিত হয়। ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় একাদশ ও দ্বাদশ শ্রেনীতে পাঠদানকৃত শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. মহিউদ্দিন আহম্মেদ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন‘‘ দক্ষতা ও মান উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নাই। প্রশিক্ষণ গ্রহন করে তা বাস্তবে শিক্ষার্থীদের মাঝে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে এইচএসটিটিআই এর পরিচালক ড. মোঃ আতিকুল ইসলাম পাঠানের সভাপতির বক্তৃতায় বলেন গুণগত প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থায় কাজ করছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে আইসিটি’র বিষয়ে প্রশিক্ষণের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ কোর্সে বিষয় ভিত্তিক আলোচনা করেন প্রতিষ্ঠানের অতিরিক্ত পরিচালক মানজার আলম, সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম। ১০ দিনব্যাপী বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কোর্সে খুলনা বিভাগের বিভিন্ন কলেজের ইসলাম শিক্ষা ও কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকগণ অংশগ্রহন করেন। গত ২১ নভেম্বর এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয় এবং বুধবার সকাল সাড়ে ১১টায় এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়।
গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে মহেশপুরে আলোচনা সভা ও বিজয় র্যালী অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে বুধবার বিকালে গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ছিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু,পৌর মেয়র আব্দুর রশিদ খান,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম পাঠান,জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক আলহাজ্ব শরীফুল ইসলাম,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,জেলা পরিষদ সদস্য প্রভাষক এম এ আসাদ শেখ হাসেম আলী,উপজেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান,সাধারণ সম্পাদক হারুন আর রশিদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।
পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এক বিশাল বিজয় র্যালী বের করা হয়।
মহেশপুরে বন্ধের তালিকায় ১৩টি প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
বন্ধ করে দেওয়া হবে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মানহীন ১৩টি প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার। সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগ থেকে ইতিমধ্যে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে।
সিভিল সার্জন দপ্তর থেকে জানা গেছে, গত ৮ ডিসেম্বর এ সংক্রান্ত একটি চিঠি (যারা স্মারক নং সিএসঝি/শা-১/২০২০/২৪৮৬) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া হয়েছে। সেখানে বেসরকারী হাসপাতাল ও ডায়াগনোষ্টিক সেন্টারের তালিকা রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ক্লিনিকের মান একেবারেই তলানীতে। স্বাস্থ্যবিধির বালাই নেই। নেই চিকিৎসার সুষ্ঠ পরিবেশ। ক্লিনিকগুলোতে সর্বক্ষন ডাক্তার ও নার্স থাকেন না। সিভিল সার্জন অফিস থেকে তদন্ত করতে গিয়ে এসব অসংগতি ধরা পড়ে।
জানা গেছে, মহেশপুর উপজেলায় ব্যাংঙ্গের ছাতার মতো গজিয়ে উঠা ক্লিনিক গুলোতে প্রতি নিয়ত একের পর এক অপ্রতিকর ঘটনা ঘটেই চলেছে। ভূয়া ডাক্তার, নার্স ও মানহীন যন্ত্রপাতি দিয়ে ক্লিনিক চালানোয় প্রসূতি মৃত্যুর হারও চোখে পড়ার মত। এদিকে বিপদের মুখে পদে এলাকার সহজ-সরল মানুষ গুলো হচ্ছেন আর্থিক ভাবে সর্বশান্ত কেউ আবার প্রিয়জনকে হারিয়ে ভুগছেন স্বজন হারানোর বেদনায়। এদিকে ক্লিনিক মালিকরা কোন কিছুর তোয়াক্কা না করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাহগাছ বনে গেছেন।
বন্ধের তালিকায় থাকা এসকল প্রতিষ্ঠানগুলো হলে, মহেশপুর উপজেলার গ্রামীন প্রাইভেট হাসপাতাল, পাতিবিলা মহেশপুর প্রাইভেট হাসপাতাল, ফাতেমা ক্লিনিক, সীমা ক্লিনিক, সুমন ক্লিনিক, ভৈরবা বাজারের মোমেনা প্রাইভেট হাসপাতাল, জিন্নানগরের নিউ মডার্ন ক্লিনিক, জিন্নানগর ক্লিনিক, নেপার মোড়ের পিয়ারলেস প্রাইভেট হাসপাতাল, বাকোসপোতা বাজারের মা ও শিশু প্রাইভেট হাসপাতাল, একই বাজারের একতা ক্লিনিক, গুড়দাহ বাজারের মায়ের দোয়া প্রাইভেট হাসপাতাল, পদ্দপুকুর মোড়ের মহিউদ্দীন প্রাইভেট হাসপাতাল, মহেশপুরের সনো ডায়াগনোষ্টিক সেন্টার, মাষ্টার ডায়াগনোষ্টিক সেন্টার।
এ ব্যাপারে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সরকারের নির্দেশে এসব তালিকা করা হয়েছে। এখানে কোন স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব নেই। তিনি জানান, অচিরেই ম্যাজিষ্ট্রেট ও পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে তালিকা ভুক্ত এ সব ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।
