Home আঞ্চলিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদলকে অব্যাহতি: শাহজালাল গাজি ভারপ্রাপ্ত সম্পাদক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদলকে অব্যাহতি: শাহজালাল গাজি ভারপ্রাপ্ত সম্পাদক

275

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের খুলনা মহানগর

স্টাফ রিপোর্টার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের খুলনা মহানগর সাধারণ সম্পাদককে বহিস্কার করেছেন কেন্দ্র। ২২ ডিসেম্বর দলের সভাপতি শামা ওবায়েদ ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন কেন্দ্রের নির্দেশ অমান্য করে ১ডিসেম্বর  দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও দলের  সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার অভিযোগে শফিকুল ইসলাম বাদলকে মহানগর সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয় এবং ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল গাজিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।