এব্যাপারে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিব জানান, ১৩টি প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার বন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা সর্বক্ষনিক এসকল ক্লিনিক গুলোতে নজর রাখছি। তবে সম্পূর্ণ রুপে বন্ধের ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি। এটার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল জানান,ঝিনাইদহ সিভিল সার্জন অফিস থেকে একটা চিঠি পেয়েছি, তবে সেটা বন্ধের ব্যাপারে কিনা জানি না।
যশোরের শার্শা সীমান্ত থেকে ২২১ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ সদস্যরা
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা সীমান্ত থেকে ২২১ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ) দুপুরে সীমান্তের বাগআঁচড়া এলাকার রাড়ীপুকুর গ্রামে অভিযান চালিয়ে ২২১ বোতল ফেনসিডিলের চালানটি আটক করে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটক ফেনিসিডিলের মূল্য ২ লাখ ৬৫ হাজার টাকা বলে পুলিশ জানায়। আটকরা হলো – রফিক উদ্দিনের ছেলে শাওন আহম্মেদ (৩২),শান্তি কর্মকারের ছেলে সবুজ কর্মকার (৩০),নিখিল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২৫) ও বাশার মুন্সির ছেলে মোঃ তপু (৩০)। এদের প্রত্যেকের বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারি বাগআঁচড়া এলাকার রাড়ীপুকুর গ্রামের মধ্য দিয়ে বিপুল পরিমান ফেনসিডিলের একটি চালান ভারত থেকে পাচার করে এনে গোপনে একটি প্রাইভেটকারে মজুদ করছে । এসময় বাগআঁচড়া পুলিশ ফাড়ির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ২২১ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
কেশবপুরে ইউএনও’কে নববর্ষের ফুলেল শুভেচ্ছা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে বৃহ¯পতিবার দুপুরে নবাগত উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেনকে ইংরেজি নববর্ষের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাস মিনিবাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দরা। এ সময় নেতৃবৃন্দরা তার সাথে কুশল বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কেশবপুর বাস মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি আফছার উদ্দীন গাজী, সাধারণ স¤পাদক সুব্রত মুখার্জী উজ্জ্বল, সাংগঠনিক স¤পাদক নূরুল হুদা, সড়ক স¤পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ দেবনাথ, মঈন উদ্দীন মোড়ল, গোবিন্দ কুমার ঘোষ, স্বপন দাস, রমেশ পাল প্রমুখ।
“গ্রুপিং এ ক্ষতবিক্ষত শৈলকূপা উপজেলা বিএনপি, তবে খোজ নেই পৌরসভা ভোটের মাঠে ”
ঝিনাইদহ প্রতিনিধি:
পৌরসভা নির্বাচন সামনে রেখে সরগরম ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা। আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচন হবে এ উপজেলায়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল মেয়র পদে প্রার্থী দিয়েছে। তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়েছে নানামুখী প্রচার-প্রচারণা। তবে মাঠে নেই বিএনপি।
খোঁজ নিয়ে জানা গেছে, কমিটি গঠন ও নেতৃত্ব নিয়ে দলটির স্থানীয় নেতাকর্মী, সমর্থকদের মধ্যে ব্যাপক কোন্দল, গ্রুপিং এমনকি কেউ কারো সঙ্গে মুখ দেখাদেখি পর্যন্ত করছেন না। এসবের কারণে একা হয়ে পড়েছেন বিএনপি প্রার্থী খলিলুর রহমান। তিনি দলটির একক প্রার্থী হলেও তার পক্ষে কোনো নেতাকর্মীই প্রচারে নামছেন না।
খোঁজ নিয়ে আরো জানা গেছে, শৈলকুপায় বিএনপির নেতাকর্মীরা ৬টি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন। এসব গ্রুপের নেতৃত্বে আছেন বিএনপির সাবেক এমপি আব্দুল ওহাব, কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড ও ওসমান আলী। এছাড়া থানা, পৌরসহ অঙ্গ-সংগঠনের কমিটি গঠন নিয়েও নেতাকর্মীরা কোন্দলে জড়িয়ে পড়েছেন। এমন দ্বন্দ্ব-কোন্দলে পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা উধাও। তবে এসব বিষয় নিয়ে কথা বলতে নারাজ শৈলকুপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব। তিনি জানান, এসব নিয়ে তিনি আর কথা বলতে চান না। দলের বর্তমান অবস্থা নিয়ে তার কোন মন্তব্য নেই। শৈলকুপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খাঁন দিপু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, দলে অনুপ্রবেশকারী বা অন্য দল থেকে আসাদের প্রাধান্য দিয়ে একের পর এক কমিটি হয়ে যাচ্ছে, এতে করে দলের পোড় খাওয়া নেতাদের ঠায় হচ্ছে না। বিশেষ করে পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কমিটিতে ত্যাগী নির্যাতিত ও প্রকৃত কর্মীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি করায় ভোটের মাঠে কোন কর্মী খুজে পাওয়া যাচ্ছে না । ঝিনাইদহ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শৈলকুপা বিএনপির নেতা ওসমান আলী জানান, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ কেন্দ্রে প্রভাব বিস্তার করে একের পর এক শৈলকুপা বিএনপি ও অঙ্গ-সংগঠনের যে কমিটি অনুমোদন করিয়ে দিচ্ছেন তাতে দলের সবাই হতাশ। তিনি আরো বলেন,প্রকৃত নির্যাতিত মাঠের কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করায় হতাশ হয়ে কেউ মাঠে নামতে চাইছে না।
দলের এমন অবস্থায়, অবশ্য বিএনপি প্রার্থী খলিলুর রহমান দাবি করছেন কোন্দল এখনো বড় বাধা হয়ে দাঁড়ায়নি। সাংগঠনিক প্রক্রিয়ায় দলের কার্যক্রম চালাতে হয়। সেসব প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারলে দল সুসংগঠিত হবে।
গিলাতলা যুব সংঘের জরুরী সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
গিলাতলা যুব সংঘের জরুরি সভা বৃহস্পতিবার বিকাল ৪ টায় গাফফারফুড মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় । যুব সংঘের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লার পরিচালানায় বক্তৃতা করেন মোঃ তাজিম হোসেন, মোঃ মনিরুল ইসলাম , তুরান মোল্লা , মোঃ ফেরদাউস হোসেন, রাজু শেখ , কামাল হোসেন, মোঃ জাহাঙ্গীর , মোঃ বাবলু, শামিম হোসেন প্রমুখ । সভায় অতিদ্রুত সংগঠনের নিজস্ব জায়গায় ক্লাব নির্মাণ , নতুন সদস্য সংগ্রহ আগামী ৫ জানুয়ারী এলাকার করোনা কালীন অসহায় মানুষের সুবিধার্থে ফ্রি মেডিকেল ক্যাম্প করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় ।
ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে ১৬ দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্টে ইলেভেন স্টার বিজয়ী
ডুমুরিয়া প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে মুন লাইট ক্লাব আয়োজিত ১৬ দলীয় শর্ট পিচ শ্যাডো ক্রিকেট টুর্নামেন্টে ডুমুরিয়া ইলেভেন স্টার চ্যাম্পিয়ান হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ খেলা শুরু হয় আর আজ সকাল সাড়ে ৭ টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। অত্যন্ত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু খেলাটির শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগৈর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। এর আগে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছফার হোসেন জোয়াদ্দার, মাসুদ রানা নান্টু ও ইসমাইল হোসেন বিশ্বাস। সভাপতিত্ব করেন জামিল আক্তার লেলিন। নক আউট পর্বের এ খেলায় চুড়ান্ত পর্বে অংশ গ্রহন করে ডুমুরিয়া ইলেভেন স্টার ও এল টি এক্স আই ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে ইলেভেন স্টার নির্ধাতি ৬ ওভারে ৬৩ রান করে। জবাবে এল টি এক্স আই নির্ধারিত ৬ ওভারে মাত্র ৪৪ রান করে। ৪০ রানের ঝরো ইনিংস খেলে বিজয়ী দলের সুজন ম্যান অপ দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অপ দ্যা সিরিজ নির্বাচিত হন সাগর। মুন লাইট ক্লাবের মিজান বিশ্বাস, মুরাদ বিশ্বাস, মাহাবুর রহমান, মেহেদী হাসান, ওহিদুজ্জামান আকাশ, বাহারুল ইসলাম, সেতু সরদার, আকবর হাওলাদার, এনামুল মোড়ল এর সার্বিক সহযোগিতায় আছাদুজ্জামান মিন্টুর উপস্থাপনায় জামিল আক্তার লেলিনের সভাপতিত্বে পুরস্কার বিতরন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার আবু সাঈদ, প্রভাষক আব্দুল কাইয়ূম জমাদ্দার, আলহাজ্ব মনিরুজ্জামান, জাহাঙ্গীর বিশ্বাস, মাওঃ আব্দুর রাজ্জাক, সুমন সরদার, নজরুল সরদার, রতœা পারভীন প্রমুখ।
আরাজি ডুমুরিয়ায় ৮ দলীয় ব্যাটমিন্টন খেলায় মুস্তাকিন-ওয়ালিউল্লাহ জুটি চ্যাম্পিয়ন
ডুমুরিয়া প্রতিনিধি
উত্তর আরাজি ডুমুরিয়ায় গতকাল বুধবার রাতে ৮ দলীয় ব্যাট মিন্টন খেলার ফাইনালে ২০-১০ পয়েন্টে ডুমুরিয়ার মুস্তাকিম ও ওয়ালিউল্লাহ জুটি বিজয়ী হয়েছে। আরাজি ডুমুরিয়া শেখ পাড়া মাঠে অনুষ্ঠিত এ খেলায় চুড়ান্ত পর্বে তারা আরাজি ডুমুরিয়ার নাইম ও সোহান জুটিকে পরাজিত করে। নক আউট পর্বের এ খেলায় ৮ টি দল অংশ গ্রহন করে। আম্পায়ারের দায়িত্বে ছিলেন মোজাম্মেল হক মোহন, মাষ্টার আব্দুর রউফ মোড়ল ও আবু জাফর মোড়ল। রাত ১২ টায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার তুলে দেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। আবু বক্কার বিশ্বাস, হারুনুর রশিদ বাবু, বিল্লাল শেখ, হাসান শেখ, আব্দুল্লাহ মোড়ল, আলমগীর মোড়ল, মিম হোসেন, ইকবাল শেখ, আব্দুল্লাহ শেখ, আবু হানিফ বিশ্বাস, মাহফুজ শেখ, রিয়াদ শেখ, আসিফ বিশ্বাস, জয়নাল মোড়ল, সাজু শেখ, শামীম শেখ, হোসাইন মোল্লা, আরাফাত শেখের পরিচালনায় এ খেলায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগৈর সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোড়ল, আবুল হোসেন মোল্লা, ফরিদ জোয়াদ্দার, শেখ রাব্বি হোসেন জনি, শাহাজান শেখ, সুমন শেখ প্রমুখ।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে সারা রাত ব্যাপী মুন লাইট ক্লাব আয়োজিত ১৬ দলীয় ক্রিকেট খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠানে অংশ নেন। রাতে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন সাজিয়াড়া গ্রামের ইমরান হোসেনকে দেখতে যান। এছাড়া গতকাল গভীর রাত পর্যন্ত দক্ষিণ ডুমুরিয়া, সাজিয়াড়া, ডুমুরিয়ার বাজার, আরাজি ডুমুরিয়া, খলশী, গোলনা ও মির্জাপুর গ্রামে থার্টি ফাস্ট নাইট উপলক্ষে বোনভোজনে অংশ গ্রহনকারী সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে ছিলেন, মোজাম্মেল হক মোহন, রেজাউল ইসলাম, হারুনুর রশীদ বাবু, জাহাঙ্গীর মোড়ল, সুমন শেখ, বিল্লাল সরদার, সুরুজ মোড়ল, পলাশ রায়, বাধণ মন্ডল ।
কেশবপুর প্রেসক্লাবে ক্যারাম টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর প্রেসক্লাবের আয়োজনে আন্ত:ক্যারাম বোর্ড টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক শেখ শাহিন।
আলোচনা সভা শেষে কেশবপুর প্রেসক্লাবে ৮ দলীয় আন্ত: কেরাম বোর্ড টুর্নামেন্ট প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন হওয়া ফুয়াদ-সুশান্ত জুটি ও রানার্স আপ বাপী-সিদ্দিক জুটির হাতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ট্রফি তুলে দেন। এর আগে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ফুলতলা জামিরা বাজার স্কুল এন্ড কলেজের ৪ শিক্ষক কর্মচারীর বিদায়ী সংবর্ধনা
ফুলতলা প্রতিনিধি
ফুলতলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ৪ শিক্ষক-কর্মচারীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিএমএ সালাম। প্রভাষক সমীর কুমার বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মোঃ ইউনুছ আলী শেখ, শেখ নজরুল ইসলাম, মোঃ নেছার উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী, মাওঃ সিরাজুল ইসলাম, প্রভাষক গোলাম মোস্তফা আল মুজাহিদ, সাবিনা ইয়াসমিন, খাদিজা পারভিন, বিদায়ী শিক্ষক মোঃ গোলাম সরোয়ার মোল্যা, মমতাজ বেগম, আঃ মালেক মোল্যা প্রমুখ।
নিরাপদ খাদ্যের জনসচেতনতায় ক্যারাভান রোড শো’
বিশেষ প্রতিনিধি
”জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ এবং পরিচ্ছন্ন খাদ্য গ্রহণ করুন”। এই স্লোগানকে সামনে রেখেই জনসচেতনতা সৃষ্টিতে কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা শীর্ষক ক্যারাভান রোড শো’ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্যারাভান রোড শো’র উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগীতায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ,কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু ও ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহার সভাপতিত্বে অনষ্ঠিত অনুষ্টানে বক্তারা বলেন, সুস্থ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের বিকল্প নেই। তাই সব সময় পরিচ্ছন্ন বিষমুক্ত করে সেই খাবার গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, খাদ্য রাখার পাত্রগুলোও হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। না হলে খাবারের পুষ্টিগুণ ধরে রাখাও একান্ত দরকার। অতিরিক্ত কীটনাশকে উৎপাদিত সবজি না খাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। রান্নার বিষয়টিও খেয়াল রাখা একান্ত জরুরী। কেননা কতক্ষন আগুনে সেদ্ধ করলে খাবারের পুষ্টিগুণ ধরে রাখা যায় সেটাও মা বোনসহ রাধুনীদের জানা দরকার। যে কারনে জনসচেতনতা সৃষ্টিতে নিরাপদ খাদ্য উৎপাদনে কাজ করছে বর্তমান সরকারের সংশ্ল্ষ্টি মন্ত্রণালয়,নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অনুষ্টানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সূচন্দন মন্ডল ও জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা রাসেল, মিডিয়াকর্মি হাবিব ওসমান, মিশন আলীসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। শেষে করোনা মেকাবেলায় উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরনের পর ক্যারাভান রোড শো’র করা হয়।
বাগেরহাটে স্বর্গীয় দুলাল কৃষ্ণ শিকদার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের সায়ড়া মধুদিয়া কলেজিয়েট স্কুল মাঠে স্বর্গীয় দুলাল কৃষ্ণ শিকদার আন্ত ওর্য়াড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন বৃহস্পতিবার বিকাল ৩টায় কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় হাকিমপুর ৩নং ওর্য়াড বনাম দক্ষিন খানপুর কালিবাড়ী ৯নং ওর্য়াডের মধ্যকার খেলায় ৪-০গোলে হাকিমপুর ৩নং ওর্য়াড বিজয়ী হয়ে ট্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। প্রথম আর্ধের খেলা শুরুর ৭ মিনিটের সময় ৩নং ওর্য়াডের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় ইনামুল ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এর ১৫মিনিট পরে একই দলের ৬নং জার্সি পরিহিত খেলোয়াড় লায়ান আরো একটি গোল করতে সক্ষম হয়। পরে দ্বীতিয় আর্ধের খেলা শুরুর ১৭মিনিটে ৩নং ওর্য়াডের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় ইনামুল আরো ১টি গোল করেন। পরে খেলা শেষ হওয়ার ১২মিনিট আগে একই দলের ৬নং জার্সি পরিহিত খেলোয়াড় লায়ান আরো একটি গোল করে ৪-০গোলে দলকে বিজয়ী করেন। খেলা পরিচালনা করেন বসির আহম্মেদ, তাঁকে সহযোগীতা করেন আলী আকবার, নাজমুল হোসেন ও আব্দুর রহমান। ধরাভার্ষ্য প্রদান করেন বনি আমীন ও সুনিত কুমার মন্ডল। খেলা শেষে সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নির্বাহী অফিসার মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহম্মুদ হাসান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ¦ আব্দুল বাকি তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এম এ মতিন ও আয়োজক কমিটির প্রধান পেষ্টপোষক সমাজসেবক শিশির শিকদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাইনতলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লা ফকির, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম ফরাজি, চিন্ময় দেবনাথ, আকতারুজ্জামান টুকু, দেব রঞ্জন দাস, মহব্বত আলী চাকলাদার ও ননীগোপাল সাহা সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। খেলায় ২০হাজারেরও বেশি র্দশক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
ফকিরহাটের আট্টাকায় ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে স্বাধীনতার ৫০বছর পূর্তিতে সাবেক নির্বাচন কমিশনার সৈয়দ গোলাম মাহবুব আলী স্মৃতি ৮দলীয় ক্রিকেট টুর্নান্টে খেলার উদ্বোধন বৃহস্পতিবার সকাল ১১টায় আট্টাকা কে, আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বেলুন ও ফেষ্টুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ (আমেরিকা প্রবাসী) প্রধান অতিথি সৈয়দ ফিরোজ আহমেদ। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (অর্থ বিভাগ) সরদউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিমান বাহিনীর অবরস প্রাপ্ত স্কোয়াড্রন লিডার শামিম, পদ্মা সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক সৈয়দ মারুফ হোসেন, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার, গ্রামীন ব্যাংকের ম্যানেজার মো: জাহাঙ্গির হোসেন, আট্টাকা স্পোটিং ক্লাবের শাহবুদ্দিন সাবু, মো: ইবারাত হোসেন, সাজ্জাদ হোসেন সাজু, সৈয়দ অনুজ প্রমূখ।
ফকিরহাটের লখপুর কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতার মুরাল উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের লখপুর আলহাজ্ব আম্বিয়া-ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব শেখ আবু বকর সিদ্দিক এর মুরাল উদ্বোধন বুধবার দুপুর ১টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মুরাল উদ্বাধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লখপুর গ্রুপ অব কোম্পানীজ ও এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এস এম আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবুল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ স.ম. নাসিম উদ্দিন মাহতাব। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: গোলাম রব্বানী, সহকারি প্রধান শিক্ষক হালিমা খাতুন, শিক্ষক এস এম ওবাইদুল্লাহ, এরশাদ আলী, জিএম হেদায়েত প্রমূখ।
অভয়নগরে এপেক’র কম্বল পেল পাঁচশ’ শীতার্ত মানুষ
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
অভয়নগরে অ্যাসোসিয়েশন অফ পাবনা এক্স ক্যাডেটস (এপেক) এর সৌজন্যে গরীব, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শাহ্ হাদীউজ্জামান স্বাধীনতা মঞ্চ থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, পাবনা ক্যাডেট কলেজের এক্স ক্যাডেটস মঈনুর জহুর মুকুল (২য় ব্যাচ), প্রকৌশলী রবিউল আলম (৩য় ব্যাচ), মোস্তফা কামাল (৪র্থ ব্যাচ), ডা. আহসান উজির (৩০তম ব্যাচ), সোনালী ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যাস্থাপক শামসুজ্জামান শামীম, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি অহিদুজ্জামান ওয়াহিদ, আওয়ামী লীগ নেতা কাজী গোলাম কুদ্দুস টিপু, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, এক্স ক্যাডেটস মুসফিক এনাম রাতুল, মোছাদ্দেক হায়াত রুম্মান, সাদমান জহুর প্রমুখ। এরআগে সকালে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন দুস্থ রোগীদের জন্য এপেকের পক্ষ থেকে কম্বল হস্তান্তর করা হয়। কম্বল গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহমুদুর রহমান রিজভী। বিকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা কাজী গোলাম কুদ্দুস টিপু ওরফে টিপু কাজীর সহযোগিতায় এপেক’র পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
অভয়নগরে হঠাৎ মোটরসাইকেল চুরি বেড়েছে
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর উপজেলায় হঠাৎ করে মোটরসাইকেল চুরি বেড়ে গেছে। রাস্তার পাশে, অফিসের সামনে, বাড়ি থেকে এমনকি বিলের মধ্য থেকেও চুরি হচ্ছে মোটরসাইকেল। মোটরসাইকেল চুরি বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে বাইক মালিকরা। প্রশাসনের প্রতি দ্রুত সময়ের মধ্যে সক্রিয় চোর সিন্ডিকেট শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। বিভিন্ন বাইক মালিকের দেওয়া অভিযোগের ভিত্তিতে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মতিয়ার রহমান মোল্যার ছেলে তরিকুল মোল্যা তাঁর ব¬াক রঙের ১৫০সিসি এপাচি বাইক নিয়ে সবজি ক্ষেত দেখতে দেয়াপাড়া গ্রামে যান। দেয়াপাড়া ব্রীজ সংলগ্ন তাঁর নিজের পটল ক্ষেতের পাশে বাইক রাখেন। ক্ষেত থেকে ফিরে দেখেন বাইক নাই। গতকাল বৃহস্পতিবার তিনি বাইক চুরির জিডি করেছেন। চুরি যাওয়া এপাচি মোটারসাইকেলের ডিজিটাল নং- যশোর ল- ১২- ৩২৫২, চেসিস নং- এমডি৬২৪ এইচসি১৫ এইচ২৮৫২১৯০, ইঞ্জিন নং- সি১৮৭২৪৩৮৬৮। এ ঘটনার কয়েক দিন আগে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন আরজু নামের এক ব্যবসায়ীর সাদা রঙের এপাচি মোটারসাইকলে বাড়ির মধ্য থেকে চুরি হয়। নওয়াপাড়া পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাইক চুরি হচ্ছে। লক করা বাইকও চুরি করছে চোরচক্র। বেপরোয়া চোর চক্রের অত্যাচারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাইক মালিকরা। বাইক মালিকদের পক্ষ থেকে প্রশাসনের নিকট সড়কে নজরদারী বৃদ্ধিসহ চোর সনাক্ত করে তাদেরকে আইনের আওাতায় আনার দাবি করা হয়েছে।
তেরখাদায় যুবলীগ সভাপতির শাশুরির মৃত্যুতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
তেরখাদা উপজেলা আওয়ামী লীগ নেতা তানভীর সরোয়ার রিপন ও তেরখাদা উপজেলা যুবলীগ সভাপতি এফ এম মফিজুর রহমানের শাশুরি সালেহা রহমান (৫৯) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১২.৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন ( ইন্না … রাজিউন)।তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, তেরখাদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান এবং তেরখাদা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
অনুরুপ বিবৃতি প্রদান করেছেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, তেরখাদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরাঙ্গীর।
চালনা পৌরসভার নব নির্বাচিত মেয়রের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান
খবর বিজ্ঞপ্তি
চালনা পৌরসভার নব নির্বাচিত মেয়র সনত কুমার বিশ্বাস পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর বৃন্দদের নিয়ে গতকাল বিকাল ৪টায় খুলনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে ধন্যবাদ জ্ঞাপণ সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই সনত কুমার বিশ্বাসকে নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করায় চালনা পৌরসভায় বসবাসরত জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার।তিনি চালনা পৌরসভায় চলমান সকল উন্নয়নমূলক প্রকল্পের যথাযথভাবে বাস্তবায়নে নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের প্রতি আহবান জানান।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বি এম এ সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. নিমাই চন্দ্র রায়, মহানগর আওয়ামী লীগ নেতা ও প্যানেল মেয়র আলী আকবর টিপু, জেলা আওয়ামী লীগ নেতা রফিকুর রহমান রিপন, এ্যাড. শাহ্ আলম, অধ্যাক্ষ দেলোয়ারা বেগম, এ্যাড. তারিক হাসান মিন্টু, বিনয় কৃষ্ণ রায়, জয়ন্তি রাণী সরদার, শোভা রাণী হালদার, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আব্দুল মান্নান গাজী, শেখ মোঃ আবু হানিফ, মোঃ ইমরান হোসেন, শিউলী সরোয়ার, বিধান চন্দ্র রায়, খাদিজা আক্তার, সাহিদা ইসলাম নয়ন, এস এম কবির হোসেন, শেখ আব্দুল কাদের, মাসুম আলী ফকির, রনজিত কুমার মন্ডল, সরোজিত কুমার রায়, বিবেকানন্দ রায়, রতন মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, বিধান বিশ্বাস, আকাশ রায়, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, কবিরুল ইসলাম, আব্দুর রহমান, মোঃ রাসেল, মফিজুর রহমান মুন্না, মিথুন সরদার, মিহির রায়, মাসুম হাওলাদার প্রমুখ।
যশোরে হেলপার কর্তৃক ট্রাক চুরির অভিযোগে মামলা
যশোর অফিস
বুধবার দুপুরে যশোর খয়েরতলা সেনানি পাম্প থেকে হেলপার কর্তৃক ৬ লাখ টাকা মূল্যের ছয় চাকার ট্রাক চুরির ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ট্রাকের মালিক যশোরের চৌগাছা উপজেলার মাসিলা গ্রামের আব্দুর রজ্জাকের স্ত্রী নাসিমা খাতুন বাদি হয়ে বুধবার দিবাগত গভীর রাত ১২ টার পর মামলাটি করেন। মামলায় আসামী করা হয়েছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে বাবু মন্ডল।
ট্রাক মালিক মামলায় বলেছেন, বুধবার ৩০ ডিসেম্বর দুপুর ১ টায় (যশোর ট-১১-৩০৯৫) ট্রাকের চালক যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের কওছার আলী হেলপার বাবু মন্ডলকে ট্রাক পরিস্কারের কথা বলে চৌগাছার দিকে চলে যায়। সেনানি পাম্পে থাকা উক্ত ট্রাক হেলপার বাবু মন্ডল দুপুর ১ টা হতে ২ টার মধ্যে যে কোন সময় ট্রাক পরিস্কারের কথা বলে রুপদিয়া বাজারের দিকে চলে যায়। পরে উক্ত হেলপারের মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে বাবু মন্ডল তার মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দেয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায় না পেয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করে।
যশোরে গৃহবধূর ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার কথা বলে চাঁদাদাবি আদায় ও হুমকী
যশোর অফিস
এক গৃহবধূর সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ছবি তুলে ছবি ইন্টারনেটে দেওয়ার কথা বলে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বিভিন্ন সময় ৬০ হাজার টাকা আদায় পূর্বক বাকী টাকার জন্য প্রাণ নাশের হুমকীর অভিযোগে মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে ৪ জনকে। আসামীরা হচ্ছে,যশোর শহরের শংকরপুর পশু হাসপাতালের পাশের্^ কাজী তৌহিদুল ইসলামের ছেলে রাকিব ওরফে ভাইপো রাকিব,চাঁচড়া রায়পাড়ার তৈয়ব আলীর ছেলে সাব্বির,খালদার রোড নাথপাড়ার নিমাই নাথের ছেলে নয়ন সাহা ও শংকরপুর গোলপাতা মসজিদের কাঠ হারুনের ছেলে মামুন ওরফে ল্যাটা মামুন ওরফে ভাগ্নে মামুনসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ভোলা কলোনীর রাশেদুল ইসলামের স্ত্রী শারমিন আক্তার বুলবুলি হাওলাদার বাদী হয়ে মামলায় বলেছেন, রাকিব ওরফে ভাইপো রাকিবের সাথে মোবাইল ও ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগের সূত্রধরে পরিচয়। পরিচয়ের এক পর্যায় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায় না বলে মোবাইলে ছবি তোলে। পরবর্তীতে উক্ত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা বলে ২ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ছবি ইন্টার নেটে ছাড়িয়ে দেওয়ার হুমকী দেওয়ায় বিভিন্ন ৫/৬ কিস্তিতে নগদ ৬০ হাজার টাকা প্রদান করে। বাকী ১লাখ ৪০ হাজার টাকার জন্য হুমকী দেয়। গত ৩০ ডিসেম্বর বুধবার রাত সোয়া ৮ টায় শংকরপুর পশু হাসপাতালের পাশের্^ হাউজিং মাঠে শারমিন আক্তার বুলবুলি হাওলাদার ও তার ভাইবোন এবং প্রতিবেশী গেলে বাকী টাকা চায়। ছবি ফেরত দিতে বললে বাকী টাকা চেয়ে প্রাণ নাশের হুমকী দেয়।
যশোরে এগ্রোটেকের পোল্ট্রির ফিড খেয়ে লাখ লাখ টাকার মুরগির মড়ক
যশোর অফিস
এগ্রোটেক কোম্পানির পোল্ট্রির ফিড খাওয়ানোর ফলে যশোরে ২২জন খামারীর সর্বনাশ হয়েছে। ওই ফিড খেয়ে ইতোমধ্যে হাজার হাজার মুরগি মারা গেছে। খাবারে গুনগত মান নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় এসব পোল্ট্রির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন খামারীরা। হঠাৎ অনেক মুরগির মৃত্যুর ফলে পূঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। ফলে তারা ওই কোম্পানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন।
সরেজমিনে যশোরের কেশবপুরের বুড়িহাটি, আওয়ালগাতী, মহাদেবপুর,কাবিলপুর বগা , ধর্মপুর, ও পাটকেলখাটা গ্রামের বিভিন্ন পোল্ট্রির খামারের গিয়ে দেখা গেছে, মুরগির পায়খানার রাস্তা বন্ধ হয়ে গেছে। পায়খানা না হওয়ায় যন্ত্রণায় ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এগ্রোটেক কোম্পানির পোল্ট্রির ফিড খাওয়ানোর ফলে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান খামারীরা। তাদের দাবি ওই খাবার খাওয়ানোর পরপরই পোল্ট্রির শ্বাসকষ্ট হচ্ছে,পায়ের গিরা ফুলে যাচ্ছে ও পায়খানার নাড়ী সংকুচিত হয়ে মুরগি মৃত্যুর যন্ত্রনায় ছটফট করে অবশেষে মারা যাচ্ছে। বুড়িহাটি গ্রামের গাজী পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী আছির উদ্দিন গাজী বলেন, ‘গত সপ্তাহে হঠাৎ তার খামারে মুরগি মারা যেতে থাকে। লক্ষ্য করে দেখা যায় মুরগি পায়খানা করতে পারছে না। পায়খানার যন্ত্রণায় মুরগি ছটফট করছে। এরপর লাফাতে লাফাতে মারা যাচ্ছে। বিষয়টি মোবাইল ফোনে পশু চিকিৎসকদের জানানো হলে তারা কোন সমাধান দিতে পারেননি।’ তিনি আরও বলেন, ‘প্রথমে তারা বুঝতে পারেন নাই এগ্রোটেক কোম্পানী পোল্ট্রি ফিড খাওয়ার ফলে পোল্ট্রি মারা যাচ্ছে। পরে বুঝতে পেরে ওই খাবার বন্ধ করে দেন। কিন্তু তার আগেই খামারের ২ হাজার পোল্ট্রি মারা গেছে। ওই মুরগির বয়স ছিল ৩৮দিন। ফিড খাওয়ানোর মুরগি ৪৮ ঘন্টার মধ্যেই যার মৃত্যু হয়েছে। এতে তার প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে। বিষয়টি আঁচ করতে পেরে এগ্রোটেক কোম্পানীর ডিলাররা অবশিষ্ট খাবার খামার থেকে কৌশলে নিয়ে গেছে।’
খবর পেয়ে এগ্রোটেক কোম্পানীর স্থানীয় ডিলার মিজানুর রহমান ও যশোর জেলা ডিলার শরিফুল ইসলাম বিভিন্ন খামারে যান। এ সময় তারা খামারীদের সাথে কথা বলেন। এ ব্যাপারে জানতে চাইলে এগ্রোটেক কোম্পানীর স্থানীয় ডিলার মিজানুর রহমান বলেন, ‘তারা জানতে পেরেছেন ২২টি খামারে একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। যার কারণে এগ্রোটেক ফিড কোম্পানীর খাবার সব খামারে বন্ধ করে দেয়া হয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক এগ্রোটেক ফিডের আরেকজন ডিলার বলেন, ‘আমিও এ খাবার বন্ধ করে দিয়েছি। এ খাবার খাওয়ানোর ফলেই পোল্ট্রির মৃত্যু হচ্ছে।’
বুড়হাটি গ্রামের খোদা বক্স সরদারের ছেলে আব্দুল বনিন এর খামারে ১৩ মুরগির মধ্যে ৯শ’ মুরগি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই মারা গেছে। বাকি ৪শ’ মুরগি তিনি নাম মাত্রমূল্যে দ্রুত বিক্রি করে দেন। একই অবস্থা হয়েছে আশপাশের প্রায় ২২টি মুরগির খামারে। একাধিক ফার্ম মালিকদের সাথে কথা বলে জানা যায় তারা সবাই এগ্রোটেক কোম্পানীল পোল্ট্রির ফিড খাওয়াতো। ওই কোম্পানীর একটি চালানে আসা খাবারের গুণগত মান নিয়ন্ত্রণহীন হয়ে এসব মুরগির মারা গেছে। ফলে কোম্পানীর প্রতিনিধিরা ওই খাবার দ্রুত ডিলার ও খামারীদের কাছ থেকে অপসারণ করে ফেলেছেন।
স্থানীয় আওয়ালগাতী বাজারে অবস্থিত এগ্রোটেক কোম্পনীর ডিলার ভাই ভাই এন্টারপ্রাজের সত্তাধিকারী মিজানুর রহমান বলেন, ‘তিনি প্রতি মাসে ওই কোম্পানীর ৩০ টন পোল্ট্রির ফিড বিক্রি করেন। যা ৩৫ থেকে ৪০ হাজার মুরগিকে খাওয়ানো হয়ে থাকে। আপাতত এ কোম্পানীর ফিড বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। একই এলাকার এগ্রোটেক কোম্পানীর সব ডিলার ইতোমধ্যে খাবার বিক্রি বন্ধ করে দিয়েছে। ’
এদিকে যশোরে এগ্রোটেক কোম্পানীর খাবার খেয়ে হাজার হাজার মুরগির মৃত্যু ও তাদের ফিড বন্ধের খবর পেয়ে ২৭ ডিসেম্বর ঢাকা থেকে এগ্রোটেক ফিড কোম্পানীর একটি বিশেজ্ঞ টিম গাজী পোল্ট্রির ফার্মসহ কয়েকটি খামার সরজমিনে পরিদর্শন করেন। তারা মৃত্যু মুরগির পোস্টমটেম ও নমুনা সংগ্রহ করে নিয়ে যান। তবে খামারীদের এই ক্ষতিপূরণ ব্যাপারে তার কোন সাড়া দেননি।এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারীরা। এমনিতেই করোনার কারণে পোল্ট্রি খামারীদের বড় লোকসান হয়েছে। প্রায় ১ বছর যাবত তারা ন্যায্য মূল্যে পোল্ট্রি বিক্রি করতে পানেনি। তারপর হঠাৎ করেই আবার পেল্ট্রি ফিডের দাম বস্তা প্রতি দেড় থেকে ২শ’ টাকা বৃদ্ধি করেছে কোম্পানীগুলো। এতে খামারীদের পথে বসার উপক্রম হয়েছে। এমন অবস্থায় খামারীরা যশোরের জেলা প্রশাসনসহ সংশি¬ষ্ট বিভাগের প্রশাসনের সহায়তা কামনা করেছেন। দাবী করছেন এগ্রোটেক কোম্পানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাদের উপযুক্ত ক্ষতিপূরণের।
যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
যশোর অফিস
যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা মোশারফ হোসেন (৬০) নামে এক বন্দির (কয়েদি নম্বর-৩৫১৬/এ) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিন খান বলেন, মোশারফ হোসেন খুলনা জেলার ফুলতলা থানার ঢাকুরিয়া গ্রামের আব্দুল মোল্লার ছেলে। তিনি ফুলতলা থানার একটি হত্যা মামলায় (জিআর/৮৯) আসামি। ২০০৭ সালের এপ্রিল মাসের ২৯ তারিখে খুলনা আদালতের জেলা বিজ্ঞ দায়রা জজ তাকে ৩০ বছর সশ্রম কারাদন্ড দেন। একইসাথে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছর সশ্রম কারাদন্ড এবং অন্য একটি ধারায় আরও পাঁচশ’ টাকা জরিমানা, অনাদায়ে ১বছর সশ্রম কারা দন্ডাদেশ দেন।
তিনি বলেন, মোশারফ হোসেন খুলনা কারাগারে ছিলেন। চলতি বছরের মার্চ মাসের ৮ তারিখে যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। জ্বর, সর্দি, কাশিজনিত রোগে অসুস্থ হলে ভোর সোয়া ৪টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশীদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টের কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
যশোর কোতোয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, হাসপাতালে বন্দি থাকা একজন কয়েদির মৃত্যু হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হবে।
পাইকগাছায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় খুলনা ব্লাড ব্যাংকের সৌজন্যে এবং লস্কর যুব মুক্তি সংঘের উদ্যোগে লস্করে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউপি চত্বরে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)। এসময় উপস্থিত ছিলেন লস্কর মুক্তি সংঘের সদস্যবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মোড়েলগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী এ্যাড. মনিরুল হক তালুকদার: বিজয়ের মাসে শেখ হাসিনাকে আরও একটি বিজয় উপহার দিতে হবে
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
আসন্ন ৩০ জানুয়ারি মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এসএম মনিরুল হক তালুকদার বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ বিজয়ের মাসে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করে আরও একটি বিজয় উপহার দিতে চান পৌরবাসী।
বৃহস্পতিবার বিকেলে মনোনয়নপত্র দাখিল শেষে নেতাকর্মীদের উদ্যোশে সংক্ষিপ্ত পথসভায় তিনি আরো বলেন, সকল ভেদাবেধ ভূলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সকলে এখন নৌকার যাত্রী। অন্য প্রার্থীরা মাঠ চষে বেড়ালেও সাধারণ মানুষ উন্নয়নের স্বার্থে নৌকার গনজোয়ারে ভোট দিবেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই খান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, জাহাঙ্গীর আলম বাদশা, আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ ফকির, খুলনা সোনাডাঙ্গা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমান আহম্মেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনায় ছিলেন সাবেক যুবলীগ নেতা এনামুল হক রিপন, তাতীলীগ নেতা কেএম শহিদুল ইসলাম।
দৈনিক কালান্তর সম্পাদকের জন্মদিন পালন
খবর বিজ্ঞপ্তি
খুলনার বহুল প্রচলিত দৈনিক কালান্তর পত্রিকার সম্পাদক কাজী তারিক আহমদ’র ৪১তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় কালান্তর কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয়। এ সময় খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, কালান্তর সহ-সম্পাদক মো: নাজমুল হুদা, বার্তা সম্পাদক বিএইচ সজল, সহ-সম্পাদক সাহিত্য এ জি রানা, সিনিয়র স্টাফ রিপোর্টার এম এন আলী শিপলু, স্টাফ রিপোর্টার মো: নাইমুজ্জামান শরীফ, মো: নুরুল আমিন, নজরুল ইসলাম বিশাল, মো: ইমাম হোসেন সুমন, মো: সালাহ উদ্দিন, ওবায়দুল হক, টুম্পা প্রমুখ উপস্থিত ছিলেন। কেক কাটার আগে কালান্তর পরিবারের পক্ষ থেকে সম্পাদক কাজী তারিক আহমদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে সম্পাদকের দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করা হয়।











